শিরোনাম
প্রকাশ: ০০:০০, শনিবার, ০৭ মার্চ, ২০২৬

বোমা-ক্ষেপণাস্ত্রে বিপর্যস্ত পরিবেশ

একটি ক্ষেপণাস্ত্রে ২০০ টনের বেশি কার্বন ডাই-অক্সাইড নিঃসরণ, ছড়িয়ে পড়ছে বিষাক্ত গ্যাস ও ভারী ধাতু; ভুগতে হবে শত শত বছর, শান্তিকামী দেশগুলোকে ক্ষতিপূরণ দাবির পরামর্শ বিশেষজ্ঞদের
শামীম আহমেদ
প্রিন্ট ভার্সন
বোমা-ক্ষেপণাস্ত্রে বিপর্যস্ত পরিবেশ

মধ্যপ্রাচ্যে নতুন করে শুরু হওয়া সংঘাত বিশ্ব রাজনীতি ও অর্থনীতির পাশাপাশি পরিবেশের ওপরও গুরুতর প্রভাব ফেলছে। গত ২৮ ফেব্রুয়ারি থেকে ইরানকে লক্ষ্য করে হামলা শুরু করে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র। এর জবাবে ইরান মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে অবস্থিত মার্কিন ঘাঁটি ও ইসরায়েলি লক্ষ্যবস্তুতে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালাচ্ছে। সংঘাত দ্রুত বিস্তার লাভ করে লেবানন, সিরিয়া ও পারস্য উপসাগরীয় অঞ্চলেও উত্তেজনা বাড়িয়েছে। বিশ্লেষকদের মতে, এ যুদ্ধ শুধু ভূরাজনৈতিক সংকটই নয়, পরিবেশের ওপরও সৃষ্টি করছে নতুন হুমকি। বায়ু, পানি ও মাটি ভয়াবহ দূষণের ঝুঁকিতে পড়ছে।

এর আগে গত বছরের ১৩ জুন ইসরায়েলের হামলার মধ্য দিয়ে ইরান ও ইসরায়েলের মধ্যে এক দফা সংঘাত শুরু হয়েছিল। গবেষণায় দেখা যায়, ওই যুদ্ধের প্রথম পাঁচ দিনেই ৩৫ হাজার টনেরও বেশি কার্বন ডাই-অক্সাইড নির্গত হয়, যা এক বছর ধরে চলা প্রায় ৮ হাজার ৩০০টি গাড়ির নির্গমনের সমান। লন্ডনের কুইন মেরি বিশ্ববিদ্যালয়ের সিনিয়র লেকচারার ড. বেঞ্জামিন নেইমার্ক এবং ঘানার জ্বালানি ও প্রাকৃতিক সম্পদ বিশ্ববিদ্যালয়ের লেকচারার ড. ফ্রেডেরিক ওটু-লারবির গবেষণায় এ তথ্য উঠে আসে।

অন্যদিকে ২০২২ সালে শুরু হওয়া রাশিয়া-ইউক্রেন যুদ্ধ এখনো চলছে। তিন বছর ধরে চলছে ইসরায়েল ও ফিলিস্তিনি গোষ্ঠী হামাসের সংঘাত। বিশ্বের বিভিন্ন অঞ্চলে গৃহযুদ্ধও অব্যাহত রয়েছে। আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে পরাশক্তিগুলোর মধ্যে উত্তেজনা ক্রমেই বাড়ছে। পাকিস্তান ও আফগানিস্তানের তালিবানদের মধ্যেও সংঘর্ষের খবর পাওয়া যাচ্ছে।

বিশেষজ্ঞদের মতে, আধুনিক যুদ্ধ এখন আর শুধু স্থল বা আকাশের সংঘর্ষে সীমাবদ্ধ নয়; এর বড় প্রভাব পড়ে পরিবেশে। যুদ্ধ চলাকালে ক্ষেপণাস্ত্র, বোমা, ড্রোন ও যুদ্ধবিমান ব্যবহারের ফলে বায়ুমণ্ডলে ছড়িয়ে পড়ে বিপুল পরিমাণ ধোঁয়া, ধুলা ও গ্রিনহাউস গ্যাস। বিশেষ করে তেল স্থাপনা, জ্বালানি ডিপো, শিল্পকারখানা ও বিদ্যুৎ কেন্দ্রে হামলা হলে দূষণের মাত্রা আরও বেড়ে যায়। এর প্রভাব কেবল যুদ্ধক্ষেত্রে সীমাবদ্ধ থাকে না; পুরো বিশ্বই এর ভুক্তভোগী হয়ে ওঠে।

আন্তর্জাতিক বিভিন্ন সংস্থার-নাসা, জাতিসংঘের পরিবেশ কর্মসূচি (ইউএনইপি), কনফ্লিক্ট অ্যান্ড এনভায়রনমেন্ট অবজারভেটরি (সিইওবিএস) এবং মার্কিন প্রতিরক্ষা বিভাগের পরিবেশগত মূল্যায়নের প্রতিবেদন অনুযায়ী, যুদ্ধের কারণে বাতাসে বিপুল পরিমাণ কার্বন ডাই-অক্সাইড, নাইট্রোজেন অক্সাইড, হাইড্রোজেন ক্লোরাইড, পার্টিকুলেট ম্যাটার ২.৫ ও ১০-সহ নানা ক্ষতিকর উপাদান ছড়িয়ে পড়ে। স্কাড-বি ধরনের একটি মাঝারি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণে গড়ে ৩০ থেকে ৫০ টন কার্বন ডাই-অক্সাইড নির্গত হয়। আন্তমহাদেশীয় ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণে নির্গত হতে পারে ২০০ টনেরও বেশি কার্বন ডাই-অক্সাইড। অথচ একজন মানুষের বার্ষিক গড় কার্বন নিঃসরণ মাত্র ৪ থেকে ৫ টন।

টিএনটি বা আরডিএক্স জাতীয় বিস্ফোরক থেকে নির্গত বিষাক্ত গ্যাসে ছোট প্রাণী মারা যায়। বিস্ফোরণে ১৬০ থেকে ১৮০ ডেসিবেল পর্যন্ত শব্দ সৃষ্টি হয়, যা মানুষের শ্রবণশক্তির জন্য অত্যন্ত ক্ষতিকর। উচ্চ শব্দের কারণে পাখি ও বন্যপ্রাণীর প্রজননেও নেতিবাচক প্রভাব পড়ে। বিস্ফোরণের ফলে মাটিতে ছড়িয়ে পড়ে সিসা, ক্রোমিয়াম, কপারসহ নানা ভারী ধাতু, যা দীর্ঘস্থায়ী দূষণ সৃষ্টি করে। রকেট জ্বালানিতে ব্যবহৃত অ্যামোনিয়াম পারক্লোরেট পানিতে মিশলে ক্যানসার ও হরমোনজনিত নানা সমস্যা তৈরি করতে পারে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জাপানে পারমাণবিক বোমা বিস্ফোরণের ক্ষত এখনো বহন করছে দেশটি; এখনো সেখানে বিকলাঙ্গ শিশুর জন্মের ঘটনা ঘটে।

মধ্যপ্রাচ্যের সাম্প্রতিক সংঘাতে বেশ কয়েকটি তেল স্থাপনা ও সামরিক ঘাঁটি লক্ষ্য করে হামলার খবর পাওয়া গেছে। এতে আগুন ও বিস্ফোরণের ফলে ধোঁয়ার বিশাল মেঘ তৈরি হয়েছে। পরিবেশ গবেষকদের মতে, এমন বিস্ফোরণে কার্বন ডাই-অক্সাইড, নাইট্রোজেন অক্সাইড এবং সূক্ষ্ম ধুলিকণা (পিএম ২.৫) বায়ুতে ছড়িয়ে পড়ে, যা মানুষের স্বাস্থ্যের জন্য অত্যন্ত ক্ষতিকর।

পরিবেশগত আরেকটি বড় ঝুঁকি তৈরি হয়েছে পারস্য উপসাগর ও হরমুজ প্রণালি এলাকায়। বিশ্বের উল্লেখযোগ্য অংশের তেল এ পথ দিয়ে পরিবহন হয়। যুদ্ধের কারণে যদি তেলবাহী জাহাজ বা তেল স্থাপনায় বড় ধরনের ক্ষতি হয়, তাহলে সমুদ্রে তেল ছড়িয়ে পড়ার আশঙ্কা রয়েছে। অতীতে উপসাগরীয় অঞ্চলের যুদ্ধগুলোতে এমন দূষণের নজির রয়েছে, যার ফলে সামুদ্রিক জীববৈচিত্র্য মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। ১৯৯১ সালের উপসাগরীয় যুদ্ধের সময় পারস্য উপসাগরের পানিতে ইরাকি বাহিনী অপরিশোধিত তেল ঢেলে তাতে আগুন ধরিয়ে দিয়েছিল, যা ইতিহাসের অন্যতম ভয়াবহ পরিবেশগত বিপর্যয় হিসেবে বিবেচিত।

পরিবেশের ওপর যুদ্ধের প্রভাব নিয়ে ১৯১৪ থেকে ২০২৩ সাল পর্যন্ত বিশ্বের বিভিন্ন দেশে করা ১৯৩টি কেস স্টাডির তথ্য বলছে, এসব সংঘাতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে বনভূমি ও ভূমি।  গবেষণা অনুযায়ী, বনভূমি ধ্বংসের হার ৩৪ শতাংশ এবং ভূমিক্ষয়ের হার ২৩ শতাংশ। এ ছাড়া বোমা ও ক্ষেপণাস্ত্রের বিস্ফোরণে ভারী ধাতু ও রাসায়নিক পদার্থ মাটিতে জমা হয়। যুদ্ধক্ষেত্রে পানির পাইপলাইন, পয়ঃনিষ্কাশন ব্যবস্থা বা শিল্পকারখানা ধ্বংস হলে রাসায়নিক পদার্থ নদী ও ভূগর্ভস্থ পানিতে মিশে যায়।

পরিবেশবিদরা বলছেন, মধ্যপ্রাচ্যের চলমান সংঘাত দীর্ঘস্থায়ী হলে শুধু মানবিক ও অর্থনৈতিক সংকটই নয়, পরিবেশের ওপরও বড় ধরনের দীর্ঘমেয়াদি ক্ষতি হতে পারে। এ বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদের ডিন ও রসায়ন বিভাগের অধ্যাপক ড. আবদুস সালাম বলেন, যুদ্ধে শুধু মানবিক বিপর্যয় নয়, ভয়াবহ পরিবেশ বিপর্যয়ও ঘটছে। যুদ্ধ না করেও আমাদের মতো অনেক দেশ এর ভুক্তভোগী। তাই শান্তিপ্রিয় দেশগুলো জাতিসংঘের কাছে যুদ্ধের কারণে তাদের ক্ষতির বিষয়টি তুলে ধরতে পারে, যুদ্ধ বন্ধের দাবি জানাতে পারে এবং ক্ষতিপূরণ দাবি করতে পারে।

এই বিভাগের আরও খবর
মেট্রোরেলের আশপাশে তাপমাত্রা বাড়ছে
মেট্রোরেলের আশপাশে তাপমাত্রা বাড়ছে
বাঁচানো যাচ্ছে না জলাধারটি
বাঁচানো যাচ্ছে না জলাধারটি
গোড়া থেকে কাণ্ডজুড়ে যে ফুল ফোটে
গোড়া থেকে কাণ্ডজুড়ে যে ফুল ফোটে
মধ্যপ্রাচ্য যুদ্ধে বাড়ছে দূষিত জ্বালানির ব্যবহার
মধ্যপ্রাচ্য যুদ্ধে বাড়ছে দূষিত জ্বালানির ব্যবহার
বন ফেরাতে ১৫০০ কোটি টাকার প্রকল্প
বন ফেরাতে ১৫০০ কোটি টাকার প্রকল্প
গাছের ভিতরে ড্রাগনের রক্ত!
গাছের ভিতরে ড্রাগনের রক্ত!
বিস্ময়কর চকলেট পাহাড়!
বিস্ময়কর চকলেট পাহাড়!
বিপদের মুখে পৃথিবী
বিপদের মুখে পৃথিবী
আজ আন্তর্জাতিক নদী কৃত্য দিবস
আজ আন্তর্জাতিক নদী কৃত্য দিবস
ছুটির দিনে দূষণে শীর্ষে
ছুটির দিনে দূষণে শীর্ষে
যে পাথরে ফুল ফোটে!
যে পাথরে ফুল ফোটে!
যে জলপ্রপাতে হেঁটে ওপরে ওঠা যায়!
যে জলপ্রপাতে হেঁটে ওপরে ওঠা যায়!
সর্বশেষ খবর
সারা দিনে হরমুজ পার হলো মার্কিন নিষেধাজ্ঞায় থাকা একমাত্র তেলবাহী জাহাজ
সারা দিনে হরমুজ পার হলো মার্কিন নিষেধাজ্ঞায় থাকা একমাত্র তেলবাহী জাহাজ

১ সেকেন্ড আগে | পূর্ব-পশ্চিম

সিদ্ধিরগঞ্জে অবৈধ জ্বালানি তেল জব্দ, গ্রেপ্তার ২
সিদ্ধিরগঞ্জে অবৈধ জ্বালানি তেল জব্দ, গ্রেপ্তার ২

৪২ সেকেন্ড আগে | দেশগ্রাম

থাইল্যান্ডের রিসোর্ট থেকে ২১ বাংলাদেশি গ্রেফতার
থাইল্যান্ডের রিসোর্ট থেকে ২১ বাংলাদেশি গ্রেফতার

৮ মিনিট আগে | পরবাস

সোনারগাঁয়ে মহাসড়কে প্রবাসীর গাড়িতে ডাকাতি
সোনারগাঁয়ে মহাসড়কে প্রবাসীর গাড়িতে ডাকাতি

১০ মিনিট আগে | দেশগ্রাম

যুক্তরাষ্ট্র সফর শেষে দেশে ফিরেছেন সেনাপ্রধান
যুক্তরাষ্ট্র সফর শেষে দেশে ফিরেছেন সেনাপ্রধান

১৬ মিনিট আগে | জাতীয়

অবসর ভেঙে কাউন্টি ক্রিকেটে ফিরছেন উইল স্মিড
অবসর ভেঙে কাউন্টি ক্রিকেটে ফিরছেন উইল স্মিড

১৮ মিনিট আগে | মাঠে ময়দানে

ভোটের আগে হাওড়ায় রাজনৈতিক পতাকা তৈরির কারখানায় ব্যস্ততা তুঙ্গে
ভোটের আগে হাওড়ায় রাজনৈতিক পতাকা তৈরির কারখানায় ব্যস্ততা তুঙ্গে

২১ মিনিট আগে | পূর্ব-পশ্চিম

কুমিল্লায় গাঁজাসহ মা-ছেলে গ্রেফতার
কুমিল্লায় গাঁজাসহ মা-ছেলে গ্রেফতার

৩০ মিনিট আগে | দেশগ্রাম

ইরান-যুক্তরাষ্ট্র আলোচনা, অগ্নিপরীক্ষায় পাকিস্তান
ইরান-যুক্তরাষ্ট্র আলোচনা, অগ্নিপরীক্ষায় পাকিস্তান

৩২ মিনিট আগে | পূর্ব-পশ্চিম

টেকনাফে মুরগির খামারে মিলল ৫ লাখ ইয়াবা
টেকনাফে মুরগির খামারে মিলল ৫ লাখ ইয়াবা

৩৩ মিনিট আগে | দেশগ্রাম

লেবাননে ইসরায়েলি হামলায় বাংলাদেশি নারী নিহত
লেবাননে ইসরায়েলি হামলায় বাংলাদেশি নারী নিহত

৩৩ মিনিট আগে | পরবাস

কিশোরগঞ্জে কুকুরের কামড়ে আহত ১৫
কিশোরগঞ্জে কুকুরের কামড়ে আহত ১৫

৩৫ মিনিট আগে | দেশগ্রাম

টেবিল টেনিসে ৮ পদক জিতল বাংলাদেশ
টেবিল টেনিসে ৮ পদক জিতল বাংলাদেশ

৩৯ মিনিট আগে | মাঠে ময়দানে

জাতীয় সংসদ অধিবেশন বুধবার বেলা ১১টা পর্যন্ত মুলতবি
জাতীয় সংসদ অধিবেশন বুধবার বেলা ১১টা পর্যন্ত মুলতবি

৩৯ মিনিট আগে | জাতীয়

দিনাজপুরে ভুট্টা চাষে নতুন সম্ভাবনা
দিনাজপুরে ভুট্টা চাষে নতুন সম্ভাবনা

৪০ মিনিট আগে | দেশগ্রাম

ফুটবল তারকার সঙ্গে টেইলর সুইফটের বিয়ে
ফুটবল তারকার সঙ্গে টেইলর সুইফটের বিয়ে

৪৭ মিনিট আগে | শোবিজ

আরব সাগর থেকে বাংলাদেশিসহ ১৮ নাবিক উদ্ধার
আরব সাগর থেকে বাংলাদেশিসহ ১৮ নাবিক উদ্ধার

৫২ মিনিট আগে | পূর্ব-পশ্চিম

‘মিস্টার আব্দুল্লাহ দিস ইজ নট শাহবাগ স্কয়ার, দিস ইজ দি পার্লামেন্ট’
‘মিস্টার আব্দুল্লাহ দিস ইজ নট শাহবাগ স্কয়ার, দিস ইজ দি পার্লামেন্ট’

৫৩ মিনিট আগে | জাতীয়

ট্রাম্পের ‘স্পষ্ট গাইডলাইন’ নিয়ে পাকিস্তানের পথে ভ্যান্স
ট্রাম্পের ‘স্পষ্ট গাইডলাইন’ নিয়ে পাকিস্তানের পথে ভ্যান্স

৫৫ মিনিট আগে | পূর্ব-পশ্চিম

হরমুজ প্রণালি অতিক্রমের অনুমতি না পেয়ে শারজাহে ফিরছে বাংলাদেশি জাহাজ
হরমুজ প্রণালি অতিক্রমের অনুমতি না পেয়ে শারজাহে ফিরছে বাংলাদেশি জাহাজ

৫৭ মিনিট আগে | জাতীয়

পাকা পেঁপে কী রাসায়নিকমুক্ত? চেনার সহজ উপায়
পাকা পেঁপে কী রাসায়নিকমুক্ত? চেনার সহজ উপায়

৫৯ মিনিট আগে | জীবন ধারা

ইসরায়েল কর্তৃক ফিলিস্তিনি শিশু নির্যাতন নিয়ে যা বললেন দ. কোরিয়ার প্রেসিডেন্ট
ইসরায়েল কর্তৃক ফিলিস্তিনি শিশু নির্যাতন নিয়ে যা বললেন দ. কোরিয়ার প্রেসিডেন্ট

১ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

জাতীয় সংসদে আজ ২৪ বিল পাস
জাতীয় সংসদে আজ ২৪ বিল পাস

১ ঘণ্টা আগে | জাতীয়

ধর্ষণ মামলার আসামি গ্রেফতার
ধর্ষণ মামলার আসামি গ্রেফতার

১ ঘণ্টা আগে | দেশগ্রাম

ইরান যুদ্ধে জয়ের কথা বিশ্বাস করেন না ইসরায়েলের অধিকাংশ নাগরিক: জরিপ
ইরান যুদ্ধে জয়ের কথা বিশ্বাস করেন না ইসরায়েলের অধিকাংশ নাগরিক: জরিপ

১ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

শিগগিরই জনতার সামনে আসবেন মোজতবা খামেনি?
শিগগিরই জনতার সামনে আসবেন মোজতবা খামেনি?

১ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

অপরাধ বন্ধে হটলাইন খুলবেন এমপি
অপরাধ বন্ধে হটলাইন খুলবেন এমপি

১ ঘণ্টা আগে | দেশগ্রাম

সুন্দরবনে বিষ দিয়ে মাছ শিকার, নৌকাসহ সরঞ্জাম জব্দ
সুন্দরবনে বিষ দিয়ে মাছ শিকার, নৌকাসহ সরঞ্জাম জব্দ

১ ঘণ্টা আগে | দেশগ্রাম

হাসারাঙ্গার স্থলাভিষিক্ত হচ্ছেন লিন্ডে
হাসারাঙ্গার স্থলাভিষিক্ত হচ্ছেন লিন্ডে

১ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে প্রাণরসায়ন বিভাগের রজত জয়ন্তী উৎসব
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে প্রাণরসায়ন বিভাগের রজত জয়ন্তী উৎসব

১ ঘণ্টা আগে | দেশগ্রাম

সর্বাধিক পঠিত
ঝড়ো ইনিংসে বিশ্বরেকর্ড গড়লেন বাবর আজম
ঝড়ো ইনিংসে বিশ্বরেকর্ড গড়লেন বাবর আজম

১৪ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

হাজার কোটি টাকার তেল পাইপলাইন ও মজুত সক্ষমতা ফেলে রেখেছে বাংলাদেশ
হাজার কোটি টাকার তেল পাইপলাইন ও মজুত সক্ষমতা ফেলে রেখেছে বাংলাদেশ

৬ ঘণ্টা আগে | জাতীয়

পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর বক্তব্য অত্যন্ত নিন্দনীয়: ইসরায়েল
পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর বক্তব্য অত্যন্ত নিন্দনীয়: ইসরায়েল

১২ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

বিটকয়েনে বিলিয়ন ডলারের ধরা খেয়েছে ট্রাম্প পরিবার
বিটকয়েনে বিলিয়ন ডলারের ধরা খেয়েছে ট্রাম্প পরিবার

২৩ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

হরমুজ প্রণালি দিয়ে আপাতত দিনে ১৫ জাহাজ যেতে পারবে: ইরান
হরমুজ প্রণালি দিয়ে আপাতত দিনে ১৫ জাহাজ যেতে পারবে: ইরান

১৪ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

হঠাৎ কেন যুদ্ধবিরতি ঘোষণা করল রাশিয়া
হঠাৎ কেন যুদ্ধবিরতি ঘোষণা করল রাশিয়া

৮ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

লেবাননে হামলা বন্ধ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠক নয় : ইরান
লেবাননে হামলা বন্ধ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠক নয় : ইরান

৬ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

ইরানের হামলায় উপসাগরীয় অঞ্চলে মার্কিন ঘাঁটিগুলো এখন ‘অকেজো’ : বিশ্লেষণ
ইরানের হামলায় উপসাগরীয় অঞ্চলে মার্কিন ঘাঁটিগুলো এখন ‘অকেজো’ : বিশ্লেষণ

৮ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

সুয়েজ খালে মিশরের মাশুল নেয়া বৈধ, হরমুজে ইরান নিলে আপত্তি কেন?
সুয়েজ খালে মিশরের মাশুল নেয়া বৈধ, হরমুজে ইরান নিলে আপত্তি কেন?

৪ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সংরিক্ষত নারী আসনের মনোনয়ন ফরম বিক্রি শুরু
বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সংরিক্ষত নারী আসনের মনোনয়ন ফরম বিক্রি শুরু

৯ ঘণ্টা আগে | জাতীয়

যে কারণে যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধবিরতি ভেস্তে যেতে পারে
যে কারণে যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধবিরতি ভেস্তে যেতে পারে

১১ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

পিএসএলে নাহিদ রানার জাদু, বড় জয় পেশোয়ারের
পিএসএলে নাহিদ রানার জাদু, বড় জয় পেশোয়ারের

১৩ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

ডট বলের রেকর্ডে এলিটদের ক্লাবে মুস্তাফিজ
ডট বলের রেকর্ডে এলিটদের ক্লাবে মুস্তাফিজ

৬ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

সীমান্ত এলাকা সম্প্রসারণের কথা বলে নিজ দেশেই তোপের মুখে ইসরায়েলি অর্থমন্ত্রী
সীমান্ত এলাকা সম্প্রসারণের কথা বলে নিজ দেশেই তোপের মুখে ইসরায়েলি অর্থমন্ত্রী

৩ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

হরমুজে উধাও ২০০ মিলিয়ন ডলারের মার্কিন ড্রোন
হরমুজে উধাও ২০০ মিলিয়ন ডলারের মার্কিন ড্রোন

৩ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

ইরানের এক ধাক্কায় ডলারের রেকর্ড পতন, উড়ছে চীনের ইউয়ান
ইরানের এক ধাক্কায় ডলারের রেকর্ড পতন, উড়ছে চীনের ইউয়ান

৫ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

বাংলাদেশি টাকায় আজকের মুদ্রা বিনিময় হার
বাংলাদেশি টাকায় আজকের মুদ্রা বিনিময় হার

৯ ঘণ্টা আগে | অর্থনীতি

হরমুজ প্রণালি নিয়ে ইরান যা করছে তা চুক্তিতে নেই:  ট্রাম্প
হরমুজ প্রণালি নিয়ে ইরান যা করছে তা চুক্তিতে নেই:  ট্রাম্প

১১ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

ইসরায়েল ‘মানবতার জন্য অভিশাপ’: পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী
ইসরায়েল ‘মানবতার জন্য অভিশাপ’: পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী

১২ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

ইউরোপের বেহাল দশা ফাঁস করে দিল ইরান
ইউরোপের বেহাল দশা ফাঁস করে দিল ইরান

৬ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

ইসরায়েল-যুক্তরাষ্ট্রের হামলায় আহত ইরানের সাবেক পররাষ্ট্রমন্ত্রী খারাজি মারা গেছেন
ইসরায়েল-যুক্তরাষ্ট্রের হামলায় আহত ইরানের সাবেক পররাষ্ট্রমন্ত্রী খারাজি মারা গেছেন

১৩ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

পাকিস্তানে আলোচনায় অংশ নেওয়ার আগে ইরানকে হুঁশিয়ারি দিলেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট
পাকিস্তানে আলোচনায় অংশ নেওয়ার আগে ইরানকে হুঁশিয়ারি দিলেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট

২ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

হরমুজ সচল করতে ‘কার্যকর পরিকল্পনা’ নিয়ে ট্রাম্প-স্টারমারের ফোনালাপ
হরমুজ সচল করতে ‘কার্যকর পরিকল্পনা’ নিয়ে ট্রাম্প-স্টারমারের ফোনালাপ

১৪ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

লেবাননে ইসরায়েলি হামলা নিয়ে যে প্রতিক্রিয়া জানাল ভারত
লেবাননে ইসরায়েলি হামলা নিয়ে যে প্রতিক্রিয়া জানাল ভারত

২ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

ইতিহাস গড়লেন সুনীল নারাইন
ইতিহাস গড়লেন সুনীল নারাইন

৪ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

‘মিস্টার আব্দুল্লাহ দিস ইজ নট শাহবাগ স্কয়ার, দিস ইজ দি পার্লামেন্ট’
‘মিস্টার আব্দুল্লাহ দিস ইজ নট শাহবাগ স্কয়ার, দিস ইজ দি পার্লামেন্ট’

৫৭ মিনিট আগে | জাতীয়

রবিবার থেকেই শুরু হচ্ছে নেতানিয়াহুর দুর্নীতির বিচার
রবিবার থেকেই শুরু হচ্ছে নেতানিয়াহুর দুর্নীতির বিচার

১৩ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

জাতীয় সংসদে বৃহস্পতিবার ৩১টি বিল পাস
জাতীয় সংসদে বৃহস্পতিবার ৩১টি বিল পাস

২৩ ঘণ্টা আগে | জাতীয়

যুদ্ধবিরতি বাড়ানোর চেষ্টা করছে পাকিস্তান
যুদ্ধবিরতি বাড়ানোর চেষ্টা করছে পাকিস্তান

২৩ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলার অর্থনীতিতে উন্নীতকরণের কাজ চলমান
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলার অর্থনীতিতে উন্নীতকরণের কাজ চলমান

১০ ঘণ্টা আগে | জাতীয়

প্রিন্ট সর্বাধিক
ভেঙে যেতে পারে যুদ্ধবিরতি
ভেঙে যেতে পারে যুদ্ধবিরতি

প্রথম পৃষ্ঠা

৪৮ বছর পর ট্রেন ভাড়া পরিশোধ!
৪৮ বছর পর ট্রেন ভাড়া পরিশোধ!

পেছনের পৃষ্ঠা

জুয়ার নেশায় ভয়ংকর চোরচক্র
জুয়ার নেশায় ভয়ংকর চোরচক্র

পেছনের পৃষ্ঠা

জ্বালানির বিকল্প উৎস খুঁজতে হবে
জ্বালানির বিকল্প উৎস খুঁজতে হবে

প্রথম পৃষ্ঠা

দাম কমেছে সোনা ও রুপার
দাম কমেছে সোনা ও রুপার

পেছনের পৃষ্ঠা

আবাহনী-মোহামেডান লড়াইয়ের ৫৩ বছর
আবাহনী-মোহামেডান লড়াইয়ের ৫৩ বছর

মাঠে ময়দানে

বগুড়া ও শেরপুরে বিপুল ভোটে বিএনপির জয়
বগুড়া ও শেরপুরে বিপুল ভোটে বিএনপির জয়

প্রথম পৃষ্ঠা

মাননীয় প্রধানমন্ত্রী সমীপে
মাননীয় প্রধানমন্ত্রী সমীপে

প্রথম পৃষ্ঠা

পৃথিবীর পথে আর্টেমিস-২
পৃথিবীর পথে আর্টেমিস-২

পেছনের পৃষ্ঠা

ইলিশের দাম কেজিতে বেড়েছে ৫০০ টাকা
ইলিশের দাম কেজিতে বেড়েছে ৫০০ টাকা

নগর জীবন

সংসদে আবার ওয়াকআউট
সংসদে আবার ওয়াকআউট

প্রথম পৃষ্ঠা

দৌলতদিয়া ফেরিঘাট এখনো মৃত্যুফাঁদ
দৌলতদিয়া ফেরিঘাট এখনো মৃত্যুফাঁদ

পেছনের পৃষ্ঠা

হকার উচ্ছেদের পাশাপাশি পুনর্বাসন করার পরামর্শ
হকার উচ্ছেদের পাশাপাশি পুনর্বাসন করার পরামর্শ

পেছনের পৃষ্ঠা

সংস্কার করতে ব্যর্থ অন্তর্বর্তী সরকার
সংস্কার করতে ব্যর্থ অন্তর্বর্তী সরকার

প্রথম পৃষ্ঠা

দুই পুলিশের মৃত্যুদণ্ড
দুই পুলিশের মৃত্যুদণ্ড

প্রথম পৃষ্ঠা

গ্রামীণ বিনোদন কেন হারিয়ে যাচ্ছে
গ্রামীণ বিনোদন কেন হারিয়ে যাচ্ছে

শোবিজ

বাবার ইচ্ছা পূরণে হাতির পিঠে ঘোড়ার গাড়িতে বরযাত্রা
বাবার ইচ্ছা পূরণে হাতির পিঠে ঘোড়ার গাড়িতে বরযাত্রা

দেশগ্রাম

নিষিদ্ধ আওয়ামী লীগ
নিষিদ্ধ আওয়ামী লীগ

সম্পাদকীয়

আজকের ভাগ্যচক্র
আজকের ভাগ্যচক্র

শোবিজ

মে মাসের শুরুতেই প্রিমিয়ার লিগ!
মে মাসের শুরুতেই প্রিমিয়ার লিগ!

মাঠে ময়দানে

নীল সিগন্যালের পর
নীল সিগন্যালের পর

সাহিত্য

তোমার পরিচয়
তোমার পরিচয়

সাহিত্য

বোশেখ মাসের পয়লা তারিখ
বোশেখ মাসের পয়লা তারিখ

ডাংগুলি

বৈশাখী মেলা
বৈশাখী মেলা

ডাংগুলি

তাক ডুমা ডুম ডুম
তাক ডুমা ডুম ডুম

ডাংগুলি

পহেলা বৈশাখ
পহেলা বৈশাখ

ডাংগুলি

বৈশাখ মেলায়
বৈশাখ মেলায়

ডাংগুলি

ভালোবাসার কয়েক পঙ্ক্তি
ভালোবাসার কয়েক পঙ্ক্তি

সাহিত্য

বৈশাখ এলো বছর ঘুরে!
বৈশাখ এলো বছর ঘুরে!

ডাংগুলি

বৈশাখ আসে
বৈশাখ আসে

ডাংগুলি