শিরোনাম
প্রকাশ: ০০:০০, বুধবার, ০৭ জানুয়ারি, ২০১৫

উৎকণ্ঠায় ব্যবসায়ীরা

রুহুল আমিন রাসেল
প্রিন্ট ভার্সন
উৎকণ্ঠায় ব্যবসায়ীরা

বিএনপি নেতৃত্বাধীন ২০-দলীয় জোটের ডাকা লাগাতার অবরোধে গভীর উৎকণ্ঠায় ব্যবসায়ীরা। এ কর্মসূচির ফলে সংঘাত-সহিংসতা ও নাশকতার ভয়ে পণ্য পরিবহন ব্যাহত হচ্ছে। সময়মতো শিপমেন্ট করা যাচ্ছে না। পাশাপাশি কর্মস্থলে কর্মকর্তা-কর্মচারী ও শ্রমিকদের উপস্থিতি কমে যাওয়ায় শিল্প-কারখানার উৎপাদন কমে গেছে। সংঘাতময় পরিস্থিতির কারণে ব্যবসা-বাণিজ্য ও বিনিয়োগ ক্ষতিগ্রস্ত হচ্ছে।   

ব্যবসায়ী নেতারা অবরোধ বন্ধের দাবি জানিয়ে বলেছেন, ‘দেশের মানুষের শ্রমে আর ঘামে তিল তিল করে গড়ে ওঠা দেশের অর্থনীতি ধ্বংস করবেন না। দেশে বর্তমানে যে শান্তি বিরাজমান আছে, তা আগামীতেও অব্যাহত রাখুন।’ তারা আরও বলেছেন, অর্থনীতি অবরোধের আঘাতে ক্ষতিগ্রস্ত হচ্ছে। ক্ষুদ্র ব্যবসা থেকে ভারী শিল্পসহ অর্থনীতির প্রতিটি খাতেই অবরোধের নেতিবাচক প্রভাব পড়ছে। লোকসানের মুখে পড়ছেন উদ্যোক্তারা। কমে যাচ্ছে কর্মসংস্থান, শিল্পের উৎপাদন। বিশেষ করে আবাসন, মৎস্য উৎপাদন, পোলট্রি এবং কৃষি খাত অবরোধের আঘাতে বিপর্যস্ত হয়ে পড়েছে। তাদের মতে, ২০১৩ সালের হরতাল-অবরোধের মতো রাজনৈতিক সংঘাত-সহিংসতায় ব্যবসায়ীরা ভয়াবহ ক্ষতির শিকার হন। তবে ২০১৪ সালে দেশের রাজনৈতিক স্থিতিশীলতা আসায় ব্যবসায়ীরা সেই ক্ষতি কাটিয়ে ঘুরে দাঁড়াতে শুরু করেছেন। এমন অবস্থায় হরতাল-অবরোধের মতো রাজনৈতিক কর্মসূচি অর্থনীতির জন্য আÍঘাতী। এ প্রসঙ্গে ব্যবসায়ী-শিল্পপতিদের শীর্ষ সংগঠন বাংলাদেশ শিল্প ও বণিক সমিতি ফেডারেশনের (এফবিসিসিআই) সভাপতি কাজী আকরাম উদ্দিন আহমদ অবরোধ বন্ধের দাবি জানিয়ে গতকাল মক্কা থেকে টেলিফোনে বাংলাদেশ প্রতিদিনকে বলেন, ‘হরতাল-অবরোধ ও নাশকতা করে দেশের অর্থনীতি ধ্বংস করা হচ্ছে। এটা রাজনীতি নয়।’ তিনি রাজনীতিবিদদের অর্থনীতি ধ্বংস না করার আহ্বান জানিয়ে বলেন, ‘আমরা অনেক কষ্ট করে অর্থনীতি গড়ে তুলেছি। আপনারা এই অর্থনীতি ধ্বংস করবেন না।’ তার মতে, প্রধানমন্ত্রীর আহ্বানে গত বছর যদি বিএনপি নেত্রী সংলাপে রাজি হতেন, তাহলে এখন এই সমস্যা হতো না। এফবিসিসিআইয়ের তরফ থেকে আরও বলা হয়েছে, বছরের শুরুতে অবরোধ কর্মসূচির কারণে জাতীয় অর্থনীতির পাশাপাশি ছাত্রছাত্রীদের ইংলিশ মিডিয়াম শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর পরীক্ষা বন্ধ হলে শিক্ষার্থীরা একটি সেশন হারাবে, যা অপূরণীয় ক্ষতি হবে। এ ছাড়াও বিশ্ব ইজতেমার প্রস্তুতির প্রাক্কালে মুসল্লিদের ঢাকায় আগমন বিপর্যয়ের মুখে পড়বে। শতভাগ রপ্তানিমুখী তৈরি পোশাকশিল্প মালিকদের সংগঠন বাংলাদেশ পোশাক প্রস্তুত ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) সভাপতি বলেন, ‘রানা প্লাজা ঘটনা ও হরতাল-অবরোধ এবং রাজনৈতিক সহিংসতার কারণে আমাদের জন্য ২০১৩ সাল খুবই কঠিন ছিল। অনেক কষ্টের পর ২০১৪ সালে পোশাকশিল্প ঘুরে দাঁড়িয়েছে। এখন আমরা ২০১৫ সালে ফসল ভোগ করতে চাই।’ পোশাকশিল্প হরতালের আওতামুক্ত উল্লেখ করে তিনি বলেন, ‘আগে হরতালে পোশাকশিল্পের পণ্য পরিবহন করা যেত। কিন্তু এখন হরতাল-অবরোধে পণ্য পরিবহন তো দূরের কথা, পণ্যের নিরাপত্তা পর্যন্ত নেই। আমরা ব্যবসা করতে পারছি না। ক্রেতারা বিকল্প রপ্তানিকারক দেশ খুঁজছে। এ অবস্থায় ২০১৫ সালে হরতাল-অবরোধ অব্যাহত থাকলে রপ্তানিমুখী তৈরি পোশাকশিল্পের জন্য তা আÍঘাতী হবে।’ ভারত-বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের (আইবিসিসিআই) বিশেষ উপদেষ্টা আবদুল মাতলুব আহমাদ বলেন, ‘যে শান্তি গত এক বছর ছিল, তা আগামীতে অব্যাহত চাই। দেশের সব ব্যবসায়ী হরতাল-অবরোধ ও সংঘাতে উৎকণ্ঠিত। এভাবে চলতে থাকলে দেশের ব্যবসা-বাণিজ্য ও বিশেষ করে বিনিয়োগ ক্ষতিগ্রস্ত হবে। দেশ পিছিয়ে পড়বে।’ শিল্পপতিদের সংগঠন বাংলাদেশ চেম্বার অব ইন্ডাস্ট্রিজের (বিসিআই) প্রথম সহ-সভাপতি মোস্তফা আজাদ চৌধুরী বাবু বলেন, ‘অবরোধে পরিবহন খাত ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। মানুষের চলাচল বন্ধ রয়েছে। পণ্যবাহী কোনো ট্রাক চলছে না। সময়মতো পণ্য পরিবহন না হওয়ায় রপ্তানি ব্যাহত হচ্ছে।’ প্লাস্টিক শিল্প মালিকদের সংগঠন বাংলাদেশ প্লাস্টিক দ্রব্য প্রস্তুত ও রপ্তানিকারক সমিতির (বিপিজিএমইএ) সভাপতি জসিম উদ্দিন বলেন, ‘হরতাল-অবরোধের মতো মধ্যযুগীয় বর্বর কর্মসূচি পরিহার করে দেশের অর্থনীতি বাঁচাতে হবে। হরতাল-অবরোধ খুবই খারাপ কর্মসূচি।’ তিনি আরও বলেন, ‘যেখানে ২০২১ সাল ঘিরে আমাদের একটা স্বপ্ন আছে। সেই স্বপ্ন বাস্তবায়নে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। হরতাল-অবরোধ দিয়ে ২০২১ সালে ৫০ বিলিয়ন মার্কিন ডলারের পোশাক পণ্য রপ্তানির লক্ষ্যমাত্রা অর্জন করা যাবে না।’ তিনি রাজনৈতিক দলগুলোকে হরতাল-অবরোধের বাইরে বিকল্প কর্মসূচির চিন্তা করার আহ্বান জানান। ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের (ডিসিসিআই) ভারপ্রাপ্ত সভাপতি হুমায়ন রশীদ বলেন, ‘দেশের ব্যবসা-বাণিজ্য ভালো চলছে না। আমরা উদ্বিগ্ন আছি। এই উদ্বেগ থেকে রক্ষা পাওয়ার উপায় হিসেবে একটা সুষ্ঠু পরিবেশ চাই। যেখানে ব্যবসায়ীরা ভালোভাবে ব্যবসা করতে পারব। এই পরিবেশ পেলে বিশ্বায়নের চ্যালেঞ্জ মোকাবিলা করে মানুষের অর্থনৈতিক মুক্তির কাজ করতে পারব।’ নিট পোশাকশিল্প মালিকদের সংগঠন বাংলাদেশ নিটওয়্যার প্রস্তুত ও রপ্তানিকারক সমিতির (বিকেএমইএ) প্রথম সহ-সভাপতি এস এম আসলাম সানী বলেন, ‘ব্যবসায়ারী এখন উদ্বেগ-উৎণ্ঠার সর্বোচ্চ পর্যায়ে আছেন। ২০১৩ সালে রানা প্লাজা ধস ও রাজনৈতিক সহিংসতায় আমরা ধ্বংসের মুখে পড়েছিলাম। তখন ভাবমূর্তির সংকটও হয়। এই সংকট ২০১৪ সালে আমরা কাটিয়ে কিছুটা স্বস্তিতে ফিরেছি। হরতাল-অবরোধে পণ্য ব্যয় বেড়ে যায়। এ অবস্থা থেকে উত্তরণে একটি স্থিতিশীল সুষ্ঠু রাজনৈতিক পরিবেশ চাই।’    

এদিকে বেসরকারি গবেষণা সংস্থা সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) হিসাব মতে, একদিনের হরতালে দেশের অর্থনীতির যে ক্ষতি হয় তার পরিমাণ দেড় হাজার কোটি টাকা। হরতালে সবচেয়ে বেশি আক্রান্ত হচ্ছে আবাসন, পরিবহন, তৈরি পোশাক ও ক্ষুদ্র ব্যবসা খাত। আর সীমহীন দুর্ভোগে পড়ছেন খেটে খাওয়া সাধারণ মানুষ। ‘হরতালে অর্থনীতির ক্ষতি’ শীর্ষক সিপিডির এক গবেষণা প্রতিবেদনে বলা হয়েছে, ২০১৩ সালে ছয় মাসে দেশে ৫৫টি হরতাল-অবরোধ হয়েছে। ওই সময়ে রাজনৈতিক সহিংসতায় ক্ষতি হয়েছে ৪৯ হাজার কোটি টাকা। ২০১৩ সালের জুলাই থেকে ২০১৪ সালের জানুয়ারি পর্যন্ত ১৮০ দিনের মধ্যে দেশে হরতাল-অবরোধ হয়েছে ৫৫ দিন। সংস্থাটির প্রতিবেদন অনুযায়ী, দেশে একদিনের হরতালের কারণে ক্ষতির পরিমাণ ৮৯১ কোটি টাকা। এর মধ্যে সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে পরিবহন খাতের। এ খাতে ক্ষতির পরিমাণ ৩০৩ কোটি টাকা। দ্বিতীয় অবস্থানে রয়েছে কৃষি খাত। এ খাতে একদিনের হরতালে ক্ষতি হয় ২৮৮ কোটি টাকা। বস্ত্র ও গার্মেন্ট খাতে ক্ষতির পরিমাণ হচ্ছে ২৫০ কোটি টাকা। পর্যটন খাতে ক্ষতির পরিমাণ ৫০ কোটি টাকা। পোলট্রি, কৃষি এবং আবাসন খাতের ক্ষতিও প্রতিদিনে প্রায় শত কোটি টাকার বেশি। তৈরি পোশাকশিল্পের মালিকদের সংগঠন বিজিএমইএর তথ্যমতে, একদিনের হরতালে শুধু এ খাতের ক্ষতির পরিমাণ দাঁড়ায় কমপক্ষে ১০৮ কোটি টাকা। হরতালের কারণে ১৯৯০ থেকে ২০০০ সাল পর্যন্ত ১০ বছরে পোশাক খাতের ক্ষতি হয়েছে ৮০ হাজার ৪০০ কোটি টাকা। শুধু ১৯৯৯ সালেই ক্ষতির পরিমাণ ছিল ২ হাজার ১৩৫ কোটি টাকা। এ হিসাবে প্রতি বছরে ক্ষতি হয়েছে ৮ হাজার ৩৮ কোটি টাকা। বর্তমান সময়ে হরতালের প্রতিটি দিনে ক্ষতির পরিমাণ দাঁড়িয়েছে ২০০০ সালের তুলনায় দ্বিগুণ।

এই বিভাগের আরও খবর
নির্মাণাধীন ভবনের রড পড়ে পথচারী নিহত
নির্মাণাধীন ভবনের রড পড়ে পথচারী নিহত
কেরানীগঞ্জে গুলিবিদ্ধ বিএনপি নেতার মৃত্যু
কেরানীগঞ্জে গুলিবিদ্ধ বিএনপি নেতার মৃত্যু
একটি দল ইসলাম থেকে বিচ্ছিন্ন
একটি দল ইসলাম থেকে বিচ্ছিন্ন
সুষ্ঠু ভোট হলে জামায়াত জিততে পারবে না
সুষ্ঠু ভোট হলে জামায়াত জিততে পারবে না
ফ্যাসিবাদের যন্ত্রণার কারণেই কোকোর মৃত্যু
ফ্যাসিবাদের যন্ত্রণার কারণেই কোকোর মৃত্যু
সভা-সম্মেলনে ফল শূন্য
সভা-সম্মেলনে ফল শূন্য
বিদেশ সফরেও কমছে এফডিআই
বিদেশ সফরেও কমছে এফডিআই
নির্বাচনে চলছে টাকার খেলা
নির্বাচনে চলছে টাকার খেলা
ফ্যামিলি কার্ডের মাধ্যমে ভোট কেনার কৌশল
ফ্যামিলি কার্ডের মাধ্যমে ভোট কেনার কৌশল
বাংলাদেশের শিক্ষার্থীদের গণিতে দুর্বলতা উদ্বেগের
বাংলাদেশের শিক্ষার্থীদের গণিতে দুর্বলতা উদ্বেগের
মাইকেল মধুসূদন দত্তের সাহিত্যকর্ম অনুপ্রেরণা জোগায়
মাইকেল মধুসূদন দত্তের সাহিত্যকর্ম অনুপ্রেরণা জোগায়
উত্তপ্ত ভোটের মাঠ
উত্তপ্ত ভোটের মাঠ
সর্বশেষ খবর
বিতর্কিত বলিউড অভিনেতা ও চলচ্চিত্র সমালোচক কামাল খান গ্রেফতার
বিতর্কিত বলিউড অভিনেতা ও চলচ্চিত্র সমালোচক কামাল খান গ্রেফতার

৩ মিনিট আগে | শোবিজ

জরায়ুমুখ ক্যানসার সচেতনতায় বর্ণাঢ্য র‌্যালি এবং আলোচনা সভা
জরায়ুমুখ ক্যানসার সচেতনতায় বর্ণাঢ্য র‌্যালি এবং আলোচনা সভা

১৬ মিনিট আগে | হেলথ কর্নার

এবার সিনেমায় নিশো-মেহজাবীন জুটি
এবার সিনেমায় নিশো-মেহজাবীন জুটি

৪১ মিনিট আগে | শোবিজ

ইরানি আকাশ প্রতিরক্ষা কি ইসরায়েলি আক্রমণ ঠেকাতে পারবে?
ইরানি আকাশ প্রতিরক্ষা কি ইসরায়েলি আক্রমণ ঠেকাতে পারবে?

৫৪ মিনিট আগে | পূর্ব-পশ্চিম

যাত্রাবাড়ীতে ট্রাকের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত
যাত্রাবাড়ীতে ট্রাকের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত

১ ঘণ্টা আগে | নগর জীবন

বাড্ডায় নারীর মরদেহ উদ্ধার
বাড্ডায় নারীর মরদেহ উদ্ধার

১ ঘণ্টা আগে | নগর জীবন

পবিত্র শাবান মাসের গুরুত্ব ও করণীয়
পবিত্র শাবান মাসের গুরুত্ব ও করণীয়

১ ঘণ্টা আগে | ইসলামী জীবন

কাদা ছোড়াছুড়ি নয়, গণতন্ত্রকে জয়ী করুন
কাদা ছোড়াছুড়ি নয়, গণতন্ত্রকে জয়ী করুন

১ ঘণ্টা আগে | মুক্তমঞ্চ

গাজীপুরের কালীগঞ্জে শিশুর মরদেহ উদ্ধার
গাজীপুরের কালীগঞ্জে শিশুর মরদেহ উদ্ধার

১ ঘণ্টা আগে | দেশগ্রাম

নিরপরাধ আওয়ামী লীগ কর্মীরা ১০ দলীয় জোটে আসতে পারেন: হান্নান মাসউদ
নিরপরাধ আওয়ামী লীগ কর্মীরা ১০ দলীয় জোটে আসতে পারেন: হান্নান মাসউদ

১ ঘণ্টা আগে | ভোটের হাওয়া

চার নভোচারীকে জেনেশুনে মৃত্যুর মুখে ঠেলে দিচ্ছে নাসা?
চার নভোচারীকে জেনেশুনে মৃত্যুর মুখে ঠেলে দিচ্ছে নাসা?

১ ঘণ্টা আগে | বিজ্ঞান

রুটের অলরাউন্ড পারফরম্যান্সে সিরিজে সমতা ফেরাল ইংল্যান্ড
রুটের অলরাউন্ড পারফরম্যান্সে সিরিজে সমতা ফেরাল ইংল্যান্ড

২ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

‘প্রাথমিক শিক্ষাকে সঠিকভাবে গড়ে তুলতে না পারলে জাতীয় অগ্রগতি ব্যাহত হবে’
‘প্রাথমিক শিক্ষাকে সঠিকভাবে গড়ে তুলতে না পারলে জাতীয় অগ্রগতি ব্যাহত হবে’

২ ঘণ্টা আগে | ক্যাম্পাস

তারেক রহমানকে বাংলাদেশের প্রধানমন্ত্রী বানাতে হবে, এটাই আমাদের স্বপ্ন: পার্থ
তারেক রহমানকে বাংলাদেশের প্রধানমন্ত্রী বানাতে হবে, এটাই আমাদের স্বপ্ন: পার্থ

২ ঘণ্টা আগে | ভোটের হাওয়া

যুক্তরাষ্ট্র-রাশিয়া নয়, সবচেয়ে বেশি হাইপারসনিক ক্ষেপণাস্ত্র যে দেশের হাতে
যুক্তরাষ্ট্র-রাশিয়া নয়, সবচেয়ে বেশি হাইপারসনিক ক্ষেপণাস্ত্র যে দেশের হাতে

২ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

কুবি স্নাতক ভর্তি পরীক্ষার প্রবেশপত্র ডাউনলোড একদিন পেছাল
কুবি স্নাতক ভর্তি পরীক্ষার প্রবেশপত্র ডাউনলোড একদিন পেছাল

২ ঘণ্টা আগে | ক্যাম্পাস

বাপার সভাপতি আলম, সম্পাদক জামিল
বাপার সভাপতি আলম, সম্পাদক জামিল

২ ঘণ্টা আগে | পরবাস

পুরো বাংলাদেশকে পরিবার ভাবার আহ্বান খোকন তালুকদারের
পুরো বাংলাদেশকে পরিবার ভাবার আহ্বান খোকন তালুকদারের

৩ ঘণ্টা আগে | ভোটের হাওয়া

প্রজাতন্ত্র দিবসে ভারতের জনগণকে জামায়াতের শুভেচ্ছা
প্রজাতন্ত্র দিবসে ভারতের জনগণকে জামায়াতের শুভেচ্ছা

৩ ঘণ্টা আগে | রাজনীতি

মাদুরো অপহরণ, চাঞ্চল্যকর তথ্য ফাঁস
মাদুরো অপহরণ, চাঞ্চল্যকর তথ্য ফাঁস

৩ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

ম্যাচ শুরুর আগে সরে দাঁড়ালেন ওসাকা
ম্যাচ শুরুর আগে সরে দাঁড়ালেন ওসাকা

৩ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

আরাফাত রহমান কোকোর মৃত্যুবার্ষিকীতে মৌলভীবাজারে দোয়া
আরাফাত রহমান কোকোর মৃত্যুবার্ষিকীতে মৌলভীবাজারে দোয়া

৩ ঘণ্টা আগে | দেশগ্রাম

যুদ্ধ বন্ধে আলোচনা অব্যাহত রাখতে সম্মত ইউক্রেন-রাশিয়া-যুক্তরাষ্ট্র
যুদ্ধ বন্ধে আলোচনা অব্যাহত রাখতে সম্মত ইউক্রেন-রাশিয়া-যুক্তরাষ্ট্র

৩ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

সুপার সিক্সে বাংলাদেশের প্রতিপক্ষ নিশ্চিত
সুপার সিক্সে বাংলাদেশের প্রতিপক্ষ নিশ্চিত

৩ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

এবার উদাসীন পেঙ্গুইনের সাথে গ্রিনল্যান্ডে ট্রাম্প!
এবার উদাসীন পেঙ্গুইনের সাথে গ্রিনল্যান্ডে ট্রাম্প!

৩ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

কুমিল্লায় বালু ব্যবসায়ীর মরদেহ উদ্ধার, নারী আটক
কুমিল্লায় বালু ব্যবসায়ীর মরদেহ উদ্ধার, নারী আটক

৪ ঘণ্টা আগে | দেশগ্রাম

নিরাপত্তা চেয়ে থানায় জিডি করলেন হাদির ভাই
নিরাপত্তা চেয়ে থানায় জিডি করলেন হাদির ভাই

৪ ঘণ্টা আগে | নগর জীবন

ভোটারদের জনসমুদ্র বলছে তারেক রহমানই আগামীর প্রধানমন্ত্রী
ভোটারদের জনসমুদ্র বলছে তারেক রহমানই আগামীর প্রধানমন্ত্রী

৪ ঘণ্টা আগে | ভোটের হাওয়া

মাগুরা-২ আসনে বিএনপির মিছিল
মাগুরা-২ আসনে বিএনপির মিছিল

৪ ঘণ্টা আগে | ভোটের হাওয়া

৭ দিনে ১৪ হাজার প্রবাসীকে ফেরত পাঠালো সৌদি
৭ দিনে ১৪ হাজার প্রবাসীকে ফেরত পাঠালো সৌদি

৪ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

সর্বাধিক পঠিত
বিশ্বকাপ ইস্যুতে বিসিবিকে যে অনুরোধ জানালেন শান্ত
বিশ্বকাপ ইস্যুতে বিসিবিকে যে অনুরোধ জানালেন শান্ত

১৭ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

আপিল বাতিল: বিসিবির সামনে এখন যে পথ খোলা
আপিল বাতিল: বিসিবির সামনে এখন যে পথ খোলা

১২ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

সিদ্ধান্তহীন ভোটাররাই হবে কিংমেকার
সিদ্ধান্তহীন ভোটাররাই হবে কিংমেকার

১৬ ঘণ্টা আগে | ভোটের হাওয়া

ইসরায়েলের ‘ট্রোজান ঘোড়ার’ কাজ করছে আমিরাত: সৌদির সাবেক শূরা সদস্য
ইসরায়েলের ‘ট্রোজান ঘোড়ার’ কাজ করছে আমিরাত: সৌদির সাবেক শূরা সদস্য

১৪ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপের নতুন সূচি ঘোষণা
আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপের নতুন সূচি ঘোষণা

৫ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

বাংলাদেশ ছাড়াই বিশ্বকাপ, আইসিসির আনুষ্ঠানিক বিবৃতি
বাংলাদেশ ছাড়াই বিশ্বকাপ, আইসিসির আনুষ্ঠানিক বিবৃতি

৬ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

এবার বিশ্বকাপ ইস্যুতে আন্তর্জাতিক আদালতের পথে বিসিবি
এবার বিশ্বকাপ ইস্যুতে আন্তর্জাতিক আদালতের পথে বিসিবি

৯ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

বিশ্বকাপে বাংলাদেশের বদলে স্কটল্যান্ডকে নিলো আইসিসি
বিশ্বকাপে বাংলাদেশের বদলে স্কটল্যান্ডকে নিলো আইসিসি

৯ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

ডিআরসির কাছে করা বিসিবির আপিল বাতিল
ডিআরসির কাছে করা বিসিবির আপিল বাতিল

১৪ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

আমরা প্রাইমারি শিক্ষার ওপর জোর দিতে চাচ্ছি: তারেক রহমান
আমরা প্রাইমারি শিক্ষার ওপর জোর দিতে চাচ্ছি: তারেক রহমান

১১ ঘণ্টা আগে | রাজনীতি

শীত নিয়ে ৫ দিনের পূর্বাভাসে যা জানাল আবহাওয়া অফিস
শীত নিয়ে ৫ দিনের পূর্বাভাসে যা জানাল আবহাওয়া অফিস

১৭ ঘণ্টা আগে | জাতীয়

ফের ১১ দলীয় জোট গঠন জামায়াতের
ফের ১১ দলীয় জোট গঠন জামায়াতের

৬ ঘণ্টা আগে | রাজনীতি

সরকার নির্দেশ দিলে বিশ্বকাপ খেলবে না পাকিস্তান
সরকার নির্দেশ দিলে বিশ্বকাপ খেলবে না পাকিস্তান

৭ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

অপমানজনক মন্তব্য, ট্রাম্পকে ক্ষমা চাইতে বললেন ব্রিটিশ প্রধানমন্ত্রী
অপমানজনক মন্তব্য, ট্রাম্পকে ক্ষমা চাইতে বললেন ব্রিটিশ প্রধানমন্ত্রী

১৬ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

ট্রাম্পের মন্তব্যের জবাবে যা বললেন প্রিন্স হ্যারি
ট্রাম্পের মন্তব্যের জবাবে যা বললেন প্রিন্স হ্যারি

১৫ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

ওরা দেশকে ভালোবাসার নামে আমেরিকার সঙ্গে গোপন বৈঠক করে: চরমোনাই পীর
ওরা দেশকে ভালোবাসার নামে আমেরিকার সঙ্গে গোপন বৈঠক করে: চরমোনাই পীর

৮ ঘণ্টা আগে | দেশগ্রাম

'শেখ হাসিনা ভারতে নিরাপদে থাকলে ক্রিকেটাররা কেন খেলতে পারবে না'
'শেখ হাসিনা ভারতে নিরাপদে থাকলে ক্রিকেটাররা কেন খেলতে পারবে না'

৬ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

হওয়ার কথা ছিল গণ-অভ্যুত্থানের নেতা, হয়ে গেছে ওবায়দুল কাদের : তাজনুভা
হওয়ার কথা ছিল গণ-অভ্যুত্থানের নেতা, হয়ে গেছে ওবায়দুল কাদের : তাজনুভা

৬ ঘণ্টা আগে | রাজনীতি

কিডনির পাথর গলে যাবে যে পাতার রসে
কিডনির পাথর গলে যাবে যে পাতার রসে

১০ ঘণ্টা আগে | জীবন ধারা

নির্বাচন থেকে সরে দাঁড়ালেন জামায়াতের আরো এক প্রার্থী
নির্বাচন থেকে সরে দাঁড়ালেন জামায়াতের আরো এক প্রার্থী

১১ ঘণ্টা আগে | রাজনীতি

বাংলাদেশের বিশ্বকাপ খেলার অধিকার কেড়ে নিচ্ছে আইসিসি: আসিফ নজরুল
বাংলাদেশের বিশ্বকাপ খেলার অধিকার কেড়ে নিচ্ছে আইসিসি: আসিফ নজরুল

১১ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

বুলবুলের ওপর ক্ষোভ আইসিসির
বুলবুলের ওপর ক্ষোভ আইসিসির

৯ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

ভাঙনের মুখে ইরান, আরও বড় ধাক্কা আসছে?
ভাঙনের মুখে ইরান, আরও বড় ধাক্কা আসছে?

৫ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

মর্মান্তিক, ৫০ পর্যন্ত লিখতে না পারায় বাবার মারধরে শিশুর মৃত্যু!
মর্মান্তিক, ৫০ পর্যন্ত লিখতে না পারায় বাবার মারধরে শিশুর মৃত্যু!

১২ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

বিসিবির সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়ে যা বললেন পিসিবির সাবেক সভাপতি
বিসিবির সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়ে যা বললেন পিসিবির সাবেক সভাপতি

১৫ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

বাংলাদেশ-ভারত অংশীদারিত্ব জনগণের জন্য সুবিধা বয়ে এনেছে : প্রণয় ভার্মা
বাংলাদেশ-ভারত অংশীদারিত্ব জনগণের জন্য সুবিধা বয়ে এনেছে : প্রণয় ভার্মা

৫ ঘণ্টা আগে | জাতীয়

একনজরে আজকের বাংলাদেশ প্রতিদিন (২৪ জানুয়ারি)
একনজরে আজকের বাংলাদেশ প্রতিদিন (২৪ জানুয়ারি)

১৮ ঘণ্টা আগে | জাতীয়

যুক্তরাষ্ট্রে সন্তানদের সামনেই স্ত্রীসহ চারজনকে গুলি করে হত্যা করলেন এক ভারতীয়
যুক্তরাষ্ট্রে সন্তানদের সামনেই স্ত্রীসহ চারজনকে গুলি করে হত্যা করলেন এক ভারতীয়

১২ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

সূর্যকুমারের বিরুদ্ধে ৫০০ কোটির মামলা করবেন খুশি
সূর্যকুমারের বিরুদ্ধে ৫০০ কোটির মামলা করবেন খুশি

১২ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

যে নিয়মে বিশ্বকাপে বাংলাদেশের পরিবর্তে জায়গা পেল স্কটল্যান্ড
যে নিয়মে বিশ্বকাপে বাংলাদেশের পরিবর্তে জায়গা পেল স্কটল্যান্ড

৮ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

প্রিন্ট সর্বাধিক
বিসিবি পরিচালক ইশতিয়াক সাদেকের পদত্যাগ
বিসিবি পরিচালক ইশতিয়াক সাদেকের পদত্যাগ

প্রথম পৃষ্ঠা

লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে পাল্টাপাল্টি
লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে পাল্টাপাল্টি

প্রথম পৃষ্ঠা

আজকের ভাগ্যচক্র
আজকের ভাগ্যচক্র

আজকের রাশি

উত্তপ্ত ভোটের মাঠ
উত্তপ্ত ভোটের মাঠ

প্রথম পৃষ্ঠা

সুষ্ঠু ভোট হলে জামায়াত জিততে পারবে না
সুষ্ঠু ভোট হলে জামায়াত জিততে পারবে না

প্রথম পৃষ্ঠা

একটি দল ইসলাম থেকে বিচ্ছিন্ন
একটি দল ইসলাম থেকে বিচ্ছিন্ন

প্রথম পৃষ্ঠা

গুইসাপের অভয়ারণ্য তীরচর
গুইসাপের অভয়ারণ্য তীরচর

পেছনের পৃষ্ঠা

তেলা মাথায় আর কত তেল দেবেন?
তেলা মাথায় আর কত তেল দেবেন?

প্রথম পৃষ্ঠা

নির্মাণাধীন ভবনের রড পড়ে পথচারী নিহত
নির্মাণাধীন ভবনের রড পড়ে পথচারী নিহত

প্রথম পৃষ্ঠা

তিন দিন পর কৃষিবিদের হাত-পা বাঁধা লাশ উদ্ধার
তিন দিন পর কৃষিবিদের হাত-পা বাঁধা লাশ উদ্ধার

পেছনের পৃষ্ঠা

কেরানীগঞ্জে গুলিবিদ্ধ বিএনপি নেতার মৃত্যু
কেরানীগঞ্জে গুলিবিদ্ধ বিএনপি নেতার মৃত্যু

প্রথম পৃষ্ঠা

নানান কৌশলে প্রচার
নানান কৌশলে প্রচার

পেছনের পৃষ্ঠা

বাংলাদেশের শিক্ষার্থীদের গণিতে দুর্বলতা উদ্বেগের
বাংলাদেশের শিক্ষার্থীদের গণিতে দুর্বলতা উদ্বেগের

প্রথম পৃষ্ঠা

সভা-সম্মেলনে ফল শূন্য
সভা-সম্মেলনে ফল শূন্য

প্রথম পৃষ্ঠা

সিন্ডিকেট চক্রে জিম্মি প্রশিক্ষণার্থীরা
সিন্ডিকেট চক্রে জিম্মি প্রশিক্ষণার্থীরা

নগর জীবন

মাইকেল মধুসূদন দত্তের সাহিত্যকর্ম অনুপ্রেরণা জোগায়
মাইকেল মধুসূদন দত্তের সাহিত্যকর্ম অনুপ্রেরণা জোগায়

প্রথম পৃষ্ঠা

আবারও হলো ‘১১-দলীয় জোট’
আবারও হলো ‘১১-দলীয় জোট’

পেছনের পৃষ্ঠা

বিদেশ সফরেও কমছে এফডিআই
বিদেশ সফরেও কমছে এফডিআই

প্রথম পৃষ্ঠা

নির্বাচনে চলছে টাকার খেলা
নির্বাচনে চলছে টাকার খেলা

প্রথম পৃষ্ঠা

নির্বাচনি প্রচার উৎসবে দেশ
নির্বাচনি প্রচার উৎসবে দেশ

পেছনের পৃষ্ঠা

ফ্যাসিবাদের যন্ত্রণার কারণেই কোকোর মৃত্যু
ফ্যাসিবাদের যন্ত্রণার কারণেই কোকোর মৃত্যু

প্রথম পৃষ্ঠা

জাতীয় চ্যালেঞ্জগুলো গবেষণায় অন্তর্ভুক্তি জরুরি
জাতীয় চ্যালেঞ্জগুলো গবেষণায় অন্তর্ভুক্তি জরুরি

নগর জীবন

আইফোনের জন্য বন্ধুকে খুন অবশেষে গ্রেপ্তার
আইফোনের জন্য বন্ধুকে খুন অবশেষে গ্রেপ্তার

পেছনের পৃষ্ঠা

বেরোবিতে রাবি ভর্তি পরীক্ষায় অনুপস্থিতি ১০ শতাংশ
বেরোবিতে রাবি ভর্তি পরীক্ষায় অনুপস্থিতি ১০ শতাংশ

পেছনের পৃষ্ঠা

কুমিল্লায় সাফওয়ান বসুন্ধরা গ্লোবাল পার্টনারস সামিট
কুমিল্লায় সাফওয়ান বসুন্ধরা গ্লোবাল পার্টনারস সামিট

নগর জীবন

সংসদের আগে শাকসু নির্বাচন দাবিতে বিক্ষোভ
সংসদের আগে শাকসু নির্বাচন দাবিতে বিক্ষোভ

পেছনের পৃষ্ঠা

আরাফাত রহমান কোকোর ১১তম মৃত্যুবার্ষিকী পালিত
আরাফাত রহমান কোকোর ১১তম মৃত্যুবার্ষিকী পালিত

নগর জীবন

বাংলাদেশ ভ্রমণে সতর্কতা জারি যুক্তরাজ্যের
বাংলাদেশ ভ্রমণে সতর্কতা জারি যুক্তরাজ্যের

পেছনের পৃষ্ঠা

পোস্টাল ব্যালটে ভোট দিয়ে দ্রুত পাঠানোর তাগাদা ইসির
পোস্টাল ব্যালটে ভোট দিয়ে দ্রুত পাঠানোর তাগাদা ইসির

পেছনের পৃষ্ঠা

রামুতে দুর্বৃত্তের গুলিতে যুবক নিহত
রামুতে দুর্বৃত্তের গুলিতে যুবক নিহত

পেছনের পৃষ্ঠা