শিরোনাম
প্রকাশ: ০০:০০, শনিবার, ১৫ নভেম্বর, ২০২৫ আপডেট: ০১:৪৭, শনিবার, ১৫ নভেম্বর, ২০২৫

আগুন জুলাই শহীদ স্মৃতিস্তম্ভ ও রেললাইনে

প্রতিদিন ডেস্ক
প্রিন্ট ভার্সন
আগুন জুলাই শহীদ স্মৃতিস্তম্ভ ও রেললাইনে

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের লকডাউন কর্মসূচি ঘিরে দেশের বিভিন্ন স্থানে অগ্নিসংযোগের খবর পাওয়া গেছে। এর মধ্যে পটুয়াখালীতে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভ ও ব্রাহ্মণবাড়িয়ায় রেললাইনে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।

এ ছাড়া সাভারের আশুলিয়ায় পার্কিংয়ে থাকা পিকআপে আগুন দিলে চালক দগ্ধ হয়েছেন। আর ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ফুটওভার ব্রিজের ওপর আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়া হয়েছে বিএনপির ব্যানার-ফেস্টুন। এর বাইরে ঝালকাঠির রাজাপুরে দুর্বৃত্তের দেওয়া আগুনে ছাত্রলীগ সভাপতির বসতঘর পুড়ে গেছে। নিজস্ব প্রতিনিধিদের পাঠানো তথ্য।

গাজীপুর : গাজীপুরের কালিয়াকৈর উপজেলার খাড়াজোড়া এলাকায় থামানো অবস্থায় থাকা একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। মালিক পক্ষ ও পাহারাদার জানান, উপজেলার খাড়াজোড়া এলাকায় সমাহার কারখানার সামনে ইতিহাস পরিবহন কাউন্টারের পাশে গাড়িটি মেরামতের জন্য রাখা হয়েছিল। বৃহস্পতিবার দিবাগত রাত আড়াইটার দিকে হঠাৎ গাড়িতে আগুন জ্বলতে দেখেন পাহারাদার। তিনি চিৎকার করলে দুটি মোটরসাইকেলে চার ব্যক্তি দ্রুত স্থান ত্যাগ করে পালিয়ে যায়। পাহারাদারের চিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে আগুন নেভানোর চেষ্টা করেও ব্যর্থ হন। পরে ফায়ার সার্ভিসে খবর দেওয়া হয়। সংবাদ পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন। এর আগেই গাড়ির বিভিন্ন অংশ পুড়ে যায়। এতে প্রায় ৩ থেকে ৪ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন গাড়ির মালিক টুটুল।

পটুয়াখালী : শহরের সার্কিট হাউস-সংলগ্ন ঝাউতলায় জুলাই আন্দোলনে শহীদদের স্মরণে নির্মিত স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগের চেষ্টা করেছে দুর্বৃত্তরা। গতকাল সকালে স্মৃতিস্তম্ভের নিচের অংশে আগুন দেওয়ার চিহ্ন ও কালো দাগ দেখতে পায় স্থানীয়রা। পরে ঘটনাটি জানাজানি হলে জুলাই যোদ্ধাদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়। বৃহস্পতিবার গভীর রাতের যে কোনো সময় এ ঘটনা ঘটিয়েছে দুর্বৃত্তরা। ঘটনার খবর পেয়ে আইনশৃঙ্খলা বাহিনী ঘটনাস্থল পরিদর্শন করে পুলিশ মোতায়েন করেছে।

জুলাই যোদ্ধা তোফাজ্জল হোসেন অভিযোগ করে বলেন, ‘শহীদদের প্রতি অবমাননাকর এ ধরনের কর্মকাণ্ড পরিকল্পিতভাবে করা হয়েছে। আমরা গতকাল সারা দিন পাহারায় ছিলাম। প্রশাসনের কাছে দাবি জানাই ভিডিও ফুটেজ দেখে দোষীদের শনাক্ত করতে হবে।’

এ বিষয়ে অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা) মোহাম্মদ তারেক হাওলাদার বলেন, ‘আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি। আগুনে স্মৃতিস্তম্ভের বড় কোনো ক্ষতি হয়নি। শুধু নিচের দিকে কিছুটা কালো দাগ রয়েছে। আশপাশের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে দোষীদের শনাক্ত করা হবে।’ পটুয়াখালী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি ইমতিয়াজ আহমেদ বলেন, ‘দায়ীদের চিহ্নিত করতে সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হচ্ছে। এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে। বিষয়টি গুরুত্বসহকারে দেখা হচ্ছে।’

ব্রাহ্মণবাড়িয়া : জেলার সদর উপজেলার ভাতশালা (আখাউড়া-চিনাইর সড়কের পাশে) এলাকায় রেললাইনে বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে আগুনের ঘটনা ঘটে। এর আগে বুধবার গভীর রাতে যে স্থানে আগুন দেওয়া হয় এর কাছাকাছি স্থানেই আবার আগুন দেওয়ার ঘটনা ঘটল। এতে চট্টগ্রামগামী মহানগর এক্সপ্রেস  ট্রেন ১৫ মিনিটের মতো ব্রাহ্মণবাড়িয়া স্টেশনে আটকা পড়ে। রাত ১২টায় ট্রেনটি ব্রাহ্মণবাড়িয়া ছেড়ে আসে।

আখাউড়া রেলওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) এস এম শফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, দুর্বৃত্তরা ভাতশালা স্টেশনের সামনে রেললাইনে আগুনের খবর পেয়ে সদর থানা পুলিশ এসে আগুন নেভায়।

মানিকগঞ্জ : জেলার শিবালয় উপজেলায় থেমে থাকা একটি স্কুলবাসে দুর্বৃত্তদের অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এতে বাসের ভিতর ঘুমিয়ে থাকা চালক তাবেজ খান (৪৫) গুরুতর দগ্ধ হন। তার অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। বৃহস্পতিবার মধ্যরাতে উপজেলার ফলসাটিয়া এলাকায় এ ঘটনা ঘটে। দগ্ধ তাবেজ খানকে প্রথমে মানিকগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে তাকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে স্থানান্তর করা হয়েছে। তার বাড়ি মানিকগঞ্জ সদর উপজেলার বাড়াইভিকরা গ্রামে।

শিবালয় থানার উপপরিদর্শক (এসআই) সুমন চক্রবর্তী জানান, দি হলি চাইল্ড স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী পরিবহনের বাসটি প্রতিদিনের মতো ঢাকা-আরিচা মহাসড়কের পাশে পার্কিং করে রাখা ছিল। চালক তাবেজ খান বাসের মধ্যেই ঘুমাচ্ছিলেন। রাত দেড়টার দিকে দুর্বৃত্তরা হঠাৎ বাসে আগুন ধরিয়ে দিলে মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে চালককে উদ্ধার করে হাসপাতালে পাঠায়। পরে ফায়ার সার্ভিস কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনেন।

সাভার (ঢাকা) : সাভারের আশুলিয়ায় সড়কের পাশে পার্কিং করা পিকআপ ভ্যানে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। শুক্রবার ভোর সাড়ে ৪টার দিকে বাইপাইল-আবদুল্লাহপুর সড়কের আশুলিয়া সরকার মার্কেট এলাকায় এ ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিসের কর্মকর্তারা জানান, ভোরের দিকে মোটরসাইকেলে আসা দুই ব্যক্তি পিকআপটিতে আগুন ধরিয়ে দ্রুত সেখান থেকে পালিয়ে যায় বলে জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। তারা প্রথমে নিজেরাই আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করেন এবং পরে ফায়ার সার্ভিসে খবর দেন। সংবাদ পেয়ে জিরাবো মডার্ন ফায়ার স্টেশন থেকে একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নেভায়। স্টেশনের সিনিয়র স্টেশন ম্যানেজার আবু সায়েম মাসুম জানান, আগুন দ্রুত নিয়ন্ত্রণে আনা গেলেও পিকআপের সামনের অংশ ও ইঞ্জিন সম্পূর্ণভাবে পুড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে। এর দুই দিন আগে, বুধবার ভোরে একই এলাকায় সড়কের পাশে পার্কিংয়ে থাকা আলিফ পরিবহনের একটি বাসেও দুর্বৃত্তরা আগুন দিয়েছিল।

সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ) : নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ফুটওভার ব্রিজের ওপর আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এ সময় মাদানীনগর এলাকার ফুটওভার ব্রিজে টানানো বিএনপির ব্যানার, ফেস্টুন পুুড়ে যায়। এ ঘটনায় মো. রিয়াজ হোসেন (৩১) নামে একজনকে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয়রা। শুক্রবার (১৪ নভেম্বর) ভোরে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, ভোরে সিদ্ধিরগঞ্জের মাদানীনগর ফুটওভার ব্রিজে টানানো বিএনপির ব্যানার, ফেস্টুন ও ফুটওভার ব্রিজের ওপর আগুন দেয় দুর্বৃত্তরা। এ সময় একজন সন্দেহভাজনকে গ্রেপ্তার করে পুলিশের কাছে সোপর্দ করে স্থানীয়রা।

সিদ্ধিরগঞ্জ থানার ওসি মোহাম্মদ শাহিনূর আলম জানান, গ্রেপ্তার রিয়াজ হোসেন ১ হাজার টাকার বিনিময়ে এ কাজ করেছে বলে পুলিশের কাছে স্বীকার করেছে। গ্রেপ্তার রিয়াজ হোসেন নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার কাঁচপুর ইউনিয়নের সোনাপুর বেহাকৈর এলাকার মো. জাকির হোসেনের ছেলে।

ঝালকাঠি : ঝালকাঠির রাজাপুর উপজেলার গালুয়া ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি মাছুম বিলাহ বাপ্পির বসতঘর দুর্বৃত্তের দেওয়া আগুনে পুড়ে ছাই হয়েছে। বৃহস্পতিবার দিবাগত রাত ৩টার দিকে এ ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন স্থানীয়রা। তারা জানান, গভীর রাতে বাপ্পিদের ঘরের পূর্বপাশে একটি শব্দ শুনতে পাই। এরপর আমরা বাড়ির বাইরে এসে দেখি বাপ্পিদের ঘর দাউদাউ করে জ্বলছে। আমরা এরপর ফায়ার সার্ভিস ও রাজাপুর থানায় ফোন করি। স্থানীয়রা আরও জানান, বাড়িতে কেউ না থাকায় বাপ্পিদের বাড়ির বিদ্যুৎ সংযোগ এক মাস আগেই কেটে দেয় পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষ।

ছাত্রলীগ নেতা বাপ্পি অভিযোগ করে জানান, তার মা অসুস্থ থাকায় কয়েক দিন আগে তাকে চিকিৎসার জন্য ঢাকায় নিয়ে যেতে হয়। এ কারণে তাদের পুরো বাড়িটি খালি ছিল। রাতে কে বা কারা ঘরে আগুন ধরিয়ে দেয় জানেন না তিনি।

হঠাৎ আগুনের খবর পেয়ে স্থানীয়রা ছুটে এলেও পুরো ঘর মুহূর্তেই পুড়ে যায়। এতে ঘরে থাকা আসবাবপত্রসহ সব মালামাল পুড়ে গেছে। ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনলেও মালামাল কিছুই রক্ষা করতে পারেনি। আগুনে প্রায় ১৫ লাখ টাকার ক্ষতি হয়েছে বলেও জানান তিনি। রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম উদ্দিন জানান, খবর পেয়ে রাতেই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ওই বাড়িতে কোনো লোকজন ছিল না। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগও পাইনি।

এই বিভাগের আরও খবর
ইসির সম্মতি ছাড়া বদলি নয়
ইসির সম্মতি ছাড়া বদলি নয়
৩২ মৃতদেহ নিয়ে টানাটানি শিয়াল-কুকুরের
৩২ মৃতদেহ নিয়ে টানাটানি শিয়াল-কুকুরের
নির্বাচন বানচাল করার মতো শক্তি পৃথিবীতে নেই
নির্বাচন বানচাল করার মতো শক্তি পৃথিবীতে নেই
সর্বোচ্চ সতর্কতায় চলছে চিকিৎসা
সর্বোচ্চ সতর্কতায় চলছে চিকিৎসা
দল নয়, স্বতন্ত্র লড়বেন আসিফ
দল নয়, স্বতন্ত্র লড়বেন আসিফ
সুষ্ঠু নির্বাচন নিয়ে শঙ্কা রয়েছে
সুষ্ঠু নির্বাচন নিয়ে শঙ্কা রয়েছে
ধর্মের বড়ি বিক্রি করে ভোট চাওয়া যাবে না
ধর্মের বড়ি বিক্রি করে ভোট চাওয়া যাবে না
দুর্নীতির কারণে সংকুচিত হচ্ছে শ্রমবাজার
দুর্নীতির কারণে সংকুচিত হচ্ছে শ্রমবাজার
বল এখন রাজনৈতিক দলের কোর্টে
বল এখন রাজনৈতিক দলের কোর্টে
দেশের অস্তিত্বের ওপর আঘাত এ হামলা
দেশের অস্তিত্বের ওপর আঘাত এ হামলা
সন্ত্রাসীদের পেছনের শক্তি কারা স্পষ্ট করতে হবে
সন্ত্রাসীদের পেছনের শক্তি কারা স্পষ্ট করতে হবে
রাজনীতি এখন ভোটের মাঠে
রাজনীতি এখন ভোটের মাঠে
সর্বশেষ খবর
কোহলিকে ছাড়িয়ে গুগল সার্চের শীর্ষে সূর্যবংশী
কোহলিকে ছাড়িয়ে গুগল সার্চের শীর্ষে সূর্যবংশী

৮ মিনিট আগে | মাঠে ময়দানে

লক্ষ্মীপুরে নির্বাচন কার্যালয়ে দুর্বৃত্তের আগুন, পুড়েছে নথিপত্র
লক্ষ্মীপুরে নির্বাচন কার্যালয়ে দুর্বৃত্তের আগুন, পুড়েছে নথিপত্র

১০ মিনিট আগে | দেশগ্রাম

রিয়াল মাদ্রিদে চোটের ধাক্কা
রিয়াল মাদ্রিদে চোটের ধাক্কা

১১ মিনিট আগে | মাঠে ময়দানে

দরিদ্র মেধাবীদের জন্য বসুন্ধরা গ্রুপের সহায়তা
দরিদ্র মেধাবীদের জন্য বসুন্ধরা গ্রুপের সহায়তা

১৬ মিনিট আগে | বসুন্ধরা শুভসংঘ

ভোটে প্রার্থী হতে পারবেন না পলাতক ব্যক্তিরা
ভোটে প্রার্থী হতে পারবেন না পলাতক ব্যক্তিরা

২১ মিনিট আগে | জাতীয়

শ্রীরামসী গণহত্যা: এক সকালে নিভেছিল শতাধিক প্রাণ
শ্রীরামসী গণহত্যা: এক সকালে নিভেছিল শতাধিক প্রাণ

২১ মিনিট আগে | দেশগ্রাম

নোয়াখালীতে টার্মিনালে থাকা বাসে আগুন
নোয়াখালীতে টার্মিনালে থাকা বাসে আগুন

২২ মিনিট আগে | দেশগ্রাম

পঞ্চগড়ে তিন দিন ধরে মৃদু শৈত্যপ্রবাহ
পঞ্চগড়ে তিন দিন ধরে মৃদু শৈত্যপ্রবাহ

২৬ মিনিট আগে | দেশগ্রাম

কেরানীগঞ্জে আগুন লাগা ভবন থেকে ৪২ জন উদ্ধার
কেরানীগঞ্জে আগুন লাগা ভবন থেকে ৪২ জন উদ্ধার

৩২ মিনিট আগে | নগর জীবন

টিভিতে আজ যেসব খেলা
টিভিতে আজ যেসব খেলা

৩২ মিনিট আগে | মাঠে ময়দানে

আজকের নামাজের সময়সূচি, ১৩ ডিসেম্বর ২০২৫
আজকের নামাজের সময়সূচি, ১৩ ডিসেম্বর ২০২৫

৩৩ মিনিট আগে | ইসলামী জীবন

লেবাননে বিমান হামলা চালালো ইসরায়েল
লেবাননে বিমান হামলা চালালো ইসরায়েল

৪১ মিনিট আগে | পূর্ব-পশ্চিম

সারাদেশে বিএনপির বিক্ষোভ আজ
সারাদেশে বিএনপির বিক্ষোভ আজ

৪৩ মিনিট আগে | রাজনীতি

সরকার পদক্ষেপ না নিলে নির্বাচনের আগে হত্যা বাড়বে
সরকার পদক্ষেপ না নিলে নির্বাচনের আগে হত্যা বাড়বে

৫৪ মিনিট আগে | মুক্তমঞ্চ

কেরানীগঞ্জে ভবনে আগুন, নিয়ন্ত্রণে ১২ ইউনিট
কেরানীগঞ্জে ভবনে আগুন, নিয়ন্ত্রণে ১২ ইউনিট

৫৫ মিনিট আগে | নগর জীবন

যুদ্ধবিরতিতে ফিরতে রাজি হয়েছে থাইল্যান্ড-কম্বোডিয়া: ট্রাম্প
যুদ্ধবিরতিতে ফিরতে রাজি হয়েছে থাইল্যান্ড-কম্বোডিয়া: ট্রাম্প

৫৮ মিনিট আগে | পূর্ব-পশ্চিম

ঢাকায় বাড়ছে শীতের আমেজ, তাপমাত্রা নেমেছে ১৬ ডিগ্রিতে
ঢাকায় বাড়ছে শীতের আমেজ, তাপমাত্রা নেমেছে ১৬ ডিগ্রিতে

১ ঘণ্টা আগে | নগর জীবন

একনজরে আজকের বাংলাদেশ প্রতিদিন (১৩ ডিসেম্বর)
একনজরে আজকের বাংলাদেশ প্রতিদিন (১৩ ডিসেম্বর)

১ ঘণ্টা আগে | জাতীয়

খালেদা জিয়া-ওসমান হাদিকে দেখতে এভারকেয়ারে মির্জা ফখরুল
খালেদা জিয়া-ওসমান হাদিকে দেখতে এভারকেয়ারে মির্জা ফখরুল

১ ঘণ্টা আগে | রাজনীতি

বাংলাদেশের মাছের ব্যাপক চাহিদা ভারতের সাত রাজ্যে
বাংলাদেশের মাছের ব্যাপক চাহিদা ভারতের সাত রাজ্যে

১ ঘণ্টা আগে | অর্থনীতি

ঢাবির কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষা আজ
ঢাবির কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষা আজ

১ ঘণ্টা আগে | ক্যাম্পাস

সম্পদ উপার্জনে নীতি বিসর্জন নিন্দনীয়
সম্পদ উপার্জনে নীতি বিসর্জন নিন্দনীয়

১ ঘণ্টা আগে | ইসলামী জীবন

সপ্তাহে অন্তত পাঁচ দিন কমপক্ষে ৩০ মিনিট করে হাঁটুন
সপ্তাহে অন্তত পাঁচ দিন কমপক্ষে ৩০ মিনিট করে হাঁটুন

৩ ঘণ্টা আগে | জীবন ধারা

জবির ভর্তি পরীক্ষা শুরু হচ্ছে আজ
জবির ভর্তি পরীক্ষা শুরু হচ্ছে আজ

৪ ঘণ্টা আগে | ক্যাম্পাস

বাংলাদেশসহ চার দেশে ভ্রমণ সতর্কতা যুক্তরাষ্ট্রের
বাংলাদেশসহ চার দেশে ভ্রমণ সতর্কতা যুক্তরাষ্ট্রের

৪ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

সিলেটের হয়ে বিপিএল মাতাবেন হ্যারি ব্রুকস
সিলেটের হয়ে বিপিএল মাতাবেন হ্যারি ব্রুকস

৫ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

হাদিকে গুলি করা সন্ত্রাসীরা শনাক্ত, যেকোনো সময় গ্রেফতার
হাদিকে গুলি করা সন্ত্রাসীরা শনাক্ত, যেকোনো সময় গ্রেফতার

৬ ঘণ্টা আগে | নগর জীবন

অধিনায়ক হওয়ার চেয়ে ঢাকার জয়ই সাব্বির রহমানের কাছে বেশি গুরুত্বপূর্ণ
অধিনায়ক হওয়ার চেয়ে ঢাকার জয়ই সাব্বির রহমানের কাছে বেশি গুরুত্বপূর্ণ

৬ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

কৌতুক পছন্দ করে ইতিহাস
কৌতুক পছন্দ করে ইতিহাস

৭ ঘণ্টা আগে | মুক্তমঞ্চ

খালেদা জিয়া বাংলাদেশের ঐক্যের প্রতীক
খালেদা জিয়া বাংলাদেশের ঐক্যের প্রতীক

৭ ঘণ্টা আগে | মুক্তমঞ্চ

সর্বাধিক পঠিত
ইনকিলাব মঞ্চের ‍মুখপাত্র ও এমপি প্রার্থী ওসমান হাদি গুলিবিদ্ধ
ইনকিলাব মঞ্চের ‍মুখপাত্র ও এমপি প্রার্থী ওসমান হাদি গুলিবিদ্ধ

১৮ ঘণ্টা আগে | নগর জীবন

৪৮ ঘণ্টার মধ্যে নিজ দায়িত্বে প্রচার উপকরণ সরিয়ে নেওয়ার আহ্বান জামায়াত আমিরের
৪৮ ঘণ্টার মধ্যে নিজ দায়িত্বে প্রচার উপকরণ সরিয়ে নেওয়ার আহ্বান জামায়াত আমিরের

২৩ ঘণ্টা আগে | রাজনীতি

হাদিকে গুলি করা সন্ত্রাসীরা শনাক্ত, যেকোনো সময় গ্রেফতার
হাদিকে গুলি করা সন্ত্রাসীরা শনাক্ত, যেকোনো সময় গ্রেফতার

৬ ঘণ্টা আগে | নগর জীবন

২০২৬ সালের এইচএসসি পরীক্ষা নিয়ে নতুন নির্দেশনা
২০২৬ সালের এইচএসসি পরীক্ষা নিয়ে নতুন নির্দেশনা

২১ ঘণ্টা আগে | ক্যাম্পাস

৭২ ঘণ্টা অতি ঝুঁকিপূর্ণ, হাদির ব্রেইন স্টেম ক্ষতিগ্রস্ত : বিশেষ সহকারী
৭২ ঘণ্টা অতি ঝুঁকিপূর্ণ, হাদির ব্রেইন স্টেম ক্ষতিগ্রস্ত : বিশেষ সহকারী

৯ ঘণ্টা আগে | রাজনীতি

হাদির পরিবারের পাশে জুবাইদা রহমান
হাদির পরিবারের পাশে জুবাইদা রহমান

১০ ঘণ্টা আগে | জাতীয়

ওসমান হাদি গুলিবিদ্ধ, যা বললেন ফারুকী
ওসমান হাদি গুলিবিদ্ধ, যা বললেন ফারুকী

১৭ ঘণ্টা আগে | নগর জীবন

২৫ ডিসেম্বর দেশে ফিরছেন তারেক রহমান : মির্জা ফখরুল
২৫ ডিসেম্বর দেশে ফিরছেন তারেক রহমান : মির্জা ফখরুল

১১ ঘণ্টা আগে | জাতীয়

ঢাকা-১০ আসনে স্বতন্ত্র নির্বাচন করবেন আসিফ মাহমুদ
ঢাকা-১০ আসনে স্বতন্ত্র নির্বাচন করবেন আসিফ মাহমুদ

২০ ঘণ্টা আগে | ভোটের হাওয়া

অশ্রুসিক্ত নয়নে সাজিদের শেষ বিদায়ে হাজারো মানুষের ঢল
অশ্রুসিক্ত নয়নে সাজিদের শেষ বিদায়ে হাজারো মানুষের ঢল

২২ ঘণ্টা আগে | দেশগ্রাম

রিকশায় ছিলেন হাদি, মোটরসাইকেল থেকে গুলি চালায় দুইজন
রিকশায় ছিলেন হাদি, মোটরসাইকেল থেকে গুলি চালায় দুইজন

১৬ ঘণ্টা আগে | নগর জীবন

হাদির মাথায় গুলি ঢুকে বেরিয়ে গেছে, জানালেন চিকিৎসকরা
হাদির মাথায় গুলি ঢুকে বেরিয়ে গেছে, জানালেন চিকিৎসকরা

১৩ ঘণ্টা আগে | জাতীয়

ওসমান হাদির ওপর হামলাকারীদের দ্রুত আইনের আওতায় আনার নির্দেশ প্রধান উপদেষ্টার
ওসমান হাদির ওপর হামলাকারীদের দ্রুত আইনের আওতায় আনার নির্দেশ প্রধান উপদেষ্টার

১৭ ঘণ্টা আগে | জাতীয়

হাদিকে গুলি করা সন্ত্রাসীদের ধরতে সাঁড়াশি অভিযান শুরু: ডিএমপি কমিশনার
হাদিকে গুলি করা সন্ত্রাসীদের ধরতে সাঁড়াশি অভিযান শুরু: ডিএমপি কমিশনার

১৬ ঘণ্টা আগে | নগর জীবন

এভারকেয়ারে আনা হয়েছে হাদিকে
এভারকেয়ারে আনা হয়েছে হাদিকে

১৩ ঘণ্টা আগে | জাতীয়

প্রার্থীর ওপর হামলার প্রতিবাদে শনিবার ঢাকাসহ সারাদেশে বিএনপির প্রতিবাদ মিছিল
প্রার্থীর ওপর হামলার প্রতিবাদে শনিবার ঢাকাসহ সারাদেশে বিএনপির প্রতিবাদ মিছিল

১৫ ঘণ্টা আগে | রাজনীতি

ওসমান হাদিকে দেখতে ঢামেকে মির্জা আব্বাস
ওসমান হাদিকে দেখতে ঢামেকে মির্জা আব্বাস

১৬ ঘণ্টা আগে | নগর জীবন

হাদির প্রাথমিক অস্ত্রোপচার সম্পন্ন, নেওয়া হচ্ছে এভারকেয়ার হাসপাতালে
হাদির প্রাথমিক অস্ত্রোপচার সম্পন্ন, নেওয়া হচ্ছে এভারকেয়ার হাসপাতালে

১৪ ঘণ্টা আগে | জাতীয়

হাদিকে গুলি অশনিসংকেত : আসিফ মাহমুদ
হাদিকে গুলি অশনিসংকেত : আসিফ মাহমুদ

১৪ ঘণ্টা আগে | রাজনীতি

হাদির ওপর হামলাকারীদের গ্রেফতারে ২৪ ঘণ্টার আল্টিমেটাম
হাদির ওপর হামলাকারীদের গ্রেফতারে ২৪ ঘণ্টার আল্টিমেটাম

৯ ঘণ্টা আগে | রাজনীতি

ঈশ্বরদীতে অল্পের জন্য রক্ষা পেল দুটি আন্তঃনগর ট্রেন
ঈশ্বরদীতে অল্পের জন্য রক্ষা পেল দুটি আন্তঃনগর ট্রেন

১৪ ঘণ্টা আগে | দেশগ্রাম

হাদিকে দেখতে হাসপাতালে নাহিদ
হাদিকে দেখতে হাসপাতালে নাহিদ

১৫ ঘণ্টা আগে | রাজনীতি

পশ্চিমবঙ্গের নির্মাণাধীন বাবরি মসজিদে জুমার নামাজে মানুষের ঢল
পশ্চিমবঙ্গের নির্মাণাধীন বাবরি মসজিদে জুমার নামাজে মানুষের ঢল

১৬ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

ওসমান হাদি গুলিবিদ্ধ, ছাত্রদলের তীব্র নিন্দা
ওসমান হাদি গুলিবিদ্ধ, ছাত্রদলের তীব্র নিন্দা

১৭ ঘণ্টা আগে | নগর জীবন

রুশ এস-৪০০ ছাড়বে না তুরস্ক, যুক্তরাষ্ট্রের সঙ্গে টানাপোড়েন
রুশ এস-৪০০ ছাড়বে না তুরস্ক, যুক্তরাষ্ট্রের সঙ্গে টানাপোড়েন

১৬ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

৩৯ পুলিশ কর্মকর্তাকে বদলি
৩৯ পুলিশ কর্মকর্তাকে বদলি

১৯ ঘণ্টা আগে | জাতীয়

নির্বাচনে প্রার্থীদের যোগ্যতা-অযোগ্যতা নির্ধারিত হবে যেভাবে
নির্বাচনে প্রার্থীদের যোগ্যতা-অযোগ্যতা নির্ধারিত হবে যেভাবে

২০ ঘণ্টা আগে | জাতীয়

শাহজালাল বিমানবন্দরে ৭৬টি স্পাই ডিভাইস জব্দ, আটক ২
শাহজালাল বিমানবন্দরে ৭৬টি স্পাই ডিভাইস জব্দ, আটক ২

১৭ ঘণ্টা আগে | নগর জীবন

হাদিকে দেখতে হাসপাতালে তিন উপদেষ্টা
হাদিকে দেখতে হাসপাতালে তিন উপদেষ্টা

৭ ঘণ্টা আগে | জাতীয়

‘রাশিয়া ৫ বছরের মধ্যে ন্যাটোভুক্ত দেশে হামলা চালাতে পারে’
‘রাশিয়া ৫ বছরের মধ্যে ন্যাটোভুক্ত দেশে হামলা চালাতে পারে’

২৩ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

প্রিন্ট সর্বাধিক
ওসমান হাদিকে প্রকাশ্যে গুলি
ওসমান হাদিকে প্রকাশ্যে গুলি

প্রথম পৃষ্ঠা

৩৫ কেজি কাতলার দাম ১ লাখ ২২ হাজার টাকা!
৩৫ কেজি কাতলার দাম ১ লাখ ২২ হাজার টাকা!

পেছনের পৃষ্ঠা

আজকের ভাগ্যচক্র
আজকের ভাগ্যচক্র

আজকের রাশি

ব্ল্যাক ট্রায়াঙ্গেলের অস্ত্রে কাঁপছে চট্টগ্রাম
ব্ল্যাক ট্রায়াঙ্গেলের অস্ত্রে কাঁপছে চট্টগ্রাম

পেছনের পৃষ্ঠা

কড়াইল লেক দখলের মহোৎসব
কড়াইল লেক দখলের মহোৎসব

পেছনের পৃষ্ঠা

৩২ মৃতদেহ নিয়ে টানাটানি শিয়াল-কুকুরের
৩২ মৃতদেহ নিয়ে টানাটানি শিয়াল-কুকুরের

প্রথম পৃষ্ঠা

যশোরে প্রতিদ্বন্দ্বিতায় বিএনপি-জামায়াত
যশোরে প্রতিদ্বন্দ্বিতায় বিএনপি-জামায়াত

পেছনের পৃষ্ঠা

২৫ ডিসেম্বর ফিরছেন তারেক রহমান
২৫ ডিসেম্বর ফিরছেন তারেক রহমান

প্রথম পৃষ্ঠা

বল এখন রাজনৈতিক দলের কোর্টে
বল এখন রাজনৈতিক দলের কোর্টে

প্রথম পৃষ্ঠা

হ্যাটট্রিক শিরোপার মিশন শুরু আজিজুলদের
হ্যাটট্রিক শিরোপার মিশন শুরু আজিজুলদের

মাঠে ময়দানে

কুয়াকাটা সৈকতে ভিড় বেড়েছে পর্যটকের
কুয়াকাটা সৈকতে ভিড় বেড়েছে পর্যটকের

পেছনের পৃষ্ঠা

টি-২০তে ডাবল সেঞ্চুরির রেকর্ড!
টি-২০তে ডাবল সেঞ্চুরির রেকর্ড!

মাঠে ময়দানে

দেশে নতুন মাদক এমডিএমবি
দেশে নতুন মাদক এমডিএমবি

নগর জীবন

লাস্ট সিকোয়েন্স
লাস্ট সিকোয়েন্স

শোবিজ

দেব-সুরাইয়ার প্রেমকাহিনি
দেব-সুরাইয়ার প্রেমকাহিনি

শোবিজ

রাজনীতি এখন ভোটের মাঠে
রাজনীতি এখন ভোটের মাঠে

প্রথম পৃষ্ঠা

আইসিসিবিতে ‘আলু উৎসব’ শুরু
আইসিসিবিতে ‘আলু উৎসব’ শুরু

নগর জীবন

একটি জাতির নিঃশব্দ কান্না
একটি জাতির নিঃশব্দ কান্না

সম্পাদকীয়

ওয়েলিংটনে ক্যারিবীয়দের উড়িয়ে সিরিজে এগিয়ে কিউইরা
ওয়েলিংটনে ক্যারিবীয়দের উড়িয়ে সিরিজে এগিয়ে কিউইরা

মাঠে ময়দানে

সন্ত্রাসীদের পেছনের শক্তি কারা স্পষ্ট করতে হবে
সন্ত্রাসীদের পেছনের শক্তি কারা স্পষ্ট করতে হবে

প্রথম পৃষ্ঠা

দুর্নীতির কারণে সংকুচিত হচ্ছে শ্রমবাজার
দুর্নীতির কারণে সংকুচিত হচ্ছে শ্রমবাজার

প্রথম পৃষ্ঠা

দল নয়, স্বতন্ত্র লড়বেন আসিফ
দল নয়, স্বতন্ত্র লড়বেন আসিফ

প্রথম পৃষ্ঠা

ধর্মের বড়ি বিক্রি করে ভোট চাওয়া যাবে না
ধর্মের বড়ি বিক্রি করে ভোট চাওয়া যাবে না

প্রথম পৃষ্ঠা

জঙ্গির পক্ষে ফেসবুক পোস্ট, বাংলাদেশির ১০ বছর কারাদণ্ড
জঙ্গির পক্ষে ফেসবুক পোস্ট, বাংলাদেশির ১০ বছর কারাদণ্ড

পেছনের পৃষ্ঠা

দেশের অস্তিত্বের ওপর আঘাত এ হামলা
দেশের অস্তিত্বের ওপর আঘাত এ হামলা

প্রথম পৃষ্ঠা

নির্বাচন বানচাল করার মতো শক্তি পৃথিবীতে নেই
নির্বাচন বানচাল করার মতো শক্তি পৃথিবীতে নেই

প্রথম পৃষ্ঠা

ইসির সম্মতি ছাড়া বদলি নয়
ইসির সম্মতি ছাড়া বদলি নয়

প্রথম পৃষ্ঠা

যুক্তরাজ্যে জাদুঘর থেকে ৬ শতাধিক শিল্পকর্ম চুরি
যুক্তরাজ্যে জাদুঘর থেকে ৬ শতাধিক শিল্পকর্ম চুরি

পূর্ব-পশ্চিম

সুষ্ঠু নির্বাচন নিয়ে শঙ্কা রয়েছে
সুষ্ঠু নির্বাচন নিয়ে শঙ্কা রয়েছে

প্রথম পৃষ্ঠা

ইউক্রেনের আরেক গুরুত্বপূর্ণ শহর দখলের দাবি মস্কোর
ইউক্রেনের আরেক গুরুত্বপূর্ণ শহর দখলের দাবি মস্কোর

পূর্ব-পশ্চিম