শিরোনাম
প্রকাশ: ০০:০০, মঙ্গলবার, ২৫ নভেম্বর, ২০২৫ আপডেট: ০২:১১, মঙ্গলবার, ২৫ নভেম্বর, ২০২৫

হেফাজতে এত মৃত্যু নিয়ে প্রশ্ন

অভিযান ও সংঘর্ষে ১১ মাসে মারা গেছেন ৩১ জন
সাখাওয়াত কাওসার
প্রিন্ট ভার্সন
হেফাজতে এত মৃত্যু নিয়ে প্রশ্ন

ফের বেড়েছে হেফাজতে মৃত্যু। আইন প্রয়োগকারী সংস্থাগুলোর হেফাজতে থাকা ব্যক্তিদের এমন অকাল-করুণ মৃত্যুতে নানান প্রশ্নের সৃষ্টি করেছে। দেশজুড়ে অভিযানে কঠোরতা, রাজনৈতিক অস্থিরতা ও যৌথ বাহিনীর অভিযানে গত ১১ মাসে অন্তত ৩১ জনের মৃত্যু হয়েছে। মানবাধিকার সংগঠনগুলো বলছে, হেফাজতে মৃত্যু, কথিত বন্দুকযুদ্ধ এবং গুলিবিদ্ধ হয়ে মৃত্যু কয়েক মাসে অস্বাভাবিকভাবে বেড়েছে। তাদের অভিযোগ, আটকের পর নির্যাতন, সময়মতো চিকিৎসা না দেওয়া, স্বচ্ছ তদন্তের অভাব এবং গ্রেপ্তার প্রক্রিয়ায় অনিয়মের কারণে এসব ঘটনা নিয়ন্ত্রণে আসছে না।

জানা গেছে, ১১ জুলাই রাজধানীর ভাটারায় পুলিশ হেফাজতে বিষপানে ফিরোজা আশরাফী নামে এক বেসরকারি বিশ্ববিদ্যালয় শিক্ষিকার মৃত্যু হয়; যা নতুন করে হেফাজত পরিস্থিতি প্রশ্নবিদ্ধ করেছে। সম্প্রতি ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) ও সিরাজগঞ্জে ডিবি পুলিশের হেফাজতে মুক্তার হোসেন ও শাহাদত হোসেন নামে দুই ব্যক্তির মৃত্যু আগুনে ঘি ঢালার মতো পরিস্থিতি সৃষ্টি করেছে।

ভুক্তভোগী পরিবার এবং মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটির (এইচআরএসএস) তথ্য বলছে, জানুয়ারি থেকে অক্টোবর পর্যন্ত দেশের বিভিন্ন জায়গায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সংঘর্ষে আট, নির্যাতনে চার, হেফাজতে ১২ ও গুলিতে সাতজন নিহত আর পুলিশের ভয়ে পালাতে গিয়ে প্রাণ হারিয়েছেন আরও সাতজন।

মানবাধিকার সংগঠন আইন ও সালিশ কেন্দ্রের (আসক) হিসাবে চলতি বছরের জানুয়ারি থেকে ২২ নভেম্বর পর্যন্ত বিভিন্ন থানা, র‌্যাব, পিবিআই ও ডিবির হেফাজতে কমপক্ষে ১৫ নাগরিকের মৃত্যু ঘটেছে। এটা কেবল পরিসংখ্যান নয়, দায়িত্বহীনতা, জবাবদিহির অভাব ও প্রাতিষ্ঠানিক দুর্বলতার সংকট আরও স্পষ্ট করে তুলেছে।

আসকের দাবি, রাষ্ট্রীয় হেফাজতে থাকা ব্যক্তিদের নিরাপত্তা নিশ্চিত করা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দায়িত্ব ও সাংবিধানিক কর্তব্য। এ ধরনের মৃত্যু আমাদের জাতীয় মানবাধিকার অঙ্গীকার, সংবিধান এবং আন্তর্জাতিক মানদণ্ডের সঙ্গে সামঞ্জস্য রক্ষার প্রয়াসে নতুন করে আলোচনা ও মূল্যায়নের প্রয়োজনীয়তা তুলে ধরে।

২১ নভেম্বর সিরাজগঞ্জ জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের হেফাজতে শাহাদত হোসেন (৪৫) নামে হত্যা মামলার এক সন্দেহভাজন আসামির মৃত্যুর অভিযোগ উঠেছে। ওই দিন বেলা সাড়ে ৩টার দিকে পুলিশ তাঁকে সিরাজগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। চিকিৎসকরা তাঁর শরীরে আঘাতের চিহ্নের কথা বললেও পুলিশের দাবি শ্বাসকষ্টে মৃত্যু হয়েছে। শাহাদত সিরাজগঞ্জ সদর উপজেলার কালিয়া হরিপুর ইউনিয়নের মৃত খলিল হোসেনের ছেলে। এ বিষয়ে সিরাজগঞ্জের পুলিশ সুপার ফারুক হোসেন বাংলাদেশ প্রতিদিনকে বলেন, ‘এ ঘটনায় তদন্ত কমিটিকে ১৪ দিন সময় দেওয়া হয়েছে। প্রতিবেদন অনুযায়ী কেউ জড়িত থাকলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।’ জানা গেছে, জাতিসংঘের নির্যাতনবিরোধী সনদে স্বাক্ষরকারী দেশ হিসেবে বাংলাদেশ এ আইনটি প্রণয়ন করে। নির্যাতন ও হেফাজতে মৃত্যু (নিবারণ) আইন, ২০১৩ অনুযায়ী কেউ নির্যাতনের শিকার হলে আদালতে অভিযোগ করতে পারেন। শারীরিক এবং মানসিক নির্যাতন প্রমাণিত হলে শাস্তি হিসেবে ন্যূনতম পাঁচ বছরের কারাদণ্ড অথবা ৫০ হাজার টাকা জরিমানার বিধান রয়েছে। এ ছাড়া নির্যাতনের ফলে মৃত্যু হলে যাবজ্জীবন কারাদণ্ড অথবা অর্থদণ্ড হতে পারে।

মানবাধিকারকর্মী ও গুম কমিশনের সদস্য নূর খান লিটন বলেন, ‘স্বৈরাচারের শাসনামলে হেফাজতে মৃত্যু ভয়াবহ রূপ নিয়েছিল। তবে আমাদের প্রত্যাশা ছিল ৫ আগস্টের পর এটা শূন্যের কোঠায় নেমে আসবে। রকমফের এসব ঘটনা এখনো ঘটেই চলেছে।’

তিনি আরও বলেন, ‘রাষ্ট্রের উচিত হবে প্রতিটি ঘটনায় প্রভাবমুক্ত বিচার বিভাগীয় তদন্ত করে দোষীদের আইনের আওতায় আনা। এগুলো চলতে থাকলে গণতন্ত্র এবং আইনের শাসন বলতে কোনো কিছু থাকবে না।’

যত ঘটনা : গত ১৩ জানুয়ারি নোয়াখালীর সোনাইমুড়ীতে যৌথ বাহিনীর অভিযানে আটক হওয়ার পর নির্যাতন ও চিকিৎসা না পাওয়ায় ছাত্রদলের সাবেক সহসাধারণ সম্পাদক আবদুর রহমান (৩৪) হাসপাতালে মারা যান। ৩১ জানুয়ারি গভীর রাতে বাড়ি থেকে যৌথ বাহিনীর হাতে গ্রেপ্তার হওয়ার পর অমানবিক নির্যাতনে কুমিল্লার পাঁচথুবী ইউনিয়ন যুবদলের আহ্বায়ক তৌহিদুল ইসলাম (৪০) মারা যান। ২০ ফেব্রুয়ারি গভীর রাতে রাজধানীর মোহাম্মদপুরের চাঁদ উদ্যান এলাকায় যৌথ বাহিনীর অভিযানে ‘বন্দুকযুদ্ধে’ নিহত হন দুই যুবক মিরাজ হোসেন ও মো. জুম্মন। বরিশালের উজিরপুর-আগৈলঝাড়া সীমান্তে বাহেরঘাট এলাকায় ২১ ফেব্রুয়ারি মাদকবিরোধী অভিযানে র‌্যাবের গুলিতে সিয়াম মোল্লা (১৮) নিহত হয় এবং একই ঘটনায় রাকিব মোল্লা (১৭) গুরুতর আহত হয়। ৬ জানুয়ারি কিশোরগঞ্জের কটিয়াদীতে পুলিশের পিটুনিতে ইয়াসিন মিয়া নামে একজন সিএনজিচালিত অটোরিকশাচালক মারা যান বলে তাঁর পরিবার অভিযোগ করেছে। ১৬ সেপ্টেম্বর সিলেটের জৈন্তাপুরে তানভীর চৌধুরী নামে এক ব্যক্তি র‌্যাব-৯-এর হেফাজতে থাকা অবস্থায় মারা যান। র‌্যাব বলছে, হাজতখানায় কম্বল পেঁচিয়ে তানভীর আত্মহতা করেন। তানভীর স্ত্রী হত্যা মামলার আসামি ছিলেন। এর আগের দিন মৌলভীবাজারে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) হেফাজতে মো. মোকাদ্দেস মিয়া নামে এক আসামির মৃত্যু হয়েছে।

২২ অক্টোবর সিলেটের জৈন্তাপুরে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) গুলিতে আলমাস উদ্দিন (২৩) নামে এক যুবক নিহত হন বলে পরিবার জানিয়েছে।

পিবিআই পুলিশ সুপার (অতিরিক্ত ডিআইজি) জাফর হোসেন গতকাল জানান, মোকাদ্দেস হেফাজতে থাকা অবস্থায় লুঙ্গি ছিঁড়ে গ্রিলের সঙ্গে ঝুলে আত্মহত্যা করেন। মোকাদ্দেস কমলগঞ্জ উপজেলার পতনঊষার ইউনিয়নের কোনাগাঁও গ্রামের মৃত লাল মিয়ার ছেলে। তিনি লিটন মিয়া (২৭) হত্যা মামলার আসামি ছিলেন।

অনুসন্ধান বলছে, বেশির ভাগ ক্ষেত্রেই নিহতদের পরিবার বলছে আটকের পর কী ঘটেছিল, কেন তারা গুলিবিদ্ধ বা আহত হলো কিংবা মারা গেল-এসব প্রশ্নের সঠিক উত্তর পায়নি। অনেকেই বলছে, পুলিশ বা যৌথ বাহিনীর ব্যাখ্যা ঘটনাগুলোর সঙ্গে মেলে না।

যদিও ঢাকা মহানগর পুলিশের উপকমিশনার (মিডিয়া) তালেবুর রহমান বলেন, ‘ডিএমপির প্রতিটি ঘটনায় তদন্ত হয়। কারও দোষ পাওয়া গেলে বিভাগীয় শাস্তির মুখোমুখি হতে হয়। ভাটারা থানার ঘটনায়ও দায়িত্বে অবহেলার অভিযোগে দোষীদের বিভাগীয় শাস্তি দেওয়া হয়েছে।’

এই বিভাগের আরও খবর
সেনাপ্রধানের সঙ্গে সাক্ষাৎ ইইউ রাষ্ট্রদূতের
সেনাপ্রধানের সঙ্গে সাক্ষাৎ ইইউ রাষ্ট্রদূতের
টিআইবির প্রতিবেদন বাস্তবতাবিবর্জিত
টিআইবির প্রতিবেদন বাস্তবতাবিবর্জিত
চর্যাপদ থেকে শুরু করে ভাষা বিবর্তিত হয়ে আসছে
চর্যাপদ থেকে শুরু করে ভাষা বিবর্তিত হয়ে আসছে
উপদেষ্টা পরিষদ ও সচিবদের শেষ বৈঠক আজ
উপদেষ্টা পরিষদ ও সচিবদের শেষ বৈঠক আজ
নানান প্রশ্ন নিয়ে বাংলাদেশ-যুক্তরাষ্ট্র বাণিজ্য চুক্তি আজ
নানান প্রশ্ন নিয়ে বাংলাদেশ-যুক্তরাষ্ট্র বাণিজ্য চুক্তি আজ
গুম খুন নিয়ে ইকবাল করিম ভূঁইয়ার সাক্ষ্য
গুম খুন নিয়ে ইকবাল করিম ভূঁইয়ার সাক্ষ্য
সুবিধাভোগীরা পূর্ণ শক্তি নিয়ে মাঠে
সুবিধাভোগীরা পূর্ণ শক্তি নিয়ে মাঠে
সন্ত্রাস লুটপাটমুক্ত রাষ্ট্র গড়তেই ঐক্য
সন্ত্রাস লুটপাটমুক্ত রাষ্ট্র গড়তেই ঐক্য
গুরুত্বপূর্ণ বিষয়ে ফলপ্রসূ আলোচনা
গুরুত্বপূর্ণ বিষয়ে ফলপ্রসূ আলোচনা
নারীর নিরাপত্তায় আচরণবিধি থাকা উচিত প্রতিটি দলে
নারীর নিরাপত্তায় আচরণবিধি থাকা উচিত প্রতিটি দলে
ইসি ও সরকারের সমন্বয়হীনতায় ঝুঁকিতে জুলাইয়ের মূল লক্ষ্য
ইসি ও সরকারের সমন্বয়হীনতায় ঝুঁকিতে জুলাইয়ের মূল লক্ষ্য
সনদ জালিয়াতি রোধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ
সনদ জালিয়াতি রোধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ
সর্বশেষ খবর
কোনো দলের বিভ্রান্তিতে পড়ে ইমান নষ্ট করবেন না : মির্জা ফখরুল
কোনো দলের বিভ্রান্তিতে পড়ে ইমান নষ্ট করবেন না : মির্জা ফখরুল

এই মাত্র | রাজনীতি

ঢাকায় ২৪ ঘণ্টায় নারীসহ গ্রেফতার ১৮
ঢাকায় ২৪ ঘণ্টায় নারীসহ গ্রেফতার ১৮

১ মিনিট আগে | নগর জীবন

ভোটের দিন বাস চলবে কি না, জানাল মালিক সমিতি
ভোটের দিন বাস চলবে কি না, জানাল মালিক সমিতি

৪ মিনিট আগে | জাতীয়

বগুড়ায় শেষ মুহূর্তে ভোটের মাঠে উত্তাপ ছড়াচ্ছে এমপি প্রার্থীরা
বগুড়ায় শেষ মুহূর্তে ভোটের মাঠে উত্তাপ ছড়াচ্ছে এমপি প্রার্থীরা

৭ মিনিট আগে | ভোটের হাওয়া

ধানের শীষ বেগম খালেদা জিয়ার আমানত : টুকু
ধানের শীষ বেগম খালেদা জিয়ার আমানত : টুকু

১১ মিনিট আগে | ভোটের হাওয়া

নির্বাচিত হলে টেকসই উন্নয়ন করা হবে: মনজুরুল ইসলাম
নির্বাচিত হলে টেকসই উন্নয়ন করা হবে: মনজুরুল ইসলাম

১৫ মিনিট আগে | ভোটের হাওয়া

জাপার দুর্গ এবার বিএনপি-জামায়াতের দখলে
জাপার দুর্গ এবার বিএনপি-জামায়াতের দখলে

১৬ মিনিট আগে | ভোটের হাওয়া

শরিয়াহভিত্তিক রাষ্ট্র পরিচালনার মূলনীতি থেকে সরে গেছে জামায়াত : চরমোনাই পীর
শরিয়াহভিত্তিক রাষ্ট্র পরিচালনার মূলনীতি থেকে সরে গেছে জামায়াত : চরমোনাই পীর

১৮ মিনিট আগে | ভোটের হাওয়া

খাগড়াছড়িতে ১৬ কয়েদির পোস্টাল ভোট
খাগড়াছড়িতে ১৬ কয়েদির পোস্টাল ভোট

১৯ মিনিট আগে | ভোটের হাওয়া

রাবিতে শহিদ আলী রায়হান গেট মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন
রাবিতে শহিদ আলী রায়হান গেট মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন

২১ মিনিট আগে | ক্যাম্পাস

বিমানবন্দর থেকে ফিরে যেতে হলো যমুনা গ্রুপের চেয়ারম্যান সালমা ইসলামকে
বিমানবন্দর থেকে ফিরে যেতে হলো যমুনা গ্রুপের চেয়ারম্যান সালমা ইসলামকে

২১ মিনিট আগে | জাতীয়

জনসভা করল জামায়াত, মাঠ পরিষ্কার করলেন বিএনপি নেতাকর্মীরা
জনসভা করল জামায়াত, মাঠ পরিষ্কার করলেন বিএনপি নেতাকর্মীরা

২২ মিনিট আগে | ভোটের হাওয়া

নেত্রকোনায় নির্বাচন ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে পাল্টে যাচ্ছে ভোটের হিসাব
নেত্রকোনায় নির্বাচন ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে পাল্টে যাচ্ছে ভোটের হিসাব

২৪ মিনিট আগে | ভোটের হাওয়া

মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণ গেল যুবদল নেতার
মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণ গেল যুবদল নেতার

২৫ মিনিট আগে | দেশগ্রাম

পুরুষ ধানি তুলিকা মেয়ে পাখির দৃষ্টি আকর্ষণে করে অভিনব কৌশল
পুরুষ ধানি তুলিকা মেয়ে পাখির দৃষ্টি আকর্ষণে করে অভিনব কৌশল

২৬ মিনিট আগে | কৃষি ও প্রকৃতি

নারায়ণগঞ্জে ধলেশ্বরী নদীতে ইটবোঝাই বাল্কহেড ডুবি
নারায়ণগঞ্জে ধলেশ্বরী নদীতে ইটবোঝাই বাল্কহেড ডুবি

২৯ মিনিট আগে | নগর জীবন

ক্ষমতায় আসলে মামুনুল হককে মন্ত্রী করার ঘোষণা জামায়াত আমিরের
ক্ষমতায় আসলে মামুনুল হককে মন্ত্রী করার ঘোষণা জামায়াত আমিরের

৩০ মিনিট আগে | রাজনীতি

লিবিয়ার উপকূলে নৌকা ডুবে নিখোঁজ ৫৩
লিবিয়ার উপকূলে নৌকা ডুবে নিখোঁজ ৫৩

৩০ মিনিট আগে | পূর্ব-পশ্চিম

আজকেরটাই সম্ভবত শেষ ব্রিফিং, বললেন প্রেস সচিব
আজকেরটাই সম্ভবত শেষ ব্রিফিং, বললেন প্রেস সচিব

৩১ মিনিট আগে | জাতীয়

ভোটকেন্দ্রে সাংবাদিকদের মোবাইল নিয়ে প্রবেশে নিষেধাজ্ঞা নেই : ইসি সানাউল্লাহ
ভোটকেন্দ্রে সাংবাদিকদের মোবাইল নিয়ে প্রবেশে নিষেধাজ্ঞা নেই : ইসি সানাউল্লাহ

৩১ মিনিট আগে | জাতীয়

‘ভোটকেন্দ্রে দায়িত্ব পালনে পাহাড়ের মতো অটল থাকতে হবে’
‘ভোটকেন্দ্রে দায়িত্ব পালনে পাহাড়ের মতো অটল থাকতে হবে’

৩৩ মিনিট আগে | ভোটের হাওয়া

পাঁচ ঘণ্টা কাজের প্রচার নারীদের ঘরে ঢোকানোর পাঁয়তারা: জলি
পাঁচ ঘণ্টা কাজের প্রচার নারীদের ঘরে ঢোকানোর পাঁয়তারা: জলি

৩৪ মিনিট আগে | ভোটের হাওয়া

ঝিনাইদহে সড়ক দুর্ঘটনায় নিহত ১
ঝিনাইদহে সড়ক দুর্ঘটনায় নিহত ১

৩৪ মিনিট আগে | দেশগ্রাম

সিলেট-১ আসনে জামায়াত প্রার্থীর মনোনয়ন বাতিলের দাবি বিএনপির
সিলেট-১ আসনে জামায়াত প্রার্থীর মনোনয়ন বাতিলের দাবি বিএনপির

৩৫ মিনিট আগে | ভোটের হাওয়া

বিদেশি গণমাধ্যমকর্মীদের জন্য মিডিয়া গাইড প্রকাশ করল পিআইডি
বিদেশি গণমাধ্যমকর্মীদের জন্য মিডিয়া গাইড প্রকাশ করল পিআইডি

৪২ মিনিট আগে | জাতীয়

কাইয়ুমের প্রার্থিতা নিয়ে নাহিদের আবেদনের শুনানি মঙ্গলবার
কাইয়ুমের প্রার্থিতা নিয়ে নাহিদের আবেদনের শুনানি মঙ্গলবার

৪৫ মিনিট আগে | ভোটের হাওয়া

‘তারা ব্যালট ছাপাচ্ছে, বোরকা কিনছে’
‘তারা ব্যালট ছাপাচ্ছে, বোরকা কিনছে’

৪৬ মিনিট আগে | ভোটের হাওয়া

ঝিনাইদহ-২ আসনে বিএনপি প্রার্থীর শেষ নির্বাচনী গণমিছিল
ঝিনাইদহ-২ আসনে বিএনপি প্রার্থীর শেষ নির্বাচনী গণমিছিল

৪৮ মিনিট আগে | দেশগ্রাম

বগুড়ায় তারেক রহমানের পক্ষে ধানের শীষে ভোট চেয়ে সাইকেল র‌্যালি
বগুড়ায় তারেক রহমানের পক্ষে ধানের শীষে ভোট চেয়ে সাইকেল র‌্যালি

৪৯ মিনিট আগে | ভোটের হাওয়া

ভোটের দিন যেসব প্রতিষ্ঠান খোলা, যেগুলো বন্ধ
ভোটের দিন যেসব প্রতিষ্ঠান খোলা, যেগুলো বন্ধ

৫৩ মিনিট আগে | ভোটের হাওয়া

সর্বাধিক পঠিত
ঢাকা-১৮ আসনে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা মান্নার
ঢাকা-১৮ আসনে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা মান্নার

১৬ ঘণ্টা আগে | ভোটের হাওয়া

দূরপাল্লার বাস চলাচলে নতুন সিদ্ধান্ত
দূরপাল্লার বাস চলাচলে নতুন সিদ্ধান্ত

৬ ঘণ্টা আগে | জাতীয়

১০ ফেব্রুয়ারির ছুটি নিয়ে নতুন নির্দেশনা
১০ ফেব্রুয়ারির ছুটি নিয়ে নতুন নির্দেশনা

২২ ঘণ্টা আগে | জাতীয়

বেতন কমিশন নিয়ে কমিটি গঠন করল সরকার
বেতন কমিশন নিয়ে কমিটি গঠন করল সরকার

২২ ঘণ্টা আগে | জাতীয়

পিসিবি চেয়ারম্যান নাকভিকে বুলবুলের ধন্যবাদ, যেসব বিষয়ে হলো আলোচনা
পিসিবি চেয়ারম্যান নাকভিকে বুলবুলের ধন্যবাদ, যেসব বিষয়ে হলো আলোচনা

৬ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

ভোট উপলক্ষে মোটরসাইকেল চলাচল বন্ধ কখন থেকে?
ভোট উপলক্ষে মোটরসাইকেল চলাচল বন্ধ কখন থেকে?

৫ ঘণ্টা আগে | ভোটের হাওয়া

৪ দিন বন্ধ থাকবে ইন্টারনেট ব্যাংকিং
৪ দিন বন্ধ থাকবে ইন্টারনেট ব্যাংকিং

১৯ ঘণ্টা আগে | অর্থনীতি

ঘরে বসে জেনে নিন ভোটার নম্বর ও কোন কেন্দ্রে ভোট দেবেন সেই তথ্য
ঘরে বসে জেনে নিন ভোটার নম্বর ও কোন কেন্দ্রে ভোট দেবেন সেই তথ্য

৭ ঘণ্টা আগে | ভোটের হাওয়া

ইরানের ক্ষেপণাস্ত্র কর্মসূচি নিয়ে উদ্বেগ, তেহরানে একাই হামলা চালাতে পারে ইসরায়েল
ইরানের ক্ষেপণাস্ত্র কর্মসূচি নিয়ে উদ্বেগ, তেহরানে একাই হামলা চালাতে পারে ইসরায়েল

১৯ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

বাংলাদেশকে ক্ষতিপূরণ দিতে পাকিস্তানের শর্ত, যা বলল আইসিসি
বাংলাদেশকে ক্ষতিপূরণ দিতে পাকিস্তানের শর্ত, যা বলল আইসিসি

৪ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

বাংলাদেশকে ক্ষতিপূরণসহ তিন শর্ত মানলেই ভারতের বিপক্ষে খেলবে পাকিস্তান
বাংলাদেশকে ক্ষতিপূরণসহ তিন শর্ত মানলেই ভারতের বিপক্ষে খেলবে পাকিস্তান

৬ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

‘দাঁড়িপাল্লায় ভোট দিলে জান্নাত অবধারিত’, জামায়াত প্রার্থীর ভিডিও ভাইরাল
‘দাঁড়িপাল্লায় ভোট দিলে জান্নাত অবধারিত’, জামায়াত প্রার্থীর ভিডিও ভাইরাল

৫ ঘণ্টা আগে | ভোটের হাওয়া

ভারত-পাকিস্তান ম্যাচ হওয়ার সম্ভাবনা ৯৯ শতাংশ
ভারত-পাকিস্তান ম্যাচ হওয়ার সম্ভাবনা ৯৯ শতাংশ

২০ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

ওসমান হাদির বোন পরিচয়ে নাহিদের পক্ষে ভোট চাওয়া নারীকে নিয়ে বিভ্রান্তি
ওসমান হাদির বোন পরিচয়ে নাহিদের পক্ষে ভোট চাওয়া নারীকে নিয়ে বিভ্রান্তি

১৯ ঘণ্টা আগে | ভোটের হাওয়া

দ্বৈত নাগরিকত্বের অভিযোগে নাহিদ ইসলামের প্রার্থিতা বাতিল চেয়ে রিট
দ্বৈত নাগরিকত্বের অভিযোগে নাহিদ ইসলামের প্রার্থিতা বাতিল চেয়ে রিট

১ ঘণ্টা আগে | রাজনীতি

বিএনপি ক্ষমতায় এলে মেয়েদের স্নাতকোত্তর পর্যন্ত বিনামূল্যে শিক্ষা নিশ্চিত করা হবে: জুবাইদা রহমান
বিএনপি ক্ষমতায় এলে মেয়েদের স্নাতকোত্তর পর্যন্ত বিনামূল্যে শিক্ষা নিশ্চিত করা হবে: জুবাইদা রহমান

১৫ ঘণ্টা আগে | রাজনীতি

পাকিস্তান-ভারত ম্যাচ নিয়ে এবার মুখ খুললেন সৌরভ
পাকিস্তান-ভারত ম্যাচ নিয়ে এবার মুখ খুললেন সৌরভ

৪ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

বৈঠকের পরও কাটেনি ভারত-পাকিস্তান ম্যাচের অনিশ্চয়তা
বৈঠকের পরও কাটেনি ভারত-পাকিস্তান ম্যাচের অনিশ্চয়তা

১১ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

যৌন হয়রানির প্রতিবেদনে অসন্তুষ্ট জাহানারা
যৌন হয়রানির প্রতিবেদনে অসন্তুষ্ট জাহানারা

১৮ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

মঙ্গলবার সকাল ৭টায় শেষ হচ্ছে নির্বাচনী প্রচারণা : ইসি সচিব
মঙ্গলবার সকাল ৭টায় শেষ হচ্ছে নির্বাচনী প্রচারণা : ইসি সচিব

২৩ ঘণ্টা আগে | জাতীয়

শুধুমাত্র মৌখিক পরীক্ষার মাধ্যমে স্বাস্থ্য ক্যাডারে ৩০০ জন নিয়োগ দেবে সরকার
শুধুমাত্র মৌখিক পরীক্ষার মাধ্যমে স্বাস্থ্য ক্যাডারে ৩০০ জন নিয়োগ দেবে সরকার

২৩ ঘণ্টা আগে | জাতীয়

থাইল্যান্ড উপকূলে ডুবে গেছে চট্টগ্রামমুখী পণ্যবোঝাই জাহাজ, ১৬ বাংলাদেশি নাবিক উদ্ধার
থাইল্যান্ড উপকূলে ডুবে গেছে চট্টগ্রামমুখী পণ্যবোঝাই জাহাজ, ১৬ বাংলাদেশি নাবিক উদ্ধার

১৪ ঘণ্টা আগে | অর্থনীতি

৬১৫০ কোটি টাকার ক্ষতি ঠেকাতে বিসিবিকে বড় ছাড় দিতে চলেছে আইসিসি
৬১৫০ কোটি টাকার ক্ষতি ঠেকাতে বিসিবিকে বড় ছাড় দিতে চলেছে আইসিসি

৬ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

হাইকোর্টের দুই বিচারপতির পদত্যাগপত্র রাষ্ট্রপতির কাছে প্রেরণ
হাইকোর্টের দুই বিচারপতির পদত্যাগপত্র রাষ্ট্রপতির কাছে প্রেরণ

২ ঘণ্টা আগে | জাতীয়

মঙ্গলবার থেকে ৪ দিন নির্বাচনী এলাকায় বহিরাগত অবস্থানে নিষেধাজ্ঞা
মঙ্গলবার থেকে ৪ দিন নির্বাচনী এলাকায় বহিরাগত অবস্থানে নিষেধাজ্ঞা

৪ ঘণ্টা আগে | জাতীয়

নতুন প্রজন্মের জন্য মুক্তিযুদ্ধের অনুপ্রেরণা প্রয়োজন : প্রধান উপদেষ্টা
নতুন প্রজন্মের জন্য মুক্তিযুদ্ধের অনুপ্রেরণা প্রয়োজন : প্রধান উপদেষ্টা

১৩ ঘণ্টা আগে | জাতীয়

প্রধান উপদেষ্টার সঙ্গে আজ উপদেষ্টা ও সচিবদের বৈঠক
প্রধান উপদেষ্টার সঙ্গে আজ উপদেষ্টা ও সচিবদের বৈঠক

৮ ঘণ্টা আগে | জাতীয়

প্রাথমিক শিক্ষক নিয়োগের ফল প্রকাশ, দেখুন তালিকা
প্রাথমিক শিক্ষক নিয়োগের ফল প্রকাশ, দেখুন তালিকা

১৭ ঘণ্টা আগে | জাতীয়

তারেক রহমানকে সমর্থন জানিয়ে ঢাকা-১৭ থেকে সরে দাঁড়ালেন এক প্রার্থী
তারেক রহমানকে সমর্থন জানিয়ে ঢাকা-১৭ থেকে সরে দাঁড়ালেন এক প্রার্থী

১ ঘণ্টা আগে | ভোটের হাওয়া

ভোটের দিন প্রার্থী ও নির্বাচনি এজেন্টের যানবাহন ব্যবহারে কমিশনের নির্দেশনা
ভোটের দিন প্রার্থী ও নির্বাচনি এজেন্টের যানবাহন ব্যবহারে কমিশনের নির্দেশনা

৭ ঘণ্টা আগে | ভোটের হাওয়া

প্রিন্ট সর্বাধিক
বাউফলে বিএনপি-জামায়াত সংঘর্ষ নলছিটিতে যোগদান নিয়ে হাঙ্গামা
বাউফলে বিএনপি-জামায়াত সংঘর্ষ নলছিটিতে যোগদান নিয়ে হাঙ্গামা

পেছনের পৃষ্ঠা

অস্বীকার করেননি বুবলী শাকিব নিশ্চুপ
অস্বীকার করেননি বুবলী শাকিব নিশ্চুপ

শোবিজ

মাঠে সেনাসহ সব বাহিনীর সদস্য
মাঠে সেনাসহ সব বাহিনীর সদস্য

প্রথম পৃষ্ঠা

আজকের ভাগ্যচক্র
আজকের ভাগ্যচক্র

আজকের রাশি

আল্লাহ আমার ধৈর্যের পরীক্ষা নিচ্ছেন
আল্লাহ আমার ধৈর্যের পরীক্ষা নিচ্ছেন

নগর জীবন

নারীর নিরাপত্তায় আচরণবিধি থাকা উচিত প্রতিটি দলে
নারীর নিরাপত্তায় আচরণবিধি থাকা উচিত প্রতিটি দলে

প্রথম পৃষ্ঠা

‘সংস্কার সংহতির’ নিঃশব্দ পতন
‘সংস্কার সংহতির’ নিঃশব্দ পতন

সম্পাদকীয়

জয়-পরাজয় নির্ধারণ করবে ১০ ফ্যাক্টর
জয়-পরাজয় নির্ধারণ করবে ১০ ফ্যাক্টর

খবর

সংসদ নির্বাচনে টানা তিন দিন মোটরসাইকেল চলাচলে নিষেধাজ্ঞা
সংসদ নির্বাচনে টানা তিন দিন মোটরসাইকেল চলাচলে নিষেধাজ্ঞা

খবর

নির্বাচন নিয়ে উদ্বিগ্ন ৫০ শতাংশ মানুষ
নির্বাচন নিয়ে উদ্বিগ্ন ৫০ শতাংশ মানুষ

প্রথম পৃষ্ঠা

পিএইচডি ডিগ্রি অর্জন করলেন আহসান হাবীব
পিএইচডি ডিগ্রি অর্জন করলেন আহসান হাবীব

নগর জীবন

সেনা হেফাজতে যুবকের মৃত্যু
সেনা হেফাজতে যুবকের মৃত্যু

পেছনের পৃষ্ঠা

শেষ সময়ে উত্তপ্ত ভোটের মাঠ
শেষ সময়ে উত্তপ্ত ভোটের মাঠ

নগর জীবন

ঢাকা হবে নিরাপদ মহানগরী
ঢাকা হবে নিরাপদ মহানগরী

প্রথম পৃষ্ঠা

চর্যাপদ থেকে শুরু করে ভাষা বিবর্তিত হয়ে আসছে
চর্যাপদ থেকে শুরু করে ভাষা বিবর্তিত হয়ে আসছে

প্রথম পৃষ্ঠা

নির্বাচনি ইশতেহার : প্রতিশ্রুতি ও বাস্তবতা
নির্বাচনি ইশতেহার : প্রতিশ্রুতি ও বাস্তবতা

সম্পাদকীয়

প্রকৃতিতে বসন্তের ছোঁয়া
প্রকৃতিতে বসন্তের ছোঁয়া

পেছনের পৃষ্ঠা

শেষ মুহূর্তে তুঙ্গে প্রচার
শেষ মুহূর্তে তুঙ্গে প্রচার

প্রথম পৃষ্ঠা

জানুয়ারিতে অর্থনীতির গতি কমেছে
জানুয়ারিতে অর্থনীতির গতি কমেছে

নগর জীবন

বিকাশ রকেট নগদে ১ হাজার টাকার বেশি পাঠানো যাবে না
বিকাশ রকেট নগদে ১ হাজার টাকার বেশি পাঠানো যাবে না

পেছনের পৃষ্ঠা

গুম খুন নিয়ে ইকবাল করিম ভূঁইয়ার সাক্ষ্য
গুম খুন নিয়ে ইকবাল করিম ভূঁইয়ার সাক্ষ্য

প্রথম পৃষ্ঠা

ভোটের মাঠে কালোটাকা
ভোটের মাঠে কালোটাকা

পেছনের পৃষ্ঠা

গুরুত্বপূর্ণ বিষয়ে ফলপ্রসূ আলোচনা
গুরুত্বপূর্ণ বিষয়ে ফলপ্রসূ আলোচনা

প্রথম পৃষ্ঠা

শিক্ষাপ্রতিষ্ঠানে টানা পাঁচ দিনের ছুটি
শিক্ষাপ্রতিষ্ঠানে টানা পাঁচ দিনের ছুটি

পেছনের পৃষ্ঠা

ধর্মঘটে অচল বন্দর পিছু হটেছে সরকার
ধর্মঘটে অচল বন্দর পিছু হটেছে সরকার

প্রথম পৃষ্ঠা

উপদেষ্টা পরিষদ ও সচিবদের শেষ বৈঠক আজ
উপদেষ্টা পরিষদ ও সচিবদের শেষ বৈঠক আজ

প্রথম পৃষ্ঠা

ব্যাংক লুটেরাদের নিয়ে দুর্নীতি দমন হাস্যকর
ব্যাংক লুটেরাদের নিয়ে দুর্নীতি দমন হাস্যকর

পেছনের পৃষ্ঠা

নির্বাচনি নাটক ‘ঢাকা ২৬’
নির্বাচনি নাটক ‘ঢাকা ২৬’

শোবিজ

সনদ জালিয়াতি রোধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ
সনদ জালিয়াতি রোধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ

প্রথম পৃষ্ঠা

দেড় বছরের লড়াই শেষে জুলাই যোদ্ধা আশরাফুলের মৃত্যু
দেড় বছরের লড়াই শেষে জুলাই যোদ্ধা আশরাফুলের মৃত্যু

পেছনের পৃষ্ঠা