শিরোনাম
প্রকাশ: ০০:০০, বুধবার, ০৩ ডিসেম্বর, ২০২৫ আপডেট: ০০:৪৩, বুধবার, ০৩ ডিসেম্বর, ২০২৫

সংসদ ও গণভোটে প্রস্তুত ইসি

► ৮ থেকে ১২ ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন - ইসি আনোয়ারুল ইসলাম ► তফসিল ঘোষণা ৭ থেকে ১১ ডিসেম্বরের মধ্যে - ইসি রহমানেল মাসউদ
গোলাম রাব্বানী
প্রিন্ট ভার্সন
সংসদ ও গণভোটে প্রস্তুত ইসি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট একই দিনে অনুষ্ঠানে সবরকম প্রস্তুতি নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। সংসদ নির্বাচন ও গণভোটের তারিখ নির্ধারণে ৭ ডিসেম্বর ইসি বৈঠকে বসবে। এক্ষেত্রে আগামী বছরের ফেব্রুয়ারির ৮ থেকে ১২ তারিখের মধ্যে গণভোট ও সংসদ নির্বাচনের ভোট গ্রহণ হতে পারে। এ ছাড়া ডিসেম্বরের ৭ থেকে ১১ তারিখের মধ্যে তফসিল ঘোষণা করবে ইসি। সেই সঙ্গে ভোট গ্রহণের সময় ৮ ঘণ্টা থেকে ১ ঘণ্টা বাড়িয়ে ৯ ঘণ্টা করা হতে পারে। গতকাল দুজন নির্বাচন কমিশনার এসব তথ্য নিশ্চিত করেছেন।

নির্বাচন কমিশন প্রকাশিত ৩০০ আসনের সীমানাসংক্রান্ত গেজেটের আলোকেই তফসিল ঘোষণা করা হবে। অপরিবর্তিত থাকছে সংসদীয় আসনের সীমানা। গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও) সংশোধন বিষয়ক রুলের জবাব প্রস্তুত করছে ইসি।

গতকাল নির্বাচন কমিশনার মো. আনোয়ারুল ইসলাম সরকার গণমাধ্যমকে বলেন, ৮ ফেব্রুয়ারি থেকে ১২ ফেব্রুয়ারির মধ্যে সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হবে। এক্ষেত্রে ৮ ফেব্রুয়ারি থেকে এক দুই দিন পর কিংবা ১২ ফেব্রুয়ারি থেকে এক দুই দিন আগেও ভোট গ্রহণের তারিখ হতে পারে। অর্থাৎ মাঝামাঝি কোনো সময় হতে পারে। ইসি সূত্র বলছে, ফেব্রুয়ারির ৮ তারিখ রবিবার এবং ফেব্রুয়ারি ১২ তারিখ বৃহস্পতিবার। সে হিসেবে মঙ্গলবারের দিকে সংসদ নির্বাচন হতে পারে। আবার ১২ ফেব্রুয়ারি বৃহস্পতিবারও ভোট গ্রহণ হতে পারে। কেননা ১২ ফেব্রুয়ারি ভোট গ্রহণ হলে দুই দিন ছুটিতে থাকতে পারবেন ভোট গ্রহণের সঙ্গে সংশ্লিষ্টরা। তবে সব কিছু নির্বাচন কমিশনের বৈঠকের সিদ্ধান্তের ওপর নির্ভর করছে।

তফসিল ঘোষণার বিষয়ে গতকাল নির্বাচন কমিশনার আবদুর রহমানেল মাছউদ বাংলাদেশ প্রতিদিনকে বলেন, ৭ ডিসেম্বর কমিশন সভা অনুষ্ঠিত হবে। আগামী সপ্তাহের ৭ ডিসেম্বর থেকে ১১ ডিসেম্বরের মধ্যে যে কোনো দিন তফসিল ঘোষণা হবে। তবে ৭ ডিসেম্বর তফসিল ঘোষণা হওয়ার সম্ভাবনা নেই। এ বিষয়ে গতকাল নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ বাংলাদেশ প্রতিদিনকে বলেন, আগামী রবিবার (৭ ডিসেম্বর) নির্বাচন কমিশনের সভা অনুষ্ঠিত হবে। ভোট নিয়ে আলোচনা হবে সভায়।

ইসির কর্মকর্তারা বলেন, আগামী রবিবার (৭ ডিসেম্বর) ভোট নিয়ে কমিশন সভা অনুষ্ঠিত হবে। সেখানেই সব তারিখ নির্ধারণ করা হবে। এক্ষেত্রে দু-তিন দিন সময় রেখে বা বৃহস্পতিবারের দিকে (১১ ডিসেম্বর) তফসিল ঘোষণা করা হতে পারে। তবে ওইদিন তফসিল ঘোষণার তারিখ জানানো হতে পারে।

অন্যদিকে ভোট গ্রহণের সময়ও এক ঘণ্টা বাড়ানোর কথা ভাবছে ইসি। নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম জানান, যেহেতু গণভোট ও সংসদ নির্বাচন একদিনে হবে, তাই গোপন কক্ষের সংখ্যা বাড়ানোর কথা ভাবা হচ্ছে। আবার ভোটের সময় এক ঘণ্টা বাড়িয়ে নয় ঘণ্টা করা হতে পারে। এজন্য সকাল-বিকালে দুই দিকেই সময় বাড়ানোর কথা ভাবা হচ্ছে। এখন সকাল ৮টা থেকে ভোট শুরু হয়, সেটা সাড়ে সাতটা থেকে হতে পারে। আবার বিকাল ৪টা পর্যন্ত ভোট হয়। সেটা সাড়ে চারটা করার কথা ভাবা হচ্ছে।

প্রথমবারের মতো প্রবাসী বাংলাদেশিদের ভোট নেওয়ার আয়োজন হচ্ছে ‘আইটি সাপোর্টেড পোস্টাল ব্যালটের’ মাধ্যমে। প্রায় আড়াই হাজার কোটি টাকার সংসদ নির্বাচনে ১০ লাখের বেশি লোকবল নিয়োজিত থাকবে।

হঠাৎ ভোটের আইনশৃঙ্খলা কর্মশালা স্থগিত : আসন্ন ত্রয়োদশ সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে আইনশৃঙ্খলাবিষয়ক কর্মশালা স্থগিত করা হয়েছে। আজ (বুধবার) বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে এ কর্মশালা অনুষ্ঠানের কথা ছিল। গতকাল স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক চিঠিতে সরকারের এ সিদ্ধান্ত সংশ্লিষ্ট সবাইকে জানিয়ে দেওয়া হয়েছে। তবে কেন স্থগিত করা হলো চিঠিতে তার কোনো কারণ উল্লেখ করা হয়নি। স্বরাষ্ট্র মন্ত্রণালয় মন্ত্রিপরিষদ সচিব, প্রধান উপদেষ্টার মুখ্য সচিব, জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব, নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সচিব, সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার, পুলিশ মহাপরিদর্শক, আইন ও বিচার বিভাগের সচিব, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব, বাংলাদেশ সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল, প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তরের মহাপরিচালক, জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার মহাপরিচালক, মিলিটারি অপারেশনসের পরিচালক, পুলিশের সব রেঞ্জ ডিআইজি, সব জেলা প্রশাসক, জেলা ম্যাজিস্ট্রেট, সব চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, সব আঞ্চলিক ও জেলা নির্বাচনি কর্মকর্তা, ইউএনও, সব পুলিশ কমিশনার, ওসিসহ সব বার অ্যাসোসিয়েশনের সভাপতি, সাধারণ সম্পাদক ও পাবলিক প্রসিকিউটরদের এ চিঠির কপি পাঠিয়েছে। এতে বলা হয়, ‘আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন-২০২৬ যথাযথভাবে আয়োজনের লক্ষ্যে আগামী ৩ ডিসেম্বর সকাল সাড়ে ৯টায় বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিতব্য ‘সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে আইনশৃঙ্খলা রক্ষায় সমন্বিত ভূমিকা’ শীর্ষক কর্মশালাটি অনিবার্য কারণবশত স্থগিত করা হলো।’ ফেব্রুয়ারির প্রথমার্ধে ত্রয়োদশ সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এ জন্য ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহে তফসিল ঘোষণা করা হবে বলে ইসির তরফে জানানো হয়েছে।

এই বিভাগের আরও খবর
ইসির সম্মতি ছাড়া বদলি নয়
ইসির সম্মতি ছাড়া বদলি নয়
৩২ মৃতদেহ নিয়ে টানাটানি শিয়াল-কুকুরের
৩২ মৃতদেহ নিয়ে টানাটানি শিয়াল-কুকুরের
নির্বাচন বানচাল করার মতো শক্তি পৃথিবীতে নেই
নির্বাচন বানচাল করার মতো শক্তি পৃথিবীতে নেই
সর্বোচ্চ সতর্কতায় চলছে চিকিৎসা
সর্বোচ্চ সতর্কতায় চলছে চিকিৎসা
দল নয়, স্বতন্ত্র লড়বেন আসিফ
দল নয়, স্বতন্ত্র লড়বেন আসিফ
সুষ্ঠু নির্বাচন নিয়ে শঙ্কা রয়েছে
সুষ্ঠু নির্বাচন নিয়ে শঙ্কা রয়েছে
ধর্মের বড়ি বিক্রি করে ভোট চাওয়া যাবে না
ধর্মের বড়ি বিক্রি করে ভোট চাওয়া যাবে না
দুর্নীতির কারণে সংকুচিত হচ্ছে শ্রমবাজার
দুর্নীতির কারণে সংকুচিত হচ্ছে শ্রমবাজার
বল এখন রাজনৈতিক দলের কোর্টে
বল এখন রাজনৈতিক দলের কোর্টে
দেশের অস্তিত্বের ওপর আঘাত এ হামলা
দেশের অস্তিত্বের ওপর আঘাত এ হামলা
সন্ত্রাসীদের পেছনের শক্তি কারা স্পষ্ট করতে হবে
সন্ত্রাসীদের পেছনের শক্তি কারা স্পষ্ট করতে হবে
রাজনীতি এখন ভোটের মাঠে
রাজনীতি এখন ভোটের মাঠে
সর্বশেষ খবর
গোল বিতর্কে রূপগঞ্জে সংঘর্ষ, আহত ৫
গোল বিতর্কে রূপগঞ্জে সংঘর্ষ, আহত ৫

৩ সেকেন্ড আগে | দেশগ্রাম

দেশের বাজারে বাড়লো স্বর্ণের দাম
দেশের বাজারে বাড়লো স্বর্ণের দাম

৩ মিনিট আগে | অর্থনীতি

হাদিকে গুলি করে হিন্দুস্তানি আওয়ামী লীগ পুনর্বাসন হবে না: রাশেদ প্রধান
হাদিকে গুলি করে হিন্দুস্তানি আওয়ামী লীগ পুনর্বাসন হবে না: রাশেদ প্রধান

৫ মিনিট আগে | রাজনীতি

গাজীপুরে বিএনপির বিক্ষোভ মিছিল
গাজীপুরে বিএনপির বিক্ষোভ মিছিল

৬ মিনিট আগে | দেশগ্রাম

ওসমান হাদির বাড়িতে চুরি, ঝালকাঠিতে বিক্ষোভ-অবরোধ
ওসমান হাদির বাড়িতে চুরি, ঝালকাঠিতে বিক্ষোভ-অবরোধ

৭ মিনিট আগে | দেশগ্রাম

গজারিয়ায় সড়কে লাশ
গজারিয়ায় সড়কে লাশ

৯ মিনিট আগে | দেশগ্রাম

নাটোরে নিখোঁজের পর যুবকের মরদেহ উদ্ধার
নাটোরে নিখোঁজের পর যুবকের মরদেহ উদ্ধার

১০ মিনিট আগে | দেশগ্রাম

সারাদেশে পুলিশের অভিযানে গ্রেফতার ১৫০৬
সারাদেশে পুলিশের অভিযানে গ্রেফতার ১৫০৬

২১ মিনিট আগে | জাতীয়

চারদিকে লাখো হাদি, তারা ভয় পায় না, আমিও না: প্রেস সচিব
চারদিকে লাখো হাদি, তারা ভয় পায় না, আমিও না: প্রেস সচিব

২৫ মিনিট আগে | জাতীয়

রুহুল কবীর রিজভীর দুঃখ প্রকাশ
রুহুল কবীর রিজভীর দুঃখ প্রকাশ

২৫ মিনিট আগে | রাজনীতি

ব্রাহ্মণবাড়িয়ায় গুলিবিদ্ধের ঘটনায় গ্রেফতার ৫
ব্রাহ্মণবাড়িয়ায় গুলিবিদ্ধের ঘটনায় গ্রেফতার ৫

২৯ মিনিট আগে | দেশগ্রাম

অশুভ শক্তির বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে: তৃপ্তি
অশুভ শক্তির বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে: তৃপ্তি

২৯ মিনিট আগে | ভোটের হাওয়া

খুলনায় অস্ত্র তৈরির গোপন কারখানা, আটক ৩
খুলনায় অস্ত্র তৈরির গোপন কারখানা, আটক ৩

৩৪ মিনিট আগে | দেশগ্রাম

হাদির ঘটনায় সরকার সম্পূর্ণভাবে ব্যর্থ : ইশরাক
হাদির ঘটনায় সরকার সম্পূর্ণভাবে ব্যর্থ : ইশরাক

৩৪ মিনিট আগে | রাজনীতি

হাদির ওপর হামলার সঙ্গে জড়িতদের গ্রেফতারের দাবি
হাদির ওপর হামলার সঙ্গে জড়িতদের গ্রেফতারের দাবি

৪৩ মিনিট আগে | চট্টগ্রাম প্রতিদিন

গোপালগঞ্জে অনুষ্ঠানে ভিডিও ধারণ নিয়ে সংঘর্ষে আহত ১০
গোপালগঞ্জে অনুষ্ঠানে ভিডিও ধারণ নিয়ে সংঘর্ষে আহত ১০

৪৬ মিনিট আগে | দেশগ্রাম

রাশিয়ার হামলায় ইউক্রেনের বিদ্যুৎ অবকাঠামো ক্ষতিগ্রস্ত, অন্ধকারে ১০ লাখ ঘর
রাশিয়ার হামলায় ইউক্রেনের বিদ্যুৎ অবকাঠামো ক্ষতিগ্রস্ত, অন্ধকারে ১০ লাখ ঘর

৪৬ মিনিট আগে | পূর্ব-পশ্চিম

মির্জাপুরে দুই আ.লীগ নেতা গ্রেফতার
মির্জাপুরে দুই আ.লীগ নেতা গ্রেফতার

৫১ মিনিট আগে | দেশগ্রাম

তিতুমীর কলেজ ছাত্রদলের ৯ নেতাকে কারণ দর্শানোর নোটিশ
তিতুমীর কলেজ ছাত্রদলের ৯ নেতাকে কারণ দর্শানোর নোটিশ

৫১ মিনিট আগে | রাজনীতি

শিল্পের টেকসই প্রযুক্তি নিয়ে ঢাকায় দুই দিনব্যাপী আই-ইইই সম্মেলন
শিল্পের টেকসই প্রযুক্তি নিয়ে ঢাকায় দুই দিনব্যাপী আই-ইইই সম্মেলন

৫২ মিনিট আগে | ক্যাম্পাস

সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ
সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ

৫৩ মিনিট আগে | জাতীয়

ডিএমপি কমিশনারে নামে ভুয়া ফটোকার্ড প্রচারকারীদের আইনের আওতায় আনা হবে
ডিএমপি কমিশনারে নামে ভুয়া ফটোকার্ড প্রচারকারীদের আইনের আওতায় আনা হবে

৫৯ মিনিট আগে | নগর জীবন

৫ ফুট উচ্চতার সুড়ঙ্গ খুঁড়ে বেলারুশ থেকে পোল্যান্ডে ঢুকল ১৮০ অভিবাসী
৫ ফুট উচ্চতার সুড়ঙ্গ খুঁড়ে বেলারুশ থেকে পোল্যান্ডে ঢুকল ১৮০ অভিবাসী

১ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

হাদির ওপর হামলাকারীর শিকড় উপড়ে ফেলা হবে: অ্যাটর্নি জেনারেল
হাদির ওপর হামলাকারীর শিকড় উপড়ে ফেলা হবে: অ্যাটর্নি জেনারেল

১ ঘণ্টা আগে | জাতীয়

ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে বিজিবির নজরদারি জোরদার
ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে বিজিবির নজরদারি জোরদার

১ ঘণ্টা আগে | দেশগ্রাম

এমিনেমের বিরুদ্ধে অশালীন প্রস্তাবের অভিযোগ টাইটানিক অভিনেত্রীর
এমিনেমের বিরুদ্ধে অশালীন প্রস্তাবের অভিযোগ টাইটানিক অভিনেত্রীর

১ ঘণ্টা আগে | শোবিজ

অপশক্তির বিরুদ্ধে লড়াইয়ে শহীদ বুদ্ধিজীবীদের অবিচল সাহস ইতিহাসে চিরস্মরণীয় : রাষ্ট্রপতি
অপশক্তির বিরুদ্ধে লড়াইয়ে শহীদ বুদ্ধিজীবীদের অবিচল সাহস ইতিহাসে চিরস্মরণীয় : রাষ্ট্রপতি

১ ঘণ্টা আগে | জাতীয়

ইউরোভিশন ট্রফি ফিরিয়ে দিচ্ছেন নেমো
ইউরোভিশন ট্রফি ফিরিয়ে দিচ্ছেন নেমো

১ ঘণ্টা আগে | শোবিজ

আসনভিত্তিক ছবিসহ ভোটার তালিকা ছাপাতে ইসির নির্দেশ
আসনভিত্তিক ছবিসহ ভোটার তালিকা ছাপাতে ইসির নির্দেশ

১ ঘণ্টা আগে | ভোটের হাওয়া

প্রার্থীদের নিরাপত্তা দিতে সরকার ব্যর্থ: জয়নুল আবেদীন
প্রার্থীদের নিরাপত্তা দিতে সরকার ব্যর্থ: জয়নুল আবেদীন

১ ঘণ্টা আগে | ভোটের হাওয়া

সর্বাধিক পঠিত
হাদিকে গুলি করা সন্ত্রাসীরা শনাক্ত, যেকোনো সময় গ্রেফতার
হাদিকে গুলি করা সন্ত্রাসীরা শনাক্ত, যেকোনো সময় গ্রেফতার

১৮ ঘণ্টা আগে | নগর জীবন

৭২ ঘণ্টা অতি ঝুঁকিপূর্ণ, হাদির ব্রেইন স্টেম ক্ষতিগ্রস্ত : বিশেষ সহকারী
৭২ ঘণ্টা অতি ঝুঁকিপূর্ণ, হাদির ব্রেইন স্টেম ক্ষতিগ্রস্ত : বিশেষ সহকারী

২১ ঘণ্টা আগে | রাজনীতি

২৫ ডিসেম্বর দেশে ফিরছেন তারেক রহমান : মির্জা ফখরুল
২৫ ডিসেম্বর দেশে ফিরছেন তারেক রহমান : মির্জা ফখরুল

২৩ ঘণ্টা আগে | জাতীয়

হাদির পরিবারের পাশে জুবাইদা রহমান
হাদির পরিবারের পাশে জুবাইদা রহমান

২২ ঘণ্টা আগে | জাতীয়

চীন থেকে ইরানগামী জাহাজে মার্কিন বাহিনীর অভিযান
চীন থেকে ইরানগামী জাহাজে মার্কিন বাহিনীর অভিযান

১১ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

হাদিকে গুলির ঘটনায় একজন শনাক্ত, সন্ধানদাতাকে পুরস্কৃত করা হবে : ডিএমপি
হাদিকে গুলির ঘটনায় একজন শনাক্ত, সন্ধানদাতাকে পুরস্কৃত করা হবে : ডিএমপি

৯ ঘণ্টা আগে | নগর জীবন

বাংলাদেশের মাছের ব্যাপক চাহিদা ভারতের সাত রাজ্যে
বাংলাদেশের মাছের ব্যাপক চাহিদা ভারতের সাত রাজ্যে

১৩ ঘণ্টা আগে | অর্থনীতি

হাদিকে গুলি : আসামি শনাক্তের বিষয়ে যা বললেন ডিএমপি কমিশনার
হাদিকে গুলি : আসামি শনাক্তের বিষয়ে যা বললেন ডিএমপি কমিশনার

৮ ঘণ্টা আগে | নগর জীবন

বাংলাদেশি নাবিকসহ তেলবাহী জাহাজ আটক করল ইরান
বাংলাদেশি নাবিকসহ তেলবাহী জাহাজ আটক করল ইরান

১০ ঘণ্টা আগে | জাতীয়

হাদিকে বর্তমানে কনজারভেটিভ ম্যানেজমেন্টে রাখা হয়েছে: মেডিকেল বোর্ড
হাদিকে বর্তমানে কনজারভেটিভ ম্যানেজমেন্টে রাখা হয়েছে: মেডিকেল বোর্ড

৪ ঘণ্টা আগে | জাতীয়

হাদির ঝালকাঠির বাসায় চুরি
হাদির ঝালকাঠির বাসায় চুরি

৯ ঘণ্টা আগে | দেশগ্রাম

হাদির পরিবারের সঙ্গে প্রধান উপদেষ্টার সাক্ষাৎ, সর্বোত্তম চিকিৎসা নিশ্চিতের আশ্বাস
হাদির পরিবারের সঙ্গে প্রধান উপদেষ্টার সাক্ষাৎ, সর্বোত্তম চিকিৎসা নিশ্চিতের আশ্বাস

৮ ঘণ্টা আগে | জাতীয়

হাদির স্বাস্থ্যের সর্বশেষ অবস্থা জানাল ইনকিলাব মঞ্চ
হাদির স্বাস্থ্যের সর্বশেষ অবস্থা জানাল ইনকিলাব মঞ্চ

৬ ঘণ্টা আগে | জাতীয়

প্রথমবার কনসার্টে মায়ের সাথে গাইলো শাকিরার দুই ছেলে
প্রথমবার কনসার্টে মায়ের সাথে গাইলো শাকিরার দুই ছেলে

২২ ঘণ্টা আগে | শোবিজ

খালেদা জিয়া-ওসমান হাদিকে দেখতে এভারকেয়ারে মির্জা ফখরুল
খালেদা জিয়া-ওসমান হাদিকে দেখতে এভারকেয়ারে মির্জা ফখরুল

১৩ ঘণ্টা আগে | রাজনীতি

এশিয়া কাপে শুভ সূচনা করতে বাংলাদেশর দরকার ২৮৪ রান
এশিয়া কাপে শুভ সূচনা করতে বাংলাদেশর দরকার ২৮৪ রান

৫ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

যুদ্ধকে নতুন মাত্রা দিয়েছে ইরানের তৈরি যে ভয়ানক ড্রোন
যুদ্ধকে নতুন মাত্রা দিয়েছে ইরানের তৈরি যে ভয়ানক ড্রোন

৫ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

হাদির ওপর হামলাকারীদের গ্রেফতারে ২৪ ঘণ্টার আল্টিমেটাম
হাদির ওপর হামলাকারীদের গ্রেফতারে ২৪ ঘণ্টার আল্টিমেটাম

২২ ঘণ্টা আগে | রাজনীতি

আফগানদের হারিয়ে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে শুভ সূচনা বাংলাদেশের
আফগানদের হারিয়ে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে শুভ সূচনা বাংলাদেশের

২ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

‘অপারেশন ডেভিল হান্ট ফেইজ-টু’ অবিলম্বে চালু, এমপি প্রার্থীরা পাবেন অস্ত্রের লাইসেন্স
‘অপারেশন ডেভিল হান্ট ফেইজ-টু’ অবিলম্বে চালু, এমপি প্রার্থীরা পাবেন অস্ত্রের লাইসেন্স

৫ ঘণ্টা আগে | জাতীয়

হাদিকে দেখতে হাসপাতালে তিন উপদেষ্টা
হাদিকে দেখতে হাসপাতালে তিন উপদেষ্টা

১৯ ঘণ্টা আগে | জাতীয়

মাকে মারধর করায় ছেলেকে কোমর পর্যন্ত মাটিতে পুঁতে রাখলো এলাকাবাসী
মাকে মারধর করায় ছেলেকে কোমর পর্যন্ত মাটিতে পুঁতে রাখলো এলাকাবাসী

৬ ঘণ্টা আগে | দেশগ্রাম

এই হামলা বাংলাদেশের অস্তিত্বের ওপর আঘাত : প্রধান উপদেষ্টা
এই হামলা বাংলাদেশের অস্তিত্বের ওপর আঘাত : প্রধান উপদেষ্টা

২০ ঘণ্টা আগে | রাজনীতি

প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করতে যমুনার পথে বিএনপির দুই নেতা
প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করতে যমুনার পথে বিএনপির দুই নেতা

১০ ঘণ্টা আগে | রাজনীতি

দুর্নীতির অভিযোগে ভারতে চার ক্রিকেটার নিষিদ্ধ
দুর্নীতির অভিযোগে ভারতে চার ক্রিকেটার নিষিদ্ধ

১১ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

বাংলাদেশসহ চার দেশে ভ্রমণ সতর্কতা যুক্তরাষ্ট্রের
বাংলাদেশসহ চার দেশে ভ্রমণ সতর্কতা যুক্তরাষ্ট্রের

১৭ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

সচিবালয়ে ভাতা চালুর আন্দোলনে গ্রেফতার ১৪ জন রিমান্ডে
সচিবালয়ে ভাতা চালুর আন্দোলনে গ্রেফতার ১৪ জন রিমান্ডে

১০ ঘণ্টা আগে | জাতীয়

হাদির হামলাকারীদের ধরিয়ে দিলে ৫০ লাখ টাকা পুরস্কার: স্বরাষ্ট্র উপদেষ্টা
হাদির হামলাকারীদের ধরিয়ে দিলে ৫০ লাখ টাকা পুরস্কার: স্বরাষ্ট্র উপদেষ্টা

৭ ঘণ্টা আগে | জাতীয়

ইমরান খানের পক্ষে যে আকুতি জানালেন সাবেক স্ত্রী জেমিমা
ইমরান খানের পক্ষে যে আকুতি জানালেন সাবেক স্ত্রী জেমিমা

৮ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

'আন্তরিকভাবে ক্ষমা চাইছি'
'আন্তরিকভাবে ক্ষমা চাইছি'

৫ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

প্রিন্ট সর্বাধিক
ওসমান হাদিকে প্রকাশ্যে গুলি
ওসমান হাদিকে প্রকাশ্যে গুলি

প্রথম পৃষ্ঠা

৩৫ কেজি কাতলার দাম ১ লাখ ২২ হাজার টাকা!
৩৫ কেজি কাতলার দাম ১ লাখ ২২ হাজার টাকা!

পেছনের পৃষ্ঠা

আজকের ভাগ্যচক্র
আজকের ভাগ্যচক্র

আজকের রাশি

ব্ল্যাক ট্রায়াঙ্গেলের অস্ত্রে কাঁপছে চট্টগ্রাম
ব্ল্যাক ট্রায়াঙ্গেলের অস্ত্রে কাঁপছে চট্টগ্রাম

পেছনের পৃষ্ঠা

২৫ ডিসেম্বর ফিরছেন তারেক রহমান
২৫ ডিসেম্বর ফিরছেন তারেক রহমান

প্রথম পৃষ্ঠা

কড়াইল লেক দখলের মহোৎসব
কড়াইল লেক দখলের মহোৎসব

পেছনের পৃষ্ঠা

৩২ মৃতদেহ নিয়ে টানাটানি শিয়াল-কুকুরের
৩২ মৃতদেহ নিয়ে টানাটানি শিয়াল-কুকুরের

প্রথম পৃষ্ঠা

বল এখন রাজনৈতিক দলের কোর্টে
বল এখন রাজনৈতিক দলের কোর্টে

প্রথম পৃষ্ঠা

টি-২০তে ডাবল সেঞ্চুরির রেকর্ড!
টি-২০তে ডাবল সেঞ্চুরির রেকর্ড!

মাঠে ময়দানে

যশোরে প্রতিদ্বন্দ্বিতায় বিএনপি-জামায়াত
যশোরে প্রতিদ্বন্দ্বিতায় বিএনপি-জামায়াত

পেছনের পৃষ্ঠা

কুয়াকাটা সৈকতে ভিড় বেড়েছে পর্যটকের
কুয়াকাটা সৈকতে ভিড় বেড়েছে পর্যটকের

পেছনের পৃষ্ঠা

একটি জাতির নিঃশব্দ কান্না
একটি জাতির নিঃশব্দ কান্না

সম্পাদকীয়

দেব-সুরাইয়ার প্রেমকাহিনি
দেব-সুরাইয়ার প্রেমকাহিনি

শোবিজ

হ্যাটট্রিক শিরোপার মিশন শুরু আজিজুলদের
হ্যাটট্রিক শিরোপার মিশন শুরু আজিজুলদের

মাঠে ময়দানে

দুর্নীতির কারণে সংকুচিত হচ্ছে শ্রমবাজার
দুর্নীতির কারণে সংকুচিত হচ্ছে শ্রমবাজার

প্রথম পৃষ্ঠা

দেশে নতুন মাদক এমডিএমবি
দেশে নতুন মাদক এমডিএমবি

নগর জীবন

লাস্ট সিকোয়েন্স
লাস্ট সিকোয়েন্স

শোবিজ

দল নয়, স্বতন্ত্র লড়বেন আসিফ
দল নয়, স্বতন্ত্র লড়বেন আসিফ

প্রথম পৃষ্ঠা

সন্ত্রাসীদের পেছনের শক্তি কারা স্পষ্ট করতে হবে
সন্ত্রাসীদের পেছনের শক্তি কারা স্পষ্ট করতে হবে

প্রথম পৃষ্ঠা

আইসিসিবিতে ‘আলু উৎসব’ শুরু
আইসিসিবিতে ‘আলু উৎসব’ শুরু

নগর জীবন

রাজনীতি এখন ভোটের মাঠে
রাজনীতি এখন ভোটের মাঠে

প্রথম পৃষ্ঠা

সর্বোচ্চ সতর্কতায় চলছে চিকিৎসা
সর্বোচ্চ সতর্কতায় চলছে চিকিৎসা

প্রথম পৃষ্ঠা

ওয়েলিংটনে ক্যারিবীয়দের উড়িয়ে সিরিজে এগিয়ে কিউইরা
ওয়েলিংটনে ক্যারিবীয়দের উড়িয়ে সিরিজে এগিয়ে কিউইরা

মাঠে ময়দানে

জঙ্গির পক্ষে ফেসবুক পোস্ট, বাংলাদেশির ১০ বছর কারাদণ্ড
জঙ্গির পক্ষে ফেসবুক পোস্ট, বাংলাদেশির ১০ বছর কারাদণ্ড

পেছনের পৃষ্ঠা

ধর্মের বড়ি বিক্রি করে ভোট চাওয়া যাবে না
ধর্মের বড়ি বিক্রি করে ভোট চাওয়া যাবে না

প্রথম পৃষ্ঠা

দেশের অস্তিত্বের ওপর আঘাত এ হামলা
দেশের অস্তিত্বের ওপর আঘাত এ হামলা

প্রথম পৃষ্ঠা

নির্বাচন বানচাল করার মতো শক্তি পৃথিবীতে নেই
নির্বাচন বানচাল করার মতো শক্তি পৃথিবীতে নেই

প্রথম পৃষ্ঠা

ইসির সম্মতি ছাড়া বদলি নয়
ইসির সম্মতি ছাড়া বদলি নয়

প্রথম পৃষ্ঠা

যুক্তরাজ্যে জাদুঘর থেকে ৬ শতাধিক শিল্পকর্ম চুরি
যুক্তরাজ্যে জাদুঘর থেকে ৬ শতাধিক শিল্পকর্ম চুরি

পূর্ব-পশ্চিম

সুষ্ঠু নির্বাচন নিয়ে শঙ্কা রয়েছে
সুষ্ঠু নির্বাচন নিয়ে শঙ্কা রয়েছে

প্রথম পৃষ্ঠা