শিরোনাম
প্রকাশ: ০০:০০, শুক্রবার, ০৫ ডিসেম্বর, ২০২৫ আপডেট: ০১:৪৯, শুক্রবার, ০৫ ডিসেম্বর, ২০২৫

লন্ডন নেওয়া হচ্ছে খালেদা জিয়াকে

► প্রস্তুত কাতার আমিরের রয়্যাল এয়ার অ্যাম্বুলেন্স ► সঙ্গে যাচ্ছেন সাত চিকিৎসক, দুই এসএসএফ সদস্যসহ ১৪ জন
বিশেষ প্রতিনিধি
প্রিন্ট ভার্সন
লন্ডন নেওয়া হচ্ছে খালেদা জিয়াকে

উন্নত চিকিৎসার জন্য লন্ডন নেওয়া হচ্ছে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে। মেডিকেল বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী আজ সকালের মধ্যেই তাঁকে নিয়ে চিকিৎসক দলের লন্ডনের উদ্দেশে রওনা হওয়ার কথা। কাতারের আমিরের দেওয়া (বিশেষায়িত উড়োজাহাজ) রয়্যাল এয়ার অ্যাম্বুলেন্সে অসুস্থ নেত্রীকে লন্ডন নেওয়া হবে। বেগম জিয়ার জ্যেষ্ঠ পুত্রবধূ ডা. জুবাইদা রহমান লন্ডন থেকে ঢাকায় আসছেন আজ। সকাল সাড়ে ৯টায় বিমানবন্দরে নেমেই তিনি সরাসরি রাজধানীর এভারকেয়ার হাসপাতালে যাবেন। হাসপাতালটিতে চিকিৎসাধীন বেগম খালেদা জিয়াকে আইসিইউ অ্যাম্বেুলেন্সে করে বিমানবন্দরে নিয়ে যাবেন জুবাইদা রহমান। এরপর এয়ার অ্যাম্বুলেন্সে করে লন্ডনের উদ্দেশে যাত্রা করবেন তারা। চেয়ারপারসনের সঙ্গে সাতজন চিকিৎসক ও দুই পুত্রবধূসহ ১৫ জন সহযাত্রী হচ্ছেন। এর মধ্যে এসএসএফের দুজন সদস্যও রয়েছেন। বিশেষায়িত এয়ার অ্যাম্বুলেন্সে কাতারের নিজস্ব চিকিৎসক ও নার্সের একটি দলও থাকছে। ‘অত্যন্ত সংকটাপন্ন’ অবস্থায় বর্তমানে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন তিনি।

বেগম খালেদা জিয়ার লন্ডন যাত্রা উপলক্ষে গতকাল সন্ধ্যার পর থেকেই ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নিরাপত্তার বিষয়টি স্পেশাল সিকিউরিটি ফোর্সের (এসএসএফ) সদস্যরা নিয়ন্ত্রণে নিয়েছেন। সাবেক এই প্রধানমন্ত্রীর শারীরিক অসুস্থতার জটিলতা এখনো কাটেনি। তবে মেডিকেল বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী উন্নত ও সুচিকিৎসার জন্য তাঁকে অ্যাডভান্স হেলথকেয়ার সেন্টারে নেওয়ার এখনই সময়। তাঁর সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় দলের পক্ষ থেকে আজ বাদ জুমা সারা দেশে মসজিদে দোয়া ও মোনাজাত এবং মন্দির, গির্জা, প্যাগোডাসহ অন্যান্য সম্প্রদায়ের ধর্মীয় উপাসনালয়ে প্রার্থনা কর্মসূচি ঘোষণা করা হয়েছে। বিএনপি চেয়ারপারসনের ব্যক্তিগত চিকিৎসক ও দলের জাতীয় স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডা. আবু জাফর মোহাম্মদ জাহিদ হোসেন গতকাল দুপুরে খালেদা জিয়ার লন্ডন যাওয়ার বিষয়টি নিশ্চিত করেন।

জানা যায়, গতকাল বেলা সাড়ে ১১টায় রাজধানীর গুলশানে এভারকেয়ার হাসপাতালে বৈঠকে বসে খালেদা জিয়ার মেডিকেল বোর্ড। এতে যুক্তরাজ্য ও চীন থেকে আসা বিশেষজ্ঞ চিকিৎসকরা অংশ নেন। এ ছাড়া বিভিন্ন দেশ থেকে ভার্চুয়ালি আরও কয়েকজন বিশেষজ্ঞ চিকিৎসক বৈঠকে অংশ নেন। বৈঠক শেষে বেলা পৌনে ৩টার দিকে হাসপাতালের বাইরে অপেক্ষমাণ সাংবাদিকদের ব্রিফিং করেন ডা. জাহিদ হোসেন। তিনি বলেন, ‘দেশি-বিদেশি বিশেষজ্ঞ চিকিৎসকের সমন্বয়ে গঠিত মেডিকেল বোর্ড দেশমাতাকে উন্নত চিকিৎসার্থে লন্ডনে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। তাঁর বর্তমান শারীরিক অবস্থার আলোকে যদি সবকিছু ঠিক থাকে কাতার রয়্যাল এয়ার অ্যাম্বুলেন্সে বৃহস্পতিবার মধ্যরাতের পরে অথবা আজ শুক্রবার সকালের ভিতরে ইনশাল্লাহ যুক্তরাজ্যে অর্থাৎ লন্ডনের নির্ধারিত হসপিটালে তাঁকে নিয়ে যাব। তাঁর সঙ্গে বিশেষজ্ঞ চিকিৎসক হিসেবে বেশ কয়েকজন দেশি চিকিৎসক এবং বিদেশের দুজন চিকিৎসক থাকবেন। মেডিকেল বোর্ডের পরামর্শক্রমে যাতে যাত্রাপথে তাঁর কোনো ধরনের প্রতিকূলতার মধ্যে সুস্থভাবে উড়োজাহাজে চিকিৎসা দেওয়া যায়, সেই লক্ষ্যে সব প্রস্তুতি সম্পন্ন করে আমরা ইনশাল্লাহ তাঁকে দেশের বাইরে নিয়ে যাব। দেশনেত্রীর সুস্থতার জন্য দেশবাসীসহ দেশের বাইরে হাজার-লাখো মানুষের কাছে দোয়া চাই। যারা এত দিন তাঁর সুস্থতায় দোয়া করেছেন, তাদের সবার কাছে আমরা কৃতজ্ঞ। আপনাদের এ দোয়া-ই ম্যাডামকে সুস্থ করে তুলবে। আমরা দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, তাঁর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান এবং তাঁর কন্যা ব্যারিস্টার জাইমা রহমান, দেশনেত্রীর ছোট ছেলের সহধর্মিণী সৈয়দা শামিলা রহমান, তাঁদের দুই কন্যা জাফিয়া ও জাহিয়া রহমান, তাঁর ছোট ভাই শামীম এস্কান্দারসহ তাঁদের আত্মীয়স্বজনের পক্ষ থেকেও সবার কাছে দোয়া চাই এবং দেশবাসীকে কৃতজ্ঞতা জানাই।’

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টাসহ উপদেষ্টা, সেনাবাহিনীসহ তিন বাহিনী প্রধান, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, পররাষ্ট্র মন্ত্রণালয়, এভারকেয়ার হাসপাতাল কর্তৃপক্ষ, চিকিৎসক-নার্সসহ কর্মকর্তা-কর্মচারী, চীন, রাশিয়া, কাতার, সৌদি আরব, যুক্তরাজ্য, ভারত, পাকিস্তান হাইকমিশনের সব ধরনের সহযোগিতার জন্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন অধ্যাপক ডা. জাহিদ হোসেন।

‘খালেদা জিয়ার শারীরিক অবস্থার উন্নতি হয়েছে কি না?’ এমন প্রশ্নের জবাবে ডা. জাহিদ বলেন, ‘আমরা মেডিকেল বোর্ডের পরামর্শের বাইরে কোনো কিছু চিন্তা করছি না। মেডিকেল বোর্ড গতকাল তিনবার ভার্চুয়ালি বৈঠক করেছে। ফিজিক্যালি দেখছেন যুক্তরাজ্য ও চীনের ডাক্তারগণ। আমরা আল্লাহর রহমতে আশাবাদী যে, ইনশাল্লাহ দেশনেত্রী খালেদা জিয়া আল্লাহর অশেষ রহমতে ঘুরে দাঁড়িয়েছেন, এবারও ইনশাল্লাহ উনি আমাদের মাঝে সুস্থ হয়ে ফেরত আসবেন।’

এয়ার অ্যাম্বুলেন্সে সাত চিকিৎসকসহ থাকছেন ১৫ জন : লন্ডন যাওয়ার সময় এয়ার অ্যাম্বুলেন্সে সাত চিকিৎসকসহ থাকবেন ১৫ জন। তাঁরা হলেন পুত্রবধূ ডা. জুবাইদা রহমান ও সৈয়দা শামিলা রহমান, বিশেষজ্ঞ চিকিৎসক অধ্যাপক ডা. জাহিদ হোসেন, ডা. এনামুল হক চৌধুরী (চেয়ারপারসনের উপদেষ্টা), বিশেষজ্ঞ চিকিৎসক অধ্যাপক ডা. ফখরুদ্দিন মোহাম্মদ সিদ্দিকী, অধ্যাপক ডা. সাহাবুদ্দিন তালুকদার, অধ্যাপক ডা. নুরুদ্দিন আহমেদ, অধ্যাপক ডা. মোহাম্মদ জাফর ইকবাল, ডা. মোহাম্মদ আল মামুন, হাসান শাহরিয়ার ইকবাল (এসএসএফ), সৈয়দ সামিন মাহফুজ (এসএসএফ), আবদুল হাই মল্লিক (ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সহকারী), মাসুদুর রহমান (অ্যাসিস্ট্যান্ট প্রাইভেট সেক্রেটারি), ফাতেমা বেগম (গৃহকর্মী) ও রুপা শিকদার (গৃহকর্মী)।

২৩ নভেম্বর রাজধানীর বসুন্ধরায় এভারকেয়ার হাসপাতালে ভর্তি হন বেগম খালেদা জিয়া। ২৭ নভেম্বর থেকে তিনি হাসপাতালটির করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন। তাঁর শারীরিক অবস্থা অপরিবর্তিত। তবে চিকিৎসকদের ডাকে সাড়া দিচ্ছেন তিনি। দেশি-বিদেশি বিশেষজ্ঞ চিকিৎসকদের সর্বোচ্চ প্রচেষ্টা ও তত্ত্বাবধানে অত্যন্ত নিখুঁতভাবে তাঁর চিকিৎসা চলছে। মেডিকেল বোর্ডের একজন চিকিৎসক জানান, ফুসফুসে স্বাভাবিকভাবে বাতাস চলাচল করানোর জন্য বুধবার রাতে হাসপাতালের চতুর্থ তলায় মেকানিক্যাল ভেন্টিলেশনে রেখে চিকিৎসা দেওয়া হয়েছে। কিডনি কার্যক্রম সচল রাখতে সেদিন বিকালেও ডায়ালাইসিস করা হয়েছে।

এর আগে চলতি বছরের ৭ জানুয়ারি উন্নত চিকিৎসার জন্য বেগম খালেদা জিয়াকে লন্ডনে নেওয়া হয় কাতারের আামির শেখ তামিম বিন হামাদ আল থানির দেওয়া (বিশেষায়িত উড়োজাহাজ) রয়্যাল এয়ার অ্যাম্বুলেন্সে করে। সেখানে লন্ডন ক্লিনিক হসপিটালে চিকিৎসা নেন তিনি। চার মাস চিকিৎসা শেষে ৫ মে কাতারের আমিরের এয়ার অ্যাম্বুলেন্সেই দেশে ফেরেন বিএনপি চেয়ারপারসন।

ঢাকায় আসছেন ডা. জুবাইদা রহমান : বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডা. জুবাইদা রহমানের লন্ডন থেকে রওনা হয়ে আজ সকালে ঢাকায় পৌঁছানোর কথা। বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি বিমানে সকাল সাড়ে ৯টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাবেন। বিমানবন্দর থেকে তিনি সরাসরি রাজধানীর এভারকেয়ার হাসপাতালে যাবেন। এরপর হাসপাতালটিতে চিকিৎসাধীন বেগম খালেদা জিয়াকে আইসিইউ অ্যাম্বেুলেন্সে করে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নিয়ে যাবেন জুবাইদা রহমান। সবশেষ বিমানবন্দর থেকে এয়ার অ্যাম্বুলেন্সে করে লন্ডনের উদ্দেশে যাত্রা করবেন তারা।

বেগম খালেদা জিয়ার এ চিকিৎসা-প্রক্রিয়ার কেন্দ্রবিন্দুতে আছেন ডা. জুবাইদা রহমান, যিনি লন্ডন থেকে সার্বিক চিকিৎসা বিষয়ে সমন্বয় করে আসছেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের উপদেষ্টা মাহদী আমিন সমাজমাধ্যম ফেসবুকে পোস্টে জানান, ডা. জুবাইদা রহমান ঢাকার উদ্দেশে রওনা হয়েছেন। আজ সকালের মধ্যেই তাঁর ঢাকায় পৌঁছানোর কথা, যাতে মমতাময়ী শাশুড়ির পাশে থেকে তাঁকে লন্ডন নিয়ে যেতে পারেন। পোস্টে আরও লেখেন, উন্নত ও সর্বাধুনিক চিকিৎসা নিশ্চিত করতে ম্যাডামকে অতি শিগগির লন্ডনের হাসপাতালে ভর্তির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মেডিকেল বোর্ডের চিকিৎসকদের অক্লান্ত পরিশ্রম, দেশবাসীর অনিঃশেষ দোয়া-আন্তরিকতা ও কূটনীতিকদের সহযোগিতায় তাঁর (খালেদা জিয়া) শারীরিক অগ্রগতি হয়েছে। দেশবাসীসহ সংশ্লিষ্ট সবার প্রতি দল ও জিয়া পরিবারের পক্ষে কৃতজ্ঞতা প্রকাশ করা হয়েছে।

এই বিভাগের আরও খবর
মূল লক্ষ্য দুর্নীতি রোধ ও কর্মসংস্থান
মূল লক্ষ্য দুর্নীতি রোধ ও কর্মসংস্থান
নিরপেক্ষতা নেই ইসিতে, জানাল এনসিপি
নিরপেক্ষতা নেই ইসিতে, জানাল এনসিপি
ডিপফেক আতঙ্ক নির্বাচনে
ডিপফেক আতঙ্ক নির্বাচনে
১০-দলীয় জোটের আসন চূড়ান্ত, আজ ঘোষণা
১০-দলীয় জোটের আসন চূড়ান্ত, আজ ঘোষণা
পবিত্র শবেবরাত ৩ ফেব্রুয়ারি
পবিত্র শবেবরাত ৩ ফেব্রুয়ারি
নির্বাচন কমিশন যোগ্যতার সঙ্গে কাজ করছে
নির্বাচন কমিশন যোগ্যতার সঙ্গে কাজ করছে
লেভেল প্লেয়িং ফিল্ডের অভাব নেই
লেভেল প্লেয়িং ফিল্ডের অভাব নেই
পোশাক খাত এক বছর ধরে আইসিইউতে
পোশাক খাত এক বছর ধরে আইসিইউতে
প্রার্থী হতে জাতীয় পার্টির রাঙ্গাকে পনিরের ঘুষ
প্রার্থী হতে জাতীয় পার্টির রাঙ্গাকে পনিরের ঘুষ
শ্রদ্ধা-ভালোবাসায় শহীদ জিয়ার জন্মদিন উদ্‌যাপন
শ্রদ্ধা-ভালোবাসায় শহীদ জিয়ার জন্মদিন উদ্‌যাপন
‘হ্যাঁ’-তে সিল দিলে নতুন বাংলাদেশ গড়ার দরজা খুলে যাবে
‘হ্যাঁ’-তে সিল দিলে নতুন বাংলাদেশ গড়ার দরজা খুলে যাবে
এখনো অনিশ্চয়তায় বাংলাদেশের টি-২০ বিশ্বকাপ
এখনো অনিশ্চয়তায় বাংলাদেশের টি-২০ বিশ্বকাপ
সর্বশেষ খবর
ব্রাহ্মণবাড়িয়ায় সাংবাদিক জসিমের মৃত্যুতে দোয়া মাহফিল
ব্রাহ্মণবাড়িয়ায় সাংবাদিক জসিমের মৃত্যুতে দোয়া মাহফিল

৫৩ সেকেন্ড আগে | দেশগ্রাম

শহীদ আসাদের শাহাদাতবার্ষিকীতে ছাত্রদলের শ্রদ্ধা
শহীদ আসাদের শাহাদাতবার্ষিকীতে ছাত্রদলের শ্রদ্ধা

৩ মিনিট আগে | রাজনীতি

সিঙ্গাপুরে বন্ধুত্বের নতুন চিত্র : প্রতি ১০ জনে একজনের নেই ঘনিষ্ঠ বন্ধু
সিঙ্গাপুরে বন্ধুত্বের নতুন চিত্র : প্রতি ১০ জনে একজনের নেই ঘনিষ্ঠ বন্ধু

১৩ মিনিট আগে | পূর্ব-পশ্চিম

স্কুলছাত্রীকে পালাক্রমে ধর্ষণ, দুই বন্ধু গ্রেফতার
স্কুলছাত্রীকে পালাক্রমে ধর্ষণ, দুই বন্ধু গ্রেফতার

১৪ মিনিট আগে | দেশগ্রাম

নারীদের সঙ্গে আপত্তিকর ভিডিও ফাঁস, কর্ণাটকে পুলিশের শীর্ষ কর্মকর্তা বরখাস্ত
নারীদের সঙ্গে আপত্তিকর ভিডিও ফাঁস, কর্ণাটকে পুলিশের শীর্ষ কর্মকর্তা বরখাস্ত

২১ মিনিট আগে | পূর্ব-পশ্চিম

চানখারপুলে ৬ শিক্ষার্থী হত্যা মামলার রায়ের তারিখ পেছাল
চানখারপুলে ৬ শিক্ষার্থী হত্যা মামলার রায়ের তারিখ পেছাল

৪০ মিনিট আগে | জাতীয়

মানিকগঞ্জে ভ্যাকসিনের অভাবে আতঙ্কিত রোগীরা
মানিকগঞ্জে ভ্যাকসিনের অভাবে আতঙ্কিত রোগীরা

৪৫ মিনিট আগে | দেশগ্রাম

জামালগঞ্জে এতিম শিশুদের পাশে বসুন্ধরা শুভসংঘ
জামালগঞ্জে এতিম শিশুদের পাশে বসুন্ধরা শুভসংঘ

৪৭ মিনিট আগে | বসুন্ধরা শুভসংঘ

২০২৬ সালের এসএসসি পরীক্ষার্থীদের মানতে হবে জরুরি ১৪ নির্দেশনা
২০২৬ সালের এসএসসি পরীক্ষার্থীদের মানতে হবে জরুরি ১৪ নির্দেশনা

৪৭ মিনিট আগে | জাতীয়

গোপালগঞ্জ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৯০তম জন্মবার্ষিকী পালিত
গোপালগঞ্জ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৯০তম জন্মবার্ষিকী পালিত

৫৭ মিনিট আগে | দেশগ্রাম

নয়াদিল্লিতে আমিরাতের প্রেসিডেন্টকে যেভাবে শুভেচ্ছা জানালেন মোদি
নয়াদিল্লিতে আমিরাতের প্রেসিডেন্টকে যেভাবে শুভেচ্ছা জানালেন মোদি

৫৮ মিনিট আগে | পূর্ব-পশ্চিম

উত্তর কোরিয়ার উপ-প্রধানমন্ত্রীকে বরখাস্ত করলেন কিম জং উন
উত্তর কোরিয়ার উপ-প্রধানমন্ত্রীকে বরখাস্ত করলেন কিম জং উন

৫৯ মিনিট আগে | পূর্ব-পশ্চিম

সূচকের ওঠানামায় পুঁজিবাজারে চলছে লেনদেন
সূচকের ওঠানামায় পুঁজিবাজারে চলছে লেনদেন

১ ঘণ্টা আগে | অর্থনীতি

ঋণের অর্থ ছাড়াই শক্তিশালী রিজার্ভের পথে বাংলাদেশ: গভর্নর
ঋণের অর্থ ছাড়াই শক্তিশালী রিজার্ভের পথে বাংলাদেশ: গভর্নর

১ ঘণ্টা আগে | অর্থনীতি

‘এমন শক্তি দিয়ে হামলা চালাবো, যা সে কখনও চোখে দেখেনি’
‘এমন শক্তি দিয়ে হামলা চালাবো, যা সে কখনও চোখে দেখেনি’

১ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

মার্চে শুরু হচ্ছে কাতার ফুটবল উৎসব
মার্চে শুরু হচ্ছে কাতার ফুটবল উৎসব

১ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

গোপালগঞ্জে ৪২ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ দুইজন গ্রেফতার
গোপালগঞ্জে ৪২ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ দুইজন গ্রেফতার

১ ঘণ্টা আগে | দেশগ্রাম

রোহিঙ্গা ক্যাম্পে ভয়াবহ আগুন, পুড়ল ৪০০ ঘর
রোহিঙ্গা ক্যাম্পে ভয়াবহ আগুন, পুড়ল ৪০০ ঘর

১ ঘণ্টা আগে | দেশগ্রাম

যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে পিস্তলসহ দুই যুবক আটক
যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে পিস্তলসহ দুই যুবক আটক

১ ঘণ্টা আগে | দেশগ্রাম

গণতন্ত্রের স্বার্থে ভোট শতভাগ সুষ্ঠু হবে : জামায়াত আমির
গণতন্ত্রের স্বার্থে ভোট শতভাগ সুষ্ঠু হবে : জামায়াত আমির

১ ঘণ্টা আগে | রাজনীতি

উত্তেজনা বাড়িয়ে গ্রিনল্যান্ডে আরও সেনা মোতায়েন করল ডেনমার্ক
উত্তেজনা বাড়িয়ে গ্রিনল্যান্ডে আরও সেনা মোতায়েন করল ডেনমার্ক

১ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

ফের বেড়েছে স্বর্ণ ও রুপার দাম, আজ থেকে কার্যকর
ফের বেড়েছে স্বর্ণ ও রুপার দাম, আজ থেকে কার্যকর

১ ঘণ্টা আগে | অর্থনীতি

কানাডায় ঝড়ের তাণ্ডব: বিদ্যুৎহীন হাজারো মানুষ, স্কুল বন্ধ ঘোষণা
কানাডায় ঝড়ের তাণ্ডব: বিদ্যুৎহীন হাজারো মানুষ, স্কুল বন্ধ ঘোষণা

১ ঘণ্টা আগে | পরবাস

মাইজদীতে সন্ত্রাসী হামলায় নারীসহ তিনজনকে কুপিয়ে জখম
মাইজদীতে সন্ত্রাসী হামলায় নারীসহ তিনজনকে কুপিয়ে জখম

১ ঘণ্টা আগে | দেশগ্রাম

বাপার সভাপতি তালুকদার সম্পাদক আলমগীর কবির
বাপার সভাপতি তালুকদার সম্পাদক আলমগীর কবির

১ ঘণ্টা আগে | জাতীয়

মঙ্গলবার রাজধানীর যেসব মার্কেট বন্ধ
মঙ্গলবার রাজধানীর যেসব মার্কেট বন্ধ

১ ঘণ্টা আগে | নগর জীবন

নারায়ণগঞ্জে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় শীতবস্ত্র বিতরণ
নারায়ণগঞ্জে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় শীতবস্ত্র বিতরণ

১ ঘণ্টা আগে | নগর জীবন

‘নবাগত লোক এসে কত কথাই না বলে’
‘নবাগত লোক এসে কত কথাই না বলে’

১ ঘণ্টা আগে | দেশগ্রাম

বাংলালিংক অ্যাপকোয়েস্ট অ্যাপলিংক হ্যাকাথনের ফাইনাল অনুষ্ঠিত
বাংলালিংক অ্যাপকোয়েস্ট অ্যাপলিংক হ্যাকাথনের ফাইনাল অনুষ্ঠিত

১ ঘণ্টা আগে | কর্পোরেট কর্নার

কালীগঞ্জে পিকআপ ভ্যানের চাপায় চিকিৎসক নিহত
কালীগঞ্জে পিকআপ ভ্যানের চাপায় চিকিৎসক নিহত

২ ঘণ্টা আগে | দেশগ্রাম

সর্বাধিক পঠিত
বিসমিল্লাহ সারা জীবন থাকবে, সব সময়ই থাকবে: স্বাস্থ্য উপদেষ্টা
বিসমিল্লাহ সারা জীবন থাকবে, সব সময়ই থাকবে: স্বাস্থ্য উপদেষ্টা

২৩ ঘণ্টা আগে | দেশগ্রাম

ইরানের সরকার বিরোধী আন্দোলনের সমর্থনে যুক্তরাষ্ট্রে হাজারো মানুষের মিছিল
ইরানের সরকার বিরোধী আন্দোলনের সমর্থনে যুক্তরাষ্ট্রে হাজারো মানুষের মিছিল

২৩ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

ম্যাজিস্ট্রেটকে ‘বৃদ্ধাঙ্গুলি দেখানোর’ বিষয়ে ব্যাখ্যা দিলেন রুমিন ফারহানা
ম্যাজিস্ট্রেটকে ‘বৃদ্ধাঙ্গুলি দেখানোর’ বিষয়ে ব্যাখ্যা দিলেন রুমিন ফারহানা

১৬ ঘণ্টা আগে | রাজনীতি

পবিত্র শবে বরাত ৩ ফেব্রুয়ারি
পবিত্র শবে বরাত ৩ ফেব্রুয়ারি

১৭ ঘণ্টা আগে | ইসলামী জীবন

'আমি স্ত্রীকে হত্যা করেছি, তবে আমি খুনি নই'
'আমি স্ত্রীকে হত্যা করেছি, তবে আমি খুনি নই'

১২ ঘণ্টা আগে | ক্যাম্পাস

ভারতীয়দের ভিসামুক্ত ভ্রমণ সুবিধা কেড়ে নিল দুই দেশ
ভারতীয়দের ভিসামুক্ত ভ্রমণ সুবিধা কেড়ে নিল দুই দেশ

১৫ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

পৌনে ২ কোটি টাকার মনোনয়ন বাণিজ্য, দুদকের জালে জাতীয় পার্টির রাঙ্গা
পৌনে ২ কোটি টাকার মনোনয়ন বাণিজ্য, দুদকের জালে জাতীয় পার্টির রাঙ্গা

১৮ ঘণ্টা আগে | জাতীয়

নাটকীয়ভাবে ইসরায়েল ছাড়ছে ইহুদিরা
নাটকীয়ভাবে ইসরায়েল ছাড়ছে ইহুদিরা

১৫ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

শীত কমবে নাকি বাড়বে, সারাদেশে যেমন থাকবে আবহাওয়া
শীত কমবে নাকি বাড়বে, সারাদেশে যেমন থাকবে আবহাওয়া

১৫ ঘণ্টা আগে | জাতীয়

দাবি আদায় না হওয়া পর্যন্ত ইসির সামনে থেকে যাবো না: ছাত্রদল সভাপতি
দাবি আদায় না হওয়া পর্যন্ত ইসির সামনে থেকে যাবো না: ছাত্রদল সভাপতি

২২ ঘণ্টা আগে | রাজনীতি

মামুনুল হকের দুই আসনে প্রার্থী দেবে না ইসলামী আন্দোলন: গাজী আতাউর রহমান
মামুনুল হকের দুই আসনে প্রার্থী দেবে না ইসলামী আন্দোলন: গাজী আতাউর রহমান

১৭ ঘণ্টা আগে | রাজনীতি

স্পেনের হাই-স্পিড ট্রেন দুর্ঘটনা: কী ঘটেছিল?
স্পেনের হাই-স্পিড ট্রেন দুর্ঘটনা: কী ঘটেছিল?

৬ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

পাকিস্তানের মহা-উপকার করেছে ভারত, অস্ত্র ব্যবসা রমরমা!
পাকিস্তানের মহা-উপকার করেছে ভারত, অস্ত্র ব্যবসা রমরমা!

১৫ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

ট্রাম্পের গ্রিনল্যান্ড দখল পরিকল্পনায় যে কারণে মহাখুশি রাশিয়া
ট্রাম্পের গ্রিনল্যান্ড দখল পরিকল্পনায় যে কারণে মহাখুশি রাশিয়া

১৩ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

১২ আসনে নাগরিক ঐক্যের প্রার্থী ঘোষণা
১২ আসনে নাগরিক ঐক্যের প্রার্থী ঘোষণা

১৮ ঘণ্টা আগে | রাজনীতি

বিশ্বকাপে বাংলাদেশ ইস্যুতে যে সিদ্ধান্ত নিলো পাকিস্তান
বিশ্বকাপে বাংলাদেশ ইস্যুতে যে সিদ্ধান্ত নিলো পাকিস্তান

২১ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

শাকসু নির্বাচন চার সপ্তাহের জন্য স্থগিত
শাকসু নির্বাচন চার সপ্তাহের জন্য স্থগিত

২১ ঘণ্টা আগে | জাতীয়

এবার কানাডা নিয়ে চিন্তায় ট্রাম্প
এবার কানাডা নিয়ে চিন্তায় ট্রাম্প

১৬ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

বাংলাদেশের সমর্থনে বিশ্বকাপ থেকে সরে যাবে না পাকিস্তান
বাংলাদেশের সমর্থনে বিশ্বকাপ থেকে সরে যাবে না পাকিস্তান

১২ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

‘এমন শক্তি দিয়ে হামলা চালাবো, যা সে কখনও চোখে দেখেনি’
‘এমন শক্তি দিয়ে হামলা চালাবো, যা সে কখনও চোখে দেখেনি’

১ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

‘জনপ্রিয় হয়ে গেছি’, বিসিবিকে নাজমুল
‘জনপ্রিয় হয়ে গেছি’, বিসিবিকে নাজমুল

২১ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

শিগগিরই তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন হবে : চীনা রাষ্ট্রদূত
শিগগিরই তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন হবে : চীনা রাষ্ট্রদূত

১৯ ঘণ্টা আগে | জাতীয়

এস আলমের সম্পত্তি দেখভালে রিসিভার নিয়োগ
এস আলমের সম্পত্তি দেখভালে রিসিভার নিয়োগ

১৬ ঘণ্টা আগে | জাতীয়

ট্রাম্পের বিরুদ্ধে প্রতিশোধ নিতে ‘ট্রেড বাজুকা’ প্রয়োগ করতে যাচ্ছে ইউরোপ!
ট্রাম্পের বিরুদ্ধে প্রতিশোধ নিতে ‘ট্রেড বাজুকা’ প্রয়োগ করতে যাচ্ছে ইউরোপ!

২০ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

স্বর্ণের দাম আবারও বেড়েছে
স্বর্ণের দাম আবারও বেড়েছে

১৪ ঘণ্টা আগে | অর্থনীতি

গাজায় তুরস্ক-কাতারের সেনা মোতায়েনের বিরোধিতা করে যা বললেন নেতানিয়াহু
গাজায় তুরস্ক-কাতারের সেনা মোতায়েনের বিরোধিতা করে যা বললেন নেতানিয়াহু

২ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

পাকিস্তানের সমর্থনে কি ভারতকে চাপে ফেলতে পারবে বাংলাদেশ
পাকিস্তানের সমর্থনে কি ভারতকে চাপে ফেলতে পারবে বাংলাদেশ

২১ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

নির্বাচন থেকে সরে দাঁড়ালেন কুমিল্লা-৬ আসনের বিএনপির বিদ্রোহী প্রার্থী
নির্বাচন থেকে সরে দাঁড়ালেন কুমিল্লা-৬ আসনের বিএনপির বিদ্রোহী প্রার্থী

১৫ ঘণ্টা আগে | ভোটের হাওয়া

কুমিল্লা-৩ আসনে কায়কোবাদের প্রার্থিতা বহাল
কুমিল্লা-৩ আসনে কায়কোবাদের প্রার্থিতা বহাল

২১ ঘণ্টা আগে | ভোটের হাওয়া

২১ জানুয়ারি থেকে বাংলাদেশিদের জন্য ভিসা বন্ড কার্যকর: মার্কিন দূতাবাস
২১ জানুয়ারি থেকে বাংলাদেশিদের জন্য ভিসা বন্ড কার্যকর: মার্কিন দূতাবাস

২১ ঘণ্টা আগে | জাতীয়

প্রিন্ট সর্বাধিক
ইরান অভিমুখে মার্কিন বিমানবাহী রণতরি
ইরান অভিমুখে মার্কিন বিমানবাহী রণতরি

প্রথম পৃষ্ঠা

ছদ্মবেশী কিলার ভবঘুরে সম্রাট
ছদ্মবেশী কিলার ভবঘুরে সম্রাট

প্রথম পৃষ্ঠা

গণভোটে সরকারের নিরপেক্ষতা নিয়ে বিতর্ক
গণভোটে সরকারের নিরপেক্ষতা নিয়ে বিতর্ক

প্রথম পৃষ্ঠা

মাদকের আখড়া প্যারিস রোডের ‘ভূতুড়ে মার্কেট’
মাদকের আখড়া প্যারিস রোডের ‘ভূতুড়ে মার্কেট’

পেছনের পৃষ্ঠা

চট্টগ্রামে সন্ত্রাসী হামলায় র্যাব কর্মকর্তা নিহত
চট্টগ্রামে সন্ত্রাসী হামলায় র্যাব কর্মকর্তা নিহত

প্রথম পৃষ্ঠা

আজকের ভাগ্যচক্র
আজকের ভাগ্যচক্র

আজকের রাশি

আজ প্রত্যাহার কাল প্রতীক বরাদ্দ
আজ প্রত্যাহার কাল প্রতীক বরাদ্দ

প্রথম পৃষ্ঠা

এখনো অনিশ্চয়তায় বাংলাদেশের টি-২০ বিশ্বকাপ
এখনো অনিশ্চয়তায় বাংলাদেশের টি-২০ বিশ্বকাপ

প্রথম পৃষ্ঠা

ফুলের রাজ্যে রঙের উৎসব
ফুলের রাজ্যে রঙের উৎসব

পেছনের পৃষ্ঠা

প্রযুক্তিনির্ভর রূপান্তরে দেশের পোশাকশিল্প
প্রযুক্তিনির্ভর রূপান্তরে দেশের পোশাকশিল্প

শিল্প বাণিজ্য

প্রার্থী হতে জাতীয় পার্টির রাঙ্গাকে পনিরের ঘুষ
প্রার্থী হতে জাতীয় পার্টির রাঙ্গাকে পনিরের ঘুষ

প্রথম পৃষ্ঠা

শিরোপার দৌড়ে সাবিনারা
শিরোপার দৌড়ে সাবিনারা

মাঠে ময়দানে

১০-দলীয় জোটের আসন চূড়ান্ত, আজ ঘোষণা
১০-দলীয় জোটের আসন চূড়ান্ত, আজ ঘোষণা

প্রথম পৃষ্ঠা

রোগীবাহী অ্যাম্বুলেন্সে আগুন
রোগীবাহী অ্যাম্বুলেন্সে আগুন

দেশগ্রাম

ইউরোপে পোশাক রপ্তানি ১৮০৫ কোটি ইউরো
ইউরোপে পোশাক রপ্তানি ১৮০৫ কোটি ইউরো

পেছনের পৃষ্ঠা

‘সিটি গভর্নমেন্ট’-এ বাঁচবে ঢাকা
‘সিটি গভর্নমেন্ট’-এ বাঁচবে ঢাকা

নগর জীবন

পোশাক খাত এক বছর ধরে আইসিইউতে
পোশাক খাত এক বছর ধরে আইসিইউতে

প্রথম পৃষ্ঠা

পবিত্র শবেবরাত ৩ ফেব্রুয়ারি
পবিত্র শবেবরাত ৩ ফেব্রুয়ারি

প্রথম পৃষ্ঠা

তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ মার্কিন ও ইইউ রাষ্ট্রদূতদের
তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ মার্কিন ও ইইউ রাষ্ট্রদূতদের

প্রথম পৃষ্ঠা

বিপিএলে প্লে-অফের লড়াই
বিপিএলে প্লে-অফের লড়াই

মাঠে ময়দানে

সমস্যা বাড়ছেই ঢাকায়
সমস্যা বাড়ছেই ঢাকায়

পেছনের পৃষ্ঠা

টি-২০ বিশ্বকাপ বয়কট করছে কি পাকিস্তান!
টি-২০ বিশ্বকাপ বয়কট করছে কি পাকিস্তান!

মাঠে ময়দানে

‘ফুল গিয়ারে’ প্রশাসন
‘ফুল গিয়ারে’ প্রশাসন

পেছনের পৃষ্ঠা

শ্রদ্ধা-ভালোবাসায় শহীদ জিয়ার জন্মদিন উদ্‌যাপন
শ্রদ্ধা-ভালোবাসায় শহীদ জিয়ার জন্মদিন উদ্‌যাপন

প্রথম পৃষ্ঠা

‘হ্যাঁ’-তে সিল দিলে নতুন বাংলাদেশ গড়ার দরজা খুলে যাবে
‘হ্যাঁ’-তে সিল দিলে নতুন বাংলাদেশ গড়ার দরজা খুলে যাবে

প্রথম পৃষ্ঠা

উইজডেন বর্ষসেরা টি ২০ একাদশে মুস্তাফিজ
উইজডেন বর্ষসেরা টি ২০ একাদশে মুস্তাফিজ

মাঠে ময়দানে

লেভেল প্লেয়িং ফিল্ডের অভাব নেই
লেভেল প্লেয়িং ফিল্ডের অভাব নেই

প্রথম পৃষ্ঠা

ফর্টিসের কাছে সব ম্যাচই ফাইনাল
ফর্টিসের কাছে সব ম্যাচই ফাইনাল

মাঠে ময়দানে

আফ্রিকাসেরা সেনেগাল
আফ্রিকাসেরা সেনেগাল

মাঠে ময়দানে

সিলেটে ট্রেনের ধাক্কায় আহত হাতির মৃত্যু
সিলেটে ট্রেনের ধাক্কায় আহত হাতির মৃত্যু

পেছনের পৃষ্ঠা