শিরোনাম
প্রকাশ: ০০:০০, শুক্রবার, ০৫ ডিসেম্বর, ২০২৫ আপডেট: ০০:২৪, শুক্রবার, ০৫ ডিসেম্বর, ২০২৫

গোটা দেশকে তিনি এক সুতোয় বেঁধেছেন

অদিতি করিম
প্রিন্ট ভার্সন
গোটা দেশকে তিনি এক সুতোয় বেঁধেছেন

গোটা দেশ এখন তাকিয়ে আছে এভারকেয়ার হাসপাতালের দিকে। গভীর উৎকণ্ঠায় অপেক্ষা করছে একজন অকুতোভয় মানুষের সুস্থতার জন্য। ধর্মবর্ণগোত্র-নির্বিশেষে প্রার্থনা করছে জাতির ঐক্যের প্রতীক এক অনন্য ব্যক্তিত্বের জন্য। কবে বাংলাদেশ এমন একতাবদ্ধ হয়েছিল? সব ভেদাভেদ ভুলে কবে একসঙ্গে হয়েছিল এত মানুষের ভালোবাসা?

আমরা নানা পথে, নানা মতে বিভক্ত একটি জাতি। একমাত্র খেলাধুলা ছাড়া খুব কম সময়েই আমরা ঐক্যবদ্ধ হই। আমাদের ঐক্যই সবচেয়ে বড় শক্তি। আর বিভক্তি হলো প্রধান দুর্বলতা। এ কারণেই আমরা স্বাধীনতার ৫৪ বছর পরও কাক্সিক্ষত লক্ষ্যে পৌঁছাতে পারিনি। কিন্তু বাংলাদেশের মানুষ যখন ঐক্যবদ্ধ হয় তখনই তারা হয় অপরাজেয়।

বেগম খালেদা জিয়া, বাংলাদেশের ঐক্য এবং সংহতির প্রতীক। বারবার তিনি বিভক্তির দেয়াল ভেঙে জাতিকে ঐক্যবদ্ধ করেছেন। বাংলাদেশ যখন স্বৈরশাসনের জাঁতাকলে পিষ্ট, এদেশের মানুষ যখন দিশাহারা তখনই তিনি রাজনীতিতে এসেছিলেন। একজন গৃহিণী হয়েও সৃষ্টিকর্তার কল্যাণে তিনি হয়ে উঠেছেন জাতির কান্ডারি, পথপ্রদর্শক। গোটা জাতিকে এক সুতোয় গেঁথে ছিলেন। সব মত এবং পথের মানুষকে তিনি একতাবদ্ধ করেছেন অসাধারণ দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে। এমনকি যারা তাঁকে অবজ্ঞা করেছে, অসম্মান করেছে তাদেরও তিনি সঙ্গে নিয়ে গণতন্ত্রের জন্য লড়াই করেছেন। অকুতোভয় বীর সেনাপতি তিনি। যিনি আপস করেননি তার গোটা রাজনৈতিক জীবনে। নব্বইয়ের স্বৈরাচার পতনের পর দেশের মানুষ তাই তাঁকেই নির্বাচিত করে। তাঁর হাতেই তুলে দেয় দেশপরিচালনার চাবি। বিএনপি সবসময় রাষ্ট্রপতি পদ্ধতির শাসন ব্যবস্থার পক্ষে ছিল। দলটির গঠনতন্ত্রের বিধান ছিল রাষ্ট্রপতি পদ্ধতির শাসন। কিন্তু জনগণের আকাক্সক্ষা অনুযায়ী, জাতীয় ঐক্যের স্বার্থে বেগম জিয়া সংবিধান সংশোধনে রাজি হন। দেশে সংসদীয় গণতন্ত্র ফিরিয়ে আনেন। বাংলাদেশে প্রকৃত সংসদীয় গণতন্ত্রের তিনিই প্রতিষ্ঠা করেন। বিএনপির গঠনতন্ত্রে নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের বিধান ছিল না। কিন্তু দেশের স্বার্থে ১৯৯৬ সালে তিনি নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা চালু করেন। বাংলাদেশে অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের প্রাতিষ্ঠানিক ভিত্তি তাঁর হাতেই তৈরি। এভাবেই সারাজীবন তিনি দেশের স্বার্থে জনগণের পাশে থেকে কাজ করেছেন। জাতীয় ঐক্য গড়ে তোলার জন্য নিরলসভাবে কাজ করেছেন। এ কারণেই তিনি হয়ে উঠেছেন জাতীয় ঐক্যের প্রতীক। দীর্ঘ রাজনৈতিক জীবনে তিনি উদাহরণ সৃষ্টি করেছেন একের পর এক। হিংসাত্মক, কুৎসিত রাজনীতির বিপরীতে তিনি, শান্ত, সৌম্য এবং সংযত ব্যক্তিত্বের এক প্রতীক হয়ে উঠেছেন। তাঁর দীর্ঘ রাজনৈতিক জীবনে তাঁকে কেউ অমার্জিত কথা বলতে শোনেননি। কথা বার্তায় তিনি সবসময় মিতভাষী, মার্জিত। বাংলাদেশে পরিচ্ছন্ন রাজনীতির একটি ধারা তিনি সৃষ্টি করেছেন। কুরুচিপূর্ণ ভাষায় কথাবার্তা না বলেও যে রাজনীতিতে নিজের আদর্শের কথা বলা যায়, প্রতিপক্ষকে পরাজিত করা যায় তার অনন্য উদাহরণ বেগম জিয়া। রাজনীতি প্রতিহিংসার জায়গা নয়, রাজনীতিতে প্রতিশোধ ধ্বংসাত্মক- এই বোধ তিনি জাগিয়ে তুলেছেন। যারা তাকে কদর্য ভাষায় আক্রমণ করেছে, যাদের প্রতিহিংসার শিকার হয়ে বিনা অপরাধে জেলে কাটিয়েছেন দুই বছরের বেশি সময়, তাদের সম্পর্কে তিনি একটি কটূক্তি করেননি। এটাই তাঁর অনুকরণীয় দৃষ্টান্ত। এজন্যই এখন তিনি বাংলাদেশের সব মানুষের ভালোবাসায় সিক্ত। দলমত নির্বিশেষে সবাই তাঁর আরোগ্য কামনায় প্রার্থনা করছেন। বেগম জিয়া বাংলাদেশের রাজনীতিতে এক বিরল দৃষ্টান্ত। এদেশের রাজনীতি কেমন হওয়া উচিত তার একটি উদাহরণ তিনি। দেশবাসীর আশা তিনি দ্রুত সুস্থ হবেন। বাংলাদেশের জন্য, এদেশে সুস্থ রাজনীতির জন্য এবং জনগণের জন্য বেগম জিয়াকে প্রয়োজন।

এই বিভাগের আরও খবর
মূল লক্ষ্য দুর্নীতি রোধ ও কর্মসংস্থান
মূল লক্ষ্য দুর্নীতি রোধ ও কর্মসংস্থান
নিরপেক্ষতা নেই ইসিতে, জানাল এনসিপি
নিরপেক্ষতা নেই ইসিতে, জানাল এনসিপি
ডিপফেক আতঙ্ক নির্বাচনে
ডিপফেক আতঙ্ক নির্বাচনে
১০-দলীয় জোটের আসন চূড়ান্ত, আজ ঘোষণা
১০-দলীয় জোটের আসন চূড়ান্ত, আজ ঘোষণা
পবিত্র শবেবরাত ৩ ফেব্রুয়ারি
পবিত্র শবেবরাত ৩ ফেব্রুয়ারি
নির্বাচন কমিশন যোগ্যতার সঙ্গে কাজ করছে
নির্বাচন কমিশন যোগ্যতার সঙ্গে কাজ করছে
লেভেল প্লেয়িং ফিল্ডের অভাব নেই
লেভেল প্লেয়িং ফিল্ডের অভাব নেই
পোশাক খাত এক বছর ধরে আইসিইউতে
পোশাক খাত এক বছর ধরে আইসিইউতে
প্রার্থী হতে জাতীয় পার্টির রাঙ্গাকে পনিরের ঘুষ
প্রার্থী হতে জাতীয় পার্টির রাঙ্গাকে পনিরের ঘুষ
শ্রদ্ধা-ভালোবাসায় শহীদ জিয়ার জন্মদিন উদ্‌যাপন
শ্রদ্ধা-ভালোবাসায় শহীদ জিয়ার জন্মদিন উদ্‌যাপন
‘হ্যাঁ’-তে সিল দিলে নতুন বাংলাদেশ গড়ার দরজা খুলে যাবে
‘হ্যাঁ’-তে সিল দিলে নতুন বাংলাদেশ গড়ার দরজা খুলে যাবে
এখনো অনিশ্চয়তায় বাংলাদেশের টি-২০ বিশ্বকাপ
এখনো অনিশ্চয়তায় বাংলাদেশের টি-২০ বিশ্বকাপ
সর্বশেষ খবর
সূচকের ওঠানামায় পুঁজিবাজারে চলছে লেনদেন
সূচকের ওঠানামায় পুঁজিবাজারে চলছে লেনদেন

এই মাত্র | অর্থনীতি

ঋণের অর্থ ছাড়াই শক্তিশালী রিজার্ভের পথে বাংলাদেশ: গভর্নর
ঋণের অর্থ ছাড়াই শক্তিশালী রিজার্ভের পথে বাংলাদেশ: গভর্নর

১২ সেকেন্ড আগে | অর্থনীতি

‘এমন শক্তি দিয়ে হামলা চালাবো, যা সে কখনও চোখে দেখেনি’
‘এমন শক্তি দিয়ে হামলা চালাবো, যা সে কখনও চোখে দেখেনি’

৩ মিনিট আগে | পূর্ব-পশ্চিম

মার্চে শুরু হচ্ছে কাতার ফুটবল উৎসব
মার্চে শুরু হচ্ছে কাতার ফুটবল উৎসব

৪ মিনিট আগে | মাঠে ময়দানে

গোপালগঞ্জে ৪২ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ দুইজন গ্রেফতার
গোপালগঞ্জে ৪২ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ দুইজন গ্রেফতার

৬ মিনিট আগে | দেশগ্রাম

রোহিঙ্গা ক্যাম্পে ভয়াবহ আগুন, পুড়ে ছাই ৫০০ ঘর
রোহিঙ্গা ক্যাম্পে ভয়াবহ আগুন, পুড়ে ছাই ৫০০ ঘর

১৩ মিনিট আগে | দেশগ্রাম

যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে পিস্তলসহ দুই যুবক আটক
যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে পিস্তলসহ দুই যুবক আটক

২২ মিনিট আগে | দেশগ্রাম

গণতন্ত্রের স্বার্থে ভোট শতভাগ সুষ্ঠু হবে : জামায়াত আমির
গণতন্ত্রের স্বার্থে ভোট শতভাগ সুষ্ঠু হবে : জামায়াত আমির

২২ মিনিট আগে | রাজনীতি

উত্তেজনা বাড়িয়ে গ্রিনল্যান্ডে আরও সেনা মোতায়েন করল ডেনমার্ক
উত্তেজনা বাড়িয়ে গ্রিনল্যান্ডে আরও সেনা মোতায়েন করল ডেনমার্ক

২৫ মিনিট আগে | পূর্ব-পশ্চিম

ফের বেড়েছে স্বর্ণ ও রুপার দাম, আজ থেকে কার্যকর
ফের বেড়েছে স্বর্ণ ও রুপার দাম, আজ থেকে কার্যকর

২৫ মিনিট আগে | অর্থনীতি

কানাডায় ঝড়ের তাণ্ডব: বিদ্যুৎহীন হাজারো মানুষ, স্কুল বন্ধ ঘোষণা
কানাডায় ঝড়ের তাণ্ডব: বিদ্যুৎহীন হাজারো মানুষ, স্কুল বন্ধ ঘোষণা

২৯ মিনিট আগে | পরবাস

মাইজদীতে সন্ত্রাসী হামলায় নারীসহ তিনজনকে কুপিয়ে জখম
মাইজদীতে সন্ত্রাসী হামলায় নারীসহ তিনজনকে কুপিয়ে জখম

২৯ মিনিট আগে | দেশগ্রাম

বাপার সভাপতি তালুকদার সম্পাদক আলমগীর কবির
বাপার সভাপতি তালুকদার সম্পাদক আলমগীর কবির

৩৫ মিনিট আগে | জাতীয়

মঙ্গলবার রাজধানীর যেসব মার্কেট বন্ধ
মঙ্গলবার রাজধানীর যেসব মার্কেট বন্ধ

৩৮ মিনিট আগে | নগর জীবন

নারায়ণগঞ্জে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় শীতবস্ত্র বিতরণ
নারায়ণগঞ্জে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় শীতবস্ত্র বিতরণ

৪৭ মিনিট আগে | নগর জীবন

‘নবাগত লোক এসে কত কথাই না বলে’
‘নবাগত লোক এসে কত কথাই না বলে’

৪৮ মিনিট আগে | দেশগ্রাম

বাংলালিংক অ্যাপকোয়েস্ট অ্যাপলিংক হ্যাকাথনের ফাইনাল অনুষ্ঠিত
বাংলালিংক অ্যাপকোয়েস্ট অ্যাপলিংক হ্যাকাথনের ফাইনাল অনুষ্ঠিত

৪৯ মিনিট আগে | কর্পোরেট কর্নার

কালীগঞ্জে পিকআপ ভ্যানের চাপায় চিকিৎসক নিহত
কালীগঞ্জে পিকআপ ভ্যানের চাপায় চিকিৎসক নিহত

৫৮ মিনিট আগে | দেশগ্রাম

বরিশালে পলিথিন কারখানা সিলগালা, কাঁচামাল জব্দ
বরিশালে পলিথিন কারখানা সিলগালা, কাঁচামাল জব্দ

১ ঘণ্টা আগে | দেশগ্রাম

দেড় শতাধিক গুইসাপের নিরাপদ আবাস তীরচর গ্রাম
দেড় শতাধিক গুইসাপের নিরাপদ আবাস তীরচর গ্রাম

১ ঘণ্টা আগে | কৃষি ও প্রকৃতি

আমি কখনও অন্যায়কে প্রশ্রয় দেবো না : শামা ওবায়েদ
আমি কখনও অন্যায়কে প্রশ্রয় দেবো না : শামা ওবায়েদ

১ ঘণ্টা আগে | দেশগ্রাম

মধুখালীতে মাদক ব্যবসায়ী আটক, উদ্ধার ৭০ পিস ইয়াবা
মধুখালীতে মাদক ব্যবসায়ী আটক, উদ্ধার ৭০ পিস ইয়াবা

১ ঘণ্টা আগে | দেশগ্রাম

পোস্টাল ভোটিং বিষয়ে দলগুলোর সঙ্গে ইসির বৈঠক আজ
পোস্টাল ভোটিং বিষয়ে দলগুলোর সঙ্গে ইসির বৈঠক আজ

১ ঘণ্টা আগে | জাতীয়

গাজায় তুরস্ক-কাতারের সেনা মোতায়েনের বিরোধিতা করে যা বললেন নেতানিয়াহু
গাজায় তুরস্ক-কাতারের সেনা মোতায়েনের বিরোধিতা করে যা বললেন নেতানিয়াহু

১ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্মবার্ষিকীতে বগুড়া প্রেসক্লাবের শ্রদ্ধা
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্মবার্ষিকীতে বগুড়া প্রেসক্লাবের শ্রদ্ধা

১ ঘণ্টা আগে | দেশগ্রাম

গুঁড়া দুধে ৬৭ ভাগই ভেজাল, শিশুস্বাস্থ্যে দীর্ঘমেয়াদি ঝুঁকি
গুঁড়া দুধে ৬৭ ভাগই ভেজাল, শিশুস্বাস্থ্যে দীর্ঘমেয়াদি ঝুঁকি

১ ঘণ্টা আগে | হেলথ কর্নার

নিরাপদ দেশ গড়তে চাইলে হ্যাঁ ভোট দিন : স্বাস্থ্য উপদেষ্টা
নিরাপদ দেশ গড়তে চাইলে হ্যাঁ ভোট দিন : স্বাস্থ্য উপদেষ্টা

১ ঘণ্টা আগে | জাতীয়

‘আই হ্যাভ আ প্ল্যান’—স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার একটি কৌশলগত ঘোষণা
‘আই হ্যাভ আ প্ল্যান’—স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার একটি কৌশলগত ঘোষণা

১ ঘণ্টা আগে | মুক্তমঞ্চ

একনজরে আজকের বাংলাদেশ প্রতিদিন (২০ জানুয়ারি)
একনজরে আজকের বাংলাদেশ প্রতিদিন (২০ জানুয়ারি)

২ ঘণ্টা আগে | জাতীয়

কাবুলে শক্তিশালী বিস্ফোরণে নিহত ৭
কাবুলে শক্তিশালী বিস্ফোরণে নিহত ৭

২ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

সর্বাধিক পঠিত
বিসমিল্লাহ সারা জীবন থাকবে, সব সময়ই থাকবে: স্বাস্থ্য উপদেষ্টা
বিসমিল্লাহ সারা জীবন থাকবে, সব সময়ই থাকবে: স্বাস্থ্য উপদেষ্টা

২২ ঘণ্টা আগে | দেশগ্রাম

ইরানের সরকার বিরোধী আন্দোলনের সমর্থনে যুক্তরাষ্ট্রে হাজারো মানুষের মিছিল
ইরানের সরকার বিরোধী আন্দোলনের সমর্থনে যুক্তরাষ্ট্রে হাজারো মানুষের মিছিল

২২ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

ম্যাজিস্ট্রেটকে ‘বৃদ্ধাঙ্গুলি দেখানোর’ বিষয়ে ব্যাখ্যা দিলেন রুমিন ফারহানা
ম্যাজিস্ট্রেটকে ‘বৃদ্ধাঙ্গুলি দেখানোর’ বিষয়ে ব্যাখ্যা দিলেন রুমিন ফারহানা

১৪ ঘণ্টা আগে | রাজনীতি

পবিত্র শবে বরাত ৩ ফেব্রুয়ারি
পবিত্র শবে বরাত ৩ ফেব্রুয়ারি

১৫ ঘণ্টা আগে | ইসলামী জীবন

'আমি স্ত্রীকে হত্যা করেছি, তবে আমি খুনি নই'
'আমি স্ত্রীকে হত্যা করেছি, তবে আমি খুনি নই'

১১ ঘণ্টা আগে | ক্যাম্পাস

পৌনে ২ কোটি টাকার মনোনয়ন বাণিজ্য, দুদকের জালে জাতীয় পার্টির রাঙ্গা
পৌনে ২ কোটি টাকার মনোনয়ন বাণিজ্য, দুদকের জালে জাতীয় পার্টির রাঙ্গা

১৭ ঘণ্টা আগে | জাতীয়

ভারতীয়দের ভিসামুক্ত ভ্রমণ সুবিধা কেড়ে নিল দুই দেশ
ভারতীয়দের ভিসামুক্ত ভ্রমণ সুবিধা কেড়ে নিল দুই দেশ

১৪ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

নাটকীয়ভাবে ইসরায়েল ছাড়ছে ইহুদিরা
নাটকীয়ভাবে ইসরায়েল ছাড়ছে ইহুদিরা

১৪ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

শীত কমবে নাকি বাড়বে, সারাদেশে যেমন থাকবে আবহাওয়া
শীত কমবে নাকি বাড়বে, সারাদেশে যেমন থাকবে আবহাওয়া

১৪ ঘণ্টা আগে | জাতীয়

দাবি আদায় না হওয়া পর্যন্ত ইসির সামনে থেকে যাবো না: ছাত্রদল সভাপতি
দাবি আদায় না হওয়া পর্যন্ত ইসির সামনে থেকে যাবো না: ছাত্রদল সভাপতি

২১ ঘণ্টা আগে | রাজনীতি

রুমিন ফারহানাকে শোকজ
রুমিন ফারহানাকে শোকজ

২৩ ঘণ্টা আগে | ভোটের হাওয়া

মামুনুল হকের দুই আসনে প্রার্থী দেবে না ইসলামী আন্দোলন: গাজী আতাউর রহমান
মামুনুল হকের দুই আসনে প্রার্থী দেবে না ইসলামী আন্দোলন: গাজী আতাউর রহমান

১৬ ঘণ্টা আগে | রাজনীতি

পাকিস্তানের মহা-উপকার করেছে ভারত, অস্ত্র ব্যবসা রমরমা!
পাকিস্তানের মহা-উপকার করেছে ভারত, অস্ত্র ব্যবসা রমরমা!

১৪ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

১২ আসনে নাগরিক ঐক্যের প্রার্থী ঘোষণা
১২ আসনে নাগরিক ঐক্যের প্রার্থী ঘোষণা

১৭ ঘণ্টা আগে | রাজনীতি

বিশ্বকাপে বাংলাদেশ ইস্যুতে যে সিদ্ধান্ত নিলো পাকিস্তান
বিশ্বকাপে বাংলাদেশ ইস্যুতে যে সিদ্ধান্ত নিলো পাকিস্তান

২০ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

স্পেনের হাই-স্পিড ট্রেন দুর্ঘটনা: কী ঘটেছিল?
স্পেনের হাই-স্পিড ট্রেন দুর্ঘটনা: কী ঘটেছিল?

৫ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

ট্রাম্পের গ্রিনল্যান্ড দখল পরিকল্পনায় যে কারণে মহাখুশি রাশিয়া
ট্রাম্পের গ্রিনল্যান্ড দখল পরিকল্পনায় যে কারণে মহাখুশি রাশিয়া

১২ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

শাকসু নির্বাচন চার সপ্তাহের জন্য স্থগিত
শাকসু নির্বাচন চার সপ্তাহের জন্য স্থগিত

২০ ঘণ্টা আগে | জাতীয়

এবার কানাডা নিয়ে চিন্তায় ট্রাম্প
এবার কানাডা নিয়ে চিন্তায় ট্রাম্প

১৫ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

‘জনপ্রিয় হয়ে গেছি’, বিসিবিকে নাজমুল
‘জনপ্রিয় হয়ে গেছি’, বিসিবিকে নাজমুল

২০ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

ইউরোপকে ব্ল্যাকমেইল করা যাবে না: ডেনমার্কের প্রধানমন্ত্রী
ইউরোপকে ব্ল্যাকমেইল করা যাবে না: ডেনমার্কের প্রধানমন্ত্রী

২৩ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

শিগগিরই তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন হবে : চীনা রাষ্ট্রদূত
শিগগিরই তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন হবে : চীনা রাষ্ট্রদূত

১৮ ঘণ্টা আগে | জাতীয়

বাংলাদেশের সমর্থনে বিশ্বকাপ থেকে সরে যাবে না পাকিস্তান
বাংলাদেশের সমর্থনে বিশ্বকাপ থেকে সরে যাবে না পাকিস্তান

১১ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

ট্রাম্পের বিরুদ্ধে প্রতিশোধ নিতে ‘ট্রেড বাজুকা’ প্রয়োগ করতে যাচ্ছে ইউরোপ!
ট্রাম্পের বিরুদ্ধে প্রতিশোধ নিতে ‘ট্রেড বাজুকা’ প্রয়োগ করতে যাচ্ছে ইউরোপ!

১৯ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

এস আলমের সম্পত্তি দেখভালে রিসিভার নিয়োগ
এস আলমের সম্পত্তি দেখভালে রিসিভার নিয়োগ

১৫ ঘণ্টা আগে | জাতীয়

পাকিস্তানের সমর্থনে কি ভারতকে চাপে ফেলতে পারবে বাংলাদেশ
পাকিস্তানের সমর্থনে কি ভারতকে চাপে ফেলতে পারবে বাংলাদেশ

২০ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

স্বর্ণের দাম আবারও বেড়েছে
স্বর্ণের দাম আবারও বেড়েছে

১৩ ঘণ্টা আগে | অর্থনীতি

কুমিল্লা-৩ আসনে কায়কোবাদের প্রার্থিতা বহাল
কুমিল্লা-৩ আসনে কায়কোবাদের প্রার্থিতা বহাল

২০ ঘণ্টা আগে | ভোটের হাওয়া

বাড্ডায় অটোরিকশা চালকদের সড়ক অবরোধ, ভোগান্তি
বাড্ডায় অটোরিকশা চালকদের সড়ক অবরোধ, ভোগান্তি

২৩ ঘণ্টা আগে | নগর জীবন

নির্বাচন থেকে সরে দাঁড়ালেন কুমিল্লা-৬ আসনের বিএনপির বিদ্রোহী প্রার্থী
নির্বাচন থেকে সরে দাঁড়ালেন কুমিল্লা-৬ আসনের বিএনপির বিদ্রোহী প্রার্থী

১৪ ঘণ্টা আগে | ভোটের হাওয়া

প্রিন্ট সর্বাধিক
ইরান অভিমুখে মার্কিন বিমানবাহী রণতরি
ইরান অভিমুখে মার্কিন বিমানবাহী রণতরি

প্রথম পৃষ্ঠা

ছদ্মবেশী কিলার ভবঘুরে সম্রাট
ছদ্মবেশী কিলার ভবঘুরে সম্রাট

প্রথম পৃষ্ঠা

গণভোটে সরকারের নিরপেক্ষতা নিয়ে বিতর্ক
গণভোটে সরকারের নিরপেক্ষতা নিয়ে বিতর্ক

প্রথম পৃষ্ঠা

মাদকের আখড়া প্যারিস রোডের ‘ভূতুড়ে মার্কেট’
মাদকের আখড়া প্যারিস রোডের ‘ভূতুড়ে মার্কেট’

পেছনের পৃষ্ঠা

চট্টগ্রামে সন্ত্রাসী হামলায় র্যাব কর্মকর্তা নিহত
চট্টগ্রামে সন্ত্রাসী হামলায় র্যাব কর্মকর্তা নিহত

প্রথম পৃষ্ঠা

আজকের ভাগ্যচক্র
আজকের ভাগ্যচক্র

আজকের রাশি

আজ প্রত্যাহার কাল প্রতীক বরাদ্দ
আজ প্রত্যাহার কাল প্রতীক বরাদ্দ

প্রথম পৃষ্ঠা

এখনো অনিশ্চয়তায় বাংলাদেশের টি-২০ বিশ্বকাপ
এখনো অনিশ্চয়তায় বাংলাদেশের টি-২০ বিশ্বকাপ

প্রথম পৃষ্ঠা

প্রযুক্তিনির্ভর রূপান্তরে দেশের পোশাকশিল্প
প্রযুক্তিনির্ভর রূপান্তরে দেশের পোশাকশিল্প

শিল্প বাণিজ্য

ফুলের রাজ্যে রঙের উৎসব
ফুলের রাজ্যে রঙের উৎসব

পেছনের পৃষ্ঠা

প্রার্থী হতে জাতীয় পার্টির রাঙ্গাকে পনিরের ঘুষ
প্রার্থী হতে জাতীয় পার্টির রাঙ্গাকে পনিরের ঘুষ

প্রথম পৃষ্ঠা

শিরোপার দৌড়ে সাবিনারা
শিরোপার দৌড়ে সাবিনারা

মাঠে ময়দানে

১০-দলীয় জোটের আসন চূড়ান্ত, আজ ঘোষণা
১০-দলীয় জোটের আসন চূড়ান্ত, আজ ঘোষণা

প্রথম পৃষ্ঠা

রোগীবাহী অ্যাম্বুলেন্সে আগুন
রোগীবাহী অ্যাম্বুলেন্সে আগুন

দেশগ্রাম

ইউরোপে পোশাক রপ্তানি ১৮০৫ কোটি ইউরো
ইউরোপে পোশাক রপ্তানি ১৮০৫ কোটি ইউরো

পেছনের পৃষ্ঠা

পোশাক খাত এক বছর ধরে আইসিইউতে
পোশাক খাত এক বছর ধরে আইসিইউতে

প্রথম পৃষ্ঠা

‘সিটি গভর্নমেন্ট’-এ বাঁচবে ঢাকা
‘সিটি গভর্নমেন্ট’-এ বাঁচবে ঢাকা

নগর জীবন

পবিত্র শবেবরাত ৩ ফেব্রুয়ারি
পবিত্র শবেবরাত ৩ ফেব্রুয়ারি

প্রথম পৃষ্ঠা

তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ মার্কিন ও ইইউ রাষ্ট্রদূতদের
তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ মার্কিন ও ইইউ রাষ্ট্রদূতদের

প্রথম পৃষ্ঠা

বিপিএলে প্লে-অফের লড়াই
বিপিএলে প্লে-অফের লড়াই

মাঠে ময়দানে

টি-২০ বিশ্বকাপ বয়কট করছে কি পাকিস্তান!
টি-২০ বিশ্বকাপ বয়কট করছে কি পাকিস্তান!

মাঠে ময়দানে

শ্রদ্ধা-ভালোবাসায় শহীদ জিয়ার জন্মদিন উদ্‌যাপন
শ্রদ্ধা-ভালোবাসায় শহীদ জিয়ার জন্মদিন উদ্‌যাপন

প্রথম পৃষ্ঠা

‘হ্যাঁ’-তে সিল দিলে নতুন বাংলাদেশ গড়ার দরজা খুলে যাবে
‘হ্যাঁ’-তে সিল দিলে নতুন বাংলাদেশ গড়ার দরজা খুলে যাবে

প্রথম পৃষ্ঠা

সমস্যা বাড়ছেই ঢাকায়
সমস্যা বাড়ছেই ঢাকায়

পেছনের পৃষ্ঠা

উইজডেন বর্ষসেরা টি ২০ একাদশে মুস্তাফিজ
উইজডেন বর্ষসেরা টি ২০ একাদশে মুস্তাফিজ

মাঠে ময়দানে

লেভেল প্লেয়িং ফিল্ডের অভাব নেই
লেভেল প্লেয়িং ফিল্ডের অভাব নেই

প্রথম পৃষ্ঠা

‘ফুল গিয়ারে’ প্রশাসন
‘ফুল গিয়ারে’ প্রশাসন

পেছনের পৃষ্ঠা

আফ্রিকাসেরা সেনেগাল
আফ্রিকাসেরা সেনেগাল

মাঠে ময়দানে

ফর্টিসের কাছে সব ম্যাচই ফাইনাল
ফর্টিসের কাছে সব ম্যাচই ফাইনাল

মাঠে ময়দানে

সিলেটে ট্রেনের ধাক্কায় আহত হাতির মৃত্যু
সিলেটে ট্রেনের ধাক্কায় আহত হাতির মৃত্যু

পেছনের পৃষ্ঠা