শিরোনাম
প্রকাশ: ০০:০০, শুক্রবার, ০৫ ডিসেম্বর, ২০২৫ আপডেট: ০১:২৪, শুক্রবার, ০৫ ডিসেম্বর, ২০২৫

পর্যাপ্ত কয়লার জোগানে রেকর্ড উৎপাদন

জিন্নাতুন নূর
প্রিন্ট ভার্সন
পর্যাপ্ত কয়লার জোগানে রেকর্ড উৎপাদন

দেশের ইতিহাসে রেকর্ডকৃত বিদ্যুৎ উৎপাদনের নজির স্থাপন করেছে বাগেরহাটের রামপালে অবস্থিত মৈত্রী সুপার থারমাল পাওয়ার প্ল্যান্ট (এমএসটিপিপি)। গত নভেম্বরে বাংলাদেশের যে কোনো বিদ্যুৎ কেন্দ্রের চেয়ে সর্বোচ্চ মাসিক উৎপাদন করেছে বিদ্যুৎ কেন্দ্রটি। আর এটি সম্ভব হয়েছে নিরবচ্ছিন্ন কয়লা সরবরাহের কারণে। বসুন্ধরা মাল্টি ট্রেডিং লি. (বিএমটিএল)-এট্রো-ইএনআর কনসোর্টিয়াম কর্তৃপক্ষ এ

বিদ্যুৎ কেন্দ্রে নভেম্বরে ৫ লাখ মেট্রিক টন কয়লা সরবরাহ করে। যা এ পর্যন্ত দেশের কোনো জেটিতে সর্বাধিক পরিমাণ কয়লা খালাস করার রেকর্ড। এর আগে ডলার সংকটে বিদ্যুৎ কেন্দ্রটি এলসি খুলতে না পারার মতো জটিলতার সম্মুখীন হয়। কিন্তু কয়লা সরবরাহের পাশাপাশি এবার বিএমটিএল কর্তৃপক্ষ রামপাল বিদ্যুৎ কেন্দ্রে অর্থ বিনিয়োগও শুরু করছে। এতে বিদ্যুৎ কেন্দ্র কর্তৃপক্ষ সময়মতো এলসি খুলে পর্যাপ্ত কয়লা মজুত করতে পারছেন, যা নিরবচ্ছিন্ন বিদ্যুৎ উৎপাদনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

বুয়েটের সাবেক অধ্যাপক এবং জ্বালানি বিশেষজ্ঞ ড. ইজাজ হোসেন বলেন, ‘রামপাল বিদ্যুৎ কেন্দ্র নিয়ে আগে ধারণা ছিল যে, এখানে বিভিন্ন কারিগরি ও প্রযুক্তিগত ত্রুটি রয়েছে, যার কারণে কেন্দ্রটি প্রত্যাশামতো উৎপাদন করতে পারছে না। কিন্তু সাম্প্রতিক রেকর্ড উৎপাদন প্রমাণ করেছে যে, এ বিদ্যুৎ কেন্দ্রে কোনো বড় ধরনের প্রযুক্তিগত সমস্যা নেই। যথাযথভাবে কয়লা সরবরাহ পেলে কেন্দ্রটি পুরো সক্ষমতা নিয়ে কাজ করতে পারে, যা দেশের জন্য অত্যন্ত ইতিবাচক সংবাদ।

কয়লা সরবরাহের বিষয়ে রামপাল বিদ্যুৎ কেন্দ্রের ঊর্ধ্বতন কর্মকর্তারা বলেন, বিদ্যুৎ কেন্দ্রটিতে কয়লা সরবরাহকারী প্রতিষ্ঠান নিরবচ্ছিন্নভাবে কয়লা সরবরাহ করছেন। যার কারণে নভেম্বর মাসে রেকর্ড পরিমাণ বিদ্যুৎ উৎপাদন করা গেছে। একই সঙ্গে মজুত সক্ষমতাও ২ লাখ মেট্রিক টন ছাড়িয়েছে।

নিয়মিত কয়লা সরবরাহ থাকায় এ যাবৎকালের সবচেয়ে বেশি পরিমাণ কয়লা রামপাল বিদ্যুৎ কেন্দ্রটির ডকইয়ার্ডে সংরক্ষণ করা হয়েছে। গত ২ ডিসেম্বর সন্ধ্যা পর্যন্ত সেখানে ২ লাখ ১৫ হাজার মেট্রিক টন কয়লার মজুত ছিল। এর আগে কম পরিমাণ কয়লা আসত এবং তা দিনেরটা দিনেই শেষ হয়ে যেত।

এমএসটিপিপির সঙ্গে তিন বছরে ৮ মিলিয়ন মেট্রিক টন কয়লা সরবরাহে ২০২৩ সালে জুলাই মাসে বিএমটিএলের চুক্তি হয়। এরই মধ্যে বিএমটিএল ৬ মিলিয়ন মেট্রিক টনের বেশি কয়লা বিদ্যুৎ কেন্দ্রটিতে সরবরাহ করেছে।

ডলার সংকটের কারণে এমএসটিপিপি কর্তৃপক্ষ নিয়মিত এলসি খুলতে পারতেন না। যে কারণে বিএমটিএল কর্তৃপক্ষকেও সময়মতো বকেয়া দিতে পারত না রামপাল বিদ্যুৎ কেন্দ্র কর্তৃপক্ষ। কিন্তু আগের চেয়ে এখন বকেয়া পরিশোধে গতি কিছুটা বেড়েছে। এর আগে এলসি খুলতে না পারার কারণে বিএমটিএল কর্তৃপক্ষ কাক্সিক্ষত কয়লা আমদানি করতে পারেনি। এজন্য বিদ্যুৎ উৎপাদন প্রক্রিয়া নিরবচ্ছিন্ন রাখতে এবং পর্যাপ্ত কয়লা আমদানির জন্য বিএমটিএল কর্তৃপক্ষ এমএসটিপিপি কর্তৃপক্ষকে বিনা সুদে অর্থায়নের উদ্যোগ নিয়েছে।

এতে করে এ বিদ্যুৎ কেন্দ্রটি কয়লা আমদানির জন্য সময়মতো এলসি খুলতে পারছে। আগে যেখানে কয়লার সংকট ও অর্থের অভাবে ৬০ থেকে ৭০ শতাংশের বেশি বিদ্যুৎ উৎপাদন সম্ভব হতো না কিন্তু বিএমটিএল এর অর্থায়নের বিদ্যুৎ কেন্দ্রটি সময়মতো এলসি খুলতে পারছে এবং রেকর্ড পরিমাণ বিদ্যুৎ উৎপাদনও করতে পারছে।

এর আগে গত অক্টোবরে ৪ লাখ ৫৭ হাজার মেট্রিক টন কয়লা সরবরাহ করে বিএমটিএল। গত নভেম্বরে সেখানে ৫ লাখ মেট্রিক টন কয়লা সরবরাহ করা হয়। যা এ পর্যন্ত দেশের কোনো জেটিতে সর্বাধিক পরিমাণ কয়লা খালাস করার রেকর্ড। এরই পরিপ্রেক্ষিতে গত নভেম্বর মাসে বিদ্যুৎ কেন্দ্রটি ৭০০ মিলিয়ন ইউনিট বিদ্যুৎ উৎপাদন করার রেকর্ড করেছে। যা বাংলাদেশের যে কোনো বিদ্যুৎ কেন্দ্রের চেয়ে সর্বোচ্চ মাসিক উৎপাদন। এটি দেশের মোট বিদ্যুৎ চাহিদার প্রায় ১১ দশমিক ৫০ শতাংশ। সংশ্লিষ্টরা বলেন, এ বিদ্যুৎ কেন্দ্রটি গড়ে ৬০০ মিলিয়ন ইউনিটেরও বেশি বা বাংলাদেশের মোট বিদ্যুৎ চাহিদার প্রায় ৮ শতাংশ সরবরাহ করে আসছে।

সূত্র জানায়, সাধারণত ৪ লাখ মেট্রিক টন কয়লা আমদানির জন্য এলসি খুলতে ৫০০ কোটি টাকার প্রয়োজন হয়। তিন মাস ধরে বিএমটিএল কর্তৃপক্ষ রামপাল বিদ্যুৎ কেন্দ্র কর্তৃপক্ষকে ঋণ হিসেবে এ অর্থায়ন করছে। আর এলসি সময়মতো খুলে রেকর্ডসংখ্যক কয়লা আমদানি করার কারণে বিদ্যুৎ কেন্দ্রটিও রেকর্ড পরিমাণ বিদ্যুৎ উৎপাদন করতে পারছে।

ড. ইজাজ হোসেন আরও বলেন, ‘কয়লার সরবরাহকারী প্রতিষ্ঠান নিরবচ্ছিন্নভাবে বিদ্যুৎ কেন্দ্রে কয়লার জোগান নিশ্চিত করে বিদ্যুৎ উৎপাদন অব্যাহত রেখেছে, সেটা অবশ্যই প্রশংসার যোগ্য এবং আমি এ পদ্ধতিকে সমর্থন করি। তবে নিশ্চিত হতে হবে কয়লার যে দাম নেওয়া হচ্ছে, তা চুক্তি অনুযায়ী সঠিক কি না। যদি নির্ধারিত দামের চেয়ে বেশি দিতে হয়, তাহলে বিদ্যুতের সামগ্রিক মূল্য কাঠামোর ওপর চাপ তৈরি হতে পারে। যদি দেখা যায় চুক্তির বাইরে কোনো অতিরিক্ত ব্যয় হচ্ছে না এবং বিদ্যুতের দামেও কোনো প্রভাব পড়ছে না, তবে এভাবে কয়লার সরবরাহ ব্যবস্থাপনা নিঃসন্দেহে একটি ইতিবাচক দিক।’

সাফওয়ান বসুন্ধরা গ্লোবালের শিপিং অ্যান্ড লজিস্টিক ম্যানেজার আফজাল ইবনে জাহান বাংলাদেশ প্রতিদিনকে বলেন, যেহেতু দেশে জ্বালানিসংকট চলছে আর রামপাল বিদ্যুৎ কেন্দ্র হচ্ছে দেশের অন্যতম বড় একটি বিদ্যুৎ কেন্দ্র এজন্য এখানে আমরা ক্যাপিটাল ইনভেস্টমেন্টের সিদ্ধান্ত নিয়েছি। গত দুই বছরে আমাদের নিয়মিতভাবেই ১০০ থেকে ১৫০ মিলিয়ন ডলারের পাওনা বকেয়া ছিল। এরপরও কোনো প্রকার সুদ ছাড়াই নিয়মিত কয়লা সরবরাহ করে গিয়েছি।

এ পর্যন্ত বিএমটিএল কর্তৃপক্ষ কয়লা খালাস বাবদ বিদ্যুৎ কেন্দ্রটির কাছে পাওনার পরিমাণ দাঁড়িয়েছে ৭০ মিলিয়ন ডলারের বেশি অর্থ। এর বাইরে বিএমটিএলের আরও ছয়টি কয়লাবাহী জাহাজ পথে আছে। যার মূল্য ৪২ মিলিয়র ডলার।

এরই মধ্যে অন্য কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রগুলোর মধ্যে ভারতের আদানি বিদ্যুৎ কেন্দ্রটি বকেয়ার কারণে একবার বিদ্যুৎ সরবরাহ বন্ধ করে দেয়। একই কারণে বেশ কয়েকবার বিদ্যুৎ কেন্দ্রটি বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ বন্ধ করে দেওয়ার হুমকিও দিয়েছে। অপরদিকে পায়রা বিদ্যুৎ কেন্দ্রটিও কয়লার অভাবে বেশ কয়েকবার বন্ধ হয়ে যায়।

বাংলাদেশ-ভারত যৌথ উদ্যোগে পরিচালিত ১ হাজার ৩২০ মেগাওয়াট সক্ষমতার বিদ্যুৎ কেন্দ্রটি ভারতের রাষ্ট্রীয় মালিকানাধীন এনটিপিসি লিমিটেডের সঙ্গে যৌথভাবে বাংলাদেশের রাষ্ট্রীয় সংস্থা বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিপিডিবি) বাস্তবায়ন করে। ২০২২ সালের ডিসেম্বরে এ বিদ্যুৎ কেন্দ্রটির প্রথম           ইউনিটের বাণিজ্যিক উৎপাদন শুরু হয়। দ্বিতীয় ইউনিটের বাণিজ্যিক উৎপাদন শুরু হয় ২০২৪ সালের মার্চে। বর্তমানে বিদ্যুৎ কেন্দ্রটির দুটি ইউনিট থেকে পুরো সক্ষমতায় বিদ্যুৎ উৎপাদন করে জাতীয় গ্রিডে সরবরাহ করা হচ্ছে।

এই বিভাগের আরও খবর
মূল লক্ষ্য দুর্নীতি রোধ ও কর্মসংস্থান
মূল লক্ষ্য দুর্নীতি রোধ ও কর্মসংস্থান
নিরপেক্ষতা নেই ইসিতে, জানাল এনসিপি
নিরপেক্ষতা নেই ইসিতে, জানাল এনসিপি
ডিপফেক আতঙ্ক নির্বাচনে
ডিপফেক আতঙ্ক নির্বাচনে
১০-দলীয় জোটের আসন চূড়ান্ত, আজ ঘোষণা
১০-দলীয় জোটের আসন চূড়ান্ত, আজ ঘোষণা
পবিত্র শবেবরাত ৩ ফেব্রুয়ারি
পবিত্র শবেবরাত ৩ ফেব্রুয়ারি
নির্বাচন কমিশন যোগ্যতার সঙ্গে কাজ করছে
নির্বাচন কমিশন যোগ্যতার সঙ্গে কাজ করছে
লেভেল প্লেয়িং ফিল্ডের অভাব নেই
লেভেল প্লেয়িং ফিল্ডের অভাব নেই
পোশাক খাত এক বছর ধরে আইসিইউতে
পোশাক খাত এক বছর ধরে আইসিইউতে
প্রার্থী হতে জাতীয় পার্টির রাঙ্গাকে পনিরের ঘুষ
প্রার্থী হতে জাতীয় পার্টির রাঙ্গাকে পনিরের ঘুষ
শ্রদ্ধা-ভালোবাসায় শহীদ জিয়ার জন্মদিন উদ্‌যাপন
শ্রদ্ধা-ভালোবাসায় শহীদ জিয়ার জন্মদিন উদ্‌যাপন
‘হ্যাঁ’-তে সিল দিলে নতুন বাংলাদেশ গড়ার দরজা খুলে যাবে
‘হ্যাঁ’-তে সিল দিলে নতুন বাংলাদেশ গড়ার দরজা খুলে যাবে
এখনো অনিশ্চয়তায় বাংলাদেশের টি-২০ বিশ্বকাপ
এখনো অনিশ্চয়তায় বাংলাদেশের টি-২০ বিশ্বকাপ
সর্বশেষ খবর
সূচকের ওঠানামায় পুঁজিবাজারে চলছে লেনদেন
সূচকের ওঠানামায় পুঁজিবাজারে চলছে লেনদেন

এই মাত্র | অর্থনীতি

ঋণের অর্থ ছাড়াই শক্তিশালী রিজার্ভের পথে বাংলাদেশ: গভর্নর
ঋণের অর্থ ছাড়াই শক্তিশালী রিজার্ভের পথে বাংলাদেশ: গভর্নর

১২ সেকেন্ড আগে | অর্থনীতি

‘এমন শক্তি দিয়ে হামলা চালাবো, যা সে কখনও চোখে দেখেনি’
‘এমন শক্তি দিয়ে হামলা চালাবো, যা সে কখনও চোখে দেখেনি’

৩ মিনিট আগে | পূর্ব-পশ্চিম

মার্চে শুরু হচ্ছে কাতার ফুটবল উৎসব
মার্চে শুরু হচ্ছে কাতার ফুটবল উৎসব

৪ মিনিট আগে | মাঠে ময়দানে

গোপালগঞ্জে ৪২ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ দুইজন গ্রেফতার
গোপালগঞ্জে ৪২ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ দুইজন গ্রেফতার

৬ মিনিট আগে | দেশগ্রাম

রোহিঙ্গা ক্যাম্পে ভয়াবহ আগুন, পুড়ে ছাই ৫০০ ঘর
রোহিঙ্গা ক্যাম্পে ভয়াবহ আগুন, পুড়ে ছাই ৫০০ ঘর

১৩ মিনিট আগে | দেশগ্রাম

যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে পিস্তলসহ দুই যুবক আটক
যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে পিস্তলসহ দুই যুবক আটক

২২ মিনিট আগে | দেশগ্রাম

গণতন্ত্রের স্বার্থে ভোট শতভাগ সুষ্ঠু হবে : জামায়াত আমির
গণতন্ত্রের স্বার্থে ভোট শতভাগ সুষ্ঠু হবে : জামায়াত আমির

২২ মিনিট আগে | রাজনীতি

উত্তেজনা বাড়িয়ে গ্রিনল্যান্ডে আরও সেনা মোতায়েন করল ডেনমার্ক
উত্তেজনা বাড়িয়ে গ্রিনল্যান্ডে আরও সেনা মোতায়েন করল ডেনমার্ক

২৫ মিনিট আগে | পূর্ব-পশ্চিম

ফের বেড়েছে স্বর্ণ ও রুপার দাম, আজ থেকে কার্যকর
ফের বেড়েছে স্বর্ণ ও রুপার দাম, আজ থেকে কার্যকর

২৫ মিনিট আগে | অর্থনীতি

কানাডায় ঝড়ের তাণ্ডব: বিদ্যুৎহীন হাজারো মানুষ, স্কুল বন্ধ ঘোষণা
কানাডায় ঝড়ের তাণ্ডব: বিদ্যুৎহীন হাজারো মানুষ, স্কুল বন্ধ ঘোষণা

২৯ মিনিট আগে | পরবাস

মাইজদীতে সন্ত্রাসী হামলায় নারীসহ তিনজনকে কুপিয়ে জখম
মাইজদীতে সন্ত্রাসী হামলায় নারীসহ তিনজনকে কুপিয়ে জখম

২৯ মিনিট আগে | দেশগ্রাম

বাপার সভাপতি তালুকদার সম্পাদক আলমগীর কবির
বাপার সভাপতি তালুকদার সম্পাদক আলমগীর কবির

৩৫ মিনিট আগে | জাতীয়

মঙ্গলবার রাজধানীর যেসব মার্কেট বন্ধ
মঙ্গলবার রাজধানীর যেসব মার্কেট বন্ধ

৩৮ মিনিট আগে | নগর জীবন

নারায়ণগঞ্জে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় শীতবস্ত্র বিতরণ
নারায়ণগঞ্জে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় শীতবস্ত্র বিতরণ

৪৭ মিনিট আগে | নগর জীবন

‘নবাগত লোক এসে কত কথাই না বলে’
‘নবাগত লোক এসে কত কথাই না বলে’

৪৮ মিনিট আগে | দেশগ্রাম

বাংলালিংক অ্যাপকোয়েস্ট অ্যাপলিংক হ্যাকাথনের ফাইনাল অনুষ্ঠিত
বাংলালিংক অ্যাপকোয়েস্ট অ্যাপলিংক হ্যাকাথনের ফাইনাল অনুষ্ঠিত

৪৯ মিনিট আগে | কর্পোরেট কর্নার

কালীগঞ্জে পিকআপ ভ্যানের চাপায় চিকিৎসক নিহত
কালীগঞ্জে পিকআপ ভ্যানের চাপায় চিকিৎসক নিহত

৫৮ মিনিট আগে | দেশগ্রাম

বরিশালে পলিথিন কারখানা সিলগালা, কাঁচামাল জব্দ
বরিশালে পলিথিন কারখানা সিলগালা, কাঁচামাল জব্দ

১ ঘণ্টা আগে | দেশগ্রাম

দেড় শতাধিক গুইসাপের নিরাপদ আবাস তীরচর গ্রাম
দেড় শতাধিক গুইসাপের নিরাপদ আবাস তীরচর গ্রাম

১ ঘণ্টা আগে | কৃষি ও প্রকৃতি

আমি কখনও অন্যায়কে প্রশ্রয় দেবো না : শামা ওবায়েদ
আমি কখনও অন্যায়কে প্রশ্রয় দেবো না : শামা ওবায়েদ

১ ঘণ্টা আগে | দেশগ্রাম

মধুখালীতে মাদক ব্যবসায়ী আটক, উদ্ধার ৭০ পিস ইয়াবা
মধুখালীতে মাদক ব্যবসায়ী আটক, উদ্ধার ৭০ পিস ইয়াবা

১ ঘণ্টা আগে | দেশগ্রাম

পোস্টাল ভোটিং বিষয়ে দলগুলোর সঙ্গে ইসির বৈঠক আজ
পোস্টাল ভোটিং বিষয়ে দলগুলোর সঙ্গে ইসির বৈঠক আজ

১ ঘণ্টা আগে | জাতীয়

গাজায় তুরস্ক-কাতারের সেনা মোতায়েনের বিরোধিতা করে যা বললেন নেতানিয়াহু
গাজায় তুরস্ক-কাতারের সেনা মোতায়েনের বিরোধিতা করে যা বললেন নেতানিয়াহু

১ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্মবার্ষিকীতে বগুড়া প্রেসক্লাবের শ্রদ্ধা
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্মবার্ষিকীতে বগুড়া প্রেসক্লাবের শ্রদ্ধা

১ ঘণ্টা আগে | দেশগ্রাম

গুঁড়া দুধে ৬৭ ভাগই ভেজাল, শিশুস্বাস্থ্যে দীর্ঘমেয়াদি ঝুঁকি
গুঁড়া দুধে ৬৭ ভাগই ভেজাল, শিশুস্বাস্থ্যে দীর্ঘমেয়াদি ঝুঁকি

১ ঘণ্টা আগে | হেলথ কর্নার

নিরাপদ দেশ গড়তে চাইলে হ্যাঁ ভোট দিন : স্বাস্থ্য উপদেষ্টা
নিরাপদ দেশ গড়তে চাইলে হ্যাঁ ভোট দিন : স্বাস্থ্য উপদেষ্টা

১ ঘণ্টা আগে | জাতীয়

‘আই হ্যাভ আ প্ল্যান’—স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার একটি কৌশলগত ঘোষণা
‘আই হ্যাভ আ প্ল্যান’—স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার একটি কৌশলগত ঘোষণা

১ ঘণ্টা আগে | মুক্তমঞ্চ

একনজরে আজকের বাংলাদেশ প্রতিদিন (২০ জানুয়ারি)
একনজরে আজকের বাংলাদেশ প্রতিদিন (২০ জানুয়ারি)

২ ঘণ্টা আগে | জাতীয়

কাবুলে শক্তিশালী বিস্ফোরণে নিহত ৭
কাবুলে শক্তিশালী বিস্ফোরণে নিহত ৭

২ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

সর্বাধিক পঠিত
বিসমিল্লাহ সারা জীবন থাকবে, সব সময়ই থাকবে: স্বাস্থ্য উপদেষ্টা
বিসমিল্লাহ সারা জীবন থাকবে, সব সময়ই থাকবে: স্বাস্থ্য উপদেষ্টা

২২ ঘণ্টা আগে | দেশগ্রাম

ইরানের সরকার বিরোধী আন্দোলনের সমর্থনে যুক্তরাষ্ট্রে হাজারো মানুষের মিছিল
ইরানের সরকার বিরোধী আন্দোলনের সমর্থনে যুক্তরাষ্ট্রে হাজারো মানুষের মিছিল

২২ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

ম্যাজিস্ট্রেটকে ‘বৃদ্ধাঙ্গুলি দেখানোর’ বিষয়ে ব্যাখ্যা দিলেন রুমিন ফারহানা
ম্যাজিস্ট্রেটকে ‘বৃদ্ধাঙ্গুলি দেখানোর’ বিষয়ে ব্যাখ্যা দিলেন রুমিন ফারহানা

১৪ ঘণ্টা আগে | রাজনীতি

পবিত্র শবে বরাত ৩ ফেব্রুয়ারি
পবিত্র শবে বরাত ৩ ফেব্রুয়ারি

১৫ ঘণ্টা আগে | ইসলামী জীবন

'আমি স্ত্রীকে হত্যা করেছি, তবে আমি খুনি নই'
'আমি স্ত্রীকে হত্যা করেছি, তবে আমি খুনি নই'

১১ ঘণ্টা আগে | ক্যাম্পাস

পৌনে ২ কোটি টাকার মনোনয়ন বাণিজ্য, দুদকের জালে জাতীয় পার্টির রাঙ্গা
পৌনে ২ কোটি টাকার মনোনয়ন বাণিজ্য, দুদকের জালে জাতীয় পার্টির রাঙ্গা

১৭ ঘণ্টা আগে | জাতীয়

ভারতীয়দের ভিসামুক্ত ভ্রমণ সুবিধা কেড়ে নিল দুই দেশ
ভারতীয়দের ভিসামুক্ত ভ্রমণ সুবিধা কেড়ে নিল দুই দেশ

১৪ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

নাটকীয়ভাবে ইসরায়েল ছাড়ছে ইহুদিরা
নাটকীয়ভাবে ইসরায়েল ছাড়ছে ইহুদিরা

১৪ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

শীত কমবে নাকি বাড়বে, সারাদেশে যেমন থাকবে আবহাওয়া
শীত কমবে নাকি বাড়বে, সারাদেশে যেমন থাকবে আবহাওয়া

১৪ ঘণ্টা আগে | জাতীয়

দাবি আদায় না হওয়া পর্যন্ত ইসির সামনে থেকে যাবো না: ছাত্রদল সভাপতি
দাবি আদায় না হওয়া পর্যন্ত ইসির সামনে থেকে যাবো না: ছাত্রদল সভাপতি

২১ ঘণ্টা আগে | রাজনীতি

রুমিন ফারহানাকে শোকজ
রুমিন ফারহানাকে শোকজ

২৩ ঘণ্টা আগে | ভোটের হাওয়া

মামুনুল হকের দুই আসনে প্রার্থী দেবে না ইসলামী আন্দোলন: গাজী আতাউর রহমান
মামুনুল হকের দুই আসনে প্রার্থী দেবে না ইসলামী আন্দোলন: গাজী আতাউর রহমান

১৬ ঘণ্টা আগে | রাজনীতি

পাকিস্তানের মহা-উপকার করেছে ভারত, অস্ত্র ব্যবসা রমরমা!
পাকিস্তানের মহা-উপকার করেছে ভারত, অস্ত্র ব্যবসা রমরমা!

১৪ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

১২ আসনে নাগরিক ঐক্যের প্রার্থী ঘোষণা
১২ আসনে নাগরিক ঐক্যের প্রার্থী ঘোষণা

১৭ ঘণ্টা আগে | রাজনীতি

বিশ্বকাপে বাংলাদেশ ইস্যুতে যে সিদ্ধান্ত নিলো পাকিস্তান
বিশ্বকাপে বাংলাদেশ ইস্যুতে যে সিদ্ধান্ত নিলো পাকিস্তান

২০ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

স্পেনের হাই-স্পিড ট্রেন দুর্ঘটনা: কী ঘটেছিল?
স্পেনের হাই-স্পিড ট্রেন দুর্ঘটনা: কী ঘটেছিল?

৫ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

ট্রাম্পের গ্রিনল্যান্ড দখল পরিকল্পনায় যে কারণে মহাখুশি রাশিয়া
ট্রাম্পের গ্রিনল্যান্ড দখল পরিকল্পনায় যে কারণে মহাখুশি রাশিয়া

১২ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

শাকসু নির্বাচন চার সপ্তাহের জন্য স্থগিত
শাকসু নির্বাচন চার সপ্তাহের জন্য স্থগিত

২০ ঘণ্টা আগে | জাতীয়

এবার কানাডা নিয়ে চিন্তায় ট্রাম্প
এবার কানাডা নিয়ে চিন্তায় ট্রাম্প

১৫ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

‘জনপ্রিয় হয়ে গেছি’, বিসিবিকে নাজমুল
‘জনপ্রিয় হয়ে গেছি’, বিসিবিকে নাজমুল

২০ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

ইউরোপকে ব্ল্যাকমেইল করা যাবে না: ডেনমার্কের প্রধানমন্ত্রী
ইউরোপকে ব্ল্যাকমেইল করা যাবে না: ডেনমার্কের প্রধানমন্ত্রী

২৩ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

শিগগিরই তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন হবে : চীনা রাষ্ট্রদূত
শিগগিরই তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন হবে : চীনা রাষ্ট্রদূত

১৮ ঘণ্টা আগে | জাতীয়

বাংলাদেশের সমর্থনে বিশ্বকাপ থেকে সরে যাবে না পাকিস্তান
বাংলাদেশের সমর্থনে বিশ্বকাপ থেকে সরে যাবে না পাকিস্তান

১১ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

ট্রাম্পের বিরুদ্ধে প্রতিশোধ নিতে ‘ট্রেড বাজুকা’ প্রয়োগ করতে যাচ্ছে ইউরোপ!
ট্রাম্পের বিরুদ্ধে প্রতিশোধ নিতে ‘ট্রেড বাজুকা’ প্রয়োগ করতে যাচ্ছে ইউরোপ!

১৯ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

এস আলমের সম্পত্তি দেখভালে রিসিভার নিয়োগ
এস আলমের সম্পত্তি দেখভালে রিসিভার নিয়োগ

১৫ ঘণ্টা আগে | জাতীয়

পাকিস্তানের সমর্থনে কি ভারতকে চাপে ফেলতে পারবে বাংলাদেশ
পাকিস্তানের সমর্থনে কি ভারতকে চাপে ফেলতে পারবে বাংলাদেশ

২০ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

স্বর্ণের দাম আবারও বেড়েছে
স্বর্ণের দাম আবারও বেড়েছে

১৩ ঘণ্টা আগে | অর্থনীতি

কুমিল্লা-৩ আসনে কায়কোবাদের প্রার্থিতা বহাল
কুমিল্লা-৩ আসনে কায়কোবাদের প্রার্থিতা বহাল

২০ ঘণ্টা আগে | ভোটের হাওয়া

বাড্ডায় অটোরিকশা চালকদের সড়ক অবরোধ, ভোগান্তি
বাড্ডায় অটোরিকশা চালকদের সড়ক অবরোধ, ভোগান্তি

২৩ ঘণ্টা আগে | নগর জীবন

নির্বাচন থেকে সরে দাঁড়ালেন কুমিল্লা-৬ আসনের বিএনপির বিদ্রোহী প্রার্থী
নির্বাচন থেকে সরে দাঁড়ালেন কুমিল্লা-৬ আসনের বিএনপির বিদ্রোহী প্রার্থী

১৪ ঘণ্টা আগে | ভোটের হাওয়া

প্রিন্ট সর্বাধিক
ইরান অভিমুখে মার্কিন বিমানবাহী রণতরি
ইরান অভিমুখে মার্কিন বিমানবাহী রণতরি

প্রথম পৃষ্ঠা

ছদ্মবেশী কিলার ভবঘুরে সম্রাট
ছদ্মবেশী কিলার ভবঘুরে সম্রাট

প্রথম পৃষ্ঠা

গণভোটে সরকারের নিরপেক্ষতা নিয়ে বিতর্ক
গণভোটে সরকারের নিরপেক্ষতা নিয়ে বিতর্ক

প্রথম পৃষ্ঠা

মাদকের আখড়া প্যারিস রোডের ‘ভূতুড়ে মার্কেট’
মাদকের আখড়া প্যারিস রোডের ‘ভূতুড়ে মার্কেট’

পেছনের পৃষ্ঠা

চট্টগ্রামে সন্ত্রাসী হামলায় র্যাব কর্মকর্তা নিহত
চট্টগ্রামে সন্ত্রাসী হামলায় র্যাব কর্মকর্তা নিহত

প্রথম পৃষ্ঠা

আজকের ভাগ্যচক্র
আজকের ভাগ্যচক্র

আজকের রাশি

আজ প্রত্যাহার কাল প্রতীক বরাদ্দ
আজ প্রত্যাহার কাল প্রতীক বরাদ্দ

প্রথম পৃষ্ঠা

এখনো অনিশ্চয়তায় বাংলাদেশের টি-২০ বিশ্বকাপ
এখনো অনিশ্চয়তায় বাংলাদেশের টি-২০ বিশ্বকাপ

প্রথম পৃষ্ঠা

প্রযুক্তিনির্ভর রূপান্তরে দেশের পোশাকশিল্প
প্রযুক্তিনির্ভর রূপান্তরে দেশের পোশাকশিল্প

শিল্প বাণিজ্য

ফুলের রাজ্যে রঙের উৎসব
ফুলের রাজ্যে রঙের উৎসব

পেছনের পৃষ্ঠা

প্রার্থী হতে জাতীয় পার্টির রাঙ্গাকে পনিরের ঘুষ
প্রার্থী হতে জাতীয় পার্টির রাঙ্গাকে পনিরের ঘুষ

প্রথম পৃষ্ঠা

শিরোপার দৌড়ে সাবিনারা
শিরোপার দৌড়ে সাবিনারা

মাঠে ময়দানে

১০-দলীয় জোটের আসন চূড়ান্ত, আজ ঘোষণা
১০-দলীয় জোটের আসন চূড়ান্ত, আজ ঘোষণা

প্রথম পৃষ্ঠা

রোগীবাহী অ্যাম্বুলেন্সে আগুন
রোগীবাহী অ্যাম্বুলেন্সে আগুন

দেশগ্রাম

ইউরোপে পোশাক রপ্তানি ১৮০৫ কোটি ইউরো
ইউরোপে পোশাক রপ্তানি ১৮০৫ কোটি ইউরো

পেছনের পৃষ্ঠা

পোশাক খাত এক বছর ধরে আইসিইউতে
পোশাক খাত এক বছর ধরে আইসিইউতে

প্রথম পৃষ্ঠা

‘সিটি গভর্নমেন্ট’-এ বাঁচবে ঢাকা
‘সিটি গভর্নমেন্ট’-এ বাঁচবে ঢাকা

নগর জীবন

পবিত্র শবেবরাত ৩ ফেব্রুয়ারি
পবিত্র শবেবরাত ৩ ফেব্রুয়ারি

প্রথম পৃষ্ঠা

তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ মার্কিন ও ইইউ রাষ্ট্রদূতদের
তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ মার্কিন ও ইইউ রাষ্ট্রদূতদের

প্রথম পৃষ্ঠা

বিপিএলে প্লে-অফের লড়াই
বিপিএলে প্লে-অফের লড়াই

মাঠে ময়দানে

টি-২০ বিশ্বকাপ বয়কট করছে কি পাকিস্তান!
টি-২০ বিশ্বকাপ বয়কট করছে কি পাকিস্তান!

মাঠে ময়দানে

শ্রদ্ধা-ভালোবাসায় শহীদ জিয়ার জন্মদিন উদ্‌যাপন
শ্রদ্ধা-ভালোবাসায় শহীদ জিয়ার জন্মদিন উদ্‌যাপন

প্রথম পৃষ্ঠা

‘হ্যাঁ’-তে সিল দিলে নতুন বাংলাদেশ গড়ার দরজা খুলে যাবে
‘হ্যাঁ’-তে সিল দিলে নতুন বাংলাদেশ গড়ার দরজা খুলে যাবে

প্রথম পৃষ্ঠা

সমস্যা বাড়ছেই ঢাকায়
সমস্যা বাড়ছেই ঢাকায়

পেছনের পৃষ্ঠা

উইজডেন বর্ষসেরা টি ২০ একাদশে মুস্তাফিজ
উইজডেন বর্ষসেরা টি ২০ একাদশে মুস্তাফিজ

মাঠে ময়দানে

লেভেল প্লেয়িং ফিল্ডের অভাব নেই
লেভেল প্লেয়িং ফিল্ডের অভাব নেই

প্রথম পৃষ্ঠা

‘ফুল গিয়ারে’ প্রশাসন
‘ফুল গিয়ারে’ প্রশাসন

পেছনের পৃষ্ঠা

আফ্রিকাসেরা সেনেগাল
আফ্রিকাসেরা সেনেগাল

মাঠে ময়দানে

ফর্টিসের কাছে সব ম্যাচই ফাইনাল
ফর্টিসের কাছে সব ম্যাচই ফাইনাল

মাঠে ময়দানে

সিলেটে ট্রেনের ধাক্কায় আহত হাতির মৃত্যু
সিলেটে ট্রেনের ধাক্কায় আহত হাতির মৃত্যু

পেছনের পৃষ্ঠা