বিএনপি প্রতিশ্রুতি দেয়, প্রতিশ্রুতি রক্ষাও করে বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ। গতকাল নিজের সংসদীয় আসন কক্সবাজার-১-এ প্রচারণার সময় পেকুয়া উপজেলার মগনামায় আয়োজিত জনসভায় তিনি এ কথা জানান। সালাহউদ্দিন আহমদ বলেন, ৩১ দফা ঘোষণার মাধ্যমে আমরা পরিষ্কারভাবে জানিয়েছি- বিএনপি ক্ষমতায় এলে দেশের সব নাগরিককে চিকিৎসা ও স্বাস্থ্যসেবার আওতায় আনতে স্বাস্থ্যকার্ড দেওয়া হবে। সবার জন্য স্বাস্থ্যসেবাই আমাদের নীতি, এই দেশে কেউ বিনা চিকিৎসায় মৃত্যুবরণ করবে না। বিএনপির এই নেতা বলেন, প্রথম দফায় ৫০ লাখ থেকে ১ কোটি পরিবারকে ফ্যামিলি কার্ড দেওয়া হবে। পর্যায়ক্রমে সব পরিবারকে এ সুবিধার আওতায় এনে দারিদ্র্য দূর করা হবে। বিএনপি প্রতিশ্রুতি দেয় এবং প্রতিশ্রুতি রক্ষা করে। গণমানুষের দল বিএনপি। এ সময় তিনি লবণের ন্যায্যমূল্য নিশ্চিত করার কথাও জানান।
শিরোনাম
- গোপালগঞ্জ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৯০তম জন্মবার্ষিকী পালিত
- সূচকের ওঠানামায় পুঁজিবাজারে চলছে লেনদেন
- গোপালগঞ্জে ৪২ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ দুইজন গ্রেফতার
- যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে পিস্তলসহ দুই যুবক আটক
- মাইজদীতে সন্ত্রাসী হামলায় নারীসহ তিনজনকে কুপিয়ে জখম
- দেড় শতাধিক গুইসাপের নিরাপদ আবাস তীরচর গ্রাম
- মধুখালীতে মাদক ব্যবসায়ী আটক, উদ্ধার ৭০ পিস ইয়াবা
- একনজরে আজকের বাংলাদেশ প্রতিদিন (২০ জানুয়ারি)
- অবশেষে ভারতের ভিসা পেলেন ইংল্যান্ডের দুই ক্রিকেটার
- স্পেনের হাই-স্পিড ট্রেন দুর্ঘটনা: কী ঘটেছিল?
- সিদ্ধান্ত নেওয়ার জন্য আইসিসি কোনো সুনির্দিষ্ট তারিখ দেয়নি: বিসিবি
- বাংলাদেশে ২ কোটির বেশি ভিডিও সরাল টিকটক
- বাংলাদেশের সমর্থনে বিশ্বকাপ থেকে সরে যাবে না পাকিস্তান
- ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী মা-মেয়ে নিহত
- ১২ ফেব্রুয়ারির আগ পর্যন্ত মাদরাসায় সব ধরনের নির্বাচন বন্ধের নির্দেশ
- দেশের সংকটকালে জিয়া পরিবারই বারবার জাতির হাল ধরেছেন : খোকন
- অধিকাংশ কেন্দ্র জানুয়ারির মধ্যে সিসিক্যামেরার আওতায় আনা হবে: প্রধান উপদেষ্টা
- ‘বিএনপি রাষ্ট্র ক্ষমতায় গেলে ঘরে ঘরে নারীদের ফ্যামিলি কার্ড দেয়া হবে’
- কুমিল্লায় বিএনপির বিদ্রোহী ইয়াছিনের প্রার্থিতা প্রত্যাহার
- স্বর্ণের দাম আবারও বেড়েছে
প্রকাশ:
০০:০০, শুক্রবার, ০৫ ডিসেম্বর, ২০২৫
আপডেট:
০০:৩৪, শুক্রবার, ০৫ ডিসেম্বর, ২০২৫
বিএনপি প্রতিশ্রুতি দেয় রক্ষাও করে
কক্সবাজার প্রতিনিধি
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর