শিরোনাম
প্রকাশ: ০০:০০, রবিবার, ০৭ ডিসেম্বর, ২০২৫ আপডেট: ০০:৩৩, রবিবার, ০৭ ডিসেম্বর, ২০২৫

মেডিকেল বোর্ডের সিদ্ধান্তের অপেক্ষা

► খালেদা জিয়ার স্বাস্থ্যের সামান্য উন্নতি, করতে পারছেন নড়াচড়া ► গ্রিন সিগন্যাল পেলেই আসবে এয়ার অ্যাম্বুলেন্স
বিশেষ প্রতিনিধি
প্রিন্ট ভার্সন
মেডিকেল বোর্ডের সিদ্ধান্তের অপেক্ষা

উন্নত চিকিৎসার জন্য বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার লন্ডনযাত্রা নির্ভর করছে তাঁর চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ডের সিদ্ধান্তের ওপর। মেডিকেল বোর্ড যখনই মনে করবে তিনি ‘সেইফলি ফ্লাই’ করতে পারবেন তখনই তাঁকে বিদেশে নেওয়া হবে। বোর্ডের ‘সবুজ সংকেত’ পেলেই কাতার সরকারের বিশেষ এয়ার অ্যাম্বুলেন্স তাঁকে বহনের জন্য ঢাকায় চলে আসবে। গতকাল তাঁর শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হয়েছে। ফলে এ-যাত্রায় সাবেক এই প্রধানমন্ত্রী সুস্থ হয়ে উঠবেন বলে চিকিৎসকরা দৃঢ়ভাবে আশাবাদী হয়ে উঠেছেন। তবে মেডিকেল বোর্ড এখনো মনে করছে এ মুহূর্তে তাঁর লং-ফ্লাই করা ঠিক হবে না। এজন্য উন্নত চিকিৎসায় বেগম খালেদা জিয়াকে বিদেশে নেওয়ার বিষয়টি আবারও পিছিয়ে গেছে।   

খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ও বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেছেন, ‘ম্যাডামের শারীরিক অবস্থা বিবেচনায় তাঁকে বিদেশ নিতে দেরি হচ্ছে। সার্বক্ষণিকভাবে বিশেষ এয়ার অ্যাম্বুলেন্স প্রস্তুত রয়েছে। তবে মেডিকেল বোর্ড মনে করছে এই মুহূর্তে তাঁর উড়োজাহাজ ভ্রমণ ঠিক হবে না। মেডিকেল বোর্ড সিদ্ধান্ত দিলেই তাঁকে বিদেশে নেওয়া হবে।’

জানা গেছে, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা আগের চেয়ে কিছুটা উন্নতি হয়েছে। তিনি গতকাল বেশ কয়েকবার চোখ খুলেছেন। হাত-পা নেড়েছেন। চিকিৎসকের সঙ্গে চোখের ভাষায় ইশারা-ইঙ্গিতে একবার কথা বলারও চেষ্টা করেছেন। সঙ্গে সঙ্গে আবার তন্দ্রাচ্ছন্ন হয়ে পড়েন। তাঁর চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ডের একজন সদস্য বাংলাদেশ প্রতিদিনকে এ তথ্য নিশ্চিত করে বলেন, ‘আল্লাহর অশেষ রহমতে তাঁর (খালেদা জিয়ার) শারীরিক অবস্থার অনেকটাই উন্নতি হয়েছে। তিনি বর্তমান শারীরিক জটিলতা কাটিয়ে উঠবেন বলে আমরা সবাই আশাবাদী।’

বেগম খালেদা জিয়ার সর্বশেষ শারীরিক অবস্থা নিয়ে হাসপাতালের সামনে বিকালে সংবাদ ব্রিফিংয়ে অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেছেন, ‘ম্যাডামের শারীরিক অবস্থাই বলে দেবে কখন তাঁকে বিদেশে নেওয়া হবে। তাঁকে বিদেশে নেওয়ার ক্ষেত্রে সর্বোচ্চ পর্যায়ের সুচিকিৎসা এবং নিরাপত্তাকে প্রাধান্য দেওয়া হচ্ছে। মেডিকেল বোর্ডের সদস্যরা তাঁর শারীরিক অবস্থার ওপর বেশি গুরুত্ব দিচ্ছেন। চিকিৎসকসহ সবাই তাঁর সুস্থতা চান। মেডিকেল বোর্ড অত্যন্ত আশাবাদী তিনি সুস্থ হয়ে উঠবেন। কারণ তিনি (বেগম খালেদা জিয়া) এর আগেও তার চেয়ে জটিল পরিস্থিতিতে গিয়েছেন। আবার ভালোও হয়ে উঠেছেন। তাই এবারও তারা আশাবাদী তিনি অচিরেই সুস্থ হবেন।’

ডা. জাহিদ আরও জানান, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সার্বক্ষণিক খালেদা জিয়ার চিকিৎসার তদারকি করছেন। চিকিৎসকদের মতামতকে তিনি অগ্রাধিকার দিচ্ছেন। তবে শারীরিক অবস্থা বিবেচনায় বেগম খালেদা জিয়াকে বিদেশ নিতে বিলম্ব হচ্ছে। তাঁর চিকিৎসার সার্বিক সমন্বয় করছেন ডা. জুবাইদা রহমান।

খালেদা জিয়ার শারীরিক অবস্থা নিয়ে সামাজিক মাধ্যমে গুজব ছড়ানো হচ্ছে উল্লেখ করে অধ্যাপক জাহিদ বলেন, ‘দয়া করে কেউ গুজব ছড়িয়ে মানুষকে বিভ্রান্ত করবেন না। মেডিকেল বোর্ড অত্যন্ত আশাবাদী। বিদেশে যাওয়ার বিষয়ে সর্বোচ্চ প্রস্তুতি নেওয়া আছে। যখন বোর্ড মনে করবে তাঁকে নিরাপদে ফ্লাই করানো যাবে, তখনই নেওয়া হবে। এ বিষয়ে কাতার সরকার এবং আমাদের অন্তর্বর্তী সরকার সর্বোচ্চ সহায়তা করছে। ওনার চিকিৎসা সর্বোচ্চ প্রাধান্য পাবে।’ হাসপাতাল কর্তৃপক্ষ ও স্টাফরা সর্বোচ্চ সহযোগিতা করছেন বলেও জানান তিনি। ১৪ দিন ধরে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বেগম খালেদা জিয়া। পাকস্থলীর জটিলতার কারণে শুক্রবার বিএনপি চেয়ারপারসনের অ্যান্ডোস্কোপি করা হয়। শুরুতে কিছুটা রক্তক্ষরণ হলেও পরে তা নিয়ন্ত্রণে আসে। দেশিবিদেশি চিকিৎসকদের সমন্বয়ে গঠিত মেডিকেল বোর্ড তাঁর শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করছে।

এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন খালেদা জিয়া বর্তমানে ‘উড়োজাহাজ ভ্রমণে শারীরিকভাবে সক্ষম না হওয়ার’ কারণেই তাঁর লন্ডনযাত্রা বিলম্বিত হচ্ছে বলে পরিষ্কার জানিয়েছে মেডিকেল বোর্ড। বোর্ডের সিদ্ধান্তের বরাত দিয়ে ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেন, শুক্রবার কারিগরি ত্রুটির কারণে বিশেষ এয়ার অ্যাম্বুলেন্স আসতে পারেনি- এটাও যেমন সত্য কথা; তেমনি একই সময়ে জরুরিভাবে মেডিকেল বোর্ড সিদ্ধান্ত নিয়েছিল যে ওই মুহূর্তে ওনার (খালেদা জিয়ার) ফ্লাই করা সঠিক হবে না। সেজন্য তাঁকে বিদেশ নেওয়ার বিষয়টি কিছুটা বিলম্বিত হচ্ছে এবং ভবিষ্যতেও হয়তো শারীরিক অবস্থাই বলে দেবে ওনাকে (খালেদা জিয়া) বিদেশে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া যাবে কি যাবে না।

তিনি আরও বলেন, ‘এখন এয়ার অ্যাম্বুলেন্স সব সময় প্রস্তুত আছে। কিন্তু প্রস্তুত থাকলেও সর্বোচ্চ পর্যায়ে চিকিৎসাগত দিক থেকে বেগম খালেদা জিয়ার সুচিকিৎসা এবং সেফটি অ্যান্ড সিকিউরিটিই সর্বত্রই সবচেয়ে বেশি প্রাধান্য পাচ্ছে। আমাদের মেডিকেল বোর্ডের সদস্য এবং যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, চীন থেকে সম্মানিত যেসব চিকিৎসক অংশ নিচ্ছেন সবাই ম্যাডামের শারীরিক পরিস্থিতির ওপরই সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছেন।’

ডা. জাহিদ আরও বলেন, ‘ম্যাডামের চিকিৎসার ব্যাপারে বিভিন্ন ধরনের সোশ্যাল মিডিয়াতে গুজব ছড়ানো হচ্ছে। আমার সোশ্যাল মিডিয়া দেখার সুযোগ হয় না, আমি দেখিও না। এরপরেও কোনো কোনো সময় অনেক বেশি গুজব শোনা যায়। অনেকে বিদেশে যাওয়ার বিলম্ব নিয়ে নানা ধরনের পোস্ট দিচ্ছেন।’ তিনি বলেন, “আমাদের মনে রাখতে হবে, একটানা ১২ থেকে ১৪ ঘণ্টা যখন বিমানে ফ্লাই করবেন তখন মানুষের শারীরিক যে পরিবর্তন হয় সেটির সঙ্গে খাপ খাওয়ানো একজন অসুস্থ মানুষের পক্ষে সব সময় সম্ভব হয় না। এই জিনিসটি খেয়াল রেখে আপনারা দয়া করে বিভ্রান্ত হবেন না, দয়া করে কেউ বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করবেন না। আমি সবাইকে বিনীতভাবে অনুরোধ করব, দয়া করে সাবেক তিনবারের এ প্রধানমন্ত্রীর প্রতি আপনাদের শ্রদ্ধা এবং ভালোবাসার নিদর্শনস্বরূপ ‘ফ্যাক্ট’-এর বাইরে কেউ গুজব ছড়িয়ে মানুষকে বিভ্রান্ত করবেন না।’ এদিকে গতকাল রাত ৮টার দিকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর হাসপাতালে খালেদা জিয়াকে দেখতে যান।

মেডিকেল বোর্ড সবুজ সংকেত দিলেই ঢাকায় আসবে কাতারের রয়েল এয়ার অ্যাম্বুলেন্স : বিএনপি চেয়ারপারসনের (মধ্যপ্রাচ্যবিষয়ক) উপদেষ্টা এনামুল হক চৌধুরী জানিয়েছেন, মেডিকেল বোর্ড ‘গ্রিন সিগন্যাল’ দিলেই ঢাকায় আসবে কাতারের রয়েল এয়ার অ্যাম্বুলেন্স। বিএনপির পক্ষ থেকে তিনিই কাতার কর্তৃপক্ষের সঙ্গে সার্বক্ষণিক এই বিষয়ে যোগাযোগ করছেন। এনামুল হক চৌধুরী বলেন, “ম্যাডামের মেডিকেল বোর্ডের সিদ্ধান্তক্রমে কাতারের ‘রয়েল এয়ার অ্যাম্বুলেন্স’ বাংলাদেশে চলে আসবে। সেভাবে তারা এখন প্রস্তুত রয়েছে। এখন মেডিকেল বোর্ড যখনই সিদ্ধান্ত জানাবে তখনই এয়ার অ্যাম্বুলেন্স ঢাকায় আসবে এবং ম্যাডামকে উন্নত চিকিৎসার জন্য লন্ডন নিয়ে যাবে। এয়ার অ্যাম্বুলেন্সের বিষয়ে সবকিছুই কাতার কর্তৃপক্ষ ব্যবস্থা করেছে।’ জার্মানি থেকে অ্যাম্বুলেন্স আনার বিষয়টি সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, কাতার কর্তৃপক্ষই জার্মানি থেকে একটি অত্যাধুনিক এয়ার অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করে দিচ্ছে।

গতকাল মধ্যরাত পর্যন্ত মেডিকেল বোর্ডের সর্বশেষ বৈঠক ও বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা-সংক্রান্ত বিভিন্ন রিপোর্ট নিয়ে বিশ্লেষণ ও পর্যালোচনা হয়। এ নিয়ে প্রতিদিনই দফায় দফায় বৈঠক করছেন বোর্ডের সদস্যরা। আর বাস্তব অবস্থার নিরিখে করণীয় নির্ধারণ করে পদক্ষেপ নিচ্ছেন তাঁরা।

খালেদা জিয়ার এয়ার অ্যাম্বুল্যান্স ফ্লাইটকে ‘ভিভিআইপি মুভমেন্ট’ ঘোষণা : রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে লন্ডনে নেওয়ার জন্য নির্ধারিত বিশেষ এয়ার অ্যাম্বুল্যান্স ফ্লাইটটিকে ‘ভিভিআইপি মুভমেন্ট’ হিসেবে ঘোষণা করা হয়েছে। এ বিষয়ে ফ্লাইট শিডিউল অনুমোদন দিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষও ইতোমধ্যে ল্যান্ডিং ক্লিয়ারেন্স দিয়েছে। গতকাল বিমানবন্দরের নির্বাহী পরিচালক ক্যাপ্টেন এস এম রাগীব সামাদ বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন।

তিনি বলেন, বিমানবন্দরের এয়ার ফ্লাইট শিডিউলে উল্লেখিত তথ্যানুযায়ী আগামী ৯ ডিসেম্বর এয়ার অ্যাম্বুল্যান্স ঢাকায় পৌঁছবে এবং ১০ ডিসেম্বর ঢাকা ত্যাগ করবে। ভিভিআইপি মুভমেন্ট বিবেচনায় বিমানবন্দরে ল্যান্ডিং থেকে টেকঅফ পর্যন্ত সব ধরনের নিরাপত্তা ও অপারেশনাল প্রস্তুতি রাখা হয়েছে। প্রয়োজনীয় রুট ও চূড়ান্ত সময় নিশ্চিত হওয়া মাত্র সংশ্লিষ্ট সব ইউনিট সক্রিয় হবে। এদিকে শনিবার বিকালে এভারকেয়ার হাসপাতালের বাইরে ব্রিফিংয়ে বিএনপি চেয়ারপারসনের মেডিকেল বোর্ডের সদস্য অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেন, খালেদা জিয়ার শারীরিক অবস্থা বিমান ভ্রমণের উপযোগী না হওয়ায় তাঁর লন্ডনযাত্রা বিলম্বিত হচ্ছে।

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল : বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি, নেক হায়াত এবং দেশের শান্তি ও কল্যাণ কামনায় গতকাল দেশ-বিদেশের বিভিন্ন স্থানে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো খবর-

নরসিংদী : সন্ধ্যায় নরসিংদী চেম্বার অব কমার্সের আয়োজনে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএনপির যুগ্ম মহাসচিব এবং জেলা বিএনপির সভাপতি খায়রুল কবির খোকন। নরসিংদী চেম্বার অব কমার্সের সভাপতি রাশেদুল হাসান রিন্টুর সভাপতিত্বে এতে আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহসভাপতি হারুন অর রশিদ, জেলা যুবদলের সভাপতি মহসিন হোসেন বিদ্যুৎ, চেম্বারের ভাইস প্রেসিডেন্ট হাসিব আহমেদ মোল্লা, চেম্বারের পরিচালক ও ড্রিম হলিডে পার্কের স্বত্বাধিকারী প্রবীর কুমার সাহা, চেম্বারের পরিচালক আওলাদ হোসেন মোল্লা, উপজেলা বিএনপির সভাপতি আবু সালেহ চৌধুরীসহ বিএনপি ও চেম্বারের সদস্যরা।

বরিশাল : বরিশাল জুলাই যোদ্ধা পরিষদের উদ্যোগে নগরীর সদর রোডে নিজস্ব কার্যালয়ে দোয়া-মোনাজাত অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ। পরিষদের আহ্বায়ক মো. রহমাতুল্লাহ সরদার সাব্বিরের সভাপতিত্বে এ সময় আরও উপস্থিত ছিলেন বরিশাল মহানগর স্বেচ্ছাসেবক দলের ১ নম্বর যুগ্ম আহ্বায়ক মো. তারিক সুলায়মান, মহানগর স্বাধীনতা ফোরামের সদস্যসচিব মো. নাজমুস সাকিব প্রমুখ।

এ ছাড়া বরিশাল জেলা সাংবাদিক ইউনিয়নের উদ্যোগে বিকালে বরিশাল প্রেস ক্লাব মিলনায়তনে দোয়া ও মোনাজাত করা হয়। এতে সভাপতিত্ব করেন বরিশাল জেলা সাংবাদিক ইউনিয়নের সভাপতি আযাদ আলাউদ্দীন। সাধারণ সম্পাদক হাফিজুর রহমান হীরার সঞ্চালনায় দোয়া মাহফিলপূর্ব আলোচনা সভায় বক্তব্য রাখেন বরিশাল প্রেস ক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি হুমায়ুন কবির, প্রেস ক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক এম মোফাজ্জেল ও সিনিয়র সাংবাদিক শাহে আলম।

?গাইবান্ধা : বাদ জোহর সাঘাটা উপজেলা বিএনপি স্থানীয় পাইলট উচ্চবিদ্যালয় ও কলেজ মাঠে দোয়া মাহফিলের আয়োজন করে। এতে প্রধান অতিথি ছিলেন ডাকসুর এজিএস ও এফ রহমান হলের ভিপি সফিকুল ইসলাম টিপু মণ্ডল। উপজেলা যুবদলের আহ্বায়ক আহমেদ কবীর শাহীনের সঞ্চালনায় ?দোয়া অনুষ্ঠানে আরও বক্তব্য দেন উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ মোহাম্মদ আলী, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আবদুল মইন প্রধান লাবু, যুবদলের যুগ্ম আহ্বায়ক রাঙ্গা মণ্ডল প্রমুখ।

ব্রাহ্মণবাড়িয়া : নবীনগর উপজেলা বিএনপি ও পৌর বিএনপির উদ্যোগে সকালে উপজেলার পৌর এলাকার সাহারপাড় দারুল হিকমা মহিলা মাদ্রাসা প্রাঙ্গণে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। জেলা বিএনপির সদস্য ও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নাজমুল করিমের সভাপতিত্বে উপস্থিত ছিলেন জেলা বিএনপির উপদেষ্টা ও কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য তকদির হোসেন মো. জসিম, জেলা বিএনপির উপদেষ্টা ও কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য সায়েদুল হক সাঈদ, জেলা বিএনপির উপদেষ্টা ও কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য সালাহ উদ্দিন ভূঁইয়া শিশির, জেলা বিএনপির অর্থনৈতিকবিষয়ক সম্পাদক কাজী নাজমুল হোসেন তাপস, কেন্দ্রীয় কৃষক দলের সহসাধারণ সম্পাদক কে এম মামুন অর রশিদ, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সাবেক সদস্য অ্যাড. রাজিব আহসান চৌধুরী পাপ্পু প্রমুখ।

যশোর : ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) যশোর জেলা শাখা ও যশোর সদর উপজেলা বিএনপি রূপদিয়া শহীদ স্মৃতি মাধ্যমিক বালিকা বিদ্যালয় ও মুনসেফপুর মাধ্যমিক বিদ্যালয় মাঠে পৃথক ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়। বেলা ১১টায় ফ্রি মেডিকেল ক্যাম্পের কার্যক্রম পরিদর্শন করেন বিএনপির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান অধ্যাপক নার্গিস বেগম ও দলের খুলনা বিভাগীয় ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত। এ সময় আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন, সদর উপজেলা বিএনপির সহসভাপতি আবদার হোসেন খান, সাধারণ সম্পাদক আঞ্জারুল হক খোকন, সাংগঠনিক সম্পাদক আবদুর রাজ্জাক, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোস্তফা আমির ফয়সাল, ড্যাবের খুলনা বিভাগীয় সহসাংগঠনিক সম্পাদক ডা. মো. রবিউল ইসলাম তুহিন।

সোনারগাঁ (নারায়ণগঞ্জ) : বিএনপির নির্বাহী কমিটির সদস্য, নারায়ণগঞ্জ-৩ আসনে বিএনপির মনোনীত প্রার্থী ও সোনারগাঁ উপজেলা বিএনপির সভাপতি আজহারুল ইসলাম মান্নান সারা দেশের শিক্ষক সমাজসহ সবার কাছে নেত্রীর জন্য দোয়া কামনা করেছেন। দুপুরে সোনারগাঁ উপজেলার মেঘনা শিল্পনগরী হাইস্কুল মাঠে বাংলাদেশ বেসরকারি শিক্ষক-কর্মচারী ফোরামের সঙ্গে উন্মুক্ত মতবিনিময় সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান। এ সময় আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ বেসরকারি শিক্ষক-কর্মচারী ফোরামের আহ্বায়ক অধ্যক্ষ মো. মাইন উদ্দিন, মহাসচিব মো. রফিকুল ইসলাম, সোনারগাঁ শাখার সভাপতি এইচ এম মনিরুজ্জামান, মো. শাহজালাল মিয়া, সোনারগাঁ বিএনপির সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন, সিনিয়র সহসভাপতি কাজী নজরুল ইসলাম টিটু, যুগ্ম সম্পাদক আতাউর রহমান প্রধান, বি এম ডালিম, জেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক খাইরুল ইসলাম সজিব, রাকিব হাসান ও হান্নান বেপারীসহ উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক ও কর্মচারীবৃন্দ।

যুক্তরাষ্ট্র : বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস)-এর যুক্তরাষ্ট্র শাখার নেতা-কর্মীরা এ লক্ষ্যে গত শুক্রবার রোজা পালন করেন। সন্ধ্যায় ইফতারের জন্য তারা মিলিত হন জ্যাকসন হাইটস নবান্ন পার্টি হলে। এ সময় বিশেষ মোনাজাত পরিচালনা করেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য আবদুল লতিফ সম্রাট। মোনাজাত ও মাগরিবের নামাজের পর অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন জাসাসের যুক্তরাষ্ট্র শাখার আহ্বায়ক ইঞ্জিনিয়ার মোহাম্মদ সায়েম রহমান। সদস্যসচিব জাহাঙ্গীর সোহরাওয়ার্দীর সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন যুবদলের কেন্দ্রীয় কমিটির সাবেক আন্তর্জাতিক সম্পাদক ও সিলেট জেলা বিএনপির নেতা এম এ বাতিন, যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক নেতা কাজী আজম, ফিরোজ আহমেদ, সৈয়দা মাহমুদা শিরিন, গিয়াসউদ্দিন, যুক্তরাষ্ট্র শ্রমিক দলের ভারপ্রাপ্ত সভাপতি মোস্তাক আহমেদ, স্টেট জাসাসের সভাপতি জাবেদ উদ্দিন। আলোচনায় আরও অংশ নেন নিউইয়র্ক স্টেট বিএনপি নেতা ও সাংবাদিক     আনিসুর রহমান, যুক্তরাষ্ট্র জাসাসের নেতা        এলিজা আকতার মুক্তা, কাজী বাবুল, যুক্তরাষ্ট্র যুবদলের নেতা মনিরুল ইসলাম।

এই বিভাগের আরও খবর
বড় ক্ষতির মুখে পড়ছে বিসিবি
বড় ক্ষতির মুখে পড়ছে বিসিবি
মসজিদের মাইকে ঘোষণা দিয়ে বিজিবির ওপর হামলা
মসজিদের মাইকে ঘোষণা দিয়ে বিজিবির ওপর হামলা
নির্বাচনি প্রচারে বাধা-সংঘর্ষ
নির্বাচনি প্রচারে বাধা-সংঘর্ষ
জনজোয়ারে একটি বড় দল ভয় পেয়েছে
জনজোয়ারে একটি বড় দল ভয় পেয়েছে
নির্বাচন বানচাল করতে গুপ্ত হামলা
নির্বাচন বানচাল করতে গুপ্ত হামলা
‘হ্যাঁ’ ভোটে জনমতের জোয়ার
‘হ্যাঁ’ ভোটে জনমতের জোয়ার
এনসিপির চোখ ১৪ আসনে
এনসিপির চোখ ১৪ আসনে
ভোটের মাঠে স্বতন্ত্র নারী প্রার্থীর আধিক্য
ভোটের মাঠে স্বতন্ত্র নারী প্রার্থীর আধিক্য
নির্বাচন বিতর্কিত করতে পারে একটি দল
নির্বাচন বিতর্কিত করতে পারে একটি দল
নীতিগত পার্থক্যের কারণেই ১১-দলীয় জোট ত্যাগ করেছি
নীতিগত পার্থক্যের কারণেই ১১-দলীয় জোট ত্যাগ করেছি
যুক্তরাষ্ট্র-জামায়াত সম্পর্ক ভয়ংকর অশনিসংকেত
যুক্তরাষ্ট্র-জামায়াত সম্পর্ক ভয়ংকর অশনিসংকেত
বেসরকারি খাতে নতুন আতঙ্ক
বেসরকারি খাতে নতুন আতঙ্ক
সর্বশেষ খবর
শনিবার রাজধানীর যেসব মার্কেট বন্ধ
শনিবার রাজধানীর যেসব মার্কেট বন্ধ

৮ মিনিট আগে | নগর জীবন

বিসিবির সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়ে যা বললেন পিসিবির সাবেক সভাপতি
বিসিবির সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়ে যা বললেন পিসিবির সাবেক সভাপতি

৯ মিনিট আগে | মাঠে ময়দানে

ট্রাম্পের মন্তব্যের জবাবে যা বললেন প্রিন্স হ্যারি
ট্রাম্পের মন্তব্যের জবাবে যা বললেন প্রিন্স হ্যারি

১৩ মিনিট আগে | পূর্ব-পশ্চিম

দেশের এক ইঞ্চি জমির সম্মান আমরা কারও কাছে বন্ধক রাখবো না: জামায়াত আমির
দেশের এক ইঞ্চি জমির সম্মান আমরা কারও কাছে বন্ধক রাখবো না: জামায়াত আমির

৩১ মিনিট আগে | রাজনীতি

সিদ্ধান্তহীন ভোটাররাই হবে কিংমেকার
সিদ্ধান্তহীন ভোটাররাই হবে কিংমেকার

৩৪ মিনিট আগে | ভোটের হাওয়া

বাবা নেই, দোয়া আছে—শিরোপা জয়ের দিনে সাকলাইন
বাবা নেই, দোয়া আছে—শিরোপা জয়ের দিনে সাকলাইন

৫১ মিনিট আগে | মাঠে ময়দানে

অপমানজনক মন্তব্য, ট্রাম্পকে ক্ষমা চাইতে বললেন ব্রিটিশ প্রধানমন্ত্রী
অপমানজনক মন্তব্য, ট্রাম্পকে ক্ষমা চাইতে বললেন ব্রিটিশ প্রধানমন্ত্রী

১ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

প্রাথমিক শিক্ষক নিয়োগের মৌখিক পরীক্ষায় যেসব কাগজ প্রয়োজন
প্রাথমিক শিক্ষক নিয়োগের মৌখিক পরীক্ষায় যেসব কাগজ প্রয়োজন

১ ঘণ্টা আগে | জাতীয়

ইসলামের লেবেল লাগিয়ে একটি দল আমাদের ধোঁকা দিয়েছে
ইসলামের লেবেল লাগিয়ে একটি দল আমাদের ধোঁকা দিয়েছে

১ ঘণ্টা আগে | ভোটের হাওয়া

শীত নিয়ে ৫ দিনের পূর্বাভাসে যা জানাল আবহাওয়া অফিস
শীত নিয়ে ৫ দিনের পূর্বাভাসে যা জানাল আবহাওয়া অফিস

১ ঘণ্টা আগে | জাতীয়

বন্ধুত্বের আড়ালে চীন একসময় তাদের গিলে খাবে: ট্রাম্প
বন্ধুত্বের আড়ালে চীন একসময় তাদের গিলে খাবে: ট্রাম্প

১ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

বিশ্বকাপ ইস্যুতে বিসিবিকে যে অনুরোধ জানালেন শান্ত
বিশ্বকাপ ইস্যুতে বিসিবিকে যে অনুরোধ জানালেন শান্ত

১ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

আজ অপরিবর্তিত থাকতে পারে তাপমাত্রা
আজ অপরিবর্তিত থাকতে পারে তাপমাত্রা

১ ঘণ্টা আগে | জাতীয়

সৌদিতে বিদেশিদের রিয়েল এস্টেট মালিকানায় নতুন নিয়ম চালু
সৌদিতে বিদেশিদের রিয়েল এস্টেট মালিকানায় নতুন নিয়ম চালু

২ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

২৪ ঘণ্টা গ্যাসের চাপ কম থাকবে যেসব এলাকায়
২৪ ঘণ্টা গ্যাসের চাপ কম থাকবে যেসব এলাকায়

২ ঘণ্টা আগে | জাতীয়

আলকারাজের দাপুটে জয়, অস্ট্রেলিয়ান ওপেনে শেষ ষোলো নিশ্চিত
আলকারাজের দাপুটে জয়, অস্ট্রেলিয়ান ওপেনে শেষ ষোলো নিশ্চিত

২ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

জাতিসংঘের জোরপূর্বক শ্রমের অভিযোগ ‘ভিত্তিহীন’: চীন
জাতিসংঘের জোরপূর্বক শ্রমের অভিযোগ ‘ভিত্তিহীন’: চীন

২ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

একনজরে আজকের বাংলাদেশ প্রতিদিন (২৪ জানুয়ারি)
একনজরে আজকের বাংলাদেশ প্রতিদিন (২৪ জানুয়ারি)

২ ঘণ্টা আগে | জাতীয়

২৪ জানুয়ারি : আজকের নামাজের সময়সূচি
২৪ জানুয়ারি : আজকের নামাজের সময়সূচি

২ ঘণ্টা আগে | ইসলামী জীবন

সকাল থেকে ১১ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
সকাল থেকে ১১ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

২ ঘণ্টা আগে | চায়ের দেশ

শীতে সুস্থ থাকবেন যেভাবে
শীতে সুস্থ থাকবেন যেভাবে

৪ ঘণ্টা আগে | জীবন ধারা

চ্যাটজিপিটিতে বয়স শনাক্তের ফিচার চালু করছে ওপেনএআই
চ্যাটজিপিটিতে বয়স শনাক্তের ফিচার চালু করছে ওপেনএআই

৫ ঘণ্টা আগে | টেক ওয়ার্ল্ড

ঢাবির কেন্দ্রীয় মসজিদের উন্নয়নে সহায়তার আশ্বাস ধর্ম উপদেষ্টার
ঢাবির কেন্দ্রীয় মসজিদের উন্নয়নে সহায়তার আশ্বাস ধর্ম উপদেষ্টার

৫ ঘণ্টা আগে | ক্যাম্পাস

আওয়ামী লীগ এখন মাফিয়া পার্টি : সালাহউদ্দিন আহমদ
আওয়ামী লীগ এখন মাফিয়া পার্টি : সালাহউদ্দিন আহমদ

৭ ঘণ্টা আগে | রাজনীতি

বিজ্ঞান ও প্রযুক্তিনির্ভর শিক্ষার ওপর গুরুত্ব দিতে হবে : শ্রম উপদেষ্টা
বিজ্ঞান ও প্রযুক্তিনির্ভর শিক্ষার ওপর গুরুত্ব দিতে হবে : শ্রম উপদেষ্টা

৮ ঘণ্টা আগে | জাতীয়

মোরাকাবা বা ধ্যানের গুরুত্ব
মোরাকাবা বা ধ্যানের গুরুত্ব

৯ ঘণ্টা আগে | ইসলামী জীবন

একের উত্থান অপরের পতন
একের উত্থান অপরের পতন

৯ ঘণ্টা আগে | মুক্তমঞ্চ

থানার সামনে জয় বাংলা’ স্লোগান, আটক ৬
থানার সামনে জয় বাংলা’ স্লোগান, আটক ৬

৯ ঘণ্টা আগে | দেশগ্রাম

গ্রিনল্যান্ডের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করবেন ডেনমার্কের প্রধানমন্ত্রী
গ্রিনল্যান্ডের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করবেন ডেনমার্কের প্রধানমন্ত্রী

৯ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

বিপিএলের এবারের আসরে ব্যাটে-বলে সেরা যারা
বিপিএলের এবারের আসরে ব্যাটে-বলে সেরা যারা

১০ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

সর্বাধিক পঠিত
বাংলাদেশের নতুন চিঠিতে বিশ্বকাপ নাটকে ফের উত্তাপ
বাংলাদেশের নতুন চিঠিতে বিশ্বকাপ নাটকে ফের উত্তাপ

২০ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

বাংলাদেশের বিশ্বকাপ সিদ্ধান্তে যা বললেন কেইন উইলিয়ামসন
বাংলাদেশের বিশ্বকাপ সিদ্ধান্তে যা বললেন কেইন উইলিয়ামসন

২১ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

বিশ্বকাপ ইস্যুতে বিসিবিকে যে অনুরোধ জানালেন শান্ত
বিশ্বকাপ ইস্যুতে বিসিবিকে যে অনুরোধ জানালেন শান্ত

১ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

ছেলের মার্কা শাপলা কলি, বাবা ভোট চাইছেন ধানের শীষে
ছেলের মার্কা শাপলা কলি, বাবা ভোট চাইছেন ধানের শীষে

১৩ ঘণ্টা আগে | ভোটের হাওয়া

পুরান ঢাকার সমস্যার স্থায়ী সমাধানের প্রতিশ্রুতি ইশরাকের
পুরান ঢাকার সমস্যার স্থায়ী সমাধানের প্রতিশ্রুতি ইশরাকের

১৯ ঘণ্টা আগে | ভোটের হাওয়া

তারা ইসলামের লেবেল লাগিয়ে আমাদের ধোঁকা দিয়েছে: রেজাউল করীম
তারা ইসলামের লেবেল লাগিয়ে আমাদের ধোঁকা দিয়েছে: রেজাউল করীম

১৩ ঘণ্টা আগে | ভোটের হাওয়া

নির্বাচনের আগে তিন জেলায় না যাওয়ার পরামর্শ যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রের
নির্বাচনের আগে তিন জেলায় না যাওয়ার পরামর্শ যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রের

১৬ ঘণ্টা আগে | জাতীয়

বিফলে যেতে পারে বিসিবির শেষ চেষ্টাও, যা বলছে ভারতীয় গণমাধ্যম
বিফলে যেতে পারে বিসিবির শেষ চেষ্টাও, যা বলছে ভারতীয় গণমাধ্যম

১৪ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

পরমাণু যুদ্ধের শেষ বাধাটিও কেটে যাচ্ছে?
পরমাণু যুদ্ধের শেষ বাধাটিও কেটে যাচ্ছে?

১২ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

'আইসিসি করাপ্টেড', ভারতীয় প্রভাবেই কি ভাঙছে আন্তর্জাতিক ক্রিকেট?
'আইসিসি করাপ্টেড', ভারতীয় প্রভাবেই কি ভাঙছে আন্তর্জাতিক ক্রিকেট?

২০ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

‘ভারত-পাকিস্তানের ক্ষেত্রে মানে, বাংলাদেশের ক্ষেত্রে মানে না’
‘ভারত-পাকিস্তানের ক্ষেত্রে মানে, বাংলাদেশের ক্ষেত্রে মানে না’

১৮ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

চালুর কয়েক ঘণ্টায় বন্ধ হলো বিশ্বের বৃহত্তম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র
চালুর কয়েক ঘণ্টায় বন্ধ হলো বিশ্বের বৃহত্তম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র

২৩ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

চট্টগ্রামের স্বপ্ন ভেঙে চ্যাম্পিয়ন রাজশাহী
চট্টগ্রামের স্বপ্ন ভেঙে চ্যাম্পিয়ন রাজশাহী

১২ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

বাংলাদেশি টাকায় আজকের মুদ্রা বিনিময় হার
বাংলাদেশি টাকায় আজকের মুদ্রা বিনিময় হার

২১ ঘণ্টা আগে | অর্থনীতি

যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে যুদ্ধের প্রস্তুতি নিয়েই ফেলেছিল ডেনমার্ক
যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে যুদ্ধের প্রস্তুতি নিয়েই ফেলেছিল ডেনমার্ক

১৪ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

তারেক রহমানের ঢাকা-১৭ আসনের নির্বাচনী জনসভা আজ
তারেক রহমানের ঢাকা-১৭ আসনের নির্বাচনী জনসভা আজ

১৮ ঘণ্টা আগে | ভোটের হাওয়া

বিপিএলের এবারের আসরে ব্যাটে-বলে সেরা যারা
বিপিএলের এবারের আসরে ব্যাটে-বলে সেরা যারা

৯ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

খালেদা জিয়ার তিন আসনে ধানের শীষের প্রার্থী যারা
খালেদা জিয়ার তিন আসনে ধানের শীষের প্রার্থী যারা

২২ ঘণ্টা আগে | ভোটের হাওয়া

‘একটি স্বার্থান্বেষী দল ইসলামী আন্দোলনকে ধোঁকা দিয়ে ক্ষমতায় যাওয়ার স্বপ্ন দেখছে’
‘একটি স্বার্থান্বেষী দল ইসলামী আন্দোলনকে ধোঁকা দিয়ে ক্ষমতায় যাওয়ার স্বপ্ন দেখছে’

১৫ ঘণ্টা আগে | ভোটের হাওয়া

আমাদের সরকারের কেউ এমন কাজ করেনি যে হাসিনার মতো হবে: প্রেস সচিব
আমাদের সরকারের কেউ এমন কাজ করেনি যে হাসিনার মতো হবে: প্রেস সচিব

১৩ ঘণ্টা আগে | জাতীয়

বিশ্বকাপের আগে নিউজিল্যান্ড শিবিরে বড় ধাক্কা
বিশ্বকাপের আগে নিউজিল্যান্ড শিবিরে বড় ধাক্কা

২৩ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

শান্তিচুক্তি বাস্তবায়নে ইউক্রেনকে দনবাস ছাড়তেই হবে: রাশিয়া
শান্তিচুক্তি বাস্তবায়নে ইউক্রেনকে দনবাস ছাড়তেই হবে: রাশিয়া

১২ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

গাজায় আকাশ ছোঁয়া ভবন ও  বিমানবন্দর বানাবেন ট্রাম্প
গাজায় আকাশ ছোঁয়া ভবন ও বিমানবন্দর বানাবেন ট্রাম্প

১৩ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

আর্থিক ক্ষতি নয়, খেলোয়াড়দের নিরাপত্তাটাই প্রথম
আর্থিক ক্ষতি নয়, খেলোয়াড়দের নিরাপত্তাটাই প্রথম

১৯ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

বাংলাদেশের ভারতে না যাওয়ার সিদ্ধান্তে ‘চুপ’ থাকলেন বিসিসিআই সভাপতি
বাংলাদেশের ভারতে না যাওয়ার সিদ্ধান্তে ‘চুপ’ থাকলেন বিসিসিআই সভাপতি

২১ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

ভারতের পর পাকিস্তানকে উড়িয়ে শিরোপার কাছে সাবিনারা
ভারতের পর পাকিস্তানকে উড়িয়ে শিরোপার কাছে সাবিনারা

১৮ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

পুরান ঢাকার দীর্ঘদিনের ভোগান্তি দূর করার প্রতিশ্রুতি ইশরাকের
পুরান ঢাকার দীর্ঘদিনের ভোগান্তি দূর করার প্রতিশ্রুতি ইশরাকের

১৬ ঘণ্টা আগে | ভোটের হাওয়া

ট্রাম্পের শান্তি পর্ষদে কারা আছে, কারা নেই
ট্রাম্পের শান্তি পর্ষদে কারা আছে, কারা নেই

২২ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

যুক্তরাষ্ট্রকে হারিয়ে বিশ্বকাপের সুপার সিক্সে বাংলাদেশ
যুক্তরাষ্ট্রকে হারিয়ে বিশ্বকাপের সুপার সিক্সে বাংলাদেশ

১১ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

যুক্তরাষ্ট্র–জামায়াত যোগাযোগ উদ্বেগজনক ইঙ্গিত: ফরহাদ মজহার
যুক্তরাষ্ট্র–জামায়াত যোগাযোগ উদ্বেগজনক ইঙ্গিত: ফরহাদ মজহার

১৫ ঘণ্টা আগে | রাজনীতি

প্রিন্ট সর্বাধিক
ভাগ্য পরিবর্তন করতে ধানের শীষে ভোট দিন
ভাগ্য পরিবর্তন করতে ধানের শীষে ভোট দিন

প্রথম পৃষ্ঠা

আজকের ভাগ্যচক্র
আজকের ভাগ্যচক্র

আজকের রাশি

যুক্তরাষ্ট্র-জামায়াত সম্পর্ক ভয়ংকর অশনিসংকেত
যুক্তরাষ্ট্র-জামায়াত সম্পর্ক ভয়ংকর অশনিসংকেত

প্রথম পৃষ্ঠা

মোরাকাবা বা ধ্যানের গুরুত্ব
মোরাকাবা বা ধ্যানের গুরুত্ব

সম্পাদকীয়

সবজি চাষে ভাগ্যবদল অনিকের
সবজি চাষে ভাগ্যবদল অনিকের

পেছনের পৃষ্ঠা

দূষণ থেকে সার
দূষণ থেকে সার

শনিবারের সকাল

নির্বাচন বিতর্কিত করতে পারে একটি দল
নির্বাচন বিতর্কিত করতে পারে একটি দল

প্রথম পৃষ্ঠা

বাদুড়ের নিরাপদ আবাস
বাদুড়ের নিরাপদ আবাস

শনিবারের সকাল

মসজিদের মাইকে ঘোষণা দিয়ে বিজিবির ওপর হামলা
মসজিদের মাইকে ঘোষণা দিয়ে বিজিবির ওপর হামলা

প্রথম পৃষ্ঠা

দ্বন্দ্ব সংকটে পোশাক খাত
দ্বন্দ্ব সংকটে পোশাক খাত

পেছনের পৃষ্ঠা

ভোটের আগে সীমান্তে সক্রিয় অস্ত্র কারবারিরা
ভোটের আগে সীমান্তে সক্রিয় অস্ত্র কারবারিরা

নগর জীবন

ধোঁয়ায় শ্বাসরোধে যাচ্ছে প্রাণ
ধোঁয়ায় শ্বাসরোধে যাচ্ছে প্রাণ

পেছনের পৃষ্ঠা

নতুন আশা নেই বিনিয়োগে
নতুন আশা নেই বিনিয়োগে

পেছনের পৃষ্ঠা

কৃষিশিল্পের রাজধানী হবে উত্তরবঙ্গ
কৃষিশিল্পের রাজধানী হবে উত্তরবঙ্গ

প্রথম পৃষ্ঠা

এনসিপির চোখ ১৪ আসনে
এনসিপির চোখ ১৪ আসনে

প্রথম পৃষ্ঠা

১২ ফেব্রুয়ারির ভোট ভবিষ্যতের মানদণ্ড
১২ ফেব্রুয়ারির ভোট ভবিষ্যতের মানদণ্ড

প্রথম পৃষ্ঠা

নির্বাচন বানচাল করতে গুপ্ত হামলা
নির্বাচন বানচাল করতে গুপ্ত হামলা

প্রথম পৃষ্ঠা

অদম্য শিরিনের পথচলা
অদম্য শিরিনের পথচলা

শনিবারের সকাল

প্রতিশ্রুতির ফুলঝুরি প্রার্থীদের
প্রতিশ্রুতির ফুলঝুরি প্রার্থীদের

প্রথম পৃষ্ঠা

সাঁকোই ভরসা ২০ গ্রামের মানুষের
সাঁকোই ভরসা ২০ গ্রামের মানুষের

দেশগ্রাম

বড় ক্ষতির মুখে পড়ছে বিসিবি
বড় ক্ষতির মুখে পড়ছে বিসিবি

প্রথম পৃষ্ঠা

জনজোয়ারে একটি বড় দল ভয় পেয়েছে
জনজোয়ারে একটি বড় দল ভয় পেয়েছে

প্রথম পৃষ্ঠা

রূপগঞ্জে বাণিজ্য মেলায় মানুষের ঢল
রূপগঞ্জে বাণিজ্য মেলায় মানুষের ঢল

নগর জীবন

বল সুন্দরীতে বাজিমাত
বল সুন্দরীতে বাজিমাত

শনিবারের সকাল

শতবর্ষের পুরোনো সেই স্বাদ
শতবর্ষের পুরোনো সেই স্বাদ

শনিবারের সকাল

একের উত্থান অপরের পতন
একের উত্থান অপরের পতন

সম্পাদকীয়

অমিতাভের জুতা কাহিনি
অমিতাভের জুতা কাহিনি

শোবিজ

বিশ্বমানবতার কল্যাণে গাউসুল আযম মাইজভাণ্ডারীর অবদান
বিশ্বমানবতার কল্যাণে গাউসুল আযম মাইজভাণ্ডারীর অবদান

সম্পাদকীয়

এখনো নাঈমের ‘ময়না’ শাবনাজ
এখনো নাঈমের ‘ময়না’ শাবনাজ

শোবিজ

অস্ত্রসহ শীর্ষ সন্ত্রাসী গ্রেপ্তার
অস্ত্রসহ শীর্ষ সন্ত্রাসী গ্রেপ্তার

দেশগ্রাম