বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতেই থাকবেন কি না- সেই সিদ্ধান্ত তাকেই নিতে হবে বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। গতকাল নয়াদিল্লিতে হিন্দুস্তান টাইমসের লিডারশিপ সামিটে এনডিটিভির সিইও ও প্রধান সম্পাদক রাহুল কানওয়ালের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। গত বছরের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানের মুখে ক্ষমতা ছেড়ে ভারতে পালিয়ে যান শেখ হাসিনা। মানবতাবিরোধী অপরাধের দায়ে গত মাসে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তাকে মৃত্যদণ্ড দিয়েছেন। এরপর বাংলাদেশের অন্তর্বর্তী সরকার হাসিনাকে ফেরত চেয়ে ভারতকে আনুষ্ঠানিক চিঠি দিলেও নয়াদিল্লি কোনো সাড়া দেয়নি। জয়শঙ্কর বলেন, শেখ হাসিনা একটি বিশেষ পরিস্থিতিতে ভারতে এসেছেন। আমি মনে করি, সেই পরিস্থিতির স্পষ্ট প্রভাব এখানে আশ্রয় নেওয়ার ওপর ছিল। শেষ পর্যন্ত এ বিষয়ে সিদ্ধান্তটা শেখ হাসিনাকেই নিতে হবে। শেখ হাসিনা ভারতে অবস্থান নেওয়ার পর বাংলাদেশ-ভারত দ্বিপক্ষীয় সম্পর্কের টানাপোড়েন চলছে। এ নিয়ে জয়শঙ্কর বাংলাদেশে গণতান্ত্রিক প্রক্রিয়ার প্রয়োজনীয়তার বিষয়ে নয়াদিল্লির অবস্থান তুলে ধরেন। তিনি বলেন, আমরা শুনেছি বাংলাদেশের মানুষ, বিশেষ করে যারা এখন ক্ষমতায় আছেন, তাদের আগের নির্বাচনগুলোর পরিচালনা নিয়ে সমস্যা ছিল। সমস্যা যদি নির্বাচনই হয় তাহলে প্রথম কাজ হবে একটি সুষ্ঠু নির্বাচন করা। দ্বিপক্ষীয় সম্পর্ক উন্নয়নের আশা প্রকাশ করে জয়শঙ্কর বলেন, আমরা বাংলাদেশের মঙ্গল কামনা করি। ভারত মনে করে, যে কোনো গণতান্ত্রিক দেশের মতোই বাংলাদেশে গণতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমে জনগণের ইচ্ছার প্রতিফলন ঘটুক। আশা করি, বর্তমান পরিস্থিতির উন্নতি হবে। গণতান্ত্রিক প্রক্রিয়ায় ফলাফল যাই আসুক দ্বিপক্ষীয় সম্পর্ক ভারসাম্যপূর্ণ ও পরিপক্ব দৃষ্টিভঙ্গির হবে।
শিরোনাম
- ট্রাম্পের মন্তব্যের জবাবে যা বললেন প্রিন্স হ্যারি
- অপমানজনক মন্তব্য, ট্রাম্পকে ক্ষমা চাইতে বললেন ব্রিটিশ প্রধানমন্ত্রী
- আওয়ামী লীগ এখন মাফিয়া পার্টি : সালাহউদ্দিন আহমদ
- পুলিশ কর্মকর্তাদের কর্মস্থল ত্যাগ নিয়ে ‘কড়া’ নির্দেশনা
- ব্যাংক ডাকাত ও দুর্নীতিবাজদের ভোটের মাধ্যমে জনগণ প্রত্যাখ্যান করবে: হাসনাত
- ছেলের মার্কা শাপলা কলি, বাবা ভোট চাইছেন ধানের শীষে
- আমাদের সরকারের কেউ এমন কাজ করেনি যে হাসিনার মতো হবে: প্রেস সচিব
- ৭ কলেজে প্রশ্ন ফাঁসের অভিযোগ
- বিফলে যেতে পারে বিসিবির শেষ চেষ্টাও, যা বলছে ভারতীয় গণমাধ্যম
- জামায়াত কখনো সরকারে গিয়ে কাজ করেনি, বিএনপি পরীক্ষিত দল: মির্জা ফখরুল
- ধর্ম-বর্ণভেদে নয়, বাংলাদেশ সব মানুষের নিরাপদ-শান্তিপূর্ণ আবাসভূমি: প্রধান উপদেষ্টা
- নির্বাসিত জীবনে তারেক রহমান দেশের কল্যাণের কথা ভেবেছেন : নজরুল ইসলাম খান
- সরস্বতী পূজা উপলক্ষে ৪০ মণ্ডপে জবি ছাত্রদলের উপহার প্রদান
- জামায়াত-আওয়ামী লীগ ছেড়ে বিএনপিতে যোগদান তিন শতাধিক নেতাকর্মীর
- বিএনপি জনগণের সবচেয়ে জনপ্রিয় দল : ড. মোশাররফ
- যুক্তরাষ্ট্র–জামায়াত যোগাযোগ উদ্বেগজনক ইঙ্গিত: ফরহাদ মজহার
- স্কুলে শিশু নির্যাতনের ভিডিও ভাইরাল, আসামি কারাগারে
- নির্বাচনি প্রচারে লবণ চাষিদের সঙ্গে সেলফি সালাহউদ্দিনের
- নির্বাচনের আগে তিন জেলায় না যাওয়ার পরামর্শ যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রের
- পুরান ঢাকার দীর্ঘদিনের ভোগান্তি দূর করার প্রতিশ্রুতি ইশরাকের