শিরোনাম
প্রকাশ: ০০:০০, শনিবার, ১৩ ডিসেম্বর, ২০২৫ আপডেট: ০১:৪২, শনিবার, ১৩ ডিসেম্বর, ২০২৫

ওসমান হাদিকে প্রকাশ্যে গুলি

► মাথা ভেদ করে বেরিয়ে গেছে গুলি ► নেওয়া হয়েছে এভারকেয়ারে ► সারা দেশে ক্ষোভ-বিক্ষোভ
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট ভার্সন
ওসমান হাদিকে প্রকাশ্যে গুলি

ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদিকে প্রকাশ্যে গুলি করেছে দুর্বৃত্তরা। গতকাল বেলা ২টা ২৫ মিনিটে রাজধানীর বিজয়নগর এলাকায় এ ঘটনা ঘটে। গুরুতর অবস্থায় তাঁকে উদ্ধার করে প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে রাত ৮টার দিকে এভারকেয়ার হাসপাতালে স্থানান্তর করা হয়। চিকিৎসকরা বলছেন, হাদির মাথার ভিতর গুলি ঢুকে বেরিয়ে গেছে। তাঁর অবস্থা আশঙ্কাজনক। হাদিকে ‘লাইফ সাপোর্ট’ দেওয়া হয়েছে। ন্যক্কারজনক এই ঘটনায় জড়িত সবাইকে দ্রুততর সময়ের মধ্যে শনাক্ত করে আইনের আওতায় নিয়ে আসার কঠোর নির্দেশ দিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান, এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা এ ঘটনার তীব্র নিন্দা জানিয়ে জড়িতদের গ্রেপ্তারের দাবি করেছেন। এ ঘটনায় গোটা শহরে আতঙ্ক ছড়িয়ে পড়ে।প্রত্যক্ষদর্শীরা জানান, নয়াপল্টনের বায়তুল ফালাই জামে মসজিদে জুমার নামাজ আদায় করে এক সহযোগীকে নিয়ে হাই কোর্টের দিকে অটোরিকশায় করে যাচ্ছিলেন ওসমান হাদি। বিজয়নগর বক্স কালভার্ট রোডের ‘ডিআর টাওয়ার’ পার হওয়ামাত্রই খুব কাছ থেকে মোটরসাইকেলে করে আসা দুর্বৃত্তরা হাদিকে লক্ষ্য করে পরপর দুটি গুলি করে দ্রুত পালিয়ে যায়। রিকশায় লুটিয়ে পড়েন হাদি। এ সময় গুলির বিকট শব্দে আশপাশের এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। জুমার নামাজ শেষে বাসায় ফিরতে থাকা মুসল্লিরা এগিয়ে আসেন হাদির সহযোগীদের গগনবিদারী চিৎকারে। গুরুতর অবস্থায় হাদিকে নিয়ে যাওয়া হয় ঢামেক হাসপাতালে। এ ঘটনার পর হাসপাতাল এলাকায় নিরাপত্তা নিশ্চিতে সেনাবাহিনী অবস্থান নেয়। ঢাকা মেডিকেলের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. আসাদুজ্জামান বলেন, শরিফ ওসমান হাদির মাথায় সফল অস্ত্রোপচার হয়েছে। অস্ত্রোপচারে মাথার ভিতর কোনো গুলি পাওয়া যায়নি। আগেই গুলি মাথায় ঢুকে বেরিয়ে যায়। তাঁকে উন্নত চিকিৎসার জন্য এভারকেয়ার হাসপাতালে পাঠানো হয়েছে। জানা গেছে, গতকাল দুপুরে জুমার নামাজের আগপর্যন্ত সর্বশেষ মতিঝিল ওয়াপদা মাদ্রাসা এলাকায় (জামেয়া দারুল উলুম) নির্বাচনি জনসংযোগ করেছিলেন ওসমান হাদি। সিসিটিভি ফুটেজে দেখা গেছে, গতকাল বেলা ২টা ২৪ মিনিট ২৯ সেকেন্ডে একটি মোটরসাইকেলে দুই হেলমেটধারী দুর্বৃত্ত রিকশায় থাকা হাদির পিছু নেয়। ডিআর টাওয়ার পার হওয়ার পরপরই ২টা ২৪ মিনিট ৩৩ সেকেন্ডে খুব কাছ থেকে গুলি করে দ্রুত পালিয়ে যায় তারা। গুলিবিদ্ধ হওয়ার সময় ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদির পেছনের রিকশায় ছিলেন মো. রাফি। তিনি ওসমান হাদির গুলিবিদ্ধ হওয়ার ঘটনার বর্ণনা দেন। মো. রাফি বলেন, ‘জুমার নামাজ শেষে আমরা হাই কোর্টের দিকে আসছিলাম। পেছনের রিকশায় ছিলাম। বিজয়নগরে আসতেই একটা মোটরসাইকেলে করে দুজন এসে হাদি ভাইয়ের ওপর গুলি ছুড়ে পালিয়ে যায়।’ ওসমান হাদির সঙ্গে থাকা মিসবাহ নামের আরেকজনও একই দৃশ্যের বর্ণনা দেন। ঘটনার পরপরই পুলিশ ও সিআইডি সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেন। এলাকায় তল্লাশি চালিয়ে হাদির গুলিবিদ্ধ হওয়ার স্থানের পাশ থেকে দুইটি গুলির খোসা উদ্ধার করে সিআইডি। গুরুত্বপূর্ণ আলামত হিসেবে খোসাগুলো জব্দ করা হয়েছে বলে নিশ্চিত করেছে সংস্থাটি। তদন্ত কর্মকর্তারা জানান, উদ্ধার করা খোসা পরীক্ষা করে অস্ত্রের ধরন ও গুলির উৎস শনাক্তের চেষ্টা চলছে। পাশাপাশি আশপাশের সিসিটিভি ফুটেজও সংগ্রহ করা হয়েছে। ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাদ আলী বলেন, ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদিকে গুলি করা সন্ত্রাসীদের ধরতে সাঁড়াশি অভিযান শুরু হয়েছে। সন্ত্রাসীরা যেখানেই লুকিয়ে থাকুক তাদের খুঁজে আইনের আওতায় নিয়ে আসা হবে। দুর্বৃত্তদের গ্রেপ্তারে পুলিশের পাশাপাশি গোয়েন্দা-র‌্যাবসহ সবাই কাজ করছে। ঢাকা মহানগর পুলিশের মতিঝিল বিভাগের উপকমিশনার মোহাম্মদ হারুন অর রশীদ বাংলাদেশ প্রতিদিনকে বলেন, ‘দুর্বৃত্তদের শনাক্ত করে আইনের আওতায় নিয়ে আসতে আমরা সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছি। বেলা ২টা ২৫ মিনিটে একটি মোটরসাইকেলে দুর্বৃত্তরা আসে। মোটরসাইকেল থেকে হাদিকে লক্ষ্য করে গুলি ছোড়া হয়।’ র‌্যাব-৩-এর অধিনায়ক লে. কর্নেল ফাইজুল আরেফিন বাংলাদেশ প্রতিদিনকে বলেন, ‘আমরা এরই মধ্যে অনেকগুলো সিসিটিভি ফুটেজ নিয়ে কাজ করছি। আরও ফুটেজ সংগ্রহ করা হচ্ছে। দুর্বৃত্তদের শনাক্ত করে তাদের আইনের আওতায় নিয়ে আসার কাজ চলছে।’

তদন্তসংশ্লিষ্ট একটি সূত্র বলছে, দুপুরে মতিঝিল ওয়াপদা মাদ্রাসা (জামিআ দারুল উলুম মতিঝিল) এলাকায় হাদির সঙ্গেই মাস্ক পরা অবস্থায় জনসংযোগে অংশ নিয়েছিলেন দুই যুবক। তাদের একজনের গায়ে কালো পাঞ্জাবি, কালো মাস্ক, গলায় চাদর এবং পরনে আকাশি রঙের জিনস প্যান্ট ছিল। অন্যজনের গায়ে ছিল কালো ব্লেজার, কালো মাস্ক, চোখে চশমা, পায়ে চামড়া রঙের জুতা। পরবর্তী সময়ে বাইক থেকে গুলি ছোড়া দুই ব্যক্তিরও গায়ে একই ধরনের পোশাক ছিল। সরেজমিনে গতকাল বেলা সাড়ে ৩টার দিকে কালভার্ট রোডের মুখে ডিআর টাওয়ারের সামনে গিয়ে দেখা যায়, ফুটপাতের পাশেই ১৫-২০ ফুট এলাকাজুড়ে রক্তের দাগ স্পষ্ট। আর সেই রক্তাক্ত স্থান ঘিরে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য, গণমাধ্যমকর্মী ও সাধারণ পথচারীদের ভিড় ছিল। পরিস্থিতি ছিল থমথমে। ঘটনাস্থল থেকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি), থানা-পুলিশ, গোয়েন্দা সংস্থাসহ র‌্যাব সিসিটিভি ফুটেজ সংগ্রহ করেছে। এ ছাড়া ডিআর ভবনের নিরাপত্তাকর্মীদের থেকে ঘটনার বর্ণনা শুনছেন। এর কিছু সময় পর ঘটনাস্থলে আসে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) ক্রাইমসিন ইউনিট। তারা পুরো ঘটনাস্থল ক্রাইমসিন ঘোষণা করে চিহ্নিত ম্যাপ করে দেয়। পরে বিকাল ৪টার দিকে র‌্যাবের একটি দল পুরো এলাকার নিয়ন্ত্রণ নেয়। এ সময় ঘটনাস্থল পরিদর্শনে আসেন ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) অতিরিক্ত কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশন) এস এন মো. নজরুল ইসলাম ও মতিঝিল বিভাগের উপকমিশনার মোহাম্মদ হারুন অর রশিদ। ডিআর টাওয়ারের নিরাপত্তাকর্মী গোলাম রাব্বী বলেন, ‘রিকশার চাকা বিস্ফোরণের মতো শব্দ শুনে ভিতর থেকে বের হয়ে আসি। এ সময় দেখি রিকশায় একজন রক্তাক্ত অবস্থায় বসে রয়েছে। তাকে দুই-তিনজন ধরে চিৎকার করছে। আর তাদের পাশ দিয়ে একটি কালো রঙের মোটরসাইকেলে দুইজন দ্রুতগতিতে পালিয়ে যায়। ওই রিকশায় তাকে দ্রুত হাসাপাতালে নিয়ে যায় তার সঙ্গে লোকজন।’ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল এলাকায় দেখা যায়, ওসমান হাদি গুলিবিদ্ধ হওয়ার খবরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ভিতরে গুলিবিদ্ধ হাদিকে দেখতে যান জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান, বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, আমার বাংলাদেশ (এবি পার্টি) পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু, সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম, এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ, ছাত্রশিবিরের সভাপতি জাহিদুল ইসলাম, ছাত্রদল নেতা আবিদুল ইসলাম প্রমুখ।

প্রাণনাশের হুমকিতে ছিলেন হাদি : বেশ কিছু দিন থেকেই প্রাণনাশের হুমকি পাচ্ছিলেন শরিফ ওসমান হাদি। গত ১৪ নভেম্বর সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া একটি পোস্টে শরিফ ওসমান হাদি দাবি করেছিলেন, তাঁকে হত্যা ও পরিবারের সদস্যদের প্রতি বিভিন্ন ধরনের সহিংস হুমকি দেওয়া হচ্ছে। ১৪ নভেম্বর নিজের হত্যার হুমকি নিয়ে দীর্ঘ একটি ফেসবুক স্ট্যাটাস দেন শরিফ ওসমান হাদি। সেখানে তিনি লিখেন, ‘গত তিন ঘণ্টায় আমার নম্বরে আওয়ামী লীগের খুনিরা অন্তত ৩০টা বিদেশি নম্বর থেকে কল ও টেক্সট করেছে। যার সামারি হলো, আমাকে সর্বক্ষণ নজরদারিতে রাখা হচ্ছে। তারা আমার বাড়িতে আগুন দেবে। আমার মা, বোন ও স্ত্রীকে ধর্ষণ করবে এবং আমাকে হত্যা করবে। ১৭ তারিখ খুনি হাসিনার রায় হবে। ১৪০০ শহীদের রক্তের ঋণ মেটাতে কেবল আমার বাড়িঘর না, যদি আমাকেও জ্বালিয়ে দেওয়া হয়, ইনসাফের এ লড়াই হতে আমি একচুলও নড়ব না, ইনশাআল্লাহ। এক আবরারকে হত্যার মধ্য দিয়ে হাজারো আবরার জন্মেছে এ দেশে। এক হাদিকে হত্যা করা হলে তাওহীদের এ জমিনে আল্লাহ লক্ষ হাদি তৈরি করে দিবেন। স্বাধীনতার এ ক্রুদ্ধ স্বরকে কোনোদিন রুদ্ধ করা যাবে না। লড়াইয়ের ময়দানে আমি আমার আল্লাহর কাছে আরও সাহস ও শক্তি চাই। আরশ ওয়ালার কাছে আমি হাসিমুখে শহীদি মৃত্যু চাই। আমার পরিবার ও আমার কলিজার সহযোদ্ধাদেরকে আল্লাহ তায়ালার কুদরতি কদমে সোপর্দ করলাম। শেষ নিঃশ্বাস পর্যন্ত আমাদের লড়াই চলবে। হাসবিয়াল্লাহ।’

হাদির পরিবারের সঙ্গে দেখা করলেন জুবাইদা রহমান : ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদির পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডা. জুবাইদা রহমান। গতকাল রাতে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে তিনি হাদির স্বজনদের খোঁজখবর নেন। এ সময় বিএনপির মিডিয়া সেলের সদস্য আতিকুর রহমান রুমন ও ডাক্তার আমানও উপস্থিত ছিলেন।

যাঁরা বিবৃতি দিয়েছেন : ওসমান হাদির ওপর এমন ন্যক্কারজনক হামলায় দুর্বৃত্তদের দ্রুততর সময়ের মধ্যে গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করে বিবৃতি দিয়েছে বিভিন্ন সংগঠন। এর মধ্যে রয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি), বাংলাদেশ জামায়াতে ইসলামী, ইসলামী ছাত্রশিবির, জাতীয়তাবাদী ছাত্রদল, ইলেকশন ওয়াকিং অ্যালায়েন্স, জাতীয় বিপ্লবী পরিষদ (এনআরসি)। এ ছাড়া ওসমান হাদির ওপর সশস্ত্র হামলার ঘটনায় নিন্দা জানিয়েছে আমার বাংলাদেশ (এবি) পার্টি, গণসংহতি আন্দোলন, অবসরপ্রাপ্ত বিসিএস অফিসার্স ফোরাম, জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট, ইসলামী গণতান্ত্রিক পার্টি, ন্যাশনাল পিপলস পার্টি, সুশীল ফোরাম, বাংলাদেশ নেজামে ইসলাম পার্টি। তাৎক্ষণিক বিক্ষোভ ও সমাবেশ করেছেন বিভিন্ন বিশ্ববিদ্যালয়, ছাত্র সংসদ, ছাত্র সংগঠন, পেশাজীবী সংগঠনের নেতা-কর্মীরা। খেলাফত মজলিস ঢাকা মহানগর উত্তরের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয় উত্তরার আজমপুরে। খেলাফত মজলিস ঢাকা মহানগর উত্তরের সভাপতি অধ্যাপক মাওলানা সাইফ উদ্দিন আহমদ খন্দকারের সভাপতিত্বে অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশ ও মিছিলে প্রধান অতিথির বক্তব্য দেন খেলাফত মজলিসের কেন্দ্রীয় সহসাংগঠনিক সম্পাদক শাহাবুদ্দিন আহমদ খন্দকার।

প্রতিবাদে সড়ক অবরোধ বিক্ষোভ ও সমাবেশ : ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদিকে গুলির প্রতিবাদে দেশের বিভিন্ন স্থানে সড়ক অবরোধ, বিক্ষোভ মিছিল ও সমাবেশের খবর পাওয়া গেছে।

সমাবেশে বক্তারা জুলাই আন্দোলনের অগ্রনায়ক ওসমান হাদিকে গুলির ঘটনায় জড়িতদের দ্রুত সময়ের মধ্যে চিহ্নিত করার দাবি জানিয়েছেন।

আমাদের নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো প্রতিবেদন।

চট্টগ্রাম : ওসমান হাদির ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে বিক্ষোভ করেছে বীর চট্টলার ছাত্রজনতা এবং জুলাইয়ে নেতৃত্বদানকারী বিভিন্ন সংগঠন। গতকাল রাতে নগরীর ২ নম্বর গেট-সংলগ্ন বিপ্লব উদ্যানে বিক্ষোভ করা হয়। এতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনসহ বিভিন্ন রাজনৈতিক দলের কর্মীরা অংশ নেয়।

এদিকে চট্টগ্রাম কলেজ ছাত্রদলের সদস্য সচিব ওমর ফারুকের নেতৃত্বে ওসমান হাদির ওপর হামলার প্রতিবাদে আয়োজিত বিক্ষোভ মিছিলে বিভিন্ন কলেজ ও থানা ছাত্রদলের নেতারা অংশ নেয়।

ঝালকাঠি : হামলার প্রতিবাদে গতকাল বিকাল ৪টার দিকে খুলনা-বরিশাল আঞ্চলিক মহাসড়কের ঝালকাঠি কলেজ মোড় এলাকায় টায়ার জ্বালিয়ে অবরোধ করা হয়। এতে মুহূর্তেই মহাসড়কে যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায়। প্রায় এক ঘণ্টা ধরে চলা এই অবরোধে কলেজ মোড় এলাকায় বরিশাল ও খুলনাগামী রুটের দূরপাল্লার বাসসহ বিভিন্ন পরিবহনের শতাধিক যানবাহন আটকে পড়ে। ভোগান্তিতে পড়েন যাত্রীরা। পরে পুলিশ কর্মকর্তারা বিচারের আশ্বাস দিলে বিকাল ৫টার দিকে যান চলাচল স্বাভাবিক হয়।

মাদারীপুর : ওসমান হাদির ওপর সশস্ত্র হামলার প্রতিবাদে মাদারীপুরে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে ফ্যাসিবাদবিরোধী ছাত্র সংগঠনের নেতা-কর্মীরা। গতকাল সন্ধ্যায় মাদারীপুর শহরের মুক্ত মঞ্চ থেকে মিছিলটি শুরু হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে সদর থানার সামনে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য দেন মাদারীপুর জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মাসুদ পারভেজ, জেলা জামায়াত সেক্রেটারি এনায়েত হোসেন, নায়েবে আমির অ্যাডভোকেট মিজানুর রহমান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্য সচিব মাসুম বিল্লাহ, জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক পলাশ খান প্রমুখ নেতারা।

চাঁপাইনবাবগঞ্জ : শহরের বাতেন খাঁর মোড় থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে শান্তি মোড়ে অবস্থান কর্মসূচির মাধ্যমে শেষ হয়। এ সময় তারা রাস্তায় আগুন ধরিয়ে জুলাই আন্দোলন, চাঁদাবাজ ও সন্ত্রাসীদের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন। উপস্থিত ছিলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্য সচিব মো. সাব্বির আহমেদ, ছাত্র অধিকার পরিষদের চাঁপাইনবাবগঞ্জ জেলা সাধারণ সম্পাদক মুত্তাসিম বিশ্বাস, ছাত্রশিবিরের নবাবগঞ্জ সরকারি কলেজ সভাপতি মো. রবিউল ইসলাম প্রমুখ।

বরিশাল : প্রতিবাদে বরিশাল নগরীতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। বিকালে সর্বস্তরের জুলাইযোদ্ধার ব্যানারে নগরীর অশি^নী কুমার হলের সামনে মানববন্ধন করা হয়। মানববন্ধনে বক্তারা ওসমান হাদির ওপর গুলিবর্ষণের প্রতিবাদ জানিয়ে জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানানো হয়েছে।

কুমিল্লা : ওসমান হাদিকে গুলির প্রতিবাদে কুমিল্লায় বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বাদ আসর নগরীর পূবালী চত্বরে কুমিল্লা মহানগর ইনকিলাব মঞ্চ এ কর্মসূচির আয়োজন করে। এ ছাড়া তার সুস্থতার জন্য দোয়া করা হয়। কুমিল্লা বিশ্ববিদ্যালয় ইনকিলাব মঞ্চের যুগ্ম আহ্বায়ক ফারুক নাহিয়ানের সভাপতিত্বে বক্তব্য দেন এবি পার্টির জেলা আহ্বায়ক মিয়া মোহাম্মদ তৌফিক, মহানগর ইনকিলাব মঞ্চের আহ্বায়ক গোলাম সামদানী, এনসিপি কুমিল্লা মহানগরের যুগ্ম আহ্বায়ক মো. রাশেদুল হাসান, মহানগর সদস্য নাইমুল হাসান, কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের ছাত্রশিবির সভাপতি মনির হোসেন,  আপ বাংলাদেশ কুমিল্লা মহানগরের আহ্বায়ক মো. লোকমান হোসেন প্রমুখ।

ব্রাহ্মবাড়িয়া : ওসমান হাদি গুলিবিদ্ধের ঘটনায় ব্রাহ্মণবাড়িয়ায় বিক্ষোভ মিছিল করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। গতকাল সন্ধ্যা সাড়ে ৬টার দিকে জেলা জামে মসজিদের সামনে থেকে বিক্ষোভ মিছিল বের হয়। পরে আয়োজিত সভায় বক্তব্য রাখেন এনসিপির কেন্দ্রীয় যুগ্ম মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) ও ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর ও বিজয়নগর) আসনের সংসদ সদস্য প্রার্থী মোহাম্মদ আতাউল্লাহ, স্বেচ্ছাসেবী সংগঠক মো. জসিম উদ্দিন, বৈষম্যবিরোধী আন্দোলনের সংগঠক তাহসিন আহমেদ, জেলা ছাত্রশক্তির সদস্য আবু বকর সিদ্দিক প্রমুখ।

পটুয়াখালী : হামলার প্রতিবাদে পটুয়াখালীতে বিক্ষোভ মিছিল করেছে ইসলামী ছাত্রশিবির। এতে বক্তব্য রাখেন পটুয়াখালী জেলা ছাত্রশিবিরের সেক্রেটারি কে এম তামিম, এইচআরডি সম্পাদক ইমরান হোসাইন, পটুয়াখালী সরকারি কলেজ সভাপতি মেহেদী হাসান ও সেক্রেটারি জুবায়ের ইসলাম প্রমুখ।

এই বিভাগের আরও খবর
বড় ক্ষতির মুখে পড়ছে বিসিবি
বড় ক্ষতির মুখে পড়ছে বিসিবি
মসজিদের মাইকে ঘোষণা দিয়ে বিজিবির ওপর হামলা
মসজিদের মাইকে ঘোষণা দিয়ে বিজিবির ওপর হামলা
নির্বাচনি প্রচারে বাধা-সংঘর্ষ
নির্বাচনি প্রচারে বাধা-সংঘর্ষ
জনজোয়ারে একটি বড় দল ভয় পেয়েছে
জনজোয়ারে একটি বড় দল ভয় পেয়েছে
নির্বাচন বানচাল করতে গুপ্ত হামলা
নির্বাচন বানচাল করতে গুপ্ত হামলা
‘হ্যাঁ’ ভোটে জনমতের জোয়ার
‘হ্যাঁ’ ভোটে জনমতের জোয়ার
এনসিপির চোখ ১৪ আসনে
এনসিপির চোখ ১৪ আসনে
ভোটের মাঠে স্বতন্ত্র নারী প্রার্থীর আধিক্য
ভোটের মাঠে স্বতন্ত্র নারী প্রার্থীর আধিক্য
নির্বাচন বিতর্কিত করতে পারে একটি দল
নির্বাচন বিতর্কিত করতে পারে একটি দল
নীতিগত পার্থক্যের কারণেই ১১-দলীয় জোট ত্যাগ করেছি
নীতিগত পার্থক্যের কারণেই ১১-দলীয় জোট ত্যাগ করেছি
যুক্তরাষ্ট্র-জামায়াত সম্পর্ক ভয়ংকর অশনিসংকেত
যুক্তরাষ্ট্র-জামায়াত সম্পর্ক ভয়ংকর অশনিসংকেত
বেসরকারি খাতে নতুন আতঙ্ক
বেসরকারি খাতে নতুন আতঙ্ক
সর্বশেষ খবর
আওয়ামী লীগ এখন মাফিয়া পার্টি : সালাহউদ্দিন আহমদ
আওয়ামী লীগ এখন মাফিয়া পার্টি : সালাহউদ্দিন আহমদ

১ ঘণ্টা আগে | রাজনীতি

বিজ্ঞান ও প্রযুক্তিনির্ভর শিক্ষার ওপর গুরুত্ব দিতে হবে : শ্রম উপদেষ্টা
বিজ্ঞান ও প্রযুক্তিনির্ভর শিক্ষার ওপর গুরুত্ব দিতে হবে : শ্রম উপদেষ্টা

৩ ঘণ্টা আগে | জাতীয়

মোরাকাবা বা ধ্যানের গুরুত্ব
মোরাকাবা বা ধ্যানের গুরুত্ব

৩ ঘণ্টা আগে | ইসলামী জীবন

একের উত্থান অপরের পতন
একের উত্থান অপরের পতন

৩ ঘণ্টা আগে | মুক্তমঞ্চ

থানার সামনে জয় বাংলা’ স্লোগান, আটক ৬
থানার সামনে জয় বাংলা’ স্লোগান, আটক ৬

৩ ঘণ্টা আগে | দেশগ্রাম

গ্রিনল্যান্ডের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করবেন ডেনমার্কের প্রধানমন্ত্রী
গ্রিনল্যান্ডের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করবেন ডেনমার্কের প্রধানমন্ত্রী

৪ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

বিপিএলের এবারের আসরে ব্যাটে-বলে সেরা যারা
বিপিএলের এবারের আসরে ব্যাটে-বলে সেরা যারা

৪ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

কুষ্টিয়া-রাজবাড়ী মহাসড়কে ঝরল ইসলামী আন্দোলন নেতার প্রাণ
কুষ্টিয়া-রাজবাড়ী মহাসড়কে ঝরল ইসলামী আন্দোলন নেতার প্রাণ

৪ ঘণ্টা আগে | দেশগ্রাম

ময়মনসিংহে বিএনপিতে জাতীয় পার্টির ৫ শতাধিক নেতাকর্মীর যোগদান
ময়মনসিংহে বিএনপিতে জাতীয় পার্টির ৫ শতাধিক নেতাকর্মীর যোগদান

৪ ঘণ্টা আগে | ভোটের হাওয়া

কেরানীগঞ্জে বিএনপি নেতাকে গুলি, ২৪ ঘণ্টা পেরোলেও মামলা হয়নি
কেরানীগঞ্জে বিএনপি নেতাকে গুলি, ২৪ ঘণ্টা পেরোলেও মামলা হয়নি

৪ ঘণ্টা আগে | নগর জীবন

মিয়ানমারে জান্তার বিমান হামলায় নিহত ২৭
মিয়ানমারে জান্তার বিমান হামলায় নিহত ২৭

৫ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

নওগাঁয় নিখোঁজের ১৯ মাস পর যুবকের কঙ্কাল উদ্ধার, গ্রেফতার ১
নওগাঁয় নিখোঁজের ১৯ মাস পর যুবকের কঙ্কাল উদ্ধার, গ্রেফতার ১

৫ ঘণ্টা আগে | দেশগ্রাম

লিবিয়ায় বাংলাদেশ দূতাবাসে ই-পাসপোর্ট সেবা উদ্বোধন
লিবিয়ায় বাংলাদেশ দূতাবাসে ই-পাসপোর্ট সেবা উদ্বোধন

৫ ঘণ্টা আগে | জাতীয়

কিয়েভে আরও ৫০০ জেনারেটর পাঠাচ্ছে ইউরোপীয় ইউনিয়ন
কিয়েভে আরও ৫০০ জেনারেটর পাঠাচ্ছে ইউরোপীয় ইউনিয়ন

৬ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

যুক্তরাষ্ট্রকে হারিয়ে বিশ্বকাপের সুপার সিক্সে বাংলাদেশ
যুক্তরাষ্ট্রকে হারিয়ে বিশ্বকাপের সুপার সিক্সে বাংলাদেশ

৬ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

এক জিমেইল অ্যাপেই আসবে সব ই-মেইল, যুক্ত করবেন যেভাবে
এক জিমেইল অ্যাপেই আসবে সব ই-মেইল, যুক্ত করবেন যেভাবে

৬ ঘণ্টা আগে | টেক ওয়ার্ল্ড

ডেমরায় নবীউল্লাহ নবীর ব্যাপক গণসংযোগ
ডেমরায় নবীউল্লাহ নবীর ব্যাপক গণসংযোগ

৬ ঘণ্টা আগে | ভোটের হাওয়া

ভোটারদের নির্বিঘ্ন ভোটাধিকার নিশ্চিত করতে হবে: আবু জাফর
ভোটারদের নির্বিঘ্ন ভোটাধিকার নিশ্চিত করতে হবে: আবু জাফর

৬ ঘণ্টা আগে | ভোটের হাওয়া

ঝালকাঠি-২ আসনে জামায়াত প্রার্থীর গণসংযোগ
ঝালকাঠি-২ আসনে জামায়াত প্রার্থীর গণসংযোগ

৬ ঘণ্টা আগে | ভোটের হাওয়া

১০ দলীয় নির্বাচনী ঐক্যের নির্বাচন পরিচালনা কমিটির সমন্বয় সভা
১০ দলীয় নির্বাচনী ঐক্যের নির্বাচন পরিচালনা কমিটির সমন্বয় সভা

৬ ঘণ্টা আগে | ভোটের হাওয়া

শান্তিচুক্তি বাস্তবায়নে ইউক্রেনকে দনবাস ছাড়তেই হবে: রাশিয়া
শান্তিচুক্তি বাস্তবায়নে ইউক্রেনকে দনবাস ছাড়তেই হবে: রাশিয়া

৭ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

আমরা দেশ ও জাতিকে আর টুকরো টুকরো করতে চাই না: জামায়াতের আমির
আমরা দেশ ও জাতিকে আর টুকরো টুকরো করতে চাই না: জামায়াতের আমির

৭ ঘণ্টা আগে | ভোটের হাওয়া

জয়ী হলে দিনাজপুরকে সিটি করপোরেশন করে গড়ে তোলা হবে: জামায়াত আমির
জয়ী হলে দিনাজপুরকে সিটি করপোরেশন করে গড়ে তোলা হবে: জামায়াত আমির

৭ ঘণ্টা আগে | ভোটের হাওয়া

আফ্রিকা ধীরে ধীরে ভেঙে যাচ্ছে, তৈরি হতে পারে নতুন মহাসাগর
আফ্রিকা ধীরে ধীরে ভেঙে যাচ্ছে, তৈরি হতে পারে নতুন মহাসাগর

৭ ঘণ্টা আগে | বিজ্ঞান

তুরস্ক বিশ্বের কেন্দ্রীয় শক্তিতে আবির্ভূত হবে: এরদোয়ান
তুরস্ক বিশ্বের কেন্দ্রীয় শক্তিতে আবির্ভূত হবে: এরদোয়ান

৭ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

র‌্যাবের ওপর হামলার ঘটনায় কালা বাচ্চু গ্রেফতার
র‌্যাবের ওপর হামলার ঘটনায় কালা বাচ্চু গ্রেফতার

৭ ঘণ্টা আগে | চট্টগ্রাম প্রতিদিন

যারা নির্বাচন বানচাল করতে চায় জনগণ তাদের প্রতিহত করবে : আমীর খসরু
যারা নির্বাচন বানচাল করতে চায় জনগণ তাদের প্রতিহত করবে : আমীর খসরু

৭ ঘণ্টা আগে | ভোটের হাওয়া

মুন্সীগঞ্জে গণভোটের প্রচারণায় ইউএনও
মুন্সীগঞ্জে গণভোটের প্রচারণায় ইউএনও

৭ ঘণ্টা আগে | ভোটের হাওয়া

চট্টগ্রামের স্বপ্ন ভেঙে চ্যাম্পিয়ন রাজশাহী
চট্টগ্রামের স্বপ্ন ভেঙে চ্যাম্পিয়ন রাজশাহী

৭ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

মধুখালিতে অস্ত্র তৈরির কারখানায় অভিযান, পাইপ গান ও সরঞ্জাম উদ্ধার, আটক ১
মধুখালিতে অস্ত্র তৈরির কারখানায় অভিযান, পাইপ গান ও সরঞ্জাম উদ্ধার, আটক ১

৭ ঘণ্টা আগে | দেশগ্রাম

সর্বাধিক পঠিত
বাংলাদেশের নতুন চিঠিতে বিশ্বকাপ নাটকে ফের উত্তাপ
বাংলাদেশের নতুন চিঠিতে বিশ্বকাপ নাটকে ফের উত্তাপ

১৫ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

ইরানের দিকে এগোচ্ছে মার্কিন যুদ্ধজাহাজের বড় বহর: ট্রাম্প
ইরানের দিকে এগোচ্ছে মার্কিন যুদ্ধজাহাজের বড় বহর: ট্রাম্প

১৯ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

বাংলাদেশের বিশ্বকাপ সিদ্ধান্তে যা বললেন কেইন উইলিয়ামসন
বাংলাদেশের বিশ্বকাপ সিদ্ধান্তে যা বললেন কেইন উইলিয়ামসন

১৫ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

পুরান ঢাকার সমস্যার স্থায়ী সমাধানের প্রতিশ্রুতি ইশরাকের
পুরান ঢাকার সমস্যার স্থায়ী সমাধানের প্রতিশ্রুতি ইশরাকের

১৪ ঘণ্টা আগে | ভোটের হাওয়া

নির্বাচনের আগে তিন জেলায় না যাওয়ার পরামর্শ যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রের
নির্বাচনের আগে তিন জেলায় না যাওয়ার পরামর্শ যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রের

১১ ঘণ্টা আগে | জাতীয়

ছেলের মার্কা শাপলা কলি, বাবা ভোট চাইছেন ধানের শীষে
ছেলের মার্কা শাপলা কলি, বাবা ভোট চাইছেন ধানের শীষে

৮ ঘণ্টা আগে | ভোটের হাওয়া

তারা ইসলামের লেবেল লাগিয়ে আমাদের ধোঁকা দিয়েছে: রেজাউল করীম
তারা ইসলামের লেবেল লাগিয়ে আমাদের ধোঁকা দিয়েছে: রেজাউল করীম

৮ ঘণ্টা আগে | ভোটের হাওয়া

করবো কাজ, গড়বো দেশ—সবার আগে বাংলাদেশ: তারেক রহমান
করবো কাজ, গড়বো দেশ—সবার আগে বাংলাদেশ: তারেক রহমান

২৩ ঘণ্টা আগে | ভোটের হাওয়া

'আইসিসি করাপ্টেড', ভারতীয় প্রভাবেই কি ভাঙছে আন্তর্জাতিক ক্রিকেট?
'আইসিসি করাপ্টেড', ভারতীয় প্রভাবেই কি ভাঙছে আন্তর্জাতিক ক্রিকেট?

১৫ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

এক সময়ের নিষিদ্ধ জামায়াতের সঙ্গে বন্ধুত্ব চায় যুক্তরাষ্ট্র
এক সময়ের নিষিদ্ধ জামায়াতের সঙ্গে বন্ধুত্ব চায় যুক্তরাষ্ট্র

১৯ ঘণ্টা আগে | রাজনীতি

‘ভারত-পাকিস্তানের ক্ষেত্রে মানে, বাংলাদেশের ক্ষেত্রে মানে না’
‘ভারত-পাকিস্তানের ক্ষেত্রে মানে, বাংলাদেশের ক্ষেত্রে মানে না’

১২ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

বিফলে যেতে পারে বিসিবির শেষ চেষ্টাও, যা বলছে ভারতীয় গণমাধ্যম
বিফলে যেতে পারে বিসিবির শেষ চেষ্টাও, যা বলছে ভারতীয় গণমাধ্যম

৯ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

চালুর কয়েক ঘণ্টায় বন্ধ হলো বিশ্বের বৃহত্তম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র
চালুর কয়েক ঘণ্টায় বন্ধ হলো বিশ্বের বৃহত্তম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র

১৮ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

একনজরে আজকের বাংলাদেশ প্রতিদিন (২৩ জানুয়ারি)
একনজরে আজকের বাংলাদেশ প্রতিদিন (২৩ জানুয়ারি)

২০ ঘণ্টা আগে | জাতীয়

রাশিয়া থেকে আসা ট্যাংকার জাহাজ জব্দ করল ফ্রান্স
রাশিয়া থেকে আসা ট্যাংকার জাহাজ জব্দ করল ফ্রান্স

২০ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

তারেক রহমানের ঢাকা-১৭ আসনের নির্বাচনী জনসভা আজ
তারেক রহমানের ঢাকা-১৭ আসনের নির্বাচনী জনসভা আজ

১৩ ঘণ্টা আগে | ভোটের হাওয়া

বাংলাদেশি টাকায় আজকের মুদ্রা বিনিময় হার
বাংলাদেশি টাকায় আজকের মুদ্রা বিনিময় হার

১৬ ঘণ্টা আগে | অর্থনীতি

ঢাকার শীত নিয়ে নতুন তথ্য দিল আবহাওয়া অফিস
ঢাকার শীত নিয়ে নতুন তথ্য দিল আবহাওয়া অফিস

১৯ ঘণ্টা আগে | নগর জীবন

খালেদা জিয়ার তিন আসনে ধানের শীষের প্রার্থী যারা
খালেদা জিয়ার তিন আসনে ধানের শীষের প্রার্থী যারা

১৭ ঘণ্টা আগে | ভোটের হাওয়া

বিশ্বকাপের আগে নিউজিল্যান্ড শিবিরে বড় ধাক্কা
বিশ্বকাপের আগে নিউজিল্যান্ড শিবিরে বড় ধাক্কা

১৮ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

পরমাণু যুদ্ধের শেষ বাধাটিও কেটে যাচ্ছে?
পরমাণু যুদ্ধের শেষ বাধাটিও কেটে যাচ্ছে?

৭ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

‘একটি স্বার্থান্বেষী দল ইসলামী আন্দোলনকে ধোঁকা দিয়ে ক্ষমতায় যাওয়ার স্বপ্ন দেখছে’
‘একটি স্বার্থান্বেষী দল ইসলামী আন্দোলনকে ধোঁকা দিয়ে ক্ষমতায় যাওয়ার স্বপ্ন দেখছে’

৯ ঘণ্টা আগে | ভোটের হাওয়া

আর্থিক ক্ষতি নয়, খেলোয়াড়দের নিরাপত্তাটাই প্রথম
আর্থিক ক্ষতি নয়, খেলোয়াড়দের নিরাপত্তাটাই প্রথম

১৪ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

পুরান ঢাকার দীর্ঘদিনের ভোগান্তি দূর করার প্রতিশ্রুতি ইশরাকের
পুরান ঢাকার দীর্ঘদিনের ভোগান্তি দূর করার প্রতিশ্রুতি ইশরাকের

১১ ঘণ্টা আগে | ভোটের হাওয়া

বাংলাদেশের ভারতে না যাওয়ার সিদ্ধান্তে ‘চুপ’ থাকলেন বিসিসিআই সভাপতি
বাংলাদেশের ভারতে না যাওয়ার সিদ্ধান্তে ‘চুপ’ থাকলেন বিসিসিআই সভাপতি

১৬ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে যুদ্ধের প্রস্তুতি নিয়েই ফেলেছিল ডেনমার্ক
যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে যুদ্ধের প্রস্তুতি নিয়েই ফেলেছিল ডেনমার্ক

৮ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

ট্রাম্পের শান্তি পর্ষদে কারা আছে, কারা নেই
ট্রাম্পের শান্তি পর্ষদে কারা আছে, কারা নেই

১৬ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

আসনভিত্তিক সংখ্যা প্রকাশ: কোন আসনে কত ভোটার?
আসনভিত্তিক সংখ্যা প্রকাশ: কোন আসনে কত ভোটার?

২১ ঘণ্টা আগে | ভোটের হাওয়া

ভারতের পর পাকিস্তানকে উড়িয়ে শিরোপার কাছে সাবিনারা
ভারতের পর পাকিস্তানকে উড়িয়ে শিরোপার কাছে সাবিনারা

১৩ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

যুক্তরাষ্ট্র–জামায়াত যোগাযোগ উদ্বেগজনক ইঙ্গিত: ফরহাদ মজহার
যুক্তরাষ্ট্র–জামায়াত যোগাযোগ উদ্বেগজনক ইঙ্গিত: ফরহাদ মজহার

১০ ঘণ্টা আগে | রাজনীতি

প্রিন্ট সর্বাধিক
ভাগ্য পরিবর্তন করতে ধানের শীষে ভোট দিন
ভাগ্য পরিবর্তন করতে ধানের শীষে ভোট দিন

প্রথম পৃষ্ঠা

আজকের ভাগ্যচক্র
আজকের ভাগ্যচক্র

আজকের রাশি

মোরাকাবা বা ধ্যানের গুরুত্ব
মোরাকাবা বা ধ্যানের গুরুত্ব

সম্পাদকীয়

নির্বাচন বিতর্কিত করতে পারে একটি দল
নির্বাচন বিতর্কিত করতে পারে একটি দল

প্রথম পৃষ্ঠা

দূষণ থেকে সার
দূষণ থেকে সার

শনিবারের সকাল

বাদুড়ের নিরাপদ আবাস
বাদুড়ের নিরাপদ আবাস

শনিবারের সকাল

সাঁকোই ভরসা ২০ গ্রামের মানুষের
সাঁকোই ভরসা ২০ গ্রামের মানুষের

দেশগ্রাম

ধোঁয়ায় শ্বাসরোধে যাচ্ছে প্রাণ
ধোঁয়ায় শ্বাসরোধে যাচ্ছে প্রাণ

পেছনের পৃষ্ঠা

সবজি চাষে ভাগ্যবদল অনিকের
সবজি চাষে ভাগ্যবদল অনিকের

পেছনের পৃষ্ঠা

ভোটের আগে সীমান্তে সক্রিয় অস্ত্র কারবারিরা
ভোটের আগে সীমান্তে সক্রিয় অস্ত্র কারবারিরা

নগর জীবন

যুক্তরাষ্ট্র-জামায়াত সম্পর্ক ভয়ংকর অশনিসংকেত
যুক্তরাষ্ট্র-জামায়াত সম্পর্ক ভয়ংকর অশনিসংকেত

প্রথম পৃষ্ঠা

প্রতিশ্রুতির ফুলঝুরি প্রার্থীদের
প্রতিশ্রুতির ফুলঝুরি প্রার্থীদের

প্রথম পৃষ্ঠা

একের উত্থান অপরের পতন
একের উত্থান অপরের পতন

সম্পাদকীয়

অমিতাভের জুতা কাহিনি
অমিতাভের জুতা কাহিনি

শোবিজ

শতবর্ষের পুরোনো সেই স্বাদ
শতবর্ষের পুরোনো সেই স্বাদ

শনিবারের সকাল

এখনো নাঈমের ‘ময়না’ শাবনাজ
এখনো নাঈমের ‘ময়না’ শাবনাজ

শোবিজ

নির্বাচনি কর্মযজ্ঞ
নির্বাচনি কর্মযজ্ঞ

সম্পাদকীয়

অস্ত্রসহ শীর্ষ সন্ত্রাসী গ্রেপ্তার
অস্ত্রসহ শীর্ষ সন্ত্রাসী গ্রেপ্তার

দেশগ্রাম

অদম্য শিরিনের পথচলা
অদম্য শিরিনের পথচলা

শনিবারের সকাল

বল সুন্দরীতে বাজিমাত
বল সুন্দরীতে বাজিমাত

শনিবারের সকাল

সামনে থাকুক কৃষি ও কৃষক
সামনে থাকুক কৃষি ও কৃষক

সম্পাদকীয়

বিশ্বমানবতার কল্যাণে গাউসুল আযম মাইজভাণ্ডারীর অবদান
বিশ্বমানবতার কল্যাণে গাউসুল আযম মাইজভাণ্ডারীর অবদান

সম্পাদকীয়

৩ শতাধিক নেতা কর্মীর বিএনপিতে যোগদান
৩ শতাধিক নেতা কর্মীর বিএনপিতে যোগদান

দেশগ্রাম

চার জেলায় সড়ক দুর্ঘটনায় চারজন নিহত
চার জেলায় সড়ক দুর্ঘটনায় চারজন নিহত

দেশগ্রাম

টর্চলাইট জ্বালিয়ে সংঘর্ষ আহত ১৫, বাড়িঘর ভাঙচুর
টর্চলাইট জ্বালিয়ে সংঘর্ষ আহত ১৫, বাড়িঘর ভাঙচুর

দেশগ্রাম

সূর্যগ্রহণ ও সূর্য সংগ্রামের গল্প
সূর্যগ্রহণ ও সূর্য সংগ্রামের গল্প

শোবিজ

ছেলের শোকে মায়ের মৃত্যু, বাবা হাসপাতালে
ছেলের শোকে মায়ের মৃত্যু, বাবা হাসপাতালে

দেশগ্রাম

পরিত্যক্ত দেখিয়ে ক্লাসরুম ভেঙে দোকান নির্মাণ
পরিত্যক্ত দেখিয়ে ক্লাসরুম ভেঙে দোকান নির্মাণ

দেশগ্রাম

জরাজীর্ণ সেতু, ঝুঁকি নিয়ে চলাচল
জরাজীর্ণ সেতু, ঝুঁকি নিয়ে চলাচল

দেশগ্রাম

নতুন আশা নেই বিনিয়োগে
নতুন আশা নেই বিনিয়োগে

পেছনের পৃষ্ঠা