জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, তফসিল ঘোষণার ঠিক পরের দিন একজন স্বতন্ত্র সংসদ সদস্য পদপ্রার্থী এবং জুলাই যোদ্ধা শরিফ ওসমান হাদিকে টার্গেট করে গুলি করার ঘটনা গভীর উদ্বেগের। এ-জাতীয় ঘটনাকে কোনোভাবেই ছোট করে দেখা যায় না, যাবে না। অনতিবিলম্বে সন্ত্রাসীদের গ্রেপ্তার করতে হবে এবং এ ঘটনার পেছনের শক্তি কে বা কারা, সেটি জাতির সামনে স্পষ্ট করতে হবে। গতকাল ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন সন্ত্রাসীদের গুলিতে গুরুতর আহত শরিফ ওসমান হাদিকে দেখে বের হয়ে গণমাধ্যমকে তিনি এসব কথা বলেন। এ সময় তিনি দেশবাসীর কাছে হাদির সুস্থতার জন্য দোয়া কামনা করেন। এ সময় উপস্থিত ছিলেন দলটির ঢাকা মহানগর দক্ষিণের আমির মো. নূরুল ইসলাম বুলবুল, ঢাকা মহানগর দক্ষিণের নায়েবে আমির অ্যাডভোকেট ড. হেলাল উদ্দিন, ঢাকা-১৭ আসনের সংসদ সদস্য প্রার্থী ডা. এস এম খালিদুজ্জামান, ঢাকা-৭ আসনের সংসদ সদস্য প্রার্থী হাফেজ হাজি মুহাম্মদ এনায়েত উল্লাহ প্রমুখ। এর আগে গতকাল বিকালে নিজের ভেরিফায়েড ফেসবুকে এক পোস্টে জামায়াতে ইসলামীর আমির ড. শফিকুর রহমান বলেন, ‘ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী শরিফ ওসমান হাদি গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় আমি গভীর উদ্বেগ প্রকাশ করছি। কোনো রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতা বা মতভিন্নতার কারণে এ ধরনের সহিংসতা কখনোই গ্রহণযোগ্য নয়। আমি এই ঘটনার দ্রুত, নিরপেক্ষ ও স্বচ্ছ তদন্ত দাবি করছি এবং দোয়া করি, আল্লাহতাআলা তাঁকে পূর্ণ সুস্থতা দান করুন।’
শিরোনাম
- আওয়ামী লীগ এখন মাফিয়া পার্টি : সালাহউদ্দিন আহমদ
- পুলিশ কর্মকর্তাদের কর্মস্থল ত্যাগ নিয়ে ‘কড়া’ নির্দেশনা
- ব্যাংক ডাকাত ও দুর্নীতিবাজদের ভোটের মাধ্যমে জনগণ প্রত্যাখ্যান করবে: হাসনাত
- ছেলের মার্কা শাপলা কলি, বাবা ভোট চাইছেন ধানের শীষে
- আমাদের সরকারের কেউ এমন কাজ করেনি যে হাসিনার মতো হবে: প্রেস সচিব
- ৭ কলেজে প্রশ্ন ফাঁসের অভিযোগ
- বিফলে যেতে পারে বিসিবির শেষ চেষ্টাও, যা বলছে ভারতীয় গণমাধ্যম
- জামায়াত কখনো সরকারে গিয়ে কাজ করেনি, বিএনপি পরীক্ষিত দল: মির্জা ফখরুল
- ধর্ম-বর্ণভেদে নয়, বাংলাদেশ সব মানুষের নিরাপদ-শান্তিপূর্ণ আবাসভূমি: প্রধান উপদেষ্টা
- নির্বাসিত জীবনে তারেক রহমান দেশের কল্যাণের কথা ভেবেছেন : নজরুল ইসলাম খান
- সরস্বতী পূজা উপলক্ষে ৪০ মণ্ডপে জবি ছাত্রদলের উপহার প্রদান
- জামায়াত-আওয়ামী লীগ ছেড়ে বিএনপিতে যোগদান তিন শতাধিক নেতাকর্মীর
- বিএনপি জনগণের সবচেয়ে জনপ্রিয় দল : ড. মোশাররফ
- যুক্তরাষ্ট্র–জামায়াত যোগাযোগ উদ্বেগজনক ইঙ্গিত: ফরহাদ মজহার
- স্কুলে শিশু নির্যাতনের ভিডিও ভাইরাল, আসামি কারাগারে
- নির্বাচনি প্রচারে লবণ চাষিদের সঙ্গে সেলফি সালাহউদ্দিনের
- নির্বাচনের আগে তিন জেলায় না যাওয়ার পরামর্শ যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রের
- পুরান ঢাকার দীর্ঘদিনের ভোগান্তি দূর করার প্রতিশ্রুতি ইশরাকের
- সৈয়দপুর বিমানবন্দরকে আন্তর্জাতিক মানে উন্নীত করার প্রতিশ্রুতি জামায়াত আমিরের
- ‘ভারত-পাকিস্তানের ক্ষেত্রে মানে, বাংলাদেশের ক্ষেত্রে মানে না’
প্রকাশ:
০০:০০, শনিবার, ১৩ ডিসেম্বর, ২০২৫
আপডেট:
০০:১৬, শনিবার, ১৩ ডিসেম্বর, ২০২৫
জামায়াত আমির
সন্ত্রাসীদের পেছনের শক্তি কারা স্পষ্ট করতে হবে
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর