সুদানের আবেই এলাকায় অবস্থিত জাতিসংঘের একটি ঘাঁটিতে সন্ত্রাসী হামলায় বাংলাদেশ সেনাবাহিনীর ছয়জন শান্তিরক্ষী সদস্য শাহাদাতবরণের ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করে নিহতদের পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। গতকাল দলের আমির ডা. শফিকুর রহমান এক বিবৃতিতে বলেন, আফ্রিকার সুদানের আবেই এলাকায় বাংলাদেশ সেনাবাহিনীর শান্তিরক্ষীরা সন্ত্রাসী হামলার শিকার হয়েছেন। এই হামলায় বাংলাদেশ সেনাবাহিনীর ছয়জন সদস্য শাহাদাতবরণ করেছেন এবং আরও আটজন গুরুতরভাবে আহত হয়েছেন। ১৩ ডিসেম্বর সুদানের স্থানীয় সময় বিকালে এ দুর্ঘটনা ঘটে। তিনি আরও বলেন, বিশ্বশান্তি প্রতিষ্ঠায় নিয়োজিত বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যদের ওপর হামলা মানবতার বিরুদ্ধে এক জঘন্য অপরাধ। এই বর্বরোচিত হামলার তীব্র নিন্দা জানাচ্ছি। একই সঙ্গে এই হতাহতের ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করছি এবং শহীদদের পরিবার ও আহতদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি।
শিরোনাম
- কেরানীগঞ্জে বিষপানে গৃহবধূর মৃত্যু
- কিশোরগঞ্জের ছয় আসনে বৈধ প্রার্থী ৪৮ জন
- করাচিতে শপিং মলে আগুন : নিহত ২৮, নিখোঁজ ৮১
- ট্রাম্পের আমন্ত্রণে গাজা বোর্ড অব পিসে যুক্ত হলো ইউএই
- দিনভর বিক্ষোভ-রাতভর বৈঠকের পর ইউএপি শিক্ষার্থীদের আন্দোলন স্থগিত
- গ্রিনল্যান্ড প্রশ্নে যুক্তরাষ্ট্র ইইউ সম্পর্ক কি ভাঙনের পথে?
- জামায়াত-এনসিপিসহ ৪ দলকে সতর্ক করল ইসি
- রাজশাহীকে হারিয়ে বিপিএলের ফাইনালে চট্টগ্রাম
- ট্রাম্পের সেই লালটুপিই এখন গ্রিনল্যান্ড-ডেনমার্কে প্রতিবাদের প্রতীক!
- ৬ মাসের চিকিৎসা শেষে বুধবার ছাড়পত্র পাচ্ছে মাইলস্টোন শিক্ষার্থী রহিম
- দেশের মানুষকে নিরাপদ রাখতে বিএনপির বিকল্প নেই : টুকু
- রংপুরের ফ্যানদের ‘সরি’ বললেন লিটন
- ইসির শপথ ছিল পোস্টাল ব্যালট বাস্তবায়ন : সিইসি
- আমিরাতের সঙ্গে ৩০০ কোটি ডলারের এলএনজি চুক্তি ভারতের
- বিশ্বকাপ একাদশে রোনালদোর জায়গা নিয়ে কোচের ইঙ্গিত
- ভারতীয় বিমানের ওপর নিষেধাজ্ঞার মেয়াদ বাড়ালো পাকিস্তান
- ট্রাম্পের আগ্রাসী নীতি, নতুন জোট ও বাণিজ্য অংশীদার খুঁজছে কানাডা
- আইজিপি-ইউনেস্কো বৈঠকে নির্বাচন ও মতপ্রকাশের স্বাধীনতা আলোচনা
- বাগেরহাটের ৪টি আসনেই বিএনপির বিদ্রোহী প্রার্থী, মনোনয়নপত্র প্রত্যাহার ৬
- পদ্মা সেতুতে টোল আদায়ের অনন্য মাইলফলক
প্রকাশ:
০০:০০, সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫
আপডেট:
০০:৪৪, সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫
সেনাদের ওপর হামলায় তীব্র নিন্দা
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর