শিরোনাম
প্রকাশ: ০০:০০, মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫ আপডেট: ০১:৪৮, মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫

সবার ওপরে মুক্তিযুদ্ধ

মুক্তিযুদ্ধ ও স্বাধীনতা বিতর্কিত করার অপচেষ্টা জাতির অস্তিত্বকে অস্বীকার করা
বিশেষ প্রতিনিধি
প্রিন্ট ভার্সন
সবার ওপরে মুক্তিযুদ্ধ

আমাদের মহান মুক্তিযুদ্ধ নিয়ে সাম্প্রতিক সময়ে কিছু বিতর্কিত বক্তব্য এবং ইতিহাস নিয়ে নতুন করে বিভ্রান্তি ছড়ানোর অপচেষ্টা দেখা যাচ্ছে। এতে বিভিন্ন মহলে তৈরি হয়েছে উদ্বেগ-উৎকণ্ঠা। বিশিষ্টজনরা বলছেন, মুক্তিযুদ্ধের অর্জন রক্ষা এবং জাতির সঠিক দিকনির্দেশনা নিশ্চিত করতে বিতর্ক নয়, বরং সঠিক ও পূর্ণাঙ্গ ইতিহাস চর্চা জরুরি। কারণ স্বাধীন বাংলাদেশে সবার ওপরে মুক্তিযুদ্ধ। অর্থাৎ বাংলাদেশের অস্তিত্বের মূলে রয়েছে মহান মুক্তিযুদ্ধ, এরপর সবকিছু।

বিশ্লেষকরা বলছেন, আমাদের সবচেয়ে বড় অর্জন মহান স্বাধীনতা। স্বাধীনতার চেয়ে বড় কিছু নেই। স্বাধীনতার ইতিহাসে যার যা অবদান তা নিঃসংকোচে স্বীকার করতে হবে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্ব ও শহীদ জিয়াউর রহমানের ঘোষণায় নয় মাসের মুক্তিযুদ্ধ হয়েছে। এ জনযুদ্ধের শহীদদের যথাযথ সম্মান করতে হবে। একইভাবে স্বৈরাচারের বিরুদ্ধে নব্বইয়ের গণ অভ্যুত্থান ও চব্বিশের ফ্যাসিস্ট বিরোধী ছাত্র-জনতার অভ্যুত্থান পাবে তার প্রয়োজনীয় মর্যাদা। কোনো ব্যক্তিবিশেষকে অস্বীকার করতে গিয়ে স্বাধীনতা-সংগ্রাম ও মুক্তিযুদ্ধকে বিকৃত করার কোনো সুযোগ নেই। এটাও ঠিক বাংলাদেশের পুরোনো চার মূলনীতি আগেও সুষ্ঠুভাবে অর্জিত হয়নি। আজকের পরিণতির পেছনে প্রধানত দায়ী গণতন্ত্রহীনতা। গণতন্ত্রহীনতা কীভাবে ধাপে ধাপে আমাদের আজকের অবস্থানে নিয়ে এসেছে, তা সুচারুরূপে বিশ্লেষণ করা প্রয়োজন।

সাবেক রাষ্ট্রদূত হুমায়ুন কবির বাংলাদেশ প্রতিদিনকে বলেন, মুক্তিযুদ্ধ আমাদের অস্তিত্বের প্রতিফলন। এটা নিয়ে বিতর্কের কোনো সুযোগ নেই। এখন ঘর বা দেশ কীভাবে সাজানো হবে তা নিয়ে বিতর্ক হতে পারে। কিন্তু মুক্তিযুদ্ধ বাংলাদেশের ভিত্তিমূল, আর এ ভিত্তিমূল নিয়ে কোনো প্রশ্ন তোলা যুক্তিসংগত নয়। এটাকে প্রশ্নবিদ্ধ করা হলে আমাদের দেশের অস্তিত্ব প্রশ্নবিদ্ধ হবে। বাংলাদেশের জনগণ এ ধরনের কোনো চিন্তা বা প্রয়াশকে কখনোই সমর্থন করবে না। মুক্তিযুদ্ধের মাধ্যমেই ইতিহাসে জাতিরাষ্ট্র হিসেবে বাংলাদেশ প্রথম প্রতিষ্ঠা পেয়েছে। এ ভিত্তিমূলকে ধরেই আমাদের সামনে যেতে হবে। এটাকে বাদ দেওয়ার কোনো সুযোগ নেই। তিনি বলেন, মুক্তিযুদ্ধ নিয়ে বির্তক করলে বাংলাদেশ বলে কিছু থাকে না। আর বাংলাদেশ না থাকলে আমরাই থাকি না। তাই মুক্তিযুদ্ধ হতে হবে আমাদের সব কর্মোদ্যোগের শুরু।

রাষ্ট্রবিজ্ঞানী ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সাবেক চেয়ারম্যান অধ্যাপক ড. মোহাম্মদ নুরুল আমিন বেপারী বাংলাদেশ প্রতিদিনকে বলেন, মুক্তিযুদ্ধকে সবাই সম্মান করে এবং মুক্তিযুদ্ধকে সবাই স্বীকার করে। ১৯৭১ সালে যারা মুক্তিযুদ্ধকে স্বীকার করেনি তাদের প্রেক্ষাপট ভিন্ন, তারা ভিন্নভাবে ব্যাখ্যা দেয়। তবে ২০২৪-এর গণ অভ্যুত্থানের পরে যে প্রশ্ন উঠেছে সেটা কিন্তু প্রকৃতপক্ষে ’৭১-এর মুক্তিযুদ্ধকে নিয়ে ওঠেনি। এটাকে গভীরভাবে বিশ্লেষণ করলে দেখা যায়, ১৯৭১ সালের মুক্তিযুদ্ধ যে স্পিরিটের ওপর ভিত্তি করে হয়েছিল এবং বাংলাদেশটা স্বাধীন হয়েছিল সেগুলো পরে লুণ্ঠিত হয়েছে। মুক্তিযোদ্ধারা একটি গণতান্ত্রিক সমাজব্যবস্থা ও রাষ্ট্রব্যবস্থা কায়েম করতে চেয়েছিলেন, বৈষম্য দূর করতে চেয়েছিলেন, এ ভূখণ্ডের মানুষের সংহতি ও ঐক্য চেয়েছিলেন। কিন্তু আমরা দেখতে পেলাম, শেখ মুজিবের মেয়ে (শেখ হাসিনা) শেষ সময়ে দেশটাকে এমনভাবে শাসন করলেন যেখানে গণতন্ত্র ধুঁকতে ধুঁকতে নিঃশেষ হয়েছিল। প্রকৃতপক্ষে অগণতান্ত্রিক পদ্ধতিতে, যেটাকে সবাই ফ্যাসিস্ট বলে, সেই একনায়কতান্ত্রিক পদ্ধতিতে দেশটাকে চালিয়েছেন। তিনি আরও বলেন, মুক্তিযুদ্ধ নিয়ে তর্কবিতর্ক চলতে থাকলে দেশ ক্ষতিগ্রস্ত হবে। আপতদৃষ্টিতে আওয়ামী লীগকে বাদ দিলেও বিএনপি কিন্তু মুক্তিযুদ্ধের সংগঠক দল। এ দলটি মুক্তিযুদ্ধের স্পিরিটকে ধারণ করে। এরকম বড় একটি দলকে গুরুত্ব না দিয়ে কেউ থাকতে পারবে না। মুক্তিযুদ্ধকে অবজ্ঞা করে বিএনপির বিরুদ্ধে কেউ দাঁড়াতে গেলে আবার সংঘাত বাঁধবে। আর ’২৪-এ যারা গণ অভ্যুত্থান করেছে তারা মুক্তিযুদ্ধের স্পিরিটকে ধারণ করেই দেশটা গড়তে চাইবে। ফলে মুক্তিযুদ্ধ নিয়ে বিতর্ক আগামীতে খুব বেশি হবে না।

ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান বাংলাদেশ প্রতিদিনকে বলেন, বাংলাদেশের মুক্তিযুদ্ধের স্বপ্ন, আদর্শ ও অভীষ্ট আর জুলাই গণ অভ্যুত্থানের চেতনা ও লক্ষ?্য এক সূত্রে গাথা। সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক ন?্যয়বিচারের প্রত্যয়ে জাতি, ধর্ম, জেন্ডার ও সংস্কৃতিসহ সব বৈচিত্র্যের বৈষম্যহীন, সমঅধিকার-ভিত্তিক সহাবস্থান নিশ্চিতসহ সুশাসিত, দুর্নীতিমুক্ত, জবাবদিহিমূলক রাষ্ট্রকাঠামো নির্মাণের চিরন্তন প্রত্যাশায় একাত্তরে যেমন এ দেশের মানুষ রক্ত দিয়েছে, একইভাবে চব্বিশের যোদ্ধারাও একই প্রেরণায় আত্মত্যাগ করেছে। একাত্তরের বিজয় পরাধীনতার বিরুদ্ধে আর চব্বিশের বিজয় কর্তৃত্ববাদী চোরতন্ত্রের বিরুদ্ধে। উভয় ক্ষেত্রেই আমাদের আন্দোলন এ দেশের সব মানুষের পরিচয়ও অবস্থাননির্বিশেষে মৌলিক মানবাধিকার ও অর্থনৈতিক মুক্তির লক্ষ্যে। এ আন্দোলন চলমান ও চলবে।

এই বিভাগের আরও খবর
নির্মাণাধীন ভবনের রড পড়ে পথচারী নিহত
নির্মাণাধীন ভবনের রড পড়ে পথচারী নিহত
কেরানীগঞ্জে গুলিবিদ্ধ বিএনপি নেতার মৃত্যু
কেরানীগঞ্জে গুলিবিদ্ধ বিএনপি নেতার মৃত্যু
একটি দল ইসলাম থেকে বিচ্ছিন্ন
একটি দল ইসলাম থেকে বিচ্ছিন্ন
সুষ্ঠু ভোট হলে জামায়াত জিততে পারবে না
সুষ্ঠু ভোট হলে জামায়াত জিততে পারবে না
ফ্যাসিবাদের যন্ত্রণার কারণেই কোকোর মৃত্যু
ফ্যাসিবাদের যন্ত্রণার কারণেই কোকোর মৃত্যু
সভা-সম্মেলনে ফল শূন্য
সভা-সম্মেলনে ফল শূন্য
বিদেশ সফরেও কমছে এফডিআই
বিদেশ সফরেও কমছে এফডিআই
নির্বাচনে চলছে টাকার খেলা
নির্বাচনে চলছে টাকার খেলা
ফ্যামিলি কার্ডের মাধ্যমে ভোট কেনার কৌশল
ফ্যামিলি কার্ডের মাধ্যমে ভোট কেনার কৌশল
বাংলাদেশের শিক্ষার্থীদের গণিতে দুর্বলতা উদ্বেগের
বাংলাদেশের শিক্ষার্থীদের গণিতে দুর্বলতা উদ্বেগের
মাইকেল মধুসূদন দত্তের সাহিত্যকর্ম অনুপ্রেরণা জোগায়
মাইকেল মধুসূদন দত্তের সাহিত্যকর্ম অনুপ্রেরণা জোগায়
উত্তপ্ত ভোটের মাঠ
উত্তপ্ত ভোটের মাঠ
সর্বশেষ খবর
পুঁজিবাজারে সূচকের সঙ্গে লেনদেন কমেছে
পুঁজিবাজারে সূচকের সঙ্গে লেনদেন কমেছে

১ মিনিট আগে | অর্থনীতি

‘ব্যবসাবান্ধব ও চাঁদাবাজিমুক্ত পরিবেশ গড়বে জামায়াত’
‘ব্যবসাবান্ধব ও চাঁদাবাজিমুক্ত পরিবেশ গড়বে জামায়াত’

১ মিনিট আগে | ভোটের হাওয়া

সিডনির স্বপ্ন ভেঙে ষষ্ঠবারের মতো বিগ ব্যাশ চ্যাম্পিয়ন পার্থ
সিডনির স্বপ্ন ভেঙে ষষ্ঠবারের মতো বিগ ব্যাশ চ্যাম্পিয়ন পার্থ

৪ মিনিট আগে | মাঠে ময়দানে

আন্তর্জাতিক বাণিজ্য ও রাষ্ট্রীয় সুরক্ষায় কাস্টমস গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে: প্রধান উপদেষ্টা
আন্তর্জাতিক বাণিজ্য ও রাষ্ট্রীয় সুরক্ষায় কাস্টমস গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে: প্রধান উপদেষ্টা

৫ মিনিট আগে | জাতীয়

টুঙ্গিপাড়ায় সেনা সদস্য পরিচয়ে ওয়াকিটকিসহ যুবক গ্রেফতার
টুঙ্গিপাড়ায় সেনা সদস্য পরিচয়ে ওয়াকিটকিসহ যুবক গ্রেফতার

৭ মিনিট আগে | দেশগ্রাম

রাজধানীতে ট্রাফিক আইন লঙ্ঘনের দায়ে ডিএমপির ১৫০২ মামলা
রাজধানীতে ট্রাফিক আইন লঙ্ঘনের দায়ে ডিএমপির ১৫০২ মামলা

১১ মিনিট আগে | নগর জীবন

ঢাকায় ‘ময়লা কুড়ানো’ প্রতিযোগিতার আয়োজন
ঢাকায় ‘ময়লা কুড়ানো’ প্রতিযোগিতার আয়োজন

১২ মিনিট আগে | নগর জীবন

দেশে বিএনপির পক্ষে গণজাগরণ সৃষ্টি হয়েছে: ডা. এস রফিকুল
দেশে বিএনপির পক্ষে গণজাগরণ সৃষ্টি হয়েছে: ডা. এস রফিকুল

১৩ মিনিট আগে | ভোটের হাওয়া

আমাদের দায়িত্ব এসেছে ভালো দিন তৈরি করার : ফখরুল
আমাদের দায়িত্ব এসেছে ভালো দিন তৈরি করার : ফখরুল

১৫ মিনিট আগে | জাতীয়

আবু সাঈদ হত্যার ঘটনায় আসামিদের সর্বোচ্চ শাস্তি চেয়েছেন প্রসিকিউসন
আবু সাঈদ হত্যার ঘটনায় আসামিদের সর্বোচ্চ শাস্তি চেয়েছেন প্রসিকিউসন

১৬ মিনিট আগে | জাতীয়

২৪ দিনে প্রবাসী আয় এলো ২৪৭ কোটি ৭০ লাখ ডলার
২৪ দিনে প্রবাসী আয় এলো ২৪৭ কোটি ৭০ লাখ ডলার

২৭ মিনিট আগে | অর্থনীতি

ব্রাহ্মণবাড়িয়া-১: নাসিরনগরে বিএনপি প্রার্থীর নির্বাচনি জনসভা
ব্রাহ্মণবাড়িয়া-১: নাসিরনগরে বিএনপি প্রার্থীর নির্বাচনি জনসভা

২৮ মিনিট আগে | ভোটের হাওয়া

রমজানে কিছু কিছু পণ্যের দাম কমবে : বাণিজ্য উপদেষ্টা
রমজানে কিছু কিছু পণ্যের দাম কমবে : বাণিজ্য উপদেষ্টা

২৮ মিনিট আগে | অর্থনীতি

চাঁপাইনবাবগঞ্জে নির্বাচনে নিরাপত্তা দেবে ১৫ প্লাটুন বিজিবি
চাঁপাইনবাবগঞ্জে নির্বাচনে নিরাপত্তা দেবে ১৫ প্লাটুন বিজিবি

৩০ মিনিট আগে | ভোটের হাওয়া

কানাডার সঙ্গে সম্পর্ক আরও বাড়াচ্ছে চীন
কানাডার সঙ্গে সম্পর্ক আরও বাড়াচ্ছে চীন

৩৩ মিনিট আগে | পূর্ব-পশ্চিম

বগুড়ায় ফ্যাক্টরিতে অভিযান, ৭০ হাজার টাকা জরিমানা
বগুড়ায় ফ্যাক্টরিতে অভিযান, ৭০ হাজার টাকা জরিমানা

৩৪ মিনিট আগে | দেশগ্রাম

ডেঙ্গু আক্রান্ত আরও ৩১ জন হাসপাতালে
ডেঙ্গু আক্রান্ত আরও ৩১ জন হাসপাতালে

৩৮ মিনিট আগে | ডেঙ্গু আপডেট

কঙ্গোতে বাংলাদেশ বিমান বাহিনীর শান্তিরক্ষা কন্টিনজেন্ট প্রতিস্থাপন
কঙ্গোতে বাংলাদেশ বিমান বাহিনীর শান্তিরক্ষা কন্টিনজেন্ট প্রতিস্থাপন

৪০ মিনিট আগে | জাতীয়

সব ধর্ম-বর্ণের মানুষের নিরাপত্তা নিশ্চিত করবে বিএনপি: ড. শেখ ফরিদুল
সব ধর্ম-বর্ণের মানুষের নিরাপত্তা নিশ্চিত করবে বিএনপি: ড. শেখ ফরিদুল

৪১ মিনিট আগে | ভোটের হাওয়া

বিশ্বকাপে নেই বাংলাদেশ, বিশ্ব ক্রিকেটার্স অ্যাসোসিয়েশনের বিবৃতি
বিশ্বকাপে নেই বাংলাদেশ, বিশ্ব ক্রিকেটার্স অ্যাসোসিয়েশনের বিবৃতি

৪৩ মিনিট আগে | মাঠে ময়দানে

প্রধান শিক্ষকের যোগসাজশে ৩ মাস অনুপস্থিত এমপিও শিক্ষক, তুলছেন বেতনও
প্রধান শিক্ষকের যোগসাজশে ৩ মাস অনুপস্থিত এমপিও শিক্ষক, তুলছেন বেতনও

৪৭ মিনিট আগে | দেশগ্রাম

এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের প্রতি মাউশির জরুরি নির্দেশনা
এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের প্রতি মাউশির জরুরি নির্দেশনা

৫০ মিনিট আগে | জাতীয়

গাইবান্ধায় বিশ্ব কুষ্ঠ দিবস পালিত
গাইবান্ধায় বিশ্ব কুষ্ঠ দিবস পালিত

৫১ মিনিট আগে | দেশগ্রাম

শ্রদ্ধাবোধ না থাকলে রাজনীতি করা সম্ভব নয়: নওশাদ জমির
শ্রদ্ধাবোধ না থাকলে রাজনীতি করা সম্ভব নয়: নওশাদ জমির

৫৪ মিনিট আগে | ভোটের হাওয়া

নয়াদিল্লিতে হাসিনার বক্তব্যের অনুমতি দেওয়ায় প্রতিবাদ জানালো বাংলাদেশ
নয়াদিল্লিতে হাসিনার বক্তব্যের অনুমতি দেওয়ায় প্রতিবাদ জানালো বাংলাদেশ

৫৪ মিনিট আগে | জাতীয়

পাবনা-১: ধানের শীষের প্রার্থীকে সমর্থন দিয়ে সরে দাঁড়ালেন আবু সাইয়িদ
পাবনা-১: ধানের শীষের প্রার্থীকে সমর্থন দিয়ে সরে দাঁড়ালেন আবু সাইয়িদ

৫৭ মিনিট আগে | ভোটের হাওয়া

বাংলাদেশ ইস্যু, আইসিসিকে ধুয়ে দিলেন ইউসুফ
বাংলাদেশ ইস্যু, আইসিসিকে ধুয়ে দিলেন ইউসুফ

১ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

৬ কোটি টাকার ক্রিস্টাল মেথ ও অস্ত্রসহ আটক ৩
৬ কোটি টাকার ক্রিস্টাল মেথ ও অস্ত্রসহ আটক ৩

১ ঘণ্টা আগে | দেশগ্রাম

দীর্ঘ ১৯ বছর পর পিতৃভূমি বগুড়ায় যাচ্ছেন তারেক রহমান
দীর্ঘ ১৯ বছর পর পিতৃভূমি বগুড়ায় যাচ্ছেন তারেক রহমান

১ ঘণ্টা আগে | রাজনীতি

রশি ছাড়াই ১০১ তলা ভবনের চূড়ায় মার্কিন পর্বতারোহী
রশি ছাড়াই ১০১ তলা ভবনের চূড়ায় মার্কিন পর্বতারোহী

১ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

সর্বাধিক পঠিত
আইসিসির সিদ্ধান্ত মেনে নিয়ে যা বললো বিসিবি
আইসিসির সিদ্ধান্ত মেনে নিয়ে যা বললো বিসিবি

৯ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

হওয়ার কথা ছিল গণ-অভ্যুত্থানের নেতা, হয়ে গেছে ওবায়দুল কাদের : তাজনুভা
হওয়ার কথা ছিল গণ-অভ্যুত্থানের নেতা, হয়ে গেছে ওবায়দুল কাদের : তাজনুভা

২২ ঘণ্টা আগে | রাজনীতি

আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপের নতুন সূচি ঘোষণা
আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপের নতুন সূচি ঘোষণা

২১ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

আর্থিক ক্ষতি হলেও পাকিস্তানকে বাংলাদেশের পাশে দাঁড়ানোর আহ্বান শেহবাজ শরিফের উপদেষ্টার
আর্থিক ক্ষতি হলেও পাকিস্তানকে বাংলাদেশের পাশে দাঁড়ানোর আহ্বান শেহবাজ শরিফের উপদেষ্টার

৪ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

যুক্তরাষ্ট্র-রাশিয়া নয়, সবচেয়ে বেশি হাইপারসনিক ক্ষেপণাস্ত্র যে দেশের হাতে
যুক্তরাষ্ট্র-রাশিয়া নয়, সবচেয়ে বেশি হাইপারসনিক ক্ষেপণাস্ত্র যে দেশের হাতে

১৮ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

সুপার সিক্সে বাংলাদেশের প্রতিপক্ষ নিশ্চিত
সুপার সিক্সে বাংলাদেশের প্রতিপক্ষ নিশ্চিত

১৯ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

বাংলাদেশ ছাড়াই বিশ্বকাপ, আইসিসির আনুষ্ঠানিক বিবৃতি
বাংলাদেশ ছাড়াই বিশ্বকাপ, আইসিসির আনুষ্ঠানিক বিবৃতি

২২ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

বাংলাদেশের পক্ষে দাঁড়ালে নিষেধাজ্ঞাসহ যে কঠিন শাস্তি পেতে পারে পাকিস্তান!
বাংলাদেশের পক্ষে দাঁড়ালে নিষেধাজ্ঞাসহ যে কঠিন শাস্তি পেতে পারে পাকিস্তান!

৬ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

নিরপরাধ আওয়ামী লীগ কর্মীরা ১০ দলীয় জোটে আসতে পারেন: হান্নান মাসউদ
নিরপরাধ আওয়ামী লীগ কর্মীরা ১০ দলীয় জোটে আসতে পারেন: হান্নান মাসউদ

১৭ ঘণ্টা আগে | ভোটের হাওয়া

'শেখ হাসিনা ভারতে নিরাপদে থাকলে ক্রিকেটাররা কেন খেলতে পারবে না'
'শেখ হাসিনা ভারতে নিরাপদে থাকলে ক্রিকেটাররা কেন খেলতে পারবে না'

২৩ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

মাদুরো অপহরণ, চাঞ্চল্যকর তথ্য ফাঁস
মাদুরো অপহরণ, চাঞ্চল্যকর তথ্য ফাঁস

১৯ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

বিসিবিতে ছয় মাসের দুর্নীতি পাপন আমলের ১৫ বছরকেও ছাড়িয়ে গেছে : বোর্ড পরিচালক
বিসিবিতে ছয় মাসের দুর্নীতি পাপন আমলের ১৫ বছরকেও ছাড়িয়ে গেছে : বোর্ড পরিচালক

৭ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

নবম পে-স্কেল: প্রাথমিক শিক্ষকদের বেতন বাড়বে কত?
নবম পে-স্কেল: প্রাথমিক শিক্ষকদের বেতন বাড়বে কত?

৪ ঘণ্টা আগে | জাতীয়

ইরানি আকাশ প্রতিরক্ষা কি ইসরায়েলি আক্রমণ ঠেকাতে পারবে?
ইরানি আকাশ প্রতিরক্ষা কি ইসরায়েলি আক্রমণ ঠেকাতে পারবে?

১৬ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

সরকার নির্দেশ দিলে বিশ্বকাপ খেলবে না পাকিস্তান
সরকার নির্দেশ দিলে বিশ্বকাপ খেলবে না পাকিস্তান

২৩ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

ফের ১১ দলীয় জোট গঠন জামায়াতের
ফের ১১ দলীয় জোট গঠন জামায়াতের

২২ ঘণ্টা আগে | রাজনীতি

নাসীরুদ্দীন পাটওয়ারী নিজ স্বার্থে ওসমান হাদিকে বিক্রি করছেন : আবদুল কাদের
নাসীরুদ্দীন পাটওয়ারী নিজ স্বার্থে ওসমান হাদিকে বিক্রি করছেন : আবদুল কাদের

৬ ঘণ্টা আগে | রাজনীতি

যেকোনো মূল্যে বিএনপি দুর্নীতির টুঁটি চেপে ধরবে : তারেক রহমান
যেকোনো মূল্যে বিএনপি দুর্নীতির টুঁটি চেপে ধরবে : তারেক রহমান

৪ ঘণ্টা আগে | ভোটের হাওয়া

চীন কানাডাকে জ্যান্ত গিলে খাবে, ১০০ শতাংশ শুল্কের হুমকি ট্রাম্পের
চীন কানাডাকে জ্যান্ত গিলে খাবে, ১০০ শতাংশ শুল্কের হুমকি ট্রাম্পের

১০ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

তারেক রহমানকে বাংলাদেশের প্রধানমন্ত্রী বানাতে হবে, এটাই আমাদের স্বপ্ন: পার্থ
তারেক রহমানকে বাংলাদেশের প্রধানমন্ত্রী বানাতে হবে, এটাই আমাদের স্বপ্ন: পার্থ

১৮ ঘণ্টা আগে | ভোটের হাওয়া

‘মওদুদীবাদী জামায়াতের বিষয়ে জাতিকে সতর্ক করা আলেমদের ধর্মীয় দায়িত্ব’
‘মওদুদীবাদী জামায়াতের বিষয়ে জাতিকে সতর্ক করা আলেমদের ধর্মীয় দায়িত্ব’

২০ ঘণ্টা আগে | রাজনীতি

অর্থ বিভাগের দায়িত্ব ফিরে পেলেন বিসিবির সেই পরিচালক
অর্থ বিভাগের দায়িত্ব ফিরে পেলেন বিসিবির সেই পরিচালক

৫ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

ভাঙনের মুখে ইরান, আরও বড় ধাক্কা আসছে?
ভাঙনের মুখে ইরান, আরও বড় ধাক্কা আসছে?

২১ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

শৈত্যপ্রবাহ কি তবে শেষ, যা জানাল আবহাওয়া অফিস
শৈত্যপ্রবাহ কি তবে শেষ, যা জানাল আবহাওয়া অফিস

২ ঘণ্টা আগে | জাতীয়

বিশ্বকাপ ইস্যু: বাংলাদেশ প্রসঙ্গে যা বললেন পিসিবি চেয়ারম্যান
বিশ্বকাপ ইস্যু: বাংলাদেশ প্রসঙ্গে যা বললেন পিসিবি চেয়ারম্যান

৬ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

‘পাকিস্তান বিশ্বকাপে না গেলে সেখানে খেলবে উগান্ডা’
‘পাকিস্তান বিশ্বকাপে না গেলে সেখানে খেলবে উগান্ডা’

৪ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

বাংলাদেশ-ভারত অংশীদারিত্ব জনগণের জন্য সুবিধা বয়ে এনেছে : প্রণয় ভার্মা
বাংলাদেশ-ভারত অংশীদারিত্ব জনগণের জন্য সুবিধা বয়ে এনেছে : প্রণয় ভার্মা

২১ ঘণ্টা আগে | জাতীয়

প্রজাতন্ত্র দিবসে ভারতের জনগণকে জামায়াতের শুভেচ্ছা
প্রজাতন্ত্র দিবসে ভারতের জনগণকে জামায়াতের শুভেচ্ছা

১৯ ঘণ্টা আগে | রাজনীতি

আজকের স্বর্ণের দাম
আজকের স্বর্ণের দাম

৭ ঘণ্টা আগে | অর্থনীতি

খালি পেটে মেথি ভেজানো পানি পান করছেন? জেনে নিন উপকারিতা
খালি পেটে মেথি ভেজানো পানি পান করছেন? জেনে নিন উপকারিতা

৮ ঘণ্টা আগে | জীবন ধারা

প্রিন্ট সর্বাধিক
বিসিবি পরিচালক ইশতিয়াক সাদেকের পদত্যাগ
বিসিবি পরিচালক ইশতিয়াক সাদেকের পদত্যাগ

প্রথম পৃষ্ঠা

সুষ্ঠু ভোট হলে জামায়াত জিততে পারবে না
সুষ্ঠু ভোট হলে জামায়াত জিততে পারবে না

প্রথম পৃষ্ঠা

গুইসাপের অভয়ারণ্য তীরচর
গুইসাপের অভয়ারণ্য তীরচর

পেছনের পৃষ্ঠা

আজকের ভাগ্যচক্র
আজকের ভাগ্যচক্র

আজকের রাশি

লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে পাল্টাপাল্টি
লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে পাল্টাপাল্টি

প্রথম পৃষ্ঠা

উত্তপ্ত ভোটের মাঠ
উত্তপ্ত ভোটের মাঠ

প্রথম পৃষ্ঠা

একটি দল ইসলাম থেকে বিচ্ছিন্ন
একটি দল ইসলাম থেকে বিচ্ছিন্ন

প্রথম পৃষ্ঠা

নির্মাণাধীন ভবনের রড পড়ে পথচারী নিহত
নির্মাণাধীন ভবনের রড পড়ে পথচারী নিহত

প্রথম পৃষ্ঠা

তেলা মাথায় আর কত তেল দেবেন?
তেলা মাথায় আর কত তেল দেবেন?

প্রথম পৃষ্ঠা

বাংলাদেশের শিক্ষার্থীদের গণিতে দুর্বলতা উদ্বেগের
বাংলাদেশের শিক্ষার্থীদের গণিতে দুর্বলতা উদ্বেগের

প্রথম পৃষ্ঠা

ফুটসালে ইতিহাস গড়ার দিন
ফুটসালে ইতিহাস গড়ার দিন

মাঠে ময়দানে

সরকারে গেলে গুরুত্ব পাবে প্রাথমিক শিক্ষা
সরকারে গেলে গুরুত্ব পাবে প্রাথমিক শিক্ষা

প্রথম পৃষ্ঠা

তিন দিন পর কৃষিবিদের হাত-পা বাঁধা লাশ উদ্ধার
তিন দিন পর কৃষিবিদের হাত-পা বাঁধা লাশ উদ্ধার

পেছনের পৃষ্ঠা

বিভক্তির নয়, ঐক্যের বাংলাদেশ চাই
বিভক্তির নয়, ঐক্যের বাংলাদেশ চাই

প্রথম পৃষ্ঠা

সিন্ডিকেট চক্রে জিম্মি প্রশিক্ষণার্থীরা
সিন্ডিকেট চক্রে জিম্মি প্রশিক্ষণার্থীরা

নগর জীবন

কেরানীগঞ্জে গুলিবিদ্ধ বিএনপি নেতার মৃত্যু
কেরানীগঞ্জে গুলিবিদ্ধ বিএনপি নেতার মৃত্যু

প্রথম পৃষ্ঠা

নানান কৌশলে প্রচার
নানান কৌশলে প্রচার

পেছনের পৃষ্ঠা

ফ্যামিলি কার্ডের মাধ্যমে ভোট কেনার কৌশল
ফ্যামিলি কার্ডের মাধ্যমে ভোট কেনার কৌশল

প্রথম পৃষ্ঠা

আবারও হলো ‘১১-দলীয় জোট’
আবারও হলো ‘১১-দলীয় জোট’

পেছনের পৃষ্ঠা

নির্বাচনে চলছে টাকার খেলা
নির্বাচনে চলছে টাকার খেলা

প্রথম পৃষ্ঠা

নাটকে ফিরছে পারিবারিক গল্প
নাটকে ফিরছে পারিবারিক গল্প

শোবিজ

আইফোনের জন্য বন্ধুকে খুন অবশেষে গ্রেপ্তার
আইফোনের জন্য বন্ধুকে খুন অবশেষে গ্রেপ্তার

পেছনের পৃষ্ঠা

ফ্যাসিবাদের যন্ত্রণার কারণেই কোকোর মৃত্যু
ফ্যাসিবাদের যন্ত্রণার কারণেই কোকোর মৃত্যু

প্রথম পৃষ্ঠা

মাইকেল মধুসূদন দত্তের সাহিত্যকর্ম অনুপ্রেরণা জোগায়
মাইকেল মধুসূদন দত্তের সাহিত্যকর্ম অনুপ্রেরণা জোগায়

প্রথম পৃষ্ঠা

বাংলাদেশের জায়গায় খেলবে স্কটল্যান্ড
বাংলাদেশের জায়গায় খেলবে স্কটল্যান্ড

প্রথম পৃষ্ঠা

সভা-সম্মেলনে ফল শূন্য
সভা-সম্মেলনে ফল শূন্য

প্রথম পৃষ্ঠা

বিদেশ সফরেও কমছে এফডিআই
বিদেশ সফরেও কমছে এফডিআই

প্রথম পৃষ্ঠা

বাংলাদেশ ভ্রমণে সতর্কতা জারি যুক্তরাজ্যের
বাংলাদেশ ভ্রমণে সতর্কতা জারি যুক্তরাজ্যের

পেছনের পৃষ্ঠা

নির্বাচনি প্রচার উৎসবে দেশ
নির্বাচনি প্রচার উৎসবে দেশ

পেছনের পৃষ্ঠা

পোস্টাল ব্যালটে ভোট দিয়ে দ্রুত পাঠানোর তাগাদা ইসির
পোস্টাল ব্যালটে ভোট দিয়ে দ্রুত পাঠানোর তাগাদা ইসির

পেছনের পৃষ্ঠা