শিরোনাম
প্রকাশ: ০০:০০, মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫ আপডেট: ০১:৫২, মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫

হাদির ওপর গুলিতে আক্রান্ত বাংলাদেশ

প্রতিবাদ সমাবেশ মন্ত্রণালয় ঘেরাও
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট ভার্সন
হাদির ওপর গুলিতে আক্রান্ত বাংলাদেশ

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির ওপর গুলির ঘটনার প্রতিবাদে কেন্দ্রীয় শহীদ মিনারে ‘সর্বদলীয় প্রতিরোধ সমাবেশ’ অনুষ্ঠিত হয়েছে গতকাল। বেলা ৩টায় শুরু হওয়া এ সমাবেশে বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিরা যোগ দেন। বক্তারা বলেন, হাদির আক্রান্তে, দেশের স্বার্থে আমরা সবাই এক। হাদির ওপর গুলির ঘটনায় বাংলাদেশ আক্রান্ত হয়েছে।

সমাবেশস্থলে আসা নেতা-কর্মীদের অনেককেই হাতে ব্যানার ও ফেস্টুন নিয়ে শরিফ ওসমান হাদির ওপর হামলার ঘটনার নিন্দা জানান এবং দোষীদের বিচারের দাবি তোলেন। সমাবেশে জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া মোহাম্মদ গোলাম পরওয়ার বলেন, হাদির ওপর হামলা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, এটি একটা প্যাকেজ প্রোগ্রাম। অন্তর্বর্তী সরকার জুলাই যোদ্ধাদের নিরাপত্তা দিতে পারেনি। তারা ব্যর্থ হয়েছে। দেশের বিভিন্ন গোয়েন্দা সংস্থাকে কোটি কোটি টাকা বেতন দেওয়া হয়, কিন্তু তারাও এ হামলা সম্পর্কে বলতে পারেনি। তারাও ওসমান হাদিকে হত্যাচেষ্টা রুখতে পারেনি।

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, যখনই দেশ আক্রান্ত হয়েছে তরুণরা এগিয়ে এসেছে। দেশ আক্রান্ত হওয়ার ফলাফল জুলাই। বিপ্লবীরা এখনো ঐক্যবদ্ধ। এক হাদির আক্রান্তে, দেশের স্বার্থে আমরা সবাই এক। দেশের আইনশৃঙ্খলা এখনো শৃঙ্খলিত হয়নি দাবি করে তিনি বলেন, হাদির ওপর গুলিবর্ষণের মাধ্যমে বাংলাদেশ আক্রান্ত হয়েছে। তাতেই স্পষ্ট দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি এখনো স্বাভাবিক হয়নি। এমন পরিস্থিতিতে স্বরাষ্ট্র উপদেষ্টা হাদির ওপর গুলিবর্ষণকারীদের গ্রেপ্তার করতে পারেনি। নৈতিকভাবে স্বরাষ্ট্র উপদেষ্টা তার স্বপদে বহাল থাকতে পারেন না।

ডাকসু ভিপি সাদিক কায়েম বলেন, দিল্লির অধিপত্য রুখতে আমাদের ঐক্যের কোনো বিকল্প নেই। এই সরকার হাদির ওপর হামলাকারীদের গ্রেপ্তার করতে ব্যর্থ হয়েছে।

সমাবেশে সভাপতিত্ব করেন ‘আমার দেশ’ সম্পাদক মাহমুদুর রহমান। তিনি বলেন, ভারতে নিরাপদ আশ্রয়ে বসে খুনি হাসিনা দেশব্যাপী সন্ত্রাসী নেটওয়ার্ক গড়ে তুলে গণ অভ্যুত্থানে নেতৃত্বদানকারীদের টার্গেট কিলিংয়ে লিপ্ত হয়েছে। খুনি হাসিনাকে যদি ভারত থেকে ফিরিয়ে আনা না যায়, তবে রাষ্ট্র হিসেবে বাংলাদেশের অস্তিত্ব গুরুতর ঝুঁকির মুখে পড়বে। তিনি ২৬ ডিসেম্বর ঢাকায় মহাসমাবেশ করে খুনি হাসিনাকে ধরে আনার পরবর্তী কর্মসূচি ঘোষণার হুঁশিয়ারি দেন।

সমাবেশে জামায়াতে ইসলামী, আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি), ইসলামী আন্দোলন বাংলাদেশ, আপ বাংলাদেশ, লেবার পার্টি, নেজামে ইসলাম পার্টি ও গণঅধিকার পরিষদসহ বিভিন্ন দলের নেতা অংশ নেন।

ইনকিলাব মঞ্চের সদস্যসচিব আবদুল্লাহ আল জাবেরের সঞ্চালনায় সমাবেশে অন্যদের মধ্যে বক্তব্য দেন অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তাদের সমিতি রাওয়া ক্লাবের সভাপতি কর্নেল (অব.) মোহাম্মদ আবদুল হক, এবি পার্টির সাধারণ সম্পাদক আসাদুজ্জামান ফুয়াদ, গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক মো. রাশেদ খান, খেলাফত মজলিসের নেতা আহমদ আলী কাসেমী, লেবার পার্টির চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান ইরান, ইসলামী ছাত্রশিবিরের সেক্রেটারি জেনারেল নুরুল ইসলাম সাদ্দাম, আপ বাংলাদেশের সদস্যসচিব আরেফিন মোহাম্মদ, জনতার দলের মহাসচিব আজম খান, ডাকসুর ভিপি সাদিক কায়েম, রাকসুর জিএস সালাউদ্দিন আম্মার, ইনকিলাব মঞ্চের নেতা ফাতিমা তাসনিম জুমা প্রমুখ।

জনতার দলের বিক্ষোভ : ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদির ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে জনতার দল। গতকাল দুপুরে শাহবাগ মোড়ে দলটি মিছিল করে। এ সময় হামলাকারী ও তাদের সহযোগীদের গ্রেপ্তার করে দ্রুত বিচারের আওতায় আনার দাবি জানান জনতার দলের নেতারা।

তারা বলেন, এ ধরনের সহিংসতার বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধই পারে একটি শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক সমাজ প্রতিষ্ঠা করতে। এর জন্য দেশব্যাপী রাজনৈতিক ঐক্য গড়ে তোলার লক্ষ্যে সব রাজনৈতিক দল, সামাজিক ও পেশাজীবী সংগঠনকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানাচ্ছি।

এ সময় দলটির সভাপতি ব্রিগেডিয়ার জেনারেল (অব.) শামীম কামাল, মহাসচিব আজম খান, মুখপাত্র মেজর (অব.) ডেলিস খান, ভাইস প্রেসিডেন্ট লেফটেন্যান্ট জেনারেল (অব.) সাব্বির, মেজর জেনারেল (অব.) মাহবুবুল আলম, সহদপ্তর সম্পাদক মো. আতিকুল ইসলাম জুনেদ প্রমুখ উপস্থিত ছিলেন।

স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দাবিতে শাহবাগ অবরোধ, মন্ত্রণালয় ঘেরাও : ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী ওসমান শরিফ হাদির ওপর হামলার প্রতিবাদ ও স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দাবিতে অবরোধ কর্মসূচি পালন করেছে জাতীয় ছাত্রশক্তি। গতকাল রাজধানীর শাহবাগ জাতীয় জাদুঘরের সামনে জাতীয় ছাত্রশক্তির নেতা-কর্মীরা প্রায় তিন ঘণ্টা অবরোধ কর্মসূচি পালন করেন। এ সময় তাঁদের ‘হাদি ভাই গুলি খায়, কষ্ট পায় হাজার ভাই’, ‘হাদি ভাই হাসপাতালে, খুনি কেমনে বাইরে ঘুরে’, ‘দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা’, ‘এক-দুই-তিন-চার’, বলে স্লোগান দিতে দেখা যায়। পরে একই দাবিতে আগামীকাল ফের শাহবাগ ব্লকেড কর্মসূচি পালনের ঘোষণা দেওয়া হয়।

ডাকসু : ওসমান হাদির ওপর হামলায় জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারসহ তিন দফা দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নেতারা স্বরাষ্ট্র উপদেষ্টার কার্যালয় ঘেরাও কর্মসূচি পালন করেছেন। গতকাল দুপুর ১২টায় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হল থেকে শিক্ষার্থীরা ডাকসু ভবনের সামনে জড়ো হন। সেখান থেকে বিশ্ববিদ্যালয়ের টিএসসি বাংলা একাডেমি দোয়েল চত্বর হাই কোর্ট হয়ে দুই দফা পুলিশি বাধা উপেক্ষা করে শিক্ষা ভবনের সামনে অবস্থান নেন তাঁরা। পরে ভিপি সাদিক কায়েমসহ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে যান ডাকসুর ১০ নেতা। সেখানে তিন দফা দাবি জানান তাঁরা। স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরীর সঙ্গে সাক্ষাৎ শেষে উপদেষ্টাকে নিয়ে ব্রিফিং করেন ডাকসু নেতারা।

এ সময় ডাকসু ভিপি সাদিক কায়েম তিন দফা দাবি উত্থাপন করেন। দাবিগুলো হলো ওসমান হাদির ওপর গুলিবর্ষণের সঙ্গে জড়িত প্রত্যক্ষ হামলাকারী, পরিকল্পনাকারী ও সহায়তাকারীদের গ্রেপ্তারের পাশাপাশি গোয়েন্দা সংস্থাসহ রাষ্ট্রের সংশ্লিষ্টদের দ্রুত জবাবদিহি, যাদের গাফিলতি প্রমাণিত হবে তাদের বিচারের মুখোমুখি করতে হবে।

সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, ‘আমাদের ছোট ভাই সাদিক কায়েমের প্রতিটি দাবি যৌক্তিক। এর আগেও বলেছি; এই পদক্ষেপগুলো আরও বেগবান করতে হবে। আমরা তাঁদের এই যৌক্তিক দাবিগুলো অবশ্যই বাস্তবায়ন করব।’

এই বিভাগের আরও খবর
নির্মাণাধীন ভবনের রড পড়ে পথচারী নিহত
নির্মাণাধীন ভবনের রড পড়ে পথচারী নিহত
কেরানীগঞ্জে গুলিবিদ্ধ বিএনপি নেতার মৃত্যু
কেরানীগঞ্জে গুলিবিদ্ধ বিএনপি নেতার মৃত্যু
একটি দল ইসলাম থেকে বিচ্ছিন্ন
একটি দল ইসলাম থেকে বিচ্ছিন্ন
সুষ্ঠু ভোট হলে জামায়াত জিততে পারবে না
সুষ্ঠু ভোট হলে জামায়াত জিততে পারবে না
ফ্যাসিবাদের যন্ত্রণার কারণেই কোকোর মৃত্যু
ফ্যাসিবাদের যন্ত্রণার কারণেই কোকোর মৃত্যু
সভা-সম্মেলনে ফল শূন্য
সভা-সম্মেলনে ফল শূন্য
বিদেশ সফরেও কমছে এফডিআই
বিদেশ সফরেও কমছে এফডিআই
নির্বাচনে চলছে টাকার খেলা
নির্বাচনে চলছে টাকার খেলা
ফ্যামিলি কার্ডের মাধ্যমে ভোট কেনার কৌশল
ফ্যামিলি কার্ডের মাধ্যমে ভোট কেনার কৌশল
বাংলাদেশের শিক্ষার্থীদের গণিতে দুর্বলতা উদ্বেগের
বাংলাদেশের শিক্ষার্থীদের গণিতে দুর্বলতা উদ্বেগের
মাইকেল মধুসূদন দত্তের সাহিত্যকর্ম অনুপ্রেরণা জোগায়
মাইকেল মধুসূদন দত্তের সাহিত্যকর্ম অনুপ্রেরণা জোগায়
উত্তপ্ত ভোটের মাঠ
উত্তপ্ত ভোটের মাঠ
সর্বশেষ খবর
অপারেশন ডেভিল হান্টে রাজধানীতে গ্রেফতার ৪৬
অপারেশন ডেভিল হান্টে রাজধানীতে গ্রেফতার ৪৬

এই মাত্র | নগর জীবন

ইউক্রেন যুদ্ধ বন্ধের আহ্বান পোপের
ইউক্রেন যুদ্ধ বন্ধের আহ্বান পোপের

১ মিনিট আগে | পূর্ব-পশ্চিম

রাজশাহীতে বাসের চাপায় অটোরিকশার দুই যাত্রী নিহত
রাজশাহীতে বাসের চাপায় অটোরিকশার দুই যাত্রী নিহত

৭ মিনিট আগে | নগর জীবন

সিট দেওয়ার মালিক আল্লাহ ও জনগণ : মির্জা আব্বাস
সিট দেওয়ার মালিক আল্লাহ ও জনগণ : মির্জা আব্বাস

১০ মিনিট আগে | ভোটের হাওয়া

তারেক রহমানই পারবেন দেশকে সামনে এগিয়ে নিতে : আবদুস সালাম
তারেক রহমানই পারবেন দেশকে সামনে এগিয়ে নিতে : আবদুস সালাম

১২ মিনিট আগে | ভোটের হাওয়া

মার্কিন আগ্রাসন প্রতিরোধে যেভাবে প্রস্তুতি নিচ্ছে কিউবা
মার্কিন আগ্রাসন প্রতিরোধে যেভাবে প্রস্তুতি নিচ্ছে কিউবা

১৬ মিনিট আগে | পূর্ব-পশ্চিম

মঠবাড়িয়ায় ত্রিমুখী লড়াই: ভোটের হাওয়া কোন দিকে ঝুঁকছে?
মঠবাড়িয়ায় ত্রিমুখী লড়াই: ভোটের হাওয়া কোন দিকে ঝুঁকছে?

২০ মিনিট আগে | ভোটের হাওয়া

রংপুরে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহীর
রংপুরে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহীর

২৩ মিনিট আগে | দেশগ্রাম

প্রজাপতি হয়ে উঠতে পেরেছি: ইউজিসি চেয়ারম্যান
প্রজাপতি হয়ে উঠতে পেরেছি: ইউজিসি চেয়ারম্যান

২৪ মিনিট আগে | ক্যাম্পাস

‘অন্যায় চিরস্থায়ী হবে না’: মাহদাভিকিয়া
‘অন্যায় চিরস্থায়ী হবে না’: মাহদাভিকিয়া

৩২ মিনিট আগে | পূর্ব-পশ্চিম

পুঁজিবাজারে সূচকের সঙ্গে লেনদেন কমেছে
পুঁজিবাজারে সূচকের সঙ্গে লেনদেন কমেছে

৩৪ মিনিট আগে | অর্থনীতি

‘ব্যবসাবান্ধব ও চাঁদাবাজিমুক্ত পরিবেশ গড়বে জামায়াত’
‘ব্যবসাবান্ধব ও চাঁদাবাজিমুক্ত পরিবেশ গড়বে জামায়াত’

৩৪ মিনিট আগে | ভোটের হাওয়া

সিডনির স্বপ্ন ভেঙে ষষ্ঠবারের মতো বিগ ব্যাশ চ্যাম্পিয়ন পার্থ
সিডনির স্বপ্ন ভেঙে ষষ্ঠবারের মতো বিগ ব্যাশ চ্যাম্পিয়ন পার্থ

৩৭ মিনিট আগে | মাঠে ময়দানে

আন্তর্জাতিক বাণিজ্য ও রাষ্ট্রীয় সুরক্ষায় কাস্টমস গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে: প্রধান উপদেষ্টা
আন্তর্জাতিক বাণিজ্য ও রাষ্ট্রীয় সুরক্ষায় কাস্টমস গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে: প্রধান উপদেষ্টা

৩৮ মিনিট আগে | জাতীয়

টুঙ্গিপাড়ায় সেনা সদস্য পরিচয়ে ওয়াকিটকিসহ যুবক গ্রেফতার
টুঙ্গিপাড়ায় সেনা সদস্য পরিচয়ে ওয়াকিটকিসহ যুবক গ্রেফতার

৪০ মিনিট আগে | দেশগ্রাম

রাজধানীতে ট্রাফিক আইন লঙ্ঘনের দায়ে ডিএমপির ১৫০২ মামলা
রাজধানীতে ট্রাফিক আইন লঙ্ঘনের দায়ে ডিএমপির ১৫০২ মামলা

৪৪ মিনিট আগে | নগর জীবন

ঢাকায় ‘ময়লা কুড়ানো’ প্রতিযোগিতার আয়োজন
ঢাকায় ‘ময়লা কুড়ানো’ প্রতিযোগিতার আয়োজন

৪৫ মিনিট আগে | নগর জীবন

দেশে বিএনপির পক্ষে গণজাগরণ সৃষ্টি হয়েছে: ডা. এস রফিকুল
দেশে বিএনপির পক্ষে গণজাগরণ সৃষ্টি হয়েছে: ডা. এস রফিকুল

৪৫ মিনিট আগে | ভোটের হাওয়া

আমাদের দায়িত্ব এসেছে ভালো দিন তৈরি করার : ফখরুল
আমাদের দায়িত্ব এসেছে ভালো দিন তৈরি করার : ফখরুল

৪৮ মিনিট আগে | রাজনীতি

আবু সাঈদ হত্যার ঘটনায় আসামিদের সর্বোচ্চ শাস্তি চেয়েছেন প্রসিকিউসন
আবু সাঈদ হত্যার ঘটনায় আসামিদের সর্বোচ্চ শাস্তি চেয়েছেন প্রসিকিউসন

৪৯ মিনিট আগে | জাতীয়

২৪ দিনে প্রবাসী আয় এলো ২৪৭ কোটি ৭০ লাখ ডলার
২৪ দিনে প্রবাসী আয় এলো ২৪৭ কোটি ৭০ লাখ ডলার

১ ঘণ্টা আগে | অর্থনীতি

ব্রাহ্মণবাড়িয়া-১: নাসিরনগরে বিএনপি প্রার্থীর নির্বাচনি জনসভা
ব্রাহ্মণবাড়িয়া-১: নাসিরনগরে বিএনপি প্রার্থীর নির্বাচনি জনসভা

১ ঘণ্টা আগে | ভোটের হাওয়া

রমজানে কিছু কিছু পণ্যের দাম কমবে : বাণিজ্য উপদেষ্টা
রমজানে কিছু কিছু পণ্যের দাম কমবে : বাণিজ্য উপদেষ্টা

১ ঘণ্টা আগে | অর্থনীতি

চাঁপাইনবাবগঞ্জে নির্বাচনে নিরাপত্তা দেবে ১৫ প্লাটুন বিজিবি
চাঁপাইনবাবগঞ্জে নির্বাচনে নিরাপত্তা দেবে ১৫ প্লাটুন বিজিবি

১ ঘণ্টা আগে | ভোটের হাওয়া

কানাডার সঙ্গে সম্পর্ক আরও বাড়াচ্ছে চীন
কানাডার সঙ্গে সম্পর্ক আরও বাড়াচ্ছে চীন

১ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

বগুড়ায় ফ্যাক্টরিতে অভিযান, ৭০ হাজার টাকা জরিমানা
বগুড়ায় ফ্যাক্টরিতে অভিযান, ৭০ হাজার টাকা জরিমানা

১ ঘণ্টা আগে | দেশগ্রাম

ডেঙ্গু আক্রান্ত আরও ৩১ জন হাসপাতালে
ডেঙ্গু আক্রান্ত আরও ৩১ জন হাসপাতালে

১ ঘণ্টা আগে | ডেঙ্গু আপডেট

কঙ্গোতে বাংলাদেশ বিমান বাহিনীর শান্তিরক্ষা কন্টিনজেন্ট প্রতিস্থাপন
কঙ্গোতে বাংলাদেশ বিমান বাহিনীর শান্তিরক্ষা কন্টিনজেন্ট প্রতিস্থাপন

১ ঘণ্টা আগে | জাতীয়

সব ধর্ম-বর্ণের মানুষের নিরাপত্তা নিশ্চিত করবে বিএনপি: ড. শেখ ফরিদুল
সব ধর্ম-বর্ণের মানুষের নিরাপত্তা নিশ্চিত করবে বিএনপি: ড. শেখ ফরিদুল

১ ঘণ্টা আগে | ভোটের হাওয়া

বিশ্বকাপে নেই বাংলাদেশ, বিশ্ব ক্রিকেটার্স অ্যাসোসিয়েশনের বিবৃতি
বিশ্বকাপে নেই বাংলাদেশ, বিশ্ব ক্রিকেটার্স অ্যাসোসিয়েশনের বিবৃতি

১ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

সর্বাধিক পঠিত
আইসিসির সিদ্ধান্ত মেনে নিয়ে যা বললো বিসিবি
আইসিসির সিদ্ধান্ত মেনে নিয়ে যা বললো বিসিবি

৯ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

হওয়ার কথা ছিল গণ-অভ্যুত্থানের নেতা, হয়ে গেছে ওবায়দুল কাদের : তাজনুভা
হওয়ার কথা ছিল গণ-অভ্যুত্থানের নেতা, হয়ে গেছে ওবায়দুল কাদের : তাজনুভা

২২ ঘণ্টা আগে | রাজনীতি

আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপের নতুন সূচি ঘোষণা
আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপের নতুন সূচি ঘোষণা

২২ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

নবম পে-স্কেল: প্রাথমিক শিক্ষকদের বেতন বাড়বে কত?
নবম পে-স্কেল: প্রাথমিক শিক্ষকদের বেতন বাড়বে কত?

৪ ঘণ্টা আগে | জাতীয়

আর্থিক ক্ষতি হলেও পাকিস্তানকে বাংলাদেশের পাশে দাঁড়ানোর আহ্বান শেহবাজ শরিফের উপদেষ্টার
আর্থিক ক্ষতি হলেও পাকিস্তানকে বাংলাদেশের পাশে দাঁড়ানোর আহ্বান শেহবাজ শরিফের উপদেষ্টার

৫ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

যুক্তরাষ্ট্র-রাশিয়া নয়, সবচেয়ে বেশি হাইপারসনিক ক্ষেপণাস্ত্র যে দেশের হাতে
যুক্তরাষ্ট্র-রাশিয়া নয়, সবচেয়ে বেশি হাইপারসনিক ক্ষেপণাস্ত্র যে দেশের হাতে

১৯ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

সুপার সিক্সে বাংলাদেশের প্রতিপক্ষ নিশ্চিত
সুপার সিক্সে বাংলাদেশের প্রতিপক্ষ নিশ্চিত

২০ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

বাংলাদেশ ছাড়াই বিশ্বকাপ, আইসিসির আনুষ্ঠানিক বিবৃতি
বাংলাদেশ ছাড়াই বিশ্বকাপ, আইসিসির আনুষ্ঠানিক বিবৃতি

২২ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

বাংলাদেশের পক্ষে দাঁড়ালে নিষেধাজ্ঞাসহ যে কঠিন শাস্তি পেতে পারে পাকিস্তান!
বাংলাদেশের পক্ষে দাঁড়ালে নিষেধাজ্ঞাসহ যে কঠিন শাস্তি পেতে পারে পাকিস্তান!

৭ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

'শেখ হাসিনা ভারতে নিরাপদে থাকলে ক্রিকেটাররা কেন খেলতে পারবে না'
'শেখ হাসিনা ভারতে নিরাপদে থাকলে ক্রিকেটাররা কেন খেলতে পারবে না'

২৩ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

নিরপরাধ আওয়ামী লীগ কর্মীরা ১০ দলীয় জোটে আসতে পারেন: হান্নান মাসউদ
নিরপরাধ আওয়ামী লীগ কর্মীরা ১০ দলীয় জোটে আসতে পারেন: হান্নান মাসউদ

১৮ ঘণ্টা আগে | ভোটের হাওয়া

বিশ্বকাপ ইস্যু: বাংলাদেশ প্রসঙ্গে যা বললেন পিসিবি চেয়ারম্যান
বিশ্বকাপ ইস্যু: বাংলাদেশ প্রসঙ্গে যা বললেন পিসিবি চেয়ারম্যান

৭ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

বিসিবিতে ছয় মাসের দুর্নীতি পাপন আমলের ১৫ বছরকেও ছাড়িয়ে গেছে : বোর্ড পরিচালক
বিসিবিতে ছয় মাসের দুর্নীতি পাপন আমলের ১৫ বছরকেও ছাড়িয়ে গেছে : বোর্ড পরিচালক

৭ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

মাদুরো অপহরণ, চাঞ্চল্যকর তথ্য ফাঁস
মাদুরো অপহরণ, চাঞ্চল্যকর তথ্য ফাঁস

১৯ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

ইরানি আকাশ প্রতিরক্ষা কি ইসরায়েলি আক্রমণ ঠেকাতে পারবে?
ইরানি আকাশ প্রতিরক্ষা কি ইসরায়েলি আক্রমণ ঠেকাতে পারবে?

১৭ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

ফের ১১ দলীয় জোট গঠন জামায়াতের
ফের ১১ দলীয় জোট গঠন জামায়াতের

২৩ ঘণ্টা আগে | রাজনীতি

যেকোনো মূল্যে বিএনপি দুর্নীতির টুঁটি চেপে ধরবে : তারেক রহমান
যেকোনো মূল্যে বিএনপি দুর্নীতির টুঁটি চেপে ধরবে : তারেক রহমান

৪ ঘণ্টা আগে | ভোটের হাওয়া

নাসীরুদ্দীন পাটওয়ারী নিজ স্বার্থে ওসমান হাদিকে বিক্রি করছেন : আবদুল কাদের
নাসীরুদ্দীন পাটওয়ারী নিজ স্বার্থে ওসমান হাদিকে বিক্রি করছেন : আবদুল কাদের

৬ ঘণ্টা আগে | রাজনীতি

শৈত্যপ্রবাহ কি তবে শেষ, যা জানাল আবহাওয়া অফিস
শৈত্যপ্রবাহ কি তবে শেষ, যা জানাল আবহাওয়া অফিস

৩ ঘণ্টা আগে | জাতীয়

অর্থ বিভাগের দায়িত্ব ফিরে পেলেন বিসিবির সেই পরিচালক
অর্থ বিভাগের দায়িত্ব ফিরে পেলেন বিসিবির সেই পরিচালক

৬ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

চীন কানাডাকে জ্যান্ত গিলে খাবে, ১০০ শতাংশ শুল্কের হুমকি ট্রাম্পের
চীন কানাডাকে জ্যান্ত গিলে খাবে, ১০০ শতাংশ শুল্কের হুমকি ট্রাম্পের

১১ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

তারেক রহমানকে বাংলাদেশের প্রধানমন্ত্রী বানাতে হবে, এটাই আমাদের স্বপ্ন: পার্থ
তারেক রহমানকে বাংলাদেশের প্রধানমন্ত্রী বানাতে হবে, এটাই আমাদের স্বপ্ন: পার্থ

১৯ ঘণ্টা আগে | ভোটের হাওয়া

‘মওদুদীবাদী জামায়াতের বিষয়ে জাতিকে সতর্ক করা আলেমদের ধর্মীয় দায়িত্ব’
‘মওদুদীবাদী জামায়াতের বিষয়ে জাতিকে সতর্ক করা আলেমদের ধর্মীয় দায়িত্ব’

২১ ঘণ্টা আগে | রাজনীতি

ভাঙনের মুখে ইরান, আরও বড় ধাক্কা আসছে?
ভাঙনের মুখে ইরান, আরও বড় ধাক্কা আসছে?

২১ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

‘পাকিস্তান বিশ্বকাপে না গেলে সেখানে খেলবে উগান্ডা’
‘পাকিস্তান বিশ্বকাপে না গেলে সেখানে খেলবে উগান্ডা’

৫ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

বাংলাদেশ-ভারত অংশীদারিত্ব জনগণের জন্য সুবিধা বয়ে এনেছে : প্রণয় ভার্মা
বাংলাদেশ-ভারত অংশীদারিত্ব জনগণের জন্য সুবিধা বয়ে এনেছে : প্রণয় ভার্মা

২১ ঘণ্টা আগে | জাতীয়

আজকের স্বর্ণের দাম
আজকের স্বর্ণের দাম

৮ ঘণ্টা আগে | অর্থনীতি

প্রজাতন্ত্র দিবসে ভারতের জনগণকে জামায়াতের শুভেচ্ছা
প্রজাতন্ত্র দিবসে ভারতের জনগণকে জামায়াতের শুভেচ্ছা

১৯ ঘণ্টা আগে | রাজনীতি

খালি পেটে মেথি ভেজানো পানি পান করছেন? জেনে নিন উপকারিতা
খালি পেটে মেথি ভেজানো পানি পান করছেন? জেনে নিন উপকারিতা

৮ ঘণ্টা আগে | জীবন ধারা

এবার প্রকাশ্যে এল মাদুরোকে আটক অভিযানের রক্তচক্ষু কাহিনী!
এবার প্রকাশ্যে এল মাদুরোকে আটক অভিযানের রক্তচক্ষু কাহিনী!

৪ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

প্রিন্ট সর্বাধিক
বিসিবি পরিচালক ইশতিয়াক সাদেকের পদত্যাগ
বিসিবি পরিচালক ইশতিয়াক সাদেকের পদত্যাগ

প্রথম পৃষ্ঠা

সুষ্ঠু ভোট হলে জামায়াত জিততে পারবে না
সুষ্ঠু ভোট হলে জামায়াত জিততে পারবে না

প্রথম পৃষ্ঠা

গুইসাপের অভয়ারণ্য তীরচর
গুইসাপের অভয়ারণ্য তীরচর

পেছনের পৃষ্ঠা

আজকের ভাগ্যচক্র
আজকের ভাগ্যচক্র

আজকের রাশি

লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে পাল্টাপাল্টি
লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে পাল্টাপাল্টি

প্রথম পৃষ্ঠা

উত্তপ্ত ভোটের মাঠ
উত্তপ্ত ভোটের মাঠ

প্রথম পৃষ্ঠা

একটি দল ইসলাম থেকে বিচ্ছিন্ন
একটি দল ইসলাম থেকে বিচ্ছিন্ন

প্রথম পৃষ্ঠা

নির্মাণাধীন ভবনের রড পড়ে পথচারী নিহত
নির্মাণাধীন ভবনের রড পড়ে পথচারী নিহত

প্রথম পৃষ্ঠা

তেলা মাথায় আর কত তেল দেবেন?
তেলা মাথায় আর কত তেল দেবেন?

প্রথম পৃষ্ঠা

বাংলাদেশের শিক্ষার্থীদের গণিতে দুর্বলতা উদ্বেগের
বাংলাদেশের শিক্ষার্থীদের গণিতে দুর্বলতা উদ্বেগের

প্রথম পৃষ্ঠা

ফুটসালে ইতিহাস গড়ার দিন
ফুটসালে ইতিহাস গড়ার দিন

মাঠে ময়দানে

সরকারে গেলে গুরুত্ব পাবে প্রাথমিক শিক্ষা
সরকারে গেলে গুরুত্ব পাবে প্রাথমিক শিক্ষা

প্রথম পৃষ্ঠা

তিন দিন পর কৃষিবিদের হাত-পা বাঁধা লাশ উদ্ধার
তিন দিন পর কৃষিবিদের হাত-পা বাঁধা লাশ উদ্ধার

পেছনের পৃষ্ঠা

বিভক্তির নয়, ঐক্যের বাংলাদেশ চাই
বিভক্তির নয়, ঐক্যের বাংলাদেশ চাই

প্রথম পৃষ্ঠা

সিন্ডিকেট চক্রে জিম্মি প্রশিক্ষণার্থীরা
সিন্ডিকেট চক্রে জিম্মি প্রশিক্ষণার্থীরা

নগর জীবন

কেরানীগঞ্জে গুলিবিদ্ধ বিএনপি নেতার মৃত্যু
কেরানীগঞ্জে গুলিবিদ্ধ বিএনপি নেতার মৃত্যু

প্রথম পৃষ্ঠা

নানান কৌশলে প্রচার
নানান কৌশলে প্রচার

পেছনের পৃষ্ঠা

ফ্যামিলি কার্ডের মাধ্যমে ভোট কেনার কৌশল
ফ্যামিলি কার্ডের মাধ্যমে ভোট কেনার কৌশল

প্রথম পৃষ্ঠা

আবারও হলো ‘১১-দলীয় জোট’
আবারও হলো ‘১১-দলীয় জোট’

পেছনের পৃষ্ঠা

নাটকে ফিরছে পারিবারিক গল্প
নাটকে ফিরছে পারিবারিক গল্প

শোবিজ

আইফোনের জন্য বন্ধুকে খুন অবশেষে গ্রেপ্তার
আইফোনের জন্য বন্ধুকে খুন অবশেষে গ্রেপ্তার

পেছনের পৃষ্ঠা

নির্বাচনে চলছে টাকার খেলা
নির্বাচনে চলছে টাকার খেলা

প্রথম পৃষ্ঠা

ফ্যাসিবাদের যন্ত্রণার কারণেই কোকোর মৃত্যু
ফ্যাসিবাদের যন্ত্রণার কারণেই কোকোর মৃত্যু

প্রথম পৃষ্ঠা

মাইকেল মধুসূদন দত্তের সাহিত্যকর্ম অনুপ্রেরণা জোগায়
মাইকেল মধুসূদন দত্তের সাহিত্যকর্ম অনুপ্রেরণা জোগায়

প্রথম পৃষ্ঠা

বাংলাদেশের জায়গায় খেলবে স্কটল্যান্ড
বাংলাদেশের জায়গায় খেলবে স্কটল্যান্ড

প্রথম পৃষ্ঠা

সভা-সম্মেলনে ফল শূন্য
সভা-সম্মেলনে ফল শূন্য

প্রথম পৃষ্ঠা

বিদেশ সফরেও কমছে এফডিআই
বিদেশ সফরেও কমছে এফডিআই

প্রথম পৃষ্ঠা

বাংলাদেশ ভ্রমণে সতর্কতা জারি যুক্তরাজ্যের
বাংলাদেশ ভ্রমণে সতর্কতা জারি যুক্তরাজ্যের

পেছনের পৃষ্ঠা

নির্বাচনি প্রচার উৎসবে দেশ
নির্বাচনি প্রচার উৎসবে দেশ

পেছনের পৃষ্ঠা

পোস্টাল ব্যালটে ভোট দিয়ে দ্রুত পাঠানোর তাগাদা ইসির
পোস্টাল ব্যালটে ভোট দিয়ে দ্রুত পাঠানোর তাগাদা ইসির

পেছনের পৃষ্ঠা