বাংলাদেশ পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলমের সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলার সৌজন্য সাক্ষাৎ করেছেন। গতকাল বিকালে রাজধানীর ফিনিক্স রোডে পুলিশ সদর দপ্তরে এ সৌজন্য সাক্ষাৎ হয়। পারস্পরিক সৌহার্র্দপূর্ণ ও আন্তরিক পরিবেশে অনুষ্ঠিত এ বৈঠকে নিরাপত্তা ইস্যু, পুলিশ সংস্কার এবং বিভিন্ন ক্ষেত্রে বাংলাদেশের পুলিশকে সহায়তা প্রদানের বিষয়ে আলোচনা করা হয়। সাক্ষাৎকালে রাষ্ট্রদূত মাইকেল মিলার দেশের চলমান আইনশৃঙ্খলা পরিস্থিতি, আসন্ন জাতীয় সংসদ নির্বাচন এবং নির্বাচনের সময় আন্তর্জাতিক পর্যবেক্ষক ও কূটনৈতিক মিশনের নিরাপত্তা সংক্রান্ত বিষয়গুলো নিয়ে আলোচনা করেন। তিনি বাংলাদেশ পুলিশের চলমান সংস্কার কার্যক্রমে সহযোগিতা প্রদানে আগ্রহ প্রকাশ করেন। আইজিপি বাহারুল আলম বলেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে পুলিশ সদস্যদের নিবিড় ও বাস্তবমুখী প্রশিক্ষণ প্রদানের উদ্যোগ নেওয়া হয়েছে। তিনি নির্বাচনি শান্তি ও শৃঙ্খলা বজায় রাখতে আধুনিক প্রযুক্তির ব্যবহারসহ পুলিশি প্রস্তুতির বিস্তারিত তুলে ধরেন। এ ছাড়া, তিনি বিদেশি পর্যবেক্ষক ও কূটনৈতিক মিশনের সদস্যদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য গৃহীত ব্যবস্থা এবং পুলিশ সংস্কারের ক্ষেত্রে সম্ভাব্য সহযোগিতার বিষয়েও আলোচনা করেন। রাষ্ট্রদূত মাইকেল মিলার জানান, আসন্ন নির্বাচনে ইউরোপীয় ইউনিয়নের ২০০ জন পর্যবেক্ষক ভোট গ্রহণ পর্যবেক্ষণ করবেন। অনুষ্ঠানে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
শিরোনাম
- আমাদের দায়িত্ব এসেছে ভালো দিন তৈরি করার : ফখরুল
- আবু সাঈদ হত্যার ঘটনায় আসামিদের সর্বোচ্চ শাস্তি চেয়েছেন প্রসিকিউসন
- ২৪ দিনে প্রবাসী আয় এলো ২৪৭ কোটি ৭০ লাখ ডলার
- বিশ্বকাপে নেই বাংলাদেশ, বিশ্ব ক্রিকেটার্স অ্যাসোসিয়েশনের বিবৃতি
- বাংলাদেশ ইস্যু, আইসিসিকে ধুয়ে দিলেন ইউসুফ
- রশি ছাড়াই ১০১ তলা ভবনের চূড়ায় মার্কিন পর্বতারোহী
- যে রিপোর্টের কারণে ভারতে দল পাঠায়নি বাংলাদেশ
- জ্বালানি উপদেষ্টার সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক
- চালকের দক্ষতায় বেঁচে ফিরলেন ৪ পুলিশ
- বিশ্বজুড়ে ভাইরাল পেঙ্গুইনের একাকী যাত্রা, আসলে কী ঘটেছিল
- গ্রিনল্যান্ডে পানি-ইন্টারনেট সেবা ব্যাহত
- প্রার্থিতা ফিরে পেলেন বিএনপির মোবাশ্বের আলম
- লক্ষ্মীপুরে জব ফেয়ার অনুষ্ঠিত হয়
- পারিবারিক কলহ, শ্বশুরবাড়ি থেকে স্ত্রীকে ফেরাতে না পেরে মাকে কুপিয়ে খুন!
- অকারণে হর্ন বাজানোর বদভ্যাস পরিবর্তন করতে হবে : পরিবেশ উপদেষ্টা
- টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ নেই, এর নেপথ্যে যা যা ঘটেছে
- বাংলাদেশ কেন ভারতের বাইরে খেলতে পারল না, প্রশ্ন গিলেস্পির
- বিএনপি ও গণতন্ত্র একই মুদ্রার এপিঠ-ওপিঠ: আমীর খসরু
- পোস্টাল ব্যালট ও প্রতীক বিন্যাসে অসংগতি তুলে ধরলেন নজরুল ইসলাম
- বর্ণাঢ্য আয়োজনে যবিপ্রবি দিবস উদযাপন
প্রকাশ:
০০:০০, মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫
আপডেট:
০১:৫০, মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫
নির্বাচন ও নিরাপত্তা নিয়ে আলোচনা
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট ভার্সন
টপিক
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর
আর্থিক ক্ষতি হলেও পাকিস্তানকে বাংলাদেশের পাশে দাঁড়ানোর আহ্বান শেহবাজ শরিফের উপদেষ্টার
৪ ঘণ্টা আগে | মাঠে ময়দানে
যুক্তরাষ্ট্র-রাশিয়া নয়, সবচেয়ে বেশি হাইপারসনিক ক্ষেপণাস্ত্র যে দেশের হাতে
১৮ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম
বিসিবিতে ছয় মাসের দুর্নীতি পাপন আমলের ১৫ বছরকেও ছাড়িয়ে গেছে : বোর্ড পরিচালক
৬ ঘণ্টা আগে | মাঠে ময়দানে