শিরোনাম
প্রকাশ: ০০:০০, বুধবার, ১৭ ডিসেম্বর, ২০২৫ আপডেট: ০০:৪০, বুধবার, ১৭ ডিসেম্বর, ২০২৫

প্রধান উপদেষ্টার সামনে ৫৭ দিনের দুর্গম পথ

অদিতি করিম
প্রিন্ট ভার্সন
প্রধান উপদেষ্টার সামনে ৫৭ দিনের দুর্গম পথ

প্রধান নির্বাচন কমিশনার ১১ ডিসেম্বর আগামী জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পর সারা দেশে যে আনন্দ এবং উচ্ছ্বাস শুরু হয়েছিল তার আয়ুষ্কাল ছিল মাত্র ১৮ ঘণ্টা। তফসিল ঘোষণার পরদিনই প্রকাশ্য দিবালোকে গুলিবিদ্ধ হন জুলাই আন্দোলনের অন্যতম নেতা ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান বিন হাদি। গত শুক্রবার দুপুরে রাজধানীর পুরানা পল্টনের বক্স কালভার্ট সড়কে গুলিবিদ্ধ হন ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ও ঢাকা-৮ সংসদীয় আসনের সম্ভাব্য প্রার্থী ওসমান হাদি। মোটরসাইকেলে থাকা আততায়ী তাঁকে গুলি করে মোটরসাইকেলে করেই পালিয়ে যায়। মাথায় গুলিবিদ্ধ ওসমান হাদিকে প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে, পরে সেখান থেকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়। গত সোমবার তাঁকে এয়ার অ্যাম্বুলেন্সে করে সিঙ্গাপুরে নেওয়া হয়েছে। হাদির ওপর এ হামলার ঘটনা নির্বাচনের আগে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে নতুন উদ্বেগ ও উৎকণ্ঠা সৃষ্টি করেছে। এ ঘটনাকে অবাধ ও সুষ্ঠু নির্বাচনের জন্য চ্যালেঞ্জ হিসেবে দেখা দিয়েছে। বাংলাদেশ প্রতিদিনের খবর অনুযায়ী, ইনকিলাব মঞ্চের শরিফ ওসমান হাদি দিয়ে শুরু। দেশকে অস্থিতিশীল করতে মরিয়া হয়ে উঠেছে দেশিবিদেশি চক্র। তাদের টার্গেটে রয়েছেন আরও অন্তত অর্ধশতাধিক জুলাই যোদ্ধা এবং রাজনৈতিক ব্যক্তিত্ব। মঞ্জিলে পৌঁছাতে ইতোমধ্যে মোটা অঙ্কের অর্থ বিনিয়োগও করেছে তারা। (১৫ ডিসেম্বর)।

এ দুর্ভাগ্যজনক ঘটনার পরপরই জাতি উদ্যাপন করে বিজয় দিবস। বিজয় দিবস উপলক্ষে জাতির উদ্দেশে প্রদত্ত ভাষণে প্রধান উপদেষ্টা খোলামেলাভাবে নির্বাচনের আগে পরাজিত শক্তির ষড়যন্ত্রের কথা তুলে ধরেন। তিনি বলেন, ‘জুলাই অভ্যুত্থানের সম্মুখযোদ্ধা ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির ওপর সম্প্রতি যে হামলার ঘটনা ঘটেছে, তা শুধু একজন ব্যক্তির ওপর আঘাত নয়- এটি বাংলাদেশের অস্তিত্বের ওপর আঘাত, আমাদের গণতান্ত্রিক পথচলার ওপর আঘাত।’ অধ্যাপক ইউনূস বলেন, আমি পরিষ্কারভাবে বলতে চাই- পরাজিত শক্তি ফ্যাসিস্ট টেরোরিস্টদের এ অপচেষ্টা সম্পূর্ণভাবে ব্যর্থ করে দেওয়া হবে। ভয় দেখিয়ে, সন্ত্রাস ঘটিয়ে বা রক্ত ঝরিয়ে এ দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রা কেউ থামাতে পারবে না।

তিনি আরও বলেন, আপনাদের প্রতি আহ্বান জানাই- সংযম বজায় রাখুন। অপপ্রচার বা গুজবে কান দেবেন না। ফ্যাসিস্ট টেরোরিস্টরা, যারা অস্থিরতা সৃষ্টি করতে চায়, আমরা অবশ্যই ঐক্যবদ্ধ হয়ে তাদের মোকাবিলা করব। তাদের ফাঁদে পা দেব না। পরাজিত ফ্যাসিস্ট শক্তি এ দেশের পবিত্র মাটিতে আর কোনোদিন ফিরে আসবে না। এ ভাষণের মধ্য দিয়ে স্পষ্ট হয়েছে যে আগামী দুই মাস বাংলাদেশের জন্য এক এক কঠিন সময় অপেক্ষা করছে।

এ রকম একটা পরিস্থিতিতে সবাই তাকিয়ে আছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের দিকে। রাজনৈতিক দলগুলো তাঁর কাছে নিরাপত্তা দাবি করছে। সুশীল সমাজ সুষ্ঠু নির্বাচন করতে সরকারের সক্ষমতা কতটা, তা নিয়ে প্রশ্ন তুলছে। অনেকে দাবি করছেন স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ। সংশ্লিষ্টরা বলছেন, একাধিক সংস্থা সরকারের ঊর্ধ্বতন পর্যায়ে অনেক আগেই বিষয়টি অবগত করলেও ওসমান হাদির নিরাপত্তা নিশ্চিতে ব্যর্থ হয়েছেন তারা। নির্বাচনি তফসিল ঘোষণার পরপরই এ ধরনের ঘটনা সাধারণ মানুষকে করেছে আতঙ্কিত। এ অবস্থা থেকে আবার একটি স্বাভাবিক উৎসবমুখর পরিবেশ ফিরিয়ে আনতে হবে দেশকে।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, প্রধান উপদেষ্টা তাঁর দায়িত্বের মেয়াদকালে সবচেয়ে দুর্গম পথ পাড়ি দিচ্ছেন। নির্বাচনের বাকি আছে মাত্র ৫৭ দিন। এ কটা দিন বাংলাদেশের জন্য সবচেয়ে কঠিন সময়। বাংলাদেশকে এ কঠিন সময়ে নেতৃত্ব দিচ্ছেন বিশ্ববরেণ্য ব্যক্তিত্ব শান্তিতে নোবেলজয়ী ড. ইউনূস। এ জন্যই এদেশের মানুষ এখনো আশাবাদী। মানুষ বিশ্বাস করে, যোগ্য কান্ডারি নিশ্চয়ই তাঁর কথা রাখবেন। দেশবাসীকে একটি নির্বাচন উৎসবের সুযোগ করে দেবেন।

হাদির ওপর হামলার ঘটনার পর প্রধান উপদেষ্টার প্রতিটি পদক্ষেপ ছিল অত্যন্ত দায়িত্বশীল এবং সময়োচিত। বিজয় দিবসে জাতির উদ্দেশে ভাষণে তিনি জনগণকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান, রাজনৈতিক দলের প্রতি সংযমের আহ্বান জানান। তিনি এখন সার্বক্ষণিকভাবে পরিস্থিতি মনিটরিং করছেন। দ্রুত সিদ্ধান্ত নিচ্ছেন। প্রধান উপদেষ্টার নির্দেশে হাদির উন্নত চিকিৎসার ব্যবস্থা করা হয়। ড. ইউনূস দ্রুত অপরাধীদের গ্রেপ্তারের নির্দেশ দেন। ঘটনার পরপরই তিনি সবচেয়ে গুরুত্বপূর্ণ যে কাজটি করেন তাহলো প্রধান তিন দলের সঙ্গে বৈঠক।

ওসমান বিন হাদির ওপর হামলার প্রেক্ষাপটে বিএনপি, জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতাদের ডেকে নিয়ে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। ক্ষমতাচ্যুত শক্তি নির্বাচন বানচাল করতে চাইছে বলে দলগুলোকে সতর্ক করেছেন তিনি। দলগুলোর নেতারাও প্রধান উপদেষ্টাকে প্রতিশ্রুতি দিয়েছেন, ষড়যন্ত্র ঠেকাতে তাঁরা দ্বন্দ্ব ভুলে এক থাকবেন।

এ বৈঠকে তিনি রাজনৈতিক দলগুলোর কাছে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য তুলে ধরেন। ওসমান হাদির ওপর হামলা একটি সতর্কবার্তা হিসেবে নিতে দলগুলোর প্রতি আহ্বান জানিয়ে প্রধান উপদেষ্টা বলেন, এ হামলা পূর্বপরিকল্পিত ও গভীর ষড়যন্ত্রের অংশ; এর পেছনে বিরাট শক্তি কাজ করছে। ষড়যন্ত্রকারীদের উদ্দেশ্য হচ্ছে নির্বাচনটি না হতে দেওয়া। এ আক্রমণটি খুবই ‘সিম্বলিক’। প্রধান উপদেষ্টা বলেন, ‘এখন পর্যন্ত যে তথ্য পাওয়া গেছে, তাতে মনে হচ্ছে ষড়যন্ত্রকারীরা তাদের নেটওয়ার্ক বিস্তৃত করেছে। তারা প্রশিক্ষিত শুটার নিয়ে মাঠে নেমেছে।’

সরকারের পাশাপাশি দলগুলোকেও শক্ত থাকার আহ্বান জানিয়ে প্রধান উপদেষ্টা বলেন, তারা তাদের শক্তি প্রদর্শন করতে চায়, নির্বাচনের সব আয়োজন ভেস্তে দিতে চায়। এগুলোকে ঐক্যবদ্ধভাবে মোকাবিলা করতে হবে।

জুলাই অভ্যুত্থানের পক্ষ শক্তিগুলোর মধ্যে নির্বাচনের আগে এখন যে দ্বন্দ্ব দেখা দিয়েছে, তা থেকে সরে আসতে দলগুলোর প্রতি আহ্বান জানান অধ্যাপক ইউনূস।

অধ্যাপক ইউনূস বলেন, ‘নিজেদের মধ্যে যেন দ্বন্দ্ব ছড়িয়ে না পড়ে, সেদিকে খেয়াল রাখতে হবে। রাজনৈতিক বক্তব্য থাকবে, কিন্তু কাউকে শত্রু ভাবা বা আক্রমণ করার সংস্কৃতি থেকে সরে আসতে হবে। নির্বাচনের সময় উত্তেজনা সৃষ্টি হয়, তবে মাথায় রাখতে হবে-এটি যেন একটি নির্দিষ্ট মাত্রার মধ্যে নিয়ন্ত্রণে থাকে।’

প্রধান উপদেষ্টার বক্তব্যে তিনটি বিষয় স্পষ্ট করা হয়েছে : প্রথমত, নির্বাচন বানচালের জন্য একটি মহল সক্রিয়। তারা এ ধরনের ঘটনা আরও ঘটানোর চেষ্টা করবে। সেজন্য রাজনৈতিক দলগুলোকে সতর্ক থাকতে হবে।

দ্বিতীয়ত, রাজনৈতিক দলগুলো এখন বিভক্ত এ কারণেই নির্বাচন বিরোধী অপশক্তি এ ধরনের কাজ করার সুযোগ পাচ্ছে।

তৃতীয়ত, রাজনৈতিক দলগুলোকে নির্বাচনকালীন সময়ে একে অপরের বিরুদ্ধে সমালোচনা যেন সহনীয় মাত্রা অতিক্রম না করে।

হাদির ওপর হামলার ঘটনা একটি বিষয় স্পষ্ট করেছে তাহলো নির্বাচনের আগে বাংলাদেশে অনেক কিছু ঘটবে। নির্বাচন বানচালের জন্য এ রকম আরও ঘটনা ঘটানো হতে পারে। সেজন্য শুধু সরকারকে নয় রাজনৈতিক দলগুলোকেও সতর্ক থাকতে হবে। রাজনৈতিক প্রতিপক্ষের প্রতি আক্রমণাত্মক আচরণ করলে পরিস্থিতির অবনতি ঘটতে পারে। সবচেয়ে বড় কথা হলো, অনতিবিলম্বে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতির জন্য কার্যকর এবং দৃশ্যমান উদ্যোগ গ্রহণ করতে হবে। আমরা আশাবাদী এ কারণে যে আমাদের এই দুর্গম যাত্রায় একজন দক্ষ চালক আছেন। তিনি ড. ইউনূস। গত ১৬ মাস তিনি কঠিন পরিস্থিতির মধ্যে দেশকে নির্বাচনের জন্য প্রস্তুত করেছেন। ৮ আগস্ট এক বিশৃঙ্খল অবস্থার মধ্যে তিনি দায়িত্ব গ্রহণ করেন। সেখান থেকে একটি নির্বাচনের আয়োজন করা অত্যন্ত কঠিন কাজ। সামনের পথ আরও কঠিন, আরও অনিশ্চিত। আগামী ৫৭ দিন তাই প্রধান উপদেষ্টা তার মেয়াদকালের সবচেয়ে চ্যালেঞ্জিং সময় পার করবেন। সবার চাওয়া একটাই, শেষ পর্যন্ত ড. ইউনূসের নেতৃত্বে বাংলাদেশ গণতন্ত্রের বন্দরে নোঙর করুক।

এই বিভাগের আরও খবর
কূটনীতিকদের পরিবারকে দেশে ফিরিয়ে নিচ্ছে ভারত
কূটনীতিকদের পরিবারকে দেশে ফিরিয়ে নিচ্ছে ভারত
দেশ পরিচালনার কর্মপরিকল্পনা জানাল বিএনপি
দেশ পরিচালনার কর্মপরিকল্পনা জানাল বিএনপি
ইসলামী আন্দোলন লড়ছে ২৫৯ আসনে
ইসলামী আন্দোলন লড়ছে ২৫৯ আসনে
বিক্ষোভকারীদের বিচার শুরু ইরানে ব্ল্যাকআউট বহাল
বিক্ষোভকারীদের বিচার শুরু ইরানে ব্ল্যাকআউট বহাল
ইসির সতর্কবার্তা জামায়াত-এনসিপিসহ চার দলকে
ইসির সতর্কবার্তা জামায়াত-এনসিপিসহ চার দলকে
নতুন পে-স্কেল বাস্তবায়নে লাগবে তিন-চার মাস
নতুন পে-স্কেল বাস্তবায়নে লাগবে তিন-চার মাস
বিশ্ব জঙ্গলের শাসনে ফিরতে পারে না
বিশ্ব জঙ্গলের শাসনে ফিরতে পারে না
ভারতীয় বোর্ডের কাছে মাথানত নয়
ভারতীয় বোর্ডের কাছে মাথানত নয়
চ্যালেঞ্জ জেনেও পোস্টাল ব্যালটের উদ্যোগ
চ্যালেঞ্জ জেনেও পোস্টাল ব্যালটের উদ্যোগ
বাংলাদেশ মানবে না আইসিসির  অযৌক্তিক শর্ত
বাংলাদেশ মানবে না আইসিসির অযৌক্তিক শর্ত
তিনটি ভোটও নেই হুমকি দিচ্ছেন নির্বাচন হতে দেবেন না
তিনটি ভোটও নেই হুমকি দিচ্ছেন নির্বাচন হতে দেবেন না
মাইকে ঘোষণা দিয়ে হামলা
মাইকে ঘোষণা দিয়ে হামলা
সর্বশেষ খবর
কেরানীগঞ্জে বিষপানে গৃহবধূর মৃত্যু
কেরানীগঞ্জে বিষপানে গৃহবধূর মৃত্যু

২ ঘণ্টা আগে | দেশগ্রাম

কিশোরগঞ্জের ছয় আসনে বৈধ প্রার্থী ৪৮ জন
কিশোরগঞ্জের ছয় আসনে বৈধ প্রার্থী ৪৮ জন

২ ঘণ্টা আগে | ভোটের হাওয়া

সাভারের চাঁদাবাজদের বিরুদ্ধে অভিযান, আটক ৩
সাভারের চাঁদাবাজদের বিরুদ্ধে অভিযান, আটক ৩

২ ঘণ্টা আগে | দেশগ্রাম

করাচিতে শপিং মলে আগুন : নিহত ২৮, নিখোঁজ ৮১
করাচিতে শপিং মলে আগুন : নিহত ২৮, নিখোঁজ ৮১

৪ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

ট্রাম্পের আমন্ত্রণে গাজা বোর্ড অব পিসে যুক্ত হলো ইউএই
ট্রাম্পের আমন্ত্রণে গাজা বোর্ড অব পিসে যুক্ত হলো ইউএই

৪ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

প্রাণীর অধিকার প্রতিষ্ঠায় নবীজি (সা.)
প্রাণীর অধিকার প্রতিষ্ঠায় নবীজি (সা.)

৫ ঘণ্টা আগে | ইসলামী জীবন

দিনভর বিক্ষোভ-রাতভর বৈঠকের পর ইউএপি শিক্ষার্থীদের আন্দোলন স্থগিত
দিনভর বিক্ষোভ-রাতভর বৈঠকের পর ইউএপি শিক্ষার্থীদের আন্দোলন স্থগিত

৫ ঘণ্টা আগে | ক্যাম্পাস

যশোরে মুদি দোকানিকে কুপিয়ে হত্যা, ‘গণপিটুনিতে হামলাকারী’ নিহত
যশোরে মুদি দোকানিকে কুপিয়ে হত্যা, ‘গণপিটুনিতে হামলাকারী’ নিহত

৫ ঘণ্টা আগে | দেশগ্রাম

আইনশৃঙ্খলার উন্নতি নেই
আইনশৃঙ্খলার উন্নতি নেই

৫ ঘণ্টা আগে | জাতীয়

একনজরে আজকের বাংলাদেশ প্রতিদিন (২১ জানুয়ারি)
একনজরে আজকের বাংলাদেশ প্রতিদিন (২১ জানুয়ারি)

৫ ঘণ্টা আগে | জাতীয়

ভুটান লিগের সেরা উইঙ্গারকে দলে নিলো ফর্টিস
ভুটান লিগের সেরা উইঙ্গারকে দলে নিলো ফর্টিস

৬ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

গ্রিনল্যান্ড প্রশ্নে যুক্তরাষ্ট্র ইইউ সম্পর্ক কি ভাঙনের পথে?
গ্রিনল্যান্ড প্রশ্নে যুক্তরাষ্ট্র ইইউ সম্পর্ক কি ভাঙনের পথে?

৬ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

গণভোটে ‘হ্যাঁ’ ও ‘না’ ভোটের বিষয়টি জনগণকে বোঝাতে হবে: উপদেষ্টা শারমীন মুরশিদ
গণভোটে ‘হ্যাঁ’ ও ‘না’ ভোটের বিষয়টি জনগণকে বোঝাতে হবে: উপদেষ্টা শারমীন মুরশিদ

৬ ঘণ্টা আগে | দেশগ্রাম

নড়াইলের দুটি আসনে তিন প্রার্থীর মনোনয়নপত্র প্রত্যাহার
নড়াইলের দুটি আসনে তিন প্রার্থীর মনোনয়নপত্র প্রত্যাহার

৬ ঘণ্টা আগে | ভোটের হাওয়া

ফুটবলারদের জন্য মঞ্চ মাতাবে ‘গ্রিন ডে’
ফুটবলারদের জন্য মঞ্চ মাতাবে ‘গ্রিন ডে’

৬ ঘণ্টা আগে | শোবিজ

জিয়াউর রহমানের জন্মবার্ষিকীতে নারায়ণগঞ্জ জেলা বিএনপির আলোচনা সভা
জিয়াউর রহমানের জন্মবার্ষিকীতে নারায়ণগঞ্জ জেলা বিএনপির আলোচনা সভা

৬ ঘণ্টা আগে | দেশগ্রাম

দিনাজপুরে মনোনয়নপত্র প্রত্যাহার করলেন পাঁচজন
দিনাজপুরে মনোনয়নপত্র প্রত্যাহার করলেন পাঁচজন

৭ ঘণ্টা আগে | ভোটের হাওয়া

ফিফা র‍্যাঙ্কিংয়ে নিজেদের সেরা অবস্থানে মরক্কো
ফিফা র‍্যাঙ্কিংয়ে নিজেদের সেরা অবস্থানে মরক্কো

৭ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

আমার হাঁস যেন চুরি না হয়: রুমিন ফারহানা
আমার হাঁস যেন চুরি না হয়: রুমিন ফারহানা

৭ ঘণ্টা আগে | ভোটের হাওয়া

জামায়াত-এনসিপিসহ ৪ দলকে সতর্ক করল ইসি
জামায়াত-এনসিপিসহ ৪ দলকে সতর্ক করল ইসি

৮ ঘণ্টা আগে | জাতীয়

চাঁদপুরে ভোক্তার অভিযানে জরিমানা
চাঁদপুরে ভোক্তার অভিযানে জরিমানা

৮ ঘণ্টা আগে | দেশগ্রাম

কুমিল্লায় ১০ প্রার্থীর মনোনয়নপত্র প্রত্যাহার
কুমিল্লায় ১০ প্রার্থীর মনোনয়নপত্র প্রত্যাহার

৮ ঘণ্টা আগে | ভোটের হাওয়া

বগুড়ায় তিন প্রার্থীর মনোনয়ন প্রত্যাহার
বগুড়ায় তিন প্রার্থীর মনোনয়ন প্রত্যাহার

৮ ঘণ্টা আগে | ভোটের হাওয়া

রাজশাহীকে হারিয়ে বিপিএলের ফাইনালে চট্টগ্রাম
রাজশাহীকে হারিয়ে বিপিএলের ফাইনালে চট্টগ্রাম

৮ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

জিয়াউর রহমানকে হত্যার মাধ্যমে বিএনপিকে হত্যাচেষ্টা করা হয়েছিল : খন্দকার মোশাররফ
জিয়াউর রহমানকে হত্যার মাধ্যমে বিএনপিকে হত্যাচেষ্টা করা হয়েছিল : খন্দকার মোশাররফ

৯ ঘণ্টা আগে | রাজনীতি

শীতে এলার্জি ঠেকাতে কার্যকর ৫ উপায়
শীতে এলার্জি ঠেকাতে কার্যকর ৫ উপায়

৯ ঘণ্টা আগে | জীবন ধারা

চোখের নিচে কালো দাগ!
চোখের নিচে কালো দাগ!

৯ ঘণ্টা আগে | জীবন ধারা

বাগেরহাটে প্রার্থিতা প্রত্যাহার করলেন মামুনুল হক
বাগেরহাটে প্রার্থিতা প্রত্যাহার করলেন মামুনুল হক

৯ ঘণ্টা আগে | ভোটের হাওয়া

ট্রাম্পকে এক হাত নিলেন ম্যাক্রোঁ
ট্রাম্পকে এক হাত নিলেন ম্যাক্রোঁ

৯ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

দৌলতপুরে বাঁশঝাড় ও মাঠ থেকে আগ্নেয়াস্ত্র উদ্ধার, দুটি মামলা
দৌলতপুরে বাঁশঝাড় ও মাঠ থেকে আগ্নেয়াস্ত্র উদ্ধার, দুটি মামলা

৯ ঘণ্টা আগে | দেশগ্রাম

সর্বাধিক পঠিত
জামায়াত-এনসিপিসহ ৪ দলকে সতর্ক করল ইসি
জামায়াত-এনসিপিসহ ৪ দলকে সতর্ক করল ইসি

৮ ঘণ্টা আগে | জাতীয়

‘এমন শক্তি দিয়ে হামলা চালাবো, যা সে কখনও চোখে দেখেনি’
‘এমন শক্তি দিয়ে হামলা চালাবো, যা সে কখনও চোখে দেখেনি’

১৯ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ: কঠিন সমীকরণের সামনে বাংলাদেশ
অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ: কঠিন সমীকরণের সামনে বাংলাদেশ

১০ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

বাগেরহাটে প্রার্থিতা প্রত্যাহার করলেন মামুনুল হক
বাগেরহাটে প্রার্থিতা প্রত্যাহার করলেন মামুনুল হক

৯ ঘণ্টা আগে | ভোটের হাওয়া

ভিক্ষার টাকা সুদে লাগিয়ে তিন বাড়ির মালিক, রয়েছে প্রাইভেট কারও!
ভিক্ষার টাকা সুদে লাগিয়ে তিন বাড়ির মালিক, রয়েছে প্রাইভেট কারও!

৯ ঘণ্টা আগে | পাঁচফোড়ন

মানুষ খুন করা সম্রাটের নেশায় পরিণত হয়েছিল, পুলিশকে স্বীকারোক্তি
মানুষ খুন করা সম্রাটের নেশায় পরিণত হয়েছিল, পুলিশকে স্বীকারোক্তি

১৪ ঘণ্টা আগে | দেশগ্রাম

পরিবর্তন হচ্ছে মন্ত্রণালয়ের নাম
পরিবর্তন হচ্ছে মন্ত্রণালয়ের নাম

১৫ ঘণ্টা আগে | জাতীয়

বাংলাদেশের চাল আমদানির খবরে খুশি ভারতীয় ব্যবসায়ীরা
বাংলাদেশের চাল আমদানির খবরে খুশি ভারতীয় ব্যবসায়ীরা

১৭ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

২ বছরের আগে বাড়ি ভাড়া না বাড়ানোর নির্দেশনা ঢাকা উত্তর সিটির
২ বছরের আগে বাড়ি ভাড়া না বাড়ানোর নির্দেশনা ঢাকা উত্তর সিটির

১৭ ঘণ্টা আগে | নগর জীবন

সুনামগঞ্জ-১: জামায়াত প্রার্থীকে তালাবদ্ধ করে রেখেছে কর্মীরা
সুনামগঞ্জ-১: জামায়াত প্রার্থীকে তালাবদ্ধ করে রেখেছে কর্মীরা

১৫ ঘণ্টা আগে | ভোটের হাওয়া

প্রতিদিন মধু খাওয়ার উপকারিতা
প্রতিদিন মধু খাওয়ার উপকারিতা

২২ ঘণ্টা আগে | জীবন ধারা

গাজায় তুরস্ক-কাতারের সেনা মোতায়েনের বিরোধিতা করে যা বললেন নেতানিয়াহু
গাজায় তুরস্ক-কাতারের সেনা মোতায়েনের বিরোধিতা করে যা বললেন নেতানিয়াহু

২১ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

বস্তিবাসীদের জন্য উন্নত শিক্ষা ও চিকিৎসা নিশ্চিত করা হবে: তারেক রহমান
বস্তিবাসীদের জন্য উন্নত শিক্ষা ও চিকিৎসা নিশ্চিত করা হবে: তারেক রহমান

১৩ ঘণ্টা আগে | রাজনীতি

ফিফা র‌্যাঙ্কিং প্রকাশ, বাংলাদেশের অবস্থান কোথায়
ফিফা র‌্যাঙ্কিং প্রকাশ, বাংলাদেশের অবস্থান কোথায়

১৩ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

স্কুলছাত্রীকে পালাক্রমে ধর্ষণ, দুই বন্ধু গ্রেফতার
স্কুলছাত্রীকে পালাক্রমে ধর্ষণ, দুই বন্ধু গ্রেফতার

১৮ ঘণ্টা আগে | দেশগ্রাম

আমার হাঁস যেন চুরি না হয়: রুমিন ফারহানা
আমার হাঁস যেন চুরি না হয়: রুমিন ফারহানা

৭ ঘণ্টা আগে | ভোটের হাওয়া

বিশ্বকাপে খেলতে যাওয়ার প্রশ্নে যা বললেন লিটন
বিশ্বকাপে খেলতে যাওয়ার প্রশ্নে যা বললেন লিটন

১৩ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

স্বাস্থ্যের দুই বিভাগ একত্রিত করার অনুমোদন
স্বাস্থ্যের দুই বিভাগ একত্রিত করার অনুমোদন

১৫ ঘণ্টা আগে | জাতীয়

‘ভারতের চাপে আইসিসি কোনো অযৌক্তিক শর্ত চাপিয়ে দিলে মানবো না’
‘ভারতের চাপে আইসিসি কোনো অযৌক্তিক শর্ত চাপিয়ে দিলে মানবো না’

১৭ ঘণ্টা আগে | জাতীয়

গ্রিনল্যান্ডে সামরিক প্লেন পাঠালেন ট্রাম্প
গ্রিনল্যান্ডে সামরিক প্লেন পাঠালেন ট্রাম্প

১৫ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

ইভ্যালির রাসেল-শামীমাকে ফের গ্রেফতার করলো ডিবি
ইভ্যালির রাসেল-শামীমাকে ফের গ্রেফতার করলো ডিবি

১৮ ঘণ্টা আগে | নগর জীবন

২৯ আসনে চূড়ান্ত প্রার্থী ঘোষণা করল বাংলাদেশ খেলাফত মজলিস
২৯ আসনে চূড়ান্ত প্রার্থী ঘোষণা করল বাংলাদেশ খেলাফত মজলিস

১২ ঘণ্টা আগে | ভোটের হাওয়া

ঢাকার ১৩টি আসনে প্রার্থিতা প্রত্যাহার ৮ প্রার্থীর
ঢাকার ১৩টি আসনে প্রার্থিতা প্রত্যাহার ৮ প্রার্থীর

১৩ ঘণ্টা আগে | রাজনীতি

নয়াদিল্লিতে আমিরাতের প্রেসিডেন্টকে যেভাবে শুভেচ্ছা জানালেন মোদি
নয়াদিল্লিতে আমিরাতের প্রেসিডেন্টকে যেভাবে শুভেচ্ছা জানালেন মোদি

১৯ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

পদ্মা সেতুতে টোল আদায়ের অনন্য মাইলফলক
পদ্মা সেতুতে টোল আদায়ের অনন্য মাইলফলক

১১ ঘণ্টা আগে | জাতীয়

গুঁড়া দুধে ৬৭ ভাগই ভেজাল, শিশুস্বাস্থ্যে দীর্ঘমেয়াদি ঝুঁকি
গুঁড়া দুধে ৬৭ ভাগই ভেজাল, শিশুস্বাস্থ্যে দীর্ঘমেয়াদি ঝুঁকি

২১ ঘণ্টা আগে | হেলথ কর্নার

উত্তেজনা বাড়িয়ে গ্রিনল্যান্ডে আরও সেনা মোতায়েন করল ডেনমার্ক
উত্তেজনা বাড়িয়ে গ্রিনল্যান্ডে আরও সেনা মোতায়েন করল ডেনমার্ক

২০ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

জামায়াত আমিরসহ ৭ নেতাকে নিরাপত্তা দেওয়ার নির্দেশ ইসির
জামায়াত আমিরসহ ৭ নেতাকে নিরাপত্তা দেওয়ার নির্দেশ ইসির

১০ ঘণ্টা আগে | জাতীয়

পবিত্র রমজানের সাহরি ও ইফতারের সময়সূচি প্রকাশ
পবিত্র রমজানের সাহরি ও ইফতারের সময়সূচি প্রকাশ

১২ ঘণ্টা আগে | জাতীয়

ট্রাম্পকে এক হাত নিলেন ম্যাক্রোঁ
ট্রাম্পকে এক হাত নিলেন ম্যাক্রোঁ

৯ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

প্রিন্ট সর্বাধিক
ভয়ংকর জঙ্গল সলিমপুর
ভয়ংকর জঙ্গল সলিমপুর

প্রথম পৃষ্ঠা

দ্বৈত অবস্থানে এনসিপি
দ্বৈত অবস্থানে এনসিপি

প্রথম পৃষ্ঠা

৪৪ পুলিশ নিহতের ঘটনায় ২০ মামলা
৪৪ পুলিশ নিহতের ঘটনায় ২০ মামলা

পেছনের পৃষ্ঠা

প্রত্যাহার ৩০৫ লড়াইয়ে ১৯৬৭
প্রত্যাহার ৩০৫ লড়াইয়ে ১৯৬৭

প্রথম পৃষ্ঠা

দেশি পোশাকে বিদেশি ট্যাগ
দেশি পোশাকে বিদেশি ট্যাগ

পেছনের পৃষ্ঠা

আজকের ভাগ্যচক্র
আজকের ভাগ্যচক্র

আজকের রাশি

তিনটি ভোটও নেই হুমকি দিচ্ছেন নির্বাচন হতে দেবেন না
তিনটি ভোটও নেই হুমকি দিচ্ছেন নির্বাচন হতে দেবেন না

প্রথম পৃষ্ঠা

মুখোমুখি পোশাক ও বস্ত্র খাতের ব্যবসায়ীরা
মুখোমুখি পোশাক ও বস্ত্র খাতের ব্যবসায়ীরা

পেছনের পৃষ্ঠা

অ্যাম্বুলেন্স থেকে গাড়ি সব সিন্ডিকেটে জিম্মি
অ্যাম্বুলেন্স থেকে গাড়ি সব সিন্ডিকেটে জিম্মি

প্রথম পৃষ্ঠা

জুলাই গণ অভ্যুত্থান স্মৃতি জাদুঘর পরিদর্শন প্রধান উপদেষ্টার
জুলাই গণ অভ্যুত্থান স্মৃতি জাদুঘর পরিদর্শন প্রধান উপদেষ্টার

প্রথম পৃষ্ঠা

কী হবে কুড়িয়ে পাওয়া শিশুর
কী হবে কুড়িয়ে পাওয়া শিশুর

পেছনের পৃষ্ঠা

মানুষের কল্যাণের জন্য রাজনীতি করি
মানুষের কল্যাণের জন্য রাজনীতি করি

প্রথম পৃষ্ঠা

অন্যরকম পেট কার্নিভাল
অন্যরকম পেট কার্নিভাল

পেছনের পৃষ্ঠা

বাংলাদেশ ইতালি সামরিক সহযোগিতা নিয়ে আলোচনা
বাংলাদেশ ইতালি সামরিক সহযোগিতা নিয়ে আলোচনা

প্রথম পৃষ্ঠা

জাসদ সর্বহারার আত্মঘাতী রাজনীতি
জাসদ সর্বহারার আত্মঘাতী রাজনীতি

সম্পাদকীয়

বিশ্বকাপ নিয়ে লিটন কিছুই জানেন না
বিশ্বকাপ নিয়ে লিটন কিছুই জানেন না

মাঠে ময়দানে

স্বামীকে খুঁটিতে বেঁধে রাতভর সংঘবদ্ধ ধর্ষণ গৃহবধূকে
স্বামীকে খুঁটিতে বেঁধে রাতভর সংঘবদ্ধ ধর্ষণ গৃহবধূকে

দেশগ্রাম

মধুমিতার নতুন অধ্যায়
মধুমিতার নতুন অধ্যায়

শোবিজ

ভিন্ন লুকে জয়া
ভিন্ন লুকে জয়া

শোবিজ

বয়স কমাতে নিন এসব কৌশল
বয়স কমাতে নিন এসব কৌশল

রকমারি লাইফ স্টাইল

সিনেমায় কবির সুমন আসিফের রসায়ন
সিনেমায় কবির সুমন আসিফের রসায়ন

শোবিজ

স্বতন্ত্র এমপি প্রার্থীকে বিএনপি থেকে বহিষ্কার
স্বতন্ত্র এমপি প্রার্থীকে বিএনপি থেকে বহিষ্কার

দেশগ্রাম

শুটিংয়ে ব্যস্ত শীর্ষ তারকারা
শুটিংয়ে ব্যস্ত শীর্ষ তারকারা

শোবিজ

চার বছর পর শপথ
চার বছর পর শপথ

দেশগ্রাম

মাহির দুঃস্বপ্ন
মাহির দুঃস্বপ্ন

শোবিজ

যুবদল সদস্যসচিবের বহিষ্কারাদেশ প্রত্যাহার দাবিতে বিক্ষোভ
যুবদল সদস্যসচিবের বহিষ্কারাদেশ প্রত্যাহার দাবিতে বিক্ষোভ

দেশগ্রাম

বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল যুবকের
বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল যুবকের

দেশগ্রাম

দূষণে বিপন্ন পরিযায়ী পাখি
দূষণে বিপন্ন পরিযায়ী পাখি

সম্পাদকীয়

পূর্বাচলে গাইবেন পার্থ বড়ুয়া-মারুফ
পূর্বাচলে গাইবেন পার্থ বড়ুয়া-মারুফ

শোবিজ

অবৈধ ট্রাক্টরের বিরুদ্ধে অভিযান
অবৈধ ট্রাক্টরের বিরুদ্ধে অভিযান

দেশগ্রাম