আইপিএল নিলামে রেকর্ড মূল্যে মুস্তাফিজুর রহমানকে দলে নিয়েছে কলকাতা নাইট রাইডার্স। গতকাল অনুষ্ঠিত নিলামে কাটার মাস্টারের ভিত্তি মূল্য ছিল ২ কোটি রুপি। তবে মুস্তাফিজুরের নাম আসতেই তাকে দলে নিতে লড়াইয়ে নামে চেন্নাই সুপার কিংস ও কলকাতা নাইট রাইডার্স। দুই দলের লড়াইয়ে তরতরিয়ে বাড়তে থাকে মুস্তাফিজুরের দাম। শেষ পর্যন্ত ৯ কোটি ২০ লাখ রুপিতে (বাংলাদেশি টাকায় ১২ কোটি ৩৭ লাখ) তাকে দলে নিল কলকাতা। আইপিএল নিলামে এটাই বাংলাদেশের ক্রিকেটারদের সর্বোচ্চ মূল্য। এর আগের রেকর্ডও মুস্তাফিজেরই। গত আইপিএলে তাকে ৬ কোটি রুপিতে নিয়েছিল দিল্লি ক্যাপিটালস। যদিও সেটা ছিল নিলামের বাইরে বদলি হিসেবে এবং পুরো মৌসুমের জন্য নয়। নিলামের টেবিলে সবচেয়ে দামি ছিলেন এতদিন মাশরাফি বিন মর্তুজা। ২০০৯ আইপিএলে তাকে ৬ লাখ ডলারে নিয়েছিল কলকাতা, তখনকার বাজারদর অনুযায়ী অঙ্কটা ৪ কোটি রুপির একটু ওপরে। আইপিএলে ষষ্ঠ দলে খেলতে যাচ্ছে মোস্তাফিজ। এর আগে সানরাইজার্স হায়দরাবাদ, মুম্বাই ইন্ডিয়ানস, রাজস্থান রয়্যালস, দিল্লি ক্যাপিটালস ও চেন্নাই সুপার কিংসে খেলেছেন তিনি। আইপিএলে আট মৌসুম খেলে ৬০ ম্যাচে ৬৫ উইকেট শিকার করেছেন মুস্তাফিজ।
শিরোনাম
- কেরানীগঞ্জে বিষপানে গৃহবধূর মৃত্যু
- কিশোরগঞ্জের ছয় আসনে বৈধ প্রার্থী ৪৮ জন
- করাচিতে শপিং মলে আগুন : নিহত ২৮, নিখোঁজ ৮১
- ট্রাম্পের আমন্ত্রণে গাজা বোর্ড অব পিসে যুক্ত হলো ইউএই
- দিনভর বিক্ষোভ-রাতভর বৈঠকের পর ইউএপি শিক্ষার্থীদের আন্দোলন স্থগিত
- গ্রিনল্যান্ড প্রশ্নে যুক্তরাষ্ট্র ইইউ সম্পর্ক কি ভাঙনের পথে?
- জামায়াত-এনসিপিসহ ৪ দলকে সতর্ক করল ইসি
- রাজশাহীকে হারিয়ে বিপিএলের ফাইনালে চট্টগ্রাম
- ট্রাম্পের সেই লালটুপিই এখন গ্রিনল্যান্ড-ডেনমার্কে প্রতিবাদের প্রতীক!
- ৬ মাসের চিকিৎসা শেষে বুধবার ছাড়পত্র পাচ্ছে মাইলস্টোন শিক্ষার্থী রহিম
- দেশের মানুষকে নিরাপদ রাখতে বিএনপির বিকল্প নেই : টুকু
- রংপুরের ফ্যানদের ‘সরি’ বললেন লিটন
- ইসির শপথ ছিল পোস্টাল ব্যালট বাস্তবায়ন : সিইসি
- আমিরাতের সঙ্গে ৩০০ কোটি ডলারের এলএনজি চুক্তি ভারতের
- বিশ্বকাপ একাদশে রোনালদোর জায়গা নিয়ে কোচের ইঙ্গিত
- ভারতীয় বিমানের ওপর নিষেধাজ্ঞার মেয়াদ বাড়ালো পাকিস্তান
- ট্রাম্পের আগ্রাসী নীতি, নতুন জোট ও বাণিজ্য অংশীদার খুঁজছে কানাডা
- আইজিপি-ইউনেস্কো বৈঠকে নির্বাচন ও মতপ্রকাশের স্বাধীনতা আলোচনা
- বাগেরহাটের ৪টি আসনেই বিএনপির বিদ্রোহী প্রার্থী, মনোনয়নপত্র প্রত্যাহার ৬
- পদ্মা সেতুতে টোল আদায়ের অনন্য মাইলফলক