শিরোনাম
প্রকাশ: ০০:০০, সোমবার, ১২ জানুয়ারি, ২০২৬ আপডেট: ০১:৩৭, সোমবার, ১২ জানুয়ারি, ২০২৬

রাখাইনে ত্রিমুখী সংঘর্ষ

গুলিবিদ্ধ বাংলাদেশি শিশু মৃত্যুশয্যায়, সশস্ত্র গ্রুপের ৫৩ জন আটক
হাসানুর রশীদ, কক্সবাজার
প্রিন্ট ভার্সন
রাখাইনে ত্রিমুখী সংঘর্ষ

মিয়ানমারের রাখাইন রাজ্যের মংডু টাউনশিপের আশপাশের এলাকায় সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মির (এএ) অবস্থানে বিমান হামলা জোরদার করেছে দেশটির সেনাবাহিনী। অন্যদিকে স্থলভাগে আরাকান আর্মির সঙ্গে সংঘর্ষে জড়িয়েছে সশস্ত্র তিনটি গোষ্ঠী। মর্টার শেল ও বোমার বিস্ফোরণে কেঁপে উঠছে সীমান্ত উপজেলা টেকনাফের ঘরবাড়ি। ওপার থেকে ছোড়া গুলি এসে পড়ছে এপারে লোকজনের ঘরবাড়ি, চিংড়ি ঘের ও নাফ নদে। গুলিতে আহত শিশুকে ভর্তি করা হয়েছে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে। পালিয়ে বাংলাদেশে প্রবেশকালে সশস্ত্র গ্রুপের ৫৩ সদস্যকে আটক করেছে যৌথ বাহিনী। এর মধ্যে অনেকে গুলিবিদ্ধ। তাদের টেকনাফ থানায় হস্তান্তর করা হয়েছে।

টেকনাফ সীমান্ত এলাকায় গুলিবিদ্ধ চতুর্থ শ্রেণির ছাত্রী হুজাইফা আফনানকে (৯) গুরুতর অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয়েছে। আইসিইউ বিভাগের প্রধান অধ্যাপক ডা. হারুন অর রশিদ বলেন, গুলি মেয়েটির মুখ দিয়ে ঢুকে ব্রেনে চলে গেছে। অবস্থা সংকটাপন্ন। তাকে লাইফ সাপোর্টে রাখা হয়েছে।

আফনান টেকনাফের হোয়াইক্যং ইউনিয়নের তেচ্ছিব্রিজ গ্রামের জসিম উদ্দিনের মেয়ে ও তেচ্ছিব্রিজ হাজি মো. হোছাইন সরকারি প্রাথমিক স্কুলের চতুর্থ শ্রেণির ছাত্রী। সকাল ১০টার দিকে উপজেলার হোয়াইক্যং এলাকায় গুলিবিদ্ধ হওয়া আফনান প্রথমে মারা যাওয়ার খবর ছড়িয়ে পড়লে বিক্ষুব্ধ জনতা টেকনাফ-কক্সবাজার সড়ক অবরোধ করে।

সেনাবাহিনী, পুলিশ, র‌্যাব, বিজিবি ও এপিবিএনের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

শিশুর চাচা শিক্ষক আলী আকবর সাজ্জাদ জানান, সকালে আফনান অন্য শিশুদের সঙ্গে উঠানে খেলা করার সময় আহত হয়।

সীমান্তের একাধিক সূত্র জানায়, হোয়াইক্যং সীমান্তের ওপারে রাখাইন রাজ্যে আরাকান আর্মির সঙ্গে সশস্ত্র গোষ্ঠী আরাকান স্যালভেশন আর্মি (আরসা), আরাকান রোহিঙ্গা সলিডারিটি অর্গানাইজেশন (আরএসও) এবং নবী হোসেন বাহিনীর মধ্যে গোলাগুলি ও থেমে থেমে সংঘর্ষ চলছে। অন্যদিকে মিয়ানমার জান্তা বাহিনীও আরাকান আর্মির অবস্থানে বিমান হামলা ও বোমা নিক্ষেপ করেছে।

শনিবার সন্ধ্যা থেকে গতকাল সকাল পর্যন্ত টেকনাফের হোয়াইক্যং সীমান্তের খুব কাছে রাখাইনে এ সংঘর্ষ হয়েছে। এ সময় বুলেট এসে পড়েছে সীমান্ত গ্রাম লম্বাবিলে। এ সময় বাড়িঘর কেঁপে ওঠে।

হোয়াইক্যং ইউনিয়ন পরিষদ সদস্য সিরাজুল মোস্তফা লালু বলেন, গত তিন দিন হোয়াইক্যংয়ের ওপারে রাখাইন সীমান্তে দিনে-রাতে গোলাগুলি ও বোমা বিস্ফোরণ হচ্ছে। শনিবার সন্ধ্যা থেকে গতকাল সকাল পর্যন্ত শত শত রাউন্ড গুলি ও একের পর বোমা বিস্ফোরণের শব্দে এপারের বাসিন্দাদের স্বাভাবিক চলাফেরায় ব্যাঘাত ঘটছে। সেখান থেকে ছোড়া গুলি এপারে এসে পড়ছে। মানুষের চিংড়ি ঘের ও চাষের জমিতে গুলি এসে পড়ছে। এখনো গোলাগুলি ও বোমার বিস্ফোরণ হচ্ছে। এতে টেকনাফের হোয়াইক্যং সীমান্তে স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে।

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) জানায়, মিয়ানমারের অভ্যন্তরে আরাকান আর্মির সঙ্গে সংঘর্ষে প্রাণ বাঁচাতে বাংলাদেশ সীমান্তে অনুপ্রবেশের সময় সশস্ত্র গোষ্ঠীর ৫৩ সদস্যকে আটক করা হয়েছে। পরে তাদের টেকনাফ থানায় হস্তান্তর করা হয়।

টেকনাফ মডেল থানার ওসি মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, ‘হোয়াইক্যং সীমান্তের ওপারে রাতভর গোলাগুলির শব্দ শোনা যাচ্ছিল। এরই একপর্যায়ে মিয়ানমার থেকে আসা গুলিতে এক শিশু গুলিবিদ্ধ হয়।

উখিয়া-৬৪ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল জহিরুল ইসলাম বলেন, সীমান্তের ওপারে পরিস্থিতি এবং গোলাগুলির বিষয়টি নজরদারিতে রাখা হয়েছে। অনুপ্রবেশ ঠেকাতে নাফ নদ ও সীমান্ত এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। স্থানীয় রমজান উদ্দিন বলেন, ‘আজ সকালে হোয়াইক্যং তেচ্ছিব্রিজ এলাকায় বেড়িবাঁধে গেলে তিনি বেশ কিছু গুলি দেখতে পান। তখন ওপারে গোলাগুলি হচ্ছিল। এ সময় একটি গুলি এসে পড়ে তার পায়ের কাছে মাটিতে।

টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইমামুল হাফিজ নাদিম বলেন, সীমান্তের ওপারে গোলাগুলির ঘটনার বিষয়ে বিজিবিসহ সংশ্লিষ্টদের সঙ্গে যোগাযোগ রাখা হচ্ছে। সীমান্তবর্তী এলাকার বাসিন্দাদের নিরাপদ দূরত্ব বজায় রেখে চলাফেরা করতে সতর্ক করা হচ্ছে।

এই বিভাগের আরও খবর
সেনাপ্রধানের সঙ্গে কমনওয়েলথ পর্যবেক্ষক প্রতিনিধিদলের সাক্ষাৎ
সেনাপ্রধানের সঙ্গে কমনওয়েলথ পর্যবেক্ষক প্রতিনিধিদলের সাক্ষাৎ
নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন ৫৫ শতাংশ ভোটার
নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন ৫৫ শতাংশ ভোটার
দুর্নীতিগ্রস্ত দেশের তালিকায় বাংলাদেশ ১৩তম
দুর্নীতিগ্রস্ত দেশের তালিকায় বাংলাদেশ ১৩তম
কারচুপি করে পার পাওয়া যাবে না
কারচুপি করে পার পাওয়া যাবে না
ভুল হলে সবাই ক্ষমা করবেন
ভুল হলে সবাই ক্ষমা করবেন
আসছেন সহকারী মার্কিন পররাষ্ট্রমন্ত্রী
আসছেন সহকারী মার্কিন পররাষ্ট্রমন্ত্রী
পরিবেশ ইতিবাচক নির্বাচন হবে বিশ্বাসযোগ্য
পরিবেশ ইতিবাচক নির্বাচন হবে বিশ্বাসযোগ্য
ভাষাভিত্তিক বই পড়ায় আলাদা টান অনুভব করি
ভাষাভিত্তিক বই পড়ায় আলাদা টান অনুভব করি
নতুন বাংলাদেশ গড়ার দরজা খুলে দিন
নতুন বাংলাদেশ গড়ার দরজা খুলে দিন
যুক্তরাষ্ট্রে রপ্তানিতে ৮৬ ভাগ পণ্যে শূন্য শুল্ক
যুক্তরাষ্ট্রে রপ্তানিতে ৮৬ ভাগ পণ্যে শূন্য শুল্ক
আশাবাদী জামায়াত
আশাবাদী জামায়াত
আত্মবিশ্বাসী বিএনপি
আত্মবিশ্বাসী বিএনপি
সর্বশেষ খবর
পিএসএল : ৩ কোটি রুপিতে রাওয়ালপিন্ডিতে রিশাদ
পিএসএল : ৩ কোটি রুপিতে রাওয়ালপিন্ডিতে রিশাদ

১ মিনিট আগে | মাঠে ময়দানে

মুন্সিগঞ্জে দেশিয় অস্ত্রসহ আটক ১
মুন্সিগঞ্জে দেশিয় অস্ত্রসহ আটক ১

১ মিনিট আগে | দেশগ্রাম

চুয়াডাঙ্গার দুই সংসদীয় আসনে নির্বাচনী উপকরণ বিতরণ শুরু
চুয়াডাঙ্গার দুই সংসদীয় আসনে নির্বাচনী উপকরণ বিতরণ শুরু

৫ মিনিট আগে | ভোটের হাওয়া

কেরানীগঞ্জে কেন্দ্রে কেন্দ্রে পৌঁছাচ্ছে ভোটের সরঞ্জাম, টহলে যৌথ বাহিনী
কেরানীগঞ্জে কেন্দ্রে কেন্দ্রে পৌঁছাচ্ছে ভোটের সরঞ্জাম, টহলে যৌথ বাহিনী

৬ মিনিট আগে | ভোটের হাওয়া

কঠোর নিরাপত্তায় ব্রাহ্মণবাড়িয়ায় নির্বাচনী সরঞ্জাম বিতরণ শুরু
কঠোর নিরাপত্তায় ব্রাহ্মণবাড়িয়ায় নির্বাচনী সরঞ্জাম বিতরণ শুরু

১২ মিনিট আগে | ভোটের হাওয়া

কুমারখালীতে ভোট কেন্দ্রের সামনে থেকে বোমা সদৃশ বস্তু উদ্ধার
কুমারখালীতে ভোট কেন্দ্রের সামনে থেকে বোমা সদৃশ বস্তু উদ্ধার

১৩ মিনিট আগে | ভোটের হাওয়া

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বাস-ট্রাক সংঘর্ষে আহত ৮
ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বাস-ট্রাক সংঘর্ষে আহত ৮

২৭ মিনিট আগে | দেশগ্রাম

মোংলায় কেন্দ্রে কেন্দ্রে পাঠানো হচ্ছে নির্বাচনি সরঞ্জাম
মোংলায় কেন্দ্রে কেন্দ্রে পাঠানো হচ্ছে নির্বাচনি সরঞ্জাম

২৭ মিনিট আগে | ভোটের হাওয়া

প্রধান উপদেষ্টার সঙ্গে আনফ্রেলের নির্বাচন পর্যবেক্ষক দলের সাক্ষাৎ
প্রধান উপদেষ্টার সঙ্গে আনফ্রেলের নির্বাচন পর্যবেক্ষক দলের সাক্ষাৎ

৩০ মিনিট আগে | জাতীয়

রাজশাহীতে পেট্রোল বোমা ও ককটেল উদ্ধার
রাজশাহীতে পেট্রোল বোমা ও ককটেল উদ্ধার

৩০ মিনিট আগে | দেশগ্রাম

কুমিল্লার ১১ আসনের ১,৪৯১ কেন্দ্রে যাচ্ছে ব্যালট ও ভোটের সরঞ্জাম
কুমিল্লার ১১ আসনের ১,৪৯১ কেন্দ্রে যাচ্ছে ব্যালট ও ভোটের সরঞ্জাম

৩১ মিনিট আগে | ভোটের হাওয়া

নির্বাচনের আনুষ্ঠানিক ফলাফল শুক্রবার: ইসি সানাউল্লাহ
নির্বাচনের আনুষ্ঠানিক ফলাফল শুক্রবার: ইসি সানাউল্লাহ

৩২ মিনিট আগে | জাতীয়

যমুনা সেতু দিয়ে ২৪ ঘণ্টায় পারাপার ৩৬ হাজারের বেশি যানবাহন
যমুনা সেতু দিয়ে ২৪ ঘণ্টায় পারাপার ৩৬ হাজারের বেশি যানবাহন

৩৪ মিনিট আগে | দেশগ্রাম

মেহেরপুরে দুইটি আসনে নির্বাচন ও গণভোটের সরঞ্জাম বিতরণ শুরু
মেহেরপুরে দুইটি আসনে নির্বাচন ও গণভোটের সরঞ্জাম বিতরণ শুরু

৩৬ মিনিট আগে | ভোটের হাওয়া

মাদারীপুরে ভোটকেন্দ্রে পৌঁছানো হচ্ছে নির্বাচনি সরঞ্জাম
মাদারীপুরে ভোটকেন্দ্রে পৌঁছানো হচ্ছে নির্বাচনি সরঞ্জাম

৪১ মিনিট আগে | ভোটের হাওয়া

নির্বাচন ও গণভোট উপলক্ষে মেহেরপুরে মতবিনিময় সভা
নির্বাচন ও গণভোট উপলক্ষে মেহেরপুরে মতবিনিময় সভা

৪৪ মিনিট আগে | ভোটের হাওয়া

বলের আঘাতের পর স্টোকসের অস্ত্রোপচার
বলের আঘাতের পর স্টোকসের অস্ত্রোপচার

৫০ মিনিট আগে | মাঠে ময়দানে

নির্বাচনে নাশকতা প্রতিহত করতে কঠোর নির্দেশ বিজিবি মহাপরিচালকের
নির্বাচনে নাশকতা প্রতিহত করতে কঠোর নির্দেশ বিজিবি মহাপরিচালকের

৫১ মিনিট আগে | ভোটের হাওয়া

বনানীতে ফ্রি এনিমেল ক্লিনিক উদ্বোধন করলেন তারেক রহমান
বনানীতে ফ্রি এনিমেল ক্লিনিক উদ্বোধন করলেন তারেক রহমান

৫৩ মিনিট আগে | নগর জীবন

ভোট পর্যবেক্ষণে ঢাকায় ৩৯৪ আন্তর্জাতিক পর্যবেক্ষক, ১৯৭ বিদেশি সাংবাদিক
ভোট পর্যবেক্ষণে ঢাকায় ৩৯৪ আন্তর্জাতিক পর্যবেক্ষক, ১৯৭ বিদেশি সাংবাদিক

৫৪ মিনিট আগে | জাতীয়

চাঁপাইনবাবগঞ্জে নির্বাচনের সরঞ্জাম বিতরণ
চাঁপাইনবাবগঞ্জে নির্বাচনের সরঞ্জাম বিতরণ

৫৯ মিনিট আগে | ভোটের হাওয়া

সংসদ নির্বাচন : যশোরে ৮২৪ কেন্দ্রে ভোটগ্রহণ, সব প্রস্তুতি সম্পন্ন
সংসদ নির্বাচন : যশোরে ৮২৪ কেন্দ্রে ভোটগ্রহণ, সব প্রস্তুতি সম্পন্ন

১ ঘণ্টা আগে | ভোটের হাওয়া

যমুনা সেতু থেকে ২৪ ঘণ্টায় ৩ কোটি টাকা টোল আদায়
যমুনা সেতু থেকে ২৪ ঘণ্টায় ৩ কোটি টাকা টোল আদায়

১ ঘণ্টা আগে | জাতীয়

কুড়িগ্রামের ৭০৬ কেন্দ্রে নির্বাচনি সরঞ্জাম বিতরণ
কুড়িগ্রামের ৭০৬ কেন্দ্রে নির্বাচনি সরঞ্জাম বিতরণ

১ ঘণ্টা আগে | ভোটের হাওয়া

ব্যস্ত সড়কে জরুরি অবতরণ করল ছোট উড়োজাহাজ
ব্যস্ত সড়কে জরুরি অবতরণ করল ছোট উড়োজাহাজ

১ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

ভোটের দিন ৫ ধরনের যানবাহন চলাচলে নিষেধাজ্ঞা
ভোটের দিন ৫ ধরনের যানবাহন চলাচলে নিষেধাজ্ঞা

১ ঘণ্টা আগে | ভোটের হাওয়া

জয়পুরহাটে কেন্দ্রে কেন্দ্রে পাঠানো হচ্ছে নির্বাচনি সরঞ্জাম
জয়পুরহাটে কেন্দ্রে কেন্দ্রে পাঠানো হচ্ছে নির্বাচনি সরঞ্জাম

১ ঘণ্টা আগে | ভোটের হাওয়া

গোপালগঞ্জে নির্বাচন ও গণভোটের সরঞ্জাম বিতরণ শুরু
গোপালগঞ্জে নির্বাচন ও গণভোটের সরঞ্জাম বিতরণ শুরু

১ ঘণ্টা আগে | ভোটের হাওয়া

গাংনীতে ভোটকেন্দ্রের পাশে ককটেল উদ্ধার
গাংনীতে ভোটকেন্দ্রের পাশে ককটেল উদ্ধার

১ ঘণ্টা আগে | ভোটের হাওয়া

দৌলতপুরে বিজিবির অভিযানে অস্ত্র ও গুলি উদ্ধার
দৌলতপুরে বিজিবির অভিযানে অস্ত্র ও গুলি উদ্ধার

১ ঘণ্টা আগে | দেশগ্রাম

সর্বাধিক পঠিত
ঝুঁকিপূর্ণ কেন্দ্রের তালিকা হয় কীভাবে?
ঝুঁকিপূর্ণ কেন্দ্রের তালিকা হয় কীভাবে?

১৯ ঘণ্টা আগে | ভোটের হাওয়া

ক্ষমতার দ্বারপ্রান্তে তারেক রহমান
ক্ষমতার দ্বারপ্রান্তে তারেক রহমান

২৩ ঘণ্টা আগে | ভোটের হাওয়া

মঞ্জুরুল আহসান মুন্সীকে বহিষ্কার করলো বিএনপি
মঞ্জুরুল আহসান মুন্সীকে বহিষ্কার করলো বিএনপি

১৭ ঘণ্টা আগে | রাজনীতি

দায়িত্ব থেকে সরে দাঁড়াতে চান ঢাবি উপাচার্য
দায়িত্ব থেকে সরে দাঁড়াতে চান ঢাবি উপাচার্য

২৩ ঘণ্টা আগে | ক্যাম্পাস

বাংলাদেশের প্রাপ্য সম্মান ফিরিয়ে দেওয়াই ছিল একমাত্র লক্ষ্য: পিসিবি চেয়ারম্যান
বাংলাদেশের প্রাপ্য সম্মান ফিরিয়ে দেওয়াই ছিল একমাত্র লক্ষ্য: পিসিবি চেয়ারম্যান

১২ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

বাংলাদেশ-যুক্তরাষ্ট্র বাণিজ্যচুক্তিতে ভীষণ দুশ্চিন্তায় ভারত!
বাংলাদেশ-যুক্তরাষ্ট্র বাণিজ্যচুক্তিতে ভীষণ দুশ্চিন্তায় ভারত!

১৯ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

রমজানে ব্যাংক লেনদেনে নতুন সময়সূচি
রমজানে ব্যাংক লেনদেনে নতুন সময়সূচি

২২ ঘণ্টা আগে | অর্থনীতি

ধানের শীষকে সমর্থন দিলেন ইসলামী নেতৃবৃন্দ
ধানের শীষকে সমর্থন দিলেন ইসলামী নেতৃবৃন্দ

১৫ ঘণ্টা আগে | ভোটের হাওয়া

সব যান বন্ধ নয়: কারা চলাচলে ছাড় পাচ্ছে
সব যান বন্ধ নয়: কারা চলাচলে ছাড় পাচ্ছে

৬ ঘণ্টা আগে | ভোটের হাওয়া

ছোটো দেশ, জনসংখ্যা মাত্র ৬০ লাখ; তবুও কেন তাদের হাতে এফ-৩৫ যুদ্ধবিমান?
ছোটো দেশ, জনসংখ্যা মাত্র ৬০ লাখ; তবুও কেন তাদের হাতে এফ-৩৫ যুদ্ধবিমান?

২০ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

৬ শতাধিক নেতাকর্মী নিয়ে জাতীয় পার্টির কেন্দ্রীয় নেতার বিএনপিতে যোগদান
৬ শতাধিক নেতাকর্মী নিয়ে জাতীয় পার্টির কেন্দ্রীয় নেতার বিএনপিতে যোগদান

১ ঘণ্টা আগে | ভোটের হাওয়া

প্রতিশোধ নিয়ে গ্রুপের শীর্ষে পাকিস্তান, পেছনে পড়ল ভারত
প্রতিশোধ নিয়ে গ্রুপের শীর্ষে পাকিস্তান, পেছনে পড়ল ভারত

১৪ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

বিমানবন্দরে ঠাকুরগাঁও জেলা জামায়াতের আমির ‘অর্ধকোটি’ টাকাসহ আটক
বিমানবন্দরে ঠাকুরগাঁও জেলা জামায়াতের আমির ‘অর্ধকোটি’ টাকাসহ আটক

১ ঘণ্টা আগে | ভোটের হাওয়া

ভোটের আগে নাটোরে ইসলামী ব্যাংকে চার কোটি টাকার লেনদেন, দুলুর অভিযোগ
ভোটের আগে নাটোরে ইসলামী ব্যাংকে চার কোটি টাকার লেনদেন, দুলুর অভিযোগ

১৮ ঘণ্টা আগে | ভোটের হাওয়া

জাতীয় ছাত্রশক্তি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ৬০ নেতাকর্মীর ছাত্রদলে যোগদান
জাতীয় ছাত্রশক্তি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ৬০ নেতাকর্মীর ছাত্রদলে যোগদান

১৫ ঘণ্টা আগে | রাজনীতি

দেশের সব দোকান-শপিং মল আজ বন্ধ, খোলা কবে?
দেশের সব দোকান-শপিং মল আজ বন্ধ, খোলা কবে?

৭ ঘণ্টা আগে | ভোটের হাওয়া

নির্বাচনে যেভাবে চ্যালেঞ্জিং প্রতিদ্বন্দ্বী হয়ে উঠলেন জামায়াত আমির: রয়টার্স
নির্বাচনে যেভাবে চ্যালেঞ্জিং প্রতিদ্বন্দ্বী হয়ে উঠলেন জামায়াত আমির: রয়টার্স

২১ ঘণ্টা আগে | ভোটের হাওয়া

পাকিস্তান পাশে না দাঁড়ালে কী হতো বাংলাদেশের সঙ্গে
পাকিস্তান পাশে না দাঁড়ালে কী হতো বাংলাদেশের সঙ্গে

৬ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

যে চার উপায়ে জানবেন ভোটার নম্বর
যে চার উপায়ে জানবেন ভোটার নম্বর

৭ ঘণ্টা আগে | ভোটের হাওয়া

কুষ্টিয়ায় জামায়াত প্রার্থী আমির হামজাকে জরিমানা, অনাদায়ে কারাদণ্ড
কুষ্টিয়ায় জামায়াত প্রার্থী আমির হামজাকে জরিমানা, অনাদায়ে কারাদণ্ড

২২ ঘণ্টা আগে | ভোটের হাওয়া

টি-টোয়েন্টি বিশ্বকাপ ইতিহাসে সবচেয়ে বড় জুটির রেকর্ড
টি-টোয়েন্টি বিশ্বকাপ ইতিহাসে সবচেয়ে বড় জুটির রেকর্ড

১৭ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

হাসপাতালে ভর্তি রিজভী
হাসপাতালে ভর্তি রিজভী

১৮ ঘণ্টা আগে | রাজনীতি

যে কারণে ইরানে আক্রমণ করলে যুক্তরাষ্ট্র-ইসরায়েলকে চড়া মূল্য দিতে হবে
যে কারণে ইরানে আক্রমণ করলে যুক্তরাষ্ট্র-ইসরায়েলকে চড়া মূল্য দিতে হবে

২০ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

নন্দীগ্রামে বিএনপি নেতার বাড়িতে হামলা, ছেলের ‘চোখ নষ্টের’ খবরে মায়ের মৃত্যু
নন্দীগ্রামে বিএনপি নেতার বাড়িতে হামলা, ছেলের ‘চোখ নষ্টের’ খবরে মায়ের মৃত্যু

১৭ ঘণ্টা আগে | ভোটের হাওয়া

ডাবের পানি স্বাস্থ্যের জন্য এতটা কার্যকর কেন?
ডাবের পানি স্বাস্থ্যের জন্য এতটা কার্যকর কেন?

৫ ঘণ্টা আগে | জীবন ধারা

নির্বাচন শেষে কখন রাস্তায় ফিরবে মোটরসাইকেল
নির্বাচন শেষে কখন রাস্তায় ফিরবে মোটরসাইকেল

৬ ঘণ্টা আগে | ভোটের হাওয়া

মহাকাশ যুদ্ধে নতুন মোড়, যুক্তরাষ্ট্রের মাথা ঘুরিয়ে দিল চীন?
মহাকাশ যুদ্ধে নতুন মোড়, যুক্তরাষ্ট্রের মাথা ঘুরিয়ে দিল চীন?

২১ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

ফেসবুকে সম্পদের বিবরণী দিলেন প্রেস সচিব
ফেসবুকে সম্পদের বিবরণী দিলেন প্রেস সচিব

২০ ঘণ্টা আগে | জাতীয়

ভোটের দিন কেন্দ্র দখল ও সহিংসতার পরিকল্পনা চলছে: আমান
ভোটের দিন কেন্দ্র দখল ও সহিংসতার পরিকল্পনা চলছে: আমান

২০ ঘণ্টা আগে | ভোটের হাওয়া

ভোট বেশি পড়লে বিএনপি, কম পড়লে জামায়াত সুফল পাবে : বিআইডিডি
ভোট বেশি পড়লে বিএনপি, কম পড়লে জামায়াত সুফল পাবে : বিআইডিডি

৫ ঘণ্টা আগে | ভোটের হাওয়া

প্রিন্ট সর্বাধিক
আশাবাদী জামায়াত
আশাবাদী জামায়াত

প্রথম পৃষ্ঠা

ভয়ংকর নির্বাচনি সাইবার যুদ্ধ
ভয়ংকর নির্বাচনি সাইবার যুদ্ধ

পেছনের পৃষ্ঠা

দুজন ছাড়া সব উপদেষ্টা কোটিপতি
দুজন ছাড়া সব উপদেষ্টা কোটিপতি

প্রথম পৃষ্ঠা

রাজধানীতে বসছে জিরো ট্রাফিক সিগন্যাল ব্যবস্থা
রাজধানীতে বসছে জিরো ট্রাফিক সিগন্যাল ব্যবস্থা

নগর জীবন

আত্মবিশ্বাসী বিএনপি
আত্মবিশ্বাসী বিএনপি

প্রথম পৃষ্ঠা

আজকের ভাগ্যচক্র
আজকের ভাগ্যচক্র

আজকের রাশি

দেশের ১২টি জাতীয় সংসদ নির্বাচনের ইতিবৃত্ত
দেশের ১২টি জাতীয় সংসদ নির্বাচনের ইতিবৃত্ত

ভোটের মাঠে

ক্ষমতার দ্বারপ্রান্তে তারেক রহমান
ক্ষমতার দ্বারপ্রান্তে তারেক রহমান

প্রথম পৃষ্ঠা

ভুল হলে সবাই ক্ষমা করবেন
ভুল হলে সবাই ক্ষমা করবেন

প্রথম পৃষ্ঠা

রাজশাহীতে সাবেক এমপির মার্কেট দখল ও লুটপাট, তদন্তে পিবিআই
রাজশাহীতে সাবেক এমপির মার্কেট দখল ও লুটপাট, তদন্তে পিবিআই

নগর জীবন

জাপানের চুক্তি প্রভাব রাখবে কূটনীতিতে
জাপানের চুক্তি প্রভাব রাখবে কূটনীতিতে

প্রথম পৃষ্ঠা

ঐতিহাসিক ভোটের লড়াই কাল
ঐতিহাসিক ভোটের লড়াই কাল

প্রথম পৃষ্ঠা

বাংলাদেশ ব্যাংক আদেশ সংশোধন ঘিরে দ্বন্দ্ব তীব্র
বাংলাদেশ ব্যাংক আদেশ সংশোধন ঘিরে দ্বন্দ্ব তীব্র

পেছনের পৃষ্ঠা

দেশের মানুষের হৃদয়রাজ্যে জিয়া পরিবার
দেশের মানুষের হৃদয়রাজ্যে জিয়া পরিবার

সম্পাদকীয়

আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে বড় প্রস্তুতি
আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে বড় প্রস্তুতি

প্রথম পৃষ্ঠা

ভোটের উৎসব চাই শান্তির দেশ চাই
ভোটের উৎসব চাই শান্তির দেশ চাই

প্রথম পৃষ্ঠা

এ নির্বাচন জাতিকে কী উপহার দেবে
এ নির্বাচন জাতিকে কী উপহার দেবে

সম্পাদকীয়

নির্বাচনি আমেজে ঢাকা ঈদের মতোই ফাঁকা
নির্বাচনি আমেজে ঢাকা ঈদের মতোই ফাঁকা

পেছনের পৃষ্ঠা

ইসলামী ব্যাংকের সন্দেহজনক লেনদেনে ভোট কেনার শঙ্কা দুলুর
ইসলামী ব্যাংকের সন্দেহজনক লেনদেনে ভোট কেনার শঙ্কা দুলুর

নগর জীবন

কেমন চলেছে ক্রীড়াঙ্গন
কেমন চলেছে ক্রীড়াঙ্গন

মাঠে ময়দানে

দুর্নীতিগ্রস্ত দেশের তালিকায় বাংলাদেশ ১৩তম
দুর্নীতিগ্রস্ত দেশের তালিকায় বাংলাদেশ ১৩তম

প্রথম পৃষ্ঠা

ভাষাভিত্তিক বই পড়ায় আলাদা টান অনুভব করি
ভাষাভিত্তিক বই পড়ায় আলাদা টান অনুভব করি

প্রথম পৃষ্ঠা

মেয়ে পাখির দৃষ্টি আকর্ষণে কৌশলী ধানি তুলিকার
মেয়ে পাখির দৃষ্টি আকর্ষণে কৌশলী ধানি তুলিকার

পেছনের পৃষ্ঠা

যুক্তরাষ্ট্রে রপ্তানিতে ৮৬ ভাগ পণ্যে শূন্য শুল্ক
যুক্তরাষ্ট্রে রপ্তানিতে ৮৬ ভাগ পণ্যে শূন্য শুল্ক

প্রথম পৃষ্ঠা

নির্বাচনে আতঙ্ক হতে পারে কিশোর গ্যাং
নির্বাচনে আতঙ্ক হতে পারে কিশোর গ্যাং

পেছনের পৃষ্ঠা

দুর্যোগকালীন সরঞ্জাম দেওয়া হলো সশস্ত্র বাহিনীকে
দুর্যোগকালীন সরঞ্জাম দেওয়া হলো সশস্ত্র বাহিনীকে

খবর

আসছেন সহকারী মার্কিন পররাষ্ট্রমন্ত্রী
আসছেন সহকারী মার্কিন পররাষ্ট্রমন্ত্রী

প্রথম পৃষ্ঠা

কারচুপি করে পার পাওয়া যাবে না
কারচুপি করে পার পাওয়া যাবে না

প্রথম পৃষ্ঠা

ভিন্ন কৌশলে প্রচার!
ভিন্ন কৌশলে প্রচার!

দেশগ্রাম

নারী ভোটার টানতে নানান চেষ্টা
নারী ভোটার টানতে নানান চেষ্টা

দেশগ্রাম