শিরোনাম
প্রকাশ: ০০:০০, বৃহস্পতিবার, ১৫ জানুয়ারি, ২০২৬

উত্তাপ বাড়ছেই ভোটের মাঠে

রফিকুল ইসলাম রনি
প্রিন্ট ভার্সন
উত্তাপ বাড়ছেই ভোটের মাঠে

নির্বাচনের দিন যতই ঘনিয়ে আসছে ততই উত্তাপ বাড়ছে ভোটের মাঠে। আচরণবিধি মানাতে কঠোর অবস্থানে নির্বাচন কমিশন (ইসি)। আচরণবিধি লঙ্ঘনের দায়ে জামায়াতে ইসলামীর প্রার্থী শাহজাহান চৌধুরী এবং বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মামুনুল হককে শোকজ করা হয়েছে। বিএনপি প্রার্থীর নির্বাচন সমন্বয়কের গাড়িতে হামলার অভিযোগে লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) প্রেসিডেন্ট কর্নেল (অব.) অলি আহমদসহ ১২ জনের বিরুদ্ধে থানায় অভিযোগ দাখিল করা হয়েছে। খাগড়াছড়িতে জামায়াত প্রার্থীর বাসভবনে বিস্ফোরণ ঘটানোর অভিযোগ উঠেছে। সব মিলে দিনদিন নির্বাচনি উত্তাপ বাড়ছেই।

নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, আচরণবিধি ভঙ্গের দায়ে প্রার্থীদের কারণ দর্শানোর নোটিস (শোকজ) দেওয়া হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে সন্তোষজনক ব্যাখ্যা দিতে ব্যর্থ হলে তাঁদের বিরুদ্ধে আরও কঠোর ব্যবস্থা নেওয়া হতে পারে। আচরণবিধি বাস্তবায়নে মাঠপর্যায়ে ভ্রাম্যমাণ আদালত, নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সক্রিয় রয়েছে। কমিশনের পক্ষ থেকে রাজনৈতিক দল ও প্রার্থীদের বারবার সতর্ক করে বলা হচ্ছে, নির্বাচনি আইন ও আচরণবিধি মেনে চলতে হবে। কমিশনের একজন কর্মকর্তা জানান, ‘নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ রাখতে কাউকে ছাড় দেওয়া হবে না। দলীয় পরিচয় নয়, আইনই এখানে মুখ্য।’

নির্বাচনি আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে বাংলাদেশ খেলাফত মজলিসের আমির, ঢাকা-১৩ আসনের প্রার্থী মামুনুল হককে কারণ দর্শানোর নোটিস (শোকজ) দিয়েছেন রিটার্নিং কর্মকর্তা। ভোট গ্রহণের তিন সপ্তাহ আগেই নির্বাচনি প্রচার শুরু করার অভিযোগে তাঁকে এ নোটিস দেওয়া হয়েছে। গতকাল ঢাকা অঞ্চলের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ও এই আসনের রিটার্নিং অফিসার মো. ইউনুচ আলী স্বাক্ষরিত চিঠিতে এ আদেশ দেওয়া হয়। আচরণবিধি লঙ্ঘনের দায়ে কেন তাঁর বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে না মর্মে ১৭ জানুয়ারি বিকাল ৫টার মধ্যে মামুনুল হককে নিজে অথবা একজন প্রতিনিধির মাধ্যমে রিটার্নিং অফিসারের কার্যালয়ে উপস্থিত হয়ে লিখিত জবাব দাখিল করতে বলা হয়েছে। চট্টগ্রাম-১৫ (সাতকানিয়া-লোহাগাড়া) আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী শাহজাহান চৌধুরীকে কারণ দর্শানোর নোটিস দেওয়া হয়েছে। আচরণবিধি লঙ্ঘনের দায়ে গতকাল সকালে এ শোকজ দেন এ আসনে নির্বাচনি অনুসন্ধান ও বিচারিক কমিটির চেয়ারম্যান রূপণ কুমার দাশ। ২ জানুয়ারি লোহাগাড়া উপজেলার বড়হাতিয়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডে একটি প্রীতিভোজে অংশ নিয়েছিলেন শাহজাহান চৌধুরী। এ প্রীতিভোজে তাঁর উপস্থিতিতে দাঁড়িপাল্লায় ভোট চান ওই ইউনিয়নের জামায়াত আমির মো. জসিম উদ্দিন। নোটিসে শাহজাহান চৌধুরীকে সোমবার বেলা ১১টায় নির্বাচনি অনুসন্ধান ও বিচারিক কমিটির চেয়ারম্যানের অস্থায়ী কার্যালয়ে হাজির হয়ে এ বিষয়ে লিখিত ব্যাখ্যা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন সহকারী রিটার্নিং কর্মকর্তা ও লোহাগাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাইফুল ইসলাম। তিনি বলেন, ‘প্রতীক বরাদ্দের আগেই নির্বাচনি প্রচার আচরণবিধির লঙ্ঘন। এ কারণে নোটিস দেওয়া হয়েছে।’ খাগড়াছড়ি আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী অ্যাডভোকেট এয়াকুব আলীর বাসভবনে বিস্ফোরণের অভিযোগ উঠেছে। মঙ্গলবার রাত ১০টা ১০ মিনিটে জেলা সদরের কদমতলী এলাকায় তাঁর ভাড়া বাসার সীমানাপ্রাচীরের ভিতরে এ ঘটনা ঘটে বলে দাবি করেছেন জামায়াত নেতারা। খাগড়াছড়ি জেলা জামায়াতের আমির অধ্যাপক সৈয়দ মো. আবদুল মোমেন ও সেক্রেটারি মিনহাজুর রহমান বিস্ফোরণের বিষয়টি নিশ্চিত করেন।

জেলা জামায়াত আমির জানান, মঙ্গলবার রাত ১০টা ১০ মিনিটের দিকে এয়াকুব আলীর ভাড়া বাসার উঠানে বিকট শব্দে একটি বিস্ফোরণের ঘটনা ঘটে। বিস্ফোরণের শব্দ কয়েক কিলোমিটার দূরের ইসলামপুর থেকেও শোনা গেছে বলে স্থানীয়দের কাছ থেকে তাঁরা জানতে পেরেছেন। ঘটনার পরপরই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে অবহিত করা হলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে প্রাথমিক আলামত সংগ্রহ করে। এলাকায় বিষয়টি আতঙ্কের সৃষ্টি করেছে।

বিএনপির প্রার্থীর নির্বাচন সমন্বয়কের গাড়িতে হামলার অভিযোগে এলডিপি প্রেসিডেন্ট কর্নেল (অব.) অলি আহমদসহ ১২ জনের বিরুদ্ধে সাতকানিয়া থানায় লিখিত অভিযোগ করা হয়েছে। চট্টগ্রাম-১৪ (চন্দনাইশ ও সাতকানিয়া আংশিক) আসনে বিএনপির প্রার্থী জসিম উদ্দিন আহমেদের প্রধান নির্বাচন সমন্বয়ক বিএনপি নেতা এম এ হাশেম রাজু ১১ জানুয়ারি রাতে এ অভিযোগ করেন। অভিযোগের বিষয়ে সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঞ্জুরুল হক বলেন, ‘দুই-দিন দিন আগে অলি আহমদসহ ১২ জনের বিরুদ্ধে থানায় একটি লিখিত অভিযোগ দেওয়া হয়েছে। থানায় যে-কেউ অভিযোগ দিতে পারেন। আমরা তদন্ত করছি। তথ্যপ্রমাণ পেলে বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।’

জানা গেছে, নির্বাচনের দিন ঘনিয়ে আসতেই সাধারণ ভোটারদের মধ্যে কৌতূহল ও উৎকণ্ঠা বাড়ছে। অনেকেই আশা করছেন, সব বাধা ও উত্তেজনা পেরিয়ে ভোটের দিন শান্তিপূর্ণ পরিবেশে নিজেদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন। তবে চলমান পরিস্থিতি নিয়ে শঙ্কাও প্রকাশ করছেন কেউ কেউ। সব মিলিয়ে নির্বাচনের দিন যত ঘনিয়ে আসছে, ততই রাজনীতির মাঠে উত্তাপ বাড়ছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা এবং আচরণবিধি কঠোরভাবে প্রয়োগ করাই এখন নির্বাচন কমিশনের সবচেয়ে বড় চ্যালেঞ্জ বলে মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষকরা।

এই বিভাগের আরও খবর
৩০ আসনে শপথ স্থগিত চায় জামায়াত
৩০ আসনে শপথ স্থগিত চায় জামায়াত
ডা. শফিক ও নাহিদের বাসায় যাবেন তারেক
ডা. শফিক ও নাহিদের বাসায় যাবেন তারেক
মঙ্গলবার সকালে এমপি বিকালে মন্ত্রীদের শপথ
মঙ্গলবার সকালে এমপি বিকালে মন্ত্রীদের শপথ
বাংলাদেশ পাচ্ছে ভারতীয় নতুন হাইকমিশনার
বাংলাদেশ পাচ্ছে ভারতীয় নতুন হাইকমিশনার
চব্বিশ-পরবর্তী বাংলাদেশ ভীতসন্ত্রস্ত নয়
চব্বিশ-পরবর্তী বাংলাদেশ ভীতসন্ত্রস্ত নয়
গালিগালাজ মানুষ আশা করেনি
গালিগালাজ মানুষ আশা করেনি
বাংলা ভাষার বিবর্তন অতি পুরাতন
বাংলা ভাষার বিবর্তন অতি পুরাতন
সংস্কারের পক্ষে জনগণ রায় দিয়েছে : রীয়াজ
সংস্কারের পক্ষে জনগণ রায় দিয়েছে : রীয়াজ
তিন দল প্রধানকে প্রধান উপদেষ্টার অভিনন্দন
তিন দল প্রধানকে প্রধান উপদেষ্টার অভিনন্দন
সংঘাত সহিংসতায় নিহত ১
সংঘাত সহিংসতায় নিহত ১
নির্বাচিত সংসদ সদস্য ও গণভোটের গেজেট প্রকাশ
নির্বাচিত সংসদ সদস্য ও গণভোটের গেজেট প্রকাশ
নির্বাচন আন্তর্জাতিক মানের ও গ্রহণযোগ্য
নির্বাচন আন্তর্জাতিক মানের ও গ্রহণযোগ্য
সর্বশেষ খবর
যুবদল নেতার দোকান ভাঙচুরের অভিযোগ, জামায়াতের দুই নেতা গ্রেফতার
যুবদল নেতার দোকান ভাঙচুরের অভিযোগ, জামায়াতের দুই নেতা গ্রেফতার

১ সেকেন্ড আগে | দেশগ্রাম

মিয়ানমার জান্তার ওপর চাপ বাড়াতে নতুন বিল পাস করল যুক্তরাষ্ট্র
মিয়ানমার জান্তার ওপর চাপ বাড়াতে নতুন বিল পাস করল যুক্তরাষ্ট্র

২ সেকেন্ড আগে | পূর্ব-পশ্চিম

সিলেটের সড়কে ঝরল আরেক প্রাণ
সিলেটের সড়কে ঝরল আরেক প্রাণ

৩ মিনিট আগে | চায়ের দেশ

নওগাঁয় খাসির মাংসের নামে ‘কুকুরের মাংস’ বিক্রির অভিযোগ
নওগাঁয় খাসির মাংসের নামে ‘কুকুরের মাংস’ বিক্রির অভিযোগ

৭ মিনিট আগে | দেশগ্রাম

মা-বাবাকে খুন করতে দা কেনেন শুভ, ছেলেকে হত্যা করে ৯৯৯-এ কল বাবার
মা-বাবাকে খুন করতে দা কেনেন শুভ, ছেলেকে হত্যা করে ৯৯৯-এ কল বাবার

৮ মিনিট আগে | দেশগ্রাম

বাংলাদেশের সঙ্গে আলোচনার উদ্যোগ ভারতকেই নিতে হবে: বিবিসির প্রতিবেদন
বাংলাদেশের সঙ্গে আলোচনার উদ্যোগ ভারতকেই নিতে হবে: বিবিসির প্রতিবেদন

১৬ মিনিট আগে | পূর্ব-পশ্চিম

৩২ আসনে ভোট পুনঃগণনার দাবি জানিয়েছে ১১ দলীয় ঐক্য
৩২ আসনে ভোট পুনঃগণনার দাবি জানিয়েছে ১১ দলীয় ঐক্য

১৭ মিনিট আগে | রাজনীতি

রামপুরায় গুলি ও হত্যা: হাবিবসহ ৫ আসামির রায় ৪ মার্চ
রামপুরায় গুলি ও হত্যা: হাবিবসহ ৫ আসামির রায় ৪ মার্চ

১৮ মিনিট আগে | জাতীয়

'কোথাও যাচ্ছি না, আমার শেকড় এই মাটিতেই'
'কোথাও যাচ্ছি না, আমার শেকড় এই মাটিতেই'

১৯ মিনিট আগে | ভোটের হাওয়া

মাদুরোকে ধরতে কৃত্রিম বুদ্ধিমত্তা ‘ক্লড’-এর ব্যবহার করেছিল মার্কিন সেনা, দাবি রিপোর্টে
মাদুরোকে ধরতে কৃত্রিম বুদ্ধিমত্তা ‘ক্লড’-এর ব্যবহার করেছিল মার্কিন সেনা, দাবি রিপোর্টে

২৮ মিনিট আগে | পূর্ব-পশ্চিম

অসহায় খোদেজা বেগমের পাশে দাঁড়াল বসুন্ধরা শুভসংঘ
অসহায় খোদেজা বেগমের পাশে দাঁড়াল বসুন্ধরা শুভসংঘ

২৯ মিনিট আগে | বসুন্ধরা শুভসংঘ

ফরিদপুর-৪ আসন: যেন ‘পাথরে ফুল ফোঁটালেন’ বিএনপির বাবুল
ফরিদপুর-৪ আসন: যেন ‘পাথরে ফুল ফোঁটালেন’ বিএনপির বাবুল

২৯ মিনিট আগে | ভোটের হাওয়া

তিন বছরের মধ্যেই চলে যাবেন ট্রাম্প, ইউরোপকে ডেমোক্র্যাটদের আশ্বাস
তিন বছরের মধ্যেই চলে যাবেন ট্রাম্প, ইউরোপকে ডেমোক্র্যাটদের আশ্বাস

৩০ মিনিট আগে | পূর্ব-পশ্চিম

নতুন মন্ত্রীদের জন্য প্রস্তুত হচ্ছে গাড়ি
নতুন মন্ত্রীদের জন্য প্রস্তুত হচ্ছে গাড়ি

৩২ মিনিট আগে | জাতীয়

সিরাজগঞ্জে বাসচাপায় গৃহবধূ নিহত, সড়ক অবরোধ
সিরাজগঞ্জে বাসচাপায় গৃহবধূ নিহত, সড়ক অবরোধ

৪০ মিনিট আগে | দেশগ্রাম

সন্ধ্যায় শফিকুর রহমান ও নাহিদ ইসলামের বাসায় যাবেন তারেক রহমান
সন্ধ্যায় শফিকুর রহমান ও নাহিদ ইসলামের বাসায় যাবেন তারেক রহমান

৪৪ মিনিট আগে | ভোটের হাওয়া

বিকালে প্রেস ব্রিফিংয়ে আসছেন উপদেষ্টা আসিফ নজরুল
বিকালে প্রেস ব্রিফিংয়ে আসছেন উপদেষ্টা আসিফ নজরুল

৪৮ মিনিট আগে | জাতীয়

রোজায় ট্রাকসেলের মাধ্যমে যেসব পণ্য বিক্রি করবে টিসিবি
রোজায় ট্রাকসেলের মাধ্যমে যেসব পণ্য বিক্রি করবে টিসিবি

৫৬ মিনিট আগে | জাতীয়

ট্রাম্পের বর্ণবাদী ভিডিও বিতর্কে ‘রাজনীতির শালীনতা হারাচ্ছে’: ওবামা
ট্রাম্পের বর্ণবাদী ভিডিও বিতর্কে ‘রাজনীতির শালীনতা হারাচ্ছে’: ওবামা

৫৬ মিনিট আগে | পূর্ব-পশ্চিম

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উৎসবমুখর ও শান্তিপূর্ণ ছিল: রাশিয়া
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উৎসবমুখর ও শান্তিপূর্ণ ছিল: রাশিয়া

১ ঘণ্টা আগে | জাতীয়

মুন্সীগঞ্জে আটোরিকশা-বাইক সংঘর্ষে ব্যবসায়ী নিহত
মুন্সীগঞ্জে আটোরিকশা-বাইক সংঘর্ষে ব্যবসায়ী নিহত

১ ঘণ্টা আগে | দেশগ্রাম

‘ছায়া মন্ত্রিসভা’ আসলে কী?
‘ছায়া মন্ত্রিসভা’ আসলে কী?

১ ঘণ্টা আগে | জাতীয়

বরগুনায় নিষিদ্ধ ছাত্রলীগ নেতা গ্রেফতার
বরগুনায় নিষিদ্ধ ছাত্রলীগ নেতা গ্রেফতার

১ ঘণ্টা আগে | দেশগ্রাম

আমি আপনার রাস্তাটি করে দেব ‘মা’, এটা আমার দায়িত্ব: এস এম জিলানী
আমি আপনার রাস্তাটি করে দেব ‘মা’, এটা আমার দায়িত্ব: এস এম জিলানী

১ ঘণ্টা আগে | দেশগ্রাম

গোপালগঞ্জে ইট বোঝাই ট্রলি চাপায় বৃদ্ধ নিহত
গোপালগঞ্জে ইট বোঝাই ট্রলি চাপায় বৃদ্ধ নিহত

১ ঘণ্টা আগে | দেশগ্রাম

এক লাখের বেশি ভোটে জয়ী ৩১ প্রার্থী, কোন দলে কত
এক লাখের বেশি ভোটে জয়ী ৩১ প্রার্থী, কোন দলে কত

১ ঘণ্টা আগে | ভোটের হাওয়া

এমপিদের শপথ পড়ানোর চিঠি আজই পেতে পারে কমিশন: ইসি আনোয়ারুল
এমপিদের শপথ পড়ানোর চিঠি আজই পেতে পারে কমিশন: ইসি আনোয়ারুল

১ ঘণ্টা আগে | জাতীয়

কুষ্টিয়ায় ১৭ প্রার্থীর জমানত বাজেয়াপ্ত
কুষ্টিয়ায় ১৭ প্রার্থীর জমানত বাজেয়াপ্ত

১ ঘণ্টা আগে | ভোটের হাওয়া

প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে বৈঠকে ১১ দলীয় ঐক্যের নেতারা
প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে বৈঠকে ১১ দলীয় ঐক্যের নেতারা

১ ঘণ্টা আগে | জাতীয়

চাঁপাইনবাবগঞ্জে বোমা বিস্ফোরণে নিহতের ঘটনায় মামলা, গ্রেফতার ২
চাঁপাইনবাবগঞ্জে বোমা বিস্ফোরণে নিহতের ঘটনায় মামলা, গ্রেফতার ২

১ ঘণ্টা আগে | দেশগ্রাম

সর্বাধিক পঠিত
কর্মস্থলে ফিরতে ফ্রি লঞ্চ সার্ভিসের ব্যবস্থা করলেন নবনির্বাচিত সংসদ সদস্য নুর
কর্মস্থলে ফিরতে ফ্রি লঞ্চ সার্ভিসের ব্যবস্থা করলেন নবনির্বাচিত সংসদ সদস্য নুর

২২ ঘণ্টা আগে | জাতীয়

ছেলে হান্নান মাসউদের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করে জামানত হারালেন বাবা
ছেলে হান্নান মাসউদের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করে জামানত হারালেন বাবা

২২ ঘণ্টা আগে | ভোটের হাওয়া

যে কারণে তারেক রহমানের শপথ অনুষ্ঠানে মোদির যোগদান অনিশ্চিত
যে কারণে তারেক রহমানের শপথ অনুষ্ঠানে মোদির যোগদান অনিশ্চিত

৩ ঘণ্টা আগে | জাতীয়

তারেক রহমান, শফিকুর রহমান ও নাহিদ ইসলামের সঙ্গে প্রধান উপদেষ্টার ফোনালাপ
তারেক রহমান, শফিকুর রহমান ও নাহিদ ইসলামের সঙ্গে প্রধান উপদেষ্টার ফোনালাপ

২২ ঘণ্টা আগে | জাতীয়

নতুন মন্ত্রিসভার সদস্যদের শপথ পড়াবেন রাষ্ট্রপতি: মন্ত্রিপরিষদ সচিব
নতুন মন্ত্রিসভার সদস্যদের শপথ পড়াবেন রাষ্ট্রপতি: মন্ত্রিপরিষদ সচিব

২২ ঘণ্টা আগে | জাতীয়

নতুন সরকারের শপথ অনুষ্ঠানে থাকছেন ১ হাজার অতিথি
নতুন সরকারের শপথ অনুষ্ঠানে থাকছেন ১ হাজার অতিথি

২৩ ঘণ্টা আগে | জাতীয়

আগের পেশায় ফিরে যাবেন প্রধান উপদেষ্টা: আলী রীয়াজ
আগের পেশায় ফিরে যাবেন প্রধান উপদেষ্টা: আলী রীয়াজ

২৩ ঘণ্টা আগে | জাতীয়

সরাসরি খামেনির সাথে বৈঠকে বসছেন ট্রাম্প?
সরাসরি খামেনির সাথে বৈঠকে বসছেন ট্রাম্প?

১৩ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

মন্ত্রিপরিষদ সচিবের নিয়োগ বাতিল
মন্ত্রিপরিষদ সচিবের নিয়োগ বাতিল

১৭ ঘণ্টা আগে | জাতীয়

নতুন সরকারের শপথ অনুষ্ঠানে ১৩ দেশের সরকারপ্রধানকে আমন্ত্রণ
নতুন সরকারের শপথ অনুষ্ঠানে ১৩ দেশের সরকারপ্রধানকে আমন্ত্রণ

৫ ঘণ্টা আগে | জাতীয়

'একটা লোকও ভোট দিল না'
'একটা লোকও ভোট দিল না'

২ ঘণ্টা আগে | ভোটের হাওয়া

বিশৃঙ্খলা করায় ৫ কর্মীকে পুলিশে দিলেন নবনির্বাচিত এমপি
বিশৃঙ্খলা করায় ৫ কর্মীকে পুলিশে দিলেন নবনির্বাচিত এমপি

১৯ ঘণ্টা আগে | দেশগ্রাম

রবিবার ডা. শফিকুর ও নাহিদের বাসায় যাবেন তারেক রহমান
রবিবার ডা. শফিকুর ও নাহিদের বাসায় যাবেন তারেক রহমান

১৬ ঘণ্টা আগে | জাতীয়

নেতাকর্মীদের যে বার্তা দিলেন জামায়াত আমির
নেতাকর্মীদের যে বার্তা দিলেন জামায়াত আমির

২ ঘণ্টা আগে | রাজনীতি

তারেক রহমানকে ফুলেল শুভেচ্ছা জানিয়ে মিষ্টি পাঠালেন মমতা
তারেক রহমানকে ফুলেল শুভেচ্ছা জানিয়ে মিষ্টি পাঠালেন মমতা

১৩ ঘণ্টা আগে | জাতীয়

ইরান, রাশিয়া ও চীনের বৈঠক, আলাপ কি নিয়ে?
ইরান, রাশিয়া ও চীনের বৈঠক, আলাপ কি নিয়ে?

১২ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

শপথের পর সংসদ সদস্যরা কী কী সুযোগ সুবিধা পান
শপথের পর সংসদ সদস্যরা কী কী সুযোগ সুবিধা পান

৩ ঘণ্টা আগে | ভোটের হাওয়া

মনোনয়ন না পেলেও সংসদে পৌঁছালেন সাত স্বতন্ত্র প্রার্থী
মনোনয়ন না পেলেও সংসদে পৌঁছালেন সাত স্বতন্ত্র প্রার্থী

২৩ ঘণ্টা আগে | ভোটের হাওয়া

জনগণকে কনভিন্স করাটাই আমাদের ইঞ্জিনিয়ারিং: তারেক রহমান
জনগণকে কনভিন্স করাটাই আমাদের ইঞ্জিনিয়ারিং: তারেক রহমান

২০ ঘণ্টা আগে | জাতীয়

তুলির মায়ের সঙ্গে সাক্ষাৎ করলেন ব্যারিস্টার আরমান
তুলির মায়ের সঙ্গে সাক্ষাৎ করলেন ব্যারিস্টার আরমান

২২ ঘণ্টা আগে | জাতীয়

আজিজ খান, এস আলমের ব্যাংক হিসাব-সম্পদ জব্দ নিয়ে স্ট্রেইটস টাইমসের প্রতিবেদন
আজিজ খান, এস আলমের ব্যাংক হিসাব-সম্পদ জব্দ নিয়ে স্ট্রেইটস টাইমসের প্রতিবেদন

২ ঘণ্টা আগে | অর্থনীতি

মন্ত্রিপরিষদ সচিবের অতিরিক্ত দায়িত্বে সিরাজ উদ্দিন মিয়া
মন্ত্রিপরিষদ সচিবের অতিরিক্ত দায়িত্বে সিরাজ উদ্দিন মিয়া

১৫ ঘণ্টা আগে | জাতীয়

শেষ কার্ডটাই ব্যবহার করছে ইরান?
শেষ কার্ডটাই ব্যবহার করছে ইরান?

১৮ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

ঢাকা-১৬ আসনে পুনর্নির্বাচনের দাবি আমিনুলের
ঢাকা-১৬ আসনে পুনর্নির্বাচনের দাবি আমিনুলের

২৩ ঘণ্টা আগে | রাজনীতি

জাতীয় ঐক্য আমাদের শক্তি, বিভাজন দুর্বলতা: তারেক রহমান
জাতীয় ঐক্য আমাদের শক্তি, বিভাজন দুর্বলতা: তারেক রহমান

২২ ঘণ্টা আগে | জাতীয়

ভারত-পাকিস্তান ম্যাচে ‘নো হ্যান্ডশেক’ প্রশ্নে যা বললেন সূর্যকুমার
ভারত-পাকিস্তান ম্যাচে ‘নো হ্যান্ডশেক’ প্রশ্নে যা বললেন সূর্যকুমার

১৬ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

ইরানে ভয়ংকর হামলার প্রস্তুতি নিচ্ছে মার্কিন বাহিনী
ইরানে ভয়ংকর হামলার প্রস্তুতি নিচ্ছে মার্কিন বাহিনী

১৭ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

নতুন আতঙ্কে যুক্তরাষ্ট্র, আসলে কি ঘটছে?
নতুন আতঙ্কে যুক্তরাষ্ট্র, আসলে কি ঘটছে?

১৮ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

বিজয়ের পর খালেদা জিয়ার স্মৃতির বেদনায় কাঁদলেন ডা. জাহিদ
বিজয়ের পর খালেদা জিয়ার স্মৃতির বেদনায় কাঁদলেন ডা. জাহিদ

২১ ঘণ্টা আগে | জাতীয়

খামেনির সঙ্গে সরাসরি বসে কথা বলতে ইচ্ছুক ট্রাম্প
খামেনির সঙ্গে সরাসরি বসে কথা বলতে ইচ্ছুক ট্রাম্প

২ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

প্রিন্ট সর্বাধিক
মন্ত্রিত্বের আলোচনায় সিলেটের সাত নেতা
মন্ত্রিত্বের আলোচনায় সিলেটের সাত নেতা

নগর জীবন

সহিংসতা ঠেকাতে কঠোর নির্দেশনা
সহিংসতা ঠেকাতে কঠোর নির্দেশনা

পেছনের পৃষ্ঠা

গালিগালাজ মানুষ আশা করেনি
গালিগালাজ মানুষ আশা করেনি

প্রথম পৃষ্ঠা

শপথ অনুষ্ঠানে মোদি-শাহবাজকে আমন্ত্রণের চিন্তা
শপথ অনুষ্ঠানে মোদি-শাহবাজকে আমন্ত্রণের চিন্তা

পেছনের পৃষ্ঠা

মন্ত্রিসভায় আসছেন কারা
মন্ত্রিসভায় আসছেন কারা

প্রথম পৃষ্ঠা

বাংলাদেশ পাচ্ছে ভারতীয় নতুন হাইকমিশনার
বাংলাদেশ পাচ্ছে ভারতীয় নতুন হাইকমিশনার

প্রথম পৃষ্ঠা

আজকের ভাগ্যচক্র
আজকের ভাগ্যচক্র

আজকের রাশি

৩০ আসনে শপথ স্থগিত চায় জামায়াত
৩০ আসনে শপথ স্থগিত চায় জামায়াত

প্রথম পৃষ্ঠা

নির্বাচন আন্তর্জাতিক মানের ও গ্রহণযোগ্য
নির্বাচন আন্তর্জাতিক মানের ও গ্রহণযোগ্য

প্রথম পৃষ্ঠা

‘আ.লীগ পুনর্বাসনের শর্তে বিএনপি সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে’
‘আ.লীগ পুনর্বাসনের শর্তে বিএনপি সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে’

নগর জীবন

ভোট দেওয়ায় তালাক পাওয়া গৃহবধূর দায়িত্ব নিল বিএনপি
ভোট দেওয়ায় তালাক পাওয়া গৃহবধূর দায়িত্ব নিল বিএনপি

পেছনের পৃষ্ঠা

দেশ ছাড়লেন বিশেষ সহকারী ফয়েজ আহমদ
দেশ ছাড়লেন বিশেষ সহকারী ফয়েজ আহমদ

পেছনের পৃষ্ঠা

সহিংসতা প্রতিশোধ নয়, ঐক্য
সহিংসতা প্রতিশোধ নয়, ঐক্য

প্রথম পৃষ্ঠা

কে হচ্ছেন নতুন ক্রীড়ামন্ত্রী
কে হচ্ছেন নতুন ক্রীড়ামন্ত্রী

মাঠে ময়দানে

নতুন সরকারের সঙ্গে কাজ করার ঘোষণা ইউরোপীয়দের
নতুন সরকারের সঙ্গে কাজ করার ঘোষণা ইউরোপীয়দের

পেছনের পৃষ্ঠা

এক গ্রামে তিন এমপি
এক গ্রামে তিন এমপি

নগর জীবন

নতুন সরকারের সামনে কঠিন পথ
নতুন সরকারের সামনে কঠিন পথ

প্রথম পৃষ্ঠা

দায়িত্বশীল বিরোধী দল হবে জামায়াত
দায়িত্বশীল বিরোধী দল হবে জামায়াত

প্রথম পৃষ্ঠা

এনসিপির আট নেতা-নেত্রী আলোচনায়
এনসিপির আট নেতা-নেত্রী আলোচনায়

পেছনের পৃষ্ঠা

মঙ্গলবার সকালে এমপি বিকালে মন্ত্রীদের শপথ
মঙ্গলবার সকালে এমপি বিকালে মন্ত্রীদের শপথ

প্রথম পৃষ্ঠা

২১ মামলায় বিচার চলছে ৪৫৭ জনের
২১ মামলায় বিচার চলছে ৪৫৭ জনের

পেছনের পৃষ্ঠা

ডা. শফিক ও নাহিদের বাসায় যাবেন তারেক
ডা. শফিক ও নাহিদের বাসায় যাবেন তারেক

প্রথম পৃষ্ঠা

১১-দলীয় জোট সংসদের ভিতরে-বাইরে একসঙ্গে কাজ করবে
১১-দলীয় জোট সংসদের ভিতরে-বাইরে একসঙ্গে কাজ করবে

নগর জীবন

নেটিজেনদের প্রশংসায় ভাসছেন শেখ মানিক
নেটিজেনদের প্রশংসায় ভাসছেন শেখ মানিক

নগর জীবন

ছয়বারের এমপি জি এম সিরাজ
ছয়বারের এমপি জি এম সিরাজ

নগর জীবন

ভালোবাসা ও বসন্ত একাকার
ভালোবাসা ও বসন্ত একাকার

পেছনের পৃষ্ঠা

নির্বাচিত সংসদ সদস্য ও গণভোটের গেজেট প্রকাশ
নির্বাচিত সংসদ সদস্য ও গণভোটের গেজেট প্রকাশ

প্রথম পৃষ্ঠা

চব্বিশ-পরবর্তী বাংলাদেশ ভীতসন্ত্রস্ত নয়
চব্বিশ-পরবর্তী বাংলাদেশ ভীতসন্ত্রস্ত নয়

প্রথম পৃষ্ঠা

তিন দল প্রধানকে প্রধান উপদেষ্টার অভিনন্দন
তিন দল প্রধানকে প্রধান উপদেষ্টার অভিনন্দন

প্রথম পৃষ্ঠা

পাঁচ কেন্দ্রের ভোট বাতিল, ফলাফল স্থগিতের দাবি
পাঁচ কেন্দ্রের ভোট বাতিল, ফলাফল স্থগিতের দাবি

নগর জীবন