ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পোস্টাল ব্যালটে বিএনপির নির্বাচনি প্রতীক ‘ধানের শীষ’ ভাঁজের মধ্যে পড়ে যাওয়া নিয়ে ব্যাখ্যা দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। ইসির সিনিয়র সচিব জানান, ব্যালট পেপার ছাপানোর ক্ষেত্রে সরকারি গেজেটের ক্রমধারা বা ধারাবাহিকতা অনুসরণ করা হয়েছে। গতকাল আগারগাঁওয়ের নির্বাচন ভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ইসি সচিব আখতার আহমেদ এসব কথা বলেন। ব্যালটের ভাঁজে ধানের শীষ প্রতীক ঢাকা পড়ে যাওয়া প্রসঙ্গে সচিব বলেন, ইট ইজ এ মিস, আমি (এখনই বিস্তারিত) বলতে পারব না। কারণ ছাপানোর দায়িত্বে যারা ছিলেন, তাদের কাছ থেকে না জেনে মন্তব্য করা সম্ভব নয়। তবে যতটুকু জানা আছে, সরকারিভাবে যে গেজেট পাবলিশ করা হয়েছে, সেই গেজেটের ধারাবাহিকতা বা অর্ডার অনুযায়ী ব্যালট সাজানো হয়েছে। এর আগে মঙ্গলবার বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান অভিযোগ করেন, উদ্দেশ্যমূলকভাবে ধানের শীষ প্রতীকটি ব্যালটের ঠিক মাঝখানে রাখা হয়েছে, যা ভাঁজ করলে সহজে নজরে আসে না। দলটির পক্ষ থেকে এখনো পাঠানো হয়নি এমন ব্যালটগুলো সংশোধন করার দাবি বলেন সচিব। এ প্রসঙ্গে ব্যালট পুনরায় ছাপা হবে কি না জানতে চাইলে সচিব বলেন, এটি নিয়ে এখনই মন্তব্য করা যাবে না। কমিশন সভায় আলোচনার পর এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।
শিরোনাম
- চেক ডিজঅনার মামলায় এনসিপি নেতা ও সাংবাদিক আসাদুল্লাহ গ্রেফতার
- গুচ্ছভুক্ত ২০ বিশ্ববিদ্যালয়ে প্রবেশপত্র ডাউনলোড শুরু
- যে কারণে তারেক রহমানের শপথ অনুষ্ঠানে মোদির যোগদান অনিশ্চিত
- ১১ দলীয় জোট যৌথভাবেই বিরোধী দলের ভূমিকা পালন করবে: আযাদ
- তারেক রহমানকে কাতারের প্রধানমন্ত্রীর অভিনন্দন
- পাকিস্তানে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় চালকসহ নিহত ১১
- সাউদাম্পটনের কাছে হেরে হামজার লেস্টারের বিদায়
- ‘পাকিস্তান চাইলে অভিশেক খেলবে’, সুর্যকুমারের রসিকতা
- মার্করাম ঝড়ে সুপার এইটের পথে দক্ষিণ আফ্রিকা
- পাক-ভারত ম্যাচে স্পিনাররাই কি রাজত্ব করবে?
- জামায়াত আমিরকে ধন্যবাদ জানিয়ে প্রধান উপদেষ্টার চিঠি
- ভারত-পাকিস্তান ম্যাচে ‘নো হ্যান্ডশেক’ প্রশ্নে যা বললেন সূর্যকুমার
- ‘হামলাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিন’, বিএনপির প্রতি আসিফ মাহমুদের আহ্বান
- রাজশাহীতে গুলি করে একজনকে হত্যা
- ভারত-পাকিস্তান মহারণ: প্রেমাদাসা স্টেডিয়ামে নিশ্ছিদ্র নিরাপত্তা
- রবিবার ডা. শফিকুর ও নাহিদের বাসায় যাবেন তারেক রহমান
- মন্ত্রিপরিষদ সচিবের নিয়োগ বাতিল
- বাংলাদেশের নির্বাচন ও গণভোটকে স্বাগত জানিয়েছে জাতিসংঘ
- বিশৃঙ্খলার অভিযোগে কুষ্টিয়ায় স্বেচ্ছাসেবক দলের দুই নেতার পদ স্থগিত
- তারেক রহমানকে মিশরের অভিনন্দন, সহযোগিতা জোরদারের প্রত্যাশা
ব্যালটের ভাঁজে ‘ধানের শীষ’, যা জানাল ইসি
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট ভার্সন
টপিক
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর