শিরোনাম
প্রকাশ: ০০:০০, শনিবার, ১৭ জানুয়ারি, ২০২৬

ভয়াবহ আগুনে ঝরল ছয় প্রাণ

তালাবদ্ধ ছিল ছাদ, ধোঁয়ার কাছে অসহায় আত্মসমর্পণ
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট ভার্সন
ভয়াবহ আগুনে ঝরল ছয় প্রাণ

রাজধানীর উত্তরায় ১১ নম্বর সেক্টরের একটি আবাসিক ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে দুই পরিবারের ছয়জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। তারা হলেন কাজী ফজলে রাব্বি রিজভী (৩৮), তার স্ত্রী আফরোজা আক্তার সুবর্ণা (৩৭) ও তাদের ছেলে কাজী ফাইয়াজ রিশান (২) এবং মো. হারিছ উদ্দিন (৫২), তার ছেলে মো. রাহাব (১৭) ও হারিছের ভাতিজি রোদেলা আক্তার (১৪)। গতকাল সকাল ৭টা ৫০ মিনিটে উত্তরার ১১ নম্বর সেক্টরের ১৮ নম্বর রোডের ৩৪ নম্বর বাড়িতে এ ঘটনা ঘটে। পরে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ৩৫ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ নিশ্চিত হওয়া যায়নি।

ফায়ার সার্ভিস ধারণা করছে, রান্নাঘরের গ্যাস লিকেজ অথবা ডাইনিং রুমে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে। এ ঘটনায় ধোঁয়ায় অসুস্থ অন্তত ১০ জনকে স্থানীয় বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানা গেছে। এদিকে ভবনের বাসিন্দারা জানিয়েছেন, মৃতরা ভবনটির পঞ্চম ও ষষ্ঠ তলায় পৃথক দুটি ফ্ল্যাটে ভাড়া থাকতেন। ভবনের দ্বিতীয় তলায় আগুন লেগে তা ওপরের দিকে ছড়িয়ে পড়লে অগ্নিকাণ্ডের সময় ছাদ তালাবদ্ধ অবস্থায় থাকায় তারা সিঁড়িতে আটকা পড়েন। একদিকে তালাবদ্ধ গেট আরেকদিকে আগুনের লেলিহান শিখা। এমন অবস্থায় আগুনের ধোঁয়ায় শ্বাস নিতে না পেরে মৃত্যুর কাছে অসহায় আত্মসমর্পণ করেন তারা। চিকিৎসকরাও জানিয়েছেন, মৃতদের শরীরে কোনো পোড়া ক্ষতের চিহ্ন নেই। ধোঁয়ায় লাশগুলো কালো হয়ে গেছে। শ্বাস বন্ধ হয়েই তাদের ছয়জনের মৃত্যু হয়েছে।

গতকাল সরেজমিন দেখা যায়, ছয় তলাবিশিষ্ট ভবনের সামনে উৎসুক জনতার ভিড়। ভবনের ভিতরে কাউকে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। ভবনের ভিতর থেকে বিভিন্ন আলামত সংগ্রহ করে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) ক্রাইম সিন ইউনিট ও পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। ভবনের ডান পাশের ইউনিটের দ্বিতীয় ও তৃতীয় তলাজুড়ে আগুনের পোড়া ক্ষত। তৃতীয় তলার এসির বিস্ফোরণ ঘটে অঙ্গার হয়ে গেছে। গলে পড়েছে জানালার থাই গ্লাস। অন্য ফ্ল্যাটের থাই গ্লাসও ভাঙা। কালো দাগ দেখে বাইরে থেকে স্পষ্ট বোঝা যায়, আগুনের ধোঁয়ার নির্গত মুখ ছিল সিঁড়ি। আশপাশের ভবনগুলোতেও সামান্য ক্ষতি হয়েছে। তবে সেগুলোতে আগুন ছড়ায়নি। ভবনটির কেয়ারটেকার বিপ্লব হোসেন বলেন, ভবনটির দ্বিতীয় ও তৃতীয় তলার ডান পাশের ইউনিট, বাড়িওয়ালা জুয়েল মোল্লার ডুপ্লেক্স ফ্ল্যাট। এই ডুপ্লেক্সের নিচতলা অর্থাৎ ভবনের দ্বিতীয় তলায় আগুন জ্বলে ওঠে। এরপর আমরা কয়েকটি শব্দ শুনতে পাই। বাড়িওয়ালার পরিবারের লোকজন নিচে এসে আগুন আগুন বলে চিৎকার করে। মুহূর্তের মধ্যে আগুন তৃতীয় তলায় ছড়িয়ে পড়ে। এরই মধ্যে ফায়ার সার্ভিস এসে আগুন নির্বাপণের কাজ শুরু করে। পাশের বাড়ির কেয়ারটেকার মো. মিজান বলেন, একটি বিকট শব্দ পেয়ে ভবন থেকে বেরিয়ে এসে আমরা আগুন দেখতে পাই। কীভাবে আগুন লেগেছে তা আমরা জানি না। তবে দাউদাউ করে আগুন জ্বলার সময় আটকে পড়া মানুষেরা চিৎকার করতে থাকেন। একপর্যায়ে চিৎকারের শব্দ কমে যায়। পরে ফায়ার সার্ভিস বেশ কয়েকজনকে অচেতন অবস্থায় উদ্ধার করে হাসপাতালে পাঠায়।

ফায়ার সার্ভিসের ঢাকা বিভাগের উপপরিচালক (ডিডি) মো. ছালেহ উদ্দিন বলেন, বাড়ির মালিকের ডুপ্লেক্স ফ্ল্যাটের নিচ তলায় ছিল ডাইনিং, ড্রয়িং ও রান্নাঘর। ইভেন্ট ম্যানেজমেন্টের মাধ্যমে বাসাটি ডেকোরেশন করা ছিল। এভাবে ডেকোরেশনে যেসব জিনিসপত্র ব্যবহার করা হয়, সেগুলো খুবই দাহ্য হয়ে থাকে। ফলে আগুনের সূত্রপাত হওয়ার সঙ্গে সঙ্গে সেটি দ্রুত ছড়িয়ে পড়তে থাকে। আগুনের টানেল ছিল সিঁড়ি। এ কারণে ওপরে আটকে পড়া বাসিন্দারা নিচে নামতে পারেননি। তিনি আরও বলেন, দ্বিতীয় তলায় দেয়ালের পলেস্তারা খসে পড়েছে। আমরা ধারণা করছি, গ্যাস লিকেজ অথবা শর্টসার্কিটে আগুনের সূত্রপাত হয়েছে। তদন্ত শেষে এ বিষয়ে নিশ্চিতভাবে বলা যাবে।

তালাবদ্ধ ছাদ ডেকে আনে মৃত্যু : মৃতদের স্বজনরা জানিয়েছেন, মৃত কাজী ফজলে রাব্বি রিজভীর বাড়ি কুমিল্লা সদর উপজেলার নানুয়া দিঘিরপাড়ে। তার বাবার নাম কাজী খোরশেদুল আলম। রাব্বি পরিবার নিয়ে ভবনের পঞ্চম তলায় থাকতেন এবং এসকেএফ ফার্মাসিউটিক্যালসে চাকরি করতেন। তার স্ত্রী মৃত সুবর্ণা চাকরি করতেন স্কয়ার ফার্মাসিউটিক্যালসে। তাদের আরেক ছেলে ফাইয়াজ উত্তরায় নানির বাসায় থাকায় বিপদ থেকে বেঁচে গেছে। সুবর্ণাকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগে নিয়ে যাওয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। রাব্বির মৃতদেহ মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালে এবং রিশানের মৃতদেহ ঢাকা স্পেশালাইজড হাসপাতালে রয়েছে বলে জানায় পুলিশ। পরিবার নিয়ে ভবনের ষষ্ঠ তলায় থাকতেন মো. হারিছ উদ্দিন। তার গ্রামের বাড়ি ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে। হারিছ ও তার ছেলে রাহাবকে মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালে এবং হারিছের ভাতিজি রোদেলাকে লুবনা জেনারেল হাসপাতাল অ্যান্ড কার্ডিয়াক সেন্টারে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। প্রতিবেশীরা জানিয়েছেন, ফল ব্যবসায়ী হারিছ দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন। কিডনি জটিলতার কারণে তাকে নিয়মিত ডায়ালাইসিস করাতে হতো। ভবনের বাসিন্দারা জানিয়েছেন, ছাদ তালাবদ্ধ না থাকলে প্রাণে বেঁচে যেতে পারতেন এই ছয়জনই। নিহত সুবর্ণার মামাতো ভাই মো. আবু সাইদ জানান, রাব্বি ও সুবর্ণা দম্পতি দুজনই কর্মজীবী হওয়ায় তাদের দুই ছেলেই উত্তরায় নানির বাসায় থাকত। শুক্রবার অফিস বন্ধের দিন হওয়ায় গত বৃহস্পতিবার রাতেই ছোট ছেলেকে নানির বাসা থেকে মায়ের বাসায় নিয়ে আসে। এরপর আজ (গতকাল) সকালে ওই বাসায় আগুনের সংবাদ পান স্বজনরা।

অগ্নিকাণ্ডে নিহতের ঘটনায় গভীর শোক প্রকাশ করে বিবৃতি দিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। এর প্রকৃত কারণ অনুসন্ধান করে ভবিষ্যতে এ ধরনের মর্মান্তিক দুর্ঘটনা রোধে কার্যকর ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান তিনি। একই সঙ্গে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে সহযোগিতা প্রদানে স্থানীয় শাখা সংগঠনের প্রতি আহ্বান জানান।

অগ্নিকাণ্ডে হতাহতের ঘটনায় গভীর উদ্বেগ ও শোক প্রকাশ করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির। শিবিরের কেন্দ্রীয় সভাপতি নূরুল ইসলাম ও সেক্রেটারি জেনারেল সিবগাতুল্লাহ এই শোক প্রকাশ এবং নিহতদের রুহের মাগফিরাত কামনা করেন।

এই বিভাগের আরও খবর
শান্তিপূর্ণ ভোটের দৃষ্টান্ত
শান্তিপূর্ণ ভোটের দৃষ্টান্ত
রাজধানীতে ছিল নিশ্ছিদ্র নিরাপত্তা
রাজধানীতে ছিল নিশ্ছিদ্র নিরাপত্তা
দেড় বছর অপেক্ষায় ছিলাম এই দিনটার
দেড় বছর অপেক্ষায় ছিলাম এই দিনটার
গ্রহণযোগ্য নির্বাচনে বিএনপির বিজয়
গ্রহণযোগ্য নির্বাচনে বিএনপির বিজয়
১৪ ফেব্রুয়ারির মধ্যে ফলাফলের গেজেট
১৪ ফেব্রুয়ারির মধ্যে ফলাফলের গেজেট
ইতিহাসের সুষ্ঠু নির্বাচন
ইতিহাসের সুষ্ঠু নির্বাচন
সবাইকে নিয়ে কাজ করব
সবাইকে নিয়ে কাজ করব
দুঃস্বপ্নের অবসান নতুন স্বপ্নের শুরু
দুঃস্বপ্নের অবসান নতুন স্বপ্নের শুরু
কমবেশি সব দল নিয়ে দেশ চালাতে চাই
কমবেশি সব দল নিয়ে দেশ চালাতে চাই
গণভোটে জয়ী ‘হ্যাঁ’
গণভোটে জয়ী ‘হ্যাঁ’
অনেক আসনেই হাড্ডাহাড্ডি
অনেক আসনেই হাড্ডাহাড্ডি
ভূমিধস বিজয়ে বিএনপির ইতিহাস
ভূমিধস বিজয়ে বিএনপির ইতিহাস
সর্বশেষ খবর
বিএনপির বিজয়ে চীনের অভিনন্দন
বিএনপির বিজয়ে চীনের অভিনন্দন

১ সেকেন্ড আগে | রাজনীতি

ফরিদপুর-১ আসনে প্রথমবারের মতো জামায়াতের বিজয়
ফরিদপুর-১ আসনে প্রথমবারের মতো জামায়াতের বিজয়

৩ মিনিট আগে | ভোটের হাওয়া

ঢাকা-১২ আসনে তিন সাইফুলের লড়াইয়ে জয়ী জামায়াতের প্রার্থী
ঢাকা-১২ আসনে তিন সাইফুলের লড়াইয়ে জয়ী জামায়াতের প্রার্থী

৩ মিনিট আগে | ভোটের হাওয়া

মার্চে পরমাণু সমঝোতা না হলে ‘ভয়ংকর কিছু’ ঘটতে পারে:  ট্রাম্প
মার্চে পরমাণু সমঝোতা না হলে ‘ভয়ংকর কিছু’ ঘটতে পারে:  ট্রাম্প

১১ মিনিট আগে | পূর্ব-পশ্চিম

ক্যাম্পবেলটাউনে একুশে মেলা ও আন্তর্জাতিক বইমেলা নিয়ে সংবাদ সম্মেলন
ক্যাম্পবেলটাউনে একুশে মেলা ও আন্তর্জাতিক বইমেলা নিয়ে সংবাদ সম্মেলন

১৪ মিনিট আগে | পরবাস

দিনাজপুরে ৫টিতে বিএনপি, একটিতে স্বতন্ত্র বিজয়ী
দিনাজপুরে ৫টিতে বিএনপি, একটিতে স্বতন্ত্র বিজয়ী

১৯ মিনিট আগে | ভোটের হাওয়া

নাহিদ-হাসনাতসহ যে ৬ আসনে জয়ী এনসিপি
নাহিদ-হাসনাতসহ যে ৬ আসনে জয়ী এনসিপি

২২ মিনিট আগে | ভোটের হাওয়া

নারায়ণগঞ্জের ৫টি আসনে জয়ী হলেন যারা
নারায়ণগঞ্জের ৫টি আসনে জয়ী হলেন যারা

৩৮ মিনিট আগে | ভোটের হাওয়া

নির্বাচনে ভোট পড়েছে ৫৯ দশমিক ৪৪ শতাংশ : ইসি
নির্বাচনে ভোট পড়েছে ৫৯ দশমিক ৪৪ শতাংশ : ইসি

৪১ মিনিট আগে | জাতীয়

জনগণ তাদের কল্যাণের দায়িত্ব তারেক রহমানকে দিয়েছে: নজরুল ইসলাম
জনগণ তাদের কল্যাণের দায়িত্ব তারেক রহমানকে দিয়েছে: নজরুল ইসলাম

৪১ মিনিট আগে | রাজনীতি

তারেক রহমানকে পাকিস্তানের প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীর অভিনন্দন
তারেক রহমানকে পাকিস্তানের প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীর অভিনন্দন

৪৮ মিনিট আগে | রাজনীতি

নোয়াখালীর ৫টি আসনে বিএনপি, একটিতে এনসিপি বিজয়ী
নোয়াখালীর ৫টি আসনে বিএনপি, একটিতে এনসিপি বিজয়ী

১ ঘণ্টা আগে | ভোটের হাওয়া

ঝিনাইদহে একটিতে বিএনপি, ৩টিতে জামায়াতের জয়
ঝিনাইদহে একটিতে বিএনপি, ৩টিতে জামায়াতের জয়

১ ঘণ্টা আগে | ভোটের হাওয়া

ঢাকা-৭ আসনে বিএনপির হামিদুর বিজয়ী
ঢাকা-৭ আসনে বিএনপির হামিদুর বিজয়ী

১ ঘণ্টা আগে | ভোটের হাওয়া

নিজামীপুত্র ব্যারিস্টার মোমেন বিপুল ভোটে বিজয়ী
নিজামীপুত্র ব্যারিস্টার মোমেন বিপুল ভোটে বিজয়ী

১ ঘণ্টা আগে | ভোটের হাওয়া

বিএনপির বিশাল বিজয়ে নিউইয়র্কে বিজয় র‌্যালি
বিএনপির বিশাল বিজয়ে নিউইয়র্কে বিজয় র‌্যালি

১ ঘণ্টা আগে | পরবাস

তারেক রহমানকে অভিনন্দন জানালেন নরেন্দ্র মোদি
তারেক রহমানকে অভিনন্দন জানালেন নরেন্দ্র মোদি

১ ঘণ্টা আগে | রাজনীতি

সিরাজগঞ্জে ৬টি আসনেই হ্যাঁ ভোট বিজয়ী
সিরাজগঞ্জে ৬টি আসনেই হ্যাঁ ভোট বিজয়ী

১ ঘণ্টা আগে | ভোটের হাওয়া

চাঁপাইনবাবগঞ্জে জামানত হারিয়েছেন ১০ প্রার্থী
চাঁপাইনবাবগঞ্জে জামানত হারিয়েছেন ১০ প্রার্থী

২ ঘণ্টা আগে | ভোটের হাওয়া

সিরাজগঞ্জে বিএনপি ৫টি, জামায়াত ১টি আসনে জয়ী
সিরাজগঞ্জে বিএনপি ৫টি, জামায়াত ১টি আসনে জয়ী

২ ঘণ্টা আগে | ভোটের হাওয়া

ব্রাহ্মণবাড়িয়ার ৫টিতে বিএনপি জোট, ১টিতে স্বতন্ত্র জয়ী
ব্রাহ্মণবাড়িয়ার ৫টিতে বিএনপি জোট, ১টিতে স্বতন্ত্র জয়ী

২ ঘণ্টা আগে | ভোটের হাওয়া

বেইজিংয়ের সঙ্গে উত্তেজনার মধ্যেই চীনা নৌযান জব্দ করলো জাপান
বেইজিংয়ের সঙ্গে উত্তেজনার মধ্যেই চীনা নৌযান জব্দ করলো জাপান

২ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

গণপরিবহন চলাচল নিয়ে সবশেষ যা জানা গেল
গণপরিবহন চলাচল নিয়ে সবশেষ যা জানা গেল

২ ঘণ্টা আগে | নগর জীবন

সুদানে নীলনদে নৌকাডুবিতে ২১ জনের প্রাণহানি
সুদানে নীলনদে নৌকাডুবিতে ২১ জনের প্রাণহানি

২ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

মিনেসোটায় অভিবাসী দমনাভিযান শেষের ঘোষণা দিলেন টম হোম্যান
মিনেসোটায় অভিবাসী দমনাভিযান শেষের ঘোষণা দিলেন টম হোম্যান

২ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

এমন বিজয় দেখা হলো না আপসহীন নেত্রীর
এমন বিজয় দেখা হলো না আপসহীন নেত্রীর

৩ ঘণ্টা আগে | জাতীয়

তারেক রহমানকে ঐতিহাসিক বিজয়ের শুভেচ্ছা মার্কিন দূতাবাসের
তারেক রহমানকে ঐতিহাসিক বিজয়ের শুভেচ্ছা মার্কিন দূতাবাসের

৩ ঘণ্টা আগে | জাতীয়

গাজীপুরের ৪টিতে বিএনপি, একটিতে জামায়াত প্রার্থী বিজয়ী
গাজীপুরের ৪টিতে বিএনপি, একটিতে জামায়াত প্রার্থী বিজয়ী

৩ ঘণ্টা আগে | ভোটের হাওয়া

দীর্ঘ ১৭ বছর সংগ্রামের পর আজকের এই বিজয় বাংলাদেশের বিজয়: মির্জা ফখরুল
দীর্ঘ ১৭ বছর সংগ্রামের পর আজকের এই বিজয় বাংলাদেশের বিজয়: মির্জা ফখরুল

৩ ঘণ্টা আগে | রাজনীতি

হেরেই গেলেন দাঁড়িপাল্লা প্রতীকের আলোচিত প্রার্থী কৃষ্ণ নন্দী
হেরেই গেলেন দাঁড়িপাল্লা প্রতীকের আলোচিত প্রার্থী কৃষ্ণ নন্দী

৩ ঘণ্টা আগে | ভোটের হাওয়া

সর্বাধিক পঠিত
নিজের ফোনেই অ্যাপের মাধ্যমে জানতে পারবেন ভোটের ফলাফল
নিজের ফোনেই অ্যাপের মাধ্যমে জানতে পারবেন ভোটের ফলাফল

১৯ ঘণ্টা আগে | ভোটের হাওয়া

নিজ কেন্দ্রে হারলেন জামায়াত আমির
নিজ কেন্দ্রে হারলেন জামায়াত আমির

১৪ ঘণ্টা আগে | ভোটের হাওয়া

তিনটি আসনের ফল ঘোষণা স্থগিত রাখবে নির্বাচন কমিশন
তিনটি আসনের ফল ঘোষণা স্থগিত রাখবে নির্বাচন কমিশন

৬ ঘণ্টা আগে | ভোটের হাওয়া

‘না’ ভোট জিতেছে যে চারটি আসনে
‘না’ ভোট জিতেছে যে চারটি আসনে

৫ ঘণ্টা আগে | ভোটের হাওয়া

ঢাকা-১৫ আসনে জয়ী জামায়াত আমির
ঢাকা-১৫ আসনে জয়ী জামায়াত আমির

৫ ঘণ্টা আগে | ভোটের হাওয়া

৭ নারী প্রার্থীর বিশাল জয়
৭ নারী প্রার্থীর বিশাল জয়

৪ ঘণ্টা আগে | ভোটের হাওয়া

এক লাখের বেশি ভোটে হেরেছেন তাহেরী
এক লাখের বেশি ভোটে হেরেছেন তাহেরী

৫ ঘণ্টা আগে | ভোটের হাওয়া

দুই আসনে ফয়জুল করীমের পরাজয়
দুই আসনে ফয়জুল করীমের পরাজয়

৭ ঘণ্টা আগে | ভোটের হাওয়া

ধানের শীষের প্রার্থী নাছির চৌধুরীকে শুভেচ্ছা শিশির মনিরের
ধানের শীষের প্রার্থী নাছির চৌধুরীকে শুভেচ্ছা শিশির মনিরের

১৫ ঘণ্টা আগে | ভোটের হাওয়া

হেরেই গেলেন দাঁড়িপাল্লা প্রতীকের আলোচিত প্রার্থী কৃষ্ণ নন্দী
হেরেই গেলেন দাঁড়িপাল্লা প্রতীকের আলোচিত প্রার্থী কৃষ্ণ নন্দী

৩ ঘণ্টা আগে | ভোটের হাওয়া

ঝিনাইদহ-১ আসনে বিপুল ভোটে বিএনপির আসাদুজ্জামান প্রাথমিকভাবে নির্বাচিত
ঝিনাইদহ-১ আসনে বিপুল ভোটে বিএনপির আসাদুজ্জামান প্রাথমিকভাবে নির্বাচিত

১৬ ঘণ্টা আগে | ভোটের হাওয়া

গোপালগঞ্জে বিএনপির তিনে তিন
গোপালগঞ্জে বিএনপির তিনে তিন

৮ ঘণ্টা আগে | ভোটের হাওয়া

২ হাজার ভোটের ব্যবধানে জিতলেন নাহিদ ইসলাম
২ হাজার ভোটের ব্যবধানে জিতলেন নাহিদ ইসলাম

৩ ঘণ্টা আগে | ভোটের হাওয়া

যশোরের ৬ আসনে শেষ হয়েছে ভোট, চলছে গণনা
যশোরের ৬ আসনে শেষ হয়েছে ভোট, চলছে গণনা

১৮ ঘণ্টা আগে | ভোটের হাওয়া

ফলাফল টেম্পারিংয়ের অভিযোগ মামুনুল হকের
ফলাফল টেম্পারিংয়ের অভিযোগ মামুনুল হকের

৯ ঘণ্টা আগে | ভোটের হাওয়া

গাজীপুরের তিনটি আসনের ফলাফল ঘোষণা
গাজীপুরের তিনটি আসনের ফলাফল ঘোষণা

৭ ঘণ্টা আগে | ভোটের হাওয়া

ফরিদপুর-২ আসনে শামা ওবায়েদ জয়ী
ফরিদপুর-২ আসনে শামা ওবায়েদ জয়ী

১২ ঘণ্টা আগে | ভোটের হাওয়া

পিরোজপুর-১ আসনে মাসুদ সাঈদী বিজয়ী
পিরোজপুর-১ আসনে মাসুদ সাঈদী বিজয়ী

১২ ঘণ্টা আগে | ভোটের হাওয়া

১০ উইকেটের ঐতিহাসিক জয় পেল ইতালি
১০ উইকেটের ঐতিহাসিক জয় পেল ইতালি

১৭ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

সিলেট বিভাগে বিএনপির ভূমিধস জয়, জামায়াত ০, খেলাফত মজলিস ১ আসনে বিজয়ী
সিলেট বিভাগে বিএনপির ভূমিধস জয়, জামায়াত ০, খেলাফত মজলিস ১ আসনে বিজয়ী

৫ ঘণ্টা আগে | ভোটের হাওয়া

হাসনাত আব্দুল্লাহর প্রতিদ্বন্দ্বী জসিমের ভোট বর্জন
হাসনাত আব্দুল্লাহর প্রতিদ্বন্দ্বী জসিমের ভোট বর্জন

১৭ ঘণ্টা আগে | ভোটের হাওয়া

কিশোরগঞ্জ-৪ আসনে ফজলুর রহমান জয়ী
কিশোরগঞ্জ-৪ আসনে ফজলুর রহমান জয়ী

১৪ ঘণ্টা আগে | ভোটের হাওয়া

কুমিল্লার ৮টিতে বিএনপি, দু’টিতে জামায়াত জোট বিজয়ী
কুমিল্লার ৮টিতে বিএনপি, দু’টিতে জামায়াত জোট বিজয়ী

৮ ঘণ্টা আগে | ভোটের হাওয়া

পিরোজপুরে দুইটিতে ধানের শীষ, একটিতে দাঁড়িপাল্লার জয়
পিরোজপুরে দুইটিতে ধানের শীষ, একটিতে দাঁড়িপাল্লার জয়

৭ ঘণ্টা আগে | ভোটের হাওয়া

সিলেট-৫ আসনে খেলাফতের আবুল হাসান বেসরকারিভাবে বিজয়ী
সিলেট-৫ আসনে খেলাফতের আবুল হাসান বেসরকারিভাবে বিজয়ী

১৫ ঘণ্টা আগে | ভোটের হাওয়া

পাবনায় ভোটগ্রহণ শেষ, চলছে গণনা
পাবনায় ভোটগ্রহণ শেষ, চলছে গণনা

১৮ ঘণ্টা আগে | ভোটের হাওয়া

ভূমিধস বিজয়ের পথে জোনায়েদ সাকী
ভূমিধস বিজয়ের পথে জোনায়েদ সাকী

১৪ ঘণ্টা আগে | ভোটের হাওয়া

পোস্টাল ব্যালটের চমকে জামায়াত প্রার্থী রফিকুল ইসলামের জয়
পোস্টাল ব্যালটের চমকে জামায়াত প্রার্থী রফিকুল ইসলামের জয়

৯ ঘণ্টা আগে | ভোটের হাওয়া

ইরানে অতর্কিত হামলা চালানোর প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র?
ইরানে অতর্কিত হামলা চালানোর প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র?

১৭ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

রুমিন ফারহানা বেসরকারিভাবে বিজয়ী
রুমিন ফারহানা বেসরকারিভাবে বিজয়ী

১১ ঘণ্টা আগে | ভোটের হাওয়া

প্রিন্ট সর্বাধিক
গণভোটে জয়ী ‘হ্যাঁ’
গণভোটে জয়ী ‘হ্যাঁ’

প্রথম পৃষ্ঠা

ভূমিধস বিজয়ে বিএনপির ইতিহাস
ভূমিধস বিজয়ে বিএনপির ইতিহাস

প্রথম পৃষ্ঠা

কমবেশি সব দল নিয়ে দেশ চালাতে চাই
কমবেশি সব দল নিয়ে দেশ চালাতে চাই

প্রথম পৃষ্ঠা

নিজের ভোট পাননি তাহেরী
নিজের ভোট পাননি তাহেরী

দেশগ্রাম

মুন্সিগঞ্জে পালকিতে চড়ে ভোট কেন্দ্রে ১০৩ বছরের বৃদ্ধা
মুন্সিগঞ্জে পালকিতে চড়ে ভোট কেন্দ্রে ১০৩ বছরের বৃদ্ধা

পেছনের পৃষ্ঠা

প্রথম ভোট দিলেন তারা
প্রথম ভোট দিলেন তারা

পেছনের পৃষ্ঠা

অলিগলি ও রাজপথে রাজত্ব অটোরিকশার
অলিগলি ও রাজপথে রাজত্ব অটোরিকশার

পেছনের পৃষ্ঠা

কেন্দ্রে কেন্দ্রে দলীয় কর্মী এজেন্টদের সহাবস্থান
কেন্দ্রে কেন্দ্রে দলীয় কর্মী এজেন্টদের সহাবস্থান

পেছনের পৃষ্ঠা

ইতিহাসের সুষ্ঠু নির্বাচন
ইতিহাসের সুষ্ঠু নির্বাচন

প্রথম পৃষ্ঠা

সবাইকে নিয়ে কাজ করব
সবাইকে নিয়ে কাজ করব

প্রথম পৃষ্ঠা

অনেক আসনেই হাড্ডাহাড্ডি
অনেক আসনেই হাড্ডাহাড্ডি

প্রথম পৃষ্ঠা

গ্রহণযোগ্য নির্বাচনে বিএনপির বিজয়
গ্রহণযোগ্য নির্বাচনে বিএনপির বিজয়

প্রথম পৃষ্ঠা

দেড় বছর অপেক্ষায় ছিলাম এই দিনটার
দেড় বছর অপেক্ষায় ছিলাম এই দিনটার

প্রথম পৃষ্ঠা

ভিন্ন আমেজে রাজধানীর ভোট
ভিন্ন আমেজে রাজধানীর ভোট

পেছনের পৃষ্ঠা

নারীর উপস্থিতি ছিল চোখে পড়ার মতো
নারীর উপস্থিতি ছিল চোখে পড়ার মতো

পেছনের পৃষ্ঠা

গণতন্ত্রের রক্ষাকবচ সর্বজনীন ভোটাধিকার
গণতন্ত্রের রক্ষাকবচ সর্বজনীন ভোটাধিকার

সম্পাদকীয়

ক্ষমতার অক্টোপাস : আমজনতার নাভিশ্বাস
ক্ষমতার অক্টোপাস : আমজনতার নাভিশ্বাস

সম্পাদকীয়

দুঃস্বপ্নের অবসান নতুন স্বপ্নের শুরু
দুঃস্বপ্নের অবসান নতুন স্বপ্নের শুরু

প্রথম পৃষ্ঠা

জুলাই অভ্যুত্থানের হটস্পটে উচ্ছ্বাস-অভিযোগের ভোট
জুলাই অভ্যুত্থানের হটস্পটে উচ্ছ্বাস-অভিযোগের ভোট

পেছনের পৃষ্ঠা

উত্তরসূরি হিসেবে কন্যাকে প্রস্তুত করছেন কিম
উত্তরসূরি হিসেবে কন্যাকে প্রস্তুত করছেন কিম

পূর্ব-পশ্চিম

বিয়ের সাজে ভোট কেন্দ্রে
বিয়ের সাজে ভোট কেন্দ্রে

দেশগ্রাম

জলকাচ
জলকাচ

সাহিত্য

মুসলিম বিশ্বের জন্য বিশেষ পরিকল্পনা এরদোগানের
মুসলিম বিশ্বের জন্য বিশেষ পরিকল্পনা এরদোগানের

পূর্ব-পশ্চিম

ফল ঘোষণার আগেই রেজাল্ট শিটে স্বাক্ষর, প্রিসাইডিং কর্মকর্তা ক্লোজড
ফল ঘোষণার আগেই রেজাল্ট শিটে স্বাক্ষর, প্রিসাইডিং কর্মকর্তা ক্লোজড

দেশগ্রাম

পশ্চিমবঙ্গে নিপাহ ভাইরাসে সেই নার্সের মৃত্যু
পশ্চিমবঙ্গে নিপাহ ভাইরাসে সেই নার্সের মৃত্যু

পূর্ব-পশ্চিম

যুদ্ধ বাধাতে আলোচনা ভেস্তে দিতে চায় ইসরায়েল
যুদ্ধ বাধাতে আলোচনা ভেস্তে দিতে চায় ইসরায়েল

পূর্ব-পশ্চিম

একগুচ্ছ কবিতা
একগুচ্ছ কবিতা

সাহিত্য

জীবন বদলে দেওয়া প্রাচীন দর্শন
জীবন বদলে দেওয়া প্রাচীন দর্শন

সম্পাদকীয়

ঐতিহ্যের সোনার কাঠি হারিয়ে না ফেলি
ঐতিহ্যের সোনার কাঠি হারিয়ে না ফেলি

সাহিত্য

লাঠি ভর করে আসা ৮০ বছরের মোরশেদ ভোট দিয়ে উচ্ছ্বসিত
লাঠি ভর করে আসা ৮০ বছরের মোরশেদ ভোট দিয়ে উচ্ছ্বসিত

পেছনের পৃষ্ঠা