জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে ভার্চুয়াল বৈঠকে মিলিত হয়েছেন যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধি (ইউএস ট্রেড রিপ্রেজেন্টেটিভ) রাষ্ট্রদূত জেমিসন গ্রিয়ার। বৈঠকে দুই দেশের দ্বিপক্ষীয় বাণিজ্য বৃদ্ধি, পারস্পরিক শুল্কহার হ্রাস এবং ভবিষ্যৎ অর্থনৈতিক সহযোগিতার নানান দিক নিয়ে বিস্তারিত আলোচনা হয়। গতকাল জামায়াতের মিডিয়া বিভাগ থেকে জানানো হয়, বৈঠকে দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক সহকারী মার্কিন বাণিজ্য প্রতিনিধি ব্রেন্ডন লিঞ্চ, পরিচালক এমিলি অ্যাশবি এবং জামায়াতের যুক্তরাষ্ট্র শাখার মুখপাত্র অধ্যাপক ড. মোহাম্মদ নাকিবুর রহমান উপস্থিত ছিলেন। বৈঠকে রাষ্ট্রদূত গ্রিয়ার জানান, তিনি ব্যক্তিগতভাবে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সাক্ষাৎ করে বাংলাদেশের জন্য পারস্পরিক শুল্কহার হ্রাসের বিষয়ে আলোচনা করেছেন। প্রস্তাব করা হয়েছে যে বাংলাদেশের পোশাকশিল্পে যদি যুক্তরাষ্ট্রের শতভাগ তুলা অথবা দেশটিতে উৎপাদিত ‘ম্যানমেড ফাইবার’ ব্যবহার করা হয়, তবে সেসব পোশাক রপ্তানিতে বাংলাদেশকে বিশেষ শুল্কসুবিধা দেওয়া হবে। এ উদ্যোগকে স্বাগত জানিয়ে ডা. শফিকুর রহমান একে উভয় দেশের জন্য একটি ‘উইন-উইন’ ফর্মুলা হিসেবে আখ্যায়িত করেন। তিনি বলেন, ‘এটি একদিকে বাংলাদেশের পোশাক রপ্তানি বাড়াবে, অন্যদিকে যুক্তরাষ্ট্রের কৃষি ও শিল্প খাতও উপকৃত হবে।’ ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠেয় নির্বাচনের প্রসঙ্গ টেনে জামায়াত আমির বলেন, ‘নির্বাচনে জয়ী হয়ে জামায়াত সরকার গঠন করলে এই বাণিজ্য চুক্তির পূর্ণ বাস্তবায়ন নিশ্চিত করা হবে।’ তিনি আরও বলেন, ‘বেসরকারি বিনিয়োগে ডিএফসি অর্থায়নের সুযোগ পেলে দুই দেশের দ্বিপক্ষীয় বাণিজ্য ও বিনিয়োগ দ্রুত সম্প্রসারণ সম্ভব হবে।’ বৈঠকের শেষ পর্বে ডা. শফিকুর রহমান রাষ্ট্রদূত জেমিসন গ্রিয়ারকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান। তিনি আশা প্রকাশ করেন, এ সফরের মাধ্যমে দুই দেশের পারস্পরিক বোঝাপড়া ও অংশীদারি আরও সুদৃঢ় হবে।
শিরোনাম
- জাপার দুর্গ এবার বিএনপি-জামায়াতের দখলে
- বিমানবন্দর থেকে ফিরে যেতে হলো যমুনা গ্রুপের চেয়ারম্যান সালমা ইসলামকে
- জনসভা করল জামায়াত, মাঠ পরিষ্কার করলেন বিএনপি নেতাকর্মীরা
- ভোটকেন্দ্রে সাংবাদিকদের মোবাইল নিয়ে প্রবেশে নিষেধাজ্ঞা নেই : ইসি সানাউল্লাহ
- ‘ভোটকেন্দ্রে দায়িত্ব পালনে পাহাড়ের মতো অটল থাকতে হবে’
- সিলেট-১ আসনে জামায়াত প্রার্থীর মনোনয়ন বাতিলের দাবি বিএনপির
- কাইয়ুমের প্রার্থিতা নিয়ে নাহিদের আবেদনের শুনানি মঙ্গলবার
- ‘তারা ব্যালট ছাপাচ্ছে, বোরকা কিনছে’
- বগুড়ায় তারেক রহমানের পক্ষে ধানের শীষে ভোট চেয়ে সাইকেল র্যালি
- ভোটের দিন যেসব প্রতিষ্ঠান খোলা, যেগুলো বন্ধ
- ভোটকেন্দ্রে মোবাইল না রাখার নির্দেশনায় অনিয়ম আরও সহজ হবে : খেলাফত মজলিস
- গুম-খুনের মামলায় সাবেক সেনাপ্রধান ইকবাল করিম ভূঁইয়ার সাক্ষ্যগ্রহণ শেষ
- হবিগঞ্জে ২৩৫ ভোটকেন্দ্র ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত
- প্লেব্যাক ছাড়ার ঘোষণার পর এবার মঞ্চে অরিজিৎ
- ডিএনসিসিতে নতুন প্রশাসক নিয়োগ
- লালমনিরহাটে ২১৮ কেন্দ্র ঝুঁকিপূর্ণ, বাড়তি নিরাপত্তার সিদ্ধান্ত
- হাসিনাসহ ২৮৬ জনের রাষ্ট্রদ্রোহ মামলার অধিকতর অভিযোগ গঠন শুনানি ২ মার্চ
- মাগুরা-১ আসনে বিএনপির মিছিল ও জনসভা অনুষ্ঠিত
- মোজাম্মেল বাবু ও তার স্ত্রী-সন্তানের ১১ ব্যাংক হিসাব অবরুদ্ধের আদেশ
- তারেক রহমানকে সমর্থন জানিয়ে ঢাকা-১৭ থেকে সরে দাঁড়ালেন এক প্রার্থী
প্রকাশ:
০০:০০, শনিবার, ১৭ জানুয়ারি, ২০২৬
আপডেট:
০১:৪৮, শনিবার, ১৭ জানুয়ারি, ২০২৬
যুক্তরাষ্ট্রের সঙ্গে ভার্চুয়াল বৈঠক
দ্বিপক্ষীয় বাণিজ্য নিয়ে কথা হলো ডা. শফিকুরের সঙ্গে
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর
ইরানের ক্ষেপণাস্ত্র কর্মসূচি নিয়ে উদ্বেগ, তেহরানে একাই হামলা চালাতে পারে ইসরায়েল
১৯ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম
বিএনপি ক্ষমতায় এলে মেয়েদের স্নাতকোত্তর পর্যন্ত বিনামূল্যে শিক্ষা নিশ্চিত করা হবে: জুবাইদা রহমান
১৪ ঘণ্টা আগে | রাজনীতি
থাইল্যান্ড উপকূলে ডুবে গেছে চট্টগ্রামমুখী পণ্যবোঝাই জাহাজ, ১৬ বাংলাদেশি নাবিক উদ্ধার
১৪ ঘণ্টা আগে | অর্থনীতি