ভেনেজুয়েলার বিরোধী নেতা মারিয়া কোরিনা মাচাদো মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে নোবেল শান্তি পুরস্কারের পদক উপহার দিয়েছেন। বৃহস্পতিবার হোয়াইট হাউসে ট্রাম্পের সঙ্গে সাক্ষাৎ করে তিনি পদক তুলে দেন। ভেনেজুয়েলার রাজনৈতিক ভবিষ্যতের বিষয়ে ট্রাম্পের অবস্থান প্রভাবিত করতেই এ উদ্যোগ বলে মনে করা হচ্ছে। এ সম্পর্কে সোশ্যাল মিডিয়া পোস্টে ট্রাম্প লিখেছেন, ‘আমার কাজের স্বীকৃতিতে মারিয়া আমাকে তার নোবেল শান্তি পুরস্কার দিয়েছেন। এটি পারস্পরিক শ্রদ্ধার এক অসাধারণ নিদর্শন। ধন্যবাদ মারিয়া।’ তিনি এই সাক্ষাৎকে চমৎকার হিসেবে অভিহিত করেছেন। তিনি আরও জানিয়েছেন, এই উপহার ভেনেজুয়েলার জনগণের স্বাধীনতার প্রতি তার প্রতিশ্রুতির স্বীকৃতি। পরে হোয়াইট হাউস থেকে প্রকাশিত একটি ছবিতে দেখা গেছে, ট্রাম্প ও মাচাদো একসঙ্গে দাঁড়িয়ে আছেন এবং ট্রাম্প একটি বড় সোনালি রঙের ফ্রেমে রাখা পদকটি উঁচু করে ধরেছেন। ছবির সঙ্গে লেখা ছিল, ‘শক্তির মাধ্যমে শান্তি প্রতিষ্ঠায় অসাধারণ নেতৃত্বের জন্য প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রতি কৃতজ্ঞতা।’ এটিকে ভেনেজুয়েলার জনগণের পক্ষ থেকে দেওয়া ব্যক্তিগত কৃতজ্ঞতার প্রতীক হিসেবে উল্লেখ করা হয়। হোয়াইট হাউসের এক কর্মকর্তা বলেছেন, ট্রাম্প পদকটি নিজের কাছেই রাখার সিদ্ধান্ত নিয়েছেন।-রয়টার্স
শিরোনাম
- কত ভোট পেলেন আমজনতার তারেক
- ঢাকা-১২ আসনে তিন সাইফুলের লড়াইয়ে জয়ী জামায়াতের প্রার্থী
- ক্যাম্পবেলটাউনে একুশে মেলা ও আন্তর্জাতিক বইমেলা নিয়ে সংবাদ সম্মেলন
- নির্বাচনে ভোট পড়েছে ৫৯ দশমিক ৪৪ শতাংশ : ইসি
- জনগণ তাদের কল্যাণের দায়িত্ব তারেক রহমানকে দিয়েছে: নজরুল ইসলাম
- নিজামীপুত্র ব্যারিস্টার মোমেন বিপুল ভোটে বিজয়ী
- সিরাজগঞ্জে ৬টি আসনেই হ্যাঁ ভোট বিজয়ী
- সিরাজগঞ্জে বিএনপি ৫টি, জামায়াত ১টি আসনে জয়ী
- গণপরিবহন চলাচল নিয়ে সবশেষ যা জানা গেল
- তারেক রহমানকে ঐতিহাসিক বিজয়ের শুভেচ্ছা মার্কিন দূতাবাসের
- গাজীপুরের ৪টিতে বিএনপি, একটিতে জামায়াত প্রার্থী বিজয়ী
- হেরেই গেলেন দাঁড়িপাল্লা প্রতীকের আলোচিত প্রার্থী কৃষ্ণ নন্দী
- ২ হাজার ভোটের ব্যবধানে জিতলেন নাহিদ ইসলাম
- ৭ নারী প্রার্থীর বিশাল জয়
- এক লাখের বেশি ভোটে হেরেছেন তাহেরী
- পিরোজপুরে দুইটিতে ধানের শীষ, একটিতে দাঁড়িপাল্লার জয়
- ৯৪ কেন্দ্রের ফলাফলে এগিয়ে পার্থ
- নিজ কেন্দ্রে হারলেন জামায়াত আমির
- ভূমিধস বিজয়ের পথে জোনায়েদ সাকী
- সিলেট-৫ আসনে খেলাফতের আবুল হাসান বেসরকারিভাবে বিজয়ী
প্রকাশ:
০০:০০, শনিবার, ১৭ জানুয়ারি, ২০২৬
আপডেট:
০১:৫০, শনিবার, ১৭ জানুয়ারি, ২০২৬
মাচাদোর দেওয়া নোবেল পদক নিলেন ট্রাম্প
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর