টি-২০ বিশ্বকাপে ভারতের মাটিতে না খেলার বিষয়ে বাংলাদেশ আগের সিদ্ধান্তেই অনড়। আইসিসি প্রতিনিধির সঙ্গে গতকাল দেড় ঘণ্টার রুদ্ধশ্বাস বৈঠকে নিজেদের অবস্থান পরিষ্কার করেছে বাংলাদেশ সরকার ও বিসিবি। শুধু তাই নয়, ভারতের মাটি থেকে ভেন্যু পরিবর্তনের যে প্রস্তাব দিয়েছিল বিসিবি, সেই অবস্থানেই স্থির রয়েছে। বাংলাদেশ চাইছে ভারত নয়, শ্রীলঙ্কার মাটিতে টি-২০ বিশ্বকাপের ম্যাচ খেলতে। গতকাল দুই পক্ষের আলোচনায় উপস্থিত ছিলেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল, সহসভাপতি ফারুক আহমেদ, সহসভাপতি শাখাওয়াত হোসেন, ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান নাজমুল আবেদীন ফাহিম ও সিইও নিজামুদ্দিন চৌধুরী সুজন এবং আইসিসির ইভেন্টস ও করপোরেট কমিউনিকেশন্স বিভাগের জেনারেল ম্যানেজার গৌরব সাক্সেনা এবং ইন্টিগ্রিটি ইউনিটের জেনারেল ম্যানেজার অ্যান্ড্রু এফগ্রেভ। ভিসা জটিলতায় আসতে না পেরে সাক্সেনা অবশ্য ভার্চুয়ালি মিটিংয়ে যোগ দেন। বিসিবি গতকাল বিজ্ঞপ্তি দিয়ে জানিয়েছে, টি-২০ বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণের বিষয়টি এখনো আলোচনার টেবিলে রয়েছে। তবে ভারতের মাটিতে কোনোভাবেই অংশ নেবে না। মুস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়ার পর এ জটিল পরিস্থিতির সৃষ্টি হয়। ক্রিকেটার, কোচিং স্টাফ, মিডিয়াকর্মী ও সমর্থকদের নিরাপত্তা ইস্যুতে ভারতের মাটিতে বিশ্বকাপ খেলবে না চিঠি লিখে আইসিসিকে জানিয়ে দেয় বিসিবি। এরপর থেকে আইসিসি চেষ্টা চালিয়ে যাচ্ছে বাংলাদেশকে টি-২০ বিশ্বকাপে খেলাতে। বাংলাদেশ খেলবে না, এমন বলেনি। শুধু জানিয়েছে, ভারতের মাটিতে খেলতে রাজি নয়। যদিও আইসিসি ভেন্যু পরিবর্তনের বিষয়ে কোনো কিছু জানায়নি বিসিবিকে। অবশ্য বিসিবি ভেন্যু পরিবর্তনের কথাই বারবার বলে আসছে। বোর্ডের পক্ষে বিজ্ঞপ্তিতে জানানো হয়, দুই পক্ষের আলোচনা ছিল সম্পূর্ণ গঠনমূলক, সৌহার্দ্যপূর্ণ ও পেশাদার পরিবেশে। উভয় পক্ষই খোলামেলা আলোচনার মাধ্যমে সংশ্লিষ্ট সবদিক তুলে ধরে। আলোচনার এক পর্যায়ে বিষয়টি সহজ করতে এবং লজিস্টিক জটিলতা কমানোর লক্ষ্যে বাংলাদেশকে ভিন্ন একটি গ্রুপে অন্তর্ভুক্তির সম্ভাবনাও আলোচনায় আসে। ভিসা জটিলতায় ঢাকায় আসতে পারেননি গৌরব সাক্সেনা। শোনা যাচ্ছে, আজ তিনি আসতে পারেন নতুন প্রস্তাব নিয়ে। দুই পক্ষের বৈঠক শেষে বিসিবির বিবৃতিতে জানানো হয়, টি-২০ বিশ্বকাপ ইস্যুতে আইসিসির সঙ্গে আলোচনার পথ খোলা থাকবে এবং সমাধানের লক্ষ্যে দুই পক্ষই গঠনমূলক সংলাপ চালিয়ে যেতে সম্মত।
শিরোনাম
- বিশৃঙ্খলার অভিযোগে কুষ্টিয়ায় স্বেচ্ছাসেবক দলের দুই নেতার পদ স্থগিত
- তারেক রহমানকে মিশরের অভিনন্দন, সহযোগিতা জোরদারের প্রত্যাশা
- ভারত-পাকিস্তান ম্যাচে বৃষ্টি হলে কী হবে?
- বরিশালে তিন বিএনপি নেতাকে স্থায়ী বহিষ্কার
- বিএনপিকে অভিনন্দন জার্মানির, ঘনিষ্ঠ সম্পর্ক জোরদারের অঙ্গীকার
- বিশ্ব ভালোবাসা দিবসেও পর্যটক শূন্য কুয়াকাটা সৈকত
- নিজের ব্যানার খুলতে রাস্তায় নেমে পড়লেন হাবিবুর রশিদ
- হাসনাতের আসনে ভোট বাতিল ও পুনঃভোট চাইলেন ট্রাক প্রতীকের জসিম
- জনগণকে কনভিন্স করাটাই আমাদের ‘ইঞ্জিনিয়ারিং’: তারেক রহমান
- বরিশালে চামড়ার আড়তে অগ্নিসংযোগের অভিযোগ
- পররাষ্ট্রনীতি ঠিক হবে বাংলাদেশের মানুষের স্বার্থ সামনে রেখে : তারেক রহমান
- জামালপুরে ৩৪ প্রার্থীর মধ্যে ২৪ জনের জামানত বাজেয়াপ্ত
- বাংলাদেশে গণতন্ত্রের বসন্ত বয়ে যাচ্ছে : সালাহউদ্দিন টুকু
- চট্টগ্রামে পরাজিতদের দ্বারে বিজয়ীরা, পাশে থাকার আশ্বাস
- যে কোনো মূল্যে শান্তি শৃঙ্খলা বজায় রাখতে হবে: তারেক রহমান
- ব্যানার ফেস্টুন অপসারণ করলেন নবনির্বাচিত এমপি মুজিবুর
- জাতীয় ঐক্য আমাদের শক্তি, বিভাজন দুর্বলতা: তারেক রহমান
- দেশের ১৮ কোটি মানুষ আজ ঐক্যবদ্ধ: মির্জা ফখরুল
- তারেক রহমান, শফিকুর রহমান ও নাহিদ ইসলামের সঙ্গে প্রধান উপদেষ্টার ফোনালাপ
- কর্মস্থলে ফিরতে ফ্রি লঞ্চ সার্ভিসের ব্যবস্থা করলেন নবনির্বাচিত সংসদ সদস্য নুর