জাতীয় সংসদ নির্বাচনে পুলিশের লুট হওয়া অস্ত্র ব্যবহার হবে না বলে নিশ্চিত করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেছেন, পুলিশের লুট হওয়া অস্ত্র নির্বাচনকালে ব্যবহার হবে না, এটি আমি নিশ্চিত করছি। গতকাল সকালে সারদায় পুলিশ একাডেমির প্যারেড গ্রাউন্ডে ৪১তম ব্যাচের শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপারদের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, পুলিশের লুট হওয়া অস্ত্র নির্বাচনকালে ব্যবহার হবে না, এটি আমি নিশ্চিত করছি। প্রতিবেশী দেশের সীমান্তগুলো থেকে অস্ত্র এলেও সেগুলো উদ্ধার করা হচ্ছে। নির্বাচনে দায়িত্ব পালনকালে পুলিশ সদস্যরা কোনো প্রার্থী বা এজেন্টের কাছ থেকে কোনো ধরনের আর্থিক সুবিধা গ্রহণ করবে না। একই সঙ্গে কোনো প্রার্থীর প্রতিনিধির কাছ থেকে খাবারও নিতে পারবে না। দায়িত্বে থাকা দেড় লাখ পুলিশ পেশাদারির পরিচয় দিলে দেশের ইতিহাসে এটি হবে সবচেয়ে নিরপেক্ষ নির্বাচন। অনুষ্ঠানে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম ও পুলিশ একাডেমির অধ্যক্ষ অতিরিক্ত আইজিপি তওফিক মাহবুব চৌধুরীসহ আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন। কুচকাওয়াজে ৪১তম বিসিএস (পুলিশ) ব্যাচের ৮৭ জন, ২৮ এর একজন, ৩৫ এর তিনজন, ৩৬ এর একজন, ৩৭ এর দুজন এবং ৪০তম বিসিএসের দুজনসহ মোট ৯৬ জন প্রশিক্ষণার্থী অংশ নেন।
শিরোনাম
- নির্বাচন নিয়ে উদ্বিগ্ন ৫০ শতাংশ মানুষ
- কুমিল্লা-৫ আসন : আগে ভোট, পরে কেন্দ্র পাহারার নির্দেশ
- নোয়াখালীতে হাতপাখার জনসভায় মাদক-সন্ত্রাসমুক্ত সমাজ গঠনের অঙ্গীকার
- কুমিল্লা-৭ আসনে দেয়াল ঘড়ি প্রতীকের সমর্থনে গণমিছিল
- বিএনপি প্রার্থী রনির আহ্বানে গাজীপুরে ক্রিকেটার তামিম
- ধর্ম ব্যবসায়ীদের ফাঁদে পা না দেওয়ার আহ্বান ধানের শীষ প্রার্থীর
- যৌন হয়রানির প্রতিবেদনে অসন্তুষ্ট জাহানারা
- রোমান্টিক কমেডি সিনেমায় ব্ল্যাকপিংকের লিসা
- ওসমান হাদির বোন পরিচয়ে নাহিদের পক্ষে ভোট চাওয়া নারীকে নিয়ে বিভ্রান্তি
- ৪ দিন বন্ধ থাকবে ইন্টারনেট ব্যাংকিং
- নেপালকে কোচিং করানোর প্রস্তাব দিলেন স্টেইন
- মেয়াদ কম থাকায় কোনো বিনিয়োগ আসেনি: জ্বালানি উপদেষ্টা
- মুসলিম বিশ্বকে শিক্ষায় আরও বেশি বিনিয়োগ করতে হবে : পররাষ্ট্র উপদেষ্টা
- ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে বন্দর ইজারা চুক্তি করছে না অন্তর্বর্তী সরকার: বিডা চেয়ারম্যান
- ভারত-পাকিস্তান ম্যাচ হওয়ার সম্ভাবনা ৯৯ শতাংশ
- তিন নেতাকে বহিষ্কার করলো বিএনপি
- ‘ক্ষমতায় গেলে বৈধ গ্যাস সংযোগ ও মানুষের দুর্ভোগ নিরসন করা হবে’
- নির্বাচন স্থগিতের গুজবে কান না দেওয়ার আহ্বান ইসির
- বিএনপি ক্ষমতায় এলে দেশ সমৃদ্ধির দিকে এগিয়ে যাবে : আবদুল আউয়াল মিন্টু
- মানিকগঞ্জে সনাতন সম্প্রদায়ের সঙ্গে মতবিনিময় বিএনপি প্রার্থীর
লুটের অস্ত্র নির্বাচনকালে ব্যবহার হবে না
নিজস্ব প্রতিবেদক, রাজশাহী
প্রিন্ট ভার্সন
টপিক
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর