একাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণের সুযোগ করে দিতে ১ কোটি ৭০ লাখ টাকা ঘুষ লেনদেন হয়। ওই অর্থ স্থানান্তর ও নগদায়নের অভিযোগে জাতীয় পার্টির সাবেক মহাসচিব মসিউর রহমান রাঙ্গা এবং সাবেক এমপি পনির উদ্দিন আহমেদের বিরুদ্ধে মামলা করার সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। গতকাল বেলা আড়াইটায় রাজধানীর সেগুনবাগিচায় সংস্থাটির প্রধান কার্যালয়ে নিয়মিত ব্রিফিংয়ে এসব জানান দুদক মহাপরিচালক মো. আক্তার হোসেন। মসিউর রহমান রাঙ্গার সম্পদের উৎস যাচাইয়ের জন্য দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪-এর ২৬(১) ধারা অনুযায়ী তার নামে সম্পদ বিবরণী নোটিস জারির সুপারিশ করা হয়েছে বলেও জানান তিনি। আক্তার হোসেন বলেন, আসামিরা পরস্পর যোগসাজশ ও অসৎ উদ্দেশ্যে অন্যায়ভাবে লাভবান হতে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থীর অংশগ্রহণের সুযোগ করে দেন। এ উদ্দেশ্যে ১ কোটি ৭০ লাখ টাকা ঘুষ হিসেবে প্রদান ও গ্রহণ করা হয়। পাশাপাশি ওই অর্থ স্থানান্তর, হস্তান্তর, রূপান্তর ও নগদায়নের মাধ্যমে মানি লন্ডারিংয়ের অপরাধ সংঘটিত হয়েছে।
শিরোনাম
- যাত্রাবাড়ীতে ছুরিকাঘাতে মাদ্রাসা শিক্ষার্থী নিহত
- নতুন সংসদের যাত্রা হোক পরিবর্তনের অঙ্গীকার দিয়ে
- পাকিস্তানকে সহজেই হারিয়ে সুপার এইটে ভারত
- ৫০০ গোল ছুঁয়ে ইতিহাস গড়ার পথে কেইন
- সিকৃবিতে শিক্ষকদের হাতাহাতি, ভিসিসহ আহত অন্তত ৬
- পাকিস্তানের সামনে ১৭৬ রানের লক্ষ্য ছুড়ে দিল ভারত
- ইউটিউবে দেখা যাবে মৌসুমীর ‘অর্ধাঙ্গিনী’
- দিল্লির প্রেস মিনিস্টারের চুক্তি বাতিল
- র্যাশফোর্ডকে নিয়ে অস্বস্তিতে ফ্লিক
- নাহিদ ইসলামের বাসায় তারেক রহমান
- কুমিল্লা সীমান্তে প্রায় ৬০ লাখ টাকার ভারতীয় শাড়ি ও সিগারেট জব্দ
- এবারও হাত মেলালেন না ভারত-পাকিস্তান অধিনায়ক
- জামায়াত আমিরের বাসায় তারেক রহমান
- টস জিতে ভারতকে ব্যাটিংয়ের আমন্ত্রণ পাকিস্তানের
- বসন্ত উৎসবে তারুণ্যের উচ্ছ্বাসে দিনভর মুখরিত কলেজ ক্যাম্পাস
- ভারতের বিপক্ষে তিন অলরাউন্ডার নিয়ে মধুর সমস্যায় পাকিস্তান
- ঝালকাঠি জেলা পুলিশের ব্যাডমিন্টন টুর্নামেন্টের উদ্বোধন
- স্মৃতিসৌধে জনসাধারণের প্রবেশে নিষেধাজ্ঞা
- মঙ্গলবার রমজানের চাঁদ দেখার আহ্বান সৌদি আরবের
- বগুড়ায় অন্যকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল ফায়ার ফাইটারের
প্রকাশ:
০০:০০, মঙ্গলবার, ২০ জানুয়ারি, ২০২৬
আপডেট:
০২:১৮, মঙ্গলবার, ২০ জানুয়ারি, ২০২৬
প্রার্থী হতে জাতীয় পার্টির রাঙ্গাকে পনিরের ঘুষ
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর