শিরোনাম
প্রকাশ: ০০:০০, বুধবার, ২১ জানুয়ারি, ২০২৬ আপডেট: ০০:৩২, বুধবার, ২১ জানুয়ারি, ২০২৬

অ্যাম্বুলেন্স থেকে গাড়ি সব সিন্ডিকেটে জিম্মি

সিন্ডিকেটে বন্দি জনগণ - প্রথম পর্ব
বিশেষ প্রতিনিধি
প্রিন্ট ভার্সন
অ্যাম্বুলেন্স থেকে গাড়ি সব সিন্ডিকেটে জিম্মি

বাংলাদেশে সবচেয়ে শক্তিশালী গোষ্ঠী কারা? এ রকম প্রশ্নের উত্তরে সবাই একবাক্যে স্বীকার করবেন, সিন্ডিকেট। বাংলাদেশ আসলে চলছে সিন্ডিকেটের রাজত্বে। কোথায় নেই সিন্ডিকেট? সকালে বাসা থেকে বের হবেন, দাঁড়াবেন বাসার কাছে সিএনজিচালিত অটোরিকশাস্ট্যান্ডের সামনে। কেউ যাবে না। কেউ তাকিয়ে থাকবে আকাশের দিকে, কেউবা অন্যমনস্ক হয়ে বসে থাকবে। আপনি যে একজন মানুষ, এটাই মনে করবে না। আপনি নিজেকে অপমানিতই শুধু মনে করবেন না, মনে হবে অতি তুচ্ছ গুরুত্বহীন এক প্রাণী। অনেকক্ষণ অনুনয়বিনয় করার পর হয়তো একজন চালকের দয়া হবে। আপনাকে পা থেকে মাথা পর্যন্ত মাপবে। নিজেকে মনে হবে কোরবানির হাটের গরু। তারপর সিগারেটে সুখটান দিয়ে বলবে, যামু। আপনি খুশিতে আত্মহারা হয়ে বাহনে ওঠার জন্য এগিয়ে যাবেন, এমন সময় চালক এমন এক ভাড়া চেয়ে বসবে যাতে আপনি বুকে ব্যথা অনুভব করবেন।

না, এটি কোনো কল্পিত ঘটনা নয়। গণপরিবহনে যাতায়াত করতে হয়, এমন সব মানুষের কমবেশি এ রকম অভিজ্ঞতা আছে। শুধু সিএনজিচালিত অটোরিকশা কেন? দেশজুড়ে সব গণপরিবহনের একই হাল। গণপরিবহনের কাছে রীতিমতো জিম্মি মানুষ। ১৫ জানুয়ারি ঢাকা মেডিকেল কলেজের সামনে রাবেয়া খাতুনের অসহায়ত্বের কথাই ধরা যাক। বকশীবাজারের বাসিন্দা রাবেয়া একজন শিক্ষিকা। খুব ভোরে স্বামী অসুস্থ হয়ে পড়েন, তাঁকে দ্রুত নিয়ে যান ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে। জরুরি বিভাগে কোনো চিকিৎসক না থাকায় তিনি একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেন। এর মধ্যে স্বামীর অবস্থা খারাপ হয়ে যায়। একটি অ্যাম্বুলেন্সে করে স্বামীকে নিতে চান। সামনেই সারি সারি অ্যাম্বুলেন্স অপেক্ষা করছে। কিন্তু কেউ যাবে না! এত ছোট ট্রিপ দিয়ে তাদের পোষাবে না বলে জানিয়ে দেয়। নিতে হলে পুরো দিনের ভাড়া লাগবে। অগ্যতা রাবেয়া খাতুন ঢাকা মেডিকেল থেকে পান্থপথ যাওয়ার জন্য ৩ হাজার টাকা ভাড়া দেন। কাঁদতে কাঁদতে তিনি বলছিলেন, ‘আমরা তো জিম্মি। আমাদের দেখার কেউ নেই!’

সত্যি সাধারণ মানুষ সিন্ডিকেটের কাছে অসহায়। গণপরিবহনের সর্বত্র চলছে সিন্ডিকেটের দৌরাত্ম্য। সিএনজিচালিত অটোরিকশার জন্য মিটার আছে। কিন্তু মিটারের কথা ভুলেই গেছেন যাত্রীরা। একজন যাত্রী বললেন, ‘মিটারের কথা বলতেও ভয় লাগে!’ সিএনজিচালিত অটোরিকশা পরিচালিত হয় একটি সিন্ডিকেটের মাধ্যমে। আগে এ সিন্ডিকেটের নিয়ন্ত্রণ ছিল আওয়ামী লীগ নেতাদের হাতে। ৫ আগস্টের পর সিন্ডিকেটের হাত বদলেছে। কিন্তু নিয়ম একই আছে। একটি টোকেনের মাধ্যমে এ সিন্ডিকেট পরিচালিত হয়। ঢাকার রাস্তায় কোনো সিএনজি চলতে হলে এ টোকেন লাগবেই। এ টোকেন ছাড়া কোনো চালক গাড়ি চালাতে পারবেন না। প্রতি টোকেনের মাসিক ভাড়া ৫ হাজার থেকে ১০ হাজার টাকা। চালক দিনের শেষে যে টাকা মালিককে দেন, সেখান থেকেই এ টাকা সিন্ডিকেটের গডফাদারকে দেওয়া হয়। এর বাইরে আছে পুলিশের চাঁদা, স্ট্যান্ডের চাঁদা।

সিএনজির মতোই সিন্ডিকেট আছে রোগী পরিবহনের অ্যাম্বুলেন্সে। অনুসন্ধানে দেখা গেছে, ঢাকা শহরে নির্ধারিত সাতটি অ্যাম্বুলেন্সস্ট্যান্ডে দাঁড়ানোর জন্যই মাসে ভাড়া দিতে হয় ৩০ থেকে ৩৫ হাজার টাকা। সরকারি রাস্তায় গাড়ি পার্কিং করলে কেন ভাড়া দিতে হবে? এমন প্রশ্নের জবাবে একজন চালক জানান, ভাড়া না দিলে গাড়িই থাকবে না! ঢাকা মেডিকেল কলেজের সামনের স্ট্যান্ডটির আগের সিন্ডিকেটের প্রধান ছিলেন যুবলীগের একজন নেতা। ৫ আগস্টের পর প্রথমে এ সিন্ডিকেট দখল করেছিলেন বিএনপির একজন ওয়ার্ড পর্যায়ের নেতা। কিন্তু তিনি বেশি দিন এর কর্তৃত্ব ধরে রাখতে পারেননি। এখন এ সিন্ডিকেটের প্রধান হলেন বৈষম্যবিরোধী আন্দোলনের একজন নেতা।

গণপরিবহনের আগের সিন্ডিকেটের নিয়ন্ত্রক ছিলেন একজন সাবেক মন্ত্রী ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য। ৫ আগস্টের পর এ সিন্ডিকেটের চাবি চলে এসেছে বিএনপির এক নেতার হাতে। ফলে একই নৈরাজ্য চলছে গণপরিবহনে। তাঁরা ইচ্ছামতো বাসভাড়া নির্ধারণ করেন, রুট নিয়ন্ত্রণ করেন এবং ধর্মঘটের নামে জনগণকে জিম্মি করেন। মালিক-শ্রমিকদের একাংশ যাত্রীদের ওপর দৌরাত্ম্য চালিয়ে যায়, আর সরকারও কার্যকর ব্যবস্থা নিতে পারে না। পরিবহনব্যবস্থায় শৃঙ্খলা ফেরানো সম্ভব যদি সরকার কঠোর আইন প্রণয়ন ও প্রয়োগ নিশ্চিত করে। কিন্তু নানান সময়ে দেখা যায়, এ সিন্ডিকেটের সঙ্গে রাজনৈতিক মহলের কিছু লোকও জড়িত, ফলে তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া কঠিন হয়ে পড়ে।

এর বাইরে আছে গণপরিবহনে চাঁদাবাজির সিন্ডিকেট। দীর্ঘকাল ধরে রাজনৈতিক পৃষ্ঠপোষকতায় গড়ে ওঠা চাঁদাবাজ সিন্ডিকেটই মূলত গণপরিবহন খাতে শৃঙ্খলা প্রতিষ্ঠায় প্রধান বাধা। গণপরিবহন খাতে বছরে হাজার কোটি টাকার বেশি চাঁদাবাজি হয়। এ চাঁদাবাজি প্রধানত তিন পদ্ধতিতে হয়। প্রথমত মালিক-শ্রমিক সংগঠনের নামে প্রতিদিন প্রায় ২ কোটি টাকা চাঁদা, দ্বিতীয়ত বাস-মিনিবাস নির্দিষ্ট পথে নামাতে মালিক সমিতি সংগঠনের চাঁদা (বাসপ্রতি ২-২৫ লাখ টাকা) এবং তৃতীয়ত রাজধানী ও আশপাশে কোম্পানির অধীনে বাস চালাতে ওয়েবিল বা গেটপাস চাঁদা (প্রতিদিন প্রায় ১ কোটি টাকা। টিআইবির হিসাবে দেশে ব্যক্তিমালিকানাধীন বাস ও মিনিবাস থেকে বছরে ১ হাজার ৫৯ কোটি টাকা চাঁদা আদায় হয়। চাঁদার ভাগ পান দলীয় পরিচয়ধারী ব্যক্তি বা গোষ্ঠী, ট্রাফিক ও হাইওয়ে পুলিশ, বিআরটিএর কর্মকর্তা-কর্মচারী, মালিক-শ্রমিক সংগঠন ও পৌরসভা বা সিটি করপোরেশনের প্রতিনিধিরা।

গবেষণায় উঠে এসেছে, দেশের বৃহৎ বাস কোম্পানির প্রায় ৯২ শতাংশ পরিচালনার সঙ্গে রাজনীতিবিদরা সম্পৃক্ত। এর ৮০ শতাংশই ক্ষমতাসীন দলের সঙ্গে যুক্ত। এদিকে যাত্রীদের ৬০ দশমিক ৫ শতাংশ অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ করেছেন। এভাবেই সিন্ডিকেট গ্রাস করেছে পরিবহন খাত। এতে জিম্মি সাধারণ মানুষ।

এই বিভাগের আরও খবর
স্কুলে পুনর্ভর্তি ফি নেওয়া যাবে না নীতিমালা জারি
স্কুলে পুনর্ভর্তি ফি নেওয়া যাবে না নীতিমালা জারি
নিরবচ্ছিন্ন বিদ্যুৎ রাখার নির্দেশ
নিরবচ্ছিন্ন বিদ্যুৎ রাখার নির্দেশ
দায়িত্ব নিয়েই যত প্রতিশ্রুতি মন্ত্রী-প্রতিমন্ত্রীদের
দায়িত্ব নিয়েই যত প্রতিশ্রুতি মন্ত্রী-প্রতিমন্ত্রীদের
একটি চক্র বাংলা ভাষার মৌলিকত্ব নষ্ট করছে
একটি চক্র বাংলা ভাষার মৌলিকত্ব নষ্ট করছে
বড়পীরের তরিকতের রোজার সবক
বড়পীরের তরিকতের রোজার সবক
শুরু হলো মাহে রমজান
শুরু হলো মাহে রমজান
সরাসরি টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ
সরাসরি টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ
গাড়ি-প্লট না নেওয়ার ঘোষণায় সাধুবাদ
গাড়ি-প্লট না নেওয়ার ঘোষণায় সাধুবাদ
ঢাকায় ব্যস্ত ফুটবলার ওজিল
ঢাকায় ব্যস্ত ফুটবলার ওজিল
বিনিয়োগ বাড়াতে কার্যকর কৌশল নিতে হবে
বিনিয়োগ বাড়াতে কার্যকর কৌশল নিতে হবে
সংস্কার প্রস্তাব বাস্তবায়ন করা এ সংসদের দায়িত্ব
সংস্কার প্রস্তাব বাস্তবায়ন করা এ সংসদের দায়িত্ব
টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
সর্বশেষ খবর
অপরাজিত থেকে গ্রুপ পর্ব শেষ করলো ভারত
অপরাজিত থেকে গ্রুপ পর্ব শেষ করলো ভারত

৮ মিনিট আগে | মাঠে ময়দানে

বাংলাদেশে নিযুক্ত সাবেক মার্কিন রাষ্ট্রদূত উইলিয়াম বি মাইলামের মৃত্যু
বাংলাদেশে নিযুক্ত সাবেক মার্কিন রাষ্ট্রদূত উইলিয়াম বি মাইলামের মৃত্যু

৯ মিনিট আগে | পূর্ব-পশ্চিম

বিশ্বকাপে অভিষেকের বিব্রতকর রেকর্ড
বিশ্বকাপে অভিষেকের বিব্রতকর রেকর্ড

১২ মিনিট আগে | মাঠে ময়দানে

ড. ইউনূস দেশকে কী দিলেন, কী নিলেন?
ড. ইউনূস দেশকে কী দিলেন, কী নিলেন?

১২ মিনিট আগে | মুক্তমঞ্চ

পরকীয়ার সন্দেহে শিক্ষক স্বামীকে প্রকাশ্যে পেটালেন স্ত্রী
পরকীয়ার সন্দেহে শিক্ষক স্বামীকে প্রকাশ্যে পেটালেন স্ত্রী

৩৪ মিনিট আগে | পাঁচফোড়ন

জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে এনসিপি
জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে এনসিপি

৩৭ মিনিট আগে | জাতীয়

রমজানের সকালে অফিসে ঝিমুনি? কর্মচঞ্চল থাকার ৫ কার্যকরী টিপস
রমজানের সকালে অফিসে ঝিমুনি? কর্মচঞ্চল থাকার ৫ কার্যকরী টিপস

৪০ মিনিট আগে | জীবন ধারা

গণমাধ্যমের স্বাধীনতা সুস্থ গণতন্ত্রের প্রথম শর্ত: বিরোধীদলীয় নেতা
গণমাধ্যমের স্বাধীনতা সুস্থ গণতন্ত্রের প্রথম শর্ত: বিরোধীদলীয় নেতা

৪৭ মিনিট আগে | জাতীয়

নতুন বিতর্কে জড়ালেন অভিনেতা সোহম
নতুন বিতর্কে জড়ালেন অভিনেতা সোহম

৪৭ মিনিট আগে | শোবিজ

ঢাকার তাপমাত্রা নিয়ে আবহাওয়া অফিসের বার্তা
ঢাকার তাপমাত্রা নিয়ে আবহাওয়া অফিসের বার্তা

৪৮ মিনিট আগে | নগর জীবন

একনজরে আজকের বাংলাদেশ প্রতিদিন (১৯ ফেব্রুয়ারি)
একনজরে আজকের বাংলাদেশ প্রতিদিন (১৯ ফেব্রুয়ারি)

৫৪ মিনিট আগে | জাতীয়

ডোপ টেস্ট ‘পজিটিভ’ হলে সরকারি চাকরিতে অযোগ্য, বিধিমালা জারি
ডোপ টেস্ট ‘পজিটিভ’ হলে সরকারি চাকরিতে অযোগ্য, বিধিমালা জারি

১ ঘণ্টা আগে | জাতীয়

ইরানের সঙ্গে যুদ্ধের প্রস্তুতি নেওয়ার নির্দেশ নেতানিয়াহুর
ইরানের সঙ্গে যুদ্ধের প্রস্তুতি নেওয়ার নির্দেশ নেতানিয়াহুর

১ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

৫০তম বিসিএস : লিখিত পরীক্ষা শুরু কবে?
৫০তম বিসিএস : লিখিত পরীক্ষা শুরু কবে?

১ ঘণ্টা আগে | জাতীয়

বায়ুদূষণে শীর্ষে ঢাকা
বায়ুদূষণে শীর্ষে ঢাকা

১ ঘণ্টা আগে | নগর জীবন

বিশ্বকাপের মাঝেই শীর্ষস্থান পুনরুদ্ধার সাইমের
বিশ্বকাপের মাঝেই শীর্ষস্থান পুনরুদ্ধার সাইমের

১ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

আজ থেকে শেয়ারবাজারে লেনদেনের সময় কমছে প্রায় ১ ঘণ্টা
আজ থেকে শেয়ারবাজারে লেনদেনের সময় কমছে প্রায় ১ ঘণ্টা

১ ঘণ্টা আগে | অর্থনীতি

টি-টোয়েন্টিতে ১০০ উইকেটের মাইলফলকে বশ
টি-টোয়েন্টিতে ১০০ উইকেটের মাইলফলকে বশ

১ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

সেবা নিতে আসা মুক্তিযোদ্ধাদের প্রতি সর্বোচ্চ সম্মান প্রদর্শনের নির্দেশ
সেবা নিতে আসা মুক্তিযোদ্ধাদের প্রতি সর্বোচ্চ সম্মান প্রদর্শনের নির্দেশ

১ ঘণ্টা আগে | মন্ত্রীকথন

ছয় বছর পর ফের পর্দায় ‘চার্লিস এঞ্জেলস’
ছয় বছর পর ফের পর্দায় ‘চার্লিস এঞ্জেলস’

১ ঘণ্টা আগে | শোবিজ

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ডিএমপির নিরাপত্তা সমন্বয় সভা
আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ডিএমপির নিরাপত্তা সমন্বয় সভা

১ ঘণ্টা আগে | নগর জীবন

মেট্রোরেলে চলাচলে মানতে হবে যেসব নির্দেশনা
মেট্রোরেলে চলাচলে মানতে হবে যেসব নির্দেশনা

১ ঘণ্টা আগে | নগর জীবন

ছুরিকাঘাতে বড় ভাইকে হত্যার ঘটনায় আসামি ছোট ভাই গ্রেফতার
ছুরিকাঘাতে বড় ভাইকে হত্যার ঘটনায় আসামি ছোট ভাই গ্রেফতার

১ ঘণ্টা আগে | নগর জীবন

আজকের নামাজের সময়সূচি, ১৯ ফেব্রুয়ারি ২০২৬
আজকের নামাজের সময়সূচি, ১৯ ফেব্রুয়ারি ২০২৬

১ ঘণ্টা আগে | ইসলামী জীবন

রাজধানীর হাজারীবাগে ঝুটের গুদামে আগুন
রাজধানীর হাজারীবাগে ঝুটের গুদামে আগুন

২ ঘণ্টা আগে | নগর জীবন

আজ থেকে নতুন সময়সূচিতে চলবে অফিস-আদালত
আজ থেকে নতুন সময়সূচিতে চলবে অফিস-আদালত

২ ঘণ্টা আগে | জাতীয়

কাতারে পালাতে গিয়ে বিমানবন্দরে গ্রেফতার নিষিদ্ধ ছাত্রলীগ নেতা
কাতারে পালাতে গিয়ে বিমানবন্দরে গ্রেফতার নিষিদ্ধ ছাত্রলীগ নেতা

২ ঘণ্টা আগে | নগর জীবন

রমজানে আজ থেকে বন্ধ থাকবে স্কুল
রমজানে আজ থেকে বন্ধ থাকবে স্কুল

২ ঘণ্টা আগে | জাতীয়

টিভিতে আজকের খেলা
টিভিতে আজকের খেলা

২ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

আজ ঢাকার কোথায় কোন কর্মসূচি?
আজ ঢাকার কোথায় কোন কর্মসূচি?

২ ঘণ্টা আগে | নগর জীবন

সর্বাধিক পঠিত
সাবেক এমপিসহ ৩ আওয়ামী লীগ নেতার জামিন
সাবেক এমপিসহ ৩ আওয়ামী লীগ নেতার জামিন

২৩ ঘণ্টা আগে | নগর জীবন

ফজরের নামাজের পরই সড়ক পরিষ্কারে নামলেন বিরোধীদলীয় নেতা
ফজরের নামাজের পরই সড়ক পরিষ্কারে নামলেন বিরোধীদলীয় নেতা

২২ ঘণ্টা আগে | রাজনীতি

৩৩ বছর পর বাবার অফিসে কন্যা: প্রতিমন্ত্রী ফারজানা শারমিনের আবেগঘন পোস্ট
৩৩ বছর পর বাবার অফিসে কন্যা: প্রতিমন্ত্রী ফারজানা শারমিনের আবেগঘন পোস্ট

৭ ঘণ্টা আগে | ফেসবুক কর্নার

রমজানে বন্ধ থাকবে প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়
রমজানে বন্ধ থাকবে প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়

১৩ ঘণ্টা আগে | জাতীয়

সবচেয়ে বেশি মন্ত্রী পেল যে বিভাগ
সবচেয়ে বেশি মন্ত্রী পেল যে বিভাগ

২৩ ঘণ্টা আগে | জাতীয়

সরাসরি ২০২৮ টি-টোয়েন্টি বিশ্বকাপের টিকিট পেল বাংলাদেশ
সরাসরি ২০২৮ টি-টোয়েন্টি বিশ্বকাপের টিকিট পেল বাংলাদেশ

১৪ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

প্রধানমন্ত্রী তারেক রহমান যেসব দপ্তরের দায়িত্ব সামলাবেন
প্রধানমন্ত্রী তারেক রহমান যেসব দপ্তরের দায়িত্ব সামলাবেন

২৩ ঘণ্টা আগে | জাতীয়

ভুটানের প্রধানমন্ত্রীকে বিদায় জানালেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ
ভুটানের প্রধানমন্ত্রীকে বিদায় জানালেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ

২১ ঘণ্টা আগে | জাতীয়

সিঙ্গাপুর গেলেন বিরোধীদলীয় উপনেতা ডা. তাহের
সিঙ্গাপুর গেলেন বিরোধীদলীয় উপনেতা ডা. তাহের

২০ ঘণ্টা আগে | রাজনীতি

আইজিপিকে প্রধানমন্ত্রীর নির্দেশ, তার চলাচলে যেন জনদুর্ভোগ না হয়
আইজিপিকে প্রধানমন্ত্রীর নির্দেশ, তার চলাচলে যেন জনদুর্ভোগ না হয়

১৬ ঘণ্টা আগে | জাতীয়

ঢাকা ও চট্টগ্রাম সিটি নির্বাচনের প্রস্তুতি নিতে ইসিকে চিঠি
ঢাকা ও চট্টগ্রাম সিটি নির্বাচনের প্রস্তুতি নিতে ইসিকে চিঠি

২৩ ঘণ্টা আগে | জাতীয়

চাঁদ দেখা গেছে, রোজা শুরু বৃহস্পতিবার
চাঁদ দেখা গেছে, রোজা শুরু বৃহস্পতিবার

১৫ ঘণ্টা আগে | ইসলামী জীবন

প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে মন্ত্রিসভার প্রথম বৈঠক অনুষ্ঠিত
প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে মন্ত্রিসভার প্রথম বৈঠক অনুষ্ঠিত

১৮ ঘণ্টা আগে | জাতীয়

কেমন করলো বাংলাদেশের বদলে বিশ্বকাপে খেলা স্কটল্যান্ড
কেমন করলো বাংলাদেশের বদলে বিশ্বকাপে খেলা স্কটল্যান্ড

২১ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান
সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান

২১ ঘণ্টা আগে | জাতীয়

পুনর্ভর্তি ফি নেওয়া যাবে না, সরকারের নীতিমালা জারি
পুনর্ভর্তি ফি নেওয়া যাবে না, সরকারের নীতিমালা জারি

১৩ ঘণ্টা আগে | জাতীয়

পাসপোর্ট ছাড়া ফিরেছেন সৌদি থেকে, ছয় দিনে খুঁজে পাননি পরিবার
পাসপোর্ট ছাড়া ফিরেছেন সৌদি থেকে, ছয় দিনে খুঁজে পাননি পরিবার

১৮ ঘণ্টা আগে | জাতীয়

বাংলাদেশে মব কালচারের দিন শেষ: স্বরাষ্ট্রমন্ত্রী
বাংলাদেশে মব কালচারের দিন শেষ: স্বরাষ্ট্রমন্ত্রী

১৩ ঘণ্টা আগে | জাতীয়

শিক্ষা ব্যবস্থাকে গ্লোবাল কম্পিটিটিভনেসে আনতে হবে : শিক্ষামন্ত্রী
শিক্ষা ব্যবস্থাকে গ্লোবাল কম্পিটিটিভনেসে আনতে হবে : শিক্ষামন্ত্রী

২০ ঘণ্টা আগে | মন্ত্রীকথন

সংসদে গেলেও সংবিধান অনুযায়ী যা করতে পারবেন না টেকনোক্র্যাট মন্ত্রীরা
সংসদে গেলেও সংবিধান অনুযায়ী যা করতে পারবেন না টেকনোক্র্যাট মন্ত্রীরা

১৫ ঘণ্টা আগে | জাতীয়

প্রধানমন্ত্রীর অফিসিয়াল ফেসবুক পেজ চালু
প্রধানমন্ত্রীর অফিসিয়াল ফেসবুক পেজ চালু

১৭ ঘণ্টা আগে | জাতীয়

স্বাস্থ্যখাতে কোনো সিন্ডিকেট-দুর্নীতি থাকবে না : স্বাস্থ্যমন্ত্রী
স্বাস্থ্যখাতে কোনো সিন্ডিকেট-দুর্নীতি থাকবে না : স্বাস্থ্যমন্ত্রী

১৮ ঘণ্টা আগে | মন্ত্রীকথন

বিএনপি জোট ৩৫ ও জামায়াত পাচ্ছে ১৩ সংরক্ষিত নারী আসন
বিএনপি জোট ৩৫ ও জামায়াত পাচ্ছে ১৩ সংরক্ষিত নারী আসন

১৬ ঘণ্টা আগে | জাতীয়

ইরানে যে কোনো সময় বড় হামলা চালাবে যুক্তরাষ্ট্র
ইরানে যে কোনো সময় বড় হামলা চালাবে যুক্তরাষ্ট্র

৩ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে সবচেয়ে শক্তিশালী কার্ড নিয়ে নেমেছে ইরান
যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে সবচেয়ে শক্তিশালী কার্ড নিয়ে নেমেছে ইরান

১২ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

বিশ্বকাপজয়ী ওজিল এখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে
বিশ্বকাপজয়ী ওজিল এখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে

১৭ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

পরীক্ষায় নকল ও প্রশ্নফাঁস আর ফিরবে না : শিক্ষামন্ত্রী
পরীক্ষায় নকল ও প্রশ্নফাঁস আর ফিরবে না : শিক্ষামন্ত্রী

১৯ ঘণ্টা আগে | মন্ত্রীকথন

বেলায় ফিরলেন সৈয়দা রিজওয়ানা
বেলায় ফিরলেন সৈয়দা রিজওয়ানা

১৪ ঘণ্টা আগে | জাতীয়

বিমানের চেয়ারম্যান পদ থেকে শেখ বশিরউদ্দীনকে অব্যাহতি দিয়ে প্রজ্ঞাপন
বিমানের চেয়ারম্যান পদ থেকে শেখ বশিরউদ্দীনকে অব্যাহতি দিয়ে প্রজ্ঞাপন

১৮ ঘণ্টা আগে | জাতীয়

আইনের শাসনই হবে শেষ কথা
আইনের শাসনই হবে শেষ কথা

৯ ঘণ্টা আগে | জাতীয়

প্রিন্ট সর্বাধিক
কারা হবেন ঢাকার দুই সিটির নগরপিতা
কারা হবেন ঢাকার দুই সিটির নগরপিতা

রকমারি নগর পরিক্রমা

টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

প্রথম পৃষ্ঠা

এমন একটা দিনেরই অপেক্ষায় ছিল জাতি
এমন একটা দিনেরই অপেক্ষায় ছিল জাতি

সম্পাদকীয়

শুল্ক ছাড়ের পরও দাম কমেনি খেজুরের
শুল্ক ছাড়ের পরও দাম কমেনি খেজুরের

পেছনের পৃষ্ঠা

‘গলার কাঁটা’ কোটি টাকার উন্নয়ন
‘গলার কাঁটা’ কোটি টাকার উন্নয়ন

রকমারি নগর পরিক্রমা

শিক্ষা ক্ষেত্রে অনেক চ্যালেঞ্জ
শিক্ষা ক্ষেত্রে অনেক চ্যালেঞ্জ

পেছনের পৃষ্ঠা

আজকের ভাগ্যচক্র
আজকের ভাগ্যচক্র

আজকের রাশি

কে হচ্ছেন স্পিকার
কে হচ্ছেন স্পিকার

পেছনের পৃষ্ঠা

দিল্লিতে ৪০ মিনিট পুলিশ হেফাজতে সমন্বয়ক মাহদী
দিল্লিতে ৪০ মিনিট পুলিশ হেফাজতে সমন্বয়ক মাহদী

পেছনের পৃষ্ঠা

জমবে এবার ইফতার রাজনীতি
জমবে এবার ইফতার রাজনীতি

পেছনের পৃষ্ঠা

তারের জঞ্জালে নিত্য আতঙ্ক
তারের জঞ্জালে নিত্য আতঙ্ক

রকমারি নগর পরিক্রমা

স্কুলে পুনর্ভর্তি ফি নেওয়া যাবে না নীতিমালা জারি
স্কুলে পুনর্ভর্তি ফি নেওয়া যাবে না নীতিমালা জারি

প্রথম পৃষ্ঠা

রমজানে চাহিদা থাকা পণ্যের দাম চড়া
রমজানে চাহিদা থাকা পণ্যের দাম চড়া

পেছনের পৃষ্ঠা

সরাসরি টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ
সরাসরি টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ

প্রথম পৃষ্ঠা

গাড়ি-প্লট না নেওয়ার ঘোষণায় সাধুবাদ
গাড়ি-প্লট না নেওয়ার ঘোষণায় সাধুবাদ

প্রথম পৃষ্ঠা

সরকারের প্রথম ও প্রধান অগ্রাধিকার হোক অর্থনৈতিক স্থিতিশীলতা!
সরকারের প্রথম ও প্রধান অগ্রাধিকার হোক অর্থনৈতিক স্থিতিশীলতা!

প্রথম পৃষ্ঠা

শুরু হলো মাহে রমজান
শুরু হলো মাহে রমজান

প্রথম পৃষ্ঠা

সংস্কার প্রস্তাব বাস্তবায়ন করা এ সংসদের দায়িত্ব
সংস্কার প্রস্তাব বাস্তবায়ন করা এ সংসদের দায়িত্ব

প্রথম পৃষ্ঠা

সিরিয়াল কিলার জিয়াউল
সিরিয়াল কিলার জিয়াউল

প্রথম পৃষ্ঠা

গাছে গাছে মুকুলের ঘ্রাণ
গাছে গাছে মুকুলের ঘ্রাণ

পেছনের পৃষ্ঠা

ঢাকায় ব্যস্ত ফুটবলার ওজিল
ঢাকায় ব্যস্ত ফুটবলার ওজিল

প্রথম পৃষ্ঠা

এবার জুলাই জাতীয় সনদের কার্যকারিতা স্থগিত চেয়ে রিট
এবার জুলাই জাতীয় সনদের কার্যকারিতা স্থগিত চেয়ে রিট

পেছনের পৃষ্ঠা

বড়পীরের তরিকতের রোজার সবক
বড়পীরের তরিকতের রোজার সবক

প্রথম পৃষ্ঠা

ভিন্নরূপে - আরিফিন শুভ
ভিন্নরূপে - আরিফিন শুভ

শোবিজ

জিয়াউর রহমানের পররাষ্ট্রনীতিতে ফেরত যাচ্ছি
জিয়াউর রহমানের পররাষ্ট্রনীতিতে ফেরত যাচ্ছি

নগর জীবন

ঈমান চলচ্চিত্রের দরবেশ চরিত্রে অনবদ্য ছিলেন ওয়াসিম
ঈমান চলচ্চিত্রের দরবেশ চরিত্রে অনবদ্য ছিলেন ওয়াসিম

শোবিজ

এক দিনে দ্বিগুণ লেবুর দাম
এক দিনে দ্বিগুণ লেবুর দাম

দেশগ্রাম

স্কুলছাত্রীর ওপর হামলা, যুবক আটক
স্কুলছাত্রীর ওপর হামলা, যুবক আটক

দেশগ্রাম

ছোট ভাইয়ের আঘাতে বিএনপি নেতার মৃত্যু
ছোট ভাইয়ের আঘাতে বিএনপি নেতার মৃত্যু

দেশগ্রাম

খাল ভরাটে সীমাহীন ভোগান্তি
খাল ভরাটে সীমাহীন ভোগান্তি

রকমারি নগর পরিক্রমা