শিরোনাম
প্রকাশ: ০০:০০, বুধবার, ২১ জানুয়ারি, ২০২৬ আপডেট: ০০:৩৩, বুধবার, ২১ জানুয়ারি, ২০২৬

ভয়ংকর জঙ্গল সলিমপুর

► পাহারা দেয় সশস্ত্র সন্ত্রাসীরা ► রয়েছে নিজস্ব পরিচয়পত্র ► অভিযান চালাতে গেলে চলে হামলা
মুহাম্মদ সেলিম, চট্টগ্রাম
প্রিন্ট ভার্সন
ভয়ংকর জঙ্গল সলিমপুর

চট্টগ্রামের সীতাকুণ্ডের ভয়ংকর জঙ্গল সলিমপুর। সরকারি খাসজমি দখল করে গড়ে ওঠা এ দুর্গম জনপদ পরিণত হয়েছে মাদক ও অস্ত্র বেচাকেনার ট্রানজিট পয়েন্ট হিসেবে। এলাকাটি যেন দেশের ভিতরে আলাদা একটি দেশ। যেখানে আইন প্রয়োগকারী সংস্থা কিংবা প্রশাসনের লোকজন প্রবেশ করতে গেলে পড়তে হয় সশস্ত্র প্রতিরোধের মুখে। সর্বশেষ সোমবার সন্ত্রাসীদের হামলায় র‌্যাব কর্মকর্তা মোতালেব হোসেন নিহত হওয়ার ঘটনা এ অপরাধ সাম্রাজ্যের ভয়াবহতাকে নতুন করে সামনে এনেছে। চট্টগ্রামে নিহত র‌্যাব কর্মকর্তা মোতালেব হোসেনের জানাজা শেষে গতকাল র‌্যাব মহাপরিচালক এ কে এম শহিদুর রহমান বলেন, ‘জঙ্গল সলিমপুর সন্ত্রাসীদের আড্ডাখানায় পরিণত হয়েছে। খুব শিগগিরই আইনানুগ প্রক্রিয়ার মাধ্যমে সেখানে যারা অবৈধভাবে বসবাস করছে, অবৈধ অস্ত্রধারী সন্ত্রাসীরা আছে, তাদের নির্মূল করা হবে। অবৈধ কর্মকাণ্ডের এ আস্তানা আমরা গুঁড়িয়ে দেব।’ চট্টগ্রাম জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার রাসেল বলেন, জঙ্গল সলিমপুরের অপরাধ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পরিকল্পনা হাতে নিয়েছে প্রশাসন। সেনাবাহিনী ও অন্যান্য বাহিনীর সমন্বয়ে দ্রুত সেখানে যৌথ অভিযান শুরু করা হবে।

জানা যায়, চট্টগ্রাম নগরীর বায়েজীদ বোস্তামী থেকে দুই কিলোমিটার পশ্চিমে এশিয়ান উইমেন ইউনিভার্সিটি লাগোয়া সীতাকুণ্ড উপজেলার দুর্গম এলাকায় অবস্থান জঙ্গল সলিমপুরের। ৩ হাজার ১০০ একর এলাকার জায়গাটি চট্টগ্রামের অপরাধের স্বর্গরাজ্য হিসেবে পরিচিত। নব্বইয়ের দশকের শীর্ষ সন্ত্রাসী আলী আক্কাসের মাধ্যমে এ এলাকার গোড়াপত্তন হয়। শুরুতে নিম্ন আয়ের মানুষের কাছে পাহাড়ি খাস জমি বিক্রি শুরু করে আক্কাস বাহিনী। ওই সময় একটি প্লট ২০ হাজার টাকা দরে বিক্রি হলেও বর্তমানে প্রতিটি প্লট বিক্রি হচ্ছে ২০ থেকে ৩০ লাখ টাকায়। প্রায় ৩০ হাজার কোটি টাকার সরকারি খাস জমি দখল করে এখানে গড়ে তোলা হয়েছে ৩০ হাজারের বেশি অবৈধ বসতি। পাহাড় কেটে ৩০০ থেকে ৫০০ টাকার স্ট্যাম্পের মাধ্যমে প্লট বিক্রি করা হয়। এ বাণিজ্য ও দখল টিকিয়ে রাখতে এলাকাটিতে গড়ে তোলা হয়েছে বেশ কয়েকটি সন্ত্রাসী বাহিনী। একেকটি বাহিনীতে সদস্য রয়েছে ১৫০ থেকে ২৫০। এর মধ্যেই র‌্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে আক্কাস মারা গেলে তার সহযোগী কাজী মশিউর রহমান, ইয়াসিন মিয়া, লাল বাদশা, ফারুক, গফুর মেম্বার ও গাজী সাদেক আলাদা আলাদা দল তৈরি করেন। ২০২৪ সালের আগস্টে ক্ষমতার পট পরিবর্তনের পর নতুন করে বাহিনী গড়ে তোলেন রোকন উদ্দিন। পরে সঙ্গে যুক্ত হন কাজী মশিউর, গাজী সাদেক ও গোলাম গফুর।

এ ছাড়া সক্রিয় সন্ত্রাসী গ্রুপগুলোর মধ্যে আহমেদ উল্লাহ বাবুর্চি বাহিনী, ইমরান ওরফে লুইচ্ছা ইমরান বাহিনী, আবু তাহের বাহিনী, নূর হোসেন বাহিনী, নূরুল ইসলাম ওরফে ডাকাত নূরুল ইসলাম বাহিনী, রমজান বাহিনী অন্যতম। এর মধ্যে কাজী মশিউররা রয়েছেন জঙ্গল সলিমপুরের সলিমপুর অংশে আর ইয়াসিন রয়েছেন আলীনগরে। জঙ্গল সলিমপুরের প্রবেশপথে সন্ত্রাসীদের সশস্ত্র পাহারা থাকে। প্রতিটি বাসিন্দাকে অপরাধী চক্রের দেওয়া বিশেষ ‘পরিচয়পত্র’ বহন করতে হয়। যা ওই এলাকায় প্রবেশের পাস হিসেবে গণ্য করা হয়।

এখানে বসবাসকারীরা অবাধ্য হলে বা প্রশাসনের সোর্স হিসেবে কাজ করলে তাকে পাহাড়ের গোপন ‘টর্চার সেলে’ নিয়ে নির্যাতন করা হয়। এলাকাটি দুর্গম পাহাড় হওয়ার সুযোগে এখানে গড়ে উঠেছে দেশি অস্ত্র তৈরির গোপন কারখানা। চট্টগ্রাম শহর ও আশপাশের এলাকায় সরবরাহ করা মাদকের একটি বড় চালান এখান থেকেই নিয়ন্ত্রিত হয়। ২০২৪ সালের ৫ আগস্ট দেশের ক্ষমতার পট পরিবর্তনের পর এ এলাকাটির নিয়ন্ত্রণ নিয়ে সংঘর্ষ, খুনাখুনি সাধারণ ঘটনায় পরিণত হয়েছে। গত ১৭ মাসে এ ঘটনায় খুন হয়েছেন কমপক্ষে সাতজন। বিভিন্ন সন্ত্রাসী গ্রুপের মধ্যে সংঘর্ষে আহত হয়েছেন কয়েক শ। সন্ত্রাসীদের বিশেষ অঞ্চল হিসেবে কুখ্যাতি পাওয়া এ এলাকায় অভিযান চালাতে গিয়ে বারবার বাধার মুখে পড়েছে আইন প্রয়োগকারী সংস্থা ও প্রশাসন। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর গাড়ি ঢুকলেই প্রবেশমুখে পাহারায় থাকা দখলদার এবং সন্ত্রাসীরা দ্রুত খবর পেয়ে যান। সঙ্গে সঙ্গে জড়ো হয়ে পাহাড়ের ওপর থেকে গুলি, ইটপাটকেল নিক্ষেপ করতে থাকেন তারা। সর্বশেষ গত সোমবার সন্ত্রাসীদের হামলায় এক র‌্যাব কর্মকর্তা নিহত এবং তিন সদস্য আহত হন। এর আগে ২০২৩ সালের ১৪ সেপ্টেম্বর জঙ্গল সলিমপুর ছিন্নমূল বড়ইতলা ২ নম্বর সমাজ এলাকায় পাহাড় থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদ শেষে ফেরার পথে হামলায় জেলা প্রশাসনের তৎকালীন নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. উমর ফারুক, সীতাকুণ্ড থানার পুলিশসহ অন্তত ২০ জন আহত হন। ২০২২ সালের ৪ ফেব্রুয়ারি র‌্যাবের সঙ্গে সন্ত্রাসীদের গুলি বিনিময়ের ঘটনা ঘটেছিল। একই বছরের ২ আগস্ট অবৈধ ঘরবাড়ি উচ্ছেদ অভিযান শেষে ফেরার পথে বাধা দেওয়া হয় জেলা প্রশাসনের লোকজনকে। ২০২২ সালের ৮ সেপ্টেম্বর আলীনগরে অবৈধ বসতি ভাঙতে গেলে পুলিশের ওপর হামলা করে সন্ত্রাসীরা।

এই বিভাগের আরও খবর
স্কুলে পুনর্ভর্তি ফি নেওয়া যাবে না নীতিমালা জারি
স্কুলে পুনর্ভর্তি ফি নেওয়া যাবে না নীতিমালা জারি
নিরবচ্ছিন্ন বিদ্যুৎ রাখার নির্দেশ
নিরবচ্ছিন্ন বিদ্যুৎ রাখার নির্দেশ
দায়িত্ব নিয়েই যত প্রতিশ্রুতি মন্ত্রী-প্রতিমন্ত্রীদের
দায়িত্ব নিয়েই যত প্রতিশ্রুতি মন্ত্রী-প্রতিমন্ত্রীদের
একটি চক্র বাংলা ভাষার মৌলিকত্ব নষ্ট করছে
একটি চক্র বাংলা ভাষার মৌলিকত্ব নষ্ট করছে
বড়পীরের তরিকতের রোজার সবক
বড়পীরের তরিকতের রোজার সবক
শুরু হলো মাহে রমজান
শুরু হলো মাহে রমজান
সরাসরি টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ
সরাসরি টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ
গাড়ি-প্লট না নেওয়ার ঘোষণায় সাধুবাদ
গাড়ি-প্লট না নেওয়ার ঘোষণায় সাধুবাদ
ঢাকায় ব্যস্ত ফুটবলার ওজিল
ঢাকায় ব্যস্ত ফুটবলার ওজিল
বিনিয়োগ বাড়াতে কার্যকর কৌশল নিতে হবে
বিনিয়োগ বাড়াতে কার্যকর কৌশল নিতে হবে
সংস্কার প্রস্তাব বাস্তবায়ন করা এ সংসদের দায়িত্ব
সংস্কার প্রস্তাব বাস্তবায়ন করা এ সংসদের দায়িত্ব
টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
সর্বশেষ খবর
পরকীয়ার সন্দেহে শিক্ষক স্বামীকে প্রকাশ্যে পেটালেন স্ত্রী
পরকীয়ার সন্দেহে শিক্ষক স্বামীকে প্রকাশ্যে পেটালেন স্ত্রী

১৬ মিনিট আগে | পাঁচফোড়ন

জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে এনসিপি
জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে এনসিপি

২০ মিনিট আগে | জাতীয়

রমজানের সকালে অফিসে ঝিমুনি? কর্মচঞ্চল থাকার ৫ কার্যকরী টিপস
রমজানের সকালে অফিসে ঝিমুনি? কর্মচঞ্চল থাকার ৫ কার্যকরী টিপস

২২ মিনিট আগে | জীবন ধারা

গণমাধ্যমের স্বাধীনতা সুস্থ গণতন্ত্রের প্রথম শর্ত: বিরোধীদলীয় নেতা
গণমাধ্যমের স্বাধীনতা সুস্থ গণতন্ত্রের প্রথম শর্ত: বিরোধীদলীয় নেতা

৩০ মিনিট আগে | জাতীয়

নতুন বিতর্কে জড়ালেন অভিনেতা সোহম
নতুন বিতর্কে জড়ালেন অভিনেতা সোহম

৩০ মিনিট আগে | শোবিজ

ঢাকার তাপমাত্রা নিয়ে আবহাওয়া অফিসের বার্তা
ঢাকার তাপমাত্রা নিয়ে আবহাওয়া অফিসের বার্তা

৩১ মিনিট আগে | নগর জীবন

একনজরে আজকের বাংলাদেশ প্রতিদিন (১৯ ফেব্রুয়ারি)
একনজরে আজকের বাংলাদেশ প্রতিদিন (১৯ ফেব্রুয়ারি)

৩৬ মিনিট আগে | জাতীয়

ডোপ টেস্ট ‘পজিটিভ’ হলে সরকারি চাকরিতে অযোগ্য, বিধিমালা জারি
ডোপ টেস্ট ‘পজিটিভ’ হলে সরকারি চাকরিতে অযোগ্য, বিধিমালা জারি

৪৩ মিনিট আগে | জাতীয়

ইরানের সঙ্গে যুদ্ধের প্রস্তুতি নেওয়ার নির্দেশ নেতানিয়াহুর
ইরানের সঙ্গে যুদ্ধের প্রস্তুতি নেওয়ার নির্দেশ নেতানিয়াহুর

৫২ মিনিট আগে | পূর্ব-পশ্চিম

৫০তম বিসিএস : লিখিত পরীক্ষা শুরু কবে?
৫০তম বিসিএস : লিখিত পরীক্ষা শুরু কবে?

১ ঘণ্টা আগে | জাতীয়

বায়ুদূষণে শীর্ষে ঢাকা
বায়ুদূষণে শীর্ষে ঢাকা

১ ঘণ্টা আগে | নগর জীবন

বিশ্বকাপের মাঝেই শীর্ষস্থান পুনরুদ্ধার সাইমের
বিশ্বকাপের মাঝেই শীর্ষস্থান পুনরুদ্ধার সাইমের

১ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

আজ থেকে শেয়ারবাজারে লেনদেনের সময় কমছে প্রায় ১ ঘণ্টা
আজ থেকে শেয়ারবাজারে লেনদেনের সময় কমছে প্রায় ১ ঘণ্টা

১ ঘণ্টা আগে | অর্থনীতি

টি-টোয়েন্টিতে ১০০ উইকেটের মাইলফলকে বশ
টি-টোয়েন্টিতে ১০০ উইকেটের মাইলফলকে বশ

১ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

সেবা নিতে আসা মুক্তিযোদ্ধাদের প্রতি সর্বোচ্চ সম্মান প্রদর্শনের নির্দেশ
সেবা নিতে আসা মুক্তিযোদ্ধাদের প্রতি সর্বোচ্চ সম্মান প্রদর্শনের নির্দেশ

১ ঘণ্টা আগে | মন্ত্রীকথন

ছয় বছর পর ফের পর্দায় ‘চার্লিস এঞ্জেলস’
ছয় বছর পর ফের পর্দায় ‘চার্লিস এঞ্জেলস’

১ ঘণ্টা আগে | শোবিজ

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ডিএমপির নিরাপত্তা সমন্বয় সভা
আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ডিএমপির নিরাপত্তা সমন্বয় সভা

১ ঘণ্টা আগে | নগর জীবন

মেট্রোরেলে চলাচলে মানতে হবে যেসব নির্দেশনা
মেট্রোরেলে চলাচলে মানতে হবে যেসব নির্দেশনা

১ ঘণ্টা আগে | নগর জীবন

ছুরিকাঘাতে বড় ভাইকে হত্যার ঘটনায় আসামি ছোট ভাই গ্রেফতার
ছুরিকাঘাতে বড় ভাইকে হত্যার ঘটনায় আসামি ছোট ভাই গ্রেফতার

১ ঘণ্টা আগে | নগর জীবন

আজকের নামাজের সময়সূচি, ১৯ ফেব্রুয়ারি ২০২৬
আজকের নামাজের সময়সূচি, ১৯ ফেব্রুয়ারি ২০২৬

১ ঘণ্টা আগে | ইসলামী জীবন

রাজধানীর হাজারীবাগে ঝুটের গুদামে আগুন
রাজধানীর হাজারীবাগে ঝুটের গুদামে আগুন

১ ঘণ্টা আগে | নগর জীবন

আজ থেকে নতুন সময়সূচিতে চলবে অফিস-আদালত
আজ থেকে নতুন সময়সূচিতে চলবে অফিস-আদালত

১ ঘণ্টা আগে | জাতীয়

কাতারে পালাতে গিয়ে বিমানবন্দরে গ্রেফতার নিষিদ্ধ ছাত্রলীগ নেতা
কাতারে পালাতে গিয়ে বিমানবন্দরে গ্রেফতার নিষিদ্ধ ছাত্রলীগ নেতা

২ ঘণ্টা আগে | নগর জীবন

রমজানে আজ থেকে বন্ধ থাকবে স্কুল
রমজানে আজ থেকে বন্ধ থাকবে স্কুল

২ ঘণ্টা আগে | জাতীয়

টিভিতে আজকের খেলা
টিভিতে আজকের খেলা

২ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

আজ ঢাকার কোথায় কোন কর্মসূচি?
আজ ঢাকার কোথায় কোন কর্মসূচি?

২ ঘণ্টা আগে | নগর জীবন

বৃহস্পতিবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ
বৃহস্পতিবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

২ ঘণ্টা আগে | নগর জীবন

রমজানে নতুন সময়সূচিতে চলছে মেট্রোরেল
রমজানে নতুন সময়সূচিতে চলছে মেট্রোরেল

২ ঘণ্টা আগে | নগর জীবন

অস্ট্রেলিয়ার ব্যর্থতায় হেইডেনের কণ্ঠে হতাশা
অস্ট্রেলিয়ার ব্যর্থতায় হেইডেনের কণ্ঠে হতাশা

৩ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

ইরানে যে কোনো সময় বড় হামলা চালাবে যুক্তরাষ্ট্র
ইরানে যে কোনো সময় বড় হামলা চালাবে যুক্তরাষ্ট্র

৩ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

সর্বাধিক পঠিত
রমজান-ঈদ উপলক্ষে কলেজে ছুটি শুরু, স্কুলে কবে থেকে
রমজান-ঈদ উপলক্ষে কলেজে ছুটি শুরু, স্কুলে কবে থেকে

২৩ ঘণ্টা আগে | জাতীয়

সাবেক এমপিসহ ৩ আওয়ামী লীগ নেতার জামিন
সাবেক এমপিসহ ৩ আওয়ামী লীগ নেতার জামিন

২২ ঘণ্টা আগে | নগর জীবন

ফজরের নামাজের পরই সড়ক পরিষ্কারে নামলেন বিরোধীদলীয় নেতা
ফজরের নামাজের পরই সড়ক পরিষ্কারে নামলেন বিরোধীদলীয় নেতা

২২ ঘণ্টা আগে | রাজনীতি

রমজানে বন্ধ থাকবে প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়
রমজানে বন্ধ থাকবে প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়

১৩ ঘণ্টা আগে | জাতীয়

৩৩ বছর পর বাবার অফিসে কন্যা: প্রতিমন্ত্রী ফারজানা শারমিনের আবেগঘন পোস্ট
৩৩ বছর পর বাবার অফিসে কন্যা: প্রতিমন্ত্রী ফারজানা শারমিনের আবেগঘন পোস্ট

৭ ঘণ্টা আগে | ফেসবুক কর্নার

সবচেয়ে বেশি মন্ত্রী পেল যে বিভাগ
সবচেয়ে বেশি মন্ত্রী পেল যে বিভাগ

২২ ঘণ্টা আগে | জাতীয়

সরাসরি ২০২৮ টি-টোয়েন্টি বিশ্বকাপের টিকিট পেল বাংলাদেশ
সরাসরি ২০২৮ টি-টোয়েন্টি বিশ্বকাপের টিকিট পেল বাংলাদেশ

১৪ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

প্রধানমন্ত্রী তারেক রহমান যেসব দপ্তরের দায়িত্ব সামলাবেন
প্রধানমন্ত্রী তারেক রহমান যেসব দপ্তরের দায়িত্ব সামলাবেন

২২ ঘণ্টা আগে | জাতীয়

ভুটানের প্রধানমন্ত্রীকে বিদায় জানালেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ
ভুটানের প্রধানমন্ত্রীকে বিদায় জানালেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ

২০ ঘণ্টা আগে | জাতীয়

আইজিপিকে প্রধানমন্ত্রীর নির্দেশ, তার চলাচলে যেন জনদুর্ভোগ না হয়
আইজিপিকে প্রধানমন্ত্রীর নির্দেশ, তার চলাচলে যেন জনদুর্ভোগ না হয়

১৫ ঘণ্টা আগে | জাতীয়

সিঙ্গাপুর গেলেন বিরোধীদলীয় উপনেতা ডা. তাহের
সিঙ্গাপুর গেলেন বিরোধীদলীয় উপনেতা ডা. তাহের

২০ ঘণ্টা আগে | রাজনীতি

ঢাকা ও চট্টগ্রাম সিটি নির্বাচনের প্রস্তুতি নিতে ইসিকে চিঠি
ঢাকা ও চট্টগ্রাম সিটি নির্বাচনের প্রস্তুতি নিতে ইসিকে চিঠি

২৩ ঘণ্টা আগে | জাতীয়

চাঁদ দেখা গেছে, রোজা শুরু বৃহস্পতিবার
চাঁদ দেখা গেছে, রোজা শুরু বৃহস্পতিবার

১৫ ঘণ্টা আগে | ইসলামী জীবন

প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে মন্ত্রিসভার প্রথম বৈঠক অনুষ্ঠিত
প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে মন্ত্রিসভার প্রথম বৈঠক অনুষ্ঠিত

১৭ ঘণ্টা আগে | জাতীয়

সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান
সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান

২০ ঘণ্টা আগে | জাতীয়

কেমন করলো বাংলাদেশের বদলে বিশ্বকাপে খেলা স্কটল্যান্ড
কেমন করলো বাংলাদেশের বদলে বিশ্বকাপে খেলা স্কটল্যান্ড

২১ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

পুনর্ভর্তি ফি নেওয়া যাবে না, সরকারের নীতিমালা জারি
পুনর্ভর্তি ফি নেওয়া যাবে না, সরকারের নীতিমালা জারি

১৩ ঘণ্টা আগে | জাতীয়

পাসপোর্ট ছাড়া ফিরেছেন সৌদি থেকে, ছয় দিনে খুঁজে পাননি পরিবার
পাসপোর্ট ছাড়া ফিরেছেন সৌদি থেকে, ছয় দিনে খুঁজে পাননি পরিবার

১৭ ঘণ্টা আগে | জাতীয়

বাংলাদেশে মব কালচারের দিন শেষ: স্বরাষ্ট্রমন্ত্রী
বাংলাদেশে মব কালচারের দিন শেষ: স্বরাষ্ট্রমন্ত্রী

১৩ ঘণ্টা আগে | জাতীয়

শিক্ষা ব্যবস্থাকে গ্লোবাল কম্পিটিটিভনেসে আনতে হবে : শিক্ষামন্ত্রী
শিক্ষা ব্যবস্থাকে গ্লোবাল কম্পিটিটিভনেসে আনতে হবে : শিক্ষামন্ত্রী

২০ ঘণ্টা আগে | মন্ত্রীকথন

সংসদে গেলেও সংবিধান অনুযায়ী যা করতে পারবেন না টেকনোক্র্যাট মন্ত্রীরা
সংসদে গেলেও সংবিধান অনুযায়ী যা করতে পারবেন না টেকনোক্র্যাট মন্ত্রীরা

১৪ ঘণ্টা আগে | জাতীয়

প্রধানমন্ত্রীর অফিসিয়াল ফেসবুক পেজ চালু
প্রধানমন্ত্রীর অফিসিয়াল ফেসবুক পেজ চালু

১৭ ঘণ্টা আগে | জাতীয়

স্বাস্থ্যখাতে কোনো সিন্ডিকেট-দুর্নীতি থাকবে না : স্বাস্থ্যমন্ত্রী
স্বাস্থ্যখাতে কোনো সিন্ডিকেট-দুর্নীতি থাকবে না : স্বাস্থ্যমন্ত্রী

১৮ ঘণ্টা আগে | মন্ত্রীকথন

বিএনপি জোট ৩৫ ও জামায়াত পাচ্ছে ১৩ সংরক্ষিত নারী আসন
বিএনপি জোট ৩৫ ও জামায়াত পাচ্ছে ১৩ সংরক্ষিত নারী আসন

১৬ ঘণ্টা আগে | জাতীয়

পরীক্ষায় নকল ও প্রশ্নফাঁস আর ফিরবে না : শিক্ষামন্ত্রী
পরীক্ষায় নকল ও প্রশ্নফাঁস আর ফিরবে না : শিক্ষামন্ত্রী

১৮ ঘণ্টা আগে | মন্ত্রীকথন

বিশ্বকাপজয়ী ওজিল এখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে
বিশ্বকাপজয়ী ওজিল এখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে

১৭ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে সবচেয়ে শক্তিশালী কার্ড নিয়ে নেমেছে ইরান
যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে সবচেয়ে শক্তিশালী কার্ড নিয়ে নেমেছে ইরান

১২ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

বেলায় ফিরলেন সৈয়দা রিজওয়ানা
বেলায় ফিরলেন সৈয়দা রিজওয়ানা

১৪ ঘণ্টা আগে | জাতীয়

বিমানের চেয়ারম্যান পদ থেকে শেখ বশিরউদ্দীনকে অব্যাহতি দিয়ে প্রজ্ঞাপন
বিমানের চেয়ারম্যান পদ থেকে শেখ বশিরউদ্দীনকে অব্যাহতি দিয়ে প্রজ্ঞাপন

১৭ ঘণ্টা আগে | জাতীয়

আইনমন্ত্রীর একান্ত সচিব হলেন সাজ্জাদুর রহমান
আইনমন্ত্রীর একান্ত সচিব হলেন সাজ্জাদুর রহমান

১২ ঘণ্টা আগে | জাতীয়

প্রিন্ট সর্বাধিক
কারা হবেন ঢাকার দুই সিটির নগরপিতা
কারা হবেন ঢাকার দুই সিটির নগরপিতা

রকমারি নগর পরিক্রমা

টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

প্রথম পৃষ্ঠা

এমন একটা দিনেরই অপেক্ষায় ছিল জাতি
এমন একটা দিনেরই অপেক্ষায় ছিল জাতি

সম্পাদকীয়

শুল্ক ছাড়ের পরও দাম কমেনি খেজুরের
শুল্ক ছাড়ের পরও দাম কমেনি খেজুরের

পেছনের পৃষ্ঠা

‘গলার কাঁটা’ কোটি টাকার উন্নয়ন
‘গলার কাঁটা’ কোটি টাকার উন্নয়ন

রকমারি নগর পরিক্রমা

শিক্ষা ক্ষেত্রে অনেক চ্যালেঞ্জ
শিক্ষা ক্ষেত্রে অনেক চ্যালেঞ্জ

পেছনের পৃষ্ঠা

আজকের ভাগ্যচক্র
আজকের ভাগ্যচক্র

আজকের রাশি

দিল্লিতে ৪০ মিনিট পুলিশ হেফাজতে সমন্বয়ক মাহদী
দিল্লিতে ৪০ মিনিট পুলিশ হেফাজতে সমন্বয়ক মাহদী

পেছনের পৃষ্ঠা

কে হচ্ছেন স্পিকার
কে হচ্ছেন স্পিকার

পেছনের পৃষ্ঠা

তারের জঞ্জালে নিত্য আতঙ্ক
তারের জঞ্জালে নিত্য আতঙ্ক

রকমারি নগর পরিক্রমা

স্কুলে পুনর্ভর্তি ফি নেওয়া যাবে না নীতিমালা জারি
স্কুলে পুনর্ভর্তি ফি নেওয়া যাবে না নীতিমালা জারি

প্রথম পৃষ্ঠা

গাড়ি-প্লট না নেওয়ার ঘোষণায় সাধুবাদ
গাড়ি-প্লট না নেওয়ার ঘোষণায় সাধুবাদ

প্রথম পৃষ্ঠা

রমজানে চাহিদা থাকা পণ্যের দাম চড়া
রমজানে চাহিদা থাকা পণ্যের দাম চড়া

পেছনের পৃষ্ঠা

জমবে এবার ইফতার রাজনীতি
জমবে এবার ইফতার রাজনীতি

পেছনের পৃষ্ঠা

সরাসরি টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ
সরাসরি টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ

প্রথম পৃষ্ঠা

সরকারের প্রথম ও প্রধান অগ্রাধিকার হোক অর্থনৈতিক স্থিতিশীলতা!
সরকারের প্রথম ও প্রধান অগ্রাধিকার হোক অর্থনৈতিক স্থিতিশীলতা!

প্রথম পৃষ্ঠা

শুরু হলো মাহে রমজান
শুরু হলো মাহে রমজান

প্রথম পৃষ্ঠা

সংস্কার প্রস্তাব বাস্তবায়ন করা এ সংসদের দায়িত্ব
সংস্কার প্রস্তাব বাস্তবায়ন করা এ সংসদের দায়িত্ব

প্রথম পৃষ্ঠা

গাছে গাছে মুকুলের ঘ্রাণ
গাছে গাছে মুকুলের ঘ্রাণ

পেছনের পৃষ্ঠা

সিরিয়াল কিলার জিয়াউল
সিরিয়াল কিলার জিয়াউল

প্রথম পৃষ্ঠা

ঢাকায় ব্যস্ত ফুটবলার ওজিল
ঢাকায় ব্যস্ত ফুটবলার ওজিল

প্রথম পৃষ্ঠা

এবার জুলাই জাতীয় সনদের কার্যকারিতা স্থগিত চেয়ে রিট
এবার জুলাই জাতীয় সনদের কার্যকারিতা স্থগিত চেয়ে রিট

পেছনের পৃষ্ঠা

বড়পীরের তরিকতের রোজার সবক
বড়পীরের তরিকতের রোজার সবক

প্রথম পৃষ্ঠা

ভিন্নরূপে - আরিফিন শুভ
ভিন্নরূপে - আরিফিন শুভ

শোবিজ

জিয়াউর রহমানের পররাষ্ট্রনীতিতে ফেরত যাচ্ছি
জিয়াউর রহমানের পররাষ্ট্রনীতিতে ফেরত যাচ্ছি

নগর জীবন

ঈমান চলচ্চিত্রের দরবেশ চরিত্রে অনবদ্য ছিলেন ওয়াসিম
ঈমান চলচ্চিত্রের দরবেশ চরিত্রে অনবদ্য ছিলেন ওয়াসিম

শোবিজ

এক দিনে দ্বিগুণ লেবুর দাম
এক দিনে দ্বিগুণ লেবুর দাম

দেশগ্রাম

ছোট ভাইয়ের আঘাতে বিএনপি নেতার মৃত্যু
ছোট ভাইয়ের আঘাতে বিএনপি নেতার মৃত্যু

দেশগ্রাম

স্কুলছাত্রীর ওপর হামলা, যুবক আটক
স্কুলছাত্রীর ওপর হামলা, যুবক আটক

দেশগ্রাম

খাল ভরাটে সীমাহীন ভোগান্তি
খাল ভরাটে সীমাহীন ভোগান্তি

রকমারি নগর পরিক্রমা