শিরোনাম
প্রকাশ: ০০:০০, বুধবার, ২১ জানুয়ারি, ২০২৬

কূটনীতিকদের সঙ্গে সভা

দেশ পরিচালনার কর্মপরিকল্পনা জানাল বিএনপি

নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট ভার্সন
দেশ পরিচালনার কর্মপরিকল্পনা জানাল বিএনপি

ক্ষমতায় গেলে ভবিষ্যৎ রাষ্ট্র পরিচালনার ভাবনা ও নির্বাচনকালীন কৌশল বিশ্ব সম্প্রদায়ের কাছে তুলে ধরেছে বিএনপি। গতকাল বিকালে রাজধানীর বনানীতে হোটেল শেরাটনে ‘পলিসি ডিসেমিনেশন অন প্রায়োরিটি সোশ্যাল পলিসিস’ শীর্ষক আলোচনা সভার আয়োজন করে দলটি। এতে ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত, মালয়েশিয়ার হাইকমিশনার এবং যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ভারত, পাকিস্তান, রাশিয়া, ইউরোপীয় ইউনিয়ন (ইইউ), আইআআই, ডিআই, ইরান, বাহরাইনসহ বিভিন্ন দেশের ৩০ জন প্রতিনিধি উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। যুগ্ম মহাসচিব হুমায়ুন কবিরের সভাপতিত্বে উপস্থিত ছিলেন দলের জাতীয় স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক মামুন আহমেদ, বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা ড. মাহাদী আমিন, আন্তর্জাতিকবিষয়ক সম্পাদক রাশেদুল হক প্রমুখ।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘২০০৯ সালের পর ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার দেশের অর্থনীতি ধ্বংস করে এটিকে মাফিয়া অর্থনীতিতে পরিণত করেছিল। দেশকে একটি ক্ষুদ্র গোষ্ঠীর জন্য স্বর্গে পরিণত করা হয়েছিল এবং ব্যাংকগুলোকে পরিকল্পিতভাবে লুট করা হয়েছিল। ব্যাংকিং খাতের বিপুল পরিমাণ অর্থ বিদেশে পাচার করা হয়েছে।’ তিনি বলেন, ‘গত ১৫ বছরের তথাকথিত উন্নয়ন ছিল সম্পর্কহীন, জবাবদিহির অভাব ও দুর্নীতিতে ভরা। দেশকে নজিরবিহীন নির্বাচন কারচুপির দিকে ঠেলে দেওয়া হয়েছে, যেখানে ভোটাররা নির্বাচনব্যবস্থায় কার্যত অনুপস্থিত ছিল। এ পরিস্থিতিই শেষ পর্যন্ত জুলাইয়ে ছাত্র-জনতার অভ্যুত্থানের দিকে নিয়ে যায়, যা নতুন আশা ও সুযোগের সৃষ্টি করে।’

বিএনপি মহাসচিব বলেন, ‘আজকের দিনে চ্যালেঞ্জগুলো বিশাল, তবে বিএনপি ইতোমধ্যে এমন নীতিমালা প্রণয়নে কঠোর পরিশ্রম করেছে, যা বিধ্বস্ত অর্থনীতিকে সুশীল ও টেকসই পথে এগিয়ে নিতে সক্ষম হবে। অর্থনৈতিক গণতন্ত্রের ধারণার অধীনে অর্থনৈতিক উন্নয়ন প্রক্রিয়ায় বৃহত্তর জনগোষ্ঠীর অংশগ্রহণের মাধ্যমে একটি নতুন যুগের সূচনা হবে।’ তিনি আরও বলেন, ‘অর্থনীতি হবে অন্তর্ভুক্তিমূলক, অংশগ্রহণমূলক ও প্রবৃদ্ধিমুখী এবং সমাজ গড়ে উঠবে গণতান্ত্রিক মূল্যবোধ ও সংস্কৃতির ওপর, যেখানে সব সিদ্ধান্তের কেন্দ্রে থাকবে মানুষ।’ দলীয় প্রধানের প্রস্তাবিত কর্মসূচির কথা উল্লেখ করে তিনি বলেন, ‘দূরদর্শী নেতৃত্বে উন্নত ধারণা, নতুন প্রযুক্তি ও নতুন সুযোগ সৃষ্টির প্রতিশ্রুতি রয়েছে।’ মূল প্রবন্ধে বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা ড. জিয়াউদ্দিন হায়দার রাষ্ট্র মেরামতে বিএনপির ৩১ দফা কর্মসূচির আওতায় বিস্তারিত সামাজিক নীতিকাঠামো তুলে ধরেন। বিভাজনমূলক রাজনীতি থেকে ফলাফলভিত্তিক শাসনের দিকে অগ্রসর হওয়ার পক্ষে তিনি কথা বলেন এবং অর্থনৈতিক চাপ, উচ্চ মূল্যস্ফীতি ও ক্রমবর্ধমান দারিদ্র্যের মধ্যে নাগরিকদের দৈনন্দিন সংকট মোকাবিলায় আটটি অগ্রাধিকার ক্ষেত্রের রূপরেখা দেন।

আটটি মূল সামাজিক নীতিমালা হলো-

ফ্যামিলি কার্ড : অধিকারভিত্তিক সামাজিক সুরক্ষা কর্মসূচি, যেখানে একজন প্রাপ্তবয়স্ক নারীর মাধ্যমে পরিবারকে মাসিক (২,০০০-২,৫০০ টাকা) সহায়তা দেওয়া হবে, যাতে খাদ্যনিরাপত্তা নিশ্চিত, সঞ্চয়সক্ষমতা বৃদ্ধি এবং পরিবারে সহনশীলতা গড়ে তোলা যায়।

কৃষক কার্ড : ভর্তুকিপ্রাপ্ত উপকরণ, সহজ ঋণ, বিমা ও বাজারে প্রবেশাধিকার নিশ্চিত করতে কৃষকের জন্য একটি ডিজিটাল উপকরণ, যাতে জীবিকা ও খাদ্যনিরাপত্তা সুরক্ষিত থাকে।

স্বাস্থ্য : প্রতিরোধমূলক সেবাভিত্তিক ব্যবস্থায় রূপান্তর; প্রতিটি ইউনিয়ন ও ওয়ার্ডে পূর্ণাঙ্গ প্রাথমিক স্বাস্থ্যসেবা ইউনিট এবং রেফারেল ব্যবস্থার মাধ্যমে উচ্চস্তরের হাসপাতালের সঙ্গে সংযোগ।

শিক্ষা : শুধু ভর্তি নয়, শেখার মান, প্রাসঙ্গিকতা ও আনন্দের ওপর গুরুত্ব; শিক্ষক উন্নয়ন, আধুনিক শ্রেণিকক্ষ, তৃতীয় ভাষা, মূলধারায় কারিগরি শিক্ষা এবং মেয়েদের সুরক্ষা অন্তর্ভুক্ত।

কর্মসংস্থান ও দক্ষতা : যুবকেন্দ্রিক কৌশল, দক্ষতা বৃদ্ধির প্রশিক্ষণ, আইটি, ব্লু ইকোনমি ও প্রবাসী কর্মসংস্থানের সঙ্গে যুক্ত করা হবে; উদ্যোক্তা ও প্রান্তিক গোষ্ঠীর জন্য লক্ষ্যভিত্তিক সহায়তা থাকবে।

ক্রীড়া : শারীরিক শিক্ষাকে বাধ্যতামূলক করা, অবকাঠামো নিশ্চিতকরণ, ক্যারিয়ার গঠনের পথ তৈরি এবং বিশেষ করে নারীদের অন্তর্ভুক্তি বাড়িয়ে ক্রীড়াকে জাতিগঠনের নীতিতে রূপ দেওয়া।

পরিবেশ ও জলবায়ু সহনশীলতা : খাল খনন, বাঁধসহ বৃহৎ পরিসরের পানি ব্যবস্থাপনা, ব্যাপক বৃক্ষরোপণ ও বর্জ্য ব্যবস্থাপনার মাধ্যমে জলবায়ু অভিঘাত মোকাবিলায় সহনশীলতা বৃদ্ধি।

ধর্মীয় নেতাদের মর্যাদা ও কল্যাণ : সব ধর্মীয় নেতাদের জন্য আর্থিক নিরাপত্তা ও সম্মানি প্রদান, যাতে সামাজিক স্থিতিশীলতা ও সাম্প্রদায়িক সম্প্রীতি জোরদার হয়।

এই বিভাগের আরও খবর
এনসিপির ছয় নেতা যাচ্ছেন সংসদে
এনসিপির ছয় নেতা যাচ্ছেন সংসদে
৩৫ বছর পর পুরুষ প্রধানমন্ত্রী
৩৫ বছর পর পুরুষ প্রধানমন্ত্রী
মোদিসহ অভিনন্দন বিশ্বনেতাদের
মোদিসহ অভিনন্দন বিশ্বনেতাদের
দৃষ্টি এখন মন্ত্রিসভায়
দৃষ্টি এখন মন্ত্রিসভায়
শত্রুদের হুঁশিয়ারি দিলেন খামেনি
শত্রুদের হুঁশিয়ারি দিলেন খামেনি
গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার লক্ষ্য
গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার লক্ষ্য
১৫ ফেব্রুয়ারির মধ্যে সরকার গঠন
১৫ ফেব্রুয়ারির মধ্যে সরকার গঠন
এ নির্বাচন জাতির জন্য মাইলফলক
এ নির্বাচন জাতির জন্য মাইলফলক
হ্যাঁ ৪ কোটি ৮০ লাখ না ২ কোটি ২৫ লাখ
হ্যাঁ ৪ কোটি ৮০ লাখ না ২ কোটি ২৫ লাখ
যে ভালোবাসা দেখিয়েছেন তার জন্য কৃতজ্ঞ
যে ভালোবাসা দেখিয়েছেন তার জন্য কৃতজ্ঞ
রাজনৈতিক ধারাবাহিক সাফল্যে জামায়াত
রাজনৈতিক ধারাবাহিক সাফল্যে জামায়াত
চূড়ান্ত ফলে কার কত আসন
চূড়ান্ত ফলে কার কত আসন
সর্বশেষ খবর
ইরানের প্রতি সমর্থন পুনর্ব্যক্ত করলো মস্কো
ইরানের প্রতি সমর্থন পুনর্ব্যক্ত করলো মস্কো

১ সেকেন্ড আগে | পূর্ব-পশ্চিম

ব্যান্টনের ব্যাটে ইংল্যান্ডের স্বস্তির জয়
ব্যান্টনের ব্যাটে ইংল্যান্ডের স্বস্তির জয়

৪ মিনিট আগে | মাঠে ময়দানে

নেত্রকোনায় সাহিত্য উৎসব
নেত্রকোনায় সাহিত্য উৎসব

৯ মিনিট আগে | দেশগ্রাম

নোংরা পানি আর দুর্গন্ধে অতিষ্ট পৌরসভার বাসিন্দারা
নোংরা পানি আর দুর্গন্ধে অতিষ্ট পৌরসভার বাসিন্দারা

২৩ মিনিট আগে | দেশগ্রাম

বিশ্ব ভালোবাসা দিবসেও পর্যটক শূন্য কুয়াকাটা সৈকত
বিশ্ব ভালোবাসা দিবসেও পর্যটক শূন্য কুয়াকাটা সৈকত

২৩ মিনিট আগে | পর্যটন

নিজের ব্যানার খুলতে রাস্তায় নেমে পড়লেন হাবিবুর রশিদ
নিজের ব্যানার খুলতে রাস্তায় নেমে পড়লেন হাবিবুর রশিদ

২৬ মিনিট আগে | ভোটের হাওয়া

বিএনপিকে অভিনন্দন জানাল হেফাজতে ইসলাম
বিএনপিকে অভিনন্দন জানাল হেফাজতে ইসলাম

২৭ মিনিট আগে | রাজনীতি

ঢাকা-৫ আসনের ফল স্থগিত ও ভোট পুনর্গণনার দাবি বিএনপি প্রার্থীর
ঢাকা-৫ আসনের ফল স্থগিত ও ভোট পুনর্গণনার দাবি বিএনপি প্রার্থীর

৩০ মিনিট আগে | ভোটের হাওয়া

বৃহস্পতির আকার নিয়ে নতুন তথ্য দিল নাসার মহাকাশযান
বৃহস্পতির আকার নিয়ে নতুন তথ্য দিল নাসার মহাকাশযান

৩০ মিনিট আগে | বিজ্ঞান

দলকে ব্যবহার করে অন্যায় করলে কঠোর ব্যবস্থা : ইশরাক
দলকে ব্যবহার করে অন্যায় করলে কঠোর ব্যবস্থা : ইশরাক

৩৪ মিনিট আগে | রাজনীতি

বোনকে উত্যক্তের প্রতিবাদে যুবককে হত্যা
বোনকে উত্যক্তের প্রতিবাদে যুবককে হত্যা

৩৪ মিনিট আগে | দেশগ্রাম

‘সুন্দরবনের ক্ষতিসাধনকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে’
‘সুন্দরবনের ক্ষতিসাধনকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে’

৩৯ মিনিট আগে | কৃষি ও প্রকৃতি

ইয়েমেনিদের জন্য অস্থায়ী সুরক্ষিত মর্যাদা বাতিল ঘোষণা যুক্তরাষ্ট্রের
ইয়েমেনিদের জন্য অস্থায়ী সুরক্ষিত মর্যাদা বাতিল ঘোষণা যুক্তরাষ্ট্রের

৪১ মিনিট আগে | পূর্ব-পশ্চিম

রাউজানে পাইপগান ও কার্তুজ উদ্ধার
রাউজানে পাইপগান ও কার্তুজ উদ্ধার

৪৮ মিনিট আগে | চট্টগ্রাম প্রতিদিন

রুশ হামলায় সব বিদুৎকেন্দ্র ক্ষতিগ্রস্ত হয়েছে: জেলেনস্কি
রুশ হামলায় সব বিদুৎকেন্দ্র ক্ষতিগ্রস্ত হয়েছে: জেলেনস্কি

৫০ মিনিট আগে | পূর্ব-পশ্চিম

কৃমি নির্মূল করে যে পাতার রস
কৃমি নির্মূল করে যে পাতার রস

৫৩ মিনিট আগে | জীবন ধারা

আনোয়ারায় তালা ভেঙে তিনটি গরু চুরি
আনোয়ারায় তালা ভেঙে তিনটি গরু চুরি

১ ঘণ্টা আগে | চট্টগ্রাম প্রতিদিন

হাসনাতের আসনে ভোট বাতিল ও পুনঃভোট চাইলেন ট্রাক প্রতীকের জসিম
হাসনাতের আসনে ভোট বাতিল ও পুনঃভোট চাইলেন ট্রাক প্রতীকের জসিম

১ ঘণ্টা আগে | ভোটের হাওয়া

নির্বাচনে শত ষড়যন্ত্রেও জনগণ সুস্থ ধারার প্রতিফলন ঘটিয়েছে : ওয়ার্কার্স পার্টি
নির্বাচনে শত ষড়যন্ত্রেও জনগণ সুস্থ ধারার প্রতিফলন ঘটিয়েছে : ওয়ার্কার্স পার্টি

১ ঘণ্টা আগে | রাজনীতি

পাকিস্তানে মসজিদে হামলায় জাতিসংঘের নিন্দা
পাকিস্তানে মসজিদে হামলায় জাতিসংঘের নিন্দা

১ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

মুন্সীগঞ্জে ভবন থেকে পড়ে প্রাণ গেল শ্রমিকের
মুন্সীগঞ্জে ভবন থেকে পড়ে প্রাণ গেল শ্রমিকের

১ ঘণ্টা আগে | দেশগ্রাম

বলিউডে মাথাচাড়া দিয়ে উঠেছে বিষ্ণোই আতঙ্ক
বলিউডে মাথাচাড়া দিয়ে উঠেছে বিষ্ণোই আতঙ্ক

১ ঘণ্টা আগে | শোবিজ

মুন্সীগঞ্জে এসএসসি ১৯৮৩ ব্যাচের পুনর্মিলনী
মুন্সীগঞ্জে এসএসসি ১৯৮৩ ব্যাচের পুনর্মিলনী

১ ঘণ্টা আগে | দেশগ্রাম

শিখ নেতাকে হত্যায় ভাড়াটে খুনি নিয়োগের চেষ্টা, ভারতীয় দোষী সাব্যস্ত
শিখ নেতাকে হত্যায় ভাড়াটে খুনি নিয়োগের চেষ্টা, ভারতীয় দোষী সাব্যস্ত

১ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

‘ডন থ্রি’তে অভিনয়ের গুঞ্জন, যা বললেন হৃতিক
‘ডন থ্রি’তে অভিনয়ের গুঞ্জন, যা বললেন হৃতিক

১ ঘণ্টা আগে | শোবিজ

ভারত-পাকিস্তানের খেলোয়াড়রা কি এবার হাত মেলাবেন? যা বললেন সালমান আগা
ভারত-পাকিস্তানের খেলোয়াড়রা কি এবার হাত মেলাবেন? যা বললেন সালমান আগা

১ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

জনগণকে কনভিন্স করাই আমাদের ইলেকশন ইঞ্জিনিয়ারিং: তারেক রহমান
জনগণকে কনভিন্স করাই আমাদের ইলেকশন ইঞ্জিনিয়ারিং: তারেক রহমান

১ ঘণ্টা আগে | জাতীয়

তাইওয়ান ইস্যুতে ওয়াশিংটনকে সতর্ক করলো চীন
তাইওয়ান ইস্যুতে ওয়াশিংটনকে সতর্ক করলো চীন

১ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

বরিশালে চামড়ার আড়তে অগ্নিসংযোগের অভিযোগ
বরিশালে চামড়ার আড়তে অগ্নিসংযোগের অভিযোগ

১ ঘণ্টা আগে | দেশগ্রাম

ধানুশকে ২০ কোটির ক্ষতিপূরণ চেয়ে আইনি নোটিশ
ধানুশকে ২০ কোটির ক্ষতিপূরণ চেয়ে আইনি নোটিশ

১ ঘণ্টা আগে | শোবিজ

সর্বাধিক পঠিত
জামায়াত গাদ্দারি না করলে ফলাফল অন্যরকম হতো: সারোয়ার তুষার
জামায়াত গাদ্দারি না করলে ফলাফল অন্যরকম হতো: সারোয়ার তুষার

২০ ঘণ্টা আগে | ভোটের হাওয়া

'বিএনপি যদি ফেরাতে চায়, তবে আমার নেতাকর্মীদেরও দলে নিতে হবে'
'বিএনপি যদি ফেরাতে চায়, তবে আমার নেতাকর্মীদেরও দলে নিতে হবে'

২০ ঘণ্টা আগে | ভোটের হাওয়া

দুই কুল হারালেন অলি
দুই কুল হারালেন অলি

৭ ঘণ্টা আগে | ভোটের হাওয়া

যে পদ্ধতিতে দায়িত্ব গ্রহণ করবে নতুন সরকার
যে পদ্ধতিতে দায়িত্ব গ্রহণ করবে নতুন সরকার

৮ ঘণ্টা আগে | জাতীয়

জামায়াত আমিরকে প্রধান উপদেষ্টার বার্তা
জামায়াত আমিরকে প্রধান উপদেষ্টার বার্তা

৫ ঘণ্টা আগে | জাতীয়

মন্ত্রিসভায় থাকতে পারেন যাঁরা
মন্ত্রিসভায় থাকতে পারেন যাঁরা

১০ ঘণ্টা আগে | জাতীয়

প্রথমবার সংসদে ইসলামী আন্দোলন বাংলাদেশ
প্রথমবার সংসদে ইসলামী আন্দোলন বাংলাদেশ

১৭ ঘণ্টা আগে | ভোটের হাওয়া

'নির্বাচনে যারা আমার সঙ্গে ছিলেন না তারাও নিরাপদে থাকবেন'
'নির্বাচনে যারা আমার সঙ্গে ছিলেন না তারাও নিরাপদে থাকবেন'

১৫ ঘণ্টা আগে | ভোটের হাওয়া

২৯৭ আসনের গেজেট প্রকাশ
২৯৭ আসনের গেজেট প্রকাশ

১১ ঘণ্টা আগে | জাতীয়

নতুন সরকারের শপথ অনুষ্ঠানে থাকছেন ১ হাজার অতিথি
নতুন সরকারের শপথ অনুষ্ঠানে থাকছেন ১ হাজার অতিথি

৪ ঘণ্টা আগে | জাতীয়

ছেলে হান্নান মাসউদের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করে জামানত হারালেন বাবা
ছেলে হান্নান মাসউদের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করে জামানত হারালেন বাবা

৩ ঘণ্টা আগে | ভোটের হাওয়া

ফাঁসির মঞ্চ থেকে সংসদে যাচ্ছেন যে তিনজন
ফাঁসির মঞ্চ থেকে সংসদে যাচ্ছেন যে তিনজন

৬ ঘণ্টা আগে | ভোটের হাওয়া

কর্মস্থলে ফিরতে ফ্রি লঞ্চ সার্ভিসের ব্যবস্থা করলেন নবনির্বাচিত সংসদ সদস্য নুর
কর্মস্থলে ফিরতে ফ্রি লঞ্চ সার্ভিসের ব্যবস্থা করলেন নবনির্বাচিত সংসদ সদস্য নুর

৩ ঘণ্টা আগে | জাতীয়

২৪ ঘণ্টায় ৬ ইসরায়েলিকে গুলি করে হত্যা, জরুরি অবস্থা জারি
২৪ ঘণ্টায় ৬ ইসরায়েলিকে গুলি করে হত্যা, জরুরি অবস্থা জারি

২৩ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

তারেক রহমান, শফিকুর রহমান ও নাহিদ ইসলামের সঙ্গে প্রধান উপদেষ্টার ফোনালাপ
তারেক রহমান, শফিকুর রহমান ও নাহিদ ইসলামের সঙ্গে প্রধান উপদেষ্টার ফোনালাপ

৩ ঘণ্টা আগে | জাতীয়

ঢাকার কোন আসনে কারা বিজয়ী হলেন, ব্যবধান কত
ঢাকার কোন আসনে কারা বিজয়ী হলেন, ব্যবধান কত

২২ ঘণ্টা আগে | ভোটের হাওয়া

ফুল মিষ্টি নিয়ে পরাজিত প্রার্থীর বাড়িতে আব্দুল্লাহ
ফুল মিষ্টি নিয়ে পরাজিত প্রার্থীর বাড়িতে আব্দুল্লাহ

২১ ঘণ্টা আগে | ভোটের হাওয়া

আগের পেশায় ফিরে যাবেন প্রধান উপদেষ্টা: আলী রীয়াজ
আগের পেশায় ফিরে যাবেন প্রধান উপদেষ্টা: আলী রীয়াজ

৪ ঘণ্টা আগে | জাতীয়

নতুন মন্ত্রিসভার সদস্যদের শপথ পড়াবেন রাষ্ট্রপতি: মন্ত্রিপরিষদ সচিব
নতুন মন্ত্রিসভার সদস্যদের শপথ পড়াবেন রাষ্ট্রপতি: মন্ত্রিপরিষদ সচিব

৪ ঘণ্টা আগে | জাতীয়

নাহিদ ইসলামকে প্রধান উপদেষ্টার বার্তা
নাহিদ ইসলামকে প্রধান উপদেষ্টার বার্তা

৫ ঘণ্টা আগে | জাতীয়

অসচ্ছল হিন্দুদের পাশে নবনির্বাচিত এমপি কায়কোবাদ
অসচ্ছল হিন্দুদের পাশে নবনির্বাচিত এমপি কায়কোবাদ

২০ ঘণ্টা আগে | ভোটের হাওয়া

চট্টগ্রামে কোন আসনে কে জয়ী
চট্টগ্রামে কোন আসনে কে জয়ী

২০ ঘণ্টা আগে | ভোটের হাওয়া

সংসদে যাচ্ছেন পিন্টু-টুকু দুই ভাই
সংসদে যাচ্ছেন পিন্টু-টুকু দুই ভাই

৮ ঘণ্টা আগে | ভোটের হাওয়া

দুই দেশে ভিসামুক্ত প্রবেশাধিকার হারাল ভারত
দুই দেশে ভিসামুক্ত প্রবেশাধিকার হারাল ভারত

২২ ঘণ্টা আগে | পর্যটন

নির্বাচন ইঞ্জিনিয়ারিং করে এত ভোট পেয়েছেন পাটওয়ারী : মির্জা আব্বাস
নির্বাচন ইঞ্জিনিয়ারিং করে এত ভোট পেয়েছেন পাটওয়ারী : মির্জা আব্বাস

২১ ঘণ্টা আগে | ভোটের হাওয়া

রংপুর বিভাগে ৩৩ আসনে ২৭ জনই নতুন বিজয়ী
রংপুর বিভাগে ৩৩ আসনে ২৭ জনই নতুন বিজয়ী

২০ ঘণ্টা আগে | ভোটের হাওয়া

ময়মনসিংহে ধানের শীষের দাপট, তবে স্বতন্ত্র ও জামায়াতের চমক
ময়মনসিংহে ধানের শীষের দাপট, তবে স্বতন্ত্র ও জামায়াতের চমক

১৯ ঘণ্টা আগে | ভোটের হাওয়া

সংবাদ সম্মেলন ডেকেছে এনসিপি
সংবাদ সম্মেলন ডেকেছে এনসিপি

২৩ ঘণ্টা আগে | রাজনীতি

রংপুরে ‘লাঙলের জানাজা’র ছবি ভাইরাল
রংপুরে ‘লাঙলের জানাজা’র ছবি ভাইরাল

২১ ঘণ্টা আগে | দেশগ্রাম

জাতীয় ঐক্য আমাদের শক্তি, বিভাজন দুর্বলতা: তারেক রহমান
জাতীয় ঐক্য আমাদের শক্তি, বিভাজন দুর্বলতা: তারেক রহমান

৩ ঘণ্টা আগে | জাতীয়

প্রিন্ট সর্বাধিক
হারলেন যেসব হেভিওয়েট
হারলেন যেসব হেভিওয়েট

পেছনের পৃষ্ঠা

বিএনপির সাত বিদ্রোহী জয়ী
বিএনপির সাত বিদ্রোহী জয়ী

পেছনের পৃষ্ঠা

জামানত হারালেন নাগরিক ঐক্যের মাহমুদুর রহমান মান্না
জামানত হারালেন নাগরিক ঐক্যের মাহমুদুর রহমান মান্না

পেছনের পৃষ্ঠা

সর্বকনিষ্ঠ এমপি হান্নান মাসউদ, বয়োজ্যেষ্ঠ খন্দকার মোশাররফ
সর্বকনিষ্ঠ এমপি হান্নান মাসউদ, বয়োজ্যেষ্ঠ খন্দকার মোশাররফ

পেছনের পৃষ্ঠা

চূড়ান্ত ফলে কার কত আসন
চূড়ান্ত ফলে কার কত আসন

প্রথম পৃষ্ঠা

প্রথমবার সংসদে তাঁরা
প্রথমবার সংসদে তাঁরা

পেছনের পৃষ্ঠা

যে ভালোবাসা দেখিয়েছেন তার জন্য কৃতজ্ঞ
যে ভালোবাসা দেখিয়েছেন তার জন্য কৃতজ্ঞ

প্রথম পৃষ্ঠা

চট্টগ্রামে বিএনপির জয়ের নেপথ্যে
চট্টগ্রামে বিএনপির জয়ের নেপথ্যে

নগর জীবন

রংপুরে জাপার অহংকার চূর্ণ
রংপুরে জাপার অহংকার চূর্ণ

নগর জীবন

নির্বাচন-পরবর্তী সহিংসতা
নির্বাচন-পরবর্তী সহিংসতা

পেছনের পৃষ্ঠা

একটি আসনও পায়নি জাতীয় পার্টি
একটি আসনও পায়নি জাতীয় পার্টি

পেছনের পৃষ্ঠা

শত্রুদের হুঁশিয়ারি দিলেন খামেনি
শত্রুদের হুঁশিয়ারি দিলেন খামেনি

প্রথম পৃষ্ঠা

হ্যাঁ ৪ কোটি ৮০ লাখ না ২ কোটি ২৫ লাখ
হ্যাঁ ৪ কোটি ৮০ লাখ না ২ কোটি ২৫ লাখ

প্রথম পৃষ্ঠা

দৃষ্টি এখন মন্ত্রিসভায়
দৃষ্টি এখন মন্ত্রিসভায়

প্রথম পৃষ্ঠা

রাজনৈতিক ধারাবাহিক সাফল্যে জামায়াত
রাজনৈতিক ধারাবাহিক সাফল্যে জামায়াত

প্রথম পৃষ্ঠা

সর্বাধিক ভোটের ব্যবধানে জয় বিএনপির আলমের
সর্বাধিক ভোটের ব্যবধানে জয় বিএনপির আলমের

পেছনের পৃষ্ঠা

বাসন্তী ভালোবাসার দিন আজ
বাসন্তী ভালোবাসার দিন আজ

পেছনের পৃষ্ঠা

অর্থনীতিতে গতি ফেরাতে ব্যর্থ ইউনূস
অর্থনীতিতে গতি ফেরাতে ব্যর্থ ইউনূস

পেছনের পৃষ্ঠা

ঢাকার ২০ আসনের ১৩টিতে বিএনপি ৭ জামায়াত জোট
ঢাকার ২০ আসনের ১৩টিতে বিএনপি ৭ জামায়াত জোট

পেছনের পৃষ্ঠা

১৫ ফেব্রুয়ারির মধ্যে সরকার গঠন
১৫ ফেব্রুয়ারির মধ্যে সরকার গঠন

প্রথম পৃষ্ঠা

দেশের বড় অংশে বিএনপির একচ্ছত্র আধিপত্য
দেশের বড় অংশে বিএনপির একচ্ছত্র আধিপত্য

পেছনের পৃষ্ঠা

ভোটে জিতলেও ভাগ্য নির্ধারণ আদালতে
ভোটে জিতলেও ভাগ্য নির্ধারণ আদালতে

পেছনের পৃষ্ঠা

জয়ী হলেন সাত নারী
জয়ী হলেন সাত নারী

পেছনের পৃষ্ঠা

এনসিপির ছয় নেতা যাচ্ছেন সংসদে
এনসিপির ছয় নেতা যাচ্ছেন সংসদে

প্রথম পৃষ্ঠা

ফল স্থগিত ও পুনর্নির্বাচনের দাবি আমিনুলের
ফল স্থগিত ও পুনর্নির্বাচনের দাবি আমিনুলের

পেছনের পৃষ্ঠা

গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার লক্ষ্য
গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার লক্ষ্য

প্রথম পৃষ্ঠা

চার জেলায় সব আসন জামায়াতের
চার জেলায় সব আসন জামায়াতের

দেশগ্রাম

ক্ষমতার নয়, মানুষের রাজনীতি করি
ক্ষমতার নয়, মানুষের রাজনীতি করি

নগর জীবন

রেকর্ড গড়ে দেশের নেতৃত্বে তারেক রহমান
রেকর্ড গড়ে দেশের নেতৃত্বে তারেক রহমান

প্রথম পৃষ্ঠা

২০৩০ সাল পর্যন্ত ব্রাজিলের সঙ্গী আনচেলত্তি
২০৩০ সাল পর্যন্ত ব্রাজিলের সঙ্গী আনচেলত্তি

মাঠে ময়দানে