বাংলাদেশে নিযুক্ত ভারতীয় কূটনীতিক ও মিশনে কর্মরত ভারতীয় কর্মকর্তাদের পরিবারের সদস্যদের দেশে ফিরে যাওয়ার পরামর্শ দিয়েছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়। গতকাল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি সূত্র এ তথ্য জানায়।
সূত্র জানায়, বাংলাদেশে নিযুক্ত ভারতের মিশন ও পোস্টগুলোতে কর্মরত কর্মকর্তাদের ওপর নির্ভরশীলদের দেশে ফিরে যাওয়ার পরামর্শ দিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। নিরাপত্তা পরিস্থিতির পরিপ্রেক্ষিতে সতর্কতামূলক ব্যবস্থার অংশ হিসেবে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে বাংলাদেশে অবস্থিত সব মিশন ও পোস্ট পূর্ণাঙ্গভাবে খোলা ও কার্যকর থাকবে।