শিরোনাম
প্রকাশ: ০০:০০, শুক্রবার, ২৩ জানুয়ারি, ২০২৬ আপডেট: ০২:১৬, শুক্রবার, ২৩ জানুয়ারি, ২০২৬

ভোটের উৎসবমুখর প্রচার

নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট ভার্সন
ভোটের উৎসবমুখর প্রচার

আনুষ্ঠানিকভাবে গতকাল সকাল থেকে শুরু হয়েছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচার। বিএনপি চেয়ারম্যান তারেক রহমান সিলেটে হযরত শাহজালাল ও শাহপরানের মাজার জিয়ারতের মাধ্যমে আনুষ্ঠানিক প্রচার শুরু করেন। গতকাল তিনি সিলেট, মৌলভীবাজার হবিগঞ্জসহ ছয় জেলায় সমাবেশ করেন। জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান ঢাকা-১৫ আসনে সমাবেশের মাধ্যমে প্রচারণা শুরু করেছেন। আজ তিনি রংপুরে জনসমাবেশে অংশ নেওয়ার মাধ্যমে উত্তরাঞ্চলের জেলাগুলো সফর শুরু করবেন। জাতীয় তিন নেতার মাজার জিয়ারতের মাধ্যমে প্রচার শুরু করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। এরপর তিনি মিরপুরে জামায়াতের জনসমাবেশে যোগ দেন। শহীদ মিনারে পুষ্পমাল্য অর্পণের মধ্য দিয়ে প্রচার শুরু করেছে সিপিবি ও গণতান্ত্রিক যুক্তফ্রন্ট। এ ছাড়া সারা দেশে প্রতীক নিয়ে ভোটারদের দ্বারে দ্বারে যাচ্ছেন বিভিন্ন রাজনৈতিক দল ও স্বতন্ত্র প্রার্থীরা। ঢাকা-৮ আসনে হেঁটে গণসংযোগ শুরু করেছেন বিএনপির প্রার্থী ও দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। ঢাকা-১৩ আসনে শহীদ ফারহান ফাইয়াজের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করে প্রচারণা শুরু করেন ধানের শীষ প্রতীকের প্রার্থী ন্যাশনাল ডেমোক্রেটিক মুভমেন্ট-এনডিএমের চেয়ারম্যান ববি হাজ্জাজ। রাজধানীর গোড়ানের বাগানবাড়ি এলাকায় গণসংযোগ করেন ঢাকা-৯ আসনের স্বতন্ত্র প্রার্থী ডা. তাসনিম জারা। একই আসনে দোয়া অনুষ্ঠানের মাধ্যমে প্রচারণা শুরু করেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য হাবিবুর রশিদ হাবিব। জুলাইয়ের শহীদ পরিবারের সদস্যদের নিয়ে দোয়া অনুষ্ঠানের মাধ্যমে প্রচারণা শুরু করেন ঢাকা-১০ আসনে জামায়াতের অ্যাডভোকেট মো. জসীম উদ্দীন সরকার। ঢাকা-১৫ আসনে বিএনপির প্রার্থী শফিকুল ইসলাম খান মিল্টন তালতলা, মিরপুর ১০ ও ১৩ এলাকায় প্রচারণা চালান। ঢাকা-১৬ আসনে বিএনপির প্রার্থী আমিনুল হক শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে মা-বাবার কবর জিয়ারতের মাধ্যমে প্রচারণা শুরু করেছেন। জুরাইন কবরস্থানে বাবা সাদেক হোসেন খোকার কবর জিয়ারতের মাধ্যমে প্রচারণা শুরু করেন ঢাকা-৬ আসনে বিএনপির প্রার্থী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন। মতবিনিময় সভার মাধ্যমে প্রচারণা শুরু করেছেন ঢাকা-৭ আসনে বিএনপির প্রার্থী হামিদুর রহমান। যাত্রাবাড়ী ও ডেমরা এলাকায় প্রচারণা শুরু করেছেন বিএনপির মো. নবী উল্লা, জামায়াতের মোহাম্মদ কামাল হোসেন, ইসলামী আন্দোলনের মো. ইবরাহীম, গণঅধিকার পরিষদের সৈয়দ মোহাম্মদ ইব্রাহিম, জাতীয় পার্টির মীর আবদুস সবুর ও এলডিপির মো. হুমায়ূন কবির।

শাহ আলীর মাজার জিয়ারতের মাধ্যমে প্রচারণা শুরু করেন গুম হওয়া ব্যক্তিদের স্বজনদের সংগঠন ‘মায়ের ডাক’-এর সংগঠক ও ঢাকা-১৪ আসনের বিএনপির প্রার্থী সানজিদা ইসলাম। একই আসনে প্রচারণা শুরু করেছেন জামায়াতের প্রার্থী গুমের শিকার ব্যারিস্টার মীর আহমদ বিন কাসেম আরমান। ঢাকা-১৭ আসনে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে প্রচারণা শুরু করেছেন দলটির নেতা-কর্মীরা। ঢাকা-১৮ আসনে বিএনপির প্রার্থী এস এম জাহাঙ্গীর হোসেন প্রচারণা শুরু করেছেন। ঢাকা-১৯ আসনে খালেদা জিয়ার জন্য দোয়া মাহফিল শেষে বিএনপির ডা. দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু ও জাতীয় স্মৃতিসৌধে মুক্তিযোদ্ধাদের প্রতি সম্মান জানিয়ে এনসিপির দিলশানা পারুল প্রচারণা শুরু করেন।

বাংলাদেশ প্রতিদিনের সারা দেশের প্রতিনিধিরা জানান, গাইবান্ধা-২ আসনে বিএনপির প্রার্থী আনিসুজ্জামান খান বাবু দলীয় নেতা-কর্মীদের নিয়ে নির্বাচনি মিছিল বের করেন। একই আসনে জামায়াতের আবদুল করিম জেলা শহরের বিভিন্ন সড়কে গণসংযোগ করেন।

বগুড়া-৬ আসনে বিএনপির প্রার্থী ও দলটির চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে লাহিড়ীপাড়া ও রাজাপুর ইউনিয়নে গণসংযোগ ও লিফলেট বিতরণ করেছেন জেলা বিএনপির নেতারা। জুলাই শহীদ রাতুলের কবর জিয়ারতের মাধ্যমে একই আসনে প্রচারণা শুরু করেছেন জামায়াতের প্রার্থী আবিদুর রহমান সোহেল। ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে জুলাই শহীদ মো. ইসমাইলের কবর জিয়ারতের মাধ্যমে প্রচারণা শুরু করেছেন ব্রাহ্মণবাড়িয়া-৬ আসনে জামায়াতের প্রার্থী মো. মহসিন।

প্রতীক বরাদ্দ নিয়ে প্রচারণায় নেমেছেন কক্সবাজারের চারটি আসনের প্রার্থীরা। কক্সবাজার-১ আসনে বিএনপির প্রার্থী সালাহউদ্দিন আহমদ চকরিয়ার কোনাখালী এলাকায় গণসংযোগের মাধ্যমে প্রচারণা শুরু করেন। কবর জিয়ারতের মাধ্যমে প্রচারণা শুরু করেন একই আসনে জামায়াতের প্রার্থী আবদুল্লাহ আল ফারুক। কক্সবাজার-২ আসনে জামায়াতের প্রার্থী এ এইচ এম হামিদুর রহমান আযাদ মহেশখালীর মাতারবাড়ি আজিজিয়া মাদ্রাসা মাঠ থেকে প্রচারণা শুরু করেন। একই আসনে বিএনপির আলমগীর মুহাম্মদ মাহফুজ উল্লাহ ফরিদ মহেশখালীর শাপলাপুর ইউনিয়ন থেকে প্রচারণা শুরু করেন। কক্সবাজার-৩ আসনে বিএনপির লুৎফুর রহমান কাজল কুতুবদিয়া পাড়া থেকে প্রচারণা শুরু করেন। জামায়াতের শহীদুল আলম বাহাদুর পারিবারিক কবরস্থানে জেয়ারতের মাধ্যমে প্রচারণা শুরু করেন। কক্সবাজার-৪ আসনে বিএনপির শাহজাহান চৌধুরী সোনারপাড়া বাজারে পথসভার মাধ্যমে ও জামায়াতের নুর আহমদ আনোয়ারী পালংখালী ইউনিয়নের বালুখালী এলাকায় গণসংযোগ করে প্রচারণা শুরু করেন। রাজশাহী-১ আসনে গোদাগাড়ী থেকে প্রচারণা শুরু করেন জামায়াতের মুজিবুর রহমান ও বিএনপির শরীফ উদ্দিন। রাজশাহী-২ আসনে নগরীর মহিলা কলেজের সামনে থেকে প্রচারণা শুরু করেন বিএনপির প্রার্থী মিজানুর রহমান মিনু। সাহেববাজার জিরোপয়েন্ট থেকে প্রচারণা শুরু করেন জামায়াতের ডা. মোহাম্মদ জাহাঙ্গীর। পবা উপজেলার দামকুড়া থেকে বিএনপির শফিকুল হক মিলন ও নওহাটা থেকে জামায়াতের আবুল কালাম আজাদ রাজশাহী-৩ আসনে প্রচারণা শুরু করেন। বাঘার শাহদ্দৌলার মাজার জিয়ারতের মাধ্যমে প্রচারণা শুরু করেছেন রাজশাহী-৬ আসনে বিএনপির আবু সাঈদ চাঁদ। রাঙামাটিতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রথম মাজারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে প্রচারণা শুরু করেন বিএনপির প্রার্থী দীপনে দেওয়ান। বরকল উপজেলার ছোট হরিণা বাজার থেকে প্রচারণা শুরু করেন গণতন্ত্র মঞ্চ সমর্থিত বিপ্লবী ওয়ার্কার্স পার্টির প্রার্থী জুঁই চাকমা। বান্দরবানের থানচি উপজেলায় পথসভার মাধ্যমে প্রচারণা শুরু করেছেন বিএনপির সাচিং প্রু জেরী। নাইক্ষ্যংছড়ি উপজেলায় এনসিপির আবু সাঈদ মো. সুজাউদ্দীন এবং সদর উপজেলায় প্রচারণা শুরু করেন ইসলামী আন্দোলনের মো. আবুল কালাম আজাদ। জুলাই শহীদ মামুন হোসেনের কবর জিয়ারতের মাধ্যমে প্রচারণা শুরু করেন নোয়াখালী-৪ আসনে জামায়াতের প্রার্থী ইসহাক খন্দকার। দোয়া-মোনাজাত ও লিফলেট বিতরণের মাধ্যমে বরিশালের ছয়টি আসনের প্রার্থীরা প্রচারণা শুরু করেছেন। জিয়াউর রহমান ও খালেদা জিয়ার কবর জিয়ারতের মাধ্যমে প্রচারণা শুরু করেন বরিশাল-১ আসনে বিএনপির এম জহির উদ্দিন স্বপন। একই আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে ফুটবল প্রতীক নিয়ে প্রচারণা শুরু করেছেন বিএনপি থেকে সদ্য বহিষ্কৃত ইঞ্জিনিয়ার আবদুস সোবহান। বরিশাল-২ আসনে বিএনপির সরফুদ্দিন আহম্মেদ সান্টু, বরিশাল-৩ আসনে বিএনপির জয়নুল আবেদীন, এবি পার্টির আসাদুজ্জামান ফুয়াদ, আলহাজ গোলাম কিবরিয়া টিপু প্রচারণা শুরু করেছেন। আন্ধারমানিক ইউনিয়নে উঠান বৈঠকের মাধ্যমে প্রচারণা শুরু করেছেন বরিশাল-৪ আসনে বিএনপির রাজীব আহসান। একই আসনের ইসলামী আন্দোলনের সৈয়দ আবুল খায়ের মোহাম্মদ এছাহাকসহ জামায়াত প্রার্থীরা প্রচারণা শুরু করেছেন। ইসলামী আন্দোলন বাংলাদেশের হাতপাখার প্রচারণায় নেমেছেন বরিশাল-৫ আসনের প্রার্থী ও দলটির সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম। একই আসনে বিএনপির প্রার্থী মজিবর রহমান সরোয়ার দোয়া মোনাজাতের মাধ্যমে এবং বাসদ মনোনীত ও গণতান্ত্রিক যুক্ত ফ্রন্ট সমর্থিত প্রার্থী  মনীষা চক্রবর্ত্তী শহীদ মিনারে শ্রদ্ধাঞ্জলি দিয়ে প্রচারণা শুরু করেন। বরিশাল-৬ আসনের বিএনপির প্রার্থী আবুল হোসেন খানসহ ছয় প্রার্থী প্রচারণা শুরু করেছেন। দোয়া মাহফিলের মাধ্যমে প্রচারণা শুরু করেছেন পঞ্চগড়-১ আসনে বিএনপির প্রার্থী ব্যারিস্টার নওশাদ জমির।

এদিকে আজ সকালে পঞ্চগড় চিনিকল মাঠে ১০ দলীয় জোটের প্রচারণা শুরু করবেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তাঁর ঘোষণার মধ্য দিয়ে প্রচারণা শুরু করার কথা জানিয়েছেন এনসিপির প্রার্থী সারজিস আলম। পঞ্চগড়-২ আসনে বিএনপির ইমরান আল আমীন শহীদ মিনার, মুক্তিযুদ্ধের বধ্যভূমি ও জুলাই স্মৃতিস্তম্ভে পুষ্প অর্পণের মাধ্যমে প্রচারণা শুরু করেন।

শেখ মুজিবের কবর জিয়ারতের মাধ্যমে প্রচারণা শুরু বিএনপির বিদ্রোহী প্রার্থীর : গোপালগঞ্জ প্রতিনিধি জানান, টুঙ্গিপাড়ায় শেখ মুজিবুর রহমানের কবর জিয়ারতের মাধ্যমে প্রচারণা শুরু করেন গোপালগঞ্জ-৩ আসনের বিএনপির বিদ্রোহী প্রার্থী অ্যাডভোকেট হাবিবুর রহমান হাবিব। এরপর তিনি টুঙ্গিপাড়া উপজেলা পরিষদ ও পাটগাতী বাসস্ট্যান্ডে নির্বাচনি প্রতীক ফুটবল নিয়ে গণসংযোগ ও প্রচারণা করে সাধারণ মানুষের কাছে ভোট এবং সমর্থন চান। এর আগে, গওহরডাঙ্গা খাদেমুল ইসলাম মাদ্রাসার প্রতিষ্ঠাতা আল্লামা শামছুল হক ফরিদপুরীর কবর জিয়ারত করেন তিনি।

এই বিভাগের আরও খবর
শান্তিপূর্ণ ভোটের দৃষ্টান্ত
শান্তিপূর্ণ ভোটের দৃষ্টান্ত
রাজধানীতে ছিল নিশ্ছিদ্র নিরাপত্তা
রাজধানীতে ছিল নিশ্ছিদ্র নিরাপত্তা
দেড় বছর অপেক্ষায় ছিলাম এই দিনটার
দেড় বছর অপেক্ষায় ছিলাম এই দিনটার
গ্রহণযোগ্য নির্বাচনে বিএনপির বিজয়
গ্রহণযোগ্য নির্বাচনে বিএনপির বিজয়
১৪ ফেব্রুয়ারির মধ্যে ফলাফলের গেজেট
১৪ ফেব্রুয়ারির মধ্যে ফলাফলের গেজেট
ইতিহাসের সুষ্ঠু নির্বাচন
ইতিহাসের সুষ্ঠু নির্বাচন
সবাইকে নিয়ে কাজ করব
সবাইকে নিয়ে কাজ করব
দুঃস্বপ্নের অবসান নতুন স্বপ্নের শুরু
দুঃস্বপ্নের অবসান নতুন স্বপ্নের শুরু
কমবেশি সব দল নিয়ে দেশ চালাতে চাই
কমবেশি সব দল নিয়ে দেশ চালাতে চাই
গণভোটে জয়ী ‘হ্যাঁ’
গণভোটে জয়ী ‘হ্যাঁ’
অনেক আসনেই হাড্ডাহাড্ডি
অনেক আসনেই হাড্ডাহাড্ডি
ভূমিধস বিজয়ে বিএনপির ইতিহাস
ভূমিধস বিজয়ে বিএনপির ইতিহাস
সর্বশেষ খবর
সিলেট-২ আসনে জামানত হারালেন যারা
সিলেট-২ আসনে জামানত হারালেন যারা

এই মাত্র | ভোটের হাওয়া

এক যুগ পর বিশ্বকাপে ফিরলেও চোটে মাঠ ছাড়লেন টেলর
এক যুগ পর বিশ্বকাপে ফিরলেও চোটে মাঠ ছাড়লেন টেলর

১৮ মিনিট আগে | মাঠে ময়দানে

কত ভোট পেলেন আমজনতার তারেক
কত ভোট পেলেন আমজনতার তারেক

২৬ মিনিট আগে | ভোটের হাওয়া

ঢাকা-৩ আসনে গয়েশ্বর চন্দ্র রায় বিজয়ী
ঢাকা-৩ আসনে গয়েশ্বর চন্দ্র রায় বিজয়ী

২৮ মিনিট আগে | ভোটের হাওয়া

তারেক রহমানকে অভিনন্দন জানিয়ে মালয়েশিয়া প্রধানমন্ত্রীর বার্তা
তারেক রহমানকে অভিনন্দন জানিয়ে মালয়েশিয়া প্রধানমন্ত্রীর বার্তা

৩০ মিনিট আগে | জাতীয়

পটুয়াখালীতে গণ অধিকারের নুরসহ জয়ী হলেন যারা
পটুয়াখালীতে গণ অধিকারের নুরসহ জয়ী হলেন যারা

৩২ মিনিট আগে | ভোটের হাওয়া

ধানের শীষ প্রতীকে জয় পেলেন সুপ্রিম কোর্টের যেসব আইনজীবী
ধানের শীষ প্রতীকে জয় পেলেন সুপ্রিম কোর্টের যেসব আইনজীবী

৩৪ মিনিট আগে | ভোটের হাওয়া

বড় ধাক্কায় আয়ারল্যান্ড, বিশ্বকাপ শেষ তারকার
বড় ধাক্কায় আয়ারল্যান্ড, বিশ্বকাপ শেষ তারকার

৩৯ মিনিট আগে | মাঠে ময়দানে

নীলফামারীর চারটি আসনেই জামায়াত প্রার্থী বিজয়ী
নীলফামারীর চারটি আসনেই জামায়াত প্রার্থী বিজয়ী

৪৪ মিনিট আগে | ভোটের হাওয়া

যে কারণে তিনটি আসনের ফলাফল ঘোষণা স্থগিত রাখলো ইসি
যে কারণে তিনটি আসনের ফলাফল ঘোষণা স্থগিত রাখলো ইসি

৪৭ মিনিট আগে | ভোটের হাওয়া

নওগাঁর ছয়টি আসনে বিজয়ী হলেন যারা
নওগাঁর ছয়টি আসনে বিজয়ী হলেন যারা

১ ঘণ্টা আগে | ভোটের হাওয়া

বিকাশ-নগদ-রকেটে লেনদেন স্বাভাবিক
বিকাশ-নগদ-রকেটে লেনদেন স্বাভাবিক

১ ঘণ্টা আগে | অর্থনীতি

বিএনপির বিজয়ে চীনের অভিনন্দন
বিএনপির বিজয়ে চীনের অভিনন্দন

১ ঘণ্টা আগে | রাজনীতি

ফরিদপুর-১ আসনে প্রথমবারের মতো জামায়াতের বিজয়
ফরিদপুর-১ আসনে প্রথমবারের মতো জামায়াতের বিজয়

১ ঘণ্টা আগে | ভোটের হাওয়া

ঢাকা-১২ আসনে তিন সাইফুলের লড়াইয়ে জয়ী জামায়াতের প্রার্থী
ঢাকা-১২ আসনে তিন সাইফুলের লড়াইয়ে জয়ী জামায়াতের প্রার্থী

১ ঘণ্টা আগে | ভোটের হাওয়া

মার্চে পরমাণু সমঝোতা না হলে ‘ভয়ংকর কিছু’ ঘটতে পারে:  ট্রাম্প
মার্চে পরমাণু সমঝোতা না হলে ‘ভয়ংকর কিছু’ ঘটতে পারে:  ট্রাম্প

১ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

ক্যাম্পবেলটাউনে একুশে মেলা ও আন্তর্জাতিক বইমেলা নিয়ে সংবাদ সম্মেলন
ক্যাম্পবেলটাউনে একুশে মেলা ও আন্তর্জাতিক বইমেলা নিয়ে সংবাদ সম্মেলন

১ ঘণ্টা আগে | পরবাস

দিনাজপুরে ৫টিতে বিএনপি, একটিতে স্বতন্ত্র বিজয়ী
দিনাজপুরে ৫টিতে বিএনপি, একটিতে স্বতন্ত্র বিজয়ী

১ ঘণ্টা আগে | ভোটের হাওয়া

নাহিদ-হাসনাতসহ যে ৬ আসনে জয়ী এনসিপি
নাহিদ-হাসনাতসহ যে ৬ আসনে জয়ী এনসিপি

১ ঘণ্টা আগে | ভোটের হাওয়া

নারায়ণগঞ্জের ৫টি আসনে জয়ী হলেন যারা
নারায়ণগঞ্জের ৫টি আসনে জয়ী হলেন যারা

২ ঘণ্টা আগে | ভোটের হাওয়া

নির্বাচনে ভোট পড়েছে ৫৯ দশমিক ৪৪ শতাংশ : ইসি
নির্বাচনে ভোট পড়েছে ৫৯ দশমিক ৪৪ শতাংশ : ইসি

২ ঘণ্টা আগে | জাতীয়

জনগণ তাদের কল্যাণের দায়িত্ব তারেক রহমানকে দিয়েছে: নজরুল ইসলাম
জনগণ তাদের কল্যাণের দায়িত্ব তারেক রহমানকে দিয়েছে: নজরুল ইসলাম

২ ঘণ্টা আগে | রাজনীতি

তারেক রহমানকে পাকিস্তানের প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীর অভিনন্দন
তারেক রহমানকে পাকিস্তানের প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীর অভিনন্দন

২ ঘণ্টা আগে | রাজনীতি

নোয়াখালীর ৫টি আসনে বিএনপি, একটিতে এনসিপি বিজয়ী
নোয়াখালীর ৫টি আসনে বিএনপি, একটিতে এনসিপি বিজয়ী

২ ঘণ্টা আগে | ভোটের হাওয়া

ঝিনাইদহে একটিতে বিএনপি, ৩টিতে জামায়াতের জয়
ঝিনাইদহে একটিতে বিএনপি, ৩টিতে জামায়াতের জয়

২ ঘণ্টা আগে | ভোটের হাওয়া

ঢাকা-৭ আসনে বিএনপির হামিদুর বিজয়ী
ঢাকা-৭ আসনে বিএনপির হামিদুর বিজয়ী

২ ঘণ্টা আগে | ভোটের হাওয়া

নিজামীপুত্র ব্যারিস্টার মোমেন বিপুল ভোটে বিজয়ী
নিজামীপুত্র ব্যারিস্টার মোমেন বিপুল ভোটে বিজয়ী

৩ ঘণ্টা আগে | ভোটের হাওয়া

বিএনপির বিশাল বিজয়ে নিউইয়র্কে বিজয় র‌্যালি
বিএনপির বিশাল বিজয়ে নিউইয়র্কে বিজয় র‌্যালি

৩ ঘণ্টা আগে | পরবাস

তারেক রহমানকে অভিনন্দন জানালেন নরেন্দ্র মোদি
তারেক রহমানকে অভিনন্দন জানালেন নরেন্দ্র মোদি

৩ ঘণ্টা আগে | রাজনীতি

সিরাজগঞ্জে ৬টি আসনেই হ্যাঁ ভোট বিজয়ী
সিরাজগঞ্জে ৬টি আসনেই হ্যাঁ ভোট বিজয়ী

৩ ঘণ্টা আগে | ভোটের হাওয়া

সর্বাধিক পঠিত
নিজের ফোনেই অ্যাপের মাধ্যমে জানতে পারবেন ভোটের ফলাফল
নিজের ফোনেই অ্যাপের মাধ্যমে জানতে পারবেন ভোটের ফলাফল

২১ ঘণ্টা আগে | ভোটের হাওয়া

নিজ কেন্দ্রে হারলেন জামায়াত আমির
নিজ কেন্দ্রে হারলেন জামায়াত আমির

১৬ ঘণ্টা আগে | ভোটের হাওয়া

তিনটি আসনের ফল ঘোষণা স্থগিত রাখবে নির্বাচন কমিশন
তিনটি আসনের ফল ঘোষণা স্থগিত রাখবে নির্বাচন কমিশন

৮ ঘণ্টা আগে | ভোটের হাওয়া

‘না’ ভোট জিতেছে যে চারটি আসনে
‘না’ ভোট জিতেছে যে চারটি আসনে

৭ ঘণ্টা আগে | ভোটের হাওয়া

ঢাকা-১৫ আসনে জয়ী জামায়াত আমির
ঢাকা-১৫ আসনে জয়ী জামায়াত আমির

৭ ঘণ্টা আগে | ভোটের হাওয়া

৭ নারী প্রার্থীর বিশাল জয়
৭ নারী প্রার্থীর বিশাল জয়

৬ ঘণ্টা আগে | ভোটের হাওয়া

এক লাখের বেশি ভোটে হেরেছেন তাহেরী
এক লাখের বেশি ভোটে হেরেছেন তাহেরী

৬ ঘণ্টা আগে | ভোটের হাওয়া

দুই আসনে ফয়জুল করীমের পরাজয়
দুই আসনে ফয়জুল করীমের পরাজয়

৯ ঘণ্টা আগে | ভোটের হাওয়া

ধানের শীষের প্রার্থী নাছির চৌধুরীকে শুভেচ্ছা শিশির মনিরের
ধানের শীষের প্রার্থী নাছির চৌধুরীকে শুভেচ্ছা শিশির মনিরের

১৭ ঘণ্টা আগে | ভোটের হাওয়া

হেরেই গেলেন দাঁড়িপাল্লা প্রতীকের আলোচিত প্রার্থী কৃষ্ণ নন্দী
হেরেই গেলেন দাঁড়িপাল্লা প্রতীকের আলোচিত প্রার্থী কৃষ্ণ নন্দী

৫ ঘণ্টা আগে | ভোটের হাওয়া

২ হাজার ভোটের ব্যবধানে জিতলেন নাহিদ ইসলাম
২ হাজার ভোটের ব্যবধানে জিতলেন নাহিদ ইসলাম

৫ ঘণ্টা আগে | ভোটের হাওয়া

গোপালগঞ্জে বিএনপির তিনে তিন
গোপালগঞ্জে বিএনপির তিনে তিন

১০ ঘণ্টা আগে | ভোটের হাওয়া

ঝিনাইদহ-১ আসনে বিপুল ভোটে বিএনপির আসাদুজ্জামান প্রাথমিকভাবে নির্বাচিত
ঝিনাইদহ-১ আসনে বিপুল ভোটে বিএনপির আসাদুজ্জামান প্রাথমিকভাবে নির্বাচিত

১৭ ঘণ্টা আগে | ভোটের হাওয়া

যশোরের ৬ আসনে শেষ হয়েছে ভোট, চলছে গণনা
যশোরের ৬ আসনে শেষ হয়েছে ভোট, চলছে গণনা

১৯ ঘণ্টা আগে | ভোটের হাওয়া

ফলাফল টেম্পারিংয়ের অভিযোগ মামুনুল হকের
ফলাফল টেম্পারিংয়ের অভিযোগ মামুনুল হকের

১০ ঘণ্টা আগে | ভোটের হাওয়া

ফরিদপুর-২ আসনে শামা ওবায়েদ জয়ী
ফরিদপুর-২ আসনে শামা ওবায়েদ জয়ী

১৪ ঘণ্টা আগে | ভোটের হাওয়া

১০ উইকেটের ঐতিহাসিক জয় পেল ইতালি
১০ উইকেটের ঐতিহাসিক জয় পেল ইতালি

১৯ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

গাজীপুরের তিনটি আসনের ফলাফল ঘোষণা
গাজীপুরের তিনটি আসনের ফলাফল ঘোষণা

৯ ঘণ্টা আগে | ভোটের হাওয়া

পিরোজপুর-১ আসনে মাসুদ সাঈদী বিজয়ী
পিরোজপুর-১ আসনে মাসুদ সাঈদী বিজয়ী

১৩ ঘণ্টা আগে | ভোটের হাওয়া

সিলেট বিভাগে বিএনপির ভূমিধস জয়, জামায়াত ০, খেলাফত মজলিস ১ আসনে বিজয়ী
সিলেট বিভাগে বিএনপির ভূমিধস জয়, জামায়াত ০, খেলাফত মজলিস ১ আসনে বিজয়ী

৭ ঘণ্টা আগে | ভোটের হাওয়া

হাসনাত আব্দুল্লাহর প্রতিদ্বন্দ্বী জসিমের ভোট বর্জন
হাসনাত আব্দুল্লাহর প্রতিদ্বন্দ্বী জসিমের ভোট বর্জন

১৯ ঘণ্টা আগে | ভোটের হাওয়া

কিশোরগঞ্জ-৪ আসনে ফজলুর রহমান জয়ী
কিশোরগঞ্জ-৪ আসনে ফজলুর রহমান জয়ী

১৫ ঘণ্টা আগে | ভোটের হাওয়া

পিরোজপুরে দুইটিতে ধানের শীষ, একটিতে দাঁড়িপাল্লার জয়
পিরোজপুরে দুইটিতে ধানের শীষ, একটিতে দাঁড়িপাল্লার জয়

৯ ঘণ্টা আগে | ভোটের হাওয়া

কুমিল্লার ৮টিতে বিএনপি, দু’টিতে জামায়াত জোট বিজয়ী
কুমিল্লার ৮টিতে বিএনপি, দু’টিতে জামায়াত জোট বিজয়ী

৯ ঘণ্টা আগে | ভোটের হাওয়া

পোস্টাল ব্যালটের চমকে জামায়াত প্রার্থী রফিকুল ইসলামের জয়
পোস্টাল ব্যালটের চমকে জামায়াত প্রার্থী রফিকুল ইসলামের জয়

১১ ঘণ্টা আগে | ভোটের হাওয়া

সিলেট-৫ আসনে খেলাফতের আবুল হাসান বেসরকারিভাবে বিজয়ী
সিলেট-৫ আসনে খেলাফতের আবুল হাসান বেসরকারিভাবে বিজয়ী

১৬ ঘণ্টা আগে | ভোটের হাওয়া

পাবনায় ভোটগ্রহণ শেষ, চলছে গণনা
পাবনায় ভোটগ্রহণ শেষ, চলছে গণনা

১৯ ঘণ্টা আগে | ভোটের হাওয়া

ইরানে অতর্কিত হামলা চালানোর প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র?
ইরানে অতর্কিত হামলা চালানোর প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র?

১৮ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

ভূমিধস বিজয়ের পথে জোনায়েদ সাকী
ভূমিধস বিজয়ের পথে জোনায়েদ সাকী

১৬ ঘণ্টা আগে | ভোটের হাওয়া

রুমিন ফারহানা বেসরকারিভাবে বিজয়ী
রুমিন ফারহানা বেসরকারিভাবে বিজয়ী

১৩ ঘণ্টা আগে | ভোটের হাওয়া

প্রিন্ট সর্বাধিক
গণভোটে জয়ী ‘হ্যাঁ’
গণভোটে জয়ী ‘হ্যাঁ’

প্রথম পৃষ্ঠা

ভূমিধস বিজয়ে বিএনপির ইতিহাস
ভূমিধস বিজয়ে বিএনপির ইতিহাস

প্রথম পৃষ্ঠা

কমবেশি সব দল নিয়ে দেশ চালাতে চাই
কমবেশি সব দল নিয়ে দেশ চালাতে চাই

প্রথম পৃষ্ঠা

নিজের ভোট পাননি তাহেরী
নিজের ভোট পাননি তাহেরী

দেশগ্রাম

মুন্সিগঞ্জে পালকিতে চড়ে ভোট কেন্দ্রে ১০৩ বছরের বৃদ্ধা
মুন্সিগঞ্জে পালকিতে চড়ে ভোট কেন্দ্রে ১০৩ বছরের বৃদ্ধা

পেছনের পৃষ্ঠা

প্রথম ভোট দিলেন তারা
প্রথম ভোট দিলেন তারা

পেছনের পৃষ্ঠা

অলিগলি ও রাজপথে রাজত্ব অটোরিকশার
অলিগলি ও রাজপথে রাজত্ব অটোরিকশার

পেছনের পৃষ্ঠা

কেন্দ্রে কেন্দ্রে দলীয় কর্মী এজেন্টদের সহাবস্থান
কেন্দ্রে কেন্দ্রে দলীয় কর্মী এজেন্টদের সহাবস্থান

পেছনের পৃষ্ঠা

ইতিহাসের সুষ্ঠু নির্বাচন
ইতিহাসের সুষ্ঠু নির্বাচন

প্রথম পৃষ্ঠা

সবাইকে নিয়ে কাজ করব
সবাইকে নিয়ে কাজ করব

প্রথম পৃষ্ঠা

অনেক আসনেই হাড্ডাহাড্ডি
অনেক আসনেই হাড্ডাহাড্ডি

প্রথম পৃষ্ঠা

গ্রহণযোগ্য নির্বাচনে বিএনপির বিজয়
গ্রহণযোগ্য নির্বাচনে বিএনপির বিজয়

প্রথম পৃষ্ঠা

দেড় বছর অপেক্ষায় ছিলাম এই দিনটার
দেড় বছর অপেক্ষায় ছিলাম এই দিনটার

প্রথম পৃষ্ঠা

গণতন্ত্রের রক্ষাকবচ সর্বজনীন ভোটাধিকার
গণতন্ত্রের রক্ষাকবচ সর্বজনীন ভোটাধিকার

সম্পাদকীয়

ভিন্ন আমেজে রাজধানীর ভোট
ভিন্ন আমেজে রাজধানীর ভোট

পেছনের পৃষ্ঠা

নারীর উপস্থিতি ছিল চোখে পড়ার মতো
নারীর উপস্থিতি ছিল চোখে পড়ার মতো

পেছনের পৃষ্ঠা

ক্ষমতার অক্টোপাস : আমজনতার নাভিশ্বাস
ক্ষমতার অক্টোপাস : আমজনতার নাভিশ্বাস

সম্পাদকীয়

দুঃস্বপ্নের অবসান নতুন স্বপ্নের শুরু
দুঃস্বপ্নের অবসান নতুন স্বপ্নের শুরু

প্রথম পৃষ্ঠা

জুলাই অভ্যুত্থানের হটস্পটে উচ্ছ্বাস-অভিযোগের ভোট
জুলাই অভ্যুত্থানের হটস্পটে উচ্ছ্বাস-অভিযোগের ভোট

পেছনের পৃষ্ঠা

উত্তরসূরি হিসেবে কন্যাকে প্রস্তুত করছেন কিম
উত্তরসূরি হিসেবে কন্যাকে প্রস্তুত করছেন কিম

পূর্ব-পশ্চিম

বিয়ের সাজে ভোট কেন্দ্রে
বিয়ের সাজে ভোট কেন্দ্রে

দেশগ্রাম

জলকাচ
জলকাচ

সাহিত্য

মুসলিম বিশ্বের জন্য বিশেষ পরিকল্পনা এরদোগানের
মুসলিম বিশ্বের জন্য বিশেষ পরিকল্পনা এরদোগানের

পূর্ব-পশ্চিম

পশ্চিমবঙ্গে নিপাহ ভাইরাসে সেই নার্সের মৃত্যু
পশ্চিমবঙ্গে নিপাহ ভাইরাসে সেই নার্সের মৃত্যু

পূর্ব-পশ্চিম

জীবন বদলে দেওয়া প্রাচীন দর্শন
জীবন বদলে দেওয়া প্রাচীন দর্শন

সম্পাদকীয়

ফল ঘোষণার আগেই রেজাল্ট শিটে স্বাক্ষর, প্রিসাইডিং কর্মকর্তা ক্লোজড
ফল ঘোষণার আগেই রেজাল্ট শিটে স্বাক্ষর, প্রিসাইডিং কর্মকর্তা ক্লোজড

দেশগ্রাম

ঐতিহ্যের সোনার কাঠি হারিয়ে না ফেলি
ঐতিহ্যের সোনার কাঠি হারিয়ে না ফেলি

সাহিত্য

যুদ্ধ বাধাতে আলোচনা ভেস্তে দিতে চায় ইসরায়েল
যুদ্ধ বাধাতে আলোচনা ভেস্তে দিতে চায় ইসরায়েল

পূর্ব-পশ্চিম

একগুচ্ছ কবিতা
একগুচ্ছ কবিতা

সাহিত্য

লাঠি ভর করে আসা ৮০ বছরের মোরশেদ ভোট দিয়ে উচ্ছ্বসিত
লাঠি ভর করে আসা ৮০ বছরের মোরশেদ ভোট দিয়ে উচ্ছ্বসিত

পেছনের পৃষ্ঠা