শিরোনাম
প্রকাশ: ০০:০০, শুক্রবার, ২৩ জানুয়ারি, ২০২৬ আপডেট: ০০:৪১, শুক্রবার, ২৩ জানুয়ারি, ২০২৬

সিলেটে প্রথম নির্বাচনি জনসভায় তারেক রহমান

বেহেশতের টিকিটের কথা বলে শিরক করাচ্ছে

শফিউল আলম দোলন ও শাহ্ দিদার আলম নবেল, সিলেট থেকে
প্রিন্ট ভার্সন
বেহেশতের টিকিটের কথা বলে শিরক করাচ্ছে

‘দিল্লি নয়, পিন্ডি নয়, নয় অন্য কোনো দেশ, সবার আগে বাংলাদেশ’ এ স্লোগানের পুনরাবৃত্তি করে সিলেট থেকে দলের নির্বাচনি প্রচারণা শুরু করলেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। গতকাল নগরীর সিলেট সরকারি আলিয়া মাদ্রাসার বিশাল জনসভায় তিনি বলেন, ‘গত ১৫-১৬ বছর এ দেশকে অন্য দেশের কাছে বন্ধক দেওয়া হয়েছিল। একটি দল বলেছে, তাদের ক্ষমতায় বসিয়েছে আরেকটি দেশ। আর এখন যারা মিথ্যা কথা বলে মানুষকে ঠকাচ্ছে, আমরা দেখেছি তাদের আস্তানা কোথায়? সেজন্যই আমরা বলেছি, ‘দিল্লি নয়, পিন্ডিও নয়, সবার আগে বাংলাদেশ।’ তারেক রহমান বলেন, দেশের মানুষই আমাদের রাজনৈতিক সব ক্ষমতার উৎস। সেজন্য আমরা দেশের মানুষের ভাগ্যোন্নয়নে বিশ্বাস করি।

তারেক রহমান বলেন, ‘কেউ কেউ বলে, অমুককে দেখেছি, তমুককে দেখেছি। এবার একে দেখেন। ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের মাধ্যমে লাখো মানুষের প্রাণের বিনিময়ে এ দেশ স্বাধীন হয়েছে। আমাদের এই প্রিয় মাতৃভূমিকে স্বাধীন করার সময় অনেকের ভূমিকা আমরা দেখেছি। যাদের ভূমিকার জন্য এ দেশের লাখ লাখ ভাই শহীদ হয়েছেন। লাখ লাখ মা-বোনের সম্ভ্রহানি হয়েছে। তাদের নতুন করে দেখার কিছু নেই।’

বিএনপির প্রথম নির্বাচনি জনসভায় দেশবাসীর সাহায্য ও দোয়া কামনা করে তারেক রহমান ধানের শীষকে বিজয়ী করতে সবার প্রতি উদাত্ত আহ্বান জানান। জনসভায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, তারেক রহমানের স্ত্রী ডা. জুবাইদা রহমানসহ বিএনপি-মনোনীত প্রার্থী ও কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।

আগের দিন বুধবার রাতে ঢাকা থেকে বিমানে সিলেট পৌঁছান তারেক রহমান। তাঁর সঙ্গে ছিলেন স্ত্রী ডা. জুবাইদা রহমান। ওসমানী বিমানবন্দর থেকে তিনি সফরসঙ্গীদের নিয়ে সরাসরি হজরত শাহজালাল (রহ.) এবং পরে হজরত শাহপরান (রহ.)-এর মাজার জিয়ারত করেন। এ ছাড়া দরগাহ কবরস্থানে মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক জেনারেল এম এ জি ওসমানীর কবরও জিয়ারত করেন। পরে তিনি নগরের উপকণ্ঠে দক্ষিণ সুরমা উপজেলার বিরাইমপুর গ্রামে শ্বশুরবাড়িতে যান। সেখানে নৈশভোজে অংশ নেন। বিরাইমপুর যাতায়াতের পথে সড়কের দুই পাশে দাঁড়িয়ে স্থানীয় জনসাধারণ তাঁকে স্বাগত জানান। সিলেটের বয়স্কদের কাছে তারেক রহমান ‘দামান’ (জামাতা) আর তরুণদের ‘দুলাভাই’। এমন মধুর আত্মীয়তায় তাঁকে বরণ করে নেয় সিলেটের সর্বস্তরের মানুষ। রাতে তারেক রহমান শহরতলির বিমানবন্দর এলাকায় গ্র্যান্ড সিলেট হোটেল অ্যান্ড রিসোর্টে রাতযাপন করেন। জনসভায় যোগদানের আগে এই হোটেলে তারেক রহমান শতাধিক তরুণ শিক্ষার্থীর সঙ্গে মতবিনিময় করেন। জনসভায় তারেক রহমান বলেন, বিএনপি দেশের প্রত্যেক মানুষকে স্বাবলম্বী হিসেবে গড়ে তুলতে চায়। কিন্তু একটি দল ষড়যন্ত্র করছে। তাদের হঠকারিতা ও মিথ্যাচারের বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকতে হবে। আমাদের ‘টেক ব্যাক’ বাংলাদেশে থাকতে হবে। আমরা দেশকে স্বৈরাচারমুক্ত করেছি। এখন মানুষের অধিকার প্রতিষ্ঠিত করতে হবে। শুধু ভোট ও কথা বলার অধিকার প্রতিষ্ঠিত করলে হবে না, মানুষকে স্বাবলম্বী করে নিজের পায়ে দাঁড়ানোর ব্যবস্থা করতে হবে।

মাঠভর্তি জনতার উদ্দেশে প্রশ্ন রাখেন তারেক রহমান, ‘পবিত্র কাবা শরিফের মালিক কে? এই দিন-দুনিয়া, আমরা যে পৃথিবী দেখি, এই পৃথিবীর মালিক কে? এই সূর্য-নক্ষত্র যা দেখি, এর মালিক কে? বেহেশতের মালিক কে? দোজখের মালিক কে?’ তার প্রশ্নগুচ্ছের উত্তরে সবাই ‘আল্লাহ’ বলে সমস্বরে জবাব দেন। এরপর তিনি বলেন, ‘আপনারা সবাই সাক্ষ্য দিলেন, পৃথিবীর মালিক আল্লাহ, বেহেশতের মালিক আল্লাহ, কাবার মালিক আল্লাহ। দোজখের মালিক আল্লাহ। আরে ভাই, যেটার মালিক আল্লাহ, সেটা কি অন্য কেউ দেওয়ার ক্ষমতা রাখে? রাখে না। তাহলে কী দাঁড়াল? নির্বাচনের আগেই একটি দল এই দেব, ওই দেব বলছে, বেহেশতের টিকিট দেব, বলছে না? যেটার মালিক মানুষ নয়, সেটার কথা যদি তারা বলে, তাহলে সেটা শিরক করা হচ্ছে না? যেটার একমাত্র মালিক আল্লাহ। সবকিছুর ওপরে আল্লাহর অধিকার। কাজেই আগেই তো আপনাদের ঠকাচ্ছে, নির্বাচনের পর কেমন ঠকানো ঠকাবে, আপনারা বুঝেন এবার।’ সিলেটের জনসভা শেষে তারেক রহমান সড়কপথে ঢাকার উদ্দেশে রওনা হন। পথে তিনি সিলেট-ঢাকা মহাসড়কসংলগ্ন ছয়টি জেলার আরও ছয়টি স্থানে নির্বাচনি সভায় ভাষণ দেন। এর মধ্যে প্রথমে মৌলভীবাজারের শেরপুরের আইনপুর খেলার মাঠে এবং পরে হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলার প্রস্তাবিত নতুন উপজেলা পরিষদের মাঠে বক্তৃতা করেন। আওয়ামী লীগ সরকারের আমলের নির্বাচন প্রসঙ্গে তারেক রহমান বলেন, ‘১৫-১৬ বছর ধরে আমরা দেখেছি কীভাবে একের পর এক নির্বাচনে ব্যালট বাক্স ছিনতাই হয়েছে, কীভাবে আমি-ডামি নির্বাচন হয়েছে, কীভাবে নিশিরাতের নির্বাচন হয়েছে। এই তথাকথিত নির্বাচনের মাধ্যমে বাংলাদেশের মানুষের ভোটের অধিকার তথা রাজনৈতিক অধিকার কেড়ে নেওয়া হয়েছিল।’ তারেক রহমান বলেন, বিএনপি দেশের এ অবস্থার পরিবর্তন করতে চায়। এ সময় তিনি স্লোগান ধরে বলেন, ‘করব কাজ, গড়ব দেশ- সবার আগে বাংলাদেশ’। এজন্য সবাইকে ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান জানান তিনি।

তারেক রহমান বলেন, ষড়যন্ত্রকারীরা এখনো সক্রিয়। দেশেবিদেশে বসে যারা ষড়যন্ত্র করছেন, তাদের সম্পর্কে সচেতন থাকতে হবে। বক্তব্যের শেষে সবার কাছে ১২ ফেব্রুয়ারি ধানের শীষের পক্ষে ভোট চেয়ে তারেক রহমান বলেন, আগামী দিনে বিএনপি সরকার গঠন করলে আমরা নবী করিম (সা.)-এর ন্যায়পরায়ণতার ভিত্তিতে ইনশাআল্লাহ দেশ পরিচালনা করব। সকাল ১০টা ৫০ মিনিটে পবিত্র কোরআন তিলাওয়াতের মধ্য দিয়ে সমাবেশ শুরু হয়। সিলেট জেলা ও মহানগর বিএনপির যৌথ উদ্যোগে আয়োজিত এ সমাবেশে তারেক রহমান টানা ২২ মিনিট বক্তব্য দেন। তিনি সমাবেশস্থলে আসার আগেই লোকে লোকারণ্য হয়ে যায় আলিয়া মাদ্রাসার ময়দান। মাঠের এক পাশে গুম ও শহীদ পরিবারের সদস্যদের বসার জন্য নির্ধারিত জায়গা রাখা ছিল। তারেক রহমান জনসভার মঞ্চে ওঠার পর নেতা-কর্মীরা ‘দুলাভাই, দুলাভাই’- স্লোগানে চারপাশ মুখর করে তোলেন। এ সময় বিএনপি চেয়ারম্যান হাত নেড়ে উপস্থিত নেতা-কর্মীদের শুভেচ্ছা জানান। নেতা-কর্মীরা ধানের শীষ আঁকা এক রঙের টি-শার্ট, তারেক রহমানের ছবিসংবলিত গেঞ্জি, দলের ব্যানার, ফেস্টুন এবং সিলেটের বিভিন্ন জেলার দলীয় নেতাদের ছবি নিয়েও সমাবেশস্থলে উপস্থিত হন।

আলিয়া মাঠের সমাবেশে সভাপতিত্ব করেন সিলেট জেলা বিএনপির সভাপতি আবদুল কাইয়ুম চৌধুরী। এ সময় মঞ্চে সিলেট ও সুনামগঞ্জের ১১টি সংসদীয় আসনের বিএনপি ও জোটের শরিক দলের প্রার্থীরা উপস্থিত ছিলেন। মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী ও সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরীর পরিচালনায় বক্তব্য রাখেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, যুগ্ম মহাসচিব হুমায়ূন কবির, চেয়ারম্যানের উপদেষ্টা খন্দকার আবদুল মুক্তাদির, আরিফুল হক চৌধুরী, তাহসিনা রুশদীর লুনা, ড. এনামুল হক চৌধুরী ও এম এ মালিক, আন্তর্জাতিক-বিষয়ক সম্পাদক ব্যারিস্টার এম এ সালাম, সাংগঠনিক সম্পাদক জি কে গউছ, সহসাংগঠনিক সম্পাদক মিফতাহ সিদ্দিকী, সাবেক এমপি শাম্মী আখতার, ইসলামী ঐক্যজোটের সভাপতি অ্যাডভোকেট মাওলানা আবদুর রকিব, জমিয়তে ওলামায়ে ইসলামের সভাপতি মাওলানা উবায়দুল্লাহ ফারুক, বিএনপির সহ-ক্ষুদ্র ঋণবিষয়ক সম্পাদক আবদুর রাজ্জাক, কেন্দ্রীয় নির্বাহী সদস্য ডা. শাহরিয়ার হোসেন চৌধুরী, আবুল কাহের চৌধুরী শামীম, জিল্লুর রহমান জিল্লুর ও মিজানুর রহমান মিজান।

সিলেটে নির্বাচনি জনসভা শেষে ঢাকার উদ্দেশে রওনা হন। পথে তিনি হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলা কমপ্লেক্স মাঠে, ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার কুট্টাপাড়া ফুটবল খেলার মাঠে, কিশোরগঞ্জের ভৈরব স্টেডিয়ামে, নরসিংদীর পৌর পার্কে এবং নারায়ণগঞ্জের রূপগঞ্জের গাউছিয়ায় সমাবেশে সংক্ষিপ্ত বক্তব্য দেন।

এই বিভাগের আরও খবর
শান্তিপূর্ণ ভোটের দৃষ্টান্ত
শান্তিপূর্ণ ভোটের দৃষ্টান্ত
রাজধানীতে ছিল নিশ্ছিদ্র নিরাপত্তা
রাজধানীতে ছিল নিশ্ছিদ্র নিরাপত্তা
দেড় বছর অপেক্ষায় ছিলাম এই দিনটার
দেড় বছর অপেক্ষায় ছিলাম এই দিনটার
গ্রহণযোগ্য নির্বাচনে বিএনপির বিজয়
গ্রহণযোগ্য নির্বাচনে বিএনপির বিজয়
১৪ ফেব্রুয়ারির মধ্যে ফলাফলের গেজেট
১৪ ফেব্রুয়ারির মধ্যে ফলাফলের গেজেট
ইতিহাসের সুষ্ঠু নির্বাচন
ইতিহাসের সুষ্ঠু নির্বাচন
সবাইকে নিয়ে কাজ করব
সবাইকে নিয়ে কাজ করব
দুঃস্বপ্নের অবসান নতুন স্বপ্নের শুরু
দুঃস্বপ্নের অবসান নতুন স্বপ্নের শুরু
কমবেশি সব দল নিয়ে দেশ চালাতে চাই
কমবেশি সব দল নিয়ে দেশ চালাতে চাই
গণভোটে জয়ী ‘হ্যাঁ’
গণভোটে জয়ী ‘হ্যাঁ’
অনেক আসনেই হাড্ডাহাড্ডি
অনেক আসনেই হাড্ডাহাড্ডি
ভূমিধস বিজয়ে বিএনপির ইতিহাস
ভূমিধস বিজয়ে বিএনপির ইতিহাস
সর্বশেষ খবর
বড় ধাক্কায় আয়ারল্যান্ড, বিশ্বকাপ শেষ তারকার
বড় ধাক্কায় আয়ারল্যান্ড, বিশ্বকাপ শেষ তারকার

১ মিনিট আগে | মাঠে ময়দানে

নীলফামারীর চারটি আসনেই জামায়াত প্রার্থী বিজয়ী
নীলফামারীর চারটি আসনেই জামায়াত প্রার্থী বিজয়ী

৬ মিনিট আগে | ভোটের হাওয়া

যে কারণে তিনটি আসনের ফলাফল ঘোষণা স্থগিত রাখলো ইসি
যে কারণে তিনটি আসনের ফলাফল ঘোষণা স্থগিত রাখলো ইসি

৯ মিনিট আগে | ভোটের হাওয়া

নওগাঁর ছয়টি আসনে বিজয়ী হলেন যারা
নওগাঁর ছয়টি আসনে বিজয়ী হলেন যারা

৩৫ মিনিট আগে | ভোটের হাওয়া

বিকাশ-নগদ-রকেটে লেনদেন স্বাভাবিক
বিকাশ-নগদ-রকেটে লেনদেন স্বাভাবিক

৩৯ মিনিট আগে | অর্থনীতি

বিএনপির বিজয়ে চীনের অভিনন্দন
বিএনপির বিজয়ে চীনের অভিনন্দন

৫০ মিনিট আগে | রাজনীতি

ফরিদপুর-১ আসনে প্রথমবারের মতো জামায়াতের বিজয়
ফরিদপুর-১ আসনে প্রথমবারের মতো জামায়াতের বিজয়

৫৪ মিনিট আগে | ভোটের হাওয়া

ঢাকা-১২ আসনে তিন সাইফুলের লড়াইয়ে জয়ী জামায়াতের প্রার্থী
ঢাকা-১২ আসনে তিন সাইফুলের লড়াইয়ে জয়ী জামায়াতের প্রার্থী

৫৪ মিনিট আগে | ভোটের হাওয়া

মার্চে পরমাণু সমঝোতা না হলে ‘ভয়ংকর কিছু’ ঘটতে পারে:  ট্রাম্প
মার্চে পরমাণু সমঝোতা না হলে ‘ভয়ংকর কিছু’ ঘটতে পারে:  ট্রাম্প

১ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

ক্যাম্পবেলটাউনে একুশে মেলা ও আন্তর্জাতিক বইমেলা নিয়ে সংবাদ সম্মেলন
ক্যাম্পবেলটাউনে একুশে মেলা ও আন্তর্জাতিক বইমেলা নিয়ে সংবাদ সম্মেলন

১ ঘণ্টা আগে | পরবাস

দিনাজপুরে ৫টিতে বিএনপি, একটিতে স্বতন্ত্র বিজয়ী
দিনাজপুরে ৫টিতে বিএনপি, একটিতে স্বতন্ত্র বিজয়ী

১ ঘণ্টা আগে | ভোটের হাওয়া

নাহিদ-হাসনাতসহ যে ৬ আসনে জয়ী এনসিপি
নাহিদ-হাসনাতসহ যে ৬ আসনে জয়ী এনসিপি

১ ঘণ্টা আগে | ভোটের হাওয়া

নারায়ণগঞ্জের ৫টি আসনে জয়ী হলেন যারা
নারায়ণগঞ্জের ৫টি আসনে জয়ী হলেন যারা

১ ঘণ্টা আগে | ভোটের হাওয়া

নির্বাচনে ভোট পড়েছে ৫৯ দশমিক ৪৪ শতাংশ : ইসি
নির্বাচনে ভোট পড়েছে ৫৯ দশমিক ৪৪ শতাংশ : ইসি

১ ঘণ্টা আগে | জাতীয়

জনগণ তাদের কল্যাণের দায়িত্ব তারেক রহমানকে দিয়েছে: নজরুল ইসলাম
জনগণ তাদের কল্যাণের দায়িত্ব তারেক রহমানকে দিয়েছে: নজরুল ইসলাম

১ ঘণ্টা আগে | রাজনীতি

তারেক রহমানকে পাকিস্তানের প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীর অভিনন্দন
তারেক রহমানকে পাকিস্তানের প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীর অভিনন্দন

১ ঘণ্টা আগে | রাজনীতি

নোয়াখালীর ৫টি আসনে বিএনপি, একটিতে এনসিপি বিজয়ী
নোয়াখালীর ৫টি আসনে বিএনপি, একটিতে এনসিপি বিজয়ী

১ ঘণ্টা আগে | ভোটের হাওয়া

ঝিনাইদহে একটিতে বিএনপি, ৩টিতে জামায়াতের জয়
ঝিনাইদহে একটিতে বিএনপি, ৩টিতে জামায়াতের জয়

২ ঘণ্টা আগে | ভোটের হাওয়া

ঢাকা-৭ আসনে বিএনপির হামিদুর বিজয়ী
ঢাকা-৭ আসনে বিএনপির হামিদুর বিজয়ী

২ ঘণ্টা আগে | ভোটের হাওয়া

নিজামীপুত্র ব্যারিস্টার মোমেন বিপুল ভোটে বিজয়ী
নিজামীপুত্র ব্যারিস্টার মোমেন বিপুল ভোটে বিজয়ী

২ ঘণ্টা আগে | ভোটের হাওয়া

বিএনপির বিশাল বিজয়ে নিউইয়র্কে বিজয় র‌্যালি
বিএনপির বিশাল বিজয়ে নিউইয়র্কে বিজয় র‌্যালি

২ ঘণ্টা আগে | পরবাস

তারেক রহমানকে অভিনন্দন জানালেন নরেন্দ্র মোদি
তারেক রহমানকে অভিনন্দন জানালেন নরেন্দ্র মোদি

২ ঘণ্টা আগে | রাজনীতি

সিরাজগঞ্জে ৬টি আসনেই হ্যাঁ ভোট বিজয়ী
সিরাজগঞ্জে ৬টি আসনেই হ্যাঁ ভোট বিজয়ী

২ ঘণ্টা আগে | ভোটের হাওয়া

চাঁপাইনবাবগঞ্জে জামানত হারিয়েছেন ১০ প্রার্থী
চাঁপাইনবাবগঞ্জে জামানত হারিয়েছেন ১০ প্রার্থী

২ ঘণ্টা আগে | ভোটের হাওয়া

সিরাজগঞ্জে বিএনপি ৫টি, জামায়াত ১টি আসনে জয়ী
সিরাজগঞ্জে বিএনপি ৫টি, জামায়াত ১টি আসনে জয়ী

২ ঘণ্টা আগে | ভোটের হাওয়া

ব্রাহ্মণবাড়িয়ার ৫টিতে বিএনপি জোট, ১টিতে স্বতন্ত্র জয়ী
ব্রাহ্মণবাড়িয়ার ৫টিতে বিএনপি জোট, ১টিতে স্বতন্ত্র জয়ী

৩ ঘণ্টা আগে | ভোটের হাওয়া

বেইজিংয়ের সঙ্গে উত্তেজনার মধ্যেই চীনা নৌযান জব্দ করলো জাপান
বেইজিংয়ের সঙ্গে উত্তেজনার মধ্যেই চীনা নৌযান জব্দ করলো জাপান

৩ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

গণপরিবহন চলাচল নিয়ে সবশেষ যা জানা গেল
গণপরিবহন চলাচল নিয়ে সবশেষ যা জানা গেল

৩ ঘণ্টা আগে | নগর জীবন

সুদানে নীলনদে নৌকাডুবিতে ২১ জনের প্রাণহানি
সুদানে নীলনদে নৌকাডুবিতে ২১ জনের প্রাণহানি

৩ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

মিনেসোটায় অভিবাসী দমনাভিযান শেষের ঘোষণা দিলেন টম হোম্যান
মিনেসোটায় অভিবাসী দমনাভিযান শেষের ঘোষণা দিলেন টম হোম্যান

৩ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

সর্বাধিক পঠিত
নিজের ফোনেই অ্যাপের মাধ্যমে জানতে পারবেন ভোটের ফলাফল
নিজের ফোনেই অ্যাপের মাধ্যমে জানতে পারবেন ভোটের ফলাফল

২০ ঘণ্টা আগে | ভোটের হাওয়া

নিজ কেন্দ্রে হারলেন জামায়াত আমির
নিজ কেন্দ্রে হারলেন জামায়াত আমির

১৫ ঘণ্টা আগে | ভোটের হাওয়া

তিনটি আসনের ফল ঘোষণা স্থগিত রাখবে নির্বাচন কমিশন
তিনটি আসনের ফল ঘোষণা স্থগিত রাখবে নির্বাচন কমিশন

৭ ঘণ্টা আগে | ভোটের হাওয়া

‘না’ ভোট জিতেছে যে চারটি আসনে
‘না’ ভোট জিতেছে যে চারটি আসনে

৬ ঘণ্টা আগে | ভোটের হাওয়া

ঢাকা-১৫ আসনে জয়ী জামায়াত আমির
ঢাকা-১৫ আসনে জয়ী জামায়াত আমির

৬ ঘণ্টা আগে | ভোটের হাওয়া

৭ নারী প্রার্থীর বিশাল জয়
৭ নারী প্রার্থীর বিশাল জয়

৫ ঘণ্টা আগে | ভোটের হাওয়া

এক লাখের বেশি ভোটে হেরেছেন তাহেরী
এক লাখের বেশি ভোটে হেরেছেন তাহেরী

৬ ঘণ্টা আগে | ভোটের হাওয়া

দুই আসনে ফয়জুল করীমের পরাজয়
দুই আসনে ফয়জুল করীমের পরাজয়

৮ ঘণ্টা আগে | ভোটের হাওয়া

ধানের শীষের প্রার্থী নাছির চৌধুরীকে শুভেচ্ছা শিশির মনিরের
ধানের শীষের প্রার্থী নাছির চৌধুরীকে শুভেচ্ছা শিশির মনিরের

১৬ ঘণ্টা আগে | ভোটের হাওয়া

হেরেই গেলেন দাঁড়িপাল্লা প্রতীকের আলোচিত প্রার্থী কৃষ্ণ নন্দী
হেরেই গেলেন দাঁড়িপাল্লা প্রতীকের আলোচিত প্রার্থী কৃষ্ণ নন্দী

৪ ঘণ্টা আগে | ভোটের হাওয়া

গোপালগঞ্জে বিএনপির তিনে তিন
গোপালগঞ্জে বিএনপির তিনে তিন

৯ ঘণ্টা আগে | ভোটের হাওয়া

২ হাজার ভোটের ব্যবধানে জিতলেন নাহিদ ইসলাম
২ হাজার ভোটের ব্যবধানে জিতলেন নাহিদ ইসলাম

৪ ঘণ্টা আগে | ভোটের হাওয়া

ঝিনাইদহ-১ আসনে বিপুল ভোটে বিএনপির আসাদুজ্জামান প্রাথমিকভাবে নির্বাচিত
ঝিনাইদহ-১ আসনে বিপুল ভোটে বিএনপির আসাদুজ্জামান প্রাথমিকভাবে নির্বাচিত

১৭ ঘণ্টা আগে | ভোটের হাওয়া

যশোরের ৬ আসনে শেষ হয়েছে ভোট, চলছে গণনা
যশোরের ৬ আসনে শেষ হয়েছে ভোট, চলছে গণনা

১৯ ঘণ্টা আগে | ভোটের হাওয়া

ফলাফল টেম্পারিংয়ের অভিযোগ মামুনুল হকের
ফলাফল টেম্পারিংয়ের অভিযোগ মামুনুল হকের

১০ ঘণ্টা আগে | ভোটের হাওয়া

ফরিদপুর-২ আসনে শামা ওবায়েদ জয়ী
ফরিদপুর-২ আসনে শামা ওবায়েদ জয়ী

১৩ ঘণ্টা আগে | ভোটের হাওয়া

পিরোজপুর-১ আসনে মাসুদ সাঈদী বিজয়ী
পিরোজপুর-১ আসনে মাসুদ সাঈদী বিজয়ী

১৩ ঘণ্টা আগে | ভোটের হাওয়া

গাজীপুরের তিনটি আসনের ফলাফল ঘোষণা
গাজীপুরের তিনটি আসনের ফলাফল ঘোষণা

৮ ঘণ্টা আগে | ভোটের হাওয়া

১০ উইকেটের ঐতিহাসিক জয় পেল ইতালি
১০ উইকেটের ঐতিহাসিক জয় পেল ইতালি

১৮ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

সিলেট বিভাগে বিএনপির ভূমিধস জয়, জামায়াত ০, খেলাফত মজলিস ১ আসনে বিজয়ী
সিলেট বিভাগে বিএনপির ভূমিধস জয়, জামায়াত ০, খেলাফত মজলিস ১ আসনে বিজয়ী

৬ ঘণ্টা আগে | ভোটের হাওয়া

হাসনাত আব্দুল্লাহর প্রতিদ্বন্দ্বী জসিমের ভোট বর্জন
হাসনাত আব্দুল্লাহর প্রতিদ্বন্দ্বী জসিমের ভোট বর্জন

১৮ ঘণ্টা আগে | ভোটের হাওয়া

কিশোরগঞ্জ-৪ আসনে ফজলুর রহমান জয়ী
কিশোরগঞ্জ-৪ আসনে ফজলুর রহমান জয়ী

১৫ ঘণ্টা আগে | ভোটের হাওয়া

পিরোজপুরে দুইটিতে ধানের শীষ, একটিতে দাঁড়িপাল্লার জয়
পিরোজপুরে দুইটিতে ধানের শীষ, একটিতে দাঁড়িপাল্লার জয়

৮ ঘণ্টা আগে | ভোটের হাওয়া

কুমিল্লার ৮টিতে বিএনপি, দু’টিতে জামায়াত জোট বিজয়ী
কুমিল্লার ৮টিতে বিএনপি, দু’টিতে জামায়াত জোট বিজয়ী

৯ ঘণ্টা আগে | ভোটের হাওয়া

সিলেট-৫ আসনে খেলাফতের আবুল হাসান বেসরকারিভাবে বিজয়ী
সিলেট-৫ আসনে খেলাফতের আবুল হাসান বেসরকারিভাবে বিজয়ী

১৫ ঘণ্টা আগে | ভোটের হাওয়া

পোস্টাল ব্যালটের চমকে জামায়াত প্রার্থী রফিকুল ইসলামের জয়
পোস্টাল ব্যালটের চমকে জামায়াত প্রার্থী রফিকুল ইসলামের জয়

১০ ঘণ্টা আগে | ভোটের হাওয়া

পাবনায় ভোটগ্রহণ শেষ, চলছে গণনা
পাবনায় ভোটগ্রহণ শেষ, চলছে গণনা

১৮ ঘণ্টা আগে | ভোটের হাওয়া

ভূমিধস বিজয়ের পথে জোনায়েদ সাকী
ভূমিধস বিজয়ের পথে জোনায়েদ সাকী

১৫ ঘণ্টা আগে | ভোটের হাওয়া

ইরানে অতর্কিত হামলা চালানোর প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র?
ইরানে অতর্কিত হামলা চালানোর প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র?

১৮ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

রুমিন ফারহানা বেসরকারিভাবে বিজয়ী
রুমিন ফারহানা বেসরকারিভাবে বিজয়ী

১২ ঘণ্টা আগে | ভোটের হাওয়া

প্রিন্ট সর্বাধিক
গণভোটে জয়ী ‘হ্যাঁ’
গণভোটে জয়ী ‘হ্যাঁ’

প্রথম পৃষ্ঠা

ভূমিধস বিজয়ে বিএনপির ইতিহাস
ভূমিধস বিজয়ে বিএনপির ইতিহাস

প্রথম পৃষ্ঠা

কমবেশি সব দল নিয়ে দেশ চালাতে চাই
কমবেশি সব দল নিয়ে দেশ চালাতে চাই

প্রথম পৃষ্ঠা

নিজের ভোট পাননি তাহেরী
নিজের ভোট পাননি তাহেরী

দেশগ্রাম

মুন্সিগঞ্জে পালকিতে চড়ে ভোট কেন্দ্রে ১০৩ বছরের বৃদ্ধা
মুন্সিগঞ্জে পালকিতে চড়ে ভোট কেন্দ্রে ১০৩ বছরের বৃদ্ধা

পেছনের পৃষ্ঠা

প্রথম ভোট দিলেন তারা
প্রথম ভোট দিলেন তারা

পেছনের পৃষ্ঠা

অলিগলি ও রাজপথে রাজত্ব অটোরিকশার
অলিগলি ও রাজপথে রাজত্ব অটোরিকশার

পেছনের পৃষ্ঠা

কেন্দ্রে কেন্দ্রে দলীয় কর্মী এজেন্টদের সহাবস্থান
কেন্দ্রে কেন্দ্রে দলীয় কর্মী এজেন্টদের সহাবস্থান

পেছনের পৃষ্ঠা

ইতিহাসের সুষ্ঠু নির্বাচন
ইতিহাসের সুষ্ঠু নির্বাচন

প্রথম পৃষ্ঠা

সবাইকে নিয়ে কাজ করব
সবাইকে নিয়ে কাজ করব

প্রথম পৃষ্ঠা

অনেক আসনেই হাড্ডাহাড্ডি
অনেক আসনেই হাড্ডাহাড্ডি

প্রথম পৃষ্ঠা

গ্রহণযোগ্য নির্বাচনে বিএনপির বিজয়
গ্রহণযোগ্য নির্বাচনে বিএনপির বিজয়

প্রথম পৃষ্ঠা

দেড় বছর অপেক্ষায় ছিলাম এই দিনটার
দেড় বছর অপেক্ষায় ছিলাম এই দিনটার

প্রথম পৃষ্ঠা

গণতন্ত্রের রক্ষাকবচ সর্বজনীন ভোটাধিকার
গণতন্ত্রের রক্ষাকবচ সর্বজনীন ভোটাধিকার

সম্পাদকীয়

ভিন্ন আমেজে রাজধানীর ভোট
ভিন্ন আমেজে রাজধানীর ভোট

পেছনের পৃষ্ঠা

নারীর উপস্থিতি ছিল চোখে পড়ার মতো
নারীর উপস্থিতি ছিল চোখে পড়ার মতো

পেছনের পৃষ্ঠা

ক্ষমতার অক্টোপাস : আমজনতার নাভিশ্বাস
ক্ষমতার অক্টোপাস : আমজনতার নাভিশ্বাস

সম্পাদকীয়

দুঃস্বপ্নের অবসান নতুন স্বপ্নের শুরু
দুঃস্বপ্নের অবসান নতুন স্বপ্নের শুরু

প্রথম পৃষ্ঠা

জুলাই অভ্যুত্থানের হটস্পটে উচ্ছ্বাস-অভিযোগের ভোট
জুলাই অভ্যুত্থানের হটস্পটে উচ্ছ্বাস-অভিযোগের ভোট

পেছনের পৃষ্ঠা

উত্তরসূরি হিসেবে কন্যাকে প্রস্তুত করছেন কিম
উত্তরসূরি হিসেবে কন্যাকে প্রস্তুত করছেন কিম

পূর্ব-পশ্চিম

বিয়ের সাজে ভোট কেন্দ্রে
বিয়ের সাজে ভোট কেন্দ্রে

দেশগ্রাম

জলকাচ
জলকাচ

সাহিত্য

মুসলিম বিশ্বের জন্য বিশেষ পরিকল্পনা এরদোগানের
মুসলিম বিশ্বের জন্য বিশেষ পরিকল্পনা এরদোগানের

পূর্ব-পশ্চিম

জীবন বদলে দেওয়া প্রাচীন দর্শন
জীবন বদলে দেওয়া প্রাচীন দর্শন

সম্পাদকীয়

পশ্চিমবঙ্গে নিপাহ ভাইরাসে সেই নার্সের মৃত্যু
পশ্চিমবঙ্গে নিপাহ ভাইরাসে সেই নার্সের মৃত্যু

পূর্ব-পশ্চিম

ফল ঘোষণার আগেই রেজাল্ট শিটে স্বাক্ষর, প্রিসাইডিং কর্মকর্তা ক্লোজড
ফল ঘোষণার আগেই রেজাল্ট শিটে স্বাক্ষর, প্রিসাইডিং কর্মকর্তা ক্লোজড

দেশগ্রাম

ঐতিহ্যের সোনার কাঠি হারিয়ে না ফেলি
ঐতিহ্যের সোনার কাঠি হারিয়ে না ফেলি

সাহিত্য

যুদ্ধ বাধাতে আলোচনা ভেস্তে দিতে চায় ইসরায়েল
যুদ্ধ বাধাতে আলোচনা ভেস্তে দিতে চায় ইসরায়েল

পূর্ব-পশ্চিম

একগুচ্ছ কবিতা
একগুচ্ছ কবিতা

সাহিত্য

লাঠি ভর করে আসা ৮০ বছরের মোরশেদ ভোট দিয়ে উচ্ছ্বসিত
লাঠি ভর করে আসা ৮০ বছরের মোরশেদ ভোট দিয়ে উচ্ছ্বসিত

পেছনের পৃষ্ঠা