ঢাকা বিশ্ববিদ্যালয়ের দোয়েল চত্বরের পাশে অবস্থিত তিন নেতার মাজার ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির কবর জিয়ারতের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে নির্বাচনি প্রচার শুরু করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। গতকাল সকালে এ প্রচার কার্যক্রম শুরু করেন দলের আহ্বায়ক ও ঢাকা-১১ আসনে এনসিপি মনোনীত প্রার্থী নাহিদ ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন ঢাকা-৮ আসনের প্রার্থী নাসীরুদ্দীন পাটওয়ারী, ঢাকা-১৮ আসনের প্রার্থী আদীব আরিফ, নির্বাচন পরিচালনা কমিটির সদস্যসচিব মনিরা শারমিন, ঢাকা-৯ আসনের প্রার্থী জাবেদ রাসিন, সিরাজগঞ্জ-৩ আসনের দিলশানা পারুল, ঢাকা-২০ আসনের প্রার্থী নাবিলা তাসনিদসহ দলের অন্যান্য নেতারা। এ সময় নাহিদ ইসলাম বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা থেকে ভাষা আন্দোলন, মুক্তিযুদ্ধ এবং ২৪ এর অভ্যুত্থান শুরু হয়েছিল। তাই এই এলাকা থেকেই আমরা নির্বাচনি যাত্রা শুরু করেছি। ওসমান হাদির পাশাপাশি জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কবর জিয়ারত করে এনসিপির নির্বাচনি পদযাত্রা শুরু হয়। মাজার ও কবর জিয়ারত শেষে প্রচারণা কর্মসূচি জাতীয় প্রেস ক্লাব পর্যন্ত অগ্রসর হয়। এর পরে ১০-দলীয় ঐক্যের নেতৃত্বাধীন জামায়াতে ইসলামীর আনুষ্ঠানিকভাবে নির্বাচনি প্রচারণায় ঢাকা-১৫ আসনের জনসমাবেশে যোগ দেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। আসনটিতে নির্বাচন করছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
শিরোনাম
- ঢাকা-১২ আসনে তিন সাইফুলের লড়াইয়ে জয়ী জামায়াতের প্রার্থী
- ক্যাম্পবেলটাউনে একুশে মেলা ও আন্তর্জাতিক বইমেলা নিয়ে সংবাদ সম্মেলন
- নির্বাচনে ভোট পড়েছে ৫৯ দশমিক ৪৪ শতাংশ : ইসি
- জনগণ তাদের কল্যাণের দায়িত্ব তারেক রহমানকে দিয়েছে: নজরুল ইসলাম
- নিজামীপুত্র ব্যারিস্টার মোমেন বিপুল ভোটে বিজয়ী
- সিরাজগঞ্জে ৬টি আসনেই হ্যাঁ ভোট বিজয়ী
- সিরাজগঞ্জে বিএনপি ৫টি, জামায়াত ১টি আসনে জয়ী
- গণপরিবহন চলাচল নিয়ে সবশেষ যা জানা গেল
- তারেক রহমানকে ঐতিহাসিক বিজয়ের শুভেচ্ছা মার্কিন দূতাবাসের
- গাজীপুরের ৪টিতে বিএনপি, একটিতে জামায়াত প্রার্থী বিজয়ী
- হেরেই গেলেন দাঁড়িপাল্লা প্রতীকের আলোচিত প্রার্থী কৃষ্ণ নন্দী
- ২ হাজার ভোটের ব্যবধানে জিতলেন নাহিদ ইসলাম
- ৭ নারী প্রার্থীর বিশাল জয়
- এক লাখের বেশি ভোটে হেরেছেন তাহেরী
- পিরোজপুরে দুইটিতে ধানের শীষ, একটিতে দাঁড়িপাল্লার জয়
- ৯৪ কেন্দ্রের ফলাফলে এগিয়ে পার্থ
- নিজ কেন্দ্রে হারলেন জামায়াত আমির
- ভূমিধস বিজয়ের পথে জোনায়েদ সাকী
- সিলেট-৫ আসনে খেলাফতের আবুল হাসান বেসরকারিভাবে বিজয়ী
- বেসরকারিভাবে হাসনাত আব্দুল্লাহকে বিজয়ী ঘোষণা
তিন নেতা ও হাদির কবর জিয়ারত করে প্রচারে এনসিপি
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর