আসন্ন জাতীয় সংসদ নির্বাচন নিয়ে অন্তর্বর্তী সরকারের উদ্যোগের প্রশংসা করেছেন ঢাকায় নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন। গতকাল জাতীয় নিরাপত্তা উপদেষ্টার কার্যালয়ে নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমানের সঙ্গে সাক্ষাৎকালে এ প্রশংসা করেন। এ সময় রাষ্ট্রদূত বাংলাদেশের গণতান্ত্রিক রূপান্তর প্রক্রিয়ায় যুক্তরাষ্ট্রের দৃঢ় সমর্থনের কথা পুনর্ব্যক্ত করেন। পাশাপাশি আসন্ন নির্বাচন ও ব্যাপক সংস্কার কার্যক্রমে অন্তর্বর্তী সরকারের উদ্যোগ ও প্রচেষ্টার প্রশংসা করেন। সাক্ষাৎকালে ড. খলিলুর রহমান রাষ্ট্রদূত ক্রিস্টেনসেনকে বাংলাদেশে যুক্তরাষ্ট্রের নতুন দূত হিসেবে স্বাগত জানান। তিনি ঢাকায় তাঁর আগের দায়িত্বকাল এবং ওয়াশিংটন ডিসিতে যুক্তরাষ্ট্র সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে থেকে বাংলাদেশ-যুক্তরাষ্ট্র দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদারে অবদানের কথা স্মরণ করেন। ড. খলিলুর রহমান আশা প্রকাশ করেন, বর্তমান মেয়াদে রাষ্ট্রদূত ক্রিস্টেনসেনের নেতৃত্বে দুই দেশের সম্পর্ক নতুন উচ্চতায় পৌঁছাবে। সূত্র জানান, ঘণ্টাব্যাপী বৈঠকে বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সম্পর্কের বিভিন্ন গুরুত্বপূর্ণ দিক নিয়ে আলোচনা হয়েছে। আলোচ্য বিষয়গুলোর মধ্যে ছিল পারস্পরিক শুল্ক চুক্তি, রোহিঙ্গা জনগোষ্ঠীর প্রতি সহায়তা, অভিবাসন ইস্যু এবং যুক্তরাষ্ট্রে অবস্থানরত অনিবন্ধিত বাংলাদেশিদের প্রত্যাবর্তন। পাশাপাশি বাংলাদেশে যুক্তরাষ্ট্রের ব্যবসা, বিনিয়োগ সম্ভাবনাসহ উভয় দেশের অভিন্ন স্বার্থসংশ্লিষ্ট আঞ্চলিক বিষয়গুলোও আলোচনায় আসে। বৈঠকে ঢাকায় অবস্থিত যুক্তরাষ্ট্র দূতাবাসের রাজনৈতিক ও অর্থনৈতিক কাউন্সেলর এরিক গিলেনও উপস্থিত ছিলেন।
শিরোনাম
- কত ভোট পেলেন আমজনতার তারেক
- ঢাকা-১২ আসনে তিন সাইফুলের লড়াইয়ে জয়ী জামায়াতের প্রার্থী
- ক্যাম্পবেলটাউনে একুশে মেলা ও আন্তর্জাতিক বইমেলা নিয়ে সংবাদ সম্মেলন
- নির্বাচনে ভোট পড়েছে ৫৯ দশমিক ৪৪ শতাংশ : ইসি
- জনগণ তাদের কল্যাণের দায়িত্ব তারেক রহমানকে দিয়েছে: নজরুল ইসলাম
- নিজামীপুত্র ব্যারিস্টার মোমেন বিপুল ভোটে বিজয়ী
- সিরাজগঞ্জে ৬টি আসনেই হ্যাঁ ভোট বিজয়ী
- সিরাজগঞ্জে বিএনপি ৫টি, জামায়াত ১টি আসনে জয়ী
- গণপরিবহন চলাচল নিয়ে সবশেষ যা জানা গেল
- তারেক রহমানকে ঐতিহাসিক বিজয়ের শুভেচ্ছা মার্কিন দূতাবাসের
- গাজীপুরের ৪টিতে বিএনপি, একটিতে জামায়াত প্রার্থী বিজয়ী
- হেরেই গেলেন দাঁড়িপাল্লা প্রতীকের আলোচিত প্রার্থী কৃষ্ণ নন্দী
- ২ হাজার ভোটের ব্যবধানে জিতলেন নাহিদ ইসলাম
- ৭ নারী প্রার্থীর বিশাল জয়
- এক লাখের বেশি ভোটে হেরেছেন তাহেরী
- পিরোজপুরে দুইটিতে ধানের শীষ, একটিতে দাঁড়িপাল্লার জয়
- ৯৪ কেন্দ্রের ফলাফলে এগিয়ে পার্থ
- নিজ কেন্দ্রে হারলেন জামায়াত আমির
- ভূমিধস বিজয়ের পথে জোনায়েদ সাকী
- সিলেট-৫ আসনে খেলাফতের আবুল হাসান বেসরকারিভাবে বিজয়ী
প্রকাশ:
০০:০০, শুক্রবার, ২৩ জানুয়ারি, ২০২৬
আপডেট:
০০:৪১, শুক্রবার, ২৩ জানুয়ারি, ২০২৬
সংস্কার প্রচেষ্টায় যুক্তরাষ্ট্রের প্রশংসা
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর