শিরোনাম
প্রকাশ: ০০:০০, শনিবার, ২৪ জানুয়ারি, ২০২৬ আপডেট: ১২:২৬, শনিবার, ২৪ জানুয়ারি, ২০২৬

প্রতিশ্রুতির ফুলঝুরি প্রার্থীদের

নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট ভার্সন
প্রতিশ্রুতির ফুলঝুরি প্রার্থীদের

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারে ব্যস্ত সময় পার করছেন প্রার্থীরা। নেতা-কর্মীদের নিয়ে ঘুরছেন ভোটারদের দ্বারে দ্বারে। সমস্যার কথা শোনার পাশাপাশি দিচ্ছেন প্রতিশ্রুতির ফুলঝুরি। সাত জেলায় সমাবেশ শেষে গতকাল ঢাকায় ফিরে ভাসানটেকে নিজ আসনে নির্বাচনি সভা করেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। সভায় ভোটারদের সমস্যা সমাধানের প্রতিশ্রুতির পাশাপাশি ফ্যামিলি কার্ড প্রদানের কথা পুনর্ব্যক্ত করেন তিনি। উত্তরাঞ্চলের চার জেলায় জনসমাবেশ করেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। এসব সমাবেশে দুর্নীতি ও চাঁদাবাজমুক্ত বাংলাদেশ গড়ার পাশাপাশি বেকারদের কর্মসংস্থানের প্রতিশ্রুতি দেন। এ ছাড়া সারা দেশে বিভিন্ন রাজনৈতিক দল ও স্বতন্ত্র প্রার্থীরা নানান প্রতিশ্রুতি দিয়ে ভোট আদায়ের চেষ্টা করছেন।

রাজধানীর শাহজাদপুর এলাকায় গতকাল প্রচারের সময় ঢাকা-১১ আসনের প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক মো. নাহিদ ইসলাম বলেন, ট্রাফিক জ্যাম, গ্যাস সংকট, চাঁদাবাজির বিরুদ্ধে কাজ করব। এলাকার দখল হওয়া মাঠ উদ্ধার করে শিশুদের খেলাধুলার ব্যবস্থা করব। মিরপুর মাজার রোড এলাকায় গণসংযোগকালে ঢাকা-১৪ আসনে বিএনপির প্রার্থী ইঞ্জিনিয়ার সানজিদা ইসলাম তুলি বলেন, প্রচারে প্রার্থী ও কর্মী-সমর্থকেরা ভোটারদের কাছে গিয়ে নিজ দলের পক্ষে ‘দলবাজি’ করলেও সেখানে যেন ধর্মকে টেনে আনা না হয়। মিরপুরের পল্লবী এলাকায় ঢাকা-১৬ আসনে বিএনপির প্রার্থী আমিনুল হক বলেন, কিছু রাজনৈতিক শক্তি বিদেশি মদতে নির্বাচন প্রশ্নবিদ্ধ করার অপচেষ্টা চালাচ্ছে। তবে বিএনপি কোনো ষড়যন্ত্রে পা দেবে না এবং জনগণের রায়কেই চূড়ান্ত বলে সম্মান জানাবে। উত্তরা ১২ নম্বর সেক্টরে এক পথসভায় ঢাকা-১৮ আসনে এনসিপির প্রার্থী আরিফুল ইসলাম আদীব বলেন, উদ্যোক্তা ও ব্যবসায়ীদের কাছ থেকে রাজনৈতিক পরিচয়ে চাঁদাবাজি রুখে দিতে ব্যবসায়ী সমাজের পাশে থাকব।

সবুজবাগে উঠান বৈঠক ঢাকা-৯ আসনে বিএনপির প্রার্থী হাবিবুর রশিদ হাবিব বলেন, এই আসনকে মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজমুক্ত করতে হবে। সুরিটোলা স্কুলের সামনে গণসংযোগকালে ঢাকা-৬ আসনে বিএনপির প্রার্থী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন পুরান ঢাকার দীর্ঘদিনের গ্যাস সংকট, জলাবদ্ধতা, ভাঙা রাস্তা, দূষণ ও ট্রাফিক জ্যামের মতো জটিল সমস্যাগুলোর স্থায়ী সমাধানের প্রতিশ্রুতি দেন। মোহাম্মদপুরের নূরজাহান সড়কে গণসংযোগকালে ঢাকা-১৩ আসনে ধানের শীষের সংসদ সদস্য পদপ্রার্থী ববি হাজ্জাজ শহীদদের আদর্শ ধারণ করে পথচলার অঙ্গীকার করেন। একই আসনে মোহাম্মদপুর জামে মসজিদ কমপ্লেক্সের সামনে প্রচার চালান বাংলাদেশ খেলাফত মজলিসের প্রার্থী মামুনুল হক।

রামপুরায় গণসংযোগকালে ঢাকা-১১ আসনের ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী শেখ ফজলে বাড়ি মাসউদ বলেন, দুর্নীতি, জুলুম, অত্যাচার, দুঃশাসন ও চাঁদাবাজমুক্ত এলাকা গড়ব। সংসদ ভবনের দক্ষিণ প্লাজাসংলগ্ন এলাকায় ঢাকা-১২ আসনে গণসংহতি আন্দোলনের প্রার্থী তাসলিমা আখতার সংসদীয় এলাকাকে সেবা, সুরক্ষা, সম্মান ও নাগরিক মর্যাদা নিশ্চিতের দৃষ্টান্তমূলক মডেল হিসেবে গড়ে তোলার প্রতিশ্রুতি দেন।

বাংলাদেশ প্রতিদিনের সারা দেশের প্রতিনিধিরা জানান, খুলনার ডুমুরিয়া উপজেলার গুটুদিয়া ইউনিয়নে নির্বাচনি সমাবেশে খুলনা-৫ আসনে জামায়াতের প্রার্থী মিয়া গোলাম পরওয়ার বলেন, ব্যালটের মাধ্যমেই রাষ্ট্রক্ষমতা ও আইন পরিবর্তনের যে সুযোগ তৈরি হয়েছে এটিই বর্তমান সময়ের সংগ্রামের পথ। দ্বীনের পথে সংগ্রাম ও আত্মত্যাগের মাধ্যমেই আল্লাহর সন্তুষ্টি অর্জন সম্ভব। কক্সবাজারের চকরিয়ায় গণসংযোগকালে কক্সবাজার-১ আসনে বিএনপির প্রার্থী সালাহউদ্দিন আহমদ বলেন, ভোটাধিকার প্রতিষ্ঠার জন্য আজীবন সংগ্রাম করেছি। শহীদদের প্রত্যাশা অনুযায়ী একটি শক্তিশালী গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণে প্রতিশ্রুতিবদ্ধ বিএনপি। কুমিল্লার দেবিদ্বারে গণসংযোগকালে কুমিল্লা-৪ এনসিপির প্রার্থী হাসনাত আবদুল্লাহ মাদক, দুর্নীতি ও চাঁদাবাজমুক্ত সমাজ গড়ার প্রত্যয় ব্যক্ত করেন। লক্ষ্মীপুরের রামগঞ্জে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে লক্ষ্মীপুর-১ (রামগঞ্জ) আসনে এনসিপির প্রার্থী মাহবুব আলম বলেন, কারিগরি শিক্ষাব্যবস্থার সম্প্রসারণের মাধ্যমে জনশক্তিকে জনসম্পদে রূপান্তর করব। ব্রাহ্মণবাড়িয়া-৬ আসনে প্রচার শুরু করেছেন বিএনপির বিদ্রোহী প্রার্থী ড. মো. সাইদুজ্জামান কামাল। গোপালগঞ্জের কোটালীপাড়ায় হিন্দুধর্মাবলম্বীদের সঙ্গে মতবিনিময়কালে গোপালগঞ্জ-৩ আসনে বিএনপির প্রার্থী এস এম জিলানী এলাকার উন্নয়নের স্বার্থে যোগ্য ব্যক্তিকে ভোট দেওয়ার আহ্বান জানান। কুষ্টিয়া পৌরসভায় নির্বাচনি অফিস উদ্বোধন করেন কুষ্টিয়া-৩ আসনে জামায়াতের প্রার্থী মুফতি আমির হামজা। রাজশাহী-১ আসনের বিএনপি প্রার্থী মেজর জেনারেল (অব.) শরীফ উদ্দিন তানোর উপজেলায়, জামায়াতের প্রার্থী অধ্যাপক মজিবুর রহমান গোদাগাড়ী উপজেলায় প্রচার চালান। রাজশাহী-২ আসনে বিএনপির প্রার্থী মিজানুর রহমান মিনু হেতেম খাঁ এলাকায় ও এবি পার্টির প্রার্থী সাঈদ নোমান প্রচার চালান বিনোদপুর, কাজলা ও তালাইমারী এলাকায়। রাজশাহী-৩ আসনের বিএনপি প্রার্থী শফিকুল হক মিলন প্রচার চালিয়েছেন কাটাখালী পৌর এলাকার কাপাশিয়ায়। কুড়িগ্রামের পৌরসভা মার্কেটে গণসংযোগ করেছেন কুড়িগ্রাম-২ আসনে বিএনপির প্রার্থী সোহেল হোসনাইন কায়কোবাদ। একই আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুহম্মদ নুর বখত সদর উপজেলার কাঁঠালবাড়ি এলাকায় প্রচার চালান।

চট্টগ্রামের পতেঙ্গা এলাকায় গণসংযোগকালে চট্টগ্রাম-১১ আসনে বিএনপির প্রার্থী আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, নির্বাচিত সরকার জনগণের কাছে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করবে। সীতাকুণ্ড এলাকায় প্রচারের সময় চট্টগ্রাম-৪ আসনে বিএনপির আসলাম চৌধুরী বলেন, বিএনপি দেশসেবার সুযোগ পেলে দলমতনির্বিশেষে সবাইকে সঙ্গে নিয়ে সম্প্রীতির বাংলাদেশ গড়া হবে। হাটহাজারী এলাকায় গণসংযোগ করেন চট্টগ্রাম-৫ আসনে বিএনপির প্রার্থী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন। আনোয়ারা এলাকায় প্রচার করেন চট্টগ্রাম-১৩ আসনে বিএনপির প্রার্থী সরওয়ার জামাল নিজাম, নগরীর কাপাসগোলা এলাকায় গণসংযোগ করেন চট্টগ্রাম-৯ আসনে জামায়াতের প্রার্থী একেএম ফজলুল হক, নগরীর ১১ নম্বর ওয়ার্ড এলাকায় চট্টগ্রাম-১০ আসনের জামায়াতের প্রার্থী অধ্যক্ষ শামসুজ্জামান হেলালী ও ৩৮ নম্বর ওয়ার্ড এলাকায় চট্টগ্রাম-১১ আসনে জামায়াতের প্রার্থী শফিউল আলম গণসংযোগ করেন। খুলনার নিউমার্কেট এলাকায় গণসংযোগকালে খুলনা-২ আসনে বিএনপির প্রার্থী নজরুল ইসলাম মঞ্জু বলেন, বন্দর ও শিল্পনগরী খুলনার ঐতিহ্য পুনরুদ্ধার করে উন্নয়নমুখী খুলনা গড়তে চাই। দৌলতপুর এলাকায় পথসভায় খুলনা-৩ আসনে জামায়াতের প্রার্থী অধ্যাপক মাহফুজুর রহমান বলেন, চাঁদা আমরা নেব না এবং চাঁদা কাউকে নিতে দেব না। ঝালকাঠির বিনয়কাঠি এলাকায় গণসংযোগ করেছেন ঝালকাঠি-২ আসনে জামায়াতের প্রার্থী শেখ নেয়ামুল করিম। নোয়াখালীর হাতিয়ায় প্রচারে ব্যস্ত সময় পার করছেন নোয়াখালী-৬ বিএনপির প্রার্থী মাহবুবুর রহমান শামীম, এনসিপির প্রার্থী আবদুল হান্নান মাসউদ, বিএনপির বিদ্রোহী প্রার্থী ফজলুল আজিম ও স্বতন্ত্র প্রার্থী তানভীর উদ্দিন আহমেদ। বাগেরহাটের কচুয়ায় ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধনকালে বাগেরহাট-২ আসনে বিএনপির প্রার্থী ব্যারিস্টার শেখ মোহাম্মদ জাকির হোসেন বলেন, নির্বাচিত হলে এ অঞ্চলের দীর্ঘদিনের সমস্যা সুপেয় পানির সংকট সমাধানে কাজ করা হবে।

এই বিভাগের আরও খবর
স্কুলে পুনর্ভর্তি ফি নেওয়া যাবে না নীতিমালা জারি
স্কুলে পুনর্ভর্তি ফি নেওয়া যাবে না নীতিমালা জারি
নিরবচ্ছিন্ন বিদ্যুৎ রাখার নির্দেশ
নিরবচ্ছিন্ন বিদ্যুৎ রাখার নির্দেশ
দায়িত্ব নিয়েই যত প্রতিশ্রুতি মন্ত্রী-প্রতিমন্ত্রীদের
দায়িত্ব নিয়েই যত প্রতিশ্রুতি মন্ত্রী-প্রতিমন্ত্রীদের
একটি চক্র বাংলা ভাষার মৌলিকত্ব নষ্ট করছে
একটি চক্র বাংলা ভাষার মৌলিকত্ব নষ্ট করছে
বড়পীরের তরিকতের রোজার সবক
বড়পীরের তরিকতের রোজার সবক
শুরু হলো মাহে রমজান
শুরু হলো মাহে রমজান
সরাসরি টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ
সরাসরি টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ
গাড়ি-প্লট না নেওয়ার ঘোষণায় সাধুবাদ
গাড়ি-প্লট না নেওয়ার ঘোষণায় সাধুবাদ
ঢাকায় ব্যস্ত ফুটবলার ওজিল
ঢাকায় ব্যস্ত ফুটবলার ওজিল
বিনিয়োগ বাড়াতে কার্যকর কৌশল নিতে হবে
বিনিয়োগ বাড়াতে কার্যকর কৌশল নিতে হবে
সংস্কার প্রস্তাব বাস্তবায়ন করা এ সংসদের দায়িত্ব
সংস্কার প্রস্তাব বাস্তবায়ন করা এ সংসদের দায়িত্ব
টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
সর্বশেষ খবর
ইরানের সঙ্গে যুদ্ধের প্রস্তুতি নেওয়ার নির্দেশ নেতানিয়াহুর
ইরানের সঙ্গে যুদ্ধের প্রস্তুতি নেওয়ার নির্দেশ নেতানিয়াহুর

১ সেকেন্ড আগে | পূর্ব-পশ্চিম

৫০তম বিসিএস : লিখিত পরীক্ষা শুরু কবে?
৫০তম বিসিএস : লিখিত পরীক্ষা শুরু কবে?

১১ মিনিট আগে | জাতীয়

বায়ুদূষণে শীর্ষে ঢাকা
বায়ুদূষণে শীর্ষে ঢাকা

১৫ মিনিট আগে | নগর জীবন

বিশ্বকাপের মাঝেই শীর্ষস্থান পুনরুদ্ধার সাইমের
বিশ্বকাপের মাঝেই শীর্ষস্থান পুনরুদ্ধার সাইমের

১৮ মিনিট আগে | মাঠে ময়দানে

আজ থেকে শেয়ারবাজারে লেনদেনের সময় কমছে প্রায় ১ ঘণ্টা
আজ থেকে শেয়ারবাজারে লেনদেনের সময় কমছে প্রায় ১ ঘণ্টা

২০ মিনিট আগে | অর্থনীতি

টি-টোয়েন্টিতে ১০০ উইকেটের মাইলফলকে বশ
টি-টোয়েন্টিতে ১০০ উইকেটের মাইলফলকে বশ

২৩ মিনিট আগে | মাঠে ময়দানে

সেবা নিতে আসা মুক্তিযোদ্ধাদের প্রতি সর্বোচ্চ সম্মান প্রদর্শনের নির্দেশ
সেবা নিতে আসা মুক্তিযোদ্ধাদের প্রতি সর্বোচ্চ সম্মান প্রদর্শনের নির্দেশ

২৪ মিনিট আগে | মন্ত্রীকথন

ছয় বছর পর ফের পর্দায় ‘চার্লিস এঞ্জেলস’
ছয় বছর পর ফের পর্দায় ‘চার্লিস এঞ্জেলস’

২৮ মিনিট আগে | শোবিজ

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ডিএমপির নিরাপত্তা সমন্বয় সভা
আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ডিএমপির নিরাপত্তা সমন্বয় সভা

৩২ মিনিট আগে | নগর জীবন

মেট্রোরেলে চলাচলে মানতে হবে যেসব নির্দেশনা
মেট্রোরেলে চলাচলে মানতে হবে যেসব নির্দেশনা

৩৪ মিনিট আগে | নগর জীবন

ছুরিকাঘাতে বড় ভাইকে হত্যার ঘটনায় আসামি ছোট ভাই গ্রেফতার
ছুরিকাঘাতে বড় ভাইকে হত্যার ঘটনায় আসামি ছোট ভাই গ্রেফতার

৪৭ মিনিট আগে | নগর জীবন

আজকের নামাজের সময়সূচি, ১৯ ফেব্রুয়ারি ২০২৬
আজকের নামাজের সময়সূচি, ১৯ ফেব্রুয়ারি ২০২৬

৪৮ মিনিট আগে | ইসলামী জীবন

রাজধানীর হাজারীবাগে ঝুটের গুদামে আগুন
রাজধানীর হাজারীবাগে ঝুটের গুদামে আগুন

৫৩ মিনিট আগে | নগর জীবন

আজ থেকে নতুন সময়সূচিতে চলবে অফিস-আদালত
আজ থেকে নতুন সময়সূচিতে চলবে অফিস-আদালত

১ ঘণ্টা আগে | জাতীয়

কাতারে পালাতে গিয়ে বিমানবন্দরে গ্রেফতার নিষিদ্ধ ছাত্রলীগ নেতা
কাতারে পালাতে গিয়ে বিমানবন্দরে গ্রেফতার নিষিদ্ধ ছাত্রলীগ নেতা

১ ঘণ্টা আগে | নগর জীবন

রমজানে আজ থেকে বন্ধ থাকবে স্কুল
রমজানে আজ থেকে বন্ধ থাকবে স্কুল

১ ঘণ্টা আগে | জাতীয়

টিভিতে আজকের খেলা
টিভিতে আজকের খেলা

১ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

আজ ঢাকার কোথায় কোন কর্মসূচি?
আজ ঢাকার কোথায় কোন কর্মসূচি?

১ ঘণ্টা আগে | নগর জীবন

বৃহস্পতিবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ
বৃহস্পতিবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১ ঘণ্টা আগে | নগর জীবন

রমজানে নতুন সময়সূচিতে চলছে মেট্রোরেল
রমজানে নতুন সময়সূচিতে চলছে মেট্রোরেল

১ ঘণ্টা আগে | নগর জীবন

অস্ট্রেলিয়ার ব্যর্থতায় হেইডেনের কণ্ঠে হতাশা
অস্ট্রেলিয়ার ব্যর্থতায় হেইডেনের কণ্ঠে হতাশা

২ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

ইরানে যে কোনো সময় বড় হামলা চালাবে যুক্তরাষ্ট্র
ইরানে যে কোনো সময় বড় হামলা চালাবে যুক্তরাষ্ট্র

২ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

জেনেভায় ইউক্রেন–রাশিয়ার দুই দিনের শান্তি আলোচনা, মেলেনি সমাধান
জেনেভায় ইউক্রেন–রাশিয়ার দুই দিনের শান্তি আলোচনা, মেলেনি সমাধান

৩ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

কড়াকড়ির মধ্যেই আল-আকসায় প্রথম তারাবিহ সম্পন্ন
কড়াকড়ির মধ্যেই আল-আকসায় প্রথম তারাবিহ সম্পন্ন

৪ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

ভিনিকেই উল্টো দুষলেন মরিনহো
ভিনিকেই উল্টো দুষলেন মরিনহো

৫ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

নাইজেরিয়ায় খনিতে গ্যাস বিস্ফোরণে ৩৮ শ্রমিক নিহত, আহত ২৭
নাইজেরিয়ায় খনিতে গ্যাস বিস্ফোরণে ৩৮ শ্রমিক নিহত, আহত ২৭

৫ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

ঋণের ফাঁদের দিকে দেশ
ঋণের ফাঁদের দিকে দেশ

৬ ঘণ্টা আগে | অর্থনীতি

৩৩ বছর পর বাবার অফিসে কন্যা: প্রতিমন্ত্রী ফারজানা শারমিনের আবেগঘন পোস্ট
৩৩ বছর পর বাবার অফিসে কন্যা: প্রতিমন্ত্রী ফারজানা শারমিনের আবেগঘন পোস্ট

৬ ঘণ্টা আগে | ফেসবুক কর্নার

হলিউড অভিনেতা টম নুনান আর নেই
হলিউড অভিনেতা টম নুনান আর নেই

৭ ঘণ্টা আগে | শোবিজ

চীনের তৈরি রোবটকে নিজেদের দাবি, এআই সামিট থেকে বাদ ভারতীয় বিশ্ববিদ্যালয়
চীনের তৈরি রোবটকে নিজেদের দাবি, এআই সামিট থেকে বাদ ভারতীয় বিশ্ববিদ্যালয়

৭ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

সর্বাধিক পঠিত
রমজান-ঈদ উপলক্ষে কলেজে ছুটি শুরু, স্কুলে কবে থেকে
রমজান-ঈদ উপলক্ষে কলেজে ছুটি শুরু, স্কুলে কবে থেকে

২২ ঘণ্টা আগে | জাতীয়

সাবেক এমপিসহ ৩ আওয়ামী লীগ নেতার জামিন
সাবেক এমপিসহ ৩ আওয়ামী লীগ নেতার জামিন

২২ ঘণ্টা আগে | নগর জীবন

ফজরের নামাজের পরই সড়ক পরিষ্কারে নামলেন বিরোধীদলীয় নেতা
ফজরের নামাজের পরই সড়ক পরিষ্কারে নামলেন বিরোধীদলীয় নেতা

২১ ঘণ্টা আগে | রাজনীতি

রমজানে বন্ধ থাকবে প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়
রমজানে বন্ধ থাকবে প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়

১২ ঘণ্টা আগে | জাতীয়

সবচেয়ে বেশি মন্ত্রী পেল যে বিভাগ
সবচেয়ে বেশি মন্ত্রী পেল যে বিভাগ

২২ ঘণ্টা আগে | জাতীয়

সরাসরি ২০২৮ টি-টোয়েন্টি বিশ্বকাপের টিকিট পেল বাংলাদেশ
সরাসরি ২০২৮ টি-টোয়েন্টি বিশ্বকাপের টিকিট পেল বাংলাদেশ

১৩ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

প্রধানমন্ত্রী তারেক রহমানের সংক্ষিপ্ত জীবনী
প্রধানমন্ত্রী তারেক রহমানের সংক্ষিপ্ত জীবনী

২৩ ঘণ্টা আগে | জাতীয়

প্রধানমন্ত্রী তারেক রহমান যেসব দপ্তরের দায়িত্ব সামলাবেন
প্রধানমন্ত্রী তারেক রহমান যেসব দপ্তরের দায়িত্ব সামলাবেন

২১ ঘণ্টা আগে | জাতীয়

৩৩ বছর পর বাবার অফিসে কন্যা: প্রতিমন্ত্রী ফারজানা শারমিনের আবেগঘন পোস্ট
৩৩ বছর পর বাবার অফিসে কন্যা: প্রতিমন্ত্রী ফারজানা শারমিনের আবেগঘন পোস্ট

৬ ঘণ্টা আগে | ফেসবুক কর্নার

ভুটানের প্রধানমন্ত্রীকে বিদায় জানালেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ
ভুটানের প্রধানমন্ত্রীকে বিদায় জানালেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ

১৯ ঘণ্টা আগে | জাতীয়

আইজিপিকে প্রধানমন্ত্রীর নির্দেশ, তার চলাচলে যেন জনদুর্ভোগ না হয়
আইজিপিকে প্রধানমন্ত্রীর নির্দেশ, তার চলাচলে যেন জনদুর্ভোগ না হয়

১৪ ঘণ্টা আগে | জাতীয়

ঢাকা ও চট্টগ্রাম সিটি নির্বাচনের প্রস্তুতি নিতে ইসিকে চিঠি
ঢাকা ও চট্টগ্রাম সিটি নির্বাচনের প্রস্তুতি নিতে ইসিকে চিঠি

২২ ঘণ্টা আগে | জাতীয়

চাঁদ দেখা গেছে, রোজা শুরু বৃহস্পতিবার
চাঁদ দেখা গেছে, রোজা শুরু বৃহস্পতিবার

১৪ ঘণ্টা আগে | ইসলামী জীবন

সিঙ্গাপুর গেলেন বিরোধীদলীয় উপনেতা ডা. তাহের
সিঙ্গাপুর গেলেন বিরোধীদলীয় উপনেতা ডা. তাহের

১৯ ঘণ্টা আগে | রাজনীতি

প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে মন্ত্রিসভার প্রথম বৈঠক অনুষ্ঠিত
প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে মন্ত্রিসভার প্রথম বৈঠক অনুষ্ঠিত

১৬ ঘণ্টা আগে | জাতীয়

সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান
সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান

১৯ ঘণ্টা আগে | জাতীয়

কেমন করলো বাংলাদেশের বদলে বিশ্বকাপে খেলা স্কটল্যান্ড
কেমন করলো বাংলাদেশের বদলে বিশ্বকাপে খেলা স্কটল্যান্ড

২০ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

পুনর্ভর্তি ফি নেওয়া যাবে না, সরকারের নীতিমালা জারি
পুনর্ভর্তি ফি নেওয়া যাবে না, সরকারের নীতিমালা জারি

১২ ঘণ্টা আগে | জাতীয়

পাসপোর্ট ছাড়া ফিরেছেন সৌদি থেকে, ছয় দিনে খুঁজে পাননি পরিবার
পাসপোর্ট ছাড়া ফিরেছেন সৌদি থেকে, ছয় দিনে খুঁজে পাননি পরিবার

১৭ ঘণ্টা আগে | জাতীয়

সংসদে গেলেও সংবিধান অনুযায়ী যা করতে পারবেন না টেকনোক্র্যাট মন্ত্রীরা
সংসদে গেলেও সংবিধান অনুযায়ী যা করতে পারবেন না টেকনোক্র্যাট মন্ত্রীরা

১৩ ঘণ্টা আগে | জাতীয়

শিক্ষা ব্যবস্থাকে গ্লোবাল কম্পিটিটিভনেসে আনতে হবে : শিক্ষামন্ত্রী
শিক্ষা ব্যবস্থাকে গ্লোবাল কম্পিটিটিভনেসে আনতে হবে : শিক্ষামন্ত্রী

১৯ ঘণ্টা আগে | মন্ত্রীকথন

বাংলাদেশে মব কালচারের দিন শেষ: স্বরাষ্ট্রমন্ত্রী
বাংলাদেশে মব কালচারের দিন শেষ: স্বরাষ্ট্রমন্ত্রী

১২ ঘণ্টা আগে | জাতীয়

প্রধানমন্ত্রীর অফিসিয়াল ফেসবুক পেজ চালু
প্রধানমন্ত্রীর অফিসিয়াল ফেসবুক পেজ চালু

১৬ ঘণ্টা আগে | জাতীয়

স্বাস্থ্যখাতে কোনো সিন্ডিকেট-দুর্নীতি থাকবে না : স্বাস্থ্যমন্ত্রী
স্বাস্থ্যখাতে কোনো সিন্ডিকেট-দুর্নীতি থাকবে না : স্বাস্থ্যমন্ত্রী

১৭ ঘণ্টা আগে | মন্ত্রীকথন

পরীক্ষায় নকল ও প্রশ্নফাঁস আর ফিরবে না : শিক্ষামন্ত্রী
পরীক্ষায় নকল ও প্রশ্নফাঁস আর ফিরবে না : শিক্ষামন্ত্রী

১৮ ঘণ্টা আগে | মন্ত্রীকথন

বিএনপি জোট ৩৫ ও জামায়াত পাচ্ছে ১৩ সংরক্ষিত নারী আসন
বিএনপি জোট ৩৫ ও জামায়াত পাচ্ছে ১৩ সংরক্ষিত নারী আসন

১৫ ঘণ্টা আগে | জাতীয়

বিশ্বকাপজয়ী ওজিল এখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে
বিশ্বকাপজয়ী ওজিল এখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে

১৬ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে সবচেয়ে শক্তিশালী কার্ড নিয়ে নেমেছে ইরান
যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে সবচেয়ে শক্তিশালী কার্ড নিয়ে নেমেছে ইরান

১১ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

বেলায় ফিরলেন সৈয়দা রিজওয়ানা
বেলায় ফিরলেন সৈয়দা রিজওয়ানা

১৩ ঘণ্টা আগে | জাতীয়

পৃষ্ঠপোষকতার অর্থনীতি চলতে দেওয়া যাবে না : অর্থমন্ত্রী
পৃষ্ঠপোষকতার অর্থনীতি চলতে দেওয়া যাবে না : অর্থমন্ত্রী

১৮ ঘণ্টা আগে | মন্ত্রীকথন

প্রিন্ট সর্বাধিক
কারা হবেন ঢাকার দুই সিটির নগরপিতা
কারা হবেন ঢাকার দুই সিটির নগরপিতা

রকমারি নগর পরিক্রমা

টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

প্রথম পৃষ্ঠা

এমন একটা দিনেরই অপেক্ষায় ছিল জাতি
এমন একটা দিনেরই অপেক্ষায় ছিল জাতি

সম্পাদকীয়

শুল্ক ছাড়ের পরও দাম কমেনি খেজুরের
শুল্ক ছাড়ের পরও দাম কমেনি খেজুরের

পেছনের পৃষ্ঠা

শিক্ষা ক্ষেত্রে অনেক চ্যালেঞ্জ
শিক্ষা ক্ষেত্রে অনেক চ্যালেঞ্জ

পেছনের পৃষ্ঠা

‘গলার কাঁটা’ কোটি টাকার উন্নয়ন
‘গলার কাঁটা’ কোটি টাকার উন্নয়ন

রকমারি নগর পরিক্রমা

আজকের ভাগ্যচক্র
আজকের ভাগ্যচক্র

আজকের রাশি

দিল্লিতে ৪০ মিনিট পুলিশ হেফাজতে সমন্বয়ক মাহদী
দিল্লিতে ৪০ মিনিট পুলিশ হেফাজতে সমন্বয়ক মাহদী

পেছনের পৃষ্ঠা

তারের জঞ্জালে নিত্য আতঙ্ক
তারের জঞ্জালে নিত্য আতঙ্ক

রকমারি নগর পরিক্রমা

কে হচ্ছেন স্পিকার
কে হচ্ছেন স্পিকার

পেছনের পৃষ্ঠা

জমবে এবার ইফতার রাজনীতি
জমবে এবার ইফতার রাজনীতি

পেছনের পৃষ্ঠা

স্কুলে পুনর্ভর্তি ফি নেওয়া যাবে না নীতিমালা জারি
স্কুলে পুনর্ভর্তি ফি নেওয়া যাবে না নীতিমালা জারি

প্রথম পৃষ্ঠা

গাড়ি-প্লট না নেওয়ার ঘোষণায় সাধুবাদ
গাড়ি-প্লট না নেওয়ার ঘোষণায় সাধুবাদ

প্রথম পৃষ্ঠা

রমজানে চাহিদা থাকা পণ্যের দাম চড়া
রমজানে চাহিদা থাকা পণ্যের দাম চড়া

পেছনের পৃষ্ঠা

সরাসরি টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ
সরাসরি টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ

প্রথম পৃষ্ঠা

শুরু হলো মাহে রমজান
শুরু হলো মাহে রমজান

প্রথম পৃষ্ঠা

গাছে গাছে মুকুলের ঘ্রাণ
গাছে গাছে মুকুলের ঘ্রাণ

পেছনের পৃষ্ঠা

সংস্কার প্রস্তাব বাস্তবায়ন করা এ সংসদের দায়িত্ব
সংস্কার প্রস্তাব বাস্তবায়ন করা এ সংসদের দায়িত্ব

প্রথম পৃষ্ঠা

সরকারের প্রথম ও প্রধান অগ্রাধিকার হোক অর্থনৈতিক স্থিতিশীলতা!
সরকারের প্রথম ও প্রধান অগ্রাধিকার হোক অর্থনৈতিক স্থিতিশীলতা!

প্রথম পৃষ্ঠা

বড়পীরের তরিকতের রোজার সবক
বড়পীরের তরিকতের রোজার সবক

প্রথম পৃষ্ঠা

এবার জুলাই জাতীয় সনদের কার্যকারিতা স্থগিত চেয়ে রিট
এবার জুলাই জাতীয় সনদের কার্যকারিতা স্থগিত চেয়ে রিট

পেছনের পৃষ্ঠা

জিয়াউর রহমানের পররাষ্ট্রনীতিতে ফেরত যাচ্ছি
জিয়াউর রহমানের পররাষ্ট্রনীতিতে ফেরত যাচ্ছি

নগর জীবন

ঈমান চলচ্চিত্রের দরবেশ চরিত্রে অনবদ্য ছিলেন ওয়াসিম
ঈমান চলচ্চিত্রের দরবেশ চরিত্রে অনবদ্য ছিলেন ওয়াসিম

শোবিজ

এক দিনে দ্বিগুণ লেবুর দাম
এক দিনে দ্বিগুণ লেবুর দাম

দেশগ্রাম

খাল ভরাটে সীমাহীন ভোগান্তি
খাল ভরাটে সীমাহীন ভোগান্তি

রকমারি নগর পরিক্রমা

ছোট ভাইয়ের আঘাতে বিএনপি নেতার মৃত্যু
ছোট ভাইয়ের আঘাতে বিএনপি নেতার মৃত্যু

দেশগ্রাম

স্কুলছাত্রীর ওপর হামলা, যুবক আটক
স্কুলছাত্রীর ওপর হামলা, যুবক আটক

দেশগ্রাম

ভিন্নরূপে - আরিফিন শুভ
ভিন্নরূপে - আরিফিন শুভ

শোবিজ

বেনাপোল দিয়ে আমদানি ২৩৮০ টন চাল
বেনাপোল দিয়ে আমদানি ২৩৮০ টন চাল

দেশগ্রাম

সমঝোতা স্মারক
সমঝোতা স্মারক

নগর জীবন