শিরোনাম
প্রকাশ: ০০:০০, শনিবার, ২৪ জানুয়ারি, ২০২৬ আপডেট: ০১:৩৩, শনিবার, ২৪ জানুয়ারি, ২০২৬

ভাগ্য পরিবর্তন করতে ধানের শীষে ভোট দিন

ভাসানটেকের জনসভায় তারেক রহমান
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট ভার্সন
ভাগ্য পরিবর্তন করতে ধানের শীষে ভোট দিন

মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। গতকাল সন্ধ্যায় নির্বাচনি প্রচারের দ্বিতীয় দিন ঢাকা-১৭ আসনের ভাসানটেক বিআরবি মাঠে আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান। এ সময় তাঁর সঙ্গে স্ত্রী ডা. জুবাইদা রহমান ছিলেন।

তারেক রহমান বলেন, ‘২০২৪ সালের ৫ আগস্ট দেশে একটি পরিবর্তন এসেছে। আমি মনে করি, বাংলাদেশের মানুষ একটি পরিবর্তন চায়।’ কী পরিবর্তন চায় এমন প্রশ্ন রেখে তারেক রহমান বলেন, ‘মানুষ চায় তাদের সমস্যার সমাধান, চলাফেরায় নিরাপত্তা, সুশাসন, শিক্ষার্থীরা যেন মানসম্পন্ন শিক্ষার সুযোগ পায়। লাখ লাখ কর্মহীন তরুণ ও যুবসমাজ কর্মসংস্থান চায়।’ তারেক রহমান বলেন, ‘আমরা অতীতে দেখেছি এই জনগণের পাশে কারা দাঁড়িয়েছে। কাজেই আমরা যদি অতীতের সব কাজ বিবেচনা করি, দেখব এ দেশের মানুষ একমাত্র ধানের শীষকে যতবার নির্বাচিত করেছে, ততবারই দেশের উন্নয়ন হয়েছে, মানুষের ভাগ্যের পরিবর্তন হয়েছে, ভালো পরিবর্তন হয়েছে। আমি ধানের শীষের প্রার্থী হিসেবে আপনাদের কাছে ধানের শীষের পক্ষে ভোট চেয়ে যাচ্ছি।’

এর আগে বৃহস্পতিবার সিলেটে দুই অলির মাজার জিয়ারত ও জনসভার মাধ্যমে আনুষ্ঠানিকভাবে নির্বাচনি প্রচার শুরু করেন তারেক রহমান। এরপর ১৬ ঘণ্টার ভ্রমণে মৌলভীবাজার, হবিগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়ার কুট্টাপাড়া, কিশোরগঞ্জের ভৈরব, নরসিংদী ও নারায়ণগঞ্জের আড়াইহাজারে জনসভায় বক্তব্য দিয়ে ভোররাতে তিনি বাসায় ফেরেন। আগামীকাল সকালে চট্টগ্রামে নির্বাচনি জনসভায় বক্তব্যের মাধ্যমে ফের প্রচার শুরু করবেন তারেক রহমান। এরপর ফেনী, কুমিল্লা, নারায়ণগঞ্জের কাঁচপুরে নির্বাচনি জনসভায় বক্তব্য দেবেন।

এদিকে ভাসানটেকের জনসভায় বক্তব্যের শুরুতে তারেক রহমান একজন ভ্যানচালক, নারী শ্রমিক ও একজন কলেজছাত্রীকে ডেকে মঞ্চে আনেন। একে একে তাঁদের কাছে জানতে চান ভাসানটেক এলাকায় কী কী সমস্যা আছে। এ এলাকার কী কী উন্নয়ন করতে হবে। তাদের সমস্যাগুলো সমাধানের আশ্বাস দিয়ে তারেক রহমান বলেন, ‘আমিও এ এলাকায় বড় হয়েছি। আপনাদেরই একজন। আমি এ এলাকায় প্রার্থী হয়েছি। আপনাদের এতটুকু বলতে পারি, ইনশাল্লাহ আগামী নির্বাচনে ধানের শীষ জয়ী হলে এবং বিএনপি সরকার গঠন করলে এলাকাবাসীর পক্ষ থেকে যে সমস্যার কথা হয়েছে, পুনর্বাসনসহ সব সমস্যার সমাধান করব। এ এলাকার সন্তান হিসেবে এটুকু ওয়াদা করে গেলাম।’

তারেক রহমান বলেন, ‘এক বোন বলে গেছেন তাঁর সঙ্গে কী হয়েছে। আমরা অতীতে যেতে চাই না। বিগত ১৬ বছর কী হয়েছে দেশে। ২০২৪ সালের ৫ আগস্ট দেশে একটি পরিবর্তন হয়েছে। আমি মনে করি, উপস্থিত এ জনসভার মানুষ নয়, সমগ্র দেশের মানুষ একটি পরিবর্তন চায়। সবার সঙ্গে আমিও চাই মানুষের সমস্যার সমাধান, চলাফেরায় নিরাপত্তা, সুশাসন প্রতিষ্ঠা ও শিক্ষার্থীরা যেন মানসম্পন্ন শিক্ষার সুযোগ পায়। লাখ লাখ তরুণ ও যুবসমাজ কর্মহীন। তারা বেকার সমস্যার সমাধান চায়। এই যে কজন মানুষ আপনাদের হয়ে কথা বলেছেন তাদের কথায় বেরিয়ে এসেছে কর্মসংস্থান দরকার। আমরা পরিকল্পনা নিয়েছি দেশের বহু মানুষ বিদেশে যায়। এ মানুষগুলো দক্ষ শ্রমিক হিসেবে যায় না। তাদের বিভিন্ন রকম ট্রেনিং দেব যাতে উচ্চ বেতনের চাকরি পায়। স্বাবলম্বী হয়ে দাঁড়াতে পারে।’

এ সময় একটি ফ্যামিলি কার্ড পকেট থেকে বের করে উপস্থিত জনতাকে দেখিয়ে তারেক রহমান বলেন, ‘এ রকম একটি ফ্যামিলি কার্ড প্রতিটি মায়ের কাছে আমরা পৌঁছে দিতে চাই। যে নারীর একটি সংসার আছে তার কাছে আমরা কার্ডটি পৌঁছে দেব। আমরা একই সঙ্গে দেশের কৃষককে একটি কৃষি কার্ড দিতে চাই। যেটার মাধ্যমে সহজে তারা কৃষিঋণ পাবেন। কৃষি ইন্স্যুরেন্স থাকবে, যার মধ্যে সার-বীজ পাবেন।’

পাশে বসা জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক আমিনুল হককে দেখিয়ে তারেক রহমান বলেন, ‘আমিনুল হক ফুটবল খেলতেন। আমাদের দেশের তরুণ-যুবক যারা আছেন সবাই আর ব্যারিস্টার, উকিল, ডাক্তার হবেন না। এখানে অনেকে আছেন খেলোয়াড় হতে চান। আমরা দেশের ক্রীড়াব্যবস্থা এমনভাবে ঢেলে সাজাব যাতে ছেলেমেয়েরা পেশাদার খেলোয়াড় হয়ে জীবিকা অর্জন করতে পারেন। সেই প্রতিভাগুলো খুঁজে বের করতে চাই।’

তারেক রহমান বলেন, ‘আন্দোলন হয়েছে, সংগ্রাম হয়েছে, স্বৈরাচারের পতন হয়েছে। এখন আমাদের দেশ গড়তে হবে। দেশের প্রতিটি খাত বিগত ১৬ বছরে ধ্বংস হয়েছে। ফলে দেশ অনেক পিছিয়ে গেছে। সেগুলো পুনর্নির্মাণ করা জরুরি। যদি পুনর্নির্মাণ করতে হয় তাহলে এ দেশে গণতন্ত্র প্রতিষ্ঠিত করতে হবে। কারণ গণতান্ত্রিকভাবে যদি আপনাদের প্রতিনিধি নির্বাচিত করতে পারেন তাহলে এলাকার সমস্যা তার কাছে নিয়ে যেতে পারবেন। বিগত ১৬ বছরে যে আমি-ডামি নির্বাচন হয়েছিল তখন কি নির্বাচিত তথাকথিত এমপির কাছে আপনারা সমস্যা নিয়ে যেতে পেরেছিলেন? যাওয়া সম্ভব হয়নি। সেজন্যই এলাকার সমস্যার সমাধান ও উন্নয়ন যদি চান তাহলে অবশ্যই আমাদের গণতন্ত্র প্রতিষ্ঠিত করতে হবে। জনগণ কী চায় এমপিদের অবশ্যই জানতে হবে। জবাবদিহি থাকতে হবে। আজকে আমি যেভাবে আপনাদের সমস্যার কথা জানতে চেয়েছি, আমার প্রত্যাশা জনপ্রতিনিধি যারা নির্বাচিত হবেন, এভাবে জনগণের কাছে গিয়ে সরাসরি জিজ্ঞেস করার মাধ্যমে তাদের সমস্যা চিহ্নিত করবেন। পরে সমাধানের উদ্যোগ নেবেন।’

বিএনপি চেয়ারম্যান বলেন, ‘এ এলাকার মূল সমস্যার পাশাপাশি সারা দেশের মানুষের নিরাপত্তা, কর্মসংস্থান, শিক্ষা, চিকিৎসার ত্রুটিগুলো চিহ্নিত করতে চাইলে অবশ্যই আগামী দিনে গণতন্ত্র প্রতিষ্ঠিত করতে হবে। এজন্য সাধারণ মানুষের ভোটে নির্বাচিত সরকার প্রয়োজন। নির্বাচিত সরকারই মানুষের সমস্যা সমাধান করতে সক্ষম হবে।’

এ সময় উপস্থিত সবাইকে শপথবাক্য পাঠ করিয়ে তারেক রহমান বলেন, ‘করব কাজ গড়ব দেশ, সবার আগে বাংলাদেশ। ধানের শীষ যতবার নির্বাচিত হয়েছে, ততবার দেশে উন্নয়ন হয়েছে। মানুষের ভাগ্যের পরিবর্তন হয়েছে। আমি ধানের শীষের প্রার্থী হিসেবে আপনাদের কাছে ধানের শীষের পক্ষে ভোট চাচ্ছি। একই সঙ্গে অনুরোধ করছি, আমার পরিকল্পনাগুলো বাস্তবায়ন করতে হলে সারা দেশে ধানের শীষের প্রার্থীদের জয়ী করতে হবে। আপনাদের আত্মীয়স্বজন যারা সারা দেশে ছড়িয়ে আছেন, তাদেরও অনুরোধ করবেন ১২ তারিখে যেন ধানের শীষে ভোট দেন।’

ভাসানটেক থানা বিএনপির আহ্বায়ক কাদির মাহমুদের সভাপতিত্বে জনসভায় বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, চেয়ারম্যানের উপদেষ্টা আবদুস সালাম, ডা. ফরহাদ হালিম ডোনার, নাজিম উদ্দিন আলম, ঢাকা মহানগরী বিএনপি উত্তরের আহ্বায়ক আমিনুল হক, যুবদল সভাপতি আবদুল মোনায়েম মুন্না, মহানগরী উত্তর যুবদলের আহ্বায়ক শরীফ উদ্দীন জুয়েল, ছাত্রদল সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছির, জাগপা নেতা খন্দকার লুৎফর রহমান বক্তব্য দেন। এ ছাড়া ঢাকা-১৪ আসনে ধানের শীষের প্রার্থী শফিকুল ইসলাম মিল্টন, যুবদলের সিনিয়র সহসভাপতি রেজাউল করিম পল, ছাত্রদল পশ্চিমের সভাপতি রবিন খানসহ স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।

পূর্বঘোষণা অনুযায়ী এ জনসভা হওয়ার কথা ছিল বেলা আড়াইটায়। পরে সময় পরিবর্তন করে সন্ধ্যা ৬টায় শুরু হবে বলে বিএনপির পক্ষ থেকে জানানো হয়। সরেজমিন দেখা যায়, আসরের নামাজের আগ থেকেই বিআরবি মাঠে বিএনপির নেতা-কর্মী ও ভোটার আসতে শুরু করেন। মাগরিবের আগেই মাঠ কানায় কানায় পরিপূর্ণ হয়। বিপুলসংখ্যক মানুষ উপস্থিত হওয়ায় মাঠে অনেকে আসতে পারেনি। তারা আশপাশের সড়কে অবস্থান নিয়েছে।

এই বিভাগের আরও খবর
স্কুলে পুনর্ভর্তি ফি নেওয়া যাবে না নীতিমালা জারি
স্কুলে পুনর্ভর্তি ফি নেওয়া যাবে না নীতিমালা জারি
নিরবচ্ছিন্ন বিদ্যুৎ রাখার নির্দেশ
নিরবচ্ছিন্ন বিদ্যুৎ রাখার নির্দেশ
দায়িত্ব নিয়েই যত প্রতিশ্রুতি মন্ত্রী-প্রতিমন্ত্রীদের
দায়িত্ব নিয়েই যত প্রতিশ্রুতি মন্ত্রী-প্রতিমন্ত্রীদের
একটি চক্র বাংলা ভাষার মৌলিকত্ব নষ্ট করছে
একটি চক্র বাংলা ভাষার মৌলিকত্ব নষ্ট করছে
বড়পীরের তরিকতের রোজার সবক
বড়পীরের তরিকতের রোজার সবক
শুরু হলো মাহে রমজান
শুরু হলো মাহে রমজান
সরাসরি টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ
সরাসরি টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ
গাড়ি-প্লট না নেওয়ার ঘোষণায় সাধুবাদ
গাড়ি-প্লট না নেওয়ার ঘোষণায় সাধুবাদ
ঢাকায় ব্যস্ত ফুটবলার ওজিল
ঢাকায় ব্যস্ত ফুটবলার ওজিল
বিনিয়োগ বাড়াতে কার্যকর কৌশল নিতে হবে
বিনিয়োগ বাড়াতে কার্যকর কৌশল নিতে হবে
সংস্কার প্রস্তাব বাস্তবায়ন করা এ সংসদের দায়িত্ব
সংস্কার প্রস্তাব বাস্তবায়ন করা এ সংসদের দায়িত্ব
টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
সর্বশেষ খবর
পরকীয়ার সন্দেহে শিক্ষক স্বামীকে প্রকাশ্যে পেটালেন স্ত্রী
পরকীয়ার সন্দেহে শিক্ষক স্বামীকে প্রকাশ্যে পেটালেন স্ত্রী

১৬ মিনিট আগে | পাঁচফোড়ন

জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে এনসিপি
জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে এনসিপি

২০ মিনিট আগে | জাতীয়

রমজানের সকালে অফিসে ঝিমুনি? কর্মচঞ্চল থাকার ৫ কার্যকরী টিপস
রমজানের সকালে অফিসে ঝিমুনি? কর্মচঞ্চল থাকার ৫ কার্যকরী টিপস

২২ মিনিট আগে | জীবন ধারা

গণমাধ্যমের স্বাধীনতা সুস্থ গণতন্ত্রের প্রথম শর্ত: বিরোধীদলীয় নেতা
গণমাধ্যমের স্বাধীনতা সুস্থ গণতন্ত্রের প্রথম শর্ত: বিরোধীদলীয় নেতা

৩০ মিনিট আগে | জাতীয়

নতুন বিতর্কে জড়ালেন অভিনেতা সোহম
নতুন বিতর্কে জড়ালেন অভিনেতা সোহম

৩০ মিনিট আগে | শোবিজ

ঢাকার তাপমাত্রা নিয়ে আবহাওয়া অফিসের বার্তা
ঢাকার তাপমাত্রা নিয়ে আবহাওয়া অফিসের বার্তা

৩১ মিনিট আগে | নগর জীবন

একনজরে আজকের বাংলাদেশ প্রতিদিন (১৯ ফেব্রুয়ারি)
একনজরে আজকের বাংলাদেশ প্রতিদিন (১৯ ফেব্রুয়ারি)

৩৬ মিনিট আগে | জাতীয়

ডোপ টেস্ট ‘পজিটিভ’ হলে সরকারি চাকরিতে অযোগ্য, বিধিমালা জারি
ডোপ টেস্ট ‘পজিটিভ’ হলে সরকারি চাকরিতে অযোগ্য, বিধিমালা জারি

৪৩ মিনিট আগে | জাতীয়

ইরানের সঙ্গে যুদ্ধের প্রস্তুতি নেওয়ার নির্দেশ নেতানিয়াহুর
ইরানের সঙ্গে যুদ্ধের প্রস্তুতি নেওয়ার নির্দেশ নেতানিয়াহুর

৫২ মিনিট আগে | পূর্ব-পশ্চিম

৫০তম বিসিএস : লিখিত পরীক্ষা শুরু কবে?
৫০তম বিসিএস : লিখিত পরীক্ষা শুরু কবে?

১ ঘণ্টা আগে | জাতীয়

বায়ুদূষণে শীর্ষে ঢাকা
বায়ুদূষণে শীর্ষে ঢাকা

১ ঘণ্টা আগে | নগর জীবন

বিশ্বকাপের মাঝেই শীর্ষস্থান পুনরুদ্ধার সাইমের
বিশ্বকাপের মাঝেই শীর্ষস্থান পুনরুদ্ধার সাইমের

১ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

আজ থেকে শেয়ারবাজারে লেনদেনের সময় কমছে প্রায় ১ ঘণ্টা
আজ থেকে শেয়ারবাজারে লেনদেনের সময় কমছে প্রায় ১ ঘণ্টা

১ ঘণ্টা আগে | অর্থনীতি

টি-টোয়েন্টিতে ১০০ উইকেটের মাইলফলকে বশ
টি-টোয়েন্টিতে ১০০ উইকেটের মাইলফলকে বশ

১ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

সেবা নিতে আসা মুক্তিযোদ্ধাদের প্রতি সর্বোচ্চ সম্মান প্রদর্শনের নির্দেশ
সেবা নিতে আসা মুক্তিযোদ্ধাদের প্রতি সর্বোচ্চ সম্মান প্রদর্শনের নির্দেশ

১ ঘণ্টা আগে | মন্ত্রীকথন

ছয় বছর পর ফের পর্দায় ‘চার্লিস এঞ্জেলস’
ছয় বছর পর ফের পর্দায় ‘চার্লিস এঞ্জেলস’

১ ঘণ্টা আগে | শোবিজ

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ডিএমপির নিরাপত্তা সমন্বয় সভা
আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ডিএমপির নিরাপত্তা সমন্বয় সভা

১ ঘণ্টা আগে | নগর জীবন

মেট্রোরেলে চলাচলে মানতে হবে যেসব নির্দেশনা
মেট্রোরেলে চলাচলে মানতে হবে যেসব নির্দেশনা

১ ঘণ্টা আগে | নগর জীবন

ছুরিকাঘাতে বড় ভাইকে হত্যার ঘটনায় আসামি ছোট ভাই গ্রেফতার
ছুরিকাঘাতে বড় ভাইকে হত্যার ঘটনায় আসামি ছোট ভাই গ্রেফতার

১ ঘণ্টা আগে | নগর জীবন

আজকের নামাজের সময়সূচি, ১৯ ফেব্রুয়ারি ২০২৬
আজকের নামাজের সময়সূচি, ১৯ ফেব্রুয়ারি ২০২৬

১ ঘণ্টা আগে | ইসলামী জীবন

রাজধানীর হাজারীবাগে ঝুটের গুদামে আগুন
রাজধানীর হাজারীবাগে ঝুটের গুদামে আগুন

১ ঘণ্টা আগে | নগর জীবন

আজ থেকে নতুন সময়সূচিতে চলবে অফিস-আদালত
আজ থেকে নতুন সময়সূচিতে চলবে অফিস-আদালত

১ ঘণ্টা আগে | জাতীয়

কাতারে পালাতে গিয়ে বিমানবন্দরে গ্রেফতার নিষিদ্ধ ছাত্রলীগ নেতা
কাতারে পালাতে গিয়ে বিমানবন্দরে গ্রেফতার নিষিদ্ধ ছাত্রলীগ নেতা

২ ঘণ্টা আগে | নগর জীবন

রমজানে আজ থেকে বন্ধ থাকবে স্কুল
রমজানে আজ থেকে বন্ধ থাকবে স্কুল

২ ঘণ্টা আগে | জাতীয়

টিভিতে আজকের খেলা
টিভিতে আজকের খেলা

২ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

আজ ঢাকার কোথায় কোন কর্মসূচি?
আজ ঢাকার কোথায় কোন কর্মসূচি?

২ ঘণ্টা আগে | নগর জীবন

বৃহস্পতিবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ
বৃহস্পতিবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

২ ঘণ্টা আগে | নগর জীবন

রমজানে নতুন সময়সূচিতে চলছে মেট্রোরেল
রমজানে নতুন সময়সূচিতে চলছে মেট্রোরেল

২ ঘণ্টা আগে | নগর জীবন

অস্ট্রেলিয়ার ব্যর্থতায় হেইডেনের কণ্ঠে হতাশা
অস্ট্রেলিয়ার ব্যর্থতায় হেইডেনের কণ্ঠে হতাশা

৩ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

ইরানে যে কোনো সময় বড় হামলা চালাবে যুক্তরাষ্ট্র
ইরানে যে কোনো সময় বড় হামলা চালাবে যুক্তরাষ্ট্র

৩ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

সর্বাধিক পঠিত
রমজান-ঈদ উপলক্ষে কলেজে ছুটি শুরু, স্কুলে কবে থেকে
রমজান-ঈদ উপলক্ষে কলেজে ছুটি শুরু, স্কুলে কবে থেকে

২৩ ঘণ্টা আগে | জাতীয়

সাবেক এমপিসহ ৩ আওয়ামী লীগ নেতার জামিন
সাবেক এমপিসহ ৩ আওয়ামী লীগ নেতার জামিন

২২ ঘণ্টা আগে | নগর জীবন

ফজরের নামাজের পরই সড়ক পরিষ্কারে নামলেন বিরোধীদলীয় নেতা
ফজরের নামাজের পরই সড়ক পরিষ্কারে নামলেন বিরোধীদলীয় নেতা

২২ ঘণ্টা আগে | রাজনীতি

রমজানে বন্ধ থাকবে প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়
রমজানে বন্ধ থাকবে প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়

১৩ ঘণ্টা আগে | জাতীয়

৩৩ বছর পর বাবার অফিসে কন্যা: প্রতিমন্ত্রী ফারজানা শারমিনের আবেগঘন পোস্ট
৩৩ বছর পর বাবার অফিসে কন্যা: প্রতিমন্ত্রী ফারজানা শারমিনের আবেগঘন পোস্ট

৭ ঘণ্টা আগে | ফেসবুক কর্নার

সবচেয়ে বেশি মন্ত্রী পেল যে বিভাগ
সবচেয়ে বেশি মন্ত্রী পেল যে বিভাগ

২২ ঘণ্টা আগে | জাতীয়

সরাসরি ২০২৮ টি-টোয়েন্টি বিশ্বকাপের টিকিট পেল বাংলাদেশ
সরাসরি ২০২৮ টি-টোয়েন্টি বিশ্বকাপের টিকিট পেল বাংলাদেশ

১৪ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

প্রধানমন্ত্রী তারেক রহমান যেসব দপ্তরের দায়িত্ব সামলাবেন
প্রধানমন্ত্রী তারেক রহমান যেসব দপ্তরের দায়িত্ব সামলাবেন

২২ ঘণ্টা আগে | জাতীয়

ভুটানের প্রধানমন্ত্রীকে বিদায় জানালেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ
ভুটানের প্রধানমন্ত্রীকে বিদায় জানালেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ

২০ ঘণ্টা আগে | জাতীয়

আইজিপিকে প্রধানমন্ত্রীর নির্দেশ, তার চলাচলে যেন জনদুর্ভোগ না হয়
আইজিপিকে প্রধানমন্ত্রীর নির্দেশ, তার চলাচলে যেন জনদুর্ভোগ না হয়

১৫ ঘণ্টা আগে | জাতীয়

সিঙ্গাপুর গেলেন বিরোধীদলীয় উপনেতা ডা. তাহের
সিঙ্গাপুর গেলেন বিরোধীদলীয় উপনেতা ডা. তাহের

২০ ঘণ্টা আগে | রাজনীতি

ঢাকা ও চট্টগ্রাম সিটি নির্বাচনের প্রস্তুতি নিতে ইসিকে চিঠি
ঢাকা ও চট্টগ্রাম সিটি নির্বাচনের প্রস্তুতি নিতে ইসিকে চিঠি

২৩ ঘণ্টা আগে | জাতীয়

চাঁদ দেখা গেছে, রোজা শুরু বৃহস্পতিবার
চাঁদ দেখা গেছে, রোজা শুরু বৃহস্পতিবার

১৫ ঘণ্টা আগে | ইসলামী জীবন

প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে মন্ত্রিসভার প্রথম বৈঠক অনুষ্ঠিত
প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে মন্ত্রিসভার প্রথম বৈঠক অনুষ্ঠিত

১৭ ঘণ্টা আগে | জাতীয়

সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান
সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান

২০ ঘণ্টা আগে | জাতীয়

কেমন করলো বাংলাদেশের বদলে বিশ্বকাপে খেলা স্কটল্যান্ড
কেমন করলো বাংলাদেশের বদলে বিশ্বকাপে খেলা স্কটল্যান্ড

২১ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

পুনর্ভর্তি ফি নেওয়া যাবে না, সরকারের নীতিমালা জারি
পুনর্ভর্তি ফি নেওয়া যাবে না, সরকারের নীতিমালা জারি

১৩ ঘণ্টা আগে | জাতীয়

পাসপোর্ট ছাড়া ফিরেছেন সৌদি থেকে, ছয় দিনে খুঁজে পাননি পরিবার
পাসপোর্ট ছাড়া ফিরেছেন সৌদি থেকে, ছয় দিনে খুঁজে পাননি পরিবার

১৭ ঘণ্টা আগে | জাতীয়

বাংলাদেশে মব কালচারের দিন শেষ: স্বরাষ্ট্রমন্ত্রী
বাংলাদেশে মব কালচারের দিন শেষ: স্বরাষ্ট্রমন্ত্রী

১৩ ঘণ্টা আগে | জাতীয়

শিক্ষা ব্যবস্থাকে গ্লোবাল কম্পিটিটিভনেসে আনতে হবে : শিক্ষামন্ত্রী
শিক্ষা ব্যবস্থাকে গ্লোবাল কম্পিটিটিভনেসে আনতে হবে : শিক্ষামন্ত্রী

২০ ঘণ্টা আগে | মন্ত্রীকথন

সংসদে গেলেও সংবিধান অনুযায়ী যা করতে পারবেন না টেকনোক্র্যাট মন্ত্রীরা
সংসদে গেলেও সংবিধান অনুযায়ী যা করতে পারবেন না টেকনোক্র্যাট মন্ত্রীরা

১৪ ঘণ্টা আগে | জাতীয়

প্রধানমন্ত্রীর অফিসিয়াল ফেসবুক পেজ চালু
প্রধানমন্ত্রীর অফিসিয়াল ফেসবুক পেজ চালু

১৭ ঘণ্টা আগে | জাতীয়

স্বাস্থ্যখাতে কোনো সিন্ডিকেট-দুর্নীতি থাকবে না : স্বাস্থ্যমন্ত্রী
স্বাস্থ্যখাতে কোনো সিন্ডিকেট-দুর্নীতি থাকবে না : স্বাস্থ্যমন্ত্রী

১৮ ঘণ্টা আগে | মন্ত্রীকথন

বিএনপি জোট ৩৫ ও জামায়াত পাচ্ছে ১৩ সংরক্ষিত নারী আসন
বিএনপি জোট ৩৫ ও জামায়াত পাচ্ছে ১৩ সংরক্ষিত নারী আসন

১৬ ঘণ্টা আগে | জাতীয়

পরীক্ষায় নকল ও প্রশ্নফাঁস আর ফিরবে না : শিক্ষামন্ত্রী
পরীক্ষায় নকল ও প্রশ্নফাঁস আর ফিরবে না : শিক্ষামন্ত্রী

১৮ ঘণ্টা আগে | মন্ত্রীকথন

বিশ্বকাপজয়ী ওজিল এখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে
বিশ্বকাপজয়ী ওজিল এখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে

১৭ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে সবচেয়ে শক্তিশালী কার্ড নিয়ে নেমেছে ইরান
যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে সবচেয়ে শক্তিশালী কার্ড নিয়ে নেমেছে ইরান

১২ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

বেলায় ফিরলেন সৈয়দা রিজওয়ানা
বেলায় ফিরলেন সৈয়দা রিজওয়ানা

১৪ ঘণ্টা আগে | জাতীয়

বিমানের চেয়ারম্যান পদ থেকে শেখ বশিরউদ্দীনকে অব্যাহতি দিয়ে প্রজ্ঞাপন
বিমানের চেয়ারম্যান পদ থেকে শেখ বশিরউদ্দীনকে অব্যাহতি দিয়ে প্রজ্ঞাপন

১৭ ঘণ্টা আগে | জাতীয়

আইনমন্ত্রীর একান্ত সচিব হলেন সাজ্জাদুর রহমান
আইনমন্ত্রীর একান্ত সচিব হলেন সাজ্জাদুর রহমান

১২ ঘণ্টা আগে | জাতীয়

প্রিন্ট সর্বাধিক
কারা হবেন ঢাকার দুই সিটির নগরপিতা
কারা হবেন ঢাকার দুই সিটির নগরপিতা

রকমারি নগর পরিক্রমা

টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

প্রথম পৃষ্ঠা

এমন একটা দিনেরই অপেক্ষায় ছিল জাতি
এমন একটা দিনেরই অপেক্ষায় ছিল জাতি

সম্পাদকীয়

শুল্ক ছাড়ের পরও দাম কমেনি খেজুরের
শুল্ক ছাড়ের পরও দাম কমেনি খেজুরের

পেছনের পৃষ্ঠা

‘গলার কাঁটা’ কোটি টাকার উন্নয়ন
‘গলার কাঁটা’ কোটি টাকার উন্নয়ন

রকমারি নগর পরিক্রমা

শিক্ষা ক্ষেত্রে অনেক চ্যালেঞ্জ
শিক্ষা ক্ষেত্রে অনেক চ্যালেঞ্জ

পেছনের পৃষ্ঠা

আজকের ভাগ্যচক্র
আজকের ভাগ্যচক্র

আজকের রাশি

দিল্লিতে ৪০ মিনিট পুলিশ হেফাজতে সমন্বয়ক মাহদী
দিল্লিতে ৪০ মিনিট পুলিশ হেফাজতে সমন্বয়ক মাহদী

পেছনের পৃষ্ঠা

কে হচ্ছেন স্পিকার
কে হচ্ছেন স্পিকার

পেছনের পৃষ্ঠা

তারের জঞ্জালে নিত্য আতঙ্ক
তারের জঞ্জালে নিত্য আতঙ্ক

রকমারি নগর পরিক্রমা

স্কুলে পুনর্ভর্তি ফি নেওয়া যাবে না নীতিমালা জারি
স্কুলে পুনর্ভর্তি ফি নেওয়া যাবে না নীতিমালা জারি

প্রথম পৃষ্ঠা

গাড়ি-প্লট না নেওয়ার ঘোষণায় সাধুবাদ
গাড়ি-প্লট না নেওয়ার ঘোষণায় সাধুবাদ

প্রথম পৃষ্ঠা

রমজানে চাহিদা থাকা পণ্যের দাম চড়া
রমজানে চাহিদা থাকা পণ্যের দাম চড়া

পেছনের পৃষ্ঠা

জমবে এবার ইফতার রাজনীতি
জমবে এবার ইফতার রাজনীতি

পেছনের পৃষ্ঠা

সরাসরি টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ
সরাসরি টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ

প্রথম পৃষ্ঠা

সরকারের প্রথম ও প্রধান অগ্রাধিকার হোক অর্থনৈতিক স্থিতিশীলতা!
সরকারের প্রথম ও প্রধান অগ্রাধিকার হোক অর্থনৈতিক স্থিতিশীলতা!

প্রথম পৃষ্ঠা

শুরু হলো মাহে রমজান
শুরু হলো মাহে রমজান

প্রথম পৃষ্ঠা

সংস্কার প্রস্তাব বাস্তবায়ন করা এ সংসদের দায়িত্ব
সংস্কার প্রস্তাব বাস্তবায়ন করা এ সংসদের দায়িত্ব

প্রথম পৃষ্ঠা

গাছে গাছে মুকুলের ঘ্রাণ
গাছে গাছে মুকুলের ঘ্রাণ

পেছনের পৃষ্ঠা

সিরিয়াল কিলার জিয়াউল
সিরিয়াল কিলার জিয়াউল

প্রথম পৃষ্ঠা

ঢাকায় ব্যস্ত ফুটবলার ওজিল
ঢাকায় ব্যস্ত ফুটবলার ওজিল

প্রথম পৃষ্ঠা

এবার জুলাই জাতীয় সনদের কার্যকারিতা স্থগিত চেয়ে রিট
এবার জুলাই জাতীয় সনদের কার্যকারিতা স্থগিত চেয়ে রিট

পেছনের পৃষ্ঠা

বড়পীরের তরিকতের রোজার সবক
বড়পীরের তরিকতের রোজার সবক

প্রথম পৃষ্ঠা

ভিন্নরূপে - আরিফিন শুভ
ভিন্নরূপে - আরিফিন শুভ

শোবিজ

জিয়াউর রহমানের পররাষ্ট্রনীতিতে ফেরত যাচ্ছি
জিয়াউর রহমানের পররাষ্ট্রনীতিতে ফেরত যাচ্ছি

নগর জীবন

ঈমান চলচ্চিত্রের দরবেশ চরিত্রে অনবদ্য ছিলেন ওয়াসিম
ঈমান চলচ্চিত্রের দরবেশ চরিত্রে অনবদ্য ছিলেন ওয়াসিম

শোবিজ

এক দিনে দ্বিগুণ লেবুর দাম
এক দিনে দ্বিগুণ লেবুর দাম

দেশগ্রাম

ছোট ভাইয়ের আঘাতে বিএনপি নেতার মৃত্যু
ছোট ভাইয়ের আঘাতে বিএনপি নেতার মৃত্যু

দেশগ্রাম

স্কুলছাত্রীর ওপর হামলা, যুবক আটক
স্কুলছাত্রীর ওপর হামলা, যুবক আটক

দেশগ্রাম

খাল ভরাটে সীমাহীন ভোগান্তি
খাল ভরাটে সীমাহীন ভোগান্তি

রকমারি নগর পরিক্রমা