ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও পীর চরমোনাই মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম বলেছেন, একটি স্বার্থান্বেষী দল ইসলামী আন্দোলনকে ধোঁকা দিয়ে ক্ষমতায় যাওয়ার রঙিন স্বপ্ন দেখছে। কিন্তু তাদের সেই স্বপ্ন পূরণ হবে না। তিনি বলেন, আমি নিশ্চিত করে বলতে পারি, দলটি ক্ষমতায় গেলেও দেশে শরিয়াহ আইন বাস্তবায়ন এবং সেই অনুযায়ী দেশ পরিচালনা করবে না। এই নীতিগত পার্থক্যের কারণেই আমরা ১১-দলীয় জোট ত্যাগ করেছি। গতকাল বিকালে নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার কাঁচপুর বালুর মাঠে আয়োজিত নির্বাচনি পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এ সময় তিনি আসন্ন নির্বাচনে নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁ) আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী গোলাম মসীহকে হাতপাখা প্রতীকে ভোট দেওয়ার জন্য এলাকাবাসীর প্রতি আহ্বান জানান। পীর চরমোনাই বলেন, যারা ইসলামের নাম ব্যবহার করে ব্যক্তিগত বা দলীয় ফায়দা লুটতে চায়, দেশবাসী তাদের চিনে নিয়েছে। তিনি দাবি করেন, শরিয়াহ শাসন ছাড়া দেশের মানুষের প্রকৃত মুক্তি ও অধিকার নিশ্চিত হওয়া সম্ভব নয়। কোনো জোটের ওপর নির্ভর না করে ইসলামী আন্দোলন এখন নিজেদের শক্তিতে এগিয়ে যাচ্ছে। সোনারগাঁ থানা ইসলামী আন্দোলনের সভাপতি ফারুক আহাম্মেদ মুন্সির সভাপতিত্বে পথসভায় নারায়ণগঞ্জ জেলা নির্বাচন পরিচালনা কমিটির সভাপতি মাওলানা দীন ইসলাম ও ইসলামী আন্দোলন বাংলাদেশের সহযোগী সংগঠনের জেলা ও উপজেলার বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।
শিরোনাম
- যাচাই শেষে আটক কৃষকদল নেতা মুক্ত
- বৈঠকে বসছেন ট্রাম্প-নেতানিয়াহু
- ভোট ঘিরে টাকা ছড়াচ্ছে জামায়াত: সিইসির কাছে অভিযোগ বিএনপির
- সিদ্ধিরগঞ্জে কেন্দ্রের ভেতরে জামায়াত নেতার অবস্থান নিয়ে উত্তেজনা
- আমেরিকার কাছে ভারতকে বিক্রি করে দিয়েছেন মোদি: রাহুল গান্ধী
- আটক ঠাকুরগাঁও জামায়াতের আমির রমেকের সিসিইউতে ভর্তি
- ইউক্রেনকে ১০৭ বিলিয়ন ডলার ঋণের অনুমোদন দিল ইউরোপীয় সংসদ
- পুলিশের ২ ডিআইজি ও ২ এসপিকে বদলি
- ৫ কোটি টাকা নিয়ে আমার বক্তব্যকে ‘মিসকোট’ করা হয়েছে : ইসি সচিব
- তারেক রহমানকে সমর্থন জানিয়ে সরে দাঁড়ালেন ৪ স্বতন্ত্র প্রার্থী
- অপপ্রচারে কান না দিয়ে নির্ভয়ে ভোট দেওয়ার অনুরোধ ইসির
- যমুনা সেতু দিয়ে ২৪ ঘণ্টায় ২ কোটি ৯৪ লাখ টাকার টোল আদায়
- ভোট গণনায় অনিয়ম, চাপের মুখে থাইল্যান্ডের নির্বাচন কমিশন
- টানা ব্যর্থতায় চাকরি হারালেন টটেনহ্যামের কোচ
- গুলশান মডেল স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ভোট দেবেন প্রধান উপদেষ্টা
- প্রথমবার মাঠে গড়াচ্ছে নারীদের বিপিএল
- ভোটগ্রহণ চলাকালে ৪ ধাপে ভোটের সংখ্যা-শতকরা প্রেরণের নির্দেশ ইসির
- ‘শঙ্কামুক্ত ও উৎসবমুখর নির্বাচনের লক্ষ্য অর্জনে অন্তর্বর্তী সরকার দৃঢ়প্রতিজ্ঞ’
- ভারতীয় ক্রিকেটারদের ব্যাটে ‘রাবারের স্তর’, শ্রীলঙ্কান ব্যাটারের অভিযোগ
- সিরাজগঞ্জে ‘ভোট কিনতে’ গিয়ে জনতার ধাওয়া খেয়ে পালালো জামায়াত নেতা
পীর চরমোনাই
নীতিগত পার্থক্যের কারণেই ১১-দলীয় জোট ত্যাগ করেছি
সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর
বাংলাদেশের প্রাপ্য সম্মান ফিরিয়ে দেওয়াই ছিল একমাত্র লক্ষ্য: পিসিবি চেয়ারম্যান
২৩ ঘণ্টা আগে | মাঠে ময়দানে
গৃহকর্মীকে নির্যাতন; আদালতে উঠে এলো বিমানের সাবেক এমডির বাসার লোমহর্ষক বর্ণনা
১২ ঘণ্টা আগে | নগর জীবন