বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন বানচাল করতে গুপ্ত হামলা চালানো হচ্ছে। অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে হলে সরকারকে অবশ্যই দেশে ভয়শূন্য পরিবেশ নিশ্চিত করতে হবে। গণতন্ত্র ও মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠাসহ দেশের মানুষের জানমাল রক্ষায় দলমতনির্বিশেষে সব শ্রেণি-পেশার মানুষকে ঐক্যবদ্ধ থাকতে হবে। ক্রমবর্ধমান অবনতিশীল আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি ঘটাতে হবে। গতকাল দেওয়া এক বিবৃতিতে তিনি সরকারের প্রতি এ আহ্বান জানান। বিবৃতিতে কেরানীগঞ্জে বিএনপি নেতা হাসান মোল্লাকে গুলির ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। একই সঙ্গে হাসান মোল্লাসহ অন্য নেতা-কর্মীদের ওপর হামলাকারীদের অবিলম্বে গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির জোর দাবি জানান মির্জা ফখরুল। ২২ জানুয়ারি দিবাগত রাতে ঢাকার কেরানীগঞ্জে বিএনপি কার্যালয়ের সামনে কেরানীগঞ্জ মডেল উপজেলার হযরতপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক হাসান মোল্লাকে (৪২) গুলি করে দুর্বৃত্তরা। এ নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন মির্জা ফখরুল। বিএনপি মহাসচিব আরও বলেন, ছাত্র-জনতার আন্দোলনে আওয়ামী স্বৈরাচারী শাসকগোষ্ঠীর পতনের পর ঘাপটি মেরে থাকা দুষ্কৃতকারীরা আবারও দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টিসহ নানা ধরনের অরাজকতা সংঘটিত করছে। হাসান মোল্লার হামলাকারীদের চিহ্নিত করে আইনের আওতায় এনে কঠোর শাস্তি দেওয়ার বিকল্প নেই। তা না হলে তারা আরও বড় ধরনের নাশকতা ঘটাতে পারে। বিবৃতিতে তিনি হাসান মোল্লাসহ আহতদের দ্রুত সুস্থতা কামনা ও তাদের পরিবার-পরিজনের প্রতি গভীর সহমর্মিতা জানান।
শিরোনাম
- পরকীয়ার সন্দেহে শিক্ষক স্বামীকে প্রকাশ্যে পেটালেন স্ত্রী
- জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে এনসিপি
- গণমাধ্যমের স্বাধীনতা সুস্থ গণতন্ত্রের প্রথম শর্ত: বিরোধীদলীয় নেতা
- একনজরে আজকের বাংলাদেশ প্রতিদিন (১৯ ফেব্রুয়ারি)
- ৫০তম বিসিএস : লিখিত পরীক্ষা শুরু কবে?
- বিশ্বকাপের মাঝেই শীর্ষস্থান পুনরুদ্ধার সাইমের
- টি-টোয়েন্টিতে ১০০ উইকেটের মাইলফলকে বশ
- ছয় বছর পর ফের পর্দায় ‘চার্লিস এঞ্জেলস’
- আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ডিএমপির নিরাপত্তা সমন্বয় সভা
- ছুরিকাঘাতে বড় ভাইকে হত্যার ঘটনায় আসামি ছোট ভাই গ্রেফতার
- রাজধানীর হাজারীবাগে ঝুটের গুদামে আগুন
- আজ থেকে নতুন সময়সূচিতে চলবে অফিস-আদালত
- কাতারে পালাতে গিয়ে বিমানবন্দরে গ্রেফতার নিষিদ্ধ ছাত্রলীগ নেতা
- রমজানে আজ থেকে বন্ধ থাকবে স্কুল
- রমজানে নতুন সময়সূচিতে চলছে মেট্রোরেল
- জেনেভায় ইউক্রেন–রাশিয়ার দুই দিনের শান্তি আলোচনা, মেলেনি সমাধান
- নাইজেরিয়ায় খনিতে গ্যাস বিস্ফোরণে ৩৮ শ্রমিক নিহত, আহত ২৭
- আইনের শাসনই হবে শেষ কথা
- প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব হলেন আতিকুর রহমান রুমন
- প্রধানমন্ত্রীর প্রেস সচিব হলেন আবু আবদুল্লাহ এম ছালেহ
প্রকাশ:
০০:০০, শনিবার, ২৪ জানুয়ারি, ২০২৬
আপডেট:
০০:৪২, শনিবার, ২৪ জানুয়ারি, ২০২৬
নির্বাচন বানচাল করতে গুপ্ত হামলা
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর