ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ১০-দলীয় ঐক্যের গণজোয়ার দেখে একটি বড় দল ভয় পেয়েছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি অভিযোগ করেন, ভয়ের কারণে ওই দলটি জনগণের মধ্যে বিভ্রান্তিকর তথ্য ও আতঙ্ক ছড়াচ্ছে। গতকাল সকালে রাজধানীর ভাটারার বাঁশতলায় নির্বাচনি গণমিছিল-পূর্ব সমাবেশে এসব কথা বলেন তিনি। সমাবেশে জামায়াতে ইসলামী ও এনসিপির বিভিন্ন পর্যায়ের নেতারা বক্তব্য রাখেন। নাহিদ ইসলাম বলেন, আগামী নির্বাচনে চাঁদাবাজ ও দস্যুদের প্রতিহত করতে হবে। ঢাকা-১১ আসনে কোনো চাঁদাবাজের স্থান হবে না। আমরা গণ অভ্যুত্থান করেছি এক ফ্যাসিবাদকে তাড়িয়ে অন্য ফ্যাসিবাদকে ফিরিয়ে আনার জন্য নয়। ইনসাফের বাংলাদেশ প্রতিষ্ঠা করার জন্যই এত মানুষ জীবন দিয়েছেন। তিনি আরও বলেন, যারা ভোট কেন্দ্র দখলের পাঁয়তারা করছেন, তারা যেন সেই স্বপ্ন ভুলেও না দেখেন। আমরা প্রতিটি ভোট কেন্দ্র পাহারা দেব। বিজয় ছিনিয়ে নিয়ে বাড়ি ফিরব। বন্দুকের গুলি খেয়েও আমরা পিছু হটিনি, ভোট কেন্দ্র থেকেও পিছু হটব না। ঢাকা-১১ আসনের বিভিন্ন সমস্যার কথা তুলে ধরে এনসিপির আহ্বায়ক বলেন, এ আসন ট্রাফিক সমস্যা ও চাঁদাবাজিসহ নানা সংকটে জর্জরিত। সরকার গঠন করে এসব সমস্যা থেকে এলাকাকে মুক্ত করা হবে। এ সময় তিনি সারা দেশে ১০ দলীয় জোটের প্রার্থীদের বিজয়ী করার পাশাপাশি গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেওয়ার আহ্বান জানান।
শিরোনাম
- পরকীয়ার সন্দেহে শিক্ষক স্বামীকে প্রকাশ্যে পেটালেন স্ত্রী
- জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে এনসিপি
- গণমাধ্যমের স্বাধীনতা সুস্থ গণতন্ত্রের প্রথম শর্ত: বিরোধীদলীয় নেতা
- একনজরে আজকের বাংলাদেশ প্রতিদিন (১৯ ফেব্রুয়ারি)
- ৫০তম বিসিএস : লিখিত পরীক্ষা শুরু কবে?
- বিশ্বকাপের মাঝেই শীর্ষস্থান পুনরুদ্ধার সাইমের
- টি-টোয়েন্টিতে ১০০ উইকেটের মাইলফলকে বশ
- ছয় বছর পর ফের পর্দায় ‘চার্লিস এঞ্জেলস’
- আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ডিএমপির নিরাপত্তা সমন্বয় সভা
- ছুরিকাঘাতে বড় ভাইকে হত্যার ঘটনায় আসামি ছোট ভাই গ্রেফতার
- রাজধানীর হাজারীবাগে ঝুটের গুদামে আগুন
- আজ থেকে নতুন সময়সূচিতে চলবে অফিস-আদালত
- কাতারে পালাতে গিয়ে বিমানবন্দরে গ্রেফতার নিষিদ্ধ ছাত্রলীগ নেতা
- রমজানে আজ থেকে বন্ধ থাকবে স্কুল
- রমজানে নতুন সময়সূচিতে চলছে মেট্রোরেল
- জেনেভায় ইউক্রেন–রাশিয়ার দুই দিনের শান্তি আলোচনা, মেলেনি সমাধান
- নাইজেরিয়ায় খনিতে গ্যাস বিস্ফোরণে ৩৮ শ্রমিক নিহত, আহত ২৭
- আইনের শাসনই হবে শেষ কথা
- প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব হলেন আতিকুর রহমান রুমন
- প্রধানমন্ত্রীর প্রেস সচিব হলেন আবু আবদুল্লাহ এম ছালেহ
জনজোয়ারে একটি বড় দল ভয় পেয়েছে
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর