আসন্ন নির্বাচন ঘিরে দেশের বিভিন্ন এলাকায় হামলা ও সংঘর্ষের অভিযোগ উঠেছে। বরিশাল, কুমিল্লা, মুন্সিগঞ্জ ও কিশোরগঞ্জে পৃথক ঘটনায় আহত হয়েছেন একাধিক ব্যক্তি। পরিস্থিতি নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা বাহিনী তৎপরতা জোরদার করেছে। এদিকে নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করতে কঠোর অবস্থানের কথা জানিয়েছে প্রশাসন। নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো খবর-বরিশাল : বরিশালের গৌরনদীতে ফুটবল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী ও বিএনপির বহিষ্কৃত নেতা আবদুস সোবহানের নির্বাচনি প্রচারণায় দুই দফা বাধা দেওয়ার অভিযোগ উঠেছে। শুক্রবার নলছিড়া ইউনিয়নের পিঙ্গলকাঠি বাজার ও সরিকল বন্দরে তার প্রচারে বাধা দেওয়া হয়। এ সময় তার দুই কর্মী মারধরের শিকার হন এবং তাদের মোবাইল ফোন ও মানিব্যাগ ছিনিয়ে নেওয়ার অভিযোগ করা হয়। প্রশাসন ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং তদন্ত কমিটিতে অভিযোগ দেওয়ার পরামর্শ দেয়। কুমিল্লা : কুমিল্লা-৯ (লাকসাম-মনোহরগঞ্জ) আসনে ফুটবল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী সামিরা আজিম দোলার প্রচারণায় বাধা ও হামলার অভিযোগ উঠেছে। মনোহরগঞ্জের রাজাপুর বাজারে বিএনপি প্রার্থীর সমর্থকরা ‘ভুয়া’ স্লোগান দিয়ে হামলা চালায় বলে অভিযোগ করা হয়। এতে বেশ কয়েকজন আহত হন, গুরুতর আহত তিনজনকে হাসপাতালে পাঠানো হয়। হামলার সময় কয়েকটি মোবাইল ফোন ছিনিয়ে নেওয়ারও অভিযোগ রয়েছে। মুন্সিগঞ্জ : মুন্সিগঞ্জের গজারিয়ায় নির্বাচনি মিছিলে স্বতন্ত্র ও বিএনপি প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। পালটাপালটি স্লোগানকে কেন্দ্র করে লাঠিসোঁটা ও কিলঘুষিতে অন্তত তিনজন আহত হন। পুলিশ জানিয়েছে, অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। কিশোরগঞ্জ : বিএনপির নির্বাচনি জনসভায় চেয়ারে বসাকে কেন্দ্র করে বিএনপি ও যুবদলের নেতা-কর্মীদের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে উভয়পক্ষের অন্তত ৩০ জন আহত হয়েছেন বলে জানা গেছে। ঘটনাটি ঘটেছে গতকাল সন্ধ্যার দিকে কিশোগঞ্জের অষ্টগ্রাম উপজেলার কাস্তুল ইউনিয়নের ভাতশালা গ্রামে। অষ্টগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোয়েব খান বলেন, বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। প্রাথমিকভাবে আহতদের সঠিক সংখ্যা নিশ্চিত করা যায়নি। অভিযোগ পেলে তদন্তসাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
শিরোনাম
- যাচাই শেষে আটক কৃষকদল নেতা মুক্ত
- বৈঠকে বসছেন ট্রাম্প-নেতানিয়াহু
- ভোট ঘিরে টাকা ছড়াচ্ছে জামায়াত: সিইসির কাছে অভিযোগ বিএনপির
- সিদ্ধিরগঞ্জে কেন্দ্রের ভেতরে জামায়াত নেতার অবস্থান নিয়ে উত্তেজনা
- আমেরিকার কাছে ভারতকে বিক্রি করে দিয়েছেন মোদি: রাহুল গান্ধী
- আটক ঠাকুরগাঁও জামায়াতের আমির রমেকের সিসিইউতে ভর্তি
- ইউক্রেনকে ১০৭ বিলিয়ন ডলার ঋণের অনুমোদন দিল ইউরোপীয় সংসদ
- পুলিশের ২ ডিআইজি ও ২ এসপিকে বদলি
- ৫ কোটি টাকা নিয়ে আমার বক্তব্যকে ‘মিসকোট’ করা হয়েছে : ইসি সচিব
- তারেক রহমানকে সমর্থন জানিয়ে সরে দাঁড়ালেন ৪ স্বতন্ত্র প্রার্থী
- অপপ্রচারে কান না দিয়ে নির্ভয়ে ভোট দেওয়ার অনুরোধ ইসির
- যমুনা সেতু দিয়ে ২৪ ঘণ্টায় ২ কোটি ৯৪ লাখ টাকার টোল আদায়
- ভোট গণনায় অনিয়ম, চাপের মুখে থাইল্যান্ডের নির্বাচন কমিশন
- টানা ব্যর্থতায় চাকরি হারালেন টটেনহ্যামের কোচ
- গুলশান মডেল স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ভোট দেবেন প্রধান উপদেষ্টা
- প্রথমবার মাঠে গড়াচ্ছে নারীদের বিপিএল
- ভোটগ্রহণ চলাকালে ৪ ধাপে ভোটের সংখ্যা-শতকরা প্রেরণের নির্দেশ ইসির
- ‘শঙ্কামুক্ত ও উৎসবমুখর নির্বাচনের লক্ষ্য অর্জনে অন্তর্বর্তী সরকার দৃঢ়প্রতিজ্ঞ’
- ভারতীয় ক্রিকেটারদের ব্যাটে ‘রাবারের স্তর’, শ্রীলঙ্কান ব্যাটারের অভিযোগ
- সিরাজগঞ্জে ‘ভোট কিনতে’ গিয়ে জনতার ধাওয়া খেয়ে পালালো জামায়াত নেতা
নির্বাচনি প্রচারে বাধা-সংঘর্ষ
বরিশাল কুমিল্লা মুন্সিগঞ্জ কিশোরগঞ্জে উত্তাপ
প্রতিদিন ডেস্ক
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর