বাংলাদেশের টি-২০ বিশ্বকাপে খেলা আনুষ্ঠানিকভাবে শেষ হয়ে গেছে। বুধবার আইসিসির বোর্ড সভায় ভোটাভুটিতে বাংলাদেশের বিশ্বকাপ শেষ হয়ে গিয়েছিল। এবার আইসিসি আনুষ্ঠানিকভাবে বাংলাদেশের পরিবর্তিত দল চূড়ান্ত করেছে। ৭ ফেব্রুয়ারি শুরু ১৬ দলের টি-২০ বিশ্বকাপে বাংলাদেশের পরিবর্তে খেলবে আইসিসি সহযোগী দেশ স্কটল্যান্ড। জনপ্রিয় ক্রিকেট ওয়েব পোর্টাল ক্রিকবাজ জানিয়েছে, ৭ ফেব্রুয়ারি ভারত ও শ্রীলঙ্কায় শুরু হবে টি-২০ বিশ্বকাপ ২০২৬। বিশ্বকাপে বাংলাদেশের জায়গায় খেলবে স্কটল্যান্ড। কয়েক দিন আগে বিসিবিকে ২৪ ঘণ্টার সময়সীমা বেঁধে দিয়েছিল আইসিসি। গতকাল তারা স্কটল্যান্ডকে চূড়ান্ত করে। বাংলাদেশ টি-২০ বিশ্বকাপ না খেলার সিদ্ধান্ত নেয় ৩ জানুয়ারি আইপিএল থেকে মুস্তাফিজকে বাদ দেওয়ার পর। ৪ জানুয়ারি বাংলাদেশ আনুষ্ঠানিকভাবে জানায়, নিরাপত্তা ইস্যুতে ভারতের মাটিতে টি-২০ বিশ্বকাপ খেলবে না। যদি বিশ্বকাপের খেলাগুলো ভারত থেকে শ্রীলঙ্কায় সরিয়ে নেওয়া হয়, তাহলে টি-২০ বিশ্বকাপ খেলবে। এমন আবেদন জানিয়ে আইসিসিকে চিঠি পাঠায় বিসিবি। চিঠির উত্তর দেওয়ার পাশাপাশি প্রতিনিধি পাঠায় আইসিসি। প্রতিনিধি ঢাকায় এসে বাংলাদেশ সরকার ও বিসিবির সঙ্গে বৈঠক করে ২১ জানুয়ারি সময়সীমা বেঁধে দেয়। এরপর গত বুধবার আইসিসির টেস্ট খেলুড়ে দেশগুলোর উপস্থিতিতে ভোটাভুটিতে বাংলাদেশ হেরে যায় ১৪-২ ভোটে। বাংলাদেশের পক্ষে ভোট দেয় পাকিস্তান। বাংলাদেশের বাদ দেওয়া প্রসঙ্গে আইসিসি সূত্র জানায়, কয়েকদিন ধরেই বিষয়টি নিয়ে আলোচনা চলছিল। সহযোগী দেশ স্কটল্যান্ডকে আমন্ত্রণ জানানো ছিল সময়ের ব্যাপার। গতকাল সকালে আইসিসির সিইও সঞ্জোগ গুপ্তা আনুষ্ঠানিকভাবে আইসিসি বোর্ডকে চিঠি দিয়ে বিষয়টি পরিষ্কার করেন। চিঠিতে জানায়, বাংলাদেশের দাবিগুলো আইসিসির নীতিমালার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। আইসিসি সভাপতি ও বিসিবি সভাপতিকে পাঠানো চিঠিতে জানানো হয়, আইসিসি বোর্ডের সিদ্ধান্ত মানতে ব্যর্থ হয়েছে। ফলে বাংলাদেশের পরিবর্তে অন্য দেশকে অন্তর্ভুক্ত করা ছাড়া আর কোনো বিকল্প নেই আইসিসির। সেজন্যই স্কটল্যান্ডকে বিশ্বকাপে আমন্ত্রণ জানানো হয়েছে। ভোটে হেরে যাওয়ার পর আইসিসির সিদ্ধান্ত পাল্টাতে বিসিবি শাসক সংস্থার বিরোধ নিষ্পত্তি কমিটির (ডিআরসি) কাছে আবেদন করে। আইসিসি নিজেদের অবস্থান ঠিক রাখতে বাংলাদেশের আবেদন বাতিল করে দেয়। কমিটির আইনের ১.৩ ধারা অনুযায়ী, আইসিসির কোনো কমিটির সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল বিভাগ হিসেবে কাজ করার এখতিয়ার নেই ডিআরসির। এ নিয়মের বেড়াজালেই বাংলাদেশের টি-২০ বিশ্বকাপ খেলা কার্যত শেষ হয়ে যায়। এদিকে পিসিবি সভাপতি ও পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নাকভি ফের জানিয়েছেন, টি-২০ বিশ্বকাপ বিষয়ে বাংলাদেশের সঙ্গে ভালো আচরণ করেনি আইসিসি। তিনি বাংলাদেশের ভেন্যু বদলানোর আবেদন যুক্তিসঙ্গত। লাহোরে মিডিয়ার মুখোমুখিতে পিসিবি সভাপতি বলেন, ‘বাংলাদেশের সঙ্গে অন্যায় করা হয়েছে। আমি আইসিসির বোর্ড সভায়ও একই কথা বলেছি। আপনারা দ্বিমুখী নীতি অবলম্বন করতে পারেন না। যেখানে একটি দেশ যখন ইচ্ছামতো সিদ্ধান্ত নিতে পারে। অন্য দেশের ক্ষেত্রে পুরোপুরি বিপরীত আচরণ করা হয়।’
শিরোনাম
- তারেক রহমানকে মিশরের অভিনন্দন, সহযোগিতা জোরদারের প্রত্যাশা
- ভারত-পাকিস্তান ম্যাচে বৃষ্টি হলে কী হবে?
- বরিশালে তিন বিএনপি নেতাকে স্থায়ী বহিষ্কার
- বিএনপিকে অভিনন্দন জার্মানির, ঘনিষ্ঠ সম্পর্ক জোরদারের অঙ্গীকার
- বিশ্ব ভালোবাসা দিবসেও পর্যটক শূন্য কুয়াকাটা সৈকত
- নিজের ব্যানার খুলতে রাস্তায় নেমে পড়লেন হাবিবুর রশিদ
- হাসনাতের আসনে ভোট বাতিল ও পুনঃভোট চাইলেন ট্রাক প্রতীকের জসিম
- জনগণকে কনভিন্স করাটাই আমাদের ‘ইঞ্জিনিয়ারিং’: তারেক রহমান
- বরিশালে চামড়ার আড়তে অগ্নিসংযোগের অভিযোগ
- পররাষ্ট্রনীতি ঠিক হবে বাংলাদেশের মানুষের স্বার্থ সামনে রেখে : তারেক রহমান
- জামালপুরে ৩৪ প্রার্থীর মধ্যে ২৪ জনের জামানত বাজেয়াপ্ত
- বাংলাদেশে গণতন্ত্রের বসন্ত বয়ে যাচ্ছে : সালাহউদ্দিন টুকু
- চট্টগ্রামে পরাজিতদের দ্বারে বিজয়ীরা, পাশে থাকার আশ্বাস
- যে কোনো মূল্যে শান্তি শৃঙ্খলা বজায় রাখতে হবে: তারেক রহমান
- ব্যানার ফেস্টুন অপসারণ করলেন নবনির্বাচিত এমপি মুজিবুর
- জাতীয় ঐক্য আমাদের শক্তি, বিভাজন দুর্বলতা: তারেক রহমান
- দেশের ১৮ কোটি মানুষ আজ ঐক্যবদ্ধ: মির্জা ফখরুল
- তারেক রহমান, শফিকুর রহমান ও নাহিদ ইসলামের সঙ্গে প্রধান উপদেষ্টার ফোনালাপ
- কর্মস্থলে ফিরতে ফ্রি লঞ্চ সার্ভিসের ব্যবস্থা করলেন নবনির্বাচিত সংসদ সদস্য নুর
- ছেলে হান্নান মাসউদের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করে জামানত হারালেন বাবা