ভারতের সাবেক পররাষ্ট্র সচিব ও বাংলাদেশে হাইকমিশনার হর্ষবর্ধন শ্রিংলা বলেছেন, ‘বাংলাদেশে সুষ্ঠু ও অবাধ নির্বাচন হলে জামায়াতে ইসলামী কখনই বিজয়ী হতে পারবে না। তা ছাড়া বাংলাদেশের রাজনৈতিক ইতিহাস ঘাটলেও দেখা যাবে, ৫ থেকে ৭ শতাংশের বেশি ভোট ওরা কখনই পায়নি। কারণ ওদের পক্ষে জনগণের সমর্থন নেই। সুতরাং নির্বাচন যদি অস্বচ্ছ হয়, অথবা কারচুপি হয়- তবেই কেবল জামায়াতের ক্ষমতায় আসার সম্ভাবনা আছে, না হলে কোনো সম্ভাবনা নেই।’ গত শুক্রবার পশ্চিমবঙ্গের শিলিগুড়িতে আয়োজিত এক অনুষ্ঠানের ফাঁকে এ কথা বলেন এই ভারতীয় কূটনীতিক। ‘বাংলাদেশের নির্বাচনে জামায়াতে ইসলামী জিতলে তাদের হাতে দেশের ক্ষমতা চলে যাবে এবং সেক্ষেত্রে কী পরিস্থিতি হবে- এমন প্রশ্নের উত্তরে তিনি উপরোক্ত কথা বলেন। হর্ষবর্ধন শ্রিংলা বলেন, ‘ভারত সরকারের পক্ষ থেকে এরই মধ্যে বাংলাদেশকে জানিয়ে দেওয়া হয়েছে, আমরা সুষ্ঠু, অবাধ এবং সব দলের অংশগ্রহণে একটি নির্বাচন চাইছি। যদিও সেই পরিস্থিতি এখন পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি না। নির্বাচন আদৌ হবে কি না- তাও আমাদের জানা নেই। সেখানে সুরক্ষার বিষয়টি যথেষ্ট উদ্বেগ জনক। এরপরেও যদি নির্বাচন হয়, সেটা কোন পরিস্থিতিতে ও কীভাবে- আমাদের তা দেখতে হবে। এই ইস্যুতে এখনো বিভিন্ন অনিশ্চয়তা ও প্রশ্ন রয়েছে।’ টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের মাটিতে বাংলাদেশের না খেলা নিয়ে তিনি বলেন, ‘এটা ওদের ভুল। আমি বাংলাদেশের রাষ্ট্রদূত ছিলাম, সেখানে আমার অনেক বন্ধু রয়েছে, তারা সবাই বলেছেন- বাংলাদেশ বড় ভুল করেছে। কারণ বাংলাদেশ এখন যে সরকার আছে সেটা অন্তর্বর্তী সরকার, কোনো নির্বাচিত সরকার নয়। সেক্ষেত্রে খেলা নিয়ে এই সরকার এমন কিছু সিদ্ধান্ত নিচ্ছে- এটা একেবারেই ঠিক নয়। এ বিষয়টা তাদেরই ভাবা উচিত, আমাদের নয়।’
শিরোনাম
- যাত্রাবাড়ীতে ছুরিকাঘাতে মাদ্রাসা শিক্ষার্থী নিহত
- নতুন সংসদের যাত্রা হোক পরিবর্তনের অঙ্গীকার দিয়ে
- পাকিস্তানকে সহজেই হারিয়ে সুপার এইটে ভারত
- ৫০০ গোল ছুঁয়ে ইতিহাস গড়ার পথে কেইন
- সিকৃবিতে শিক্ষকদের হাতাহাতি, ভিসিসহ আহত অন্তত ৬
- পাকিস্তানের সামনে ১৭৬ রানের লক্ষ্য ছুড়ে দিল ভারত
- ইউটিউবে দেখা যাবে মৌসুমীর ‘অর্ধাঙ্গিনী’
- দিল্লির প্রেস মিনিস্টারের চুক্তি বাতিল
- র্যাশফোর্ডকে নিয়ে অস্বস্তিতে ফ্লিক
- নাহিদ ইসলামের বাসায় তারেক রহমান
- কুমিল্লা সীমান্তে প্রায় ৬০ লাখ টাকার ভারতীয় শাড়ি ও সিগারেট জব্দ
- এবারও হাত মেলালেন না ভারত-পাকিস্তান অধিনায়ক
- জামায়াত আমিরের বাসায় তারেক রহমান
- টস জিতে ভারতকে ব্যাটিংয়ের আমন্ত্রণ পাকিস্তানের
- বসন্ত উৎসবে তারুণ্যের উচ্ছ্বাসে দিনভর মুখরিত কলেজ ক্যাম্পাস
- ভারতের বিপক্ষে তিন অলরাউন্ডার নিয়ে মধুর সমস্যায় পাকিস্তান
- ঝালকাঠি জেলা পুলিশের ব্যাডমিন্টন টুর্নামেন্টের উদ্বোধন
- স্মৃতিসৌধে জনসাধারণের প্রবেশে নিষেধাজ্ঞা
- মঙ্গলবার রমজানের চাঁদ দেখার আহ্বান সৌদি আরবের
- বগুড়ায় অন্যকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল ফায়ার ফাইটারের
প্রকাশ:
০০:০০, রবিবার, ২৫ জানুয়ারি, ২০২৬
আপডেট:
০০:৩৬, রবিবার, ২৫ জানুয়ারি, ২০২৬
সুষ্ঠু ভোট হলে জামায়াত জিততে পারবে না
কলকাতা প্রতিনিধি
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর