রাজধানীর গুলশানে নির্মাণাধীন ভবনের ওপর থেকে লোহার রড মাথায় পড়ে আশফাক চৌধুরী পিপলু নামে এক পথচারী নিহত হয়েছে। তিনি গুলশানে একটি বহুজাতিক প্রতিষ্ঠানে কর্মরত। বৃহস্পতিবার দুপুরে এ দুর্ঘটনা ঘটে। তার গ্রামের বাড়ি চট্টগ্রামের বাঁশখালী উপজেলার পুকুরিয়া ইউনিয়নের বরুমছড়ায়। তার বাবা মোহাম্মদ নাদেরুজ্জামান চৌধুরী বাণীগ্রাম সাধনপুর উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক।
পারিবারিক সূত্রে জানা গেছে, দুপুরের খাবার খেয়ে কর্মস্থলে ফেরার পথে গুলশানে একটি নির্মাণাধীন ভবনের ছাদ থেকে লোহার রড পড়ে আশফাকের মাথায় আঘাত লাগে। এতে তিনি গুরুতর আহত হন। তাকে উদ্ধার করে ইউনাইটেড হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় নিহতের শ্বশুর বাদী হয়ে শুক্রবার গুলশান থানায় একটি মামলা করেছেন।
মামলার তদন্ত কর্মকর্তা গুলশান থানার এসআই আজিজ মাহমুদ জানান, আমরা এ বিষয়টি নিয়ে কাজ করছি। জানা গেছে, স্থানীয় সামাজিক সংগঠন জাগরণী ক্লাবের