শিরোনাম
প্রকাশ: ০০:০০, বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারি, ২০২৬ আপডেট: ০২:৩০, বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারি, ২০২৬

কেমন হবে নির্বাচন

জিন্নাতুন নূর
প্রিন্ট ভার্সন
কেমন হবে নির্বাচন

কড়া নাড়ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। গত টানা তিনটি জাতীয় নির্বাচনে সাধারণ মানুষের ভোটাধিকার লঙ্ঘিত হওয়ায় এবারের নির্বাচনে আশাবাদের একটা জায়গা তৈরি হয়েছে। সর্বত্র আশা করা হচ্ছে এবার নির্বাচন অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য হবে এবং সাধারণ ভোটাররা ব্যাপকভাবে তাতে অংশগ্রহণ করবেন। নির্বাচন নিয়ে মানুষের মধ্যে একটা ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে। নারী ভোটারদের মধ্যেও আগ্রহের কমতি নেই। তাই সবার প্রশ্ন, কেমন হবে কাঙ্ক্ষিত সেই আগামী সাধারণ নির্বাচন।

নির্বাচনে নারীদের ওপর সাইবার হামলাসহ কিছু শঙ্কা ও সহিংসতা হলেও শেষ পর্যন্ত একটা ভালো নির্বাচন হবে বলে সবাই আশা করছেন। রাজনৈতিক অভিজ্ঞ মহল বলছে, অতীতের নির্বাচনগুলোয় ভোট ছাড়া নির্বাচন হয়েছে। এবারের নির্বাচন যদি শান্তিপূর্ণ ও অবাধ হয় তাহলে আন্তর্জাতিক সম্প্রদায়ও তা ইতিবাচকভাবে গ্রহণ করবে।

এ প্রসঙ্গে সাবেক রাষ্ট্রদূত হুমায়ুন কবির বাংলাদেশ প্রতিদিনকে বলেন, গত কয়েক মাস দেশের বিভিন্ন স্থানে ঘুরে এসে যা বুঝতে পেরেছি এবার নির্বাচনে আশাবাদের জায়গা আছে। আশা করছি, এবার নির্বাচন গ্রহণযোগ্যভাবেই হবে। এতে জনগণ ও ভোটার ব্যাপকভাবে অংশগ্রহণ করবেন বলেই আমার ধারণা। এ নির্বাচনের সঙ্গে অন্তর্বর্তী সরকার সংশ্লিষ্ট। তারা এ নির্বাচন করতে দৃঢ়ভাবে অঙ্গীকারবদ্ধ। তিনি বলেন, সামরিক বাহিনী ২০২৪-এর আগস্টের পর থেকেই মাঠপর্যায়ে কাজ করছে। তারা প্রশাসনকে সহায়তা করছে। নির্বাচন যাতে সুষ্ঠুভাবে সম্পন্ন হয় এ জন্য তারাও উদগ্রীব। সেনাপ্রধানও তাঁর বক্তব্যে এ কথা কয়েকবার বলেছেন। নির্বাচন কমিশন এ নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করার ব্যাপারে উদগ্রীব হয়ে আছে। প্রশাসন চায় একটা নির্বাচনের মধ্য দিয়ে রাজনৈতিক নেতৃত্ব সরকার গঠন করুক। ব্যবসাবাণিজ্য ভালোভাবে পরিচালনার জন্য ব্যবসায়ীরা একটা সুষ্ঠু নির্বাচন চান। এ ক্ষেত্রে নির্বাচিত সরকারের বিকল্প নেই। তিনি আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে কিছুটা শঙ্কা প্রকাশ করলেও মনে করেন একটা ভালো নির্বাচনের জন্য সবাই উদগ্রীব হয়ে আছে। আমার ধারণা, নির্বাচনটি শান্তিপূর্ণভাবে এবং অংশগ্রহণের মধ্য দিয়ে অনুষ্ঠিত হবে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউটের সহযোগী অধ্যাপক ড. তৌহিদুল হক বাংলাদেশ প্রতিদিনকে বলেন, এবার সবার প্রত্যাশার সঙ্গে সরকারও একটি ভালো বা ঐতিহাসিক নির্বাচন করতে চায়। জনগণ বা ভোটাররাও চায় একটি গ্রহণযোগ্য নির্বাচনে যে ধরনের বৈশিষ্ট্য থাকা প্রয়োজন, নির্বাচনটি যাতে সেই বৈশিষ্ট্যগুলো অর্জন করতে পারে। কারণ মানুষ দীর্ঘদিন ধরে পরিপূর্ণভাবে তার ভোটাধিকার প্রয়োগ করতে পারেনি। সেই জনআকাঙ্ক্ষা থেকে ভোটারদের মধ্যে একটি আগ্রহের জায়গা আছে। কিন্তু এই একটি ভালো বা গ্রহণযোগ্য এবং একই সঙ্গে অংশগ্রহণমূলক নির্বাচনের জন্য যে ব্যবস্থাগুলো রাষ্ট্রের পক্ষ থেকে গ্রহণ করা প্রয়োজন, সে ব্যবস্থাগুলো নেওয়া হয়েছে, কিন্তু এর বাস্তবায়ন নিয়ে প্রশ্ন আছে।

তিনি আইনশৃঙ্খলা পরিস্থিতিকে সুষ্ঠু নির্বাচনের জন্য একটা চ্যালেঞ্জ হিসেবে মনে করছেন। এ ক্ষেত্রে যেসব পদক্ষেপ নেওয়া হয়েছে সেগুলো পরিপূর্ণভাবে বাস্তবায়ন হচ্ছে না বলেই তিনি শঙ্কা প্রকাশ করেন।

টান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)-এর নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান বাংলাদেশ প্রতিদিনকে বলেন, মানুষ প্রত্যাশা করছে যে, এ নির্বাচনে লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত হবে এবং প্রতিষ্ঠানগুলো বিশেষ করে নির্বাচন কমিশন, সরকার, সরকারি প্রতিষ্ঠান এবং প্রশাসনসহ আইন প্রয়োগকারী সংস্থা তাদের ভূমিকা যথাযথভাবে পালন করবে। রাজনৈতিক দলগুলো যদি এমন না চায় তাহলে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করা যাবে না। এখন পুঁজির ওপর নির্ভর করে রাজনীতি ও নির্বাচন হয়। আর এ পুঁজির উপাদানগুলো হচ্ছে অর্থ, পেশি, ধর্ম এবং পুরুষতন্ত্র। প্রার্থীর কাছে এ চারটা উপাদানের প্রভাবের কারণে এটি হয়ে গেছে ক্ষমতার নির্বাচন। তিনি বলেন, তার পরও নির্বাচন কমিশন, অন্তর্বর্তী নির্বাচনকালীন সরকার, কিছু সরকারি প্রতিষ্ঠান বিশেষ করে পুলিশ, আইন প্রয়োগকারী সংস্থা, প্রশাসন, সেনাবাহিনী যাদের ওপর দায়িত্ব দেওয়া হবে এবং বিশেষ করে রাজনৈতিক দল ও গণমাধ্যম এদের যদি সবার মধ্যেই সমান দায়িত্ববোধ থাকে তাহলেই এটা অর্জন করা সম্ভব। অন্যথায় খুবই কঠিন হবে।

বিকেএমইএ সভাপতি মোহাম্মদ হাতেম বাংলাদেশ প্রতিদিনকে বলেন, আমি অবশ্যই মনে করছি এ নির্বাচন সুষ্ঠু এবং নিরপেক্ষ হবে। জনগণের অংশগ্রহণের মাধ্যমেই এ নির্বাচন অনুষ্ঠিত হবে এবং একটা গ্রহণযোগ্য নির্বাচন হতে যাচ্ছে। যেহেতু ড. মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে যে সরকার, সে সরকার নিরপেক্ষতার প্রশ্নে একেবারে প্রশ্নাতীত। আমরাও খুব দৃঢভাবে বিশ্বাস করি যে, আসছে নির্বাচন নিরপেক্ষ ও সুষ্ঠু নির্বাচন হবে।

তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা রাশেদা কে চৌধুরী বলেন, সংস্কার, নির্বাচন আর বিচার- এ তিন এজেন্ডা নিয়েই এসেছে অন্তর্বর্তী সরকার জুলাই গণ অভ্যুত্থানের স্পিরিটের মধ্য দিয়ে। এখন নির্বাচন হতেই হবে। সে জায়গায় পরিবেশ-পরিস্থিতি ঠিক বুঝতে পারছি না কী রকম। দুটো বিষয়ে মনে খুব কষ্ট পাচ্ছি বলা যেতে পারে। একটা হচ্ছে গণ অভ্যুত্থানে আমাদের সন্তানরা আত্মাহুতি দিল, সেখানে যেভাবে রাজনৈতিক দলগুলা পারস্পরিক কাদা ছোড়াছুড়ি করছে, মনে হচ্ছে যেন মানবিক মূল্যবোধটা হারিয়ে যাচ্ছে। এখন নির্বাচন করতে গিয়ে যদি মানবিকতা হারিয়ে যায় তাহলে সেটা প্রশ্নবিদ্ধ হবে। এটা একটা আশঙ্কার বিষয় হয়ে দাঁড়িয়েছে। তিনি বলেন, কাদা ছোড়াছুড়ি এখনো কেন শেষ হলো না। আমরা তো এই প্রথার পরিবর্তন চেয়েছি। নারীর প্রতি যেভাবে সহিংসতা হচ্ছে তা শুধু শারীরিক না, সাইবার সহিংসতাও হচ্ছে। এ সাইবার সহিংসতা থেকে নারীকে রক্ষা কর খুবই প্রয়োজন। আবার প্রতিপক্ষ দলের মধ্যে সংঘাত দেখা যাচ্ছে। এটাও ভালো লক্ষণ না।

এই বিভাগের আরও খবর
সেনাপ্রধানের সঙ্গে সাক্ষাৎ ইইউ রাষ্ট্রদূতের
সেনাপ্রধানের সঙ্গে সাক্ষাৎ ইইউ রাষ্ট্রদূতের
টিআইবির প্রতিবেদন বাস্তবতাবিবর্জিত
টিআইবির প্রতিবেদন বাস্তবতাবিবর্জিত
চর্যাপদ থেকে শুরু করে ভাষা বিবর্তিত হয়ে আসছে
চর্যাপদ থেকে শুরু করে ভাষা বিবর্তিত হয়ে আসছে
উপদেষ্টা পরিষদ ও সচিবদের শেষ বৈঠক আজ
উপদেষ্টা পরিষদ ও সচিবদের শেষ বৈঠক আজ
নানান প্রশ্ন নিয়ে বাংলাদেশ-যুক্তরাষ্ট্র বাণিজ্য চুক্তি আজ
নানান প্রশ্ন নিয়ে বাংলাদেশ-যুক্তরাষ্ট্র বাণিজ্য চুক্তি আজ
গুম খুন নিয়ে ইকবাল করিম ভূঁইয়ার সাক্ষ্য
গুম খুন নিয়ে ইকবাল করিম ভূঁইয়ার সাক্ষ্য
সুবিধাভোগীরা পূর্ণ শক্তি নিয়ে মাঠে
সুবিধাভোগীরা পূর্ণ শক্তি নিয়ে মাঠে
সন্ত্রাস লুটপাটমুক্ত রাষ্ট্র গড়তেই ঐক্য
সন্ত্রাস লুটপাটমুক্ত রাষ্ট্র গড়তেই ঐক্য
গুরুত্বপূর্ণ বিষয়ে ফলপ্রসূ আলোচনা
গুরুত্বপূর্ণ বিষয়ে ফলপ্রসূ আলোচনা
নারীর নিরাপত্তায় আচরণবিধি থাকা উচিত প্রতিটি দলে
নারীর নিরাপত্তায় আচরণবিধি থাকা উচিত প্রতিটি দলে
ইসি ও সরকারের সমন্বয়হীনতায় ঝুঁকিতে জুলাইয়ের মূল লক্ষ্য
ইসি ও সরকারের সমন্বয়হীনতায় ঝুঁকিতে জুলাইয়ের মূল লক্ষ্য
সনদ জালিয়াতি রোধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ
সনদ জালিয়াতি রোধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ
সর্বশেষ খবর
ভোট দেওয়ার গোপন কক্ষের কোনো ছবি তোলা যাবে না: ইসি সচিব
ভোট দেওয়ার গোপন কক্ষের কোনো ছবি তোলা যাবে না: ইসি সচিব

এই মাত্র | জাতীয়

ইসরায়েলের কোথায় কোথায় হামলা চালাবে জানাল ইরান?
ইসরায়েলের কোথায় কোথায় হামলা চালাবে জানাল ইরান?

৪ সেকেন্ড আগে | পূর্ব-পশ্চিম

ধানের শীষ প্রতীকে ভোট দিতে মানুষ উন্মুখ হয়ে আছেন: আলী নেওয়াজ
ধানের শীষ প্রতীকে ভোট দিতে মানুষ উন্মুখ হয়ে আছেন: আলী নেওয়াজ

১৪ মিনিট আগে | ভোটের হাওয়া

ভেদাভেদ ভুলে ধানের শীষে ভোট দেন: মান্নান
ভেদাভেদ ভুলে ধানের শীষে ভোট দেন: মান্নান

১৪ মিনিট আগে | ভোটের হাওয়া

প্রভাবশালীদের বাঁচাতে আগেই তৈরি করে রাখা হয় এপস্টেইনের ডেথ স্টেটমেন্ট?
প্রভাবশালীদের বাঁচাতে আগেই তৈরি করে রাখা হয় এপস্টেইনের ডেথ স্টেটমেন্ট?

১৫ মিনিট আগে | পূর্ব-পশ্চিম

অলরাউন্ড নৈপুণ্যে লিস্কের কীর্তি
অলরাউন্ড নৈপুণ্যে লিস্কের কীর্তি

২১ মিনিট আগে | মাঠে ময়দানে

ওসির পক্ষপাতমূলক আচরণ তদন্তে এসএমপি
ওসির পক্ষপাতমূলক আচরণ তদন্তে এসএমপি

২১ মিনিট আগে | ভোটের হাওয়া

টঙ্গীতে গ্যাস বেলুন বিস্ফোরণে শিশুসহ অর্ধশতাধিক আহত
টঙ্গীতে গ্যাস বেলুন বিস্ফোরণে শিশুসহ অর্ধশতাধিক আহত

২৬ মিনিট আগে | নগর জীবন

মানিকগঞ্জে সতের বছরে কোনো উন্নয়ন হয়নি : আফরোজা খানম রিতা
মানিকগঞ্জে সতের বছরে কোনো উন্নয়ন হয়নি : আফরোজা খানম রিতা

২৮ মিনিট আগে | ভোটের হাওয়া

ব্রিটিশ ও ফরাসি গোয়েন্দারাই গাদ্দাফি পুত্রকে হত্যা করেছে?
ব্রিটিশ ও ফরাসি গোয়েন্দারাই গাদ্দাফি পুত্রকে হত্যা করেছে?

৩০ মিনিট আগে | পূর্ব-পশ্চিম

পেসারদের দাপটে জয়ে বিশ্বকাপ শুরু জিম্বাবুয়ের
পেসারদের দাপটে জয়ে বিশ্বকাপ শুরু জিম্বাবুয়ের

৩২ মিনিট আগে | মাঠে ময়দানে

ঢাকা-৫ আসনে ইপিজেড গড়ে কর্মসংস্থান সৃষ্টি করা হবে: তারেক রহমান
ঢাকা-৫ আসনে ইপিজেড গড়ে কর্মসংস্থান সৃষ্টি করা হবে: তারেক রহমান

৩৪ মিনিট আগে | ভোটের হাওয়া

সিলেটে বিএনপির অভিযোগ জামায়াতের প্রত্যাখান
সিলেটে বিএনপির অভিযোগ জামায়াতের প্রত্যাখান

৩৫ মিনিট আগে | ভোটের হাওয়া

টাঙ্গাইলে স্বতন্ত্র প্রার্থীর প্রচারণা
টাঙ্গাইলে স্বতন্ত্র প্রার্থীর প্রচারণা

৩৬ মিনিট আগে | ভোটের হাওয়া

জিয়াউর রহমানের আদর্শে আধুনিক বাংলাদেশ গড়তে এসেছি: জামাল
জিয়াউর রহমানের আদর্শে আধুনিক বাংলাদেশ গড়তে এসেছি: জামাল

৪১ মিনিট আগে | ভোটের হাওয়া

বগুড়া-২ আসনে মীর শাহে আলমের নির্বাচনি সমাবেশ
বগুড়া-২ আসনে মীর শাহে আলমের নির্বাচনি সমাবেশ

৪২ মিনিট আগে | ভোটের হাওয়া

টাঙ্গাইল-৫ আসনে স্বতন্ত্র প্রার্থীর মিছিলে গিয়ে দুইজনের মৃত্যু
টাঙ্গাইল-৫ আসনে স্বতন্ত্র প্রার্থীর মিছিলে গিয়ে দুইজনের মৃত্যু

৪৪ মিনিট আগে | ভোটের হাওয়া

ভোটারদের নিরাপত্তা নিশ্চিতে বিজিবি বদ্ধপরিকর: মহাপরিচালক
ভোটারদের নিরাপত্তা নিশ্চিতে বিজিবি বদ্ধপরিকর: মহাপরিচালক

৫০ মিনিট আগে | ভোটের হাওয়া

মিছিলে হৃদরোগে আক্রান্ত হয়ে বিএনপি নেতার মৃত্যু
মিছিলে হৃদরোগে আক্রান্ত হয়ে বিএনপি নেতার মৃত্যু

৫২ মিনিট আগে | ভোটের হাওয়া

৮ ফেব্রুয়ারি পর্যন্ত রেমিট্যান্স প্রবাহে ৫৩.৯ শতাংশ প্রবৃদ্ধি
৮ ফেব্রুয়ারি পর্যন্ত রেমিট্যান্স প্রবাহে ৫৩.৯ শতাংশ প্রবৃদ্ধি

৫৫ মিনিট আগে | অর্থনীতি

এক সপ্তাহেই ইরানে ৪৬১ ভূমিকম্প, মাটির গভীরে কি হচ্ছে?
এক সপ্তাহেই ইরানে ৪৬১ ভূমিকম্প, মাটির গভীরে কি হচ্ছে?

৫৬ মিনিট আগে | পূর্ব-পশ্চিম

খেলাধুলা শৃঙ্খলা, আনুগত্য ও দেশপ্রেম শেখায় : কাদের গনি চৌধুরী
খেলাধুলা শৃঙ্খলা, আনুগত্য ও দেশপ্রেম শেখায় : কাদের গনি চৌধুরী

১ ঘণ্টা আগে | নগর জীবন

মাদারীপুর-২: ধানের শীষে ভোট চাইলেন স্বতন্ত্র প্রার্থী শহিদুল
মাদারীপুর-২: ধানের শীষে ভোট চাইলেন স্বতন্ত্র প্রার্থী শহিদুল

১ ঘণ্টা আগে | ভোটের হাওয়া

এবারের লড়াই কেবল ক্ষমতা বদলের নয়, রাষ্ট্রব্যবস্থার মৌলিক পুনর্গঠনের: মামুনুল হক
এবারের লড়াই কেবল ক্ষমতা বদলের নয়, রাষ্ট্রব্যবস্থার মৌলিক পুনর্গঠনের: মামুনুল হক

১ ঘণ্টা আগে | রাজনীতি

নারায়ণগঞ্জে বিএনপি প্রার্থীর প্রচারণা
নারায়ণগঞ্জে বিএনপি প্রার্থীর প্রচারণা

১ ঘণ্টা আগে | ভোটের হাওয়া

গোপালগঞ্জে বাস-ইজিবাইক সংঘর্ষে নিহত ২
গোপালগঞ্জে বাস-ইজিবাইক সংঘর্ষে নিহত ২

১ ঘণ্টা আগে | দেশগ্রাম

মাসে শতাধিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র বানাচ্ছে ইরান, ইসরায়েলের ঘুম হারাম!
মাসে শতাধিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র বানাচ্ছে ইরান, ইসরায়েলের ঘুম হারাম!

১ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

প্রতিদিন প্রেমিকা বদলান হার্দিক, সাবেক ক্রিকেটারের ‘খোঁচা’
প্রতিদিন প্রেমিকা বদলান হার্দিক, সাবেক ক্রিকেটারের ‘খোঁচা’

১ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

তারেক রহমানের পক্ষে ভোট চেয়ে আইনজীবী ফোরামের গণসংযোগ
তারেক রহমানের পক্ষে ভোট চেয়ে আইনজীবী ফোরামের গণসংযোগ

১ ঘণ্টা আগে | ভোটের হাওয়া

জাপানের সঙ্গে ইপিএ চুক্তি পণ্য রফতানিতে সম্ভাব্য বাধা দূর করবে
জাপানের সঙ্গে ইপিএ চুক্তি পণ্য রফতানিতে সম্ভাব্য বাধা দূর করবে

১ ঘণ্টা আগে | অর্থনীতি

সর্বাধিক পঠিত
ঢাকা-১৮ আসনে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা মান্নার
ঢাকা-১৮ আসনে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা মান্নার

১৯ ঘণ্টা আগে | ভোটের হাওয়া

দূরপাল্লার বাস চলাচলে নতুন সিদ্ধান্ত
দূরপাল্লার বাস চলাচলে নতুন সিদ্ধান্ত

৮ ঘণ্টা আগে | জাতীয়

পিসিবি চেয়ারম্যান নাকভিকে বুলবুলের ধন্যবাদ, যেসব বিষয়ে হলো আলোচনা
পিসিবি চেয়ারম্যান নাকভিকে বুলবুলের ধন্যবাদ, যেসব বিষয়ে হলো আলোচনা

৯ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

ভোট উপলক্ষে মোটরসাইকেল চলাচল বন্ধ কখন থেকে?
ভোট উপলক্ষে মোটরসাইকেল চলাচল বন্ধ কখন থেকে?

৮ ঘণ্টা আগে | ভোটের হাওয়া

৪ দিন বন্ধ থাকবে ইন্টারনেট ব্যাংকিং
৪ দিন বন্ধ থাকবে ইন্টারনেট ব্যাংকিং

২২ ঘণ্টা আগে | অর্থনীতি

ঘরে বসে জেনে নিন ভোটার নম্বর ও কোন কেন্দ্রে ভোট দেবেন সেই তথ্য
ঘরে বসে জেনে নিন ভোটার নম্বর ও কোন কেন্দ্রে ভোট দেবেন সেই তথ্য

১০ ঘণ্টা আগে | ভোটের হাওয়া

বাংলাদেশকে ক্ষতিপূরণ দিতে পাকিস্তানের শর্ত, যা বলল আইসিসি
বাংলাদেশকে ক্ষতিপূরণ দিতে পাকিস্তানের শর্ত, যা বলল আইসিসি

৭ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

ইরানের ক্ষেপণাস্ত্র কর্মসূচি নিয়ে উদ্বেগ, তেহরানে একাই হামলা চালাতে পারে ইসরায়েল
ইরানের ক্ষেপণাস্ত্র কর্মসূচি নিয়ে উদ্বেগ, তেহরানে একাই হামলা চালাতে পারে ইসরায়েল

২২ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

বাংলাদেশকে ক্ষতিপূরণসহ তিন শর্ত মানলেই ভারতের বিপক্ষে খেলবে পাকিস্তান
বাংলাদেশকে ক্ষতিপূরণসহ তিন শর্ত মানলেই ভারতের বিপক্ষে খেলবে পাকিস্তান

৮ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

দ্বৈত নাগরিকত্বের অভিযোগে নাহিদ ইসলামের প্রার্থিতা বাতিল চেয়ে রিট
দ্বৈত নাগরিকত্বের অভিযোগে নাহিদ ইসলামের প্রার্থিতা বাতিল চেয়ে রিট

৪ ঘণ্টা আগে | রাজনীতি

‘দাঁড়িপাল্লায় ভোট দিলে জান্নাত অবধারিত’, জামায়াত প্রার্থীর ভিডিও ভাইরাল
‘দাঁড়িপাল্লায় ভোট দিলে জান্নাত অবধারিত’, জামায়াত প্রার্থীর ভিডিও ভাইরাল

৭ ঘণ্টা আগে | ভোটের হাওয়া

পাকিস্তান-ভারত ম্যাচ নিয়ে এবার মুখ খুললেন সৌরভ
পাকিস্তান-ভারত ম্যাচ নিয়ে এবার মুখ খুললেন সৌরভ

৭ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

১৯ বছর নিষিদ্ধ থাকার পর পাকিস্তানে ফিরল ঘুড়ি উৎসব
১৯ বছর নিষিদ্ধ থাকার পর পাকিস্তানে ফিরল ঘুড়ি উৎসব

১১ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

ভারত-পাকিস্তান ম্যাচ হওয়ার সম্ভাবনা ৯৯ শতাংশ
ভারত-পাকিস্তান ম্যাচ হওয়ার সম্ভাবনা ৯৯ শতাংশ

২৩ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

ওসমান হাদির বোন পরিচয়ে নাহিদের পক্ষে ভোট চাওয়া নারীকে নিয়ে বিভ্রান্তি
ওসমান হাদির বোন পরিচয়ে নাহিদের পক্ষে ভোট চাওয়া নারীকে নিয়ে বিভ্রান্তি

২২ ঘণ্টা আগে | ভোটের হাওয়া

বিএনপি ক্ষমতায় এলে মেয়েদের স্নাতকোত্তর পর্যন্ত বিনামূল্যে শিক্ষা নিশ্চিত করা হবে: জুবাইদা রহমান
বিএনপি ক্ষমতায় এলে মেয়েদের স্নাতকোত্তর পর্যন্ত বিনামূল্যে শিক্ষা নিশ্চিত করা হবে: জুবাইদা রহমান

১৭ ঘণ্টা আগে | রাজনীতি

বৈঠকের পরও কাটেনি ভারত-পাকিস্তান ম্যাচের অনিশ্চয়তা
বৈঠকের পরও কাটেনি ভারত-পাকিস্তান ম্যাচের অনিশ্চয়তা

১৪ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

যৌন হয়রানির প্রতিবেদনে অসন্তুষ্ট জাহানারা
যৌন হয়রানির প্রতিবেদনে অসন্তুষ্ট জাহানারা

২১ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

হাইকোর্টের দুই বিচারপতির পদত্যাগপত্র রাষ্ট্রপতির কাছে প্রেরণ
হাইকোর্টের দুই বিচারপতির পদত্যাগপত্র রাষ্ট্রপতির কাছে প্রেরণ

৫ ঘণ্টা আগে | জাতীয়

৬১৫০ কোটি টাকার ক্ষতি ঠেকাতে বিসিবিকে বড় ছাড় দিতে চলেছে আইসিসি
৬১৫০ কোটি টাকার ক্ষতি ঠেকাতে বিসিবিকে বড় ছাড় দিতে চলেছে আইসিসি

৮ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

থাইল্যান্ড উপকূলে ডুবে গেছে চট্টগ্রামমুখী পণ্যবোঝাই জাহাজ, ১৬ বাংলাদেশি নাবিক উদ্ধার
থাইল্যান্ড উপকূলে ডুবে গেছে চট্টগ্রামমুখী পণ্যবোঝাই জাহাজ, ১৬ বাংলাদেশি নাবিক উদ্ধার

১৭ ঘণ্টা আগে | অর্থনীতি

মঙ্গলবার থেকে ৪ দিন নির্বাচনী এলাকায় বহিরাগত অবস্থানে নিষেধাজ্ঞা
মঙ্গলবার থেকে ৪ দিন নির্বাচনী এলাকায় বহিরাগত অবস্থানে নিষেধাজ্ঞা

৬ ঘণ্টা আগে | জাতীয়

প্রধান উপদেষ্টার সঙ্গে আজ উপদেষ্টা ও সচিবদের বৈঠক
প্রধান উপদেষ্টার সঙ্গে আজ উপদেষ্টা ও সচিবদের বৈঠক

১১ ঘণ্টা আগে | জাতীয়

নতুন প্রজন্মের জন্য মুক্তিযুদ্ধের অনুপ্রেরণা প্রয়োজন : প্রধান উপদেষ্টা
নতুন প্রজন্মের জন্য মুক্তিযুদ্ধের অনুপ্রেরণা প্রয়োজন : প্রধান উপদেষ্টা

১৬ ঘণ্টা আগে | জাতীয়

মায়ের গোপন ছবি তুলে প্রেমিককে পাঠাতেন তরুণী, অতঃপর…
মায়ের গোপন ছবি তুলে প্রেমিককে পাঠাতেন তরুণী, অতঃপর…

৪ ঘণ্টা আগে | পাঁচফোড়ন

ভোটের দিন বাস চলবে কি না, জানাল মালিক সমিতি
ভোটের দিন বাস চলবে কি না, জানাল মালিক সমিতি

২ ঘণ্টা আগে | জাতীয়

তারেক রহমানকে সমর্থন জানিয়ে ঢাকা-১৭ থেকে সরে দাঁড়ালেন এক প্রার্থী
তারেক রহমানকে সমর্থন জানিয়ে ঢাকা-১৭ থেকে সরে দাঁড়ালেন এক প্রার্থী

৪ ঘণ্টা আগে | ভোটের হাওয়া

প্রাথমিক শিক্ষক নিয়োগের ফল প্রকাশ, দেখুন তালিকা
প্রাথমিক শিক্ষক নিয়োগের ফল প্রকাশ, দেখুন তালিকা

২০ ঘণ্টা আগে | জাতীয়

ভোটের দিন প্রার্থী ও নির্বাচনি এজেন্টের যানবাহন ব্যবহারে কমিশনের নির্দেশনা
ভোটের দিন প্রার্থী ও নির্বাচনি এজেন্টের যানবাহন ব্যবহারে কমিশনের নির্দেশনা

১০ ঘণ্টা আগে | ভোটের হাওয়া

ক্ষমতায় আসলে মামুনুল হককে মন্ত্রী করার ঘোষণা জামায়াত আমিরের
ক্ষমতায় আসলে মামুনুল হককে মন্ত্রী করার ঘোষণা জামায়াত আমিরের

৩ ঘণ্টা আগে | রাজনীতি

প্রিন্ট সর্বাধিক
অস্বীকার করেননি বুবলী শাকিব নিশ্চুপ
অস্বীকার করেননি বুবলী শাকিব নিশ্চুপ

শোবিজ

বাউফলে বিএনপি-জামায়াত সংঘর্ষ নলছিটিতে যোগদান নিয়ে হাঙ্গামা
বাউফলে বিএনপি-জামায়াত সংঘর্ষ নলছিটিতে যোগদান নিয়ে হাঙ্গামা

পেছনের পৃষ্ঠা

মাঠে সেনাসহ সব বাহিনীর সদস্য
মাঠে সেনাসহ সব বাহিনীর সদস্য

প্রথম পৃষ্ঠা

আজকের ভাগ্যচক্র
আজকের ভাগ্যচক্র

আজকের রাশি

আল্লাহ আমার ধৈর্যের পরীক্ষা নিচ্ছেন
আল্লাহ আমার ধৈর্যের পরীক্ষা নিচ্ছেন

নগর জীবন

নারীর নিরাপত্তায় আচরণবিধি থাকা উচিত প্রতিটি দলে
নারীর নিরাপত্তায় আচরণবিধি থাকা উচিত প্রতিটি দলে

প্রথম পৃষ্ঠা

‘সংস্কার সংহতির’ নিঃশব্দ পতন
‘সংস্কার সংহতির’ নিঃশব্দ পতন

সম্পাদকীয়

সংসদ নির্বাচনে টানা তিন দিন মোটরসাইকেল চলাচলে নিষেধাজ্ঞা
সংসদ নির্বাচনে টানা তিন দিন মোটরসাইকেল চলাচলে নিষেধাজ্ঞা

খবর

পিএইচডি ডিগ্রি অর্জন করলেন আহসান হাবীব
পিএইচডি ডিগ্রি অর্জন করলেন আহসান হাবীব

নগর জীবন

জয়-পরাজয় নির্ধারণ করবে ১০ ফ্যাক্টর
জয়-পরাজয় নির্ধারণ করবে ১০ ফ্যাক্টর

খবর

নির্বাচন নিয়ে উদ্বিগ্ন ৫০ শতাংশ মানুষ
নির্বাচন নিয়ে উদ্বিগ্ন ৫০ শতাংশ মানুষ

প্রথম পৃষ্ঠা

সেনা হেফাজতে যুবকের মৃত্যু
সেনা হেফাজতে যুবকের মৃত্যু

পেছনের পৃষ্ঠা

ঢাকা হবে নিরাপদ মহানগরী
ঢাকা হবে নিরাপদ মহানগরী

প্রথম পৃষ্ঠা

শেষ সময়ে উত্তপ্ত ভোটের মাঠ
শেষ সময়ে উত্তপ্ত ভোটের মাঠ

নগর জীবন

চর্যাপদ থেকে শুরু করে ভাষা বিবর্তিত হয়ে আসছে
চর্যাপদ থেকে শুরু করে ভাষা বিবর্তিত হয়ে আসছে

প্রথম পৃষ্ঠা

বিকাশ রকেট নগদে ১ হাজার টাকার বেশি পাঠানো যাবে না
বিকাশ রকেট নগদে ১ হাজার টাকার বেশি পাঠানো যাবে না

পেছনের পৃষ্ঠা

শেষ মুহূর্তে তুঙ্গে প্রচার
শেষ মুহূর্তে তুঙ্গে প্রচার

প্রথম পৃষ্ঠা

নির্বাচনি ইশতেহার : প্রতিশ্রুতি ও বাস্তবতা
নির্বাচনি ইশতেহার : প্রতিশ্রুতি ও বাস্তবতা

সম্পাদকীয়

প্রকৃতিতে বসন্তের ছোঁয়া
প্রকৃতিতে বসন্তের ছোঁয়া

পেছনের পৃষ্ঠা

জানুয়ারিতে অর্থনীতির গতি কমেছে
জানুয়ারিতে অর্থনীতির গতি কমেছে

নগর জীবন

গুম খুন নিয়ে ইকবাল করিম ভূঁইয়ার সাক্ষ্য
গুম খুন নিয়ে ইকবাল করিম ভূঁইয়ার সাক্ষ্য

প্রথম পৃষ্ঠা

ভোটের মাঠে কালোটাকা
ভোটের মাঠে কালোটাকা

পেছনের পৃষ্ঠা

শিক্ষাপ্রতিষ্ঠানে টানা পাঁচ দিনের ছুটি
শিক্ষাপ্রতিষ্ঠানে টানা পাঁচ দিনের ছুটি

পেছনের পৃষ্ঠা

গুরুত্বপূর্ণ বিষয়ে ফলপ্রসূ আলোচনা
গুরুত্বপূর্ণ বিষয়ে ফলপ্রসূ আলোচনা

প্রথম পৃষ্ঠা

ধর্মঘটে অচল বন্দর পিছু হটেছে সরকার
ধর্মঘটে অচল বন্দর পিছু হটেছে সরকার

প্রথম পৃষ্ঠা

ব্যাংক লুটেরাদের নিয়ে দুর্নীতি দমন হাস্যকর
ব্যাংক লুটেরাদের নিয়ে দুর্নীতি দমন হাস্যকর

পেছনের পৃষ্ঠা

উপদেষ্টা পরিষদ ও সচিবদের শেষ বৈঠক আজ
উপদেষ্টা পরিষদ ও সচিবদের শেষ বৈঠক আজ

প্রথম পৃষ্ঠা

নির্বাচনি নাটক ‘ঢাকা ২৬’
নির্বাচনি নাটক ‘ঢাকা ২৬’

শোবিজ

সনদ জালিয়াতি রোধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ
সনদ জালিয়াতি রোধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ

প্রথম পৃষ্ঠা

দেড় বছরের লড়াই শেষে জুলাই যোদ্ধা আশরাফুলের মৃত্যু
দেড় বছরের লড়াই শেষে জুলাই যোদ্ধা আশরাফুলের মৃত্যু

পেছনের পৃষ্ঠা