শিরোনাম
প্রকাশ: ০০:০০, বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারি, ২০২৬ আপডেট: ০২:৩৩, বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারি, ২০২৬

উপদেষ্টাদের সম্পদের হিসাব কোথায়?

প্রতিদিন ডেস্ক
প্রিন্ট ভার্সন
উপদেষ্টাদের সম্পদের হিসাব কোথায়?

ক্ষমতা গ্রহণের পর জাতির উদ্দেশে দেওয়া প্রথম ভাষণে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছিলেন, ‘বর্তমান সরকার দুর্নীতির বিরুদ্ধে স্পষ্ট অবস্থান গ্রহণ করেছে। আমাদের সব উপদেষ্টা দ্রুততম সময়ের মধ্যে তাদের সম্পদের বিবরণ প্রকাশ করবেন।’ এরপর প্রায় দেড় বছর পেরিয়ে গেছে, শেষ হতে চলেছে অন্তর্বর্তী সরকারের মেয়াদকাল। কিন্তু প্রকাশ করা হয়নি উপদেষ্টাদের কারও সম্পদের তথ্য। এ ঘটনাকে কেন্দ্র করে গতকাল বিবিসি বাংলা অনলাইন একটি প্রতিবেদন প্রকাশ করেছে। প্রতিবেদনটি গুরুত্বপূর্ণ অংশগুলো নিম্নরূপ-

আওয়ামী লীগের টানা দেড় দশকের শাসনামলে যেভাবে একের পর এক দুর্নীতি ও লুটপাটের ঘটনা ঘটতে দেখা গেছে, জুলাই গণ অভ্যুত্থানের মাধ্যমে সেটির অবসান ঘটবে বলেই প্রত্যাশা করেছিলেন অনেকে। কিন্তু বাস্তবে সেটা ঘটতে দেখা যায়নি। উল্টো, একাধিক উপদেষ্টা, তাদের পরিবারের সদস্য এবং ব্যক্তিগত কর্মকর্তাদের বিরুদ্ধে অনিয়ম, দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহারের নানান অভিযোগ উঠতে দেখা গেছে। এ বিষয়ে টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান বলেন, ‘এটা খুবই দুঃখজনক। যারা জবাবদিহির নতুন দৃষ্টান্ত স্থাপনের প্রতিশ্রুতি দিয়ে ক্ষমতায় বসেছিলেন, তাদের কাছ থেকে এ ধরনের অস্বচ্ছ কর্মকাণ্ড দেশবাসী মোটেও প্রত্যাশা করেনি।’ অর্থনীতিবিদ ড. দেবপ্রিয় ভট্টাচার্য বলেন, ‘এরকম একটি অরাজনৈতিক সরকার, যেখানে বিশিষ্টজনরা সরকারের ভিতরে রয়েছেন, তারা যখন জনগণের কাছের প্রতিশ্রুতি দেওয়ার পরও নিজেদের সম্পদের তথ্য প্রকাশ না করে আগামী দিনের রাজনৈতিক সরকারের জন্য একটা খারাপ উদাহরণ সৃষ্টি করলেন। আগামীর মন্ত্রি-আমলাদের সম্পদের তথ্য প্রকাশ না করার একটা উছিলা তৈরির সুযোগ করে দিয়ে গেলেন, যা আরও হতাশাজনক।’ তিনি আরও উল্লেখ করেন, ‘প্রতিশ্রুতি দিয়েও উপদেষ্টাদের সম্পদের তথ্য জনসম্মুখে প্রকাশ না করে উনারা শেখ হাসিনার সরকারের মতোই আচরণ করেছেন, যা আমাদের খুবই পীড়িত ও হতাশ করেছে।’

রাজনৈতিক বিশ্লেষক মহিউদ্দিন আহমদ বলেন, ‘সম্পদের তথ্য প্রকাশের যে ঘোষণা প্রধান উপদেষ্টা শুরুর দিকে দিয়েছিলেন, সেটা আসলে ছিল একটা মুখরোচক ঘোষণা। সোজা কথায় বললে, এক ধরনের স্টান্টবাজি বা লোক দেখানো পদক্ষেপ। এ বিষয়ে তারা আন্তরিক বলে মনে হয় না।’ ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও অধিকারকর্মী অধ্যাপক সামিনা লুৎফা বলেন, ‘এ সরকারের উপদেষ্টারা নিজেরাই অতীতে লম্বা সময় ধরে স্বচ্ছতা ও জবাবদিহির কথা বলেছেন। ফলে আমরা আশা করেছিলাম যে, তারা সেটার একটা উদাহরণ সৃষ্টি করে যাবেন। সেই সুযোগ তাদের হাতে ছিল, যা এখন হাতছাড়া হতে চলেছে।

বিবিসির প্রতিবেদনে উল্লেখ করা হয়, গত বছরের আগস্টে উপদেষ্টাদের বিরুদ্ধে ‘সীমাহীন দুর্নীতির’ অভিযোগ তুলে রীতিমতো তোলপাড় ফেলে দেন সাবেক সচিব এ বি এম আবদুস সাত্তার। ঢাকায় প্রশাসন ক্যাডারের কর্মকর্তাদের এক অনুষ্ঠানে তিনি বলেন, ‘আমাদের (সরকারি কর্মকর্তাদের) না হয় চরিত্র খারাপ হয়ে গেছে, কিন্তু যারা আন্দোলন করে আজকে চেয়ারে বসেছেন, অন্তত আটজন উপদেষ্টার আমি তথ্য-প্রমাণ দিয়ে বুঝিয়ে দিতে পারব। যেমন আমার সচিব আছেন দুজন, তারা (উপদেষ্টারা) সীমাহীন দুর্নীতির সঙ্গে জড়িত।’ তিনি আরও বলেন, ‘আগে তাদের (উপদেষ্টাদের সঙ্গে) কন্টাক্ট (যোগাযোগ) করা ছাড়া গুরুত্বপূর্ণ পদে কোনোরকম নিয়োগ হবে না, কোনো বদলি হবে না। আমার কাছে প্রমাণ আছে, প্রমাণ ছাড়া কথা বলি না।’ সাত্তার যখন বক্তব্য দিচ্ছিলেন, তখন সামনে দর্শক সারিতে বসে থাকা সরকারের বর্তমান কর্মকর্তাদের ‘ঠিক, ঠিক’ ধ্বনি তুলে তাকে সমর্থন দিতে দেখা যায়।

এ ব্যাপারে সরকারের পক্ষ থেকে বিবৃতি দিয়ে উপদেষ্টাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ ‘ভিত্তিহীন’ বলে দাবি করা হয়। এ ছাড়া অভিযোগকারীর কাছে কোনো প্রমাণ থাকলে সেটি যথাযথ কর্তৃপক্ষের কাছে জমা দেওয়ার আহ্বান জানানো হয়। প্রতিবেদনে বলা হয়, এ ঘটনার কয়েক দিনের মধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে চাঁদাবাজির একটি ভিডিও ছড়িয়ে পড়তে দেখা যায়। এর আগে, সজীব ভূঁইয়ার সহকারী একান্ত সচিব (এপিএস) মোয়াজ্জেম হোসেন এবং স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগমের ব্যক্তিগত কর্মকর্তা (পিও) তুহিন ফারাবীর বিরুদ্ধে কোটি কোটি টাকার দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগ ওঠে। প্রাথমিক তদন্তে সত্যতা পেয়ে অভিযুক্তদের দায়িত্ব থেকে অব্যাহতিও দেওয়া হয়। একইভাবে, প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যবের ব্যক্তিগত কর্মকর্তা আতিক মোর্শেদ, যিনি আগে তথ্য উপদেষ্টা নাহিদ ইসলামের ব্যক্তিগত কর্মকর্তা ছিলেন, তার বিরুদ্ধেও দেড় শ কোটি টাকা আত্মসাৎ ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগ উঠতে দেখা যায়। এসব অভিযোগের বিষয়ে দুর্নীতি দমন কমিশনের (দুদক) পক্ষ থেকে তদন্ত শুরু করার কথা জানানো হলেও গত ১০ মাসে সেটার কোনো অগ্রগতি দৃশ্যমান হয়নি। প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, অধ্যাপক মুহাম্মদ ইউনূস ক্ষমতায় থাকাকালে তার হাতে প্রতিষ্ঠিত গ্রামীণের বিভিন্ন প্রতিষ্ঠান যে ধরনের সুযোগ-সুবিধা পেয়েছে, সেটা নিয়েও নানা সমালোচনা ও প্রশ্ন উঠতে দেখা যাচ্ছে। এ বিষয়ে অর্থনীতিবিদ অধ্যাপক আনু মুহাম্মদ বলেন, ‘আগে মন্ত্রী কিংবা প্রধানমন্ত্রীর আত্মীয়-স্বজন তাদের ব্যাপারে কোনো বিষয় উঠলে যেরকম খুব দ্রুত গতিতে সব কাজ সম্পন্ন হয়ে যেত, এখন যদি আমরা প্রধান উপদেষ্টার বেলাতেও একই জিনিস দেখি, তাহলে পরিবর্তনের কী নমুনা এখানে হাজির হলো?’ টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান বলেন, ‘কীভাবে কোন প্রক্রিয়ায় গ্রামীণের প্রতিষ্ঠানগুলো সুযোগসুবিধা পেয়েছে, সেটি পরিষ্কার ব্যাখ্যার দাবি রাখে। এটা না করলে প্রশ্নটা থেকেই যাবে।’

অপরদিকে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম সাংবাদিকদের কাছে দাবি করেন, ‘গ্রামীণ প্রতিষ্ঠানগুলোর সুবিধা পাওয়ার ক্ষেত্রে অধ্যাপক ইউনূস কোনো ধরনের প্রভাব বিস্তার করেননি।’ অর্থনীতিবিদ ড. দেবপ্রিয় ভট্টাচার্য বলেন, ‘আমি মনে করি, অন্তর্বর্তী সরকারের কাছে এখনো সুযোগ আছে। চলে যাওয়ার সময়ও যদি উনারা এ তথ্যটা প্রকাশ করে যান যে, ক্ষমতাগ্রহণের সময় তাদের কাছে কী পরিমাণ সম্পদ ছিল এবং কতটুকু সম্পদ নিয়ে উনারা দায়িত্ব ছাড়ছেন, তাহলে আগামীর সরকারের জন্য সেটা একটা ভালো দৃষ্টান্ত স্থাপন করে যেতে পারবেন।’

এই বিভাগের আরও খবর
সেনাপ্রধানের সঙ্গে সাক্ষাৎ ইইউ রাষ্ট্রদূতের
সেনাপ্রধানের সঙ্গে সাক্ষাৎ ইইউ রাষ্ট্রদূতের
টিআইবির প্রতিবেদন বাস্তবতাবিবর্জিত
টিআইবির প্রতিবেদন বাস্তবতাবিবর্জিত
চর্যাপদ থেকে শুরু করে ভাষা বিবর্তিত হয়ে আসছে
চর্যাপদ থেকে শুরু করে ভাষা বিবর্তিত হয়ে আসছে
উপদেষ্টা পরিষদ ও সচিবদের শেষ বৈঠক আজ
উপদেষ্টা পরিষদ ও সচিবদের শেষ বৈঠক আজ
নানান প্রশ্ন নিয়ে বাংলাদেশ-যুক্তরাষ্ট্র বাণিজ্য চুক্তি আজ
নানান প্রশ্ন নিয়ে বাংলাদেশ-যুক্তরাষ্ট্র বাণিজ্য চুক্তি আজ
গুম খুন নিয়ে ইকবাল করিম ভূঁইয়ার সাক্ষ্য
গুম খুন নিয়ে ইকবাল করিম ভূঁইয়ার সাক্ষ্য
সুবিধাভোগীরা পূর্ণ শক্তি নিয়ে মাঠে
সুবিধাভোগীরা পূর্ণ শক্তি নিয়ে মাঠে
সন্ত্রাস লুটপাটমুক্ত রাষ্ট্র গড়তেই ঐক্য
সন্ত্রাস লুটপাটমুক্ত রাষ্ট্র গড়তেই ঐক্য
গুরুত্বপূর্ণ বিষয়ে ফলপ্রসূ আলোচনা
গুরুত্বপূর্ণ বিষয়ে ফলপ্রসূ আলোচনা
নারীর নিরাপত্তায় আচরণবিধি থাকা উচিত প্রতিটি দলে
নারীর নিরাপত্তায় আচরণবিধি থাকা উচিত প্রতিটি দলে
ইসি ও সরকারের সমন্বয়হীনতায় ঝুঁকিতে জুলাইয়ের মূল লক্ষ্য
ইসি ও সরকারের সমন্বয়হীনতায় ঝুঁকিতে জুলাইয়ের মূল লক্ষ্য
সনদ জালিয়াতি রোধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ
সনদ জালিয়াতি রোধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ
সর্বশেষ খবর
ধানের শীষ প্রতীকে ভোট দিতে মানুষ উন্মুখ হয়ে আছেন: আলী নেওয়াজ
ধানের শীষ প্রতীকে ভোট দিতে মানুষ উন্মুখ হয়ে আছেন: আলী নেওয়াজ

এই মাত্র | ভোটের হাওয়া

ভেদাভেদ ভুলে ধানের শীষে ভোট দেন: মান্নান
ভেদাভেদ ভুলে ধানের শীষে ভোট দেন: মান্নান

১০ সেকেন্ড আগে | ভোটের হাওয়া

প্রভাবশালীদের বাঁচাতে আগেই তৈরি করে রাখা হয় এপস্টেইনের ডেথ স্টেটমেন্ট?
প্রভাবশালীদের বাঁচাতে আগেই তৈরি করে রাখা হয় এপস্টেইনের ডেথ স্টেটমেন্ট?

২৭ সেকেন্ড আগে | পূর্ব-পশ্চিম

অলরাউন্ড নৈপুণ্যে লিস্কের কীর্তি
অলরাউন্ড নৈপুণ্যে লিস্কের কীর্তি

৬ মিনিট আগে | মাঠে ময়দানে

ওসির পক্ষপাতমূলক আচরণ তদন্তে এসএমপি
ওসির পক্ষপাতমূলক আচরণ তদন্তে এসএমপি

৬ মিনিট আগে | ভোটের হাওয়া

টঙ্গীতে গ্যাস বেলুন বিস্ফোরণে শিশুসহ অর্ধশতাধিক আহত
টঙ্গীতে গ্যাস বেলুন বিস্ফোরণে শিশুসহ অর্ধশতাধিক আহত

১২ মিনিট আগে | নগর জীবন

মানিকগঞ্জে সতের বছরে কোনো উন্নয়ন হয়নি : আফরোজা খানম রিতা
মানিকগঞ্জে সতের বছরে কোনো উন্নয়ন হয়নি : আফরোজা খানম রিতা

১৩ মিনিট আগে | ভোটের হাওয়া

ব্রিটিশ ও ফরাসি গোয়েন্দারাই গাদ্দাফি পুত্রকে হত্যা করেছে?
ব্রিটিশ ও ফরাসি গোয়েন্দারাই গাদ্দাফি পুত্রকে হত্যা করেছে?

১৬ মিনিট আগে | পূর্ব-পশ্চিম

পেসারদের দাপটে জয়ে বিশ্বকাপ শুরু জিম্বাবুয়ের
পেসারদের দাপটে জয়ে বিশ্বকাপ শুরু জিম্বাবুয়ের

১৭ মিনিট আগে | মাঠে ময়দানে

ঢাকা-৫ আসনে ইপিজেড গড়ে কর্মসংস্থান সৃষ্টি করা হবে: তারেক রহমান
ঢাকা-৫ আসনে ইপিজেড গড়ে কর্মসংস্থান সৃষ্টি করা হবে: তারেক রহমান

১৯ মিনিট আগে | ভোটের হাওয়া

সিলেটে বিএনপির অভিযোগ জামায়াতের প্রত্যাখান
সিলেটে বিএনপির অভিযোগ জামায়াতের প্রত্যাখান

২০ মিনিট আগে | ভোটের হাওয়া

টাঙ্গাইলে স্বতন্ত্র প্রার্থীর প্রচারণা
টাঙ্গাইলে স্বতন্ত্র প্রার্থীর প্রচারণা

২১ মিনিট আগে | ভোটের হাওয়া

জিয়াউর রহমানের আদর্শে আধুনিক বাংলাদেশ গড়তে এসেছি: জামাল
জিয়াউর রহমানের আদর্শে আধুনিক বাংলাদেশ গড়তে এসেছি: জামাল

২৬ মিনিট আগে | ভোটের হাওয়া

বগুড়া-২ আসনে মীর শাহে আলমের নির্বাচনি সমাবেশ
বগুড়া-২ আসনে মীর শাহে আলমের নির্বাচনি সমাবেশ

২৭ মিনিট আগে | ভোটের হাওয়া

টাঙ্গাইল-৫ আসনে স্বতন্ত্র প্রার্থীর মিছিলে গিয়ে দুইজনের মৃত্যু
টাঙ্গাইল-৫ আসনে স্বতন্ত্র প্রার্থীর মিছিলে গিয়ে দুইজনের মৃত্যু

২৯ মিনিট আগে | ভোটের হাওয়া

ভোটারদের নিরাপত্তা নিশ্চিতে বিজিবি বদ্ধপরিকর: মহাপরিচালক
ভোটারদের নিরাপত্তা নিশ্চিতে বিজিবি বদ্ধপরিকর: মহাপরিচালক

৩৬ মিনিট আগে | ভোটের হাওয়া

মিছিলে হৃদরোগে আকান্ত হয়ে বিএনপি নেতার মৃত্যু
মিছিলে হৃদরোগে আকান্ত হয়ে বিএনপি নেতার মৃত্যু

৩৮ মিনিট আগে | ভোটের হাওয়া

৮ ফেব্রুয়ারি পর্যন্ত রেমিট্যান্স প্রবাহে ৫৩.৯ শতাংশ প্রবৃদ্ধি
৮ ফেব্রুয়ারি পর্যন্ত রেমিট্যান্স প্রবাহে ৫৩.৯ শতাংশ প্রবৃদ্ধি

৪০ মিনিট আগে | অর্থনীতি

এক সপ্তাহেই ইরানে ৪৬১ ভূমিকম্প, মাটির গভীরে কি হচ্ছে?
এক সপ্তাহেই ইরানে ৪৬১ ভূমিকম্প, মাটির গভীরে কি হচ্ছে?

৪১ মিনিট আগে | পূর্ব-পশ্চিম

খেলাধুলা শৃঙ্খলা, আনুগত্য ও দেশপ্রেম শেখায় : কাদের গনি চৌধুরী
খেলাধুলা শৃঙ্খলা, আনুগত্য ও দেশপ্রেম শেখায় : কাদের গনি চৌধুরী

৫৫ মিনিট আগে | নগর জীবন

মাদারীপুর-২: ধানের শীষে ভোট চাইলেন স্বতন্ত্র প্রার্থী শহিদুল
মাদারীপুর-২: ধানের শীষে ভোট চাইলেন স্বতন্ত্র প্রার্থী শহিদুল

৫৫ মিনিট আগে | ভোটের হাওয়া

এবারের লড়াই কেবল ক্ষমতা বদলের নয়, রাষ্ট্রব্যবস্থার মৌলিক পুনর্গঠনের: মামুনুল হক
এবারের লড়াই কেবল ক্ষমতা বদলের নয়, রাষ্ট্রব্যবস্থার মৌলিক পুনর্গঠনের: মামুনুল হক

৫৬ মিনিট আগে | রাজনীতি

নারায়ণগঞ্জে বিএনপি প্রার্থীর প্রচারণা
নারায়ণগঞ্জে বিএনপি প্রার্থীর প্রচারণা

৫৭ মিনিট আগে | ভোটের হাওয়া

গোপালগঞ্জে বাস-ইজিবাইক সংঘর্ষে নিহত ২
গোপালগঞ্জে বাস-ইজিবাইক সংঘর্ষে নিহত ২

৫৭ মিনিট আগে | দেশগ্রাম

মাসে শতাধিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র বানাচ্ছে ইরান, ইসরায়েলের ঘুম হারাম!
মাসে শতাধিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র বানাচ্ছে ইরান, ইসরায়েলের ঘুম হারাম!

৫৭ মিনিট আগে | পূর্ব-পশ্চিম

প্রতিদিন প্রেমিকা বদলান হার্দিক, সাবেক ক্রিকেটারের ‘খোঁচা’
প্রতিদিন প্রেমিকা বদলান হার্দিক, সাবেক ক্রিকেটারের ‘খোঁচা’

১ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

তারেক রহমানের পক্ষে ভোট চেয়ে আইনজীবী ফোরামের গণসংযোগ
তারেক রহমানের পক্ষে ভোট চেয়ে আইনজীবী ফোরামের গণসংযোগ

১ ঘণ্টা আগে | ভোটের হাওয়া

জাপানের সঙ্গে ইপিএ চুক্তি পণ্য রফতানিতে সম্ভাব্য বাধা দূর করবে
জাপানের সঙ্গে ইপিএ চুক্তি পণ্য রফতানিতে সম্ভাব্য বাধা দূর করবে

১ ঘণ্টা আগে | অর্থনীতি

কুড়িগ্রামে ভোটকেন্দ্রের নিরাপত্তা জোরদারে সেনাবাহিনীর মহড়া
কুড়িগ্রামে ভোটকেন্দ্রের নিরাপত্তা জোরদারে সেনাবাহিনীর মহড়া

১ ঘণ্টা আগে | দেশগ্রাম

শাহজাদপুরে বিএনপির নির্বাচনি জনসভা
শাহজাদপুরে বিএনপির নির্বাচনি জনসভা

১ ঘণ্টা আগে | ভোটের হাওয়া

সর্বাধিক পঠিত
ঢাকা-১৮ আসনে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা মান্নার
ঢাকা-১৮ আসনে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা মান্নার

১৮ ঘণ্টা আগে | ভোটের হাওয়া

দূরপাল্লার বাস চলাচলে নতুন সিদ্ধান্ত
দূরপাল্লার বাস চলাচলে নতুন সিদ্ধান্ত

৮ ঘণ্টা আগে | জাতীয়

পিসিবি চেয়ারম্যান নাকভিকে বুলবুলের ধন্যবাদ, যেসব বিষয়ে হলো আলোচনা
পিসিবি চেয়ারম্যান নাকভিকে বুলবুলের ধন্যবাদ, যেসব বিষয়ে হলো আলোচনা

৯ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

ভোট উপলক্ষে মোটরসাইকেল চলাচল বন্ধ কখন থেকে?
ভোট উপলক্ষে মোটরসাইকেল চলাচল বন্ধ কখন থেকে?

৮ ঘণ্টা আগে | ভোটের হাওয়া

৪ দিন বন্ধ থাকবে ইন্টারনেট ব্যাংকিং
৪ দিন বন্ধ থাকবে ইন্টারনেট ব্যাংকিং

২১ ঘণ্টা আগে | অর্থনীতি

ঘরে বসে জেনে নিন ভোটার নম্বর ও কোন কেন্দ্রে ভোট দেবেন সেই তথ্য
ঘরে বসে জেনে নিন ভোটার নম্বর ও কোন কেন্দ্রে ভোট দেবেন সেই তথ্য

১০ ঘণ্টা আগে | ভোটের হাওয়া

বাংলাদেশকে ক্ষতিপূরণ দিতে পাকিস্তানের শর্ত, যা বলল আইসিসি
বাংলাদেশকে ক্ষতিপূরণ দিতে পাকিস্তানের শর্ত, যা বলল আইসিসি

৭ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

ইরানের ক্ষেপণাস্ত্র কর্মসূচি নিয়ে উদ্বেগ, তেহরানে একাই হামলা চালাতে পারে ইসরায়েল
ইরানের ক্ষেপণাস্ত্র কর্মসূচি নিয়ে উদ্বেগ, তেহরানে একাই হামলা চালাতে পারে ইসরায়েল

২২ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

বাংলাদেশকে ক্ষতিপূরণসহ তিন শর্ত মানলেই ভারতের বিপক্ষে খেলবে পাকিস্তান
বাংলাদেশকে ক্ষতিপূরণসহ তিন শর্ত মানলেই ভারতের বিপক্ষে খেলবে পাকিস্তান

৮ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

দ্বৈত নাগরিকত্বের অভিযোগে নাহিদ ইসলামের প্রার্থিতা বাতিল চেয়ে রিট
দ্বৈত নাগরিকত্বের অভিযোগে নাহিদ ইসলামের প্রার্থিতা বাতিল চেয়ে রিট

৪ ঘণ্টা আগে | রাজনীতি

‘দাঁড়িপাল্লায় ভোট দিলে জান্নাত অবধারিত’, জামায়াত প্রার্থীর ভিডিও ভাইরাল
‘দাঁড়িপাল্লায় ভোট দিলে জান্নাত অবধারিত’, জামায়াত প্রার্থীর ভিডিও ভাইরাল

৭ ঘণ্টা আগে | ভোটের হাওয়া

পাকিস্তান-ভারত ম্যাচ নিয়ে এবার মুখ খুললেন সৌরভ
পাকিস্তান-ভারত ম্যাচ নিয়ে এবার মুখ খুললেন সৌরভ

৭ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

ভারত-পাকিস্তান ম্যাচ হওয়ার সম্ভাবনা ৯৯ শতাংশ
ভারত-পাকিস্তান ম্যাচ হওয়ার সম্ভাবনা ৯৯ শতাংশ

২২ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

ওসমান হাদির বোন পরিচয়ে নাহিদের পক্ষে ভোট চাওয়া নারীকে নিয়ে বিভ্রান্তি
ওসমান হাদির বোন পরিচয়ে নাহিদের পক্ষে ভোট চাওয়া নারীকে নিয়ে বিভ্রান্তি

২১ ঘণ্টা আগে | ভোটের হাওয়া

বিএনপি ক্ষমতায় এলে মেয়েদের স্নাতকোত্তর পর্যন্ত বিনামূল্যে শিক্ষা নিশ্চিত করা হবে: জুবাইদা রহমান
বিএনপি ক্ষমতায় এলে মেয়েদের স্নাতকোত্তর পর্যন্ত বিনামূল্যে শিক্ষা নিশ্চিত করা হবে: জুবাইদা রহমান

১৭ ঘণ্টা আগে | রাজনীতি

বৈঠকের পরও কাটেনি ভারত-পাকিস্তান ম্যাচের অনিশ্চয়তা
বৈঠকের পরও কাটেনি ভারত-পাকিস্তান ম্যাচের অনিশ্চয়তা

১৩ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

১৯ বছর নিষিদ্ধ থাকার পর পাকিস্তানে ফিরল ঘুড়ি উৎসব
১৯ বছর নিষিদ্ধ থাকার পর পাকিস্তানে ফিরল ঘুড়ি উৎসব

১১ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

যৌন হয়রানির প্রতিবেদনে অসন্তুষ্ট জাহানারা
যৌন হয়রানির প্রতিবেদনে অসন্তুষ্ট জাহানারা

২১ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

হাইকোর্টের দুই বিচারপতির পদত্যাগপত্র রাষ্ট্রপতির কাছে প্রেরণ
হাইকোর্টের দুই বিচারপতির পদত্যাগপত্র রাষ্ট্রপতির কাছে প্রেরণ

৫ ঘণ্টা আগে | জাতীয়

৬১৫০ কোটি টাকার ক্ষতি ঠেকাতে বিসিবিকে বড় ছাড় দিতে চলেছে আইসিসি
৬১৫০ কোটি টাকার ক্ষতি ঠেকাতে বিসিবিকে বড় ছাড় দিতে চলেছে আইসিসি

৮ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

থাইল্যান্ড উপকূলে ডুবে গেছে চট্টগ্রামমুখী পণ্যবোঝাই জাহাজ, ১৬ বাংলাদেশি নাবিক উদ্ধার
থাইল্যান্ড উপকূলে ডুবে গেছে চট্টগ্রামমুখী পণ্যবোঝাই জাহাজ, ১৬ বাংলাদেশি নাবিক উদ্ধার

১৭ ঘণ্টা আগে | অর্থনীতি

মঙ্গলবার থেকে ৪ দিন নির্বাচনী এলাকায় বহিরাগত অবস্থানে নিষেধাজ্ঞা
মঙ্গলবার থেকে ৪ দিন নির্বাচনী এলাকায় বহিরাগত অবস্থানে নিষেধাজ্ঞা

৬ ঘণ্টা আগে | জাতীয়

প্রধান উপদেষ্টার সঙ্গে আজ উপদেষ্টা ও সচিবদের বৈঠক
প্রধান উপদেষ্টার সঙ্গে আজ উপদেষ্টা ও সচিবদের বৈঠক

১১ ঘণ্টা আগে | জাতীয়

নতুন প্রজন্মের জন্য মুক্তিযুদ্ধের অনুপ্রেরণা প্রয়োজন : প্রধান উপদেষ্টা
নতুন প্রজন্মের জন্য মুক্তিযুদ্ধের অনুপ্রেরণা প্রয়োজন : প্রধান উপদেষ্টা

১৫ ঘণ্টা আগে | জাতীয়

মায়ের গোপন ছবি তুলে প্রেমিককে পাঠাতেন তরুণী, অতঃপর…
মায়ের গোপন ছবি তুলে প্রেমিককে পাঠাতেন তরুণী, অতঃপর…

৪ ঘণ্টা আগে | পাঁচফোড়ন

তারেক রহমানকে সমর্থন জানিয়ে ঢাকা-১৭ থেকে সরে দাঁড়ালেন এক প্রার্থী
তারেক রহমানকে সমর্থন জানিয়ে ঢাকা-১৭ থেকে সরে দাঁড়ালেন এক প্রার্থী

৩ ঘণ্টা আগে | ভোটের হাওয়া

ভোটের দিন বাস চলবে কি না, জানাল মালিক সমিতি
ভোটের দিন বাস চলবে কি না, জানাল মালিক সমিতি

২ ঘণ্টা আগে | জাতীয়

প্রাথমিক শিক্ষক নিয়োগের ফল প্রকাশ, দেখুন তালিকা
প্রাথমিক শিক্ষক নিয়োগের ফল প্রকাশ, দেখুন তালিকা

২০ ঘণ্টা আগে | জাতীয়

ভোটের দিন প্রার্থী ও নির্বাচনি এজেন্টের যানবাহন ব্যবহারে কমিশনের নির্দেশনা
ভোটের দিন প্রার্থী ও নির্বাচনি এজেন্টের যানবাহন ব্যবহারে কমিশনের নির্দেশনা

১০ ঘণ্টা আগে | ভোটের হাওয়া

ক্ষমতায় আসলে মামুনুল হককে মন্ত্রী করার ঘোষণা জামায়াত আমিরের
ক্ষমতায় আসলে মামুনুল হককে মন্ত্রী করার ঘোষণা জামায়াত আমিরের

৩ ঘণ্টা আগে | রাজনীতি

প্রিন্ট সর্বাধিক
অস্বীকার করেননি বুবলী শাকিব নিশ্চুপ
অস্বীকার করেননি বুবলী শাকিব নিশ্চুপ

শোবিজ

বাউফলে বিএনপি-জামায়াত সংঘর্ষ নলছিটিতে যোগদান নিয়ে হাঙ্গামা
বাউফলে বিএনপি-জামায়াত সংঘর্ষ নলছিটিতে যোগদান নিয়ে হাঙ্গামা

পেছনের পৃষ্ঠা

মাঠে সেনাসহ সব বাহিনীর সদস্য
মাঠে সেনাসহ সব বাহিনীর সদস্য

প্রথম পৃষ্ঠা

আজকের ভাগ্যচক্র
আজকের ভাগ্যচক্র

আজকের রাশি

আল্লাহ আমার ধৈর্যের পরীক্ষা নিচ্ছেন
আল্লাহ আমার ধৈর্যের পরীক্ষা নিচ্ছেন

নগর জীবন

নারীর নিরাপত্তায় আচরণবিধি থাকা উচিত প্রতিটি দলে
নারীর নিরাপত্তায় আচরণবিধি থাকা উচিত প্রতিটি দলে

প্রথম পৃষ্ঠা

‘সংস্কার সংহতির’ নিঃশব্দ পতন
‘সংস্কার সংহতির’ নিঃশব্দ পতন

সম্পাদকীয়

সংসদ নির্বাচনে টানা তিন দিন মোটরসাইকেল চলাচলে নিষেধাজ্ঞা
সংসদ নির্বাচনে টানা তিন দিন মোটরসাইকেল চলাচলে নিষেধাজ্ঞা

খবর

পিএইচডি ডিগ্রি অর্জন করলেন আহসান হাবীব
পিএইচডি ডিগ্রি অর্জন করলেন আহসান হাবীব

নগর জীবন

জয়-পরাজয় নির্ধারণ করবে ১০ ফ্যাক্টর
জয়-পরাজয় নির্ধারণ করবে ১০ ফ্যাক্টর

খবর

নির্বাচন নিয়ে উদ্বিগ্ন ৫০ শতাংশ মানুষ
নির্বাচন নিয়ে উদ্বিগ্ন ৫০ শতাংশ মানুষ

প্রথম পৃষ্ঠা

সেনা হেফাজতে যুবকের মৃত্যু
সেনা হেফাজতে যুবকের মৃত্যু

পেছনের পৃষ্ঠা

ঢাকা হবে নিরাপদ মহানগরী
ঢাকা হবে নিরাপদ মহানগরী

প্রথম পৃষ্ঠা

শেষ সময়ে উত্তপ্ত ভোটের মাঠ
শেষ সময়ে উত্তপ্ত ভোটের মাঠ

নগর জীবন

চর্যাপদ থেকে শুরু করে ভাষা বিবর্তিত হয়ে আসছে
চর্যাপদ থেকে শুরু করে ভাষা বিবর্তিত হয়ে আসছে

প্রথম পৃষ্ঠা

বিকাশ রকেট নগদে ১ হাজার টাকার বেশি পাঠানো যাবে না
বিকাশ রকেট নগদে ১ হাজার টাকার বেশি পাঠানো যাবে না

পেছনের পৃষ্ঠা

শেষ মুহূর্তে তুঙ্গে প্রচার
শেষ মুহূর্তে তুঙ্গে প্রচার

প্রথম পৃষ্ঠা

নির্বাচনি ইশতেহার : প্রতিশ্রুতি ও বাস্তবতা
নির্বাচনি ইশতেহার : প্রতিশ্রুতি ও বাস্তবতা

সম্পাদকীয়

প্রকৃতিতে বসন্তের ছোঁয়া
প্রকৃতিতে বসন্তের ছোঁয়া

পেছনের পৃষ্ঠা

জানুয়ারিতে অর্থনীতির গতি কমেছে
জানুয়ারিতে অর্থনীতির গতি কমেছে

নগর জীবন

গুম খুন নিয়ে ইকবাল করিম ভূঁইয়ার সাক্ষ্য
গুম খুন নিয়ে ইকবাল করিম ভূঁইয়ার সাক্ষ্য

প্রথম পৃষ্ঠা

ভোটের মাঠে কালোটাকা
ভোটের মাঠে কালোটাকা

পেছনের পৃষ্ঠা

শিক্ষাপ্রতিষ্ঠানে টানা পাঁচ দিনের ছুটি
শিক্ষাপ্রতিষ্ঠানে টানা পাঁচ দিনের ছুটি

পেছনের পৃষ্ঠা

গুরুত্বপূর্ণ বিষয়ে ফলপ্রসূ আলোচনা
গুরুত্বপূর্ণ বিষয়ে ফলপ্রসূ আলোচনা

প্রথম পৃষ্ঠা

ধর্মঘটে অচল বন্দর পিছু হটেছে সরকার
ধর্মঘটে অচল বন্দর পিছু হটেছে সরকার

প্রথম পৃষ্ঠা

ব্যাংক লুটেরাদের নিয়ে দুর্নীতি দমন হাস্যকর
ব্যাংক লুটেরাদের নিয়ে দুর্নীতি দমন হাস্যকর

পেছনের পৃষ্ঠা

উপদেষ্টা পরিষদ ও সচিবদের শেষ বৈঠক আজ
উপদেষ্টা পরিষদ ও সচিবদের শেষ বৈঠক আজ

প্রথম পৃষ্ঠা

নির্বাচনি নাটক ‘ঢাকা ২৬’
নির্বাচনি নাটক ‘ঢাকা ২৬’

শোবিজ

সনদ জালিয়াতি রোধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ
সনদ জালিয়াতি রোধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ

প্রথম পৃষ্ঠা

দেড় বছরের লড়াই শেষে জুলাই যোদ্ধা আশরাফুলের মৃত্যু
দেড় বছরের লড়াই শেষে জুলাই যোদ্ধা আশরাফুলের মৃত্যু

পেছনের পৃষ্ঠা