শিরোনাম
প্রকাশ: ০০:০০, সোমবার, ০৯ ফেব্রুয়ারি, ২০২৬ আপডেট: ০০:৫১, সোমবার, ০৯ ফেব্রুয়ারি, ২০২৬

শেষ মুহূর্তে তুঙ্গে প্রচার

► শীর্ষ নেতাদের লাগাতার সমাবেশ ► ভোটের ৪৮ ঘণ্টা আগে বন্ধ হচ্ছে প্রচারণামূলক সব কার্যক্রম
গোলাম রাব্বানী ও রফিকুল ইসলাম রনি
প্রিন্ট ভার্সন
শেষ মুহূর্তে তুঙ্গে প্রচার

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের আর মাত্র দুই দিন বাকি থাকায় সারা দেশে নির্বাচনি প্রচার-প্রচারণা পৌঁছেছে চূড়ান্ত পর্যায়ে। নির্ধারিত সময় অনুযায়ী মঙ্গলবার সকাল সাড়ে সাতটায় প্রচার শেষ হওয়ার কথা থাকলেও বাস্তবতায় আজ রাতের মধ্যেই প্রচার কার্যক্রম থেমে যাবে বলে ধরে নেওয়া হচ্ছে। ফলে শেষ মুহূর্তে ভোটারদের মন জয় করতে রাজনৈতিক দল ও স্বতন্ত্র প্রার্থীদের ব্যস্ততা এখন তুঙ্গে। নির্বাচন কমিশনের (ইসি) বিধিমালা অনুযায়ী, ভোট গ্রহণের ঠিক ৪৮ ঘণ্টা আগে সব ধরনের জনসভা, মিছিল ও প্রচার আনুষ্ঠানিকভাবে বন্ধ হয়ে যাবে। নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ জানিয়েছেন, মঙ্গলবার সকাল সাড়ে ৭টার পর থেকে কোনো রাজনৈতিক দল বা প্রার্থী আর কোনো প্রচার চালাতে পারবেন না। গত ২২ জানুয়ারি থেকে শুরু হওয়া এই দীর্ঘ প্রচারযুদ্ধের সমাপ্তির মধ্য দিয়ে দেশ এখন চূড়ান্ত ভোট গ্রহণের অপেক্ষায় রয়েছে।

এবারের নির্বাচনে দেশের ৩০০টি সংসদীয় আসনের মধ্যে ২৯৯টিতে একযোগে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। উল্লেখ্য যে শেরপুর-৩ আসনের জামায়াতে ইসলামীর প্রার্থীর আকস্মিক মৃত্যুতে কমিশন ওই আসনের নির্বাচন স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছে। ১২ ফেব্রুয়ারি বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টা থেকে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে সারা দেশের ভোট কেন্দ্রগুলোতে স্বচ্ছ ব্যালট বাক্সের মাধ্যমে ভোট গ্রহণ করা হবে। নির্বাচন কমিশন এই প্রক্রিয়াকে স্বচ্ছ ও নিরপেক্ষ করতে প্রযুক্তিগত ও প্রশাসনিক সব প্রস্তুতি এরই মধ্যে সম্পন্ন করেছে। প্রার্থীদের জন্য প্রচারের সময় শেষ হওয়ার পরপরই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মাঠপর্যায়ে কঠোর নিরাপত্তাবলয় গড়ে তুলবে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে সকাল থেকে গভীর রাত পর্যন্ত কোথাও পথসভা, কোথাও উঠান বৈঠক, আবার কোথাও বড় আকারের         জনসভা অনুষ্ঠিত হচ্ছে। বিশেষ করে সন্ধ্যার পর শহরের গুরুত্বপূর্ণ মোড়গুলোতে জমে উঠছে নির্বাচনি প্রচার। দলীয় নেতা-কর্মীদের স্লোগানে মুখর হয়ে উঠছে পাড়া-মহল্লা। শেষ সময়ের এই প্রচারে রাজনৈতিক দলগুলোর শীর্ষ নেতারাও মাঠে নেমেছেন। এক দিনে একাধিক নির্বাচনি এলাকা সফর করে তাঁরা জনসভা ও সমাবেশে বক্তব্য রাখছেন।

গতকাল বিএনপি চেয়ারম্যান তারেক রহমান রাজধানীতে ছয়টি নির্বাচনি সমাবেশে বক্তৃতা করেন। জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান রাজধানীতে একটি নির্বাচনি সমাবেশ ও গণসংযোগ করেন। বিভিন্ন জনসভা ও পথসভায় উন্নয়ন, স্থিতিশীলতা, গণতন্ত্র রক্ষা কিংবা পরিবর্তনের অঙ্গীকার নিজ নিজ অবস্থান থেকে ভোটারদের সামনে তুলে ধরছেন বিভিন্ন প্রতিশ্রুতি। অনেক নেতা সরাসরি ভোটারদের কাছে গিয়ে হাত মিলিয়ে, কুশলবিনিময় করে সমর্থন চাইছেন। অন্যদিকে স্বতন্ত্র প্রার্থীরাও পিছিয়ে নেই। দলীয় পরিচয়ের বাইরে নিজেদের ব্যক্তিগত ভাবমূর্তি, সামাজিক কাজ কিংবা এলাকার সমস্যা সমাধানের অভিজ্ঞতাকে সামনে এনে ভোটারদের আস্থা অর্জনের চেষ্টা করছেন তারা। কেউ সাইকেল বা মোটরসাইকেলে গ্রাম থেকে গ্রাম ঘুরছেন, কেউবা হেঁটে হেঁটে ভোটারদের বাড়িতে গিয়ে কথা বলছেন। অনেক এলাকায় দেখা গেছে, স্বতন্ত্র প্রার্থীদের প্রচারে স্থানীয় তরুণদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ।

নির্বাচন ঘিরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতাও জোরদার করা হয়েছে। গুরুত্বপূর্ণ মোড় ও নির্বাচনি এলাকায় অতিরিক্ত পুলিশ ও অন্যান্য বাহিনীর সদস্য মোতায়েন রয়েছে। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ নিশ্চিত করতে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। প্রচার চলাকালে যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে, সে বিষয়ে সতর্ক নজর রাখা হচ্ছে।

নির্বাচনের ব্যাপকতা ও প্রস্তুতির বিষয়ে ইসি সচিব আখতার আহমেদ আরও জানান, সারা দেশের ২৯৯টি সংসদীয় আসনে মোট ৪২ হাজার ৭৭৯টি ভোট কেন্দ্র নির্ধারণ করা হয়েছে। এই কেন্দ্রগুলোতে ভোটারদের সুবিধার্থে ২ লাখ ৪৭ হাজার ৪৮২টি ভোটকক্ষ প্রস্তুত থাকবে।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটারসংখ্যার দিক থেকেও নতুন রেকর্ড তৈরি হয়েছে। মোট ১২ কোটি ৭৭ লাখ ১১ হাজার ৮৯৯ জন ভোটার তাঁদের ভোটাধিকার প্রয়োগ করার সুযোগ পাবেন। পরিসংখ্যান অনুযায়ী, পুরুষ ভোটারের সংখ্যা ৬ কোটি ৪৮ লাখ ২৫ হাজার ১৫৪ এবং নারী ভোটারের সংখ্যা ৬ কোটি ২৮ লাখ ৮৫ হাজার ৫২৫ জন। এ ছাড়া তৃতীয় লিঙ্গের ১ হাজার ২২০ জন ভোটারও এবারের নির্বাচনে তাঁদের পছন্দের প্রার্থীকে বেছে নিতে পারবেন। জাতীয় এই উৎসবকে কেন্দ্র করে বর্তমানে সারা দেশে ব্যাপক উদ্দীপনা বিরাজ করছে। মঙ্গলবার প্রচার শেষ হওয়ার পর থেকেই মূলত শুরু হবে ভোট কেন্দ্রকেন্দ্রিক চূড়ান্ত কর্মব্যস্ততা এবং ভোটারদের মনে এখন দেশ পরিচালনার নতুন নেতৃত্ব নির্বাচনের রোমাঞ্চ কাজ করছে। বিভিন্ন স্থান থেকে আমাদের নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো খবর-

লক্ষ্মীপুর : লক্ষ্মীপুর-৪ আসনের ধানের শীষের প্রার্থী বিএনপি নেতা এ বি এম আশরাফ উদ্দিন নিজানের নির্বাচনি পথসভা গতকাল বিকালে কমলনগরের তোরাবগঞ্জ বাজারে অনুষ্ঠিত হয়।

বাগেরহাট : বাগেরহাটের চারটি সংসদীয় আসনে বিএনপি, জামায়াত, ইসলামী আন্দোলন, জাতীয় পাটি, স্বতন্ত্রসহ ২৩ জন প্রার্থী শেষ মুহূর্তে গতকাল দিনভর মিছিল-নির্বাচনি সমাবেশ করে ব্যাপক প্রচার-প্রচারণায় ব্যস্ত সময় পার করেছেন।

নওগাঁ : নওগাঁয় প্রচার-প্রচারণা এখন তুঙ্গে। প্রার্থীরা ভোটারদের দিচ্ছেন নানান প্রতিশ্রুতি। কে যাবেন সংসদে তা নিয়ে চলছে চুলচেরা বিশ্লেষণ। প্রার্থীরা শেষ মুহূর্তের গণসংযোগ, পথসভা এবং উঠান বৈঠকে ব্যস্ত সময় পার করছেন।

মানিকগঞ্জ : বিএনপি মনোনীত প্রার্থী আফরোজা খানম রিতা সনাতন সম্প্রদায়ের সঙ্গে মতবিনিময়কালে বলেছেন, ‘আপনারা মাথা উঁচু করে নিরাপদে ভোট দেবেন। এ সময় সনাতন সম্প্রদায়র বিভিন্ন মন্দির কমিটির প্রতিনিধি ও পূজা উদ্যাপন পরিষদ, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ, হিন্দু মহাজাট, হিন্দু কল্যাণ ঐক্য পরিষদের নেতারা বক্তব্য রাখেন।

গাজীপুর : গাজীপুর-২ আসনের বিএনপি মনোনীত প্রার্থী এম মঞ্জুরুল করিম রনির আহ্বানে গাজীপুরে জাতীয় দলের সাবেক ক্রিকেটার তামিম ইকবাল স্কুল-কলেজের শিক্ষার্থী ও ক্রিকেটারদের ক্রীড়াসংক্রান্ত বিভিন্ন প্রশ্নের জবাব দেন। গতকাল বিকালে শহরের পিটিআই অডিটোরিয়ামে গাজীপুরের ভবিষ্যৎ ক্রীড়া কেমন হবে এই ব্যানারে আয়োজিত সেমিনারে অতিথি হিসেবে আসেন তামিম ইকবাল।

ফটিকছড়ি (চট্টগ্রাম) : ইনসাফভিত্তিক সমাজ গঠনের অঙ্গীকার পুনর্ব্যক্ত করে গতকাল ফটিকছড়িতে ঐক্যের বার্তা দিয়েছেন চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত ও ১১-দলীয় নির্বাচনি ঐক্য সমর্থিত প্রার্থী অধ্যক্ষ মুহাম্মদ নুরুল আমিন। একই সঙ্গে তিনি ভোটের অধিকার রক্ষায় ভোট কেন্দ্র পাহারা দেওয়ার জন্য নেতা-কর্মী ও সমর্থকদের প্রতি আহ্বান জানান।

ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়ায় ধানের শীষের সমর্থনে গণমিছিল করেছেন জেলার সনাতন সম্প্রদায়ের লোকজন। গতকাল বিকালে ব্রাহ্মণবাড়িয়া জেলা ছাত্রদলের সদস্যসচিব সমীর চক্রবর্তীর নেতৃত্বে সনাতন সম্প্রদায়ের লোকজন নির্বাচনি প্রচারণা ও গণমিছিলে অংশ নেন।

নরসিংদী : বিএনপির যুগ্ম মহাসচিব ও নরসিংদী-১ আসনের ধানের শীষের প্রার্থী খায়রুল কবির খোকন বলেছেন, ধর্ম ব্যবসায়ীদের কাছ থেকে ইসলাম ও জাতিকে রক্ষা করতে হবে। একটি দল নির্বাচনি বৈতরণি পার হওয়ার জন্য জান্নাতের টিকিট বিক্রি করছে। বাস্তবে জান্নাতে নেওয়ার মালিক আল্লাহ তায়ালা। তাই তাদের ফাঁদে পা দেওয়া যাবে না।

তিনি গতকাল বিকালে নরসিংদী মাদবদীতে এসপি ইনস্টিটিউট স্কুল মাঠে নির্বাচনি জনসভায় এসব   কথা বলেন।

এই বিভাগের আরও খবর
আসন নয়, মানুষের অধিকারের জন্য রাজনীতি করি
আসন নয়, মানুষের অধিকারের জন্য রাজনীতি করি
মিডিয়ার প্রেশারেই ‘জজ মিয়া নাটক’
মিডিয়ার প্রেশারেই ‘জজ মিয়া নাটক’
দেশে কোনো তেলের সংকট নেই
দেশে কোনো তেলের সংকট নেই
নীতি দুর্বলতায় চাপে অর্থনীতি
নীতি দুর্বলতায় চাপে অর্থনীতি
রোহিঙ্গারা বাংলাদেশে অসহনীয় বোঝা
রোহিঙ্গারা বাংলাদেশে অসহনীয় বোঝা
সরকারের বৈধতার ভিত্তি হলো জুলাই গণ অভ্যুত্থান
সরকারের বৈধতার ভিত্তি হলো জুলাই গণ অভ্যুত্থান
যুদ্ধে যাওয়ার সময় সঙ্গে ছিল মায়ের দেওয়া ৫ টাকা
যুদ্ধে যাওয়ার সময় সঙ্গে ছিল মায়ের দেওয়া ৫ টাকা
রমজানে রসুলুল্লাহ (সা.)-এর সাধনার স্মৃতি ও শিক্ষা
রমজানে রসুলুল্লাহ (সা.)-এর সাধনার স্মৃতি ও শিক্ষা
জামায়াতের তাহের ও রফিকুলের ভোটের ফলাফল চ্যালেঞ্জ
জামায়াতের তাহের ও রফিকুলের ভোটের ফলাফল চ্যালেঞ্জ
ছিনতাইয়ের শিকার পুলিশ অস্ত্র লুট
ছিনতাইয়ের শিকার পুলিশ অস্ত্র লুট
জাকাত ব্যবস্থাপনা কার্যকর ও সুশৃঙ্খল করতে হবে
জাকাত ব্যবস্থাপনা কার্যকর ও সুশৃঙ্খল করতে হবে
মনসুর ছাড়া কোনো গভর্নরই নেননি সিএসআরের অর্থ
মনসুর ছাড়া কোনো গভর্নরই নেননি সিএসআরের অর্থ
সর্বশেষ খবর
মোটরসাইকেল রাইড শেয়ারকারীরা দৈনিক পাবেন ৫ লিটার তেল
মোটরসাইকেল রাইড শেয়ারকারীরা দৈনিক পাবেন ৫ লিটার তেল

১০ মিনিট আগে | নগর জীবন

শাহজাহানপুরে যুবককে কুপিয়ে হত্যা
শাহজাহানপুরে যুবককে কুপিয়ে হত্যা

১২ মিনিট আগে | নগর জীবন

গাজীপুরে বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে ইফতার ও আলোচনা সভা
গাজীপুরে বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে ইফতার ও আলোচনা সভা

১৩ মিনিট আগে | বসুন্ধরা শুভসংঘ

১১টি অত্যাধুনিক ড্রোন ভূপাতিত করেছে ইরান, যুক্তরাষ্ট্রের ক্ষতি ৩৩০ মিলিয়ন ডলার
১১টি অত্যাধুনিক ড্রোন ভূপাতিত করেছে ইরান, যুক্তরাষ্ট্রের ক্ষতি ৩৩০ মিলিয়ন ডলার

১৩ মিনিট আগে | পূর্ব-পশ্চিম

স্ত্রীসহ ওয়াসার সাবেক এমডি আব্দুস সালামের দেশত্যাগে নিষেধাজ্ঞা
স্ত্রীসহ ওয়াসার সাবেক এমডি আব্দুস সালামের দেশত্যাগে নিষেধাজ্ঞা

১৯ মিনিট আগে | জাতীয়

এফএ কাপ কোয়ার্টার ফাইনালে মুখোমুখি ম্যানসিটি–লিভারপুল
এফএ কাপ কোয়ার্টার ফাইনালে মুখোমুখি ম্যানসিটি–লিভারপুল

২১ মিনিট আগে | মাঠে ময়দানে

অনিশ্চয়তায় শ্রীলঙ্কা-আফগানিস্তান সিরিজ
অনিশ্চয়তায় শ্রীলঙ্কা-আফগানিস্তান সিরিজ

৩৭ মিনিট আগে | মাঠে ময়দানে

হরমুজ প্রণালি দখলে নেওয়ার পরিকল্পনা করছেন ট্রাম্প
হরমুজ প্রণালি দখলে নেওয়ার পরিকল্পনা করছেন ট্রাম্প

৩৭ মিনিট আগে | পূর্ব-পশ্চিম

শাহজালালে ৩৬১ ফ্লাইট বাতিল
শাহজালালে ৩৬১ ফ্লাইট বাতিল

৪৬ মিনিট আগে | জাতীয়

ফ্যামিলি কার্ড কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
ফ্যামিলি কার্ড কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

৪৯ মিনিট আগে | জাতীয়

ফ্যামিলি কার্ড উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী, টিঅ্যান্ডটি মাঠে জনতার ঢল
ফ্যামিলি কার্ড উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী, টিঅ্যান্ডটি মাঠে জনতার ঢল

৫১ মিনিট আগে | জাতীয়

এনএসইউ সোশ্যাল সার্ভিস ক্লাবের উদ্যোগে ঈদ উপহার বিতরণ
এনএসইউ সোশ্যাল সার্ভিস ক্লাবের উদ্যোগে ঈদ উপহার বিতরণ

৫৭ মিনিট আগে | ক্যাম্পাস

আইফোন ও টাকার লোভে কলেজছাত্রকে হত্যা, গ্রেফতার ২
আইফোন ও টাকার লোভে কলেজছাত্রকে হত্যা, গ্রেফতার ২

৫৯ মিনিট আগে | দেশগ্রাম

মনপুরায় অসহায় মরিয়মের পাশে বসুন্ধরা শুভসংঘ
মনপুরায় অসহায় মরিয়মের পাশে বসুন্ধরা শুভসংঘ

১ ঘণ্টা আগে | বসুন্ধরা শুভসংঘ

ইফতারে শসার স্বাস্থ্যকর সালাদ
ইফতারে শসার স্বাস্থ্যকর সালাদ

১ ঘণ্টা আগে | জীবন ধারা

লাস ভেগাসে ‘মেটালিকা’ ব্যান্ডের ২৪ কনসার্ট
লাস ভেগাসে ‘মেটালিকা’ ব্যান্ডের ২৪ কনসার্ট

১ ঘণ্টা আগে | শোবিজ

সূচকের বড় উত্থানে পুঁজিবাজারে চলছে লেনদেন
সূচকের বড় উত্থানে পুঁজিবাজারে চলছে লেনদেন

১ ঘণ্টা আগে | অর্থনীতি

কিউবা দখলের ব্যাপারে যা জানালেন ট্রাম্প
কিউবা দখলের ব্যাপারে যা জানালেন ট্রাম্প

১ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম বাড়ছেই, বাংলাদেশের সামনে কী ঝুঁকি?
বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম বাড়ছেই, বাংলাদেশের সামনে কী ঝুঁকি?

১ ঘণ্টা আগে | জাতীয়

টাঙ্গাইল কমিউনিটি ইন পর্তুগালের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল
টাঙ্গাইল কমিউনিটি ইন পর্তুগালের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল

১ ঘণ্টা আগে | পরবাস

আজ যেসব এলাকায় দেওয়া হবে ফ্যামিলি কার্ড
আজ যেসব এলাকায় দেওয়া হবে ফ্যামিলি কার্ড

১ ঘণ্টা আগে | জাতীয়

রিয়াল মাদ্রিদের চোটের তালিকায় নতুন নাম কাররেয়াস
রিয়াল মাদ্রিদের চোটের তালিকায় নতুন নাম কাররেয়াস

২ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

সিলেটে পেট্রোল পাম্পে হামলার প্রতিবাদে ধর্মঘটের ডাক
সিলেটে পেট্রোল পাম্পে হামলার প্রতিবাদে ধর্মঘটের ডাক

২ ঘণ্টা আগে | চায়ের দেশ

হারানো লাগেজ খুঁজে পেতে নতুন ফিচার আনল গুগল
হারানো লাগেজ খুঁজে পেতে নতুন ফিচার আনল গুগল

২ ঘণ্টা আগে | টেক ওয়ার্ল্ড

মঞ্চ নাটক তৈরির পরিকল্পনায় টারান্টিনো
মঞ্চ নাটক তৈরির পরিকল্পনায় টারান্টিনো

২ ঘণ্টা আগে | শোবিজ

বাড়ল স্বর্ণের দাম, ভরি কত?
বাড়ল স্বর্ণের দাম, ভরি কত?

২ ঘণ্টা আগে | অর্থনীতি

রডের দাম হঠাৎ বাড়ল কার স্বার্থে
রডের দাম হঠাৎ বাড়ল কার স্বার্থে

২ ঘণ্টা আগে | অর্থনীতি

ক্ষেপণাস্ত্রের আকাশসীমা লঙ্ঘন, ইরানকে কড়া বার্তা এরদোয়ানের
ক্ষেপণাস্ত্রের আকাশসীমা লঙ্ঘন, ইরানকে কড়া বার্তা এরদোয়ানের

২ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

রক্ষণে বাড়তি মনোযোগ ফ্লিকের
রক্ষণে বাড়তি মনোযোগ ফ্লিকের

২ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

নারায়ণগঞ্জে ছিনতাই হওয়া পুলিশের পিস্তল উদ্ধার, গ্রেপ্তার ৩
নারায়ণগঞ্জে ছিনতাই হওয়া পুলিশের পিস্তল উদ্ধার, গ্রেপ্তার ৩

২ ঘণ্টা আগে | দেশগ্রাম

সর্বাধিক পঠিত
বিশ্বাসঘাতক জেনারেলকে ফাঁসি দিল ইরান?
বিশ্বাসঘাতক জেনারেলকে ফাঁসি দিল ইরান?

২০ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

ইসরায়েল–যুক্তরাষ্ট্রের দূত বহিষ্কার করলে হরমুজ প্রণালিতে বাধা দেবে না ইরান
ইসরায়েল–যুক্তরাষ্ট্রের দূত বহিষ্কার করলে হরমুজ প্রণালিতে বাধা দেবে না ইরান

৭ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

ট্রাম্পের সঙ্গে ফোনকলে ইরান নিয়ে কী কথা বললেন পুতিন
ট্রাম্পের সঙ্গে ফোনকলে ইরান নিয়ে কী কথা বললেন পুতিন

৯ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

মধ্যপ্রাচ্যে যুদ্ধ: ভারত থেকে ‘উধাও’ ৩১ লাখ কোটি রুপি
মধ্যপ্রাচ্যে যুদ্ধ: ভারত থেকে ‘উধাও’ ৩১ লাখ কোটি রুপি

২০ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

গোপনে ইরান থেকে তেল আমদানি, এখন বিপাকে মিয়ানমার
গোপনে ইরান থেকে তেল আমদানি, এখন বিপাকে মিয়ানমার

২০ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

ইরান যুদ্ধ শেষ কয়েক দিনের মধ্যে, ইঙ্গিত দিলেন ডোনাল্ড ট্রাম্প
ইরান যুদ্ধ শেষ কয়েক দিনের মধ্যে, ইঙ্গিত দিলেন ডোনাল্ড ট্রাম্প

৭ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

প্রতিদিন ১০০ কোটি ডলার খরচ : যুদ্ধ নিয়ে মহাবিপদে ট্রাম্প খুঁজছে বাঁচার উপায়
প্রতিদিন ১০০ কোটি ডলার খরচ : যুদ্ধ নিয়ে মহাবিপদে ট্রাম্প খুঁজছে বাঁচার উপায়

২২ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

ইরান যুদ্ধকে ‘সংক্ষিপ্ত ভ্রমণ’ বলে মন্তব্য ট্রাম্পের
ইরান যুদ্ধকে ‘সংক্ষিপ্ত ভ্রমণ’ বলে মন্তব্য ট্রাম্পের

৮ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

ইরান যুক্তরাষ্ট্রকে এমন বিপদে ফেলেছে, যা আগে পারেনি কেউ
ইরান যুক্তরাষ্ট্রকে এমন বিপদে ফেলেছে, যা আগে পারেনি কেউ

১৬ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

ইরানের বিরুদ্ধে হামলায় ভূখণ্ড ব্যবহার করতে দেওয়া হবে না, স্পষ্ট বার্তা আমিরাতের
ইরানের বিরুদ্ধে হামলায় ভূখণ্ড ব্যবহার করতে দেওয়া হবে না, স্পষ্ট বার্তা আমিরাতের

১২ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

বিপজ্জনক পথে হাঁটছে যুক্তরাষ্ট্র: খামেনি শেষ, পরের টার্গেট কি কিম জং উন?
বিপজ্জনক পথে হাঁটছে যুক্তরাষ্ট্র: খামেনি শেষ, পরের টার্গেট কি কিম জং উন?

১৪ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

নজিরবিহীন বিপর্যয়ে ইসরায়েলের উদ্ধারকারীরা
নজিরবিহীন বিপর্যয়ে ইসরায়েলের উদ্ধারকারীরা

১৪ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

সৌদি আরব থেকে এলো মার্কিন সেনার মৃত্যুর খবর
সৌদি আরব থেকে এলো মার্কিন সেনার মৃত্যুর খবর

১১ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

হতাহতের প্রকৃত সংখ্যা গোপন করছে ইসরায়েল
হতাহতের প্রকৃত সংখ্যা গোপন করছে ইসরায়েল

২১ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

যুদ্ধ থামানোর ডাক: নিউ ইয়র্কে মার্কিন-ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদ (দেখুন ছবিতে)
যুদ্ধ থামানোর ডাক: নিউ ইয়র্কে মার্কিন-ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদ (দেখুন ছবিতে)

২২ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

সাইপ্রাসে ছয়টি এফ-১৬ যুদ্ধবিমান মোতায়েন তুরস্কের
সাইপ্রাসে ছয়টি এফ-১৬ যুদ্ধবিমান মোতায়েন তুরস্কের

২১ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

বিশ্বকাপের সেরা একাদশ প্রকাশ করল আইসিসি
বিশ্বকাপের সেরা একাদশ প্রকাশ করল আইসিসি

১৫ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

ইসরায়েল-আমেরিকার হামলার মধ্যেই তেহরানের রাস্তা জনসমুদ্র
ইসরায়েল-আমেরিকার হামলার মধ্যেই তেহরানের রাস্তা জনসমুদ্র

১৩ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

হামলায় অবৈধভাবে ‘সাদা ফসফরাস’ ছুড়েছে ইসরায়েল
হামলায় অবৈধভাবে ‘সাদা ফসফরাস’ ছুড়েছে ইসরায়েল

২১ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

জামায়াত নেতা ডা. তাহের ও রফিকুল ইসলামের ভোটের ফল চ্যালেঞ্জ
জামায়াত নেতা ডা. তাহের ও রফিকুল ইসলামের ভোটের ফল চ্যালেঞ্জ

২৩ ঘণ্টা আগে | জাতীয়

ক্ষেপণাস্ত্রের আকাশসীমা লঙ্ঘন, ইরানকে কড়া বার্তা এরদোয়ানের
ক্ষেপণাস্ত্রের আকাশসীমা লঙ্ঘন, ইরানকে কড়া বার্তা এরদোয়ানের

২ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

যুদ্ধের সময়সীমা ঠিক করবে ইরান, যুক্তরাষ্ট্র নয়: আইআরজিসি
যুদ্ধের সময়সীমা ঠিক করবে ইরান, যুক্তরাষ্ট্র নয়: আইআরজিসি

৩ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

বাবার চেয়েও কঠোর মোজতবাকে বেছে নেওয়ার পেছনে যে কারণ : ইসরায়েল-আমেরিকার গলায় কাঁটা
বাবার চেয়েও কঠোর মোজতবাকে বেছে নেওয়ার পেছনে যে কারণ : ইসরায়েল-আমেরিকার গলায় কাঁটা

২৩ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

ইরানি মিসাইলে আরবদের ঘুম হারাম, অনিশ্চিত পথে বিশ্ব
ইরানি মিসাইলে আরবদের ঘুম হারাম, অনিশ্চিত পথে বিশ্ব

১৫ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

ইরানি ড্রোন মোকাবিলায় যুক্তরাষ্ট্রসহ ১১ দেশ ইউক্রেনের সহায়তা চেয়েছে : জেলেনস্কি
ইরানি ড্রোন মোকাবিলায় যুক্তরাষ্ট্রসহ ১১ দেশ ইউক্রেনের সহায়তা চেয়েছে : জেলেনস্কি

৩ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

ইরান যুদ্ধ থেকে প্রচুর লাভ হবে যুক্তরাষ্ট্রের: সিনেটর
ইরান যুদ্ধ থেকে প্রচুর লাভ হবে যুক্তরাষ্ট্রের: সিনেটর

১৬ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

ইরানের পতন হলে পুতিন টিকবেন তো?
ইরানের পতন হলে পুতিন টিকবেন তো?

১২ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

ইরানের পাঁচ নারী ফুটবলারকে আশ্রয় দিলো অস্ট্রেলিয়া
ইরানের পাঁচ নারী ফুটবলারকে আশ্রয় দিলো অস্ট্রেলিয়া

২ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

পুলিশের ৫ অতিরিক্ত আইজিপি বাধ্যতামূলক অবসরে
পুলিশের ৫ অতিরিক্ত আইজিপি বাধ্যতামূলক অবসরে

২২ ঘণ্টা আগে | জাতীয়

ইরানের সঙ্গে যুদ্ধ শেষের কাছাকাছি, বললেন ডোনাল্ড ট্রাম্প
ইরানের সঙ্গে যুদ্ধ শেষের কাছাকাছি, বললেন ডোনাল্ড ট্রাম্প

১০ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

প্রিন্ট সর্বাধিক
মনসুর ছাড়া কোনো গভর্নরই নেননি সিএসআরের অর্থ
মনসুর ছাড়া কোনো গভর্নরই নেননি সিএসআরের অর্থ

প্রথম পৃষ্ঠা

যাত্রা করছে অনেক চমকের সংসদ
যাত্রা করছে অনেক চমকের সংসদ

প্রথম পৃষ্ঠা

স্মরণকালের বৃহৎ অভিযান
স্মরণকালের বৃহৎ অভিযান

প্রথম পৃষ্ঠা

৬১ জনের ৪৪৫ ব্যাংক হিসাব অবরুদ্ধ
৬১ জনের ৪৪৫ ব্যাংক হিসাব অবরুদ্ধ

পেছনের পৃষ্ঠা

আজকের ভাগ্যচক্র
আজকের ভাগ্যচক্র

আজকের রাশি

শিগগিরই ফেরত আনা হবে হাদি হত্যার আসামি
শিগগিরই ফেরত আনা হবে হাদি হত্যার আসামি

প্রথম পৃষ্ঠা

যুদ্ধে যাওয়ার সময় সঙ্গে ছিল মায়ের দেওয়া ৫ টাকা
যুদ্ধে যাওয়ার সময় সঙ্গে ছিল মায়ের দেওয়া ৫ টাকা

প্রথম পৃষ্ঠা

বলিউড তারকাদের অন্যরকম গল্প...
বলিউড তারকাদের অন্যরকম গল্প...

শোবিজ

মিডিয়ার প্রেশারেই ‘জজ মিয়া নাটক’
মিডিয়ার প্রেশারেই ‘জজ মিয়া নাটক’

প্রথম পৃষ্ঠা

চাঁদাবাজ সন্ত্রাসীর তালিকা প্রস্তুত
চাঁদাবাজ সন্ত্রাসীর তালিকা প্রস্তুত

পেছনের পৃষ্ঠা

রমজান নিয়ে দিলারা জামান
রমজান নিয়ে দিলারা জামান

শোবিজ

মিলছে না তেল কমে গেছে যানবাহন
মিলছে না তেল কমে গেছে যানবাহন

নগর জীবন

মৃত্যুঝুঁকিতে প্রবাসীরা আতঙ্কে স্বজন
মৃত্যুঝুঁকিতে প্রবাসীরা আতঙ্কে স্বজন

প্রথম পৃষ্ঠা

রুনা লায়লার কৃতজ্ঞতা
রুনা লায়লার কৃতজ্ঞতা

শোবিজ

তিন সিটি নির্বাচন কবে?
তিন সিটি নির্বাচন কবে?

পেছনের পৃষ্ঠা

ওয়ানডে সিরিজে বিশ্বকাপের প্রস্তুতি
ওয়ানডে সিরিজে বিশ্বকাপের প্রস্তুতি

মাঠে ময়দানে

ঢালিউডে সফল যত রিমেক ছবি
ঢালিউডে সফল যত রিমেক ছবি

শোবিজ

শিরোপার জয়জয়কার ভারতের
শিরোপার জয়জয়কার ভারতের

মাঠে ময়দানে

শূন্য হাতে ফিরছেন মেয়েরা
শূন্য হাতে ফিরছেন মেয়েরা

মাঠে ময়দানে

নিউক্যাসলের মাঠে বার্সেলোনার চ্যালেঞ্জ
নিউক্যাসলের মাঠে বার্সেলোনার চ্যালেঞ্জ

মাঠে ময়দানে

যুদ্ধ এবার তেল নিয়ে
যুদ্ধ এবার তেল নিয়ে

প্রথম পৃষ্ঠা

জাকাত ব্যবস্থাপনা কার্যকর ও সুশৃঙ্খল করতে হবে
জাকাত ব্যবস্থাপনা কার্যকর ও সুশৃঙ্খল করতে হবে

প্রথম পৃষ্ঠা

রমজানে রসুলুল্লাহ (সা.)-এর সাধনার স্মৃতি ও শিক্ষা
রমজানে রসুলুল্লাহ (সা.)-এর সাধনার স্মৃতি ও শিক্ষা

প্রথম পৃষ্ঠা

সোনার দাম আবারও কমল
সোনার দাম আবারও কমল

পেছনের পৃষ্ঠা

তেলের বাজারে কৃত্রিম সংকট
তেলের বাজারে কৃত্রিম সংকট

প্রথম পৃষ্ঠা

দুই সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলার অভিযোগ
দুই সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলার অভিযোগ

দেশগ্রাম

ছিনতাইয়ের শিকার পুলিশ অস্ত্র লুট
ছিনতাইয়ের শিকার পুলিশ অস্ত্র লুট

প্রথম পৃষ্ঠা

দেশে কোনো তেলের সংকট নেই
দেশে কোনো তেলের সংকট নেই

প্রথম পৃষ্ঠা

রোহিঙ্গারা বাংলাদেশে অসহনীয় বোঝা
রোহিঙ্গারা বাংলাদেশে অসহনীয় বোঝা

প্রথম পৃষ্ঠা

কান থেকে দুল ছিঁড়ে নিয়ে গেল ছিনতাইকারী
কান থেকে দুল ছিঁড়ে নিয়ে গেল ছিনতাইকারী

পেছনের পৃষ্ঠা