ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রিকশা প্রতীকে ভোট এবং প্রস্তাবিত গণভোটে হ্যাঁ-ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক। তিনি জানান, ১১-দলীয় নির্বাচনি সমঝোতার অংশ হিসেবে বাংলাদেশ খেলাফত মজলিস সারা দেশে ২৬ আসনে রিকশা প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করছে। অন্যান্য আসনে তাঁরা জোটের শরিক দলগুলোকে সমর্থন দেবেন। মামুনুল হক বলেন, ‘এবারের লড়াই কেবল ক্ষমতা বদলের নয়, বরং রাষ্ট্রব্যবস্থার মৌলিক পুনর্গঠনের। কারণ সরকার বদলালেই জনগণের মুক্তি আসে না। মুক্তি আসে তখনই, যখন লুটপাট ও দমননির্ভর সিস্টেম ভেঙে ফেলা যায়।’ তিনি ১৯৪৭ সালের দেশভাগের প্রেক্ষাপট টেনে বলেন, ‘ইসলামি সুশাসন ও ন্যায়ভিত্তিক সমাজ গঠনের স্বপ্ন থেকেই সেই ঐতিহাসিক যাত্রা হয়েছিল।’ গতকাল বিটিভিতে দেওয়া ভাষণে মাওলানা মামুনুল হক এসব কথা বলেন। বক্তব্যে তিনি রাষ্ট্র সংস্কার, অর্থনৈতিক পুনর্গঠন, কর্মসংস্থান, শিক্ষা ও ইসলামি সুশাসনভিত্তিক একটি পূর্ণাঙ্গ রাজনৈতিক রূপরেখা তুলে ধরেন। বক্তব্যের শুরুতে মাওলানা মামুনুল হক ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে শহীদ, শাপলা গণহত্যা, জুলাই-আগস্ট বিপ্লব ও পিলখানা হত্যাকাণ্ডে নিহত সব শহীদের প্রতি গভীর শ্রদ্ধা জানান। তিনি বলেন, ‘এ আত্মত্যাগ কোনো আনুষ্ঠানিক স্মরণে সীমাবদ্ধ রাখার বিষয় নয়; বরং রাষ্ট্র পরিচালনায় নৈতিক দায়বদ্ধতার ভিত্তি।’ মামুনুল হক বলেন, ‘গত ১৬ বছরে উন্নয়নের প্রচারের আড়ালে একটি দমনমূলক ও দুর্নীতিনির্ভর ব্যবস্থা কায়েম হয়েছে। সমস্যার মূল কোনো একক সরকার নয়, বরং একটি লুটেরা ও অনিয়মপ্রসূত সিস্টেম।’ এ বাস্তবতায় তিনি ‘জুলাই সনদ’-কে রাষ্ট্র সংস্কারের বাস্তব ভিত্তি হিসেবে দেখছেন। তিনি বলেন, সনদের সব বিষয়ের সঙ্গে তাঁর শতভাগ ঐকমত্য নেই, তবে বর্তমান সংকটে এর চেয়ে কার্যকর বিকল্প নেই। তাই আসন্ন গণভোটে জনগণকে স্পষ্টভাবে ‘হ্যাঁ’ ভোট দেওয়ার আহ্বান জানান।
শিরোনাম
- সিদ্ধিরগঞ্জে সাড়ে ৪ হাজার পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ
- প্রাথমিকে ভর্তিতে লটারি পদ্ধতি যুক্তিসংগত নয়, ২০২৭ থেকে নতুন সিদ্ধান্ত: শিক্ষামন্ত্রী
- ইরান যুদ্ধ সর্বশেষ আপডেট : কী ঘটছে দেখুন এক নজরে
- হরমুজে যুদ্ধজাহাজ পাঠানোর আহ্বান, যা বললেন জাপানের ক্ষমতাসীন দলের নেতা
- ইরানে ধরা পড়ল ইসরায়েলি গুপ্তচর নেটওয়ার্ক, গ্রেফতার ২০
- যুদ্ধের মাঝেই নেতানিয়াহুকে নিয়ে আইআরজিসির বিস্ফোরক ঘোষণা
- ইরান যুদ্ধ: বাহরাইন-সৌদি আরবে ফর্মুলা ওয়ান বাতিল
- কয়েকটি তেলের জাহাজ চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে: বিদ্যুৎ প্রতিমন্ত্রী
- যুদ্ধ নিয়ে ‘বিকৃত তথ্য’ ছড়ালে লাইসেন্স বাতিল: মার্কিন গণমাধ্যম নিয়ন্ত্রক সংস্থা
- হরমুজ প্রণালিতে কেন চীন-জাপান-যুক্তরাজ্যকে পাশে চান ট্রাম্প?
- সাংবিধানিকভাবে অধিবেশনে অংশগ্রহণ, সংস্কার পরিষদের অস্তিত্ব তো নেই: স্বরাষ্ট্রমন্ত্রী
- ৮০ কিলোমিটার বেগে ঝড়ের আভাস, কোথায় আঘাত হানতে পারে
- কৃষক কার্ড বিতরণ শুরু পহেলা বৈশাখে, এ নিয়ে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বৈঠক
- এয়ার অ্যাম্বুলেন্সে সিঙ্গাপুরের পথে মির্জা আব্বাস
- হরমুজ প্রণালিতে ড্রোন পাঠানোর কথা ভাবছে যুক্তরাজ্য
- জামায়াতকে রাজনৈতিকভাবে নেতৃত্ব দিচ্ছে এনসিপি: সামান্তা শারমিন
- ইরানকে ফাঁসাতে ‘নকল ড্রোন’ ব্যবহার করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল
- লেবাননে স্বাস্থ্যকেন্দ্রে ইসরায়েলি হামলায় নিহত ১২, নিন্দা জানাল ডব্লিউএইচও
- ট্রাম্পের যুদ্ধজাহাজ পাঠানোর আহ্বানে যা বলল চীন ও যুক্তরাজ্য
- মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের বাণিজ্যিক স্থাপনার আশপাশ থেকে সাধারণ মানুষকে সরে যাওয়ার আহ্বান
প্রকাশ:
০০:০০, মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারি, ২০২৬
আপডেট:
০১:৪৪, মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারি, ২০২৬
মামুনুল হক
রাষ্ট্রব্যবস্থার মৌলিক পুনর্গঠনের লড়াই হবে
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর
রাজশাহীতে স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধিদের নিয়ে বসুন্ধরা শুভসংঘের ইফতার মাহফিল
এই মাত্র | বসুন্ধরা শুভসংঘ
প্রাথমিকে ভর্তিতে লটারি পদ্ধতি যুক্তিসংগত নয়, ২০২৭ থেকে নতুন সিদ্ধান্ত: শিক্ষামন্ত্রী
৪ মিনিট আগে | মন্ত্রীকথন
যুদ্ধ নিয়ে ‘বিকৃত তথ্য’ ছড়ালে লাইসেন্স বাতিল: মার্কিন গণমাধ্যম নিয়ন্ত্রক সংস্থা
১ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম
মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের বাণিজ্যিক স্থাপনার আশপাশ থেকে সাধারণ মানুষকে সরে যাওয়ার আহ্বান
৯ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম
ক্ষতিপূরণ দিয়ে যুক্তরাষ্ট্রকে মধ্যপ্রাচ্য ছাড়তে হবে, তবেই যুদ্ধ থামবে; জানাল ইরান
১২ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম