সংসদ নির্বাচন ও গণভোটের দিন ভোট কেন্দ্রে মোবাইল ব্যবহারের নিষেধাজ্ঞার সিদ্ধান্ত বদল করেছে নির্বাচন কমিশন। রবিবার এ নিষেধাজ্ঞা জারির পরে বিভিন্ন মহল থেকে সমালোচনার ঝড় উঠেছিল। গতকাল জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১-দলীয় জোট, ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু)সহ কয়েকটি রাজনৈতিক দল ইসির সঙ্গে এ নিয়ে সাক্ষাতে নিজেদের অসন্তুষ্টির কথা জানায়। বিশেষ করে গণমাধ্যমকর্মীদের ভোট কেন্দ্রে মোবাইল ফোন ব্যবহারে নিষেধাজ্ঞার বিষয়ে গতকাল অনেক সংগঠন বিবৃতি দিয়ে নিন্দা জানায়। এর পরিপ্রেক্ষিতে গতকাল নির্বাচন কমিশন (ইসি) সচিব আখতার আহমেদ জানিয়েছেন, ভোটার, প্রার্থী, তাদের এজেন্ট, সাংবাদিক ও পর্যবেক্ষকরা মোবাইল ফোন সঙ্গে নিয়ে ভোট কেন্দ্রে প্রবেশ করতে পারবেন। তবে গোপন কক্ষ, যেখানে ব্যালটে সিল দেওয়া হয়, সেখানে কোনো ছবি তোলা যাবে না। গতকাল নির্বাচন ভবনে নিজ দপ্তরের সামনে সাংবাদিকদের এ কথা বলেন তিনি। ইসি সচিব বলেন, ভোট কেন্দ্রের ৪০০ গজের মধ্যে মোবাইল ফোন ব্যবহারে যে সীমাবদ্ধতার কথা বলা হয়েছিল, সেটি নিয়ে জনমনে বিভ্রান্তি তৈরি হয়েছিল। বিষয়টি পরিষ্কার করতেই পরিপত্র সংশোধন করা হচ্ছে। তিনি জানান, কিছু ক্ষেত্রে মোবাইল ফোন ব্যবহারে নিষেধাজ্ঞা থাকবে। পোলিং অফিসার, সহকারী প্রিসাইডিং অফিসার, প্রিসাইডিং অফিসার এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের কাছে মোবাইল ফোন রাখা যাবে না। এ বিষয়টি ‘ফিল্টার’ করে চূড়ান্ত নির্দেশনা দেওয়া হবে। সচিব আখতার আহমেদ বলেন, ভোটার ও সংবাদকর্মীদের মূল প্রশ্ন ছিল, তারা মোবাইল ফোন নিয়ে কেন্দ্রে ঢুকতে পারবেন কি না? এ বিষয়ে কমিশনের অবস্থান স্পষ্ট, তারা মোবাইল ফোন নিয়ে কেন্দ্রে প্রবেশ করতে পারবেন, তবে গোপন কক্ষে ছবি তোলা সম্পূর্ণ নিষিদ্ধ।
শিরোনাম
- নোয়াখালীতে দোকানের মালিকানা নিয়ে বিরোধ, পুলিশের উপস্থিতিতে উদ্ধার
- ওয়ানডে ক্যারিয়ারে প্রথমবার নাহিদের ৫ উইকেট
- বরিশালে টিসিবির পণ্যসহ ট্রাক আটক
- সরকারি অফিসে আকস্মিক পরিদর্শনে জনপ্রশাসন প্রতিমন্ত্রী
- বগুড়া-৬ ও শেরপুর-৩ আসনের নির্বাচনে গণভোট থাকছে না : ইসি সচিব
- স্ত্রীসহ মনিপুর কলেজের সাবেক অধ্যক্ষ ফরহাদের দেশত্যাগে নিষেধাজ্ঞা
- অগ্রণী ব্যাংকের ভল্ট থেকে ৪৩ কোটি টাকা গায়েব, পালালেন কর্মকর্তা
- খাগড়াছড়িতে জীববৈচিত্র্য সংরক্ষণ ও পরিবেশ রক্ষায় দিনব্যাপী প্রশিক্ষণ
- সংশোধনের অপেক্ষায় ১ লাখ ৩০ হাজার এনআইডি আবেদন
- আন্দোলনে নামা অতিরিক্ত কমিশনারকে লঘুদণ্ড দিয়ে বহিষ্কারাদেশ প্রত্যাহার
- রাজশাহীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ২৪
- ঈদে ঘরমুখো মানুষের সুবিধার্থে সেতুর উভয় প্রান্তে থাকবে ইটিসি টোল বুথ
- ফ্যাক্টস ফাইন্ডিং কমিটির তদন্তে অনিয়ম পেলে কঠোর ব্যবস্থা : চিফ প্রসিকিউটর
- শেরেবাংলা নগরে সভা-সমাবেশ নিয়ে ডিএমপির নতুন নিষেধাজ্ঞা
- দক্ষিণ লেবাননে ইসরায়েলি ড্রোন হামলায় নিহত ৩
- ঈদুল ফিতরের প্রধান জামাত সকাল সাড়ে ৮টায়
- সংসদের প্রথম অধিবেশনে ভাষণ দেবেন রাষ্ট্রপতি : স্বরাষ্ট্রমন্ত্রী
- পাকিস্তানের বিপক্ষে টসে জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ
- অবশেষে বাণিজ্যিক ফ্লাইটে দেশে ফিরছে ওয়েস্ট ইন্ডিজ ও দক্ষিণ আফ্রিকা দল
- মোহাম্মদপুরে বিড়াল হত্যায় আসামির ৬ মাসের কারাদণ্ড
সিদ্ধান্ত পরিবর্তন ইসির
ভোট কেন্দ্রে নেওয়া যাবে মোবাইল
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট ভার্সন
টপিক
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর
বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটির সভাপতি হতে লাগবে না স্নাতক পাস
২১ ঘণ্টা আগে | মন্ত্রীকথন
ইরান হামলায় ৪৮ ঘণ্টাতেই শেষ ৫.৬ বিলিয়ন ডলারের গোলাবারুদ, মার্কিন অস্ত্রাগার ফাঁকা?
২২ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম
নিশ্চিহ্ন না হতে চাইলে নিজের দিকে খেয়াল রাখুন, ট্রাম্পকে ইরানের হুঁশিয়ারি
১৯ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম
মার্কিনি ও ইহুদিবাদিদের গোপন আস্তানা প্রকাশে মুসলিমদের প্রতি ইরানের আহ্বান
২ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম